Kitab

আল আন-আম

Chapter 6, 165 verses

  • মুহিউদ্দীন খান
  • বাংলা উচ্চারণ
  • সমকালীন বাংলা
মুহিউদ্দীন খান

সর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্হাম্দু লিল্লা-হিল্লাযী খালাক্বাস্ সামা-ওয়া-তি অল্ আরদ্বোয়া অ জ্বা'আলাজ্জুলুমা-তি অর্ন্নূ ছুম্মাল্লাযীনা কাফারূ বিরব্বিহিম্ ইয়া'দিলূন্।

সমকালীন বাংলা

পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; সর্বোচ্চ প্রশংসা আল্লাহের আকাশমণ্ডলী ও যমীন সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এতদসত্ত্বেও কাফিরগণ তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়!

মুহিউদ্দীন খান

তিনিই তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্টকাল নির্ধারণ করেছেন। আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে। তথাপি তোমরা সন্দেহ কর।

বাংলা উচ্চারণ

হুঅল্লাযী খালাক্বাকুম্ মিন্ ত্বীনিন্ ছুম্মা ক্বাদ্বোয়া য় আজ্বালা- অআজ্বালুম্ মুসাম্মান্ 'ইন্দাহূ ছূম্মা আন্তুম্ তাম্তারূন্।

সমকালীন বাংলা

তিনিই তোমাদের মৃত্তিকা হইতে সৃষ্টি করেছেন, অতঃপর এক সময় নির্দিষ্ট করিয়াছেন এবং আর একটি নির্ধারিত সময় আছে যাহা তিনিই জ্ঞাত, এতদসত্ত্বেও তোমরা সন্দেহ কর!

মুহিউদ্দীন খান

তিনিই নভোমন্ডলে এবং ভূমন্ডলে। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা কর তাও অবগত।

বাংলা উচ্চারণ

অহুঅল্লা-হু ফিস্ সামা-ওয়া-তি অ ফিল্ আরদ্ব ইয়া'লামু র্সিরাকুম্ অজ্বাহ্রাকুম্ অ ইয়া'লামু মা-তাক্সিবূন্।

সমকালীন বাংলা

আসমান ও যমীনে তিনিই তোমাদের গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি জানেন এবং তোমরা যাহা অর্জন কর তাহাও তিনি অবগত আছেন।

মুহিউদ্দীন খান

তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শনাবলী থেকে কোন নিদর্শন আসেনি; যার প্রতি তারা বিমুখ হয় না।

বাংলা উচ্চারণ

অ মা-তাতীহিম্ মিন্ আ-ইয়াতিম্ মিন্ আ-ইয়া-তি রব্বিহিম্ ইল্লা- কানূ-'আন্হা- মু'রিদ্বীন্।

সমকালীন বাংলা

তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর এমন কোন নিদর্শন তাহাদের নিকট উপস্থিত হয় না যাহা হইতে তাহারা মুখ না ফিরায়।

মুহিউদ্দীন খান

অতএব, অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। বস্তুতঃ অচিরেই তাদের কাছে ঐ বিষয়ের সংবাদ আসবে, যার সাথে তারা উপহাস করত।

বাংলা উচ্চারণ

ফাক্বাদ্ কায্যাবূ বিল্হাক্ব ক্বি লাম্মা-জ্বা - য়াহুম্ ফাসাওফা ইয়াতীহিম্ আম্বা - উ মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিঊন্।

সমকালীন বাংলা

সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে। যাহা লইয়া তাহারা ঠাট্টা - বিদ্রপকরিত উহার যথার্থ সংবাদ অচিরেই তাহাদের নিকট পৌঁছিবে।

মুহিউদ্দীন খান

তারা কি দেখেনি যে, আমি তাদের পুর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম, যা তোমাদেরকে দেইনি। আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি, অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি।

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়ারাও কাম্ আহ্লাক্না-মিন্ ক্বাব্লিহিম্ মিন্ র্ক্বানিম্ মাক্কান্না-হুম্ ফিল্ আরদ্বি মা-লাম্ নুমাক্কিল্ লাকুম্ অ র্আসাল্নাস্ সামা - আ 'আলাইহিম্ মিদ্রা-রাওঁ অজ্বা'আল্নাল্ আন্হা-রা তাজ্ব রী মিন্ তাহ্তিহিম্ ফাআহ্লাক্না-হুম্ বিযুনূবিহিম অআন্শা”না-মিম বা'দিহিম্ র্ক্বানান্ আ-খারীন্।

সমকালীন বাংলা

তাহারা কি দেখে না যে, আমি তাহাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে বিনাশ করিয়াছি? তাহাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেমনটি তোমাদেরকেও করি নাই এবং তাহাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, আর তাহাদের পাদদেশে নদী প্রবাহিত করিয়াছিলাম; অতঃপর তাহাদের পাপের দরুন তাহাদেরকে বিনাশ করিয়াছি এবং তাহাদের পরে অপর মানবগোষ্ঠী সৃষ্টি করিয়াছি।

মুহিউদ্দীন খান

যদি আমি কাগজে লিখিত কোন বিষয় তাদের প্রতি নাযিল করতাম, অতঃপর তারা তা সহস্তে স্পর্শ করত, তবুও অবিশ্বাসীরা একথাই বলত যে, এটা প্রকাশ্য জাদু বৈ কিছু নয়।

বাংলা উচ্চারণ

অলাও নাযযাল্না- 'আলাইকা কিতা-বান্ ফী র্ক্বিত্বোয়া-সিন্ ফালামাসূহু বিআইদীহিম্ লাক্ব-লাল্লাযীনা কাফারু য় ইন্ হা-যা য় ইল্লা-সিহ্রুম্ মুবীন।

সমকালীন বাংলা

আমি যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও নাযিল করিতাম আর তাহারা যদি উহা হস্ত দ্বারা স্পর্শও করিত তবুও কাফিরগণ বলিত, ‘ইহা স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।’

মুহিউদ্দীন খান

তারা আরও বলে যে, তাঁর কাছে কোন ফেরেশতা কেন প্রেরণ করা হল না ? যদি আমি কোন ফেরেশতা প্রেরণ করতাম, তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত। অতঃপর তাদেরকে সামান্যও অবকাশ দেওয়া হতনা।

বাংলা উচ্চারণ

অক্বা-লূ লাওলা য় উন্যিলা 'আলাইহি মালাক্ অলাও আন্যাল্না- মালাকাল্ লাকুদ্বিয়াল্ আম্রু ছুম্ম লা- ইয়ুন্জোয়ারূন্।

সমকালীন বাংলা

তাহারা বলে, ‘তাহার নিকট কোন ফিরিশ্তা কেন প্রেরিত হয় না?’ যদি আমি ফিরিশ্তা প্রেরণ করিতাম তাহা হইলে চূড়ান্ত ফয়সালাই তো হইয়া যাইত; আর তাহাদেরকে কোন অবকাশ দেওয়া হইত না।

মুহিউদ্দীন খান

যদি আমি কোন ফেরেশতাকে রসূল করে পাঠাতাম, তবে সে মানুষের আকারেই হত। এতেও ঐ সন্দেহই করত, যা এখন করছে।

বাংলা উচ্চারণ

অলাও জ্বা'আল্না-হু মালাকাল্ লাজ্বা'আল্না-হু রাজুলাওঁ অলালাবাস্না-'আলাইহিম্ মা-ইয়াল্বিসূন্ ।

সমকালীন বাংলা

যদি তাহাকে ফিরিশ্তা করিতাম তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করিতাম; আর তাহাদেরকে সেরূপ বিভ্রমে ফেলিতাম, যেরূপ বিভ্রমে তাহারা এখন রহিয়াছে।

মুহিউদ্দীন খান

নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরগণের সাথেও উপহাস করা হয়েছে। অতঃপর যারা তাঁদের সাথে উপহাস করেছিল, তাদেরকে ঐ শাস্তি বেষ্টন করে নিল, যা নিয়ে তারা উপহাস করত।

বাংলা উচ্চারণ

অ লাক্বাদিস্ তুহ্যিয়া বিরুসুলিম্ মিন্ ক্বাব্লিকা ফাহা-ক্বা বিল্লাযীনা সাখিরূ মিনহুম মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিউন্।

সমকালীন বাংলা

তোমার পূর্বেও অনেক রাসূলকেই ঠাট্টা - বিদ্রপকরা হইয়াছে। তাহারা যাহা লইয়া ঠাট্টা - বিদ্রপকরিতেছিল পরিণামে তাহাই বিদ্রুপকারীদেরকে পরিবেষ্টন করিয়াছে।

মুহিউদ্দীন খান

বলে দিনঃ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতপর দেখ, মিথ্যারোপ কারীদের পরিণাম কি হয়েছে?

বাংলা উচ্চারণ

কুল্ সীরূ ফিল্ র্আদ্বি ছুম্মান্জুরূ কাইফা কা-না 'আ-কিবাতুল্ মুকায্যিবীন।

সমকালীন বাংলা

বল, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ, যাহারা সত্যকে অস্বীকার করিয়াছে তাহাদের পরিণাম কী হইয়াছিল।’

মুহিউদ্দীন খান

জিজ্ঞেস করুন, নভোমন্ডল ও ভুমন্ডলে যা আছে, তার মালিক কে? বলে দিনঃআল্লাহ। তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন। তিনি অবশ্যই তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন। এর আগমনে কোন সন্দেহ নেই। যারা নিজেদের কে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই বিশ্বাস স্থাপন করে না।

বাংলা উচ্চারণ

কুল্লিমাম্ মা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ কুল্ লিল্লা-হ্ কাতাবা 'আলা-নাফ্সির্হি রহ্মাহ্ লাইয়াজমা'আন্নাকুম্ ইলা- ইয়াওমিল্ ক্বিয়া-মাতি লা-রাইবা ফীহ্ আল্লাযীনা খাসিরূ আন্ফুসাহুম্ ফাহুম্ লা-ইয়ুমিনূন্।

সমকালীন বাংলা

বল, ‘আসমান ও যমীনে যাহা আছে তাহা কাহার?’ বল, ‘আল্লাহরই’ দয়া করা তিনি তাঁহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করিবেন - ইহাতে কোনই সন্দেহ নাই। যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ঈমান আনিবে না।

মুহিউদ্দীন খান

যা কিছু রাত ও দিনে স্থিতি লাভ করে, তাঁরই। তিনিই শ্রোতা, মহাজ্ঞানী।

বাংলা উচ্চারণ

অল্লাহু মা-সাকানা ফিল্লাইলি অন্নাহার্- অহুওয়াস্ সামী'উল্ 'আলীম্।

সমকালীন বাংলা

রাত্রি ও দিবসে যাহা কিছু থাকে তাহা তাঁহারই এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ আমি কি ব্যতীত - যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দানকরেন ও তাঁকে কেউ আহার্য দান করে না অপরকে সাহায্যকারী স্থির করব? আপনি বলে দিনঃ আমি আদিষ্ট হয়েছি যে, সর্বাগ্রে আমিই আজ্ঞাবহ হব। আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না।

বাংলা উচ্চারণ

কুল্ আগাইরাল্লা-হি আত্তাখিযু অলিয়্যান্ ফা-ত্বিরিস্ সামা-ওয়া-তি অল্ আরদ্বি অহুঅ ইয়ুত্ব'ইমু অলা-ইয়ুত্ব্ 'আম্কুল্ ইন্নী য় উর্মিতু আন্ আকূনা আওয়্যালা মান্ আস্লামা অলা- তাকূনান্না মিনাল্ মুশ্রিকীন্।

সমকালীন বাংলা

বল, ‘আমি কি আসমান ও যমীনের স্রষ্টা ব্যতীত অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করিব? তিনিই আহার্য দান করেন কিন্তু তাঁহাকে কেহ আহার্য দান করে না’; এবং বল, ‘আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসর্মপণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই’; আমাকে আরও আদেশ করা হইয়াছে, ‘তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না।’

মুহিউদ্দীন খান

আপনি বলুন, আমি আমার প্রতিপালকের অবাধ্য হতে ভয় পাই কেননা, আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নী য় আখা-ফু ইন্ 'আছোয়াইতু রব্বী 'আযা-বা ইয়াওমিন্ 'আজীম্।

সমকালীন বাংলা

বল, ‘আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির।

মুহিউদ্দীন খান

যার কাছ থেকে ঐদিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে, তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে। এটাই বিরাট সাফল্য।

বাংলা উচ্চারণ

মাইঁ ইয়ুছ্রাফ 'আনহু ইয়াওমায়িযিন্ ফাক্বাদ্ রহিমাহ্ অযা-লিকাল্ ফাওযুল্ মুবীন্।

সমকালীন বাংলা

‘সেই দিন যাহাকে উহা হইতে রক্ষা করা হইবে তাহার প্রতি তিনি তো দয়া করিবেন এবং ইহাই স্পষ্ট সফলতা।’

মুহিউদ্দীন খান

আর যদি তোমাকে কোন কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন, তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

বাংলা উচ্চারণ

অইঁ ইয়াম্সাস্কাল্লা-হু বিদ্বুররিন ফালা- কা-শিফা লাহূ য় ইল্লা-হু অইঁ ইয়াম্সাস্কা বিখাইরিন ফাহুঅ 'আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর।

সমকালীন বাংলা

তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ নাই। আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনিই তো সর্ববিষয়ে শক্তিমান।

মুহিউদ্দীন খান

তিনিই পরাক্রান্ত স্বীয় বান্দাদের উপর। তিনিই জ্ঞানময়, সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

অ হুঅল ক্বা-হিরু ফাওক্বা 'ইবা-দিহ্ অহুঅল হাকীমুল্ খার্বী।

সমকালীন বাংলা

তিনি আপন বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, জ্ঞাতা।

মুহিউদ্দীন খান

আপনি জিজ্ঞেস করুনঃ সর্ববৃহৎ সাক্ষ্যদাতা কে ? বলে দিনঃ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কোরআন অবর্তীর্ণ হয়েছে - যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। তোমরা কি সাক্ষ্য দাও যে, আল্লাহর সাথে অন্যান্য উপাস্যও রয়েছে ? আপনি বলে দিনঃ আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দিনঃ তিনিই একমাত্র উপাস্য; আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত।

বাংলা উচ্চারণ

কুল আইয়্যু শাইয়িন্ আক্বারু শাহা-দাহ্ কুলিল্লা-হু শাহীদুম্ বাইনী অবাইনাকুম্ অ ঊহিয়া ইলাইয়্যা হা-যাল্ ক্বর্আ-নু লিউন্যিরাকুম্ বিহী অমাম্ বালাগ্ আয়িন্নাকুম্ লাতাশ্হাদূনা আন্না মা'আল্লা-হি আ-লিহাতান্ উখরা- কুল্ লা য় আশ্হাদু কুল্ ইন্নামা-হুঅ ইলা-হুওঁ ওয়া-হিদুওঁ অইন্নানী বারী - উম্ মিম্মা-তুশরিকূন্।

সমকালীন বাংলা

বল, ‘সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কী?’ বল, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এবং এই কুরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদেরকে এতদ্দ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে, আল্লাহর সঙ্গে অন্য ইলাহ্ও আছে? বল, ‘আমি সে সাক্ষ্য দেই না।’ বল, ‘তিনি তো এক ইলাহ্ এবং তোমরা যে শরীক কর তাহা হইতে আমি অবশ্যই নির্লিপ্ত।’

মুহিউদ্দীন খান

যাদেরকে আমি কিতাব দান করেছি, তারা তাকে চিনে, যেমন তাদের সন্তানদেরকে চিনে। যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে, তারা বিশ্বাস স্থাপন করবে না।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা আ-তাইনা-হুমুল্ কিতা-বা ইয়া'রিফূনাহূ কামা-ইয়া'রিফূনা আব্না - আহুম্। আল্লাযীনা খাসিরূ য় আন্ফুসাহুম ফাহুম্ লা-ইয়ুমিনূন্।

সমকালীন বাংলা

আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেইরূপ চেনে যেইরূপ চেনে তাহাদের সন্তানগণকে। যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে, তাহারা বিশ্বাস করিবে না।

মুহিউদ্দীন খান

আর যে, আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তাঁর নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম কে? নিশ্চয় জালেমরা হবে না।

বাংলা উচ্চারণ

অমান্ আজ্লামু মিম্মানিফ্তারা- 'আলাল্লা-হি কাযিবান্ আও কায্যাবা বিআ-ইয়া-তিহ্ ইন্নাহূ লা-ইয়ুফ্লিহুজ্ জ্বোয়া-লিমূন্।

সমকালীন বাংলা

যে ব্যক্তি সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাঁহার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহার অপেক্ষা অধিক আর কে? জালিমরা আদৌ হয় না।

মুহিউদ্দীন খান

আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছিল, তাদের বলবঃ যাদেরকে তোমরা অংশীদার বলে ধারণা করতে, তারা কোথায়?

