Kitab

আল নূর

Chapter 24, 64 verses

  • মুহিউদ্দীন খান
  • বাংলা উচ্চারণ
  • ইসলামিক ফাউন্ডেশন
মুহিউদ্দীন খান

এটা একটা সূরা যা আমি নাযিল করেছি, এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা স্মরণ রাখ।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সূরাতুন্ আন্যাল্না-হা-অ ফারদ্ব্না-হা-অ আন্যাল্না-ফীহা য়আ-ইয়া-তিম্ বাইয়্যিনা-তিল্ লা'আল্লাকুম্ তাযাক্কারূন্।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা একটি সূরা, ইহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার বিধান - কে অবশ্যপালনীয় করিয়াছি, ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

মুহিউদ্দীন খান

ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।

বাংলা উচ্চারণ

আয্যা-নিয়াতু অয্যা-নী ফাজুলিদূ কুল্লা অ-হিদিম্ মিন্হুমা-মিয়াতা জ্বাল্দাতিঁও অলা-তাখুয্কুম্ বিহিমা-রফাতুন্ ফীদীনিল্লা-হি ইন্ কুন্তুম্ তুমিনূনা বিল্লা-হি অল্ইয়াওমিল্ আ-খিরি অল্ ইয়াশ্হাদ্ 'আযা-বা হুমা-ত্বোয়া-য়িফাতুম্ মিনাল্ মুমিনীন্।

ইসলামিক ফাউন্ডেশন

ব্যভিচারিণী ও ব্যভিচারী - উহাদের প্রত্যেককে এক শত কশাঘাত করিবে, ‌র বিধান কার্যকরীকরণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা যদি তোমরা আল্লাহে এবং পরকালে হও; মু’মিনদের একটি দল যেন ইহাদের শাস্তি প্রত্যক্ষ করে।

মুহিউদ্দীন খান

ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে।

বাংলা উচ্চারণ

আয্যা-নী লা-ইয়ান্কিহুহা য় ইল্লা-যা-নিয়াতান্ আও মুশ্রিকাতাঁও অয্যা-নিয়াতু লা-ইয়ান্কিহুহা য় ইল্লা-যা-নিন্ আওমুশ্রিকূন্ অর্হুরিমা যা-লিকা 'আলাল্ মুমিনীন্।

ইসলামিক ফাউন্ডেশন

ব্যভি - চারী - ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ব্যতীত বিবাহ করে না এবং ব্যভিচারিণী - তাহাকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেহ বিবাহ করে না, মু’মিনদের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে।

মুহিউদ্দীন খান

যারা সতী - সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর স্বপক্ষে চার জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই না’ফারমান।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা ইর্য়ামূনাল্ মুহ্ছোয়ানা-তি ছুম্মা লাম্ ইয়া'তূ বির্আবা'আতি শুহাদা-য়া ফাজলিদূহুম্ ছামা-নীনা জ্বাল্দাতাঁও অলা তাকবালূ লাহুম্ শাহা-দাতান্ আবাদান্ অ উলা-য়িকা হুমুল্ ফা- সিকুন্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা সাধ্বী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং চার জন সাক্ষী উপস্থিত করে না, তাহাদেরকে আশিটি কশাঘাত করিবে এবং কখনও তাহাদের সাক্ষ্য গ্রহণ করিবে না; ইহারাই তো সত্যত্যাগী।

মুহিউদ্দীন খান

কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়, ক্ষমাশীল, পরম মেহেরবান।

বাংলা উচ্চারণ

ইল্লাল লাযীনা তা-বূ মিম্ বা'দি যা-লিকা অআছ্লাহূ ফা ইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।

ইসলামিক ফাউন্ডেশন

তবে যদি ইহার পর উহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে, ‌ তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই, এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে, সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে, সে অবশ্যই সত্যবাদী।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা ইর্য়ামূনা আয্ওয়া-জ্বাহুম্ অলাম্ ইয়াকুল্লাহুম্ শুহাদা-য়ু ইল্লা য় আন্ফুসুহুম্ ফাশাহা-দাতু আহাদিহিম্ র্আবা'উ শাহা-দা-তিম্ বিল্লা-হি ইন্নাহূ লামিনাছ্ ছোয়া-দ্বিকীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদের কোন সাক্ষী নাই, তাহাদের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে, সে ‌র নামে চার বার শপথ করিয়া বলিবে যে, সে অবশ্যই সত্যবাদী,

মুহিউদ্দীন খান

এবং পঞ্চমবার বলবে যে, যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত।

বাংলা উচ্চারণ

অল্খ-মিসাতু আন্না লা'নাত ল্লা-হি 'আলাইহি ইন্ কা-না মিনাল্ কা-যিবীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং পঞ্চমবারে বলিবে যে, সে মিথ্যাবাদী হইলে তাহার উপর নামিয়া আসিবে আল্লাহর লা‘নত।

মুহিউদ্দীন খান

এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর কসম খেয়ে চার বার সাক্ষ্য দেয় যে, তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী;

বাংলা উচ্চারণ

অ ইয়াদ্রায়ু 'আন্হাল্ 'আযা-বা আন্ তাশ্হাদা র্আবা'আ শাহা-দা-তিম্ বিল্লা-হি ইন্নাহূ লামিনাল্ কা-যিবীন্।

ইসলামিক ফাউন্ডেশন

তবে স্ত্রীর শাস্তি রহিত হইবে যদি সে চারবার ‌র নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে, তাহার স্বামীই মিথ্যাবাদী,

মুহিউদ্দীন খান

এবং পঞ্চমবার বলে যে, যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার ওপর আল্লাহর গযব নেমে আসবে।

বাংলা উচ্চারণ

অল্ খ-মিসাতা আন্না গদ্বোয়াবাল্লা-হি 'আলাইহা য় ইন্ কা-না মিনাছ্ ছোয়া-দিক্বীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং পঞ্চমবারে বলে যে, তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়া আসিবে ‌র গযব।

মুহিউদ্দীন খান

তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং তওবা কবুল কারী, প্রজ্ঞাময় না হলে কত কিছুই যে হয়ে যেত।

বাংলা উচ্চারণ

অলাওলা- ফাদ্ব্লুল্লা-হি 'আলাইকুম্ অরহ্মাতুহূ অআন্নাল্লা-হা তাউওয়া-বুন্ হাকীম্।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের প্রতি ‌র অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না; এবং ‌ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্যে খারাপ মনে করো না; বরং এটা তোমাদের জন্যে মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্যে ততটুকু আছে যতটুকু সে গোনাহ করেছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার জন্যে রয়েছে বিরাট শাস্তি।

বাংলা উচ্চারণ

ইন্না ল্লাযীনা জ্বা-য়ূ বিল্ইফ্কি উছ্বাতুম্ মিন্কুম্ লা-তাহ্সাবূহু র্শারাল্লাকুম্ বাল্ হুঅ খইরুল্লাকুম্ লিকুল্ লিম্ রিয়িম্ মিন্হুম্ মাক্তাসাবা মিনাল্ ইছ্মি অল্লাযী তাওয়াল্লা-কিব্রাহূ মিন্হুম্ লাহূ 'আযা-বুন্ 'আজীম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা এই অপবাদ রচনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল; ইহাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করিও না; বরং ইহা তো তোমাদের জন্য কল্যাণকর; উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপকর্মের ফল এবং উহাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে, তাহার জন্য আছে মহাশাস্তি।

মুহিউদ্দীন খান

তোমরা যখন একথা শুনলে, তখন পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে, এটা তো নির্জলা অপবাদ?