বাংলা উচ্চারণ

অইয়াওমা নাহ্শুরুহুম্ জ্বামী'আন্ ছুম্মা নাকুলু লিল্লাযীনা আশ্রাকূ য় আইনা শুরাকা - উ কুমুল্লাযীনা কুন্তুম্ তায্'উমূন্।

সমকালীন বাংলা

স্মরণ কর, যেদিন তাহাদের সকলকে একত্র করিব, অতঃপর মুশরিকদেরকে বলিব, ‘যাহাদেরকে তোমরা আমার শরীক মনে করিতে, তাহারা কোথায়?’

মুহিউদ্দীন খান

অতঃপর তাদের কোন অপরিচ্ছন্নতা থাকবে না; তবে এটুকুই যে তারা বলবে আমাদের প্রতিপালক আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না।

বাংলা উচ্চারণ

ছুম্মা লাম্ তাকুন্ ফিত্নাতুহুম্ ইল্লা য় আন্ ক্ব-লূ অল্লা-হি রব্বিনা- মা- কুন্না- মুশ্রিকীন্।

সমকালীন বাংলা

অতঃপর তাহাদের ইহা ছাড়া বলিবার অন্য কোন অজুহাত থাকিবে না : ‘আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা তো মুশরিকই ছিলাম না।’

মুহিউদ্দীন খান

দেখতো, কিভাবে মিথ্যা বলছে নিজেদের বিপক্ষে ? এবং যেসব বিষয় তারা আপনার প্রতি মিছামিছি রচনা করত, তা সবই উধাও হয়ে গেছে।

বাংলা উচ্চারণ

উর্ন্জু কাইফা কাযাবূ 'আলা য় আন্ফুসিহিম্ অদ্বোয়াল্লা 'আন্হুম্ মা-কা-নূ ইয়াফ্তারূন্।

সমকালীন বাংলা

দেখ, তাহারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যা আরোপ করে এবং যে মিথ্যা তাহারা রচনা করিত উহা কিভাবে তাহাদের নিকট হইতে উধাও হইয়া গেল!

মুহিউদ্দীন খান

তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যাতে একে না বুঝে এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি। যদি তারা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না। এমনকি, তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে, তখন কাফেররা বলেঃ এটি পুর্ববর্তীদের কিচ্ছাকাহিনী বৈ তো নয়।

বাংলা উচ্চারণ

অমিন্হুম্ মাইঁ ইয়াস্তামি'উ ইলাইকা অজ্বা'আল্না-'আলা- কুলূবিহিম্ আকিন্নাতান্ আইঁ ইয়াফ্ক্বাহূহু অফী য় আ-যা-নিহিম্ অক্ব রা- অইঁ ইয়ারাও কুল্লা আ-ইয়াতিল্ লা-ইয়ুমিনূ বিহা- হাত্তা য় ইযা- জ্বা - ঊ কা ইয়ুজ্বা-দিলূনাকা ইয়াকুলুল্লাযীনা কাফারূ য় ইন্ হা য় যা য় ইল্লা আসা-ত্বীরুল্ আওয়্যালীন্।

সমকালীন বাংলা

তাহাদের মধ্যে কতক তোমার দিকে কান পাতিয়া রাখে, কিন্তু আমি তাহাদের অন্তরের উপর আবরণ দিয়াছি যেন তাহারা তাহা উপলব্ধি করিতে না পারে; তাহাদেরকে বধির করিয়াছি এবং সমস্তনিদর্শন প্রত্যক্ষ করিলেও তাহারা উহাতে ঈমান আনিবে না; এমনকি তাহারা যখন তোমার নিকট উপস্থিত হইয়া বিতর্কে লিপ্ত হয় তখন কাফিরগণ বলে, ‘ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছুই নয়।’

মুহিউদ্দীন খান

তারা এ থেকে বাধা প্রদান করে এবং এ থেকে পলায়ন করে। তারা নিজেদেরকে ধ্বংস করেছে, কিন্তু বুঝছে না।

বাংলা উচ্চারণ

অহুম্ ইয়ান্হাওনা 'আন্হু অইয়ান্আওনা 'আন্হু অইঁ ইয়ুহ্লিকূনা ইল্লা য় আন্ফুসাহুম্ অমা- ইয়াশ্'উরূন্।

সমকালীন বাংলা

তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা হইতে দূরে থাকে, আর তাহারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে, অথচ তাহারা উপলব্ধি করে না।

মুহিউদ্দীন খান

আর আপনি যদি দেখেন, যখন তাদেরকে দোযখের উপর দাঁড় করানো হবে! তারা বলবেঃ কতই না ভাল হত, যদি আমরা পুনঃ প্রেরিত হতাম; তা হলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।

বাংলা উচ্চারণ

অলাও তারা য় ইয্ উক্বিফু'আলান্না-রি ফাক্বা-লূ ইয়া-লাইতানা- নুরাদ্দু অলা-নুকায্যিবা বিআ-ইয়া-তি রব্বিনা- অনাকূনা মিনাল্ মুমিনীন্।

সমকালীন বাংলা

তুমি যদি দেখিতে পাইতে যখন তাহাদেরকে দোজখের পার্শ্বে দাঁড় করান হইবে এবং তাহারা বলিবে, ‘হায়! যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করিতাম না এবং আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হইতাম!’

মুহিউদ্দীন খান

এবং তারা ইতি পূর্বে যা গোপন করত, তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়েছে। যদি তারা পুনঃ প্রেরিত হয়, তবুও তাই করবে, যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। নিশ্চয় তারা মিথ্যাবাদী।

বাংলা উচ্চারণ

বাল্ বাদা-লাহুম মা-কা-নূ ইয়ুখ্ফূনা মিন্ ক্বাব্ল অলাও রুদ্দূ লা 'আ-দূ লিমা- নুহূ 'আন্হু অইন্নাহুম্ লাকা-যিবূন্।

সমকালীন বাংলা

না, পূর্বে তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে এবং তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল পুনরায় তাহারা তাহাই করিত এবং নিশ্চয় তাহারা মিথ্যাবাদী।

মুহিউদ্দীন খান

তারা বলেঃ আমাদের এ পার্থিব জীবনই জীবন। আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না।

বাংলা উচ্চারণ

অক্ব-লূ য় ইন্ হিয়া ইল্লা- হাইয়া-তুনাদ্দুন্ইয়া-অমা- নাহ্নু বিমাব্ঊ'ছীন্।

সমকালীন বাংলা

তাহারা বলে, ‘আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমরা পুনরুত্থিতও হইব না।’

মুহিউদ্দীন খান

আর যদি আপনি দেখেন; যখন তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে। তিনি বলবেনঃ এটা কি বাস্তব সত্য নয়? তারা বলবেঃ হঁ্যা আমাদের প্রতিপালকের কসম। তিনি বলবেনঃ অতএব, স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন কর।

বাংলা উচ্চারণ

অলাও তারা য় ইয্ উক্বিফূ 'আলা-রব্বিহিম্ ক্ব-লা আলাইসা হা-যা- বিল্হাক্ব ্ ক্ব-লূ বালা-অরব্বিনা- ক্ব-লা ফাযূকুল্ 'আযা-বা বিমা-কুন্তুম্ তাক্ফুরূন্।

সমকালীন বাংলা

তুমি যদি দেখিতে পাইতে তাহাদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করান হইবে এবং তিনি বলিবেন, ‘ইহা কি প্রকৃত সত্য নয়?’ তাহারা বলিবে, ‘আমাদের প্রতিপালকের শপথ! নিশ্চয়ই সত্য।’ তিনি বলিবেন, ‘তবে তোমরা যে করিতে তজ্জন্য তোমরা এখন শাস্তি ভোগ কর।’

মুহিউদ্দীন খান

নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। এমনকি, যখন কিয়ামত তাদের কাছে অকস্মাৎ এসে যাবে, তারা বলবেঃ হায় আফসোস, এর ব্যাপারে আমরা কতই না ক্রটি করেছি। তার স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে। শুনে রাখ, তারা যে বোঝা বহন করবে, তা নিকৃষ্টতর বোঝা।

বাংলা উচ্চারণ

ক্বাদ্ খাসিরাল্লাযীনা কায্যাবূ বিলিক্বা - য়িল্লা-হ্ হাত্তা য় ইযা- জ্বা - য়াত্হুমুস্ সা-'আতু বাগ্তাতান্ ক্বা-লূ ইয়া-হাস্রাতানা-'আলা-মা-র্ফারাত্বনা-ফীহা- অহুম্ ইয়াহ্মিলূনা আওযা-রাহুম্ 'আলা-জুহূরিহিম্ আলা- সা - য়া মা- ইয়াযিরূন্।

সমকালীন বাংলা

যাহারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলিয়াছে তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্তহইয়াছে, এমনকি অকস্মাৎ তাহাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হইবে তখন তাহারা বলিবে, ‘হায় ! ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি তজ্জন্য আক্ষেপ !’ তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে ; দেখ, তাহারা যাহা বহন করিবে তাহা অতি নিকৃষ্ট!

মুহিউদ্দীন খান

পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেযগারদের জন্যে শ্রেষ্টতর। তোমরা কি বুঝ না ?

বাংলা উচ্চারণ

অমাল্ হাইয়া-তুদ্ দুন্ইয়া য় ইল্লা-লা'ইবুওঁ অলাহ্উন্ অলাদ্দা-রুল্ আ-খিরাতু খাইরুল্ লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা-তা'ক্বিলূন্।

সমকালীন বাংলা

পার্থিব জীবন তো ক্রীড়া - কৌতুক ব্যতীত আর কিছুই নয় এবং যাহারা তাক্ওয়া অবলম্বন করে তাহাদের জন্য আখিরাতের আবাসই শ্রেয় ; তোমরা কি অনুধাবন কর না?

মুহিউদ্দীন খান

আমার আছে যে, তাদের উক্তি আপনাকে দুঃখিত করে। অতএব, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালেমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে।

বাংলা উচ্চারণ

ক্বাদ্ না'লামু ইন্নাহূ লা-ইয়াহ্যুনুকাল্লাযী ইয়াকুলূনা ফাইন্নাহুম্ লা-ইয়ুকায্যিবূনাকা অলা-কিন্নাজ্জোয়া-লিমীনা বিআ-ইয়া-তিল্লা-হি ইয়াজ্ব হাদূন্।

সমকালীন বাংলা

আমি অবশ্য জানি যে, তাহারা যাহা বলে তাহা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয়; কিন্তু তাহারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না; বরং জালিমেরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে।

মুহিউদ্দীন খান

আপনার পূর্ববর্তী অনেক পয়গম্বরকে মিথ্যা বলা হয়েছে। তাঁরা এতে ছবর করেছেন। তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন। আল্লাহর বানী কেউ পরিবর্তন করতে পারে না। আপনার কাছে পয়গম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে।

বাংলা উচ্চারণ

অলাক্বাদ্ কুয্যিবাত্ রুসুলুম্ মিন্ ক্বাব্লিকা ফাছোয়াবারূ 'আলা মা- কুয্যিবূ অঊযূ হাত্তা য় আতা-হুম্ নাছরুনা-অলা-মুবাদ্দিলা লিকালিমা-তিল্লা-হি অলাক্বাদ্ জ্বা- য়াকা মিন্ নাবায়িল্ র্মুসালীন্।

সমকালীন বাংলা

তোমার পূর্বেও অনেক রাসূলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হইয়াছিল ; কিন্তু তাহাদেরকে মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল যে পর্যন্ত না আমার সাহায্য তাহাদের নিকট আসিয়াছে। আদেশ কেহ পরিবর্তন করিতে পারে না, রাসূলগণের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার নিকট আসিয়াছে।

মুহিউদ্দীন খান

আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভূতলে কোন সুড়ঙ্গ অথবা আকাশে কোন সিড়ি অনুসন্ধান করতে সমর্থ হন, অতঃপর তাদের কাছে কোন একটি মোজেযা আনতে পারেন, তবে নিয়ে আসুন। ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন। অতএব, আপনি নির্বোধদের অন্তর্ভুক্ত হবেন না।

বাংলা উচ্চারণ

অইন্ কা-না কাবুরা 'আলাইকা ই'রা-দুহুম্ ফাইনিস্তাত্বোয়া'তু আন্ তাব্তাগিয়া নাফাক্বান্ ফিল্ র্আদ্বি আও সুল্লামান্ ফিস্ সামা - য়ি ফাতা তিয়াহুম্ বিআ-ইয়াহ্ অলাও শা - য়াল্লা-হু লাজ্বামা'আহুম্ 'আলাল্ হুদা-ফালা-তাকূনান্না মিনাল্ জ্বা-হিলীন্।

সমকালীন বাংলা

যদি তাহাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয় তবে পারিলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশের সোপান অন্বেষণ কর এবং তাহাদের নিকট কোন নিদর্শন আন। ইচ্ছা করিলে তাহাদের সকলকে অবশ্যই সৎপথে একত্র করিতেন। সুতরাং তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হইও না।

মুহিউদ্দীন খান

তারাই মানে, যারা শ্রবণ করে। মৃতদেরকে জীবিত করে উত্থিত করবেন। অতঃপর তারা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।

বাংলা উচ্চারণ

ইন্নামা-ইয়াস্তাজ্বীবুল্লাযীনা ইয়াস্মা'ঊন্ অল্মাওতা- ইয়াব্'আছুহুমুল্লা-হু ছুম্মা ইলাইহি ইর্য়্রুজ্বা'ঊন্।

সমকালীন বাংলা

যাহারা শ্রবণ করে শুধু তাহারাই ডাকে সাড়া দেয়। আর মৃতকে পুনর্জীবিত করিবেন; অতঃপর তাঁহার দিকেই তাহারা প্রত্যানীত হইবে।

মুহিউদ্দীন খান

তারা বলেঃ তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিনঃ নিদর্শন অবতরণ করতে পূর্ন সক্ষম; কিন্তু তাদের অধিকাংশই জানে না।

বাংলা উচ্চারণ

অক্ব-লূ লাওলা-নুয্যিলা 'আলাইহি আ-ইয়াতুম্ র্মি রব্বিহ্ কুল্ ইন্নাল্লা-হা ক্বা-দিরুন্ 'আলা য় আইঁ য়ুনায্যিলা আ-ইয়াতাওঁ অলা-কিন্না আক্ছারাহুম্ লা- ইয়া'লামূন্।

সমকালীন বাংলা

তাহারা বলে, ‘তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন?’ বল, ‘নিদর্শন নাযিল করিতে অবশ্যই সক্ষম,’ কিন্তু তাহাদের অধিকাংশই জানে না।

মুহিউদ্দীন খান

আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখী দু’ ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতই একেকটি শ্রেণী। আমি কোন কিছু লিখতে ছাড়িনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে।

বাংলা উচ্চারণ

অমা-মিন্ দা -ব্বাতিন্ ফিল্ র্আদ্বি অলা-ত্বোয়া - য়িরিইঁ ইয়াত্বীরু বিজ্বানা-হাইহি ইল্লা য় উমামুন্ আম্ছা-লুকুম মা-র্ফারাত্বনা ফিল্ কিতা-বি মিন্ শাইয়িন্ ছুম্মা ইলা-রব্বিহিম্ ইয়ুহ্শারূন্।

সমকালীন বাংলা

ভূপৃষ্ঠে বিচরণশীল জীব এবং নিজ ডানার সাহায্যে উড়ন্তপাখি - তাহারা সকলে তোমাদের মতই এক - একটি জাতি। কিতাবে কোন কিছুই আমি বাদ দেই নাই; অতঃপর স্বীয় প্রতিপালকের দিকে তাহাদেরকে একত্র করা হইবে।

মুহিউদ্দীন খান

যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে মূক ও বধির। যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন।

বাংলা উচ্চারণ

অল্ লাযীনা কায্যাবূ বিআ-ইয়া-তিনা-ছুম্মুওঁ অবুক্মুন্ ফিজ্জুলুমা-ত্ মাইঁ ইয়াশায়িল্লা-হু ইয়ুদ্ব ্লিল্হু অমাইঁ ইয়াশাইয়াজ্ব 'আল্হু 'আলা- ছিরা-ত্বিম্ মুসতাক্বীম্।

সমকালীন বাংলা

যাহারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাহারা বধির ও মূক, অন্ধকারে রহিয়াছে। যাহাকে ইচ্ছা বিপথগামী করেন এবং যাহাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন।

মুহিউদ্দীন খান

বলুন, বলতো দেখি, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি পতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামত এসে যায়, তবে তোমরা কি ব্যতীত অন্যকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও।

বাংলা উচ্চারণ

ক্বল্ আরায়াইতাকুম্ ইন্ আতা-কুম্ 'আযা-বু ল্লা-হি আও আতাত্কুমুস্ সা-'আতু আগাইরাল্লা-হি তাদ্'ঊনা ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন।

সমকালীন বাংলা

বল, ‘তোমরা ভাবিয়া দেখ যে, আল্লাহর শাস্তি তোমাদের উপর আপতিত হইলে অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হইলে তোমরা কি ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে, যদি তোমরা সত্যবাদী হও?

মুহিউদ্দীন খান

বরং তোমরা তো তাঁকেই ডাকবে। অতঃপর যে বিপদের জন্যে তাঁকে ডাকবে, তিনি ইচ্ছা করলে তা দুরও করে দেন। যাদেরকে অংশীদার করছ, তখন তাদেরকে ভুলে যাবে।

বাংলা উচ্চারণ

বাল্ ইয়্যা-হু তাদ্'ঊনা ফাইয়াক্শিফু মা- তাদ্'ঊনা ইলাইহি ইন্ শা - য়া অতান্সাওনা মা-তুশরিকূন্।

সমকালীন বাংলা

‘না, তোমরা শুধু তাঁহাকেই ডাকিবে, তোমরা যে দুঃখের জন্য তাঁহাকে ডাকিতেছ তিনি ইচ্ছা করিলে তোমাদের সেই দুঃখ দূর করিবেন এবং যাহাকে তোমরা তাঁহার শরীক করিতে, তাহা তোমরা বিস্মৃত হইবে।’

মুহিউদ্দীন খান

আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম। অতঃপর আমি তাদেরকে অভাব - অনটন ও রোগ - ব্যধি দ্বারা পাকড়াও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে।

বাংলা উচ্চারণ

অ লাক্বাদ র্আসাল্না য়ইলা য় উমামিম্মিন্ ক্বাব্লিকা ফাআখায্না-হুম্ বিলবা”সা - য়ি অদ্ব্দ্বোর্য়াবা - য়ি লা'আল্লাহুম্ ইয়াতাদ্বোর্য়ারা'ঊন্।

সমকালীন বাংলা

তোমার পূর্বেও আমি বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি; অতঃপর তাহাদেরকে অর্থসংকট ও দুঃখ - ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি, যাহাতে তাহারা বিনীত হয়।

মুহিউদ্দীন খান

অতঃপর তাদের কাছে যখন আমার আযাব আসল, তখন কেন কাকুতি - মিনতি করল না ? বস্তুতঃ তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখাল, যে কাজ তারা করছিল।

বাংলা উচ্চারণ

ফালাওলা য় ইয্ জ্বা - য়াহুম্ বাসুনা-তাদ্বোর্য়ারা'ঊ অলা-কিন্ ক্বাসাত্ কুলূবুহুম্ অযাইয়্যানা লাহুমুশ্ শাইত্বোয়া-নু মা-কা-নূ ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইল তখন তাহারা কেন বিনীত হইল না? অধিকন্তু তাহাদের হৃদয় কঠিন হইয়াছিল এবং তাহারা যাহা করিতেছিল শয়তান তাহা তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল।

মুহিউদ্দীন খান

অতঃপর তারা যখন ঐ উপদেশ ভুলে গেল, যা তাদেরকে দেয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সব কিছুর দ্বার উম্মুক্ত করে দিলাম। এমনকি, যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্যে তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। তখন তারা নিরাশ হয়ে গেল।

বাংলা উচ্চারণ

ফালাম্মা-নাসূ মা-যুক্কিরূ বিহী ফাতাহ্না-'আলাইহিম্ আব্ওয়া-বা কুল্লি শাইয়িন্ হাত্তা য় ইযা-ফারিহূ বিমা য় ঊতূ য় আখায্না-হুম্ বাগ্তাতান্ ফাইযা-হুম্ মুব্লিসূন্।

সমকালীন বাংলা

তাহাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা যখন তাহা বিস্মৃত হইল তখন আমি তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম; অবশেষে তাহাদেরকে যাহা দেওয়া হইল যখন তাহারা তাহাতে হইল তখন অকস্মাৎ তাহাদেরকে ধরিলাম ; ফলে তখনি তাহারা নিরাশ হইল।

মুহিউদ্দীন খান

অতঃপর জালেমদের মূল শিকড় কর্তিত হল। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্যে, যিনি বিশ্বজগতের পালনকর্তা।

বাংলা উচ্চারণ

ফাকুত্বি'আ দা-বিরুল্ ক্বাওমিল্লাযীনা জোয়ালামূ অল্হাম্দু লিল্লা-হি রব্বিল্ 'আ-লামীন্।

সমকালীন বাংলা

অতঃপর সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হইল এবং সমস্ত প্রশংসা যিনি জগতসমূহের প্রতিপালক।

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ বল তো দেখি, যদি তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে এবং তোমাদের ব্যতীত এমন উপাস্য কে আছে, যে তোমাদেরকে এগুলো এনে দেবে? দেখ, আমি কিভাবে ঘুরিয়ে - ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি। তথাপি তারা বিমুখ হচ্ছে।

বাংলা উচ্চারণ

কুল্ আরায়াইতুম্ ইন্ আখাযাল্লা-হু সাম্'আকুম্ অ আব্ছোয়া-রাকুম্ অখাতামা 'আলা-কুলূ বিকুম্ মান্ ইলা-হুন্ গাইরুল্লা-হি ইয়াতীকুম্ বিহী উর্ন্জু কাইফা নুছোর্য়ারিফুল্ আ-ইয়া-তি ছুম্মা হুম্ ইয়াছ্দিফূন্।

সমকালীন বাংলা

বল, ‘তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিকাড়িয়া নেন এবং তোমাদের হৃদয় মোহর করিয়া দেন তবে ব্যতীত কোন্ ইলাহ্ আছে যে তোমাদেরকে এইগুলি ফিরাইয়া দিবে?’ দেখ, আমি কিরূপে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি ; এতদসত্ত্বেও তাহারা মুখ ফিরাইয়া নেয়।

মুহিউদ্দীন খান

বলে দিনঃ দেখতো, যদি আল্লাহর শাস্তি, আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে, তবে জালেম, সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে?

বাংলা উচ্চারণ

কুল্ আরায়াইতাকুম্ ইন্ আতা-কুম্ 'আযা-বুল্লা-হি বাগ্তাতান্ আও জ্বাহ্রাতান্ হাল্ ইয়ুহ্লাকু ইল্লাল্ ক্বাওমুজ্জোয়া-লিমূন্।

সমকালীন বাংলা

বল, ‘তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আল্লাহর শাস্তিঅকস্মাৎ অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হইলে সম্প্রদায় ব্যতীত আর কেহ ধ্বংস হইবে কি?’

মুহিউদ্দীন খান

আমি পয়গম্বরদেরকে প্রেরণ করি না, কিন্তু সুসংবাদাতা ও ভীতি প্রদর্শকরূপে অতঃপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয়, তাদের কোন শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না।

বাংলা উচ্চারণ

অমা-র্নুসিলুল্ র্মুসালীনা ইল্লা-মুবাশ্শিরীনা অমুন্যিরীনা ফামান্ আ-মানা অআছ্লাহা ফালা-খাওফুন্ 'আলাইহিম্ অলা-হুম ইয়াহ্যানূন।

সমকালীন বাংলা

আমি রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারীরূপেই প্রেরণ করি। কেহ ঈমান আনিলে ও নিজকে সংশোধন করিলে তাহার কোন ভয় নাই এবং সে দুঃখিতও হইবে না।

মুহিউদ্দীন খান

যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তাদেরকে তাদের নাফরমানীর কারণে আযাব স্পর্শ করবে।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা কায্যাবূ বিআ-ইয়া-তিনা ইয়ামাস্সু হুমুল 'আযা-বু বিমা-কা-নূ ইয়াফ্সুকুূন্।

সমকালীন বাংলা

যাহারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলিয়াছে সত্য ত্যাগের জন্য তাহাদের উপর শাস্তি আপতিত হইবে।

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে। তাছাড়া আমি বিষয় অবগতও নই। আমি এমন বলি না যে, আমি ফেরেশতা। আমি তো শুধু ঐ ওহীর অনুসরণ করি, যা আমার কাছে আসে। আপনি বলে দিনঃ অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা কর না ?

বাংলা উচ্চারণ

কুল্ লা য় আকুলু লাকুম্ 'ইনদী খাযা - ইনুল্লা -হি অলায় আ'লামুল্ গাইবা অলা য় আকুলূ লাকুম্ ইন্নী মালাকুন্ ইন্ আত্তাবি'উ ইল্লা- মা- ইয়ূহা য় ইলাইয়্যা কুল্ হাল্ ইয়াস্তাওয়িল্ আ'মা- অল্ বাছীর আফালা- তাতাফাক্কারূন্।

সমকালীন বাংলা

বল, ‘আমি তোমাদেরকে ইহা বলি না যে, আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, সম্বন্ধেও আমি অবগত নই; এবং তোমাদেরকে ইহাও বলি না যে, আমি ফিরিশ্তা; আমার প্রতি যাহা ওহী হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। বল, ‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান?’ তোমরা কি অনুধাবন কর না?

মুহিউদ্দীন খান

আপনি এ কোরআন দ্বারা তাদেরকে ভয় - প্রদর্শন করুন, যারা আশঙ্কা করে স্বীয় পালনকর্তার কাছে এমতাবস্থায় একত্রিত হওয়ার যে, তাদের কোন সাহায্যকারী ও সুপারিশকারী হবে না - যাতে তারা গোনাহ থেকে বেঁচে থাকে।

বাংলা উচ্চারণ

অ আর্ন্যি বিহিল্লাযীনা ইয়াখা-ফূনা আইঁ ইয়ুহ্শারূ য় ইলা-রব্বিহিম্ লাইসা লাহুম্ মিন্ দূনিহী অলিয়্যুওঁ অলা- শাফী'উল্ লা'আল্লাহুম্ ইয়াত্তাকুন্।

সমকালীন বাংলা

তুমি ইহা দ্বারা তাহাদেরকে সতর্ক করিয়া দাও যাহারা ভয় করে যে, তাহাদেরকে তাহাদের প্রতিপালকের নিকট সমবেত করা হইবে এমন অবস্থায় যে, তিনি ব্যতীত তাহাদের কোন অভিভাবক বা সুপারিশকারী থাকিবে না; হয়ত তাহারা সাবধান হইবে।

মুহিউদ্দীন খান

আর তাদেরকে বিতাড়িত করবেন না, যারা সকাল - বিকাল স্বীয় পালকর্তার এবাদত করে, তাঁর সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দুমাত্রও আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দুমাত্রও তাদের দায়িত্বে নয় যে, আপনি তাদেরকে বিতাড়িত করবেন। নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভূক্ত হয়ে যাবেন।

বাংলা উচ্চারণ

অলা তাত্বরুদিল্লাযীনা ইয়াদ্'ঊনা রব্বাহুম্ বিল্গাদা-তি অল্'আশিয়্যি ইয়ুরীদূনা অজ্বহাহ্ মা-'আলাইকা মিন্ হিসা-বিহিম্ মিন্ শাইয়িঁও অমা-মিন্ হিসা-বিকা 'আলাইহিম্ মিন্ শাইয়িন ফাতাত্বরুদাহুম্ ফাতাকূনা মিনাজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাঁহার সন্তুষ্টি লাভার্থে ডাকে তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না। তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোন কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে, তুমি তাহাদেরকে বিতাড়িত করিবে; করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে।

মুহিউদ্দীন খান

আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি যাতে তারা বলে যে, এদেরকেই কি আমাদের সবার মধ্য থেকে স্বীয় অনুগ্রহ দান করেছেন? কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন ?

বাংলা উচ্চারণ

অ কাযা-লিকা ফাতান্না- বা'দ্বোয়াহুম্ বিবা'দ্বিল্ লিইয়াকুলূ য় আহা য় উলা - য়ি মান্না ল্লা- হু 'আলাইহিম্ মিম্ বাইনিনা- আলাইসাল্লা-হু বিআ'লামা বিশ্শা-কিরীন্।

সমকালীন বাংলা

আমি এইভাবে তাহাদের একদলকে অন্যদল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে, ‘আমাদের মধ্যে কি ইহাদের প্রতিই অনুগ্রহ করিলেন?’ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন?

মুহিউদ্দীন খান

আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে, তখন আপনি বলে দিনঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে, তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশতঃ কোন মন্দ কাজ করে, অনন্তর এরপরে তওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়।

বাংলা উচ্চারণ

অইযা-জ্বা - য়াকাল্লাযীনা ইয়ু”মিনূনা বিআ-ইয়া-তিনা-ফাকুল্ সালা-মুন্ 'আলাইকুম্ কাতাবা রব্বুকুম্ 'আলা-নাফ্সির্হি রহ্মাতা আন্নাহূ মান্ 'আমিলা মিন্কুম্ সু - য়াম্ বিজ্বাহা-লাতিন্ ছুম্মা তা-বা মিম্ বা'দিহী ওয়া আছ্লাহা ফাআন্নাহূ গাফূর্রু রহীম।

সমকালীন বাংলা

যাহারা আমার আয়াতসমূহে ঈমান আনে তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও : ‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হউক’, তোমাদের প্রতিপালক দয়া করা তাঁহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। তোমাদের মধ্যে কেহ অজ্ঞতাবশত যদি মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং সংশোধন করে তবে তো ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি - যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে উঠে।

বাংলা উচ্চারণ

অ কাযা-লিকা নুফাছ্ছিলুল্ আ-ইয়া-তি অ লিতাস্তাবীনা সাবীলুল্ মুজ্বরিমীন্।

সমকালীন বাংলা

এইভাবে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি; আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়।

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ আমাকে তাদের এবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের এবাদত কর। আপনি বলে দিনঃ আমি তোমাদের খুশীমত চলবো না। কেননা, তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নী নুহীতু আন্ আ'বুদাল্লাযীনা তাদ্'ঊনা মিন্ দূনিল্লা-হ্ কুল্ লা য় আত্তাবি'উ আহ্ওয়া - য়াকুম্ ক্বাদ্ দ্বোয়ালাল্তু ইযাওঁ অমা য় আনা মিনাল্ মুহ্তাদীন্।

সমকালীন বাংলা

বল, ‘তোমরা ব্যতীত যাহাদেরকে আহ্বান কর তাহাদের ‘ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে। বল, ‘আমি তোমাদের খেয়াল - খুশির অনুসরণ করি না; করিলে আমি বিপথগামী হইব এবং সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকিব না।

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ। তোমরা যে বস্তু শীঘ্র দাবী করছ, তা আমার কাছে নেই। ছাড়া কারো নির্দেশ চলে না। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই শ্রেষ্ঠতম মীমাংসাকারী।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নী 'আলা-বাইয়্যিনাতিম্ র্মি রব্বী অকায্যাব্তুম্ বিহ্মা- 'ইন্দী মা- তাস্তা'জ্বিলূনা বিহ্ ইনিল্ হুক্মু ইল্লাল্লা-হ্ ইয়াকুছ্ছুল্ হাক্বক্বা অহুঅ খাইরুল্ ফা-ছিলীন্।

সমকালীন বাংলা

বল, ‘অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত ; অথচ তোমরা উহাকে প্রত্যাখ্যান করিয়াছ। তোমরা যাহা সত্বর চাহিতেছ তাহা আমার নিকট নাই। কর্তৃত্ব তো আল্লাহরই: তিনি সত্য বিবৃত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ।’

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ যদি আমার কাছে তা থাকত, যা তোমরা শীঘ্র দাবী করছ, তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত।

বাংলা উচ্চারণ

কুল্ লাও আন্না 'ইনদী মা- তাস্তা'জ্বিলূনা বিহী লাকুদ্বিয়াল আম্রু বাইনী অ বাইনাকুম অল্লা-হু আ'লামু বিজ্জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

বল, ‘তোমরা যাহা সত্বর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালাই হইয়া যাইত এবং জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত।’

মুহিউদ্দীন খান

তাঁর কাছেই জগতের চাবি রয়েছে। এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তিনিই জানেন। কোন পাতা ঝরে না; কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না; কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে।

বাংলা উচ্চারণ

অ 'ইনদাহূ মাফা-তিহুল্ গাইবি লা-ইয়া'লামুহা য় ইল্লা- হূ অইয়া'লামু মা-ফিল্ র্বারি অল্বাহ্র্ অমা-তাস্ক্ব তু মিওঁ অরাক্বাতিন্ ইল্লা- ইয়া'লামুহা- অলা- হাব্বাতিন্ ফী জুলুমা-তিল্ র্আদ্বি অলা-রাত্ববিওঁ অলা- ইয়া-বিসিন্ ইল্লা- ফী কিতা-বিম্ মুবীন্।

সমকালীন বাংলা

অদৃশ্যের কুঞ্জি তাঁহারই নিকট রহিয়াছে, তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে না। জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনিই অবগত, তাঁহার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্যকণাও অংকুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই।