বাংলা উচ্চারণ

লাওলা য় ইয্ সামি'তুমূহু জোয়ান্নাল্ মুমিনূনা অল্ মুমিনা-তু বি আন্ফুসিহিম্ খইরঁও অ ক্ব-লূ হা-যা য় ইফ্কুম্ মুবীন্।

ইসলামিক ফাউন্ডেশন

যখন তাহারা ইহা শুনিল তখন পুরুষ এবং নারীগণ আপন লোকদের সম্পর্কে কেন ভাল ধারণা করিল না এবং বলিল না, ‘ইহা তো সুস্পষ্ট অপবাদ!’

মুহিউদ্দীন খান

তারা কেন এ ব্যাপারে চার জন সাক্ষী উপস্থিত করেনি; অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী।

বাংলা উচ্চারণ

লাওলা জ্বা-য়ূ 'আলাইহি বির্আবা'আতি শুহাদা-য়া ফাইয্ লাম্ ইয়াতূ বিশ্শুহাদা-য়ি ফাউলা-য়িকা 'ইন্দাল্লা-হি হুমুল্ কা-যিবূন্।

ইসলামিক ফাউন্ডেশন

তাহারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করে নাই ? যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই, সে কারণে তাহারা ‌র নিকট মিথ্যাবাদী।

মুহিউদ্দীন খান

যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমরা যা চর্চা করছিলে, তজ্জন্যে তোমাদেরকে গুরুতর আযাব স্পর্শ করত।

বাংলা উচ্চারণ

অলাওলা-ফাদ্ব্লুল্লা-হি 'আলাইকুম্ অ রহ্মাতুহূ ফিদ্দুন্ইয়া-অল্ আ-খিরাতি লামাস্সাকুম্ ফীমা য় আফাদ্ব্তুম্ ফীহি 'আযা-বুন্ 'আজীম্।

ইসলামিক ফাউন্ডেশন

দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি ‌র অনুগ্রহ ও দয়া না থাকিলে, তোমরা যাহাতে লিপ্ত ছিলে তজ্জন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত,

মুহিউদ্দীন খান

যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে, যার কোন জ্ঞান তোমাদের ছিল না। তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল।

বাংলা উচ্চারণ

ইয্ তালাকক্বও নাহূ বিআল্সিনাতিকুম্ অতাকু লূনা বিআফ্ওয়া-হিকুম্ মা-লাইসা লাকুম্ বিহী ই'ল্মুঁও অ তাহ্সাবূনাহূ হাইয়িনাঁও অহুওয়া 'ইন্দাল্লা-হি 'আজীম্।

ইসলামিক ফাউন্ডেশন

যখন তোমরা মুখে মুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করিতেছিলে যাহার কোন জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা ইহাকে তুচ্ছ গণ্য করিয়াছিলে, যদিও ‌র নিকট ইহা ছিল গুরুতর বিষয়।

মুহিউদ্দীন খান

তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে, এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়। তো পবিত্র, মহান। এটা তো এক গুরুতর অপবাদ।

বাংলা উচ্চারণ

অ লাওলা য় ইয্ সামি'তুমূহু কুল্তুম্ মা-ইয়াকূনু লানা য় আন্না তাকাল্লামা বিহা-যা- সুব্হা-নাকা হাযা- বুহ্তা- নুন্ 'আজীম্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং তোমরা যখন ইহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না, ‘এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিত নয়; ‌ পবিত্র, মহান। এটা তাে এক গুরুতর অপবাদ!’

মুহিউদ্দীন খান

তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি হও, তবে তখনও পুনরায় এ ধরণের আচরণের পুনরাবৃত্তি করো না।

বাংলা উচ্চারণ

ইয়া'ইজুকুমুল্লা-হু আন্ তা'ঊদূ লিমিছ্লিহী য় আবাদান্ ইন্ কুন্তুম্ মুমিনীন্।

ইসলামিক ফাউন্ডেশন

‌ তোমাদেরকে উপদেশ দিতেছেন, ‘তোমরা যদি হও তবে কখনও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করিও না।’

মুহিউদ্দীন খান

তোমাদের জন্যে কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন। সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

অ ইয়ুবাইয়্যিনুল্লা-হু লাকুমুল্ আ-ইয়া-ত্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম্।

ইসলামিক ফাউন্ডেশন

‌ তোয়াদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন এবং ‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

যারা পছন্দ করে যে, ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্যে ইহাকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। জানেন, তোমরা জান না।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ইয়ুহিবুনা আন্ তাশী'আল্ ফা-হিশাতু ফিল্লাযীনা আ-মানূ লাহুম্ 'আযা-বুন্ আলীমুন্ ফিদ্দুন্ইয়া-অল্ আ-খিরা-হ অল্লা-হু ইয়া'লামু অ আন্তুম্ লা-তা'লামূন্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি এবং ‌ জানেন, তােমরা জান না।

মুহিউদ্দীন খান

যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং দয়ালু, মেহেরবান না হতেন, তবে কত কিছুই হয়ে যেত।

বাংলা উচ্চারণ

অলাওলা-ফাদ্ব্লু ল্লা-হি 'আলাইকুম্ অরহ্মাতুহূ অআন্নাল্লা-হা রায়ূর্ফু রহীম্।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের প্রতি ‌র অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না এবং ‌ দয়ার্দ্র ও পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তখন তো শয়তান নির্লজ্জতা ও মন্দ কাজেরই আদেশ করবে। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত, তবে তোমাদের কেউ কখনও পবিত্র হতে পারতে না। কিন্তু যাকে ইচ্ছা পবিত্র করেন। সবকিছু শোনেন, জানেন।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহা ল্লাযীনা আ-মানূ লা-তাত্তাবিঊ' খুতুওয়া-তিশ্ শাইত্বোয়া-ন্ অমাইঁ ইয়াত্তাবি' খুতুওয়া-তিশ্ শাইত্বোয়া-নি ফাইন্নাহূ ইয়ামুরু বিলফাহ্শা-য়ি অল্মুর্ন্কা অ লাওলা-ফাদ্ব্লু ল্লা-হি 'আলাইকুম্ অ রহ্মাতুহূ মা-যাকা- মিন্কুম্ মিন্ আহাদিন্ আবাদাঁও অলা-কিন্নাল্লা-হা ইয়ুযাক্কী মাইঁ ইয়াশা-য়্ অল্লা-হু সামী'ঊন্ 'আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! তোমরা শয়তানের পদাংক অনুসরণ করিও না। কেহ শয়তানের পদাংক অনুসরণ করিলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। ‌র অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই কখনও পবিত্র হইতে পারিতে না, তবে ‌ যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন এবং ‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

তোমাদের মধ্যে যারা উচ্চমর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেন কসম না খায় যে, তারা আত্নীয় - স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষক্রটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা কর না যে, তোমাদেরকে ক্ষমা করেন? ক্ষমাশীল, পরম করুণাময়।

বাংলা উচ্চারণ

অলা-ইয়াতালি উলুল্ ফাদ্ব্লি মিন্কুম্ অস্সা'আতি আই ইয়ুতূ য় উলিল ক্বর্ ুবা-অল্ মাসাকীনা অল্ মুহা-জ্বিরীনা ফী সাবীলিল্লা-হি অল্ ইয়া'ফূ অল্ ইয়াছ্ফাহূ আলা-তুহিবুনা আইঁ ইয়াগ্ফিরল্লা-হু লাকুম্ অল্লা-হু গফূর্রু রহীম্।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের মধ্যে যাহারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তাহারা যেন শপথ গ্রহণ না করে যে, তাহারা আত্মীয় - স্বজন ও অভাবগ্রস্তকে এবং ‌র রাস্তায় যাহারা হিজরত করিয়াছে তাহাদেরকে কিছুই দিবে না; তাহারা যেন উহাদেরকে ক্ষমা করে এবং উহাদের দোষত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে, ‌ তোমাদেরকে ক্ষমা করুন ? এবং ‌ ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