মুহিউদ্দীন খান

তিনিই রাত্রি বেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় কর, তা জানেন। অতঃপর তোমাদেরকে দিবসে সম্মুখিত করেন - যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়।

বাংলা উচ্চারণ

অহুঅল্লাযী ইয়াতাওয়াফ্ফা-কুম্ বিল্লাইলি অ ইয়া'লামু মা জ্বারাহ্তুম্ বিন্নাহা- রি ছুম্মা ইয়াব্'আছুকুম ফীহি লিইয়ুক্বদ্বোয়া য় আজ্বালুম্ মুসাম্মান্ ছুম্মা ইলাইহি র্মাজি'উকুম্ ছুম্মা ইয়ুুনাব্বিউকুম্ বিমা- কুন্তুম্ তা'মালূন্।

সমকালীন বাংলা

তিনিই রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যাহা কর তাহা তিনি জানেন। অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয়। অতঃপর তাঁহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অনন্তর তোমরা যাহা কর সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করিবেন।

মুহিউদ্দীন খান

অনন্তর তাঁরই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমাদেরকে বলে দিবেন, যা কিছু তোমরা করছিলে। তিনিই স্বীয় বান্দাদের উপর প্রবল। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। এমন কি, যখন তোমাদের কারও মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়।

বাংলা উচ্চারণ

অহুঅল্ ক্বা-হিরু ফাওক্বা 'ইবা-দিহী অ ইর্য়ুসিলু 'আলাইকুম্ হাফাজোয়াহ্ হাত্তা য় ইযা- জ্বা - য়া আহাদাকুমুল্ মাত্ততু তাওয়াফ্ফাত্হু রুসুলুনা- অহুম লা-ইয়ুর্ফারিতুন্।

সমকালীন বাংলা

তিনিই স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোন ত্রুটি করে না।

মুহিউদ্দীন খান

অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে পৌঁছানো হবে। শুনে রাখ, ফয়সালা তাঁরই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন।

বাংলা উচ্চারণ

ছুম্মা রুদ্দু য় ইলাল্লা-হি মাওলা-হুমুল্ হাক্ব আলা-লাহুল্ হুক্মু অহুঅ আস্রা'উল্ হা-সিবীন্।

সমকালীন বাংলা

অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকে তাহারা প্রত্যানীত হয়। দেখ, কর্তৃত্ব তো তাঁহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা তৎপর।

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন, যখন তোমরা তাঁকে বিনীতভাবে ও গোপনে আহবান কর যে, যদি আপনি আমাদের কে এ থেকে উদ্ধার করে নেন, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব।

বাংলা উচ্চারণ

কুল্ মাইঁ ইয়ুনাজ্জ্বীকুম্ মিন্ জুলুমা-তিল্ র্বারি অল্বাহ্রি তাদ্'উনাহূ তাদ্বোয়াররু'আওঁ অখুফ্ইয়াতান্ লায়িন্ আন্জ্বা-না-মিন্ হা-যিহী লানাকূনান্না মিনাশ্ শা-কিরীন্।

সমকালীন বাংলা

বল, ‘কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাঁহার নিকট অনুনয় কর?’ আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব।’

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এব সব দুঃখ - বিপদ থেকে। তথাপি তোমরা শেরক কর।

বাংলা উচ্চারণ

কুলিল্লা-হু ইয়ুনাজ্জ্বীকুম্ মিন্হা -অমিন্ কুল্লি র্কাবিন্ ছুম্মা আন্তুম্ তুশ্রিকূন্।

সমকালীন বাংলা

বল, তোমাদেরকে উহা হইতে এবং সমস্ত দুঃখকষ্ট হইতে পরিত্রাণ করেন। এতদসত্ত্বেও তোমরা তাঁহার শরীক কর।’

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ তিনিই শক্তিমান যে, তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলে - উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখী করে দিবেন এবং এককে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। দেখ, আমি কেমন ঘুরিয়ে - ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়।

বাংলা উচ্চারণ

কুল্ হুঅল্ ক্বা-দিরু 'আলা য় আইঁ ইয়াব্'আছা 'আলাইকুম্ 'আযা-বাম্ মিন্ ফাওক্বিকুম্ আও মিন্ তাহ্তি র্আজুলিকুম্ আও ইয়াল্বিসাকুম্ শিয়া'আওঁ অইয়ুযীক্বা বা'দ্বোয়াকুম্ বাসা বা'দ্ব উর্ন্জু কাইফা নুছোয়ারারিফুল্ আ-ইয়া -তি লা'আল্লাহুম্ ইয়াফ্ক্বাহূন্।

সমকালীন বাংলা

বল, ‘তোমাদের ঊর্ধ্বদেশ অথবা পাদদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিতে অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাইতে তিনিই সক্ষম।’ দেখ, আমি কিরূপে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিবৃত করি যাহাতে তাহারা অনুধাবন করে।

মুহিউদ্দীন খান

আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে, অথচ তা সত্য। আপনি বলে দিনঃ আমি তোমাদের উপর নিয়োজিত নই।

বাংলা উচ্চারণ

অকায্বাবা বিহী ক্বাওমুকা অহুঅল্ হাক্ব কুল লাস্তু 'আলাইকুম্ বিঅকীল্।

সমকালীন বাংলা

তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলিয়াছে অথচ উহা সত্য। বল, ‘আমি তোমাদের কার্যনির্বাহক নই।’

মুহিউদ্দীন খান

প্রত্যেক খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নিবে।

বাংলা উচ্চারণ

লিকুল্লি নাবায়িম্ মুস্তার্ক্বারুওঁ অসাওফা তা'লামূন্।

সমকালীন বাংলা

প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রহিয়াছে এবং শীঘ্রই তোমরা অবহিত হইবে।

মুহিউদ্দীন খান

যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না।

বাংলা উচ্চারণ

অইযা-রায়াইতাল্লাযীনা ইয়াখূদ্বূনা ফী য় আ-ইয়া-তিনা-ফাআ'রিদ্ব্ 'আন্হুম্ হাত্তা-ইয়াখূদ্বূ ফী হাদীছিন্ গাইরিহ্ অ ইম্মা- ইয়ুন্সিয়ান্নাকাশ্ শাইত্বোয়া-নু ফালা-তাক্ব 'উদ্ বা'দায্ যিক্রা- মা'আল্ ক্বাওমিজ্ জোয়া-লিমীন্।

সমকালীন বাংলা

তুমি যখন দেখ, তাহারা আমার আয়াতসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মনগড়া হয় তখন তুমি তাহাদের হইতে সরিয়া পড়িবে, যে পর্যন্তনা তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে সম্প্রদায়ের সঙ্গে বসিবে না।

মুহিউদ্দীন খান

এদের যখন বিচার করা হবে তখন পরহেযগারদের উপর এর কোন প্রভাব পড়বে না; কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে ওরা ভীত হয়।

বাংলা উচ্চারণ

অমা-'আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন্ হিসা-বিহিম্ মিন্ শাইয়িওঁ অলা-কিন্ যিকরা- লা'আল্লাহুম্ ইয়াত্তাকুন্।

সমকালীন বাংলা

উহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যাহারা তাক্ওয়া অবলম্বন করে। তবে উপদেশ দেওয়া তাহাদের কর্তব্য যাহাতে উহারাও তাক্ওয়া অবলম্বন করে।

মুহিউদ্দীন খান

তাদেরকে পরিত্যাগ করুন, যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন, যাতে কেউ স্বীয় কর্মে এমন ভাবে গ্রেফতার না হয়ে যায় যে, ব্যতীত তার কোন সাহায্যকারী ও সুপারিশকারী নেই এবং যদি তারা জগতের বিনিময়ও প্রদান কবে, তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। একাই স্বীয় কর্মে জড়িত হয়ে পড়েছে। তাদের জন্যে উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে - কুফরের কারণে।

বাংলা উচ্চারণ

অযারিল্লাযীনাত্তাখাযূ দীনাহুম্ লা'ইবাওঁ অলাহ্অওঁ অর্গারাত্ হুমুল্ হাইয়া-তুদ্ দুন্ইয়া-অযার্ক্কি বিহী য় আন্ তুব্সালা নাফ্সুম্ বিমা-কাসাবাত্ লাইসা লাহা-মিন্ দূনিল্লা-হি অলিয়্যূওঁ অলা- শাফী'উন্ অইন্ তা'দিল্ কুল্লা 'আদ্লিল্ লা-ইয়ু''খায্ মিন্হা- উলা - য়িকাল্লাযীনা উব্সিলু বিমা - কাসাবূ লাহুম্ শারা-বুম্ মিন্ হামীমিওঁ অ'আ-যা বুন্ আলীমুম্ বিমা-কা নূ ইয়াক্ফুরূন্।

সমকালীন বাংলা

যাহারা তাহাদের দীনকে ক্রীড়া - কৌতুকরূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করে তুমি তাহাদের সঙ্গ বর্জন কর এবং ইহা দ্বারা তাহাদেরকে উপদেশ দাও, যাহাতে কেহ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন ব্যতীত তাহার কোন অভিভাবক ও সুপারিশকারী থাকিবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তাহা গৃহীত হইবে না। ইহারাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হইবে ; কুফরীহেতু ইহাদের জন্য রহিয়াছে অত্যুষ্ণ পানীয় ও মর্মন্তুদ শাস্তি।

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ আমরা কি ব্যতীত এমন বস্তুকে আহবান করব, যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব, এরপর যে, আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ঐ ব্যক্তির মত, যাকে শয়তানরা বনভুমিতে বিপথগামী করে দিয়েছে - সে উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছেঃ আস, আমাদের কাছে। আপনি বলে দিনঃ নিশ্চয় আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তা আজ্ঞাবহ হয়ে যাই।

বাংলা উচ্চারণ

কুল্ আনাদ্'উ মিন্ দূনিল্লা-হি মা-লা-ইয়ান্ফা'উনা অলা-ইয়ার্দ্বুরুনা- অনুরাদ্দু 'আলা য় আ'ক্বা-বিনা-বা'দা ইয্ হাদা-নাল্লা-হু কাল্লাযিস্ তাহ্অত্হুশ্ শাইয়া-ত্বীনু ফিল্ র্আদ্বি হাইরা-না লাহূ য় আছ্হা-বুইঁ ইয়াদ্'ঊনাহূ য় ইলাল্ হুদা তিনা- কুল ইন্না হুদাল্লা-হি হুঅল্ হুদা- অউর্মিনা- লিনুস্লিমা লিরব্বিল্ 'আ-লামীন্।

সমকালীন বাংলা

বল, ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকিব যাহা আমাদের কোন উপকার কিংবা অপকার করিতে পারে না? আমাদেরকে সৎপথ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্বাবস্থায় ফিরিয়া যাইব যাহাকে শয়তান দুনিয়ায় পথ ভুলাইয়া হয়রান করিয়াছে, যদিও তাহার সহচরগণ তাহাকে ঠিক পথে আহ্বান করিয়া বলে, ‘আমাদের নিকট আস?’ বল, পথই তো পথ এবং আমরা আদিষ্ট হইয়াছি জগতসমূহের প্রতিপালকের নিকট আত্মসর্মপণ করিতে,

মুহিউদ্দীন খান

এবং তা এই যে, কায়েম কর এবং তাঁকে ভয় কর। তাঁর সামনেই তোমরা একত্রিত হবে।

বাংলা উচ্চারণ

অআন্ আক্বীমুছ্ ছলা-তা অত্তাকুহ্ অহুঅল্লাযী য় ইলাইহি তুহ্শারূন্।

সমকালীন বাংলা

তিনিই যথাবিধি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। যখন তিনি বলেন, ‘হও’ তখনই হইয়া যায়। তাঁহার কথাই সত্য। যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে সেদিনকার কর্তৃত্ব তো তাঁহারই। ও দৃশ্য সবকিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত; আর তিনিই প্রজ্ঞাময় সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

তিনিই সঠিকভাবে নভোমন্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেনঃ হয়ে যা, অতঃপর হয়ে যাবে। তাঁর কথা সত্য। যেদিন শিঙ্গায় ফুৎকার করা হবে, সেদিন তাঁরই আধিপত্য হবে। তিনি বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

অহুঅল্লাযী খালাক্বাস্ সামা- ওয়া-তি অল্র্আদ্বোয়া বিল্হাক্ব অ ইয়াওমা ইয়াকুলু কুন্ ফাইয়াকূন্ ক্বাওলুহুল্ হাক্ব অলাহুল্ মুল্কু ইয়াওমা ইয়ুন্ফাখু ফিছ্ ছূর 'আ-লিমুল্ গাইবি অশ্শাহা-দাহ্ অহুঅল্ হাকীমুল্ খাবীর।

সমকালীন বাংলা

স্মরণ কর, ইব্রাহীম তাহার পিতা আযরকে বলিয়াছিল, ‘আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি।’

মুহিউদ্দীন খান

স্মরণ কর, যখন ইব্রাহীম পিতা আযরকে বললেনঃ তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে কর? আমি দেখতে পাচ্ছি যে, তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট।

বাংলা উচ্চারণ

অইয্ ক্বা-লা ইব্রা-হীমু লিআবীহি আ-যারা আতাত্তাখিযু আছ্না-মান্ আ-লিহাতান্ ইন্নী আরা-কা অক্বাওমাকা ফী দ্বোয়ালালিম্ মুবীন্।

সমকালীন বাংলা

এইভাবে আমি ইব্রাহীমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালন - ব্যবস্থা দেখাই, যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়।

মুহিউদ্দীন খান

আমি এরূপ ভাবেই ইব্রাহীমকে নভোমন্ডল ও ভুমন্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম - যাতে সে দৃঢ় হয়ে যায়।

বাংলা উচ্চারণ

অকাযা-লিকা নুরী য় ইব্রা-হীমা মালাকূতাস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অলিয়াকূনা মিনাল্ মূক্বিনীন্।

সমকালীন বাংলা

অতঃপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল তখন সে নক্ষত্র দেখিয়া বলিল, ‘ইহাই আমার প্রতিপালক।’ অতঃপর যখন উহা অস্তমিত হইল তখন সে বলিল, ‘যাহা অস্তমিত হয় তাহা আমি পসন্দ করি না।’

মুহিউদ্দীন খান

অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হল, তখন সে একটি তারকা দেখতে পেল, বললঃ ইহা আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হল তখন বললঃ আমি অস্তগামীদেরকে ভালবাসি না।

বাংলা উচ্চারণ

ফালাম্মা-জ্বান্না 'আলাইহিল্ লাইলু রায়া-কাওকাবান্ ক্ব-লা হা-যা-রাব্বী ফাল্লাম্মা য় আফালা ক্বা-লা লা য় উহিব্বুল্ আ-ফিলীন্।

সমকালীন বাংলা

অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বলরূপে উদিত হইতে দেখিল তখন বলিল, ‘ইহা আমার প্রতিপালক।’ যখন ইহাও অস্তমিত হইল তখন বলিল, ‘আমাকে আমার প্রতিপালক সৎপথ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব।’

মুহিউদ্দীন খান

অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বললঃ এটি আমার প্রতিপালক। অনন্তর যখন তা হয়ে গেল, তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথ - প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব।

বাংলা উচ্চারণ

ফালাম্মা- রায়াল্ ক্বামারা বা-যিগান্ ক্ব-লা হা-যা- রব্বী ফালাম্মা য় আফালা ক্বা-লা লায়িল্লাম ইয়াহ্দিনী রব্বী লাআকূনান্না মিনাল্ ক্বাওমিদ্ব্ দ্বোয়া - ল্লীন্।

সমকালীন বাংলা

অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমানরূপে উদিত হইতে দেখিল তখন বলিল, ‘ইহা আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। যখন ইহাও অস্তমিত হইল, তখন সে বলিল, ‘হে আমার সম্প্রদায়!

মুহিউদ্দীন খান

অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বললঃ এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতপর যখন তা ডুবে গেল, তখন বলল হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরীক কর, আমি ওসব থেকে মুক্ত।

বাংলা উচ্চারণ

ফালাম্মা- রায়াশ্ শাম্সা বা-যিগাতান্ ক্ব-লা হা-যা-রব্বী হা-যা য় আক্ বারু-ফালাম্মা য় আফালাত্ ক্ব-লা ইয়া-কাওমী ইন্নী বারী - উম্ মিম্মা-তুশ্রিকূন।

সমকালীন বাংলা

অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমানরূপে উদিত হইতে দেখিল তখন বলিল, ‘ইহা আমার প্রতিপালক, ইহা সর্ববৃহৎ। যখন ইহাও অস্তমিত হইল, তখন সে বলিল, ‘হে আমার সম্প্রদায়!

মুহিউদ্দীন খান

আমি এক মুখী হয়ে স্বীয় আনন ঐ সত্তার দিকে করেছি, যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরেক নই।

বাংলা উচ্চারণ

ইন্নী- অজ্জ্বাহ্তু অজ্বহিয়া লিল্লাযী ফাত্বোয়ারস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া হানীফাওঁ অমা য় আনা মিনাল্ মুশরিকীন্।

সমকালীন বাংলা

‘আমি একনিষ্ঠভাবে তাঁহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’

মুহিউদ্দীন খান

তাঁর সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বললঃ তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ; অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা যাদেরকে শরীক কর, আমি তাদেরকে ভয় করি না তবে আমার পালকর্তাই যদি কোন কষ্ট দিতে চান। আমার পালনকর্তাই প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা কর না ?

বাংলা উচ্চারণ

অহা- জ্জ্বহূ ক্বাওমুহ্ ক্ব-লা আতুহা-জ্জ্ব - ন্নী ফিল্লা-হি অক্বাদ্ হাদা-ন্অলা য় আখা-ফু মা- তুশ্রিকূনা বিহী য় ইল্লা য় আইঁ ইয়াশা - য়া রব্বী শাইয়া- অসি'আ রব্বী কুল্লা শাইয়িন্ 'ইল্মা- তিনিই আমাকে পথ দেখালেন। আল্লাহ্র ইচ্ছা ছাড়া তোমাদের শরীককে ভয় করি না সবই তো আমার রবের জ্ঞানে আফালা-তাতাযাক্কারূন্।

সমকালীন বাংলা

তাহার সম্প্রদায় তাহার সঙ্গে বিতর্কে লিপ্ত হইল। সে বলিল, ‘তোমরা কি সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাঁহার শরীক কর তাহাকে আমি ভয় করি না, সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত, তবে কি তোমরা অনুধাবন করিবে না?

মুহিউদ্দীন খান

যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছ, তাদেরকে কিরূপে ভয় কর, অথচ তোমরা ভয় কর না যে, তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করছ, যাদের সম্পর্কে তোমাদের প্রতি কোন প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব, উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাক।

বাংলা উচ্চারণ

অকাইফা আখা-ফু মা য় আশ্রাক্তুম্ অলা- তাখা-ফূ না আন্নাকুম্ আশ্রাক্তুম্ বিল্লা-হি মা-লাম ইয়ুনায্যিল্ বিহী 'আলাইকুম্ সুল্ত্বোয়া-না- ফাআইয়্যুল ফারীক্বাইনি আহাক্বকু বিল্আম্নি ইন্ কুন্তুম তা'লামূন্।

সমকালীন বাংলা

‘তোমরা যাহাকে শরীক কর আমি তাহাকে কিরূপে ভয় করিব? অথচ তোমরা শরীক করিতে ভয় কর না, যে বিষয়ে তিনি তোমাদেরকে কোন সনদ দেন নাই। সুতরাং যদি তোমরা জান তবে বল, দুই দলের মধ্যে কোন্ দল নিরাপত্তা লাভের বেশি হক্দার।’

মুহিউদ্দীন খান

যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকীর সাথে মিশ্রিত করে না, তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা আ -মানূ অলাম্ ইয়াল্বিসূ য় ঈমা-নাহুম্ মিজুল্মিন্ ঊলা - য়িকা লাহুমুল্ আম্নু অহুম্ মুহ্তাদূন্।

সমকালীন বাংলা

যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করে নাই, নিরাপত্তা তাহাদেরই জন্য এবং তাহারাই সৎপথপ্রাপ্ত।

মুহিউদ্দীন খান

এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহীমকে তাঁর সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।

বাংলা উচ্চারণ

অতিল্কা হুজ্জ্বাতুনা য় আ-তাইনা-হা য় ইব্রা-হীমা 'আলা-কাওমিহ্ র্নাফা'উ দারাজ্বা-তিম্ মান্নাশা - উ ইন্না রব্বাকা হাকীমুন্ 'আলীম্।

সমকালীন বাংলা

আর ইহা আমার যুক্তি - প্রমাণ যাহা ইব্রাহীমকে দিয়াছিলাম তাহার সম্প্রদায়ের মুকাবিলায়; আমি যাহাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

আমি তাঁকে দান করেছি ইসহাক এবং এয়াকুব। প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি - তাঁর সন্তানদের মধ্যে দাউদ, সোলায়মান, আইউব, ইউসুফ, মূসা ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

বাংলা উচ্চারণ

অ ওয়াহাব্না- লাহূ য় ইস্হা-ক্বা অইয়া'কুব কুল্লান্ হাদাইনা-অনূহান্ হাদাইনা-মিন্ ক্বব্লু অমির্ন্য়ুরিয়্যাতিহী দা-ঊদা অসুলাইমা-না অআইয়্যূবা অইয়ূসুফা অমূসা অহা-রূন্ অ কাযা-লিকা নাজ্বযিল্ মুহ্সিনীন্।

সমকালীন বাংলা

আর আমি তাহাকে দান করিয়াছিলাম ইসহাক ও ইয়া‘কূব, ইহাদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করিয়াছিলাম; পূর্বে নূহ্কেও সৎপথে পরিচালিত করিয়াছিলাম এবং তাহার বংশধর দাঊদ, সুলায়মান ও আইউব, ইউসুফ, মূসা ও হারূনকেও; আর এইভাবেই সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করি;

মুহিউদ্দীন খান

আর ও যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল।

বাংলা উচ্চারণ

অযাকারিয়্যা- অ ইয়াহ্ইয়া অ'ঈসা-অইল্ইয়া-স্ কুল্লুম্ মিনাছ্ ছোয়া-লিহীন্।

সমকালীন বাংলা

এবং যাকারিয়া, ইয়াহ্ইয়া, ‘ঈসা এবং ইল্য়াসকেও সৎপথে পরিচালিত করিয়াছিলাম। ইহারা সকলে সজ্জনদের অন্তর্ভুক্ত;

মুহিউদ্দীন খান

এবং ইসরাঈল, ইয়াসা, ইউনূস, লূতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবাম্বিত করেছি।

বাংলা উচ্চারণ

অইস্মা-'ঈলা অল্ইয়াসা'আ অইয়ূনুসা অলূত্বোয়া- অকুল্লান্ ফাদ্ব্দ্বোয়াল্না-'আলাল্ 'আ-লামীন্।

সমকালীন বাংলা

আরও সৎপথে পরিচালিত করিয়াছিলাম ইসমাইল, আল্ - য়াসা‘আ, ইয়ূনুস্ ও লূতকে; এবং শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেককে -

মুহিউদ্দীন খান

আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান - সন্ততি ও ভ্রাতাদেরকে; আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি।

বাংলা উচ্চারণ

অমিন্ আ-বা - য়িহিম্ অর্যুরিয়্যা-তিহিম্ অইখ্ওয়া-নিহিম্ অজ্বতাবাইনা-হুম্ অহাদাইনা-হুম্ ইলা-ছিরা-ত্বিম্ মুস্তাক্বীম।

সমকালীন বাংলা

এবং ইহাদের পিতৃপুরুষ, বংশধর ও ভ্রাতৃবৃন্দের কতককে। আমি তাহাদেরকে মনোনীত করিয়াছিলাম এবং সরল পথে পরিচালিত করিয়াছিলাম।

মুহিউদ্দীন খান

এটি আল্লাহর হেদায়েত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা, এপথে চালান। যদি তারা শেরেকী করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত।

বাংলা উচ্চারণ

যা-লিকা হুদাল্লা-হি ইয়াহ্দী বিহী মাইঁ ইয়াশা - উ মিন্ 'ইবা-দিহ্ অলাও আশ্রাকূ লাহাবিত্বোয়া 'আন্হুম্ মা-কা-নূ ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

ইহা আল্লাহর হিদায়াত; স্বীয় বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহা দ্বারা সৎপথে পরিচালিত করেন। তাহারা যদি শিরক করিত তবে তাহাদের কৃতকর্ম নিষ্ফল হইতই।

মুহিউদ্দীন খান

তাদেরকেই আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব, যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে, তবে এর জন্যে এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি, যারা এতে অবিশ্বাসী হবে না।

বাংলা উচ্চারণ

উলা - য়িকাল্লাযীনা আ-তাইনা- হুমুল্ কিতা-বা অল্হুক্মা অন্নুবুওয়্যাতা ফাইঁ ইয়ার্ক্ফু বিহা- হা য় উলা - য়ি ফাক্বাদ অক্কাল্না-বিহা-ক্বাওমাল্লাইসূ বিহা-বিকা-ফিরীন্।

সমকালীন বাংলা

আমি উহাদেরকেই কিতাব, কর্তৃত্ব ও নবূওয়াত দান করিয়াছি, অতঃপর যদি ইহারা এইগুলিকে প্রত্যাখ্যানও করে তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার অর্পণ করিয়াছি যাহারা এইগুলি প্রত্যাখ্যান করিবে না।

মুহিউদ্দীন খান

এরা এমন ছিল, যাদেরকে পথ প্রদর্শন করেছিলেন। অতএব, আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিনঃ আমি তোমাদের কাছে এর জন্যে কোন পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্যে একটি উপদেশমাত্র।

বাংলা উচ্চারণ

উলা - য়িকাল্লাযীনা হাদাল্লা-হু ফাবিহুদা-হুমুক্ব তাদিহ্্ কুল্ লা য় আস্আলুকুম্ 'আলাইহি আজ্বরা- ইন্ হুঅ ইল্লা- যিক্রা- লিল্'আ-লামীন্।

সমকালীন বাংলা

উহাদেরকেই সৎপথে পরিচালিত করিয়াছেন, সুতরাং তুমি তাহাদের পথের অনুসরণকর। বল, ‘ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না, ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ।’

মুহিউদ্দীন খান

তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বললঃ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞেস করুনঃ ঐ গ্রন্থ কে নাযিল করেছে, যা মূসা নিয়ে এসেছিল ? যা জ্যোতিবিশেষ এবং মানব মন্ডলীর জন্যে হোদায়েতস্বরূপ, যা তোমরা বিক্ষিপ্তপত্রে রেখে লোকদের জন্যে প্রকাশ করছ এবং বহুলাংশকে গোপন করছ। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেয়া হয়েছে, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো না। আপনি বলে দিনঃ নাযিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন।

বাংলা উচ্চারণ

অমা-ক্বাদারুল্লা-হা হাক্বক্বা ক্বাদ্রিহী য় ইয্ ক্ব-লূ মা য় আন্যালাল্লা-হু 'আলা-বাশারিম্ মিন্ শাইয়িন্ কুল্ মান্ আন্যালাল্ কিতা-বাল্লাযী জ্বা - য়া বিহী মূসা- নূরাওঁ অহুদাল্ লিন্না-সি তাজ্ব'আলূনাহূ ক্বারা-ত্বীসা তুব্দূনাহা- অতুখ্ফূনা কাছীরান্ অ'উল্লিম্তুম্ মা-লাম্ তা'লামূ য় আন্তুম্ অলা য় আ-বা - উক্ম্ু কুলিল্লা-হু ছুম্মা যারহুম্ ফী খাওদ্বিহিম্ ইয়াল্'আবূন্।

সমকালীন বাংলা

তাহারা যথার্থ মর্যাদা উপলব্ধি করে নাই যখন তাহারা বলে, মানুষের নিকট কিছুই নাযিল করেন নাই।’ বল, ‘কে নাযিল করিয়াছেন মূসার আনীত কিতাব যাহা মানুষের জন্য আলো ও পথনির্দেশ ছিল, তাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ কর ও যাহার অনেকাংশ গোপন রাখ এবং যাহা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা জানিতে না তাহাও শিক্ষা দেওয়া হইয়াছিল? বল, আল্লাহ্ই; অতঃপর তাহাদেরকে তাহাদের নিরর্থক আলোচনারূপ খেলায় মনগড়া হইতে দাও।

মুহিউদ্দীন খান

এ কোরআন এমন গ্রন্থ, যা আমি অবতীর্ন করেছি; বরকতময়, পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পাশ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার স্বীয় সংরক্ষণ করে।

বাংলা উচ্চারণ

অ হা-যা-কিতা-বুন্ আন্যাল্না-হু মুবা-রাকুম্ মুছোয়াদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি অলিতুন্যিরা উম্মাল্ কুরা- অমান্ হাওলাহা- অল্লাযীনা ইয়ু মিনূনা বিল্ আ-খিরাতি ইয়ু মিনূনা বিহী অহুম্ 'আলা- ছলা-তিহিম্ ইয়ুহা-ফিজূন্।

সমকালীন বাংলা

আমি এই কল্যাণময় কিতাব নাযিল করিয়াছি যাহা উহার পূর্বেকার কিতাবের প্রত্যায়নকারী এবং যাহা দ্বারা তুমি মক্কা ও উহার চতুষ্পার্শ্বের লোকদেরকে সতর্ক কর। যাহারা আখিরাতে বিশ্বাস করে তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাহাদের সালাতের হিফাযত করে।

মুহিউদ্দীন খান

ঐ ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলেঃ আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। অথচ তার প্রতি কোন ওহী আসেনি এবং যে দাবী করে যে, আমিও নাযিল করে দেখাচ্ছি যেমন নাযিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের কর স্বীয় আত্মা! অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। কারণ, তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তাঁর আয়াত সমূহ থেকে অহংকার করতে।

বাংলা উচ্চারণ

অমান আজ্লামু মিম্মানিফ্ তারা- 'আলাল্লা-হি কাযিবান্ আও ক্ব-লা ঊহিয়া ইলাইয়্যা অলাম্ ইয়ূহা ইলাইহি শাইয়ুওঁ অমান্ ক্বা-লা সাউন্যিলু মিছ্লা মা য় আন্যালাল্লা-হ্ অলাও তারা য় ইযিজ্জোয়া-লিমূনা ফী গামারা-তিল্ মাওতি অল্মালা - য়িকাতু বা-ছিতু য় আইদীহিম্ আখ্রিজ্ব ূয় আন্ফুসাকুম্ আল্ইয়াওমা তুজ্বযাওনা 'আযা-বাল্ হূনি বিমা-কুন্তুম্ তাকুলূনা 'আলাল্লা- হি গাইরাল্ হাক্বক্বি অকুন্তুম্ 'আন্ আ-ইয়া-তিহী তাস্তাকবিরূন্।

সমকালীন বাংলা

তাহার চেয়ে বড় আর কে, যে সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে, ‘আমার নিকট ওহী হয়,’ যদিও তাহার প্রতি নাযিল হয় না এবং যে বলে, যাহা নাযিল করিয়াছেন আমিও উহার অনুরূপ নাযিল করিব?’ যদি তুমি দেখিতে পাইতে যখন জালিমরা মৃত্যুযন্ত্রণায় রহিবে এবং ফিরিশ্তাগণ হাত বাড়াইয়া বলিবে, ‘তোমাদের প্রাণ বাহির কর! তোমরা সম্বন্ধে অন্যায় বলিতে ও তাঁহার বিধান সম্বন্ধে ঔদ্ধত্য প্রকাশ করিতে, সেজন্য আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হইবে।’

মুহিউদ্দীন খান

তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছ, আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। আমি তোদেরকে যা দিয়েছিলাম, তা পশ্চাতেই রেখে এসেছ। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের কে দেখছি না। যাদের সম্পর্কে তোমাদের দাবী ছিল যে, তারা তোমাদের ব্যাপারে অংশীদার। বাস্তুবিকই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবী উধাও হয়ে গেছে।

বাংলা উচ্চারণ

অলাক্বাদ্ জ্বিতুমূনা-ফুরা-দা- কামা-খালাক্বনা-কুম্ আওয়্যালা র্মারাতিওঁ অতারাক্তুম্ মা -খাওয়্যাল্না-কুম্ অরা - য়া জুহূরিকুম্ অমা- নারা-মা'আকুম্ শুফা'আয়া - কুমুল্লাযীনা যা'আম্তুম্ আন্নাহুম্ ফীকুম্ শুরাকা - উ লাক্বাদ্ তাক্বাত্ত্বোয়া'আ বাইনাকুম্ অদ্বোয়াল্লা 'আন্কুম্ মা-কুন্তুম্ তায্'উমূন্।

সমকালীন বাংলা

তোমরা তো আমার নিকট নিঃসংগ অবস্থায় আসিয়াছ, যেমন আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলাম; তোমাদেরকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছ, তোমরা যাহাদেরকে তোমাদের ব্যাপারে শরীক মনে করিতে। তোমাদের সেই সুপারিশকারিগণকেও তোমাদের সঙ্গে দেখিতেছি না; তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হইয়াছে এবং তোমরা যাহা ধারণা করিয়াছিলে তাহাও নিষ্ফল হইয়াছে।

মুহিউদ্দীন খান

নিশ্চয় আল্লাহই বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী; তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?