যারা সতী - সাধ্বী, নিরীহ নারীদের প্রতি অপবাদ আরোপ করে, তারা ইহকালে ও পরকালে ধিকৃত এবং তাদের জন্যে রয়েছে গুরুতর শাস্তি।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা ইর্য়ামূনাল্ মুহ্ছোয়ানা-তিল্ গ-ফিলা-তিল্ মুমিনাতি লু'ইনূ ফিদ্দুন্ইয়া- অল্ আ-খিরতি অলাহুম্ 'আযা-বুন্ 'আজীম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা সাধ্বী, সরলমনা ও নারীর প্রতি অপবাদ আরোপ করে তাহারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাহাদের জন্য আছে মহাশাস্তি।

মুহিউদ্দীন খান

যেদিন প্রকাশ করে দেবে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা, যা কিছু তারা করত;

বাংলা উচ্চারণ

ইয়াওমা তাশ্হাদু 'আলাইহিম্ আল্সিনাতুহুম্ অআইদীহিম্ অর্আজুলুহুম্ বিমা-কানূ ইয়া'মালূন্।

ইসলামিক ফাউন্ডেশন

যেই দিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিহ্বা, তাহাদের হস্ত ও তাহাদের চরণ তাহাদের কৃতকর্ম সম্বন্ধে -

মুহিউদ্দীন খান

সেদিন তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, অল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী।

বাংলা উচ্চারণ

ইয়াওমায়িযিইঁ ইয়ুওয়াফ্ফী হিমু ল্লা-হু দীনাহুমুল্ হাকক্ব অ ইয়া'লামূনা আন্নাল্লা-হা হুওয়াল্ হাককুল্ মুবীন্।

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন ‌ তাহাদের প্রাপ্য প্রতিফল পুরাপুরি দিবেন এবং তাহারা জানিবে, ‌ই সত্য, স্পষ্ট প্রকাশক।

মুহিউদ্দীন খান

দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্যে। সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্যে এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।

বাংলা উচ্চারণ

আল্ খবীছা-তু লিল্খবীছীনা অল্ খবীছূনা লিল্ খবীছা-তি অত্ত্বোয়াইয়্যিবা-তু লিত্ত্বোয়াইয়্যিবীনা অত্ত্বোয়াইয়্যিবূনা লিত্ত্বোয়াইয়্যিবা-তি উলা-য়িকা মুর্বারায়ূনা মিম্মা-ইয়াকু লূন্ লাহুম্ মাগ্ফিরাতুঁও অরিয্কুন্ কারীম্।

ইসলামিক ফাউন্ডেশন

দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যাহা বলে ইহারা তাহা হইতে পবিত্র; ইহাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।

মুহিউদ্দীন খান

হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ - পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর। এটাই তোমাদের জন্যে উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যু হাল্লাযীনা আ-মানূ লা-তাদ্খুলূ বুইয়ূতান্ গইরা বুইয়ূতিকুম্ হাত্তা-তাস্তানিসূ অতুসাল্লিমূ 'আলা য় আহ্লিহা- যা-লিকুম্ খইরুল্লাকুম লা'আল্লাকুম্ তাযাক্কারূন্।

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কাহারও গৃহে গৃহবাসীদের অনুমতি না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া প্রবেশ করিও না। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

মুহিউদ্দীন খান

যদি তোমরা গৃহে কাউকে না পাও, তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে। এতে তোমাদের জন্যে অনেক পবিত্রতা আছে এবং তোমরা যা কর, তা ভালোভাবে জানেন।

বাংলা উচ্চারণ

ফাইল্লাম্ তাজ্বিদূ ফীহা য় আহ্দান্ ফালা-তাদ্খুলূহা-হাত্তা-ইয়ূ যানা লাকুম্ অইন্ ক্বীলা লাকুর্মুজ্বি'ঊ র্ফাজ্বি'ঊ হুঅ আয্কা-লাকুম্ অল্লা-হু বিমা-তা'মালূনা 'আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

যদি তোমরা গৃহে কাহাকেও না পাও তাহা হইলে উহাতে প্রবেশ করিবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদেরকে বলা হয়, ‘ফিরিয়া যাও’, তবে তোমরা ফিরিয়া যাইবে, ইহাই তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যাহা কর সে সম্বন্ধে সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

যে গৃহে কেউ বাস করে না, যাতে তোমাদের সামগ্রী আছে এমন গৃহে প্রবেশ করাতে তোমাদের কোন পাপ নেই এবং জানেন তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর।

বাংলা উচ্চারণ

লাইসা 'আলাইকুম্ জুনা-হুন্ আন্ তাদ্খুলূ বুইয়ূতান্ গইর মাস্কূনাতিন্ ফীহা-মাতা-'উল্ লাকুম্ অল্লা-হু ইয়া'লামু মা-তুব্দূনা অমা- তাক্তুমূন্।

ইসলামিক ফাউন্ডেশন

যে গৃহে কেহ বাস করে না তাহাতে তোমাদের জন্য দ্রব্যসামগ্রী থাকিলে সেখানে তোমাদের প্রবেশে কোনও পাপ নাই এবং ‌ জানেন যাহা তোমরা প্রকাশ কর এবং যাহা তোমরা গোপন কর।

মুহিউদ্দীন খান

মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে তা অবহিত আছেন।

বাংলা উচ্চারণ

কুল্ লিল্মুমিনীনা ইয়াগুদ্ব্দ্বূ মিন্ আব্ছোয়া-রিহিম্ অইয়াহ্ফাজূ ফুরূজ্বাহুম্ যা- লিকা আয্কা-লাহুম্ ইন্নাল্লা-হা খবীরুম্ বিমা-ইয়াছ্নাঊ'ন্।

ইসলামিক ফাউন্ডেশন

মু’মিনদেরকে বল, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হিফাযত করে; ইহাই তাহাদের জন্য উত্তম। উহারা যাহা করে নিশ্চয় ‌ সে বিষয়ে সম্যক অবহিত।

মুহিউদ্দীন খান

নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ - সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা হও।

বাংলা উচ্চারণ

অকুল্ লিল্মুমিনা-তি ইয়াগ্দ্বুদ্ব্না মিন্ আব্ছোয়া- রিহিন্না অইয়াহ্ফাজ্না ফুরূজ্বাহুন্না অলা-ইয়ুব্দীনা যীনাতাহুন্না ইল্লা-মা- জোয়াহারা মিন্হা-অল্ইয়াদ্ব্রিব্না বিখুমুরিহিন্না 'আলা-জুইয়ূবিহিন্না অলা-ইয়ুব্দীনা যীনাতাহুন্না ইল্লা-লিবু'ঊলাতিহিন্না আও আ-বা-য়ি হিন্না আও আ-বা-য়ি বু'ঊলাতিহিন্না আও আব্না- য়িহিন্না আও আব্না-য়ি বু'ঊ লাতিহিন্না আও ইখ্ওয়া-নিহিন্না আও বানীয় ইখ্ওয়ানিহিন্না আও বানী য় আখাওয়া-তিহিন্না আও নিসা-য়িহিন্না আও মা-মালাকাত্ আইমা-নুহুন্না আওয়িত্তা-বি'ঈনা গইরি উলিল্ র্ইবাতি মির্না রিজ্বা-লি আওয়িত্ত্বিফ্লি ল্লাযীনা লাম্ ইয়াজ্ হারূ 'আলা-'আওরা-তিন নিসা-য়ি অলা- ইয়াদ্ব্রিব্না বির্আজুলিহিন্না লিইয়ু'লামা মা-ইয়ুখ্ফীনা মিন্ যীনাতিহিন্না অতূবূ য় ইলা ল্লা-হি জ্বামী'আন্ আইইয়ুহাল্ মুমিনূনা লা'আল্লাকুম্ তুফ্লিহূন্।

ইসলামিক ফাউন্ডেশন

আর নারীদেরকে বল, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও তাহাদের লজ্জাস্থানের হিফাযত করে; তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আভরণ প্রদর্শন না করে, তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, তাহারা যেন তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, আপন নারীগণ, তাহাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা - রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কাহারও নিকট তাহাদের আভরণ প্রকাশ না করে, তাহারা যেন তাহাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মু’মিনগণ! তোমরা সকলে ‌র দিকে প্রত্যাবর্তন কর, যাহাতে তোমরা হইতে পার।

মুহিউদ্দীন খান

তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। প্রাচুর্যময়, সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

অআন্কিহুল্ আইয়া-মা-মিন্কুম্ অছ্ছোয়া-লিহীনা মিন্ 'ইবা-দিকুম্ অইমা-য়িকুম্ ইঁ ইয়াকূনূ ফুক্বার-য়া ইয়ুগ্নিহিমুল্লা-হু মিন্ ফাদ্ব্লিহ্ অল্লা-হু ওয়া-সি'উন্ 'আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের মধ্যে যাহারা ‘আয়্যিম’ তাহাদের বিবাহ সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যাহারা সৎ তাহাদেরও। তাহারা অভাবগ্রস্ত হইলে ‌ নিজ অনুগ্রহে তাহাদেরকে অভাবমুক্ত করিয়া দিবেন; ‌ তো প্রার্চুযময়, র্সবজ্ঞ।

মুহিউদ্দীন খান

যারা বিবাহে সামর্থ নয়, তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায়, তাদের সাথে তোমরা লিখিত চুক্তি কর যদি জান যে, তাদের মধ্যে কল্যাণ আছে। তোমাদেরকে যে, অর্থ - কড়ি দিয়েছেন, তা থেকে তাদেরকে দান কর। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য কারো না। যদি কেহ তাদের উপর জোর - জবরদস্তি করে, তবে তাদের উপর জোর - জবরদস্তির পর তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু।

বাংলা উচ্চারণ

অল্ ইয়াস্তা' ফিফিল্লাযীনা লা-ইয়াজ্বিদূনা নিকা-হান্ হাত্তা-ইয়ুগ্নিয়াহুমুল্ লা-হু মিন্ ফাদ্ব্লিহ্ অল্লাযীনা ইয়াব্তাগূনাল্ কিতা-বা মিম্মা-মালাকাত্ আইমা-নুকুম্ ফাকা-তিবূহুম্ ইন্ 'আলিম্তুম্ ফীহিম্ খইরঁও অ আ-তূহুম্ মিম্মা-লিল্লা-হিল্লাযী য় আ-তা-কুম্ অলা-তুক্রিহূ ফাতাইয়া-তিকুম্ 'আলাল্ বিগা-য়ি ইন্ আরাদ্না তাহাছ্ছুনাল্লি তাব্তাগূ 'আরাদ্বোয়াল্ হাইয়া-তি দ্দুন্ইয়া- অ মাইঁ ইয়ুক্রিহ্ হুন্না ফাইন্না ল্লা-হা মিম্ বা'দি ইক্র-হিহিন্না গফূর্রু রহীম্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহাদের বিবাহের সামর্থ্য নাই, ‌ তাহাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন করে এবং তোমাদের মালিকানাধীন দাস - দাসীদের মধ্যে কেহ তাহার মুক্তির জন্য লিখিত চুক্তি চাহিলে, তাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা উহাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। ‌ তোমাদেরকে যে সম্পদ দিয়াছেন তাহা হইতে তোমরা উহাদেরকে দান করিবে। তোমাদের দাসিগণ, সতীত্ব রক্ষা করিতে চাহিলে পার্থিব জীবনের ধনলালসায় তাহাদেরকে ব্যভিচারিণী হইতে বাধ্য করিও না, আর যে তাহাদেরকে বাধ্য করে, তবে তাহাদের উপর জবরদস্তির পর ‌ তো ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং ভীরুদের জন্যে দিয়েছি উপদেশ।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ আন্যাল্না য় ইলাইকুম্ আ-ইয়া-তিম্ মুবাইয়্যিনা-তিঁও অমাছালাম্ মিনাল্লাযীনা খলাও মিন্ ক্বব্লিকুম্ অমাও'ইজোয়াতাল্লিল্ মুত্তাক্বীন্।

ইসলামিক ফাউন্ডেশন

আমি তো তোমাদের নিকট অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াত, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশ।

মুহিউদ্দীন খান

নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং সব বিষয়ে জ্ঞাত।

বাংলা উচ্চারণ

আল্লা-হু নূরুস্ সামা-ওয়া-তি অল্র্আদ্ব্ মাছালু নূরিহী কামিশ্কা-তিন্ ফীহা-মিছ্বাহ্ আল্ মিছ্বা-হু ফী যুজ্বা-জ্বাহ্ আয্যুজ্বা-জ্বাতু কাআন্নাহা-কাওকাবুন্ র্দুরিইয়ুঁই ইয়ূক্বদু মিন্ শাজারতিম্ মুবা-রকাতিন্ ইতূনাতিল্লা-র্শাক্বিয়্যাতিঁও অলা-র্গবিয়াতিঁ ইয়াকা-দু যাইতুহা-ইয়ুদ্বী-য়ু অলাও লাম্ তাম্সাস্হু নার্- নূরুন্ 'আলা র্নূ ইয়াহ্দিল্লা-হু লিনূরিহী মাই ইঁয়াশা-য়্ অইয়াদ্ব্রিবুল্লা-হুল্ আম্ছা-লা লিন্না-স্ অল্লা-হু বিকুল্লি শাইয়িন্ 'আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

‌ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি, তাঁহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার যাহার মধ্যে আছে এক প্রদীপ, প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত, কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্রসদৃশ; ইহা করা হয় পূত - পবিত্র যায়তূন বৃক্ষের তৈল দ্বারা যাহা প্রাচ্যের নয়, প্রতীচ্যেরও নয়, অগ্নি উহাকে স্পর্শ না করিলেও যেন উহার তৈল উজ্জ্বল আলো দিতেছে; জ্যোতির উপর জ্যোতি! ‌ যাহাকে ইচ্ছা পথনির্দেশ করেন তাঁহার জ্যোতির দিকে। ‌ মানুষের জন্য উপমা দিয়া থাকেন এবং ‌ সর্ববিষয়ে সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে;

বাংলা উচ্চারণ

ফী বুইয়ূতিন্ আযিনাল্লা-হু আন্ তুরফা'আ অ ইয়ুয্কারা ফীহাস্মুহূ ইয়ুসাব্বিহু লাহূ ফীহা-বিল্গুদুওয়্যি অল্ আ-ছোয়া-ল্।

ইসলামিক ফাউন্ডেশন

সেই সকল গৃহে যাহাকে সমুন্নত করিতে এবং যাহাতে তাঁহার নাম স্মরণ করিতে ‌ নির্দেশ দিয়াছেন, সকাল ও সন্ধ্যায় তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে,

মুহিউদ্দীন খান

এমন লোকেরা, যাদেরকে ব্যবসা - বাণিজ্য ও ক্রয় - বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।