বাংলা উচ্চারণ

ইন্না ল্লা-হা ফা-লিকুল্ হাব্বি অন্নাওয়া- ইয়ুখ্রিজুল্ হাইয়্যা মিনাল্ মাইয়্যিতি অমুখ্রিজুল্ মাইয়্যিতি মিনাল্ হাইয়্যি যা-লিকুমুল্লা-হু ফাআন্না- তু'ফাকূন্ ।

সমকালীন বাংলা

শস্য - বীজ ও আঁটি অংকুরিত করেন, তিনিই প্রাণহীন হইতে জীবন্তকে বাহির করেন এবং জীবন্ত হইতে প্রাণহীনকে বাহির করেন। তিনিই তো সুতরাং তোমরা কোথায় ফিরিয়া যাইবে?

মুহিউদ্দীন খান

তিনি প্রভাত রশ্মির উন্মেষক। তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবের জন্য রেখেছেন। এটি পরাক্রান্ত, মহাজ্ঞানীর নির্ধারণ।

বাংলা উচ্চারণ

ফা-লিকুল্ ইছ্বা-হি অজ্বা'আলাল্লাইলা সাকানাওঁ অশ্শাম্সা অল্ক্বামারা হুস্বা-না- যা-লিকা তাক্বদীরুল্ 'আযীযিল্ 'আলীম্।

সমকালীন বাংলা

তিনিই ঊষার উন্মেষ ঘটান, তিনিই বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন; এ সবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ।

মুহিউদ্দীন খান

তিনিই তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ প্রাপ্ত হও। নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্যে আমি নির্দেশনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি।

বাংলা উচ্চারণ

অহুঅল্লাযী জ্বা'আলা লাকুমুন্ন জুমা লিতাহ্তাদূ বিহা- ফী জুলুমা-তিল্ র্বারি অল্ বাহ্র ক্বাদ্ ফাছ্ছোয়াল্নাল্ আ-ইয়া-তি লিক্বাওমিইঁ ইয়া'লামূন্।

সমকালীন বাংলা

তিনিই তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন তদ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শন বিশদভাবে বিবৃত করিয়াছি।

মুহিউদ্দীন খান

তিনিই তোমাদের কে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয় আমি প্রমাণাদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে, যারা চিন্তা করে।

বাংলা উচ্চারণ

অহুঅল্ লাযী য় আন্শায়াকুম্ মিন্ নাফ্সিও ওয়া-হিদাতিন্ ফামুসতার্ক্বারুওঁ অ মুসতাওদা' ক্বাদ ফাছ্ ছোয়াল্নাল্ 'আ-ইয়া-তি লিক্বাত্তমিইঁ ইয়াফ্ক্বাহূনা।

সমকালীন বাংলা

তিনিই তোমাদেরকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য দীর্ঘ ও স্বল্পকালীন বাসস্থান রহিয়াছে। অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য আমি তো নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি।

মুহিউদ্দীন খান

তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা নুয়ে থাকে এবং আঙ্গুরের বাগান, যয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য কর যখন সেুগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য কর। নিশ্চয় এ গুলোতে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্যে।

বাংলা উচ্চারণ

অ অল্লাযী য় আন্যালা মিনাস্ সামা - য়ি মা - য়ান্ ফা'আখ্রাজ্বনা -বিহী নাবা-তা কুল্লি শাইয়িন্ ফাআখ্রাজ্বনা- মিন্হু খাদ্বিরান্ নুখ্রিজ্ব মিন্হু হাব্বাম্ মুতারা-কিবান্ অমিনান নাখ্লি মিন্ ত্বোয়াল্'ইহা- ক্বিন্ওয়া-নুন্ দা-নিয়াতুওঁ অজ্বান্না-তিম্ মিন আ'না-বিওঁ অয্ যাইতূনা র্অরুম্মা-না মুশ্তাবিহাওঁ অগাইরা মুতাশা-বিহ্ উন্জুরূ য় ইলা- ছামারিহী য় ইযা য় আছ্মারা অইয়ান্'ইহ ইন্না ফী যা-লিকুম্ লাআ-ইয়া-তিল্ লিক্বাওমিইঁ ইয়ুমিনূন্।

সমকালীন বাংলা

তিনিই আকাশ হইতে বারি বর্ষণ করেন, অতঃপর উহা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করি; অনন্তর উহা হইতে সবুজ পাতা উদ্গত করি, পরে উহা হইতে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি, এবং খেজুরবৃক্ষের মাথি হইতে ঝুলন্ত কাঁদি বাহির করি আর আংগুরের উদ্যান সৃষ্টি করি এবং যায়তূন ও দাড়িম্বও। ইহারা একে অন্যের সদৃশ এবং বিসদৃশও। লক্ষ্য কর উহার ফলের প্রতি, যখন উহা ফলবান হয় এবং উহার পরিপক্বতা প্রাপ্তির প্রতি। সম্প্রদায়ের জন্য উহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে।

মুহিউদ্দীন খান

তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে; অথচ তাদেরকে তিনিই সৃস্টি করেছেন। তারা অজ্ঞতাবশতঃ আল্লাহর জন্যে পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র ও সমুন্নত, তাদের বর্ননা থেকে।

বাংলা উচ্চারণ

অজ্বা'আলূ লিল্লা-হি শুরাকা - য়াল্ জ্বিন্না অখালাক্বাহুম্ অখারাকু লাহূ বানীনা অ বানা-তিম্ বিগাইরি 'ইল্ম্ সুবহা-নাহূ অতা'আ-লা-'আম্মা-ইয়াছিফূন্।

সমকালীন বাংলা

তাহারা জিনকে শরীক করে, অথচ তিনিই ইহাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং উহারা অজ্ঞতাবশত প্রতি পুত্র - কন্যা আরোপ করে; তিনি পবিত্র - মহিমান্নিত! এবং উহারা যাহা বলে তিনি তাহার ঊর্ধ্বে।

মুহিউদ্দীন খান

তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তাঁর কোন সঙ্গী নেই ? তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন। তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ।

বাংলা উচ্চারণ

বাদী'উস্ সামা-ওয়া-তি অল র্আদ্ব্ আন্না-ইয়াকূনু লাহূ অলাদুওঁ অলাম্ তাকুল্লাহূ ছোয়া-হিবাহ্ অখালাক্বা কুল্লা শাইয়িন্ অ হুআ বিকুল্লি শাইয়িন্ 'আলীম্।

সমকালীন বাংলা

তিনি আসমান ও যমীনের স্রষ্টা, তাঁহার সন্তান হইবে কিরূপে? তাঁহার তো কোন স্ত্রী নাই। তিনিই তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনিই সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

তিনিই তোমাদের পালনকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনিই সব কিছুর স্রষ্টা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী।

বাংলা উচ্চারণ

যা-লিকুমুল্লা-হু রব্বুকুম্ লা য় ইলা-হা ইল্লা-হু অখা-লিকুকুল্লি শাইয়িন্ ফা'বুদূহু অ হুঅ 'আলা-কুল্লি শাইয়িওঁ অকীল্।

সমকালীন বাংলা

তিনিই তো তোমাদের প্রতিপালক; তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। তিনিই সব কিছুর স্রষ্টা; সুতরাং তোমরা তাঁহার ‘ইবাদত কর; তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক।

মুহিউদ্দীন খান

দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ।

বাংলা উচ্চারণ

লা-তুদ্রিকুহুল্আব্ছোয়া-রু অহুআ ইয়ুদ্রিকুল্ আব্ছোয়া-রা অহুঅল্ লাত্বীফুল্ খার্বী।

সমকালীন বাংলা

দৃষ্টি তাঁহাকে অবধারণ করিতে পারে না; কিন্তু তিনি অবধারণ করেন সকল দৃষ্টি এবং তিনিই সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত।

মুহিউদ্দীন খান

তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে। অতএব, যে প্রত্যক্ষ করবে, সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে, সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের পর্যবেক্ষক নই।

বাংলা উচ্চারণ

ক্বাদ্ জ্বা - য়াকুম্ বাছোয়া - য়িরু র্মি রব্বিকুম ফামান্ আব্ছোয়ারা ফালিনাফ্সিহী অমান্ 'আমিয়া ফা'আলাইহা- অমা য় আনা 'আলাইকুম্ বিহাফীজ্।

সমকালীন বাংলা

তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্যই আসিয়াছে। সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে; আর কেহ না দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে। আমি তোমাদের সংরক্ষক নই।

মুহিউদ্দীন খান

এমনি ভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে - ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে, আপনি তো পড়ে নিয়েছেন এবং যাতে আমি একে সুধীবৃন্দের জন্যে খুব পরিব্যক্ত করে দেই।

বাংলা উচ্চারণ

অকাযা-লিকা নুছোর্য়ারিফুল্ আ-ইয়া-তি অলিইয়াকুলূ দারাস্তা অলিনুবাইয়্যিনাহূ লিক্বাওমিইঁ ইয়া'লামূন্।

সমকালীন বাংলা

আমি এইভাবে নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি। ফলে, উহারা বলে, ‘তুমি পড়িয়া লইয়াছ?’ কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য।

মুহিউদ্দীন খান

আপনি পথ অনুসরণ করুন, যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে। তিনি ব্যতীত কোন উপাস্য নেই এবং মুশরিকদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন।

বাংলা উচ্চারণ

ইত্তাবি' মা য় উহিয়া ইলাইকা র্মি রব্বিকা লা য় ইলা-হা ইল্লা-হুঅ অআ'র্দ্বি'আনিল্ মুশ্রিকীন্।

সমকালীন বাংলা

তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয় তুমি তাহারই অনুসরণ কর, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই এবং মুশরিকদের হইতে মুখ ফিরাইয়া লও।

মুহিউদ্দীন খান

যদি চাইতেন তবে তারা শেরক করত না। আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন।

বাংলা উচ্চারণ

অলাও শা - য়াল্লা-হু মা য় আশ্রাকূ অমা-জ্বা'আল্না-কা 'আলাইহিম্ হাফীজোয়ান্ অমা য় আন্তা 'আলাইহিম্ বিঅকীল্।

সমকালীন বাংলা

যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শিরক করিত না এবং তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই; আর তুমি তাহাদের অভিভাবকও নও।

মুহিউদ্দীন খান

তোমরা তাদেরকে মন্দ বলো না, যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে। তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশতঃ আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ কর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত।

বাংলা উচ্চারণ

অলা-তাসুব্বুল্ লাযীনা ইয়াদ্'ঊনা মিন্ দূনিল্লা-হি ফাইয়াসুব্বুল্লা-হা 'আদ্অম্ বিগাইরি 'ইল্ম্ কাযা-লিকা যাইয়্যান্না- লিকুল্লি উম্মাতিন 'আমালাহুম্ ছুম্মা ইলা-রব্বিহিম্ র্মাজ্বি'উহুম্ ফাইয়ুনাব্বিউহুম্ বিমা-কা-নূ ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

ছাড়িয়া যাহাদেরকে তাহারা ডাকে তাহাদেরকে তোমরা গালি দিও না। কেননা তাহারা সীমালংঘন করিয়া অজ্ঞানতাবশত গালি দিবে। এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি; অতঃপর তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন। অনন্তর তিনি তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন।

মুহিউদ্দীন খান

তারা জোর দিয়ে আল্লাহর কসম খায় যে, যদি তাদের কাছে কোন নিদর্শন আসে, তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। আপনি বলে দিনঃ নিদর্শনাবলী তো আল্লাহর কাছেই আছে। হে মুসলমানগণ, তোমাদেরকে কে বলল যে, যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে, তখন তারা বিশ্বাস স্থাপন করবেই ?

বাংলা উচ্চারণ

অ আক্বসামূ বিল্লা-হি জ্বাহ্দা আইমা-নিহিম্ লাইন্ জ্বা - য়াত্হুম্ আ-ইয়াতুল্ লাইয়ুুমিনুন্না বিহা- কুল্ ইন্নামাল্ আ-ইয়া-তু 'ইন্দাল্লা-হি অমা- ইয়ুশ্'ইরুকুম্ আন্নাহা য় ইযা-জ্বা - য়াত্ লা-ইয়ুমিনূন।

সমকালীন বাংলা

তাহারা নামে কঠিন শপথ করিয়া বলে, তাহাদের নিকট যদি কোন নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইহাতে ঈমান আনিত। বল, ‘নিদর্শন তো আল্লাহর ইখ্তিয়ারভুক্ত।’ তাহাদের নিকট নিদর্শন আসিলেও তাহারা যে ঈমান আনিবে না ইহা কিভাবে তোমাদের বোধগম্য করান যাইবে?

মুহিউদ্দীন খান

আমি ঘুরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে, যেমন - তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্ত ছেড়ে দিব।

বাংলা উচ্চারণ

অনুক্বাল্লিবু আফ্য়িদাতাহুম্ অ আব্ছোয়া-রাহুম্ কামা-লাম্ ইয়ুমিনূ বিহী য় আওয়্যালা র্মারাতিওঁ অনাযারুহুম্ ফী তুগ্ইয়া-নিহিম্ ইয়া'মাহূন্।

সমকালীন বাংলা

তাহারা যেমন প্রথমবার উহাতে ঈমান আনে নাই তেমনি আমিও তাহাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করিয়া দিব এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দিব।

মুহিউদ্দীন খান

আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতারণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তথাপি তারা কখনও বিশ্বাস স্থাপনকারী নয়; কিন্তু যদি চান। কিন্তু তাদের অধিকাংশই মুর্খ।

বাংলা উচ্চারণ

অলাও আন্নানা-নায্যাল্না য় ইলাইহিমুল্ মালা - য়িকাতা অকাল্লামাহুমুল্ মাওতা-অহার্শানা-'আলাইহিম্ কুল্লা শাইয়িন্ ক্বুবুলাম্ মা-কা-নূ লিইয়ু'মিনূ য় ইল্লা য় আইঁ ইয়াশা - য়াল্লা-হু অলা-কিন্না আক্ছারাহুম্ ইয়াজ্বহালূন্।

সমকালীন বাংলা

আমি তাহাদের নিকট ফিরিশতা প্রেরণ করিলেও এবং মৃতেরা তাহাদের সঙ্গে কথা বলিলেও এবং সকল বস্তুকে তাহাদের সম্মুখে হাযির করিলেও যদি না ইচ্ছা করেন তবে তাহারা ঈমান আনিবে না; কিন্তু তাহাদের অধিকাংশই অজ্ঞ।

মুহিউদ্দীন খান

এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্যে শত্রু করেছি শয়তান, মানব ও জিনকে। তারা ধোঁকা দেয়ার জন্যে একে অপরকে কারুকার্যখচিত কথাবার্তা শিক্ষা দেয়। যদি আপনার পালনকর্তা চাইতেন, তবে তারা এ কাজ করত না।

বাংলা উচ্চারণ

অকাযা-লিকা জ্বা'আল্না- লিকুল্লি নাবিয়্যিন্ 'আদুওয়্যান্ শাইয়া-ত্বীনাল্ ইন্সি অল্জ্বিন্নি ইয়ূহী বা'দ্বুহুম্ইলা- বা'দ্বিন্ যুখ্রুফাল্ ক্বাওলি গুরূরা- অলাও শা - য়া রব্বুকা মা-ফা'আলূহু ফার্যাহুম্ অমা- ইয়াফ্তারূন্।

সমকালীন বাংলা

এইরূপে আমি মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি, প্রতারণার উদ্দেশ্যে তাহাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করিতেন তবে তাহারা ইহা করিত না; সুতরাং তুমি তাহাদেরকে ও তাহাদের মিথ্যা রচনাকে বর্জন কর।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি তাদেরকে এবং তাদের মিথ্যাপবাদকে মুক্ত ছেড়ে দিন যাতে কারুকার্যখচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয় যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ করে নেয় এবং যাতে ঐসব কাজ করে, যা তারা করছে।

বাংলা উচ্চারণ

অলিতাছ্গা য় ইলাইহি আফ্য়িদাতুল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্ আ-খিরাতি অলিইর্য়াদ্বোয়াওহু অলিইয়াক্ব্তারিফূ মা- হুম্ মুক্বতারিফূন্।

সমকালীন বাংলা

আর তাহারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে যে, যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তাহারা পরিতুষ্ট হয় আর তাহারা যে অপকর্ম করে তাহাই যেন তাহারা করিতে থাকে।

মুহিউদ্দীন খান

তবে কি আমি ব্যতীত অন্য কোন বিচারক অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ন করেছেন? আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি, তারা নিশ্চিত জানে যে, এটি আপনার প্রতি পালকের পক্ষ থেকে সত্যসহ অবর্তীর্ন হয়েছে। অতএব, আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না।

বাংলা উচ্চারণ

আফাগাইরাল্লা-হি আব্তাগী হাকামাওঁ অহুঅল্লাযী য় আন্যালা ইলাইকুমুল্ কিতা-বা মুফাছ্ছলা- অল্লাযীনা আ-তাইনা-হুমুল্ কিতা-বা ইয়া'লামূনা আন্নাহূ মুনায্যালুম্ র্মি রব্বিকা বিল্হাক্বক্বি ফালা-তাকূনান্না মিনাল্ মুম্তারীন্।

সমকালীন বাংলা

বল, ‘তবে কি আমি ব্যতীত অন্যকে সালিস মানিব - যদিও তিনিই তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করিয়াছেন!’ আমি যাহাদেরকে কিতাব দিয়াছি তাহারা জানে যে, উহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্যসহ অবতীর্ণ হইয়াছে। সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না।

মুহিউদ্দীন খান

আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম। তাঁর বাক্যের কোন পরিবর্তনকারী নেই। তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।

বাংলা উচ্চারণ

অতাম্মাত্ কালিমাতু রব্বিকা ছিদ্ক্বাওঁ অ'আদ্লা-লা-মুবাদ্দিলা লিকালিমা-তিহী অহুঅস্ সামী'উল 'আলীম্।

সমকালীন বাংলা

সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। তাঁহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে।

বাংলা উচ্চারণ

অইন্ তুত্বি' আক্ছারা মান্ ফিল্ আরদ্বি ইয়ুদ্বিল্লূকা 'আন্ সাবীলিল্লা-হ্ ইঁইয়াত্তাবি'ঊনা ইল্লাজ্জোয়ান্না অইন হুম্ ইল্লা-ইয়াখ্রুছূন্।

সমকালীন বাংলা

যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তাহারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবে। তাহারা তো শুধু অনুমানের অনুসরণ করে ; আর তাহারা শুধু অনুমানভিত্তিক কথা বলে।

মুহিউদ্দীন খান

আপনার প্রতিপালক তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন, যারা তাঁর পথ থেকে বিপথগামী হয় এবং তিনি তাদেরকেও খুব ভাল করে জানেন, যারা তাঁর পথে অনুগমন করে।

বাংলা উচ্চারণ

ইন্না রব্বাকা হুঅ 'আলামু মাইঁ ইয়াদ্বিল্ল আন্ সাবীলিহী অহুঅ আ'লামু বিল্মুহ্তাদীন্।

সমকালীন বাংলা

তাঁহার পথ ছাড়িয়া কে বিপথগামী হয় সে সম্বন্ধে তোমার প্রতিপালক তো সবিশেষ অবহিত এবং সৎপথে যাহারা আছে তাহাও তিনি সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, তা থেকে ভক্ষণ কর যদি তোমরা তাঁর বিধানসমূহে হও।

বাংলা উচ্চারণ

ফাকুলূ মিম্মা-যুকিরাস্ মুল্লা-হি 'আলাইহি ইন্ কুন্তুম বিআ-ইয়া-তিহী মুমিনীন্।

সমকালীন বাংলা

তোমরা তাঁহার বিধানে হইলে যাহাতে নাম নেওয়া হইয়াছে তাহা হইতে আহার কর;

মুহিউদ্দীন খান

কোন কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না, যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়, অথচ ঐ সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন, যেগুলোকে তোমাদের জন্যে হারাম করেছেন; কিন্তু সেগুলোও তোমাদের জন্যে হালাল, যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিপথগামী করতে থাকে। আপনার প্রতিপালক সীমাতিক্রম কারীদেরকে যথার্থই জানেন।

বাংলা উচ্চারণ

অমা-লাকুম্ আল্লা- তাকুলূ মিম্মা-যুকিরাস্মুল্লা-হি 'আলাইহি অক্বাদ্ ফাছ্ছলা লাকুম্ মা- র্হারামা 'আলাইকুম্ ইল্লা-মাদ্ব্তুর্রিতুম্ ইলাইহ্'অইন্না কাছীরাল্ লাইয়ুদ্বিল্ল না বিআহ্ওয়া - য়িহিম্ বিগাইরি 'ইল্ম্ ইন্না রব্বাকা হুঅ আ'লামু বিল্ মু'তাদীন্

সমকালীন বাংলা

তোমাদের কী হইয়াছে যে, যাহাতে নাম নেওয়া হইয়াছে তোমরা তাহা হইতে আহার করিবে না? যাহা তোমাদের জন্য তিনি হারাম করিয়াছেন তাহা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বিবৃত করিয়াছেন, তবে তোমরা নিরুপায় হইলে তাহা স্বতন্ত্র। অনেকে অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল - খুশি দ্বারা অবশ্যই অন্যকে বিপথগামী করে; নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমালংঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গোনাহ পরিত্যাগ কর। নিশ্চয় যারা গোনাহ করেছে, তারা অতিসত্বর তাদের কৃতকর্মের শাস্তি পাবে।

বাংলা উচ্চারণ

অযারূ জোয়াহিরাল্ ইছ্মি অবা-ত্বিনাহ্ ইন্নাল্লাযীনা ইয়াক্ছিবূনাল্ ইছ্মা সাইয়ুজ্বযাওনা বিমা-কা-নূ ইয়াক্বতারিফূন্।

সমকালীন বাংলা

তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন কর ; যাহারা পাপ করে তাহাদেরকে অচিরেই তাহাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হইবে।

মুহিউদ্দীন খান

যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে - যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য কর, তোমরাও মুশরেক হয়ে যাবে।

বাংলা উচ্চারণ

অলা- তাকুলূ মিম্মা- লাম্ ইয়ূয্কারিস্মুল্লা-হি 'আলাইহি অইন্নাহূ লাফিস্ক্ব অইন্নাশ্ শাইয়া-ত্বীনা লাইয়ূহূনা ইলা য় আওলিয়া - য়িহিম্ লিইয়ুজ্বা-দিলূকুম্ অইন্ আত্বোয়া'তুমূহুম্ ইন্নাকুম্ লামুশ্রিকূন্।

সমকালীন বাংলা

যাহাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহার কিছুই তোমরা আহার করিও না; উহা অবশ্যই পাপ। নিশ্চয়ই শয়তানেরা তাহাদের বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিবাদ করিতে প্ররোচনা দেয়; যদি তোমরা তাহাদের কথামত চল তবে তোমরা অবশ্যই মুশরিক হইবে।

মুহিউদ্দীন খান

আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি ঐ ব্যক্তির সমতুল্য হতে পারে, যে অন্ধকারে রয়েছে - সেখান থেকে বের হতে পারছে না? এমনিভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেয়া হয়েছে।

বাংলা উচ্চারণ

আঅ মান্ কা-না মাইতান্ ফাআহ্ইয়াইনা-হু অজ্বা'আল্না-লাহূ নূরাইঁ ইয়াম্শী বিহী ফিন্না-সি কামাম্ মাছালুহূ ফিজ্ জুলুমা-তি লাইসা বিখা-রিজ্বিম্ মিন্হা- কাযা-লিকা যুইয়্যিনা লিল্কা-ফিরীনা মা- কা-নূ ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

যে ব্যক্তি মৃত ছিল, যাহাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাহাকে মানুষের মধ্যে চলিবার জন্য আলোক দিয়াছি সেই ব্যক্তি কি ঐ ব্যক্তির ন্যায়, যে অন্ধকারে রহিয়াছে এবং সেই স্থান হইতে বাহির হইবার নয়? এইরূপে কাফিরদের দৃষ্টিতে তাহাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে।

মুহিউদ্দীন খান

আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি - যেন তারা সেখানে চক্রান্ত করে। তাদের সে চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই; কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না।

বাংলা উচ্চারণ

অকাযা-লিকা জ্বা'আল্না- ফী কুল্লি ক্বারইয়াতিন্ আকা-বিরা মুজ্বরিমীহা-লিইয়াম্কুরূ ফীহা- অমা- ইয়াম্কুরূনা ইল্লা-বিআন্ফুসিহিম্ অমা- ইয়াশ্'উরূন্।

সমকালীন বাংলা

এইরূপে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়াছি ; কিন্তু তাহারা শুধু তাহাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে; অথচ তাহারা উপলব্ধি করে না।

মুহিউদ্দীন খান

যখন তাদের কাছে কোন আয়াত পৌঁছে, তখন বলে, আমরা কখনই মানব না যে, পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই, যা আল্লাহর রসূলগণ প্রদত্ত হয়েছেন। এ বিষয়ে সুপারিজ্ঞাত যে, কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। যারা অপরাধ করছে, তারা অতিসত্বর আল্লাহর কাছে পৌছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে, তাদের চক্রান্তের কারণে।

বাংলা উচ্চারণ

অ ইযা- জ্বা - য়াত্হুম্ আ-ইয়াতুন্ ক্বা-লূ লান্ নুমিনা হাত্তা-নুতা-মিছ্লা মা য় ঊতিয়া রুসুলুল্লা-হ্ আল্লা-হু আ'লামু হাইছু ইয়াজ্ব্'আলু রিসা-লাতাহ্ সাইয়ুছীবুল্লাযীনা আজ্বরামূ ছোয়াগা-রুন্ 'ইন্দাল্লা-হি অ'আযা-বুন শাদীদুম্ বিমা- কা-নূ ইয়াম্কুরূন্।

সমকালীন বাংলা

যখন তাহাদের নিকট কোন নিদর্শন আসে তাহারা তখন বলে, আল্লাহর রাসূলগণকে যাহা দেওয়া হইয়াছিল আমাদেরকেও তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনও বিশ্বাস করিব না।’ তাঁহার রিসালাতের দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন তাহা তিনিই ভাল জানেন। যাহারা অপরাধ করিয়াছে, চক্রান্তেরর জন্য নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপর আপতিত হইবেই।

মুহিউদ্দীন খান

অতঃপর যাকে পথ - প্রদর্শন করতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে চান, তার বক্ষকে সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে দেন - যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না। তাদের উপর আযাব বর্ষন করেন।

বাংলা উচ্চারণ

ফামাইঁ ইয়ুরিদিল্লা-হু আইঁ ইয়াহ্দিয়াহূ ইয়াশ্রাহ্ ছোয়াদ্রাহূ লিল্ইস্লা-মি অমাইঁ ইয়ুরিদ্ আইঁ ইয়ুদ্বিল্লাহূ ইয়াজ্ব'আল ছোয়াদ্রাহূ দ্বোয়াইয়্যিক্বান্ হারাজ্বান কাআন্নামা-ইয়াছ্ ছোয়া'ইয়্যা'দু ফি সামা - য়ি কাযা-লিকা ইয়াজ্ব'আলু ল্লা-র্হু রিজ্বসা 'আলাল্লাযীনা লা-ইয়ু মিনূন্।

সমকালীন বাংলা

কাহাকেও সৎপথে পরিচালিত করিতে চাহিলে তিনি তাহার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করিয়া দেন এবং কাহাকেও বিপথগামী করিতে চাহিলে তিনি তাহার বক্ষ অতিশয় সংকীর্ণ করিয়া দেন ; তাহার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতই দুঃসাধ্য হইয়া পড়ে।

মুহিউদ্দীন খান

আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্যে আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ননা করেছি।

বাংলা উচ্চারণ

অ হা-যা-ছিরা-তু রব্বিকা মুস্তাক্বীমা-ক্বাদ্ ফাছ্ছোয়াল্নাল্ আ-ইয়া-তি লিক্বাওমিইঁ ইয়ায্যাক্কারূন্।

সমকালীন বাংলা

ইহাই তোমার প্রতিপালক - নির্দেশিত সরল পথ। যাহারা উপদেশ গ্রহণ করে আমি তাহাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি।

মুহিউদ্দীন খান

তাদের জন্যেই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে।

বাংলা উচ্চারণ

লাহুম্ দা-রুস্ সালা-মি 'ইন্দা রব্বিহিম্ ওয়া হুঅ অলিয়্যুহুম্ বিমা- কা-নূ- ইয়া'মালূন্।

সমকালীন বাংলা

তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য রহিয়াছে শান্তির আবাস এবং তাহারা যাহা করিত তজ্জন্য তিনিই তাহাদের অভি - ভাবক।

মুহিউদ্দীন খান

যেদিন সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ। তাদের মানব বন্ধুরা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরে পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন, আমরা তাতে উপনীত হয়েছি। বলবেনঃ আগুন হল তোমাদের বাসস্থান। তথায় তোমরা চিরকাল অবস্থান করবে; কিন্তু যখন চাইবেন । নিশ্চয় আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।

বাংলা উচ্চারণ

অ ইয়াওমা ইয়াহ্শুরুহুম্ জ্বামী'আন্ ইয়া-মা'শারাল্ জ্বিন্নি ক্বাদিস্তার্ক্সাতুম্ মিনাল্ ইন্সি অক্বা-লা আওলিয়া - উ হুম্ মিনাল্ ইন্স্ রব্বানাস্ তাম্তা'আ বা'দ্বুনা-বিবা'দ্বিওঁ অবালাগ্না য় আজ্বালানা ল্লাযী য় অজ্জ্বাল্তা লানা- ক্বা-লান্না-রু মাছ্ওয়া-কুম খা-লিদীনা ফীহা য় ইল্লা-মা-শা - য়াল্লা-হ্ ইন্না রব্বাকা হাকীমুন 'আলীম্।

সমকালীন বাংলা

যেদিন তিনি তাহাদের সকলকে একত্র করিবেন এবং বলিবেন, ‘হে জিন সম্প্রদায়! তোমরা তো অনেক লোককে তোমাদের অনুগামী করিয়াছিলে’ এবং মানব সমাজের মধ্যে তাহাদের বন্ধুগণ বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হইয়াছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করিয়াছিলে এখন আমরা উহাতে উপনীত হইয়াছি।’ সেদিন বলিবেন, ‘জাহান্নামই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হইবে,’ যদি না অন্য রকম ইচ্ছা করে না তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত।

মুহিউদ্দীন খান

এমনিভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে।

বাংলা উচ্চারণ

অকাযা-লিকা নুঅল্লী বা'দ্বোয়াজ্ জোয়া-লিমীনা বা'দ্বোয়াম্ বিমা- কা-নূ ইয়াক্সিবূন্।

সমকালীন বাংলা

এইভাবে উহাদের কৃতকর্মের জন্য আমি জালিমদের একদলকে অন্যদলের বন্ধু করিয়া থাকি।

মুহিউদ্দীন খান

হে জ্বিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বরগণ আগমন করেনি? যাঁরা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন? তারা বলবেঃ আমরা স্বীয় গোনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে। তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে, তারা ছিল।

বাংলা উচ্চারণ

ইয়া-মা'শারাল্ জ্বিন্নি অল্ ইন্সি আলাম্ ইয়াতিকুম্ রুসুলুম্ মিন্কুম্ ইয়াকুছ্ছূনা 'আলাইকুম্ আ-ইয়া-তী অইয়ুন্যিরূনাকুম্ লিক্বা য় য়া। ইয়াওমিকুম্ হা-যা- ক্বা-লূ শাহিদ্না-'আলা য় আন্ফুসিনা-অর্গারাত্হুমুল্ হাইয়া-তুদ্দুন্ইয়া- অশাহিদূ 'আলা য় আন্ফুসিহিম্ আন্নাহুম্ কা-নূ কা-ফিরীন্।

সমকালীন বাংলা

আমি উহাদেরকে বলিব, ‘হে জিন ও মানব সম্প্রদায় ! তোমাদের মধ্য হইতে কি রাসূলগণ তোমাদের নিকট আসে নাই - যাহারা আমার নিদর্শন তোমাদের নিকট বিবৃত করিত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করিত?’ উহারা বলিবে, ‘আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম।’ বস্তুত পার্থিব জীবন উহাদেরকে প্রতারিত করিয়াছিল, আর উহারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্যও দিবে যে, তাহারা ছিল।

মুহিউদ্দীন খান

এটা এ জন্যে যে, আপনার প্রতিপালক কোন জনপদের অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করেন না এমতাবস্থায় যে, তথাকার অধিবাসীরা অজ্ঞ থাকে।

বাংলা উচ্চারণ

যা-লিকা আল্লাম্ ইয়ার্কু রব্বুকা মুহ্লিকাল্ কুরা- বিজুল্মিওঁ অআহ্লুহা- গা-ফিলূন।

সমকালীন বাংলা

ইহা এইহেতু যে, অধিবাসীবৃন্দ যখন অনবহিত, তখন কোন জনপদকে উহার অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয়।

মুহিউদ্দীন খান

প্রত্যেকের জন্যে তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে বেখবর নন।

বাংলা উচ্চারণ

অলিকুল্লিন্ দারাজ্বা-তুম্ মিম্মা- 'আমিলূ অমা-রব্বুকা বিগা-ফিলিন্ 'আম্মা- ইয়া'মালূন্

সমকালীন বাংলা

প্রত্যেকে যাহা করে তদনুসারে তাহার স্থান রহিয়াছে এবং উহারা যাহা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন।