বাংলা উচ্চারণ

রিজ্বা-লু ল্লা-তুল্হীহিম্ তিজ্বা-রতুঁও অলা-বাই'উন্ 'আন্ যিক্রিল্লা-হি অইক্বা-মিছ্ ছলা-তি অই-তা-য়িয্ যাকা- তি ইয়াখা ফূনা ইয়াওমান্ তাতাক্বাল্লাবু ফীহিল্ কুলূবু অল্ আব্ছোয়ার্-।

ইসলামিক ফাউন্ডেশন

সেইসব লোক, যাহাদেরকে ব্যবসা - বাণিজ্য এবং ক্রয় - বিক্রয় ‌র স্মরণ হইতে এবং কায়েম ও যাকাত প্রদান হইতে বিরত রাখে না, তাহারা ভয় করে সেই দিনকে যেই দিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে -

মুহিউদ্দীন খান

(তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে) যাতে তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। যাকে ইচ্ছা অপরিমিত রুযী দান করেন।

বাংলা উচ্চারণ

লিইয়াজ যিয়াহুমুল্লা-হু আহ্সানা মা-'আমিলূ অ ইয়াযীদাহুম্ মিন্ ফাদ্ব্লিহ্ অল্লা-হু ইর্য়াযুকু মাইঁ ইয়াশা-য়ু বিগাইরি হিসা-ব্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহাতে তাহারা যে কর্ম করে তজ্জন্য ‌ তাহাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাহাদের প্রাপ্যের অধিক দেন। ‌ যাহাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।

মুহিউদ্দীন খান

যারা , তাদের কর্ম মরুভুমির মরীচিকা সদৃশ, যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। এমনকি, সে যখন তার কাছে যায়, তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে, অতঃপর তার হিসাব চুকিয়ে দেন। দ্রুত হিসাব গ্রহণকারী।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা কাফারূ য় আ'মা-লুহুম্ কাসার-বিম্ বিক্বীআতিঁ ইয়াহ্সাবুহুজ্ জোয়াম্য়া-নু মা-য়্ হাত্তা য় ইযা-জ্বা-য়াহূ লাম্ ইয়াজিদ্হু শাইয়াঁও অঅজ্বাদা ল্লা-হা 'ইন্দাহূ ফাওয়াফ্ফা-হু হিসা-বাহ্ অল্লাহু সারীউ'ল্ হিসাব্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা করে তাহাদের কর্ম মরুভূমির মরীচিকাসদৃশ, পিপাসার্ত যাহাকে পানি মনে করিয়া থাকে, কিন্তু সে উহার নিকট উপস্থিত হইলে দেখিবে উহা কিছু নয় এবং সে পাইবে সেখানে ‌কে, অতঃপর তিনি তাহার কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন। ‌ হিসাব গ্রহণে তৎপর।

মুহিউদ্দীন খান

অথবা (তাদের কর্ম) প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে। একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে, তখন তাকে একেবারেই দেখতে পায় না। যাকে জ্যোতি দেন না, তার কোন জ্যোতিই নেই।

বাংলা উচ্চারণ

আও কাজুলুমা-তিন্ ফী বাহ্রিল্লুজ্জ্বিয়্যিইঁ ইয়াগ্শাহু মাওজুম্ মিন্ ফাওক্বিহী মাওজ্বুম্ মিন্ ফাওক্বিহী সাহা-ব্ জুলুমা-তুম্ বা'দ্বুহা-ফাওক্ব বা'দ্ব্ ইযা য় আখ্রজ্বা ইয়াদাহূ লাম্ ইয়াক্বাদ্ ইয়ার-হা- অমাল্ লাম্ইয়াজ্ব্ 'আলিল্লা-হু লাহূ নূরান্ ফামা লাহূ মিন্ র্নূ।

ইসলামিক ফাউন্ডেশন

অথবা তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকারসদৃশ, যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যাহার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকারপুঞ্জ স্তরের উপর স্তর, এমনকি সে হাত বাহির করিলে তাহা আদৌ দেখিতে পাইবে না। ‌ যাহাকে জ্যোতি দান করেন না তাহার জন্য কোন জ্যোতিই নাই।

মুহিউদ্দীন খান

তুমি কি দেখ না যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যারা আছে, তারা এবং উড়ন্ত পক্ষীকুল তাদের পাখা বিস্তার করতঃ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই তার যোগ্য এবাদত এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। তারা যা করে, সে বিষয়ে সম্যক জ্ঞাত।

বাংলা উচ্চারণ

আলাম্ তারা আন্নাল্লা-হা ইয়ুসাব্বিহু লাহূ মান্ ফিস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অত্ব ্ত্বোয়াইরু ছোয়া-ফ্ ফা-ত্ কুল্লুন্ ক্বাদ্ 'আলিমা ছলা-তাহূ অ তাস্বীহাহ্ অল্লা-হু 'আলীমুম্ বিমা-ইয়াফ্'আলূন্।

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি দেখ না যে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহারা আছে তাহারা এবং উড্ডীয়মান বিহঙ্গকুল ‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই জানে তাহার ‘ইবাদতের ও পবিত্রতা ঘোষণার পদ্ধতি এবং উহারা যাহা করে সে বিষয়ে ‌ সম্যক অবগত।

মুহিউদ্দীন খান

নভোমন্ডল ও ভূমন্ডলের সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে।

বাংলা উচ্চারণ

অ লিল্লা-হি মুল্কুস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অ ইলাল্ লা-হিল্ মার্ছী।

ইসলামিক ফাউন্ডেশন

আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব ‌রই এবং ‌রই দিকে প্রত্যাবর্তন।

মুহিউদ্দীন খান

তুমি কি দেখ না যে, মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীভূত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন; অতঃপর তুমি দেখ যে, তার মধ্য থেকে বারিধারা নির্গত হয়। তিনি আকাশস্থিত শিলাস্তুপ থেকে শিলাবর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা, তা অন্যদিকে ফিরিয়ে দেন। তার বিদ্যুৎঝলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায়।

বাংলা উচ্চারণ

আলাম্ তার আন্নাল্লা-হা ইয়ুয্জ্বী সাহা-বান্ ছুম্মা ইয়ুআল্লিফু বাইনাহূ ছুম্মা ইয়াজ'আলুহূ রুকা-মান্ ফাতারল্ অদ্ক ইয়াখ্রুজুমিন্ খিলা-লিহী অইয়ুনায্যিলু মিনাস্ সামা-য়ি মিন্ জ্বিবা-লিন্ ফীহা- মিম্ বারদিন্ ফাইয়ুছীবু বিহী মাইঁ ইয়াশা-য়ু অইয়াছ্রিফুহূ 'আঁম্ মাইঁ ইয়াশা-য়্ ইয়াকা-দু সানা-র্বাক্বিহী ইয়ায্হাবু বিল্ আব্ছোয়ার্-।

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি দেখ না, ‌ সঞ্চালিত করেন মেঘমালাকে, তৎপর তাহাদেরকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন, অতঃপর তুমি দেখিতে পাও, উহার মধ্য হইতে নির্গত হয় বারিধারা; আকাশস্থিত শিলাস্তূপ হইতে তিনি বর্ষণ করেন শিলা এবং ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা আঘাত করেন এবং যাহাকে ইচ্ছা তাহার উপর হইতে ইহা অন্য দিকে ফিরাইয়া দেন। মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়।

মুহিউদ্দীন খান

দিন ও রাত্রির পরিবর্তন ঘটান। এতে অর্ন্তদৃষ্টি - সম্পন্নগণের জন্যে চিন্তার উপকরণ রয়েছে।

বাংলা উচ্চারণ

ইয়ুক্বল্লিবু ল্লা-হুল্ লাইলা অন্নাহার্- ইন্না ফী যা-লিকা লা-'ইব্রতাল্লি উলিল্ আব্ছোয়ার্-।

ইসলামিক ফাউন্ডেশন

‌ দিবস ও রাত্রির পরিবর্তন ঘটান, ইহাতে শিক্ষা রহিয়াছে অন্তর্দৃষ্টিসম্পন্নদের জন্য।

মুহিউদ্দীন খান

প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভয় দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই সবকিছু করতে সক্ষম।

বাংলা উচ্চারণ

অল্লা-হু খলাক্ব কুল্লা-দা-ব্বাতিম্ মিম্ মা-য়িন্ ফামিন্হুম্ মাইঁ ইয়াম্শী 'আলা য় বাত্ব্্িনহী অ মিন্হুম্ মাইঁ ইয়াম্শী 'আলা-রিজলাইনি অ মিন্হুম্ মাইঁ ইয়াম্শী 'আলা য় র্আবা' ইয়াখ্লুকুল্লা-হু মা- ইয়াশা-য়্ ইন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।

ইসলামিক ফাউন্ডেশন

‌ সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে, উহাদের কতক পেটে ভর দিয়া চলে, কতক দুই পায়ে চলে এবং কতক চলে চার পায়ে, ‌ যাহা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় ‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান।

মুহিউদ্দীন খান

আমি তো সুস্পষ্ট আয়াত সমূহ অবর্তীর্ণ করেছি। যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন।

বাংলা উচ্চারণ

লাক্বদ্ আন্যাল্না য় আ-ইয়া-তিম্ মুবাইয়্যিনা-ত্ অল্লা-হু ইয়াহ্দী মাই ঁইয়াশা-য়ু ইলা-ছির-ত্বিম্ মুস্তাক্বীম্।

ইসলামিক ফাউন্ডেশন

আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি, ‌ যাহাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন।

মুহিউদ্দীন খান

তারা বলেঃ আমরা ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করি; কিন্তু অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা নয়।

বাংলা উচ্চারণ

অ ইয়াকুলূনা আ-মান্না-বিল্লা-হি অর্বিরসূলি অ আত্বোয়া'না ছুম্মা ইয়াতাওয়াল্লা-ফারীক¦ ুম্ মিন্হুম্ মিম্ বা'দি যা-লিক্ অমা য় উলা-য়িকা বিল্ মুমিনীন্।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা বলে, ‘আমরা ‌ ও রাসূলের প্রতি ঈমান আনিলাম এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম’, কিন্তু ইহার পর উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়; বস্তুত উহারা নয়।

মুহিউদ্দীন খান

তাদের মধ্যে ফয়সালা করার জন্য যখন তাদেরকে ও রসূলের দিকে আহবান করা হয তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়।

বাংলা উচ্চারণ

অ ইযা-দু'ঊ য় ইলাল্লা-হি অরসূলিহী লিইয়াহ্কুমা বাইনাহুম্ ইযা-ফারীকুম্ মিন্হুম্ মু'রিদ্বূন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং যখন উহাদেরকে আহ্বান করা হয় ‌ ও তাঁহার রাসূলের দিকে উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য তখন উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়।

মুহিউদ্দীন খান

সত্য তাদের স্বপক্ষে হলে তারা বিনীতভাবে রসূলের কাছে ছুটে আসে।

বাংলা উচ্চারণ

অ ইঁ ইয়াকু ল্লাহুমুল্ হাককু ইয়াতূ য় ইলাইহি মুয্'ঈনীন্।

ইসলামিক ফাউন্ডেশন

আর যদি উহাদের প্রাপ্য থাকে তাহা হইলে উহারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটিয়া আসে।

মুহিউদ্দীন খান

তাদের অন্তরে কি রোগ আছে, না তারা ধোঁকায় পড়ে আছে; না তারা ভয় করে যে, ও তাঁর রাসূল তাদের প্রতি অবিচার করবেন? বরং তারাই তো অবিচারকারী ?

বাংলা উচ্চারণ

আ ফী কুলূবিহিম্ মারাদ্ব ুন্ আর্মি তাবূ য় আম্ ইয়াখ-ফূনা আইঁ ইয়াহীফাল্লা-হু 'আলাইহিম্ অ রসূলুহ্ বাল্ উলা-য়িকা হুমুজ্ জোয়া-লিমূন্।

ইসলামিক ফাউন্ডেশন

উহাদের অন্তরে কি ব্যাধি আছে, না উহারা সংশয় পোষণ করে? না উহারা ভয় করে যে, ‌ ও তাঁহার রাসূল উহাদের প্রতি জুলুম করিবেন? বরং উহারাই তো ।

মুহিউদ্দীন খান

মুমিনদের বক্তব্য কেবল এ কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্যে ও তাঁর রসূলের দিকে তাদেরকে আহবান করা হয়, তখন তারা বলেঃ আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। তারাই ।

বাংলা উচ্চারণ

ইন্নামা-কা-না ক্বওলাল্ মুমিনীনা ইযা-দু'ঊ য় ইলাল্লা-হি অরসূলিহী লিইয়াহ্কুমা বাইনাহুম্ আইঁ ইয়াকু লূ সামি'না- অ'আত্বোয়া'না- অউলা-য়িকা হুমুল্ মুফ্লিহূন্।

ইসলামিক ফাউন্ডেশন

মু’মিনদের উক্তি তো এই - যখন তাহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য ‌ এবং তাঁহার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তাহারা বলে, ‘আমরা শ্রবণ করিলাম ও আনুগত্য করিলাম।’ আর উহারাই তো ।

মুহিউদ্দীন খান

যারা ও তাঁর রসূলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তাঁর শাস্তি থেকে বেঁচে থাকে তারাই কৃতকার্য।

বাংলা উচ্চারণ

অ মাইঁ ইউত্বি'ঈল্লা-হা অ রসূলাহূ অ ইয়াখ্শাল্লা-হা অ ইয়াত্তাকহি ফাউলা-য়িকা হুমুল্ ফা-য়িযূন্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ‌ ও তাঁহার রাসূলের আনুগত্য করে, ‌ কে ভয় করে ও তাঁহার অবাধ্যতা হইতে সাবধান থাকে তাহারাই ।

মুহিউদ্দীন খান

তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খেয়ে বলে যে, আপনি তাদেরকে আদেশ করলে তারা সবকিছু ছেড়ে বের হবেই। বলুনঃ তোমরা কসম খেয়ো না। নিয়মানুযায়ী তোমাদের আনুগত্য, তোমরা যা কিছু কর নিশ্চয় সে বিষয়ে জ্ঞাত।

বাংলা উচ্চারণ

অ আক্ব্সামূ বিল্লাহি জ্বাহ্দা আইমা-নিহিম্ লায়িন্ আর্মাতাহুম্ লাইয়াখ্রুজুন্ কুল্ লা-তুকসিমূ ত্বোয়া-আ'তুম্ মা'রূফাহ্ ইন্নাল্লা-হা খবীরুম্ বিমা-তা'মালূন্।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা দৃঢ়ভাবে ‌র শপথ করিয়া বলে যে, তুমি উহাদেরকে আদেশ করিলে উহারা অবশ্যই বাহির হইবে; তুমি বল, ‘শপথ করিও না, যথার্থ আনুগত্যই কাম্য। তোমরা যাহা কর নিশ্চয়ই ‌ সে বিষয়ে সবিশেষ অবহিত।’

মুহিউদ্দীন খান

বলুনঃ আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্যে সে দায়ী এবং তোমাদের উপর ন্যস্ত দায়িত্বের জন্যে তোমরা দায়ী। তোমরা যদি তাঁর আনুগত্য কর, তবে সৎ পথ পাবে। রসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টরূপে পৌছে দেয়া।