মুহিউদ্দীন খান

আপনার প্রতিপালক অমুখাপেক্ষী, করুণাময়। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন; যেমন তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন।

বাংলা উচ্চারণ

অ রব্বুকাল্ গানিয়্যু র্যুরহ্মাহ্ ইঁ ইয়াশা ইয়ুয্ হিব্কুম্ অ ইয়াস্তাখ্লিফ্ মিম্ বা'দিকুম্ মা-ইয়াশা - উ কামা য় আন্শায়াকুম্ মিন্ র্যুরিয়্যাতি ক্বাওমিন্ আ-খারীন্।

সমকালীন বাংলা

তোমার প্রতিপালক অভাবমুক্ত, দয়াশীল। তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে এবং তোমাদের পরে যাহাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন - যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন।

মুহিউদ্দীন খান

যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয়, তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না।

বাংলা উচ্চারণ

ইন্না মা- তূ'আদূনা লাআ-তিওঁ অমা য় আন্তুম্ বিমু'জ্বিযীন্।

সমকালীন বাংলা

তোমাদের সঙ্গে যাহা ওয়াদা করা হইতেছে উহা বাস্তবায়িত হইবেই, তোমরা তাহা ব্যর্থ করিতে পারিবে না।

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ হে আমার সম্প্রদায়, তোমরা স্বস্থানে কাজ করে যাও, আমিও কাজ করি। অচিরেই জানতে পারবে যে, পরিণাম গৃহ কে লাভ করে। নিশ্চয় জালেমরা সুফলপ্রাপ্ত হবে না।

বাংলা উচ্চারণ

কুল্ ইয়া- ক্বাওমি'মালূ 'আলা- মাকা-নাতিকুম্ ইন্নী'আ-মিলূন্ ফাসাওফা তা'লামূনা মান্ তাকূনু লাহূ 'আ-ক্বিবাতুদ্দার্- ইন্নাহূ লা-ইয়ুফ্লিহু জ্জোয়া-লিমূন্।

সমকালীন বাংলা

বল, ‘হে আমার সম্প্রদায় ! তোমরা যেখানে যাহা করিতেছ, করিতে থাক ; আমিও আমার কাজ করিতেছি। তোমরা শীঘ্রই জানিতে পারিবে, কাহার পরিণাম মঙ্গলময়। জালিমগণ কখনও হইবে না।’

মুহিউদ্দীন খান

যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন, সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারদের। অতঃপর যে অংশ তাদের অংশীদারদের, তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌছে যায়। তাদের বিচার কতই না মন্দ।

বাংলা উচ্চারণ

অজ্বা'আলূ লিল্লা-হি মিম্মা- যারায়া মিনাল্ র্হাছি অল্ আন্'আ-মি নাছীবান্ ফাক্বা-লূ হা-যা-লিল্লা-হি বিযা'মিহিম্ অহা-যা-লিশুরাকা - য়িনা-ফামা- কা-না লিশুরাকা - য়িহিম্ ফালা-ইয়াছিলু ইলাল্লা- হি অমা- কা-না লিল্লা-হি ফাহুঅ ইয়াছিলু ইলা- শুরাকা - য়িহিম্সা - য়া মা- ইয়াহ্কুমূন্।

সমকালীন বাংলা

যে শস্য ও গবাদিপশু সৃষ্টি করিয়াছেন তন্মধ্য হইতে তাহারা জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, ‘ইহা জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য।’ যাহা তাহাদের দেবতাদের অংশ তাহা কাছে পৌঁছায় না এবং যাহা অংশ তাহা তাহাদের দেবতাদের কাছে পৌঁছায়, তাহারা যাহা মীমাংসা করে তাহা নিকৃষ্ট!

মুহিউদ্দীন খান

এমনিভাবে অনেক মুশরেকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি চাইতেন, তবে তারা এ কাজ করত না। অতএব, আপনি তাদেরকে এবং তাদের মনগড়া বুলিকে পরিত্যাগ করুন।

বাংলা উচ্চারণ

অ কাযা-লিকা যাইয়্যানা লিকাছীরিম্ মিনাল্ মুশ্রিকীনা ক্বাত্লা আওলা-দিহিম্ শুরাকা - উহুম্ লিইয়্রুদূ হুম্ অলিয়াল্বিসূ 'আলাইহিম্ দীনাহুম্ অ লাও শা - য়াল্লা- হু মা-ফা'আলূহু ফার্যাহুম্ অমা- ইয়াফ্তারূন্।

সমকালীন বাংলা

এইভাবে তাহাদের দেবতারা বহু মুশরিকের দৃষ্টিতে তাহাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে তাহাদের ধ্বংস সাধনের জন্য এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদের বিভ্রান্তিসৃষ্টির জন্য; আল্লাহর ইচ্ছা করিলে তাহারা ইহা করিত না। সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও।

মুহিউদ্দীন খান

তারা বলেঃ এসব চতুষ্পদ জন্তু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ। আমরা যাকে ইচছা করি, সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না, তাদের ধারণা অনুসারে। আর কিছুসংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আরোহন হারাম করা হয়েছে এবং কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারনা বশতঃ আল্লাহর নাম উচ্চারণ করে না, তাদের মনগড়া বুলির কারণে, অচিরেই তিনি তাদের কে শাস্তি দিবেন।

বাংলা উচ্চারণ

অক্বা-লূ হা-যিহী য় আন্'আ-মুওঁ অর্হাছুন্ হিজ্বরুল্ লা-ইয়াত্ব'আমুহা য় ইল্লা- মান্ নাশা - উ বিযা'মিহিম্ অ আন্'আ-মুন্ র্হুরিমাত্ জুহূরুহা-অ আন্'আ-মু ল্লা- ইয়ায্কুরূনাস মাল্লা-হি 'আলাইহাফ্ তিরা -য়ান্ 'আলাইহ্ সাইয়াজ্বযীহিম্ বিমা- কা-নূ ইয়াফ্তারূন্।

সমকালীন বাংলা

তাহারা তাহাদের ধারণা অনুসারে বলে, ‘এইসব গবাদিপশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ ; আমরা যাহাকে ইচ্ছা করি সে ব্যতীত কেহ এইসব আহার করিতে পারিবে না’, এবং কতক গবাদিপশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হইয়াছে এবং কতক পশু যবেহ্ করিবার সময় তাহারা আল্লাহর নাম নেয় না। এই সমস্তই তাহারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে ; তাহাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাহাদেরকে দিবেন।

মুহিউদ্দীন খান

তারা বলেঃ এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে, তা বিশেষ ভাবে আমাদের পুরুষদের জন্যে এবং আমাদের মহিলাদের জন্যে তা হারাম। যদি তা মৃত হয়, তবে তার প্রাপক হিসাবে সবাই সমান। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দিবেন। তিনি প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।

বাংলা উচ্চারণ

অক্বা-লূ মা-ফী বুতুনি হা-যিহিল্ আন'আ-মি খা-লিছোয়াতুল্লি যুকূরিনা- অমুহাররামুন্ 'আলা য় আয্ওয়া-জ্বিনা- অইঁ ইয়াকুম্ মাইতাতান্ ফাহুম্ ফীহি শুরাকা - উ সাইয়াজ্বযীহিম্ অছ্ফাহুম্ ইন্নাহূ হাকীমুন্ 'আলীম্।

সমকালীন বাংলা

তাহারা আরও বলে, ‘এইসব গবাদিপশুর গর্ভে যাহা আছে তাহা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং ইহা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ; আর উহা যদি মৃত হয় তবে সকলেই ইহাতে অংশীদার।’ তিনি তাহাদের এইরূপ বলিবার প্রতিফল অচিরেই তাহাদেরকে দিবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

মুহিউদ্দীন খান

নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশতঃ কোন প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং তাদেরকে যেসব দিয়েছিলেন, সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে নিয়েছে। নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি।

বাংলা উচ্চারণ

ক্বাদ্ খাসিরাল্লাযীনা ক্বাতালূ য় আওলা- দাহুম্ সাফাহাম্ বিগাইরি 'ইল্মিওঁ অর্হারামূ মা-রাযাক্বাহুমুল্লা-হুফ্ তিরা - য়ান্' আলাল্লা-হ্ ক্বাদ্ দ্বোয়াল্লূ অমা-কা-নূ মুহ্তাদীন্।

সমকালীন বাংলা

যাহারা নির্বুদ্ধিতার দরুন ও অজ্ঞানতাবশত নিজেদের সন্তানদের হত্যা করে এবং প্রদত্ত জীবিকাকে সম্বন্ধে মিথ্যা রচনা করিবার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে তাহারা তো ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাহারা অবশ্যই বিপথগামী হইয়াছে এবং তাহারা সৎপথপ্রাপ্ত ছিল না।

মুহিউদ্দীন খান

তিনিই উদ্যান সমূহ সৃষ্টি করেছে - তাও, যা মাচার উপর তুলে দেয়া হয়, এবং যা মাচার উপর তোলা হয় না এবং খর্জুর বৃক্ষ ও শস্যক্ষেত্র যেসবের স্বাদবিশিষ্ট এবং যয়তুন ও আনার সৃষ্টি করেছেন - একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও, যখন ফলন্ত হয় এবং হক দান কর কর্তনের সময়ে এবং অপব্যয় করো না। নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।

বাংলা উচ্চারণ

অ হুঅল্লাযী য় আনাশায়া জান্না-তিম্ মা'রূশা-তিওঁ অগাইরা মা'রূশা-তিওঁ ওয়ান্ নাখ্লা অর্য্যা'আ মুখ্তালিফান্ উকুলুহূ অয্যাইতূনা র্অরুম্মা-না মুতাশা-বিহাওঁ অগাইরা মুতাশা-বিহ্কুলূ মিন্ ছামারিহী য় ইযা য় আছ্মারা অ আ-তূ হাক্বক্বাহূ ইয়াওমা হাছোয়া- দিহী অলা- তুস্রিফূ ইন্নাহূ লা- ইউহিব্বুল্ মুস্রিফীন্।

সমকালীন বাংলা

তিনিই লতা ও বৃক্ষ - উদ্যানসমূহ সৃষ্টি করিয়াছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ - বিশিষ্ট খাদ্যশস্য, যায়তূন ও দাড়িম্বও সৃষ্টি করিয়াছেন - এইগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশও। যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করিবে আর ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে এবং অপচয় করিবে না; নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পসন্দ করেন না।

মুহিউদ্দীন খান

তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুর মধ্যে বোঝা বহনকারীকে এবং খর্বাকৃতিকে। তোমাদেরকে যা কিছু দিয়েছেন, তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু।

বাংলা উচ্চারণ

অম্নিাল্ আন্'আ-মি হামূলাতাওঁ অর্ফাশা- কুলূ মিম্মা রাযাক্বাকুমুল্লা-হু অলা-তাত্তাবি'ঊ খুতুওয়া-তিশ্ শাইত্বোয়া-ন্ ইন্নাহূ লাকুম্ 'আদুওয়্যুম্ মুবীন্।

সমকালীন বাংলা

গবাদিপশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন। যাহা রিযিকরূপে তোমাদেরকে দিয়াছেন তাহা হইতে আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না; সে তো তোমাদের প্রকাশ্য শত্রু।

মুহিউদ্দীন খান

সৃষ্টি করেছেন আটটি নর ও মাদী। ভেড়ার মধ্যে দুই প্রকার ও ছাগলের মধ্যে দুই প্রকার। জিজ্ঞেস করুন, তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদীকে ? না যা উভয় মাদীর পেটে আছে? তোমরা আমাকে প্রমাণসহ বল, যদি তোমরা সত্যবাদী হও।

বাংলা উচ্চারণ

ছামা-নিয়াতা আয্ওয়া-জ্বিন্ মিনাদ্ব্ দ্বোয়া” নিছ্নাইনি মিনাল্ মা'যিছ্নাইন্ কুল্ আ - য্যাকারাইনি র্হারামা আমিল্ উন্ছাইয়াইনি আম্মাশ্ তামালাত্ 'আলাইহি র্আহা-মুল্ উন্ছাইয়াইন্ নাব্বিঊনী বি'ইল্মিন্ ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।

সমকালীন বাংলা

নর ও মাদী আটটি : মেষের দুইটি ও ছাগলের দুইটি; বল, ‘নর দুইটিই কি তিনি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদী দুইটিই অথবা মাদী দুইটির গর্ভে যাহা আছে তাহা? তোমরা সত্যবাদী হইলে প্রমাণসহ আমাকে অবহিত কর;’

মুহিউদ্দীন খান

সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার। আপনি জিজ্ঞেস করুনঃ তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদীকে, না যা উভয় মাদীর পেটে আছে? তোমরা কি উপস্থিত ছিলে, যখন এ নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশী অত্যচারী কে, যে সম্পর্কে মিথ্যা ধারণা পোষন করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে? নিশ্চয় অত্যাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।

বাংলা উচ্চারণ

অ মিনাল্ ইবিলিছ্ নাইনি অমিনাল্ বাক্বারিছ্ নাইন্ কুল্ আ - য্যাকারাইনি র্হারামা আমিল্ উন্ছায়াইনি আম্মাশ্ তামালাত্ 'আলাইহি আরাহা-মুল্ উন্ছাইয়াইন্ আম কুন্তুম্ শুহাদা - য়া ইয্ অছ্ছোয়া-কুমু ল্লা- হু বিহা-যা- ফামান্ আজ্লামু মিম্মানিফ্তারা- 'আলাল্লা-হি কাযিবাল্ লিইয়ুদ্বিল্লান্ ন্না-সা বিগাইরি 'ইল্ম্ ইন্নাল্লা-হা লা- ইয়াহ্দিল্ ক্বাওমাজ্জেয়া-লিমীন্।

সমকালীন বাংলা

এবং উটের দুইটি ও গরুর দুইটি। বল, ‘নর দুইটিই কি তিনি নিষিদ্ধ করিয়াছেন কিংবা মাদী দুইটিই অথবা মাদী দুইটির গর্ভে যাহা আছে তাহা? এবং যখন তোমাদেরকে এইসব নির্দেশ দান করেন তখন কি তোমরা উপস্থিত ছিলে?’ সুতরাং যে ব্যক্তিঅজ্ঞানতাবশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার চেয়ে অধিক আর কে? তো সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে, যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ; যবেহ করা জন্তু যা ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়। অতপর যে ক্ষুধায় কাতর হয়ে পড়ে এমতাবস্থায় যে অবাধ্যতা করে না এবং সীমালঙ্গন করে না, নিশ্চয় আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু।

বাংলা উচ্চারণ

কুল্ লা য় আজ্বিদু ফী মা য় ঊহিয়া ইলাইয়্যা মুর্হারমান্ 'আলা- ত্বোয়া-'ইমিইঁ ইয়াত্ব'আমুহূ য় ইল্লা য় আইঁ ইয়াকূনা মাইতাতান্ আও দামাম্ মাস্ফূহান্ আও লাহ্মা খিন্যীরিন্ ফাইন্নাহূ রিজ্বসুন্ আও ফিস্ক্বান্ উহিল্লা লিগাইরিল্লা-হি বিহী ফামানিদ্ব্ ত্বর্ ুরা গাইরা বা- গিওঁ অলা-'আ-দিন্ ফাইন্না রব্বাকা গাফূরুর রাহীম্।

সমকালীন বাংলা

বল, ‘আমার প্রতি যে ওহী হইয়াছে তাহাতে, লোকে যাহা আহার করে তাহার মধ্যে আমি কিছুই হারাম পাই না - মৃত, বহমান রক্ত ও শূকরের মাংস ব্যতীত। কেননা এইগুলি অবশ্যই অপবিত্র অথবা যাহা অবৈধ, ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে।’ তবে কেহ অবাধ্য না হইয়া এবং সীমালংঘন না করিয়া নিরুপায় হইয়া উহা আহার করিলে তোমার প্রতিপালক তো ক্ষমাশীল, পরম দয়ালু।

মুহিউদ্দীন খান

ইহুদীদের জন্যে আমি প্রত্যেক নখবিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমি তাদের জন্যে হারাম করেছিলাম, কিন্তু ঐ চর্বি, যা পৃষ্টে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে। তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আর আমি অবশ্যই সত্যবাদী।

বাংলা উচ্চারণ

অ'আলাল্লাযীনা হা-দূ র্হারাম্না- কুল্লা যী জুফুরিন্ অমিনাল্ বাক্বারি অল্ গানামি র্হারম্না-'আলাইহিম্ শুহূমাহুমা য় ইল্লা-মা-হামালাত্ জুহূরু হুমা য় আওয়িল্ হাওয়া-ইয়া য় আও মাখ্তালাত্বোয়া বি'আজ্ম্ যা-লিকা জ্বাযাইনা-হুম্ বিবাগ্য়িহিম্ অইন