বাংলা উচ্চারণ

কুল্ আত্বী 'উল্লা-হা অ আত্বী'র্উ রসূলা ফাইন্ তাওল্লাও ফাইন্নামা- 'আলাইহি মা-হুম্মিলা অ 'আলাইকুম্ মা-হুম্মিল্তুম্ অইন্ তুত্বী'ঊহু তাহ্তাদূ অমা-'আর্লা রসূলি ইল্লাল্ বালা-গুল্ মুবীন্।

ইসলামিক ফাউন্ডেশন

বল, ‌র আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর।’ অতঃপর যদি তোমরা মুখ ফিরাইয়া লও, তবে তাহার উপর অর্পিত দায়িত্বের জন্য সে - ই দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী; এবং তোমরা তাহার আনুগত্য করিলে সৎপথ পাইবে, আর রাসূলের কাজ তো কেবল স্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া।

মুহিউদ্দীন খান

তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয় - ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য।

বাংলা উচ্চারণ

অ'আদাল্লা-হু ল্লাযীনা আ-মানূ মিন্কুম্ অ 'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাইয়াস্তাখ্লিফান্নাহুম্ ফিল্ র্আদ্বি কামাস্ তাখ্লাফাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ অলা ইয়ুমাক্কিনান্না লাহুম্ দীনা হুমু ল্লার্যী তাদ্বোয়া-লাহুম্ অলাইয়ুবাদ্দি লান্নাহুম্ মিম্ বা'দি খাওফিহিম্ আম্না- ইয়া'বুদূ নানী লা- ইয়ুশ্রিকূনা বী শাইয়া- অমান্ কাফারা বা'দা যা-লিকা ফাউলা-য়িকা হুমুল্ ফা-সিকুন্।

ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে ‌ তাহাদেরকে প্রতিশ্রুতি দিতেছেন যে, তিনি অবশ্যই তাহাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করিবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করিয়াছিলেন তাহাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠিত করিবেন তাহাদের দীনকে যাহা তিনি তাহাদের জন্য পসন্দ করিয়াছেন এবং তাহাদের ভয়ভীতির পরিবর্তে তাহাদেরকে অবশ্য নিরাপত্তা দান করিবেন। তাহারা আমার ‘ইবাদত করিবে, আমার কোন শরীক করিবে না, অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্যত্যাগী।

মুহিউদ্দীন খান

কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।

বাংলা উচ্চারণ

অআক্বীমুছ্ ছলা-তা অআ-তুয্ যাকা-তা-অ আত্বী'র্ঊ রসূলা-লা'আল্লাকুম্ র্তুহামূন্।

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর, যাহাতে তোমরা অনুগ্রহভাজন হইতে পার।

মুহিউদ্দীন খান

তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল।

বাংলা উচ্চারণ

লা-তাহ্সাবান্নাল্লাযীনা কাফারূ মু'জ্বিযীনা ফিল্ র্আদ্বি অমাওয়া হুমুন্নার্- অলাবিসাল্ মার্ছী।

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কাফিরদেরকে পৃথিবীতে কখনো প্রবল মনে করিও না। উহাদের আশ্রয়স্থল দোযখ; কত নিকৃষ্ট এই পরিণাম!

মুহিউদ্দীন খান

হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাযের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখ এবং এশার নামাযের পর। এই তিন সময় তোমাদের দেহ খোলার সময়। এ সময়ের পর তোমাদের ও তাদের জন্যে কোন দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনি ভাবে তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ লিইয়াস্তা যিন্কুমুল্ লাযীনা মালাকাত্ আইমা-নুকুম্ অল্লাযীনা লাম্ ইয়াব্লুগুল্ হুলুমা মিন্কুম্ ছালা-ছা র্মার-ত্ মিন্ ক্বব্লি ছলা-তিল্ ফাজ¦্রি অ হীনা তাদ্বোয়া'ঊনা ছিয়া-বাকুম্ মিনাজ্ জোয়াহীরতি অমিম্ বা'দি ছলা-তিল্ ইশা-য়্ ছালা-ছু 'আওরা-তিল্লাকুম্ লাইসা 'আলাইকুম্ অলা-'আলাইহিম্ জুনা হুম্ বা'দা হুন্ ত্বোয়াওয়া- ফূনা 'আলাইকুম্ বা'দ্বুকুম্ 'আলা-বা'দ্ব্ কাযা-লিকা ইয়ুবাইয়্যিনু ল্লা-হু লাকুমুল্ আ-ইয়া-ত্ অল্লা-হু আ'লীমুন্ হাকীম্।

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! তোমাদের মালিকানাধীন দাস - দাসিগণ এবং তোমাদের মধ্যে যাহারা বয়ঃপ্রাপ্ত হয় নাই তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে তিন সময়ের অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়া রাখ তখন এবং ‘ইশার সালাতের পর; এই তিন সময় তোমাদের গোপনীয়তার সময়। এই তিন সময় ব্যতীত অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করিলে তোমাদের জন্য এবং তাহাদের জন্য কোন দোষ নাই। তোমাদের এক - কে অপরের নিকট তো যাতায়াত করিতেই হয়। এইভাবে ‌ তোমাআদের নিকট তাঁহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন। র্সবজ্ঞ, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

তোমাদের সন্তান - সন্ততিরা যখন বায়োপ্রাপ্ত হয়, তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। এমনিভাবে তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন। সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

অ ইযা-বালাগাল্ আত্ব ফা-লূ মিন্কুমুল্ হুলুমা ফাল্ইয়াস্তাযিনূ কামাস্তাযানাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ কাযা-লিকা ইয়ুবাইয়্যিনুল্লা-হু লাকুম্ আ-ইয়া-তিহ্ অল্লা-হু 'আলীমুন্ হাকীম্।

ইসলামিক ফাউন্ডেশন

আর তোমাদের সন্তান - সন্ততি বয়ঃপ্রাপ্ত হইলে তাহারাও যেন অনুমতি প্রার্থনা করে যেমন অনুমতি প্রার্থনা করিয়া থাকে তাহাদের বয়োজ্যেষ্ঠগণ। এইভাবে ‌ তোমাদের নিকট তাঁহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন। র্সবজ্ঞ, প্রজ্ঞাময়।

মুহিউদ্দীন খান

বৃদ্ধা নারী, যারা বিবাহের আশা রাখে না, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে। তাদের জন্যে দোষ নেই, তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্যে উত্তম। সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

অল্ ক্বওয়া-'ইদু মিনান্নিসা-য়িল্লা-তী লা-ইর্য়া জু না নিকা-হান্ ফালাইসা 'আলাইহিন্না জুনা-হুন্ আইঁ ইয়াদ্বোয়া'না ছিয়া-বা হুন্না গইর মুতার্বারিজ্বা-তিম্ বিযীনাহ্ অআইঁ ইয়াস্তাফিফ্না খইরুল্লাহুন্ অল্লা-হু সামী'উন্ 'আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

বৃদ্ধা নারী, যাহারা বিবাহের আশা রাখে না, তাহাদের জন্য অপরাধ নাই, যদি তাহারা তাহাদের সৌন্দর্য প্রদর্শন না করিয়া তাহাদের বহির্বাস খুলিয়া রাখে; তবে ইহা হইতে তাহাদের বিরত থাকাই তাহাদের জন্য উত্তম। সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

অন্ধের জন্যে দোষ নেই, খঞ্জের জন্যে দোষ নেই, রোগীর জন্যে দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্যেও দোষ নেই যে, তোমরা আহার করবে তোমাদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে অথবা তোমাদের মাতাদের গৃহে অথবা তোমাদের ভ্রাতাদের গৃহে অথবা তোমাদের ভগিণীদের গৃহে অথবা তোমাদের পিতৃব্যদের গৃহে অথবা তোমাদের ফুফুদের গৃহে অথবা তোমাদের মামাদের গৃহে অথবা তোমাদের খালাদের গৃহে অথবা সেই গৃহে, যার চাবি আছে তোমাদের হাতে অথবা তোমাদের বন্ধুদের গৃহে। তোমরা একত্রে আহার কর অথবা পৃথকভবে আহার কর, তাতে তোমাদের কোন দোষ নেই। অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ কর, তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনিভাবে তোমাদের জন্যে আয়াতসমূহ বিশদভাবে বর্ননা করেন, যাতে তোমরা বুঝে নাও।

বাংলা উচ্চারণ

লাইসা 'আলাল্ 'আমা-হারাজ্বঁও অলা- 'আলাল্ আ'রজ্বি হারজঁও অলা- 'আলাল্ মারীদ্বি হারজুও অলা- 'আলা য় আন্ফুসিকুম্ আন্ তাকুলূ মিম্ বুইয়ূতিকুম্ আও বুইয়ূতি আ-বা-য়িকুম্ আও বুইয়ূতি উম্মাহা-তিকুম্ আও বুইয়ূতি ইখ্ওয়া-নিকুম্ আও বুইয়ূতি আখাওয়া-তিকুম্ আও বুইয়ূতি আ'মা-মিকুম্ আও বুইয়ূতি 'আম্মা-তিকুম্ আও বুইয়ূতি আখ্ওয়া-লিকুম্ আও বুইয়ূতি খ-লা-তিকুম্ আও মা-মালাক্তুম্ মাফা-তিহাহূ য় আও ছোয়াদ্বীক্বিকুম্ লাইসা 'আলাইকুম্ জুনা-হুন্ আন্ তাকুলূ জ্বামী'আন্ আও আশ্তা-তা- ফাইযা-দাখল্তুম্ বুইয়ূতান্ ফাসাল্লিমূ 'আলা য় আন্ফুসিকুম্ তাহিয়্যাতাম্ মিন্ 'ইন্দিল্লা-হি মুবা-রাকাতান্ ত্বোয়াইয়্যিবাহ্ কাযা-লিকা ইয়্যুবাইয়্যিনুল্লা-হু লাকুমুল্ আ-ইয়া-তি লা'আল্লাকুম্ তা'ক্বিলূন্।

ইসলামিক ফাউন্ডেশন

অন্ধের জন্য দোষ নাই, খঞ্জের জন্য দোষ নাই, রুগ্নের জন্য দোষ নাই এবং তোমাদের নিজেদের জন্যও দোষ নাই আহার করা তোমাদের গৃহে অথবা তোমাদের পিতৃগণের গৃহে, মাতৃগণের গৃহে, ভ্রাতৃগণের গৃহে, ভগ্নিগণের গৃহে, পিতৃব্যদের গৃহে, ফুফুদের গৃহে, মাতুলদের গৃহে, খালাদের গৃহে অথবা সেইসব গৃহে যাহার চাবির মালিক তোমরা অথবা তোমাদের বন্ধুদের গৃহে। তোমরা একত্রে আহার কর অথবা পৃথক পৃথকভাবে আহার কর তাহাতে তোমাদের জন্য কোন অপরাধ নাই। তবে যখন তোমরা গৃহে প্রবেশ করিবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করিবে অভিবাদনস্বরূপ যাহা ‌র নিকট হইতে কল্যাণময় ও পবিত্র। এইভাবে ‌ তোমাদের জন্য তাঁহার নির্দেশ বিশদভাবে বিবৃত করেন যাহাতে তোমরা বুঝিতে পার।

মুহিউদ্দীন খান

তো তারাই; যারা আল্লাহর ও রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রসূলের সাথে কোন সমষ্টিগত কাজে শরীক হলে তাঁর কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না। যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে, তারাই ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। অতএব তারা আপনার কাছে তাদের কোন কাজের জন্যে অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমাশীল, মেহেরবান।

বাংলা উচ্চারণ

ইন্নামাল্ মুমিনুনাল্লাযীনা আ-মানূ বিল্লা-হি অরসূলিহী অইযা-কা-নূ মা'আহূ 'আলা য় আম্রিন্ জ্বা-মি'ইল্ লাম্ ইয়ায্হাবূ হাত্তা-ইয়াস্তাযিনূহ্ ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনূনাকা উলা-য়িকাল্ লাযীনা ইয়ুমিনূনা বিল্লা-হি অ রসূলিহী ফাইয়াস্ তা'যানূকা লিবা'দ্বি শা'নিহিম্ ফা'যা ল্লিমান্ শি'তা মিন্হুম্ অস্তাগ্ র্ফিলাহুমুল্লা-হ্ ইন্নাল্লা-হা গফূর্রু রহীম্।

ইসলামিক ফাউন্ডেশন

তো তাহারাই যাহারা ‌ এবং তাঁহার রাসূলে ঈমান আনে এবং রাসূলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হইলে তাহারা অনুমতি ব্যতীত সরিয়া পড়ে না; যাহারা তোমার অনুমতি প্রার্থনা করে তাহারাই ‌ এবং তাঁহার রাসূলে । অতএব তাহারা তাহাদের কোন কাজে বাহিরে যাইবার জন্য তোমার অনুমতি চাহিলে তাহাদের মধ্যে যাহাদেরকে ইচ্ছা তুমি অনুমতি দিও এবং তাহাদের জন্য ‌র নিকট ক্ষমা প্রার্থনা করিও। নিশ্চয় ‌ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

রসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে।

বাংলা উচ্চারণ

লাতাজ'আলূ দু'আ-র্য়া রসূলি বাইনাকুম্ কাদু'আ-য়ি বা'দ্বিকুম্ বা'দ্বোয়া- ক্বাদ্ ইয়া'লামুল্লা-হুল্ লাযীনা ইয়াতাসাল্লালূনা মিন্কুম্ লিওয়া-যান্ ফাল্ইয়াহ্যারি ল্লাযীনা ইয়ুখা-লিফূনা 'আন্ আম্রিহী য় আন্ তুছীবাহুম্ ফিত্নাতুন্ আও ইয়ুছীবাহুম্ 'আযা-বুন্ আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্‌বানের মত গণ্য করিও না; তোমাদের মধ্যে যাহারা অলক্ষ্যে সরিয়া পড়ে ‌ তো তাহাদেরকে জানেন। সুতরাং যাহারা তাঁহার আদেশের বিরুদ্ধাচরণ করে তাহারা সতর্ক হউক যে, বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে অথবা আপতিত হইবে তাহাদের উপর মর্মন্তুদ শাস্তি।

মুহিউদ্দীন খান

মনে রেখো নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তা আল্লাহরই। তোমরা যে অবস্থায় আছ তা তিনি জানেন। যেদিন তারা তাঁর কাছে প্রত্যাবর্তিত হবে, সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে। প্রত্যেক বিষয়ই জানেন।

বাংলা উচ্চারণ

আলা য় ইন্না লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ ক্বদ্ ইয়া'লামু মা য় আনতুম্ 'আলাইহ্ অইয়াওমা ইর্য়ুজ্বা'ঊনা ইলাইহি ফাইয়ুনাব্বিয়ুহুম্ বিমা-'আমিলূ অল্লা-হু বিকুল্লি শাইয়িন্ 'আলীম্।

ইসলামিক ফাউন্ডেশন

জানিয়া রাখ, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা ‌রই; তোমরা যাহাতে ব্যাপৃত তিনি তাহা জানেন। যেদিন তাহারা তাঁহার নিকট প্রত্যার্বততি হইবে, সেদিন তিনি তাহাদেরকে জানাইয়া দিবেন তাহারা যাহা করিত। ‌ সর্ববিষয়ে সর্বজ্ঞ।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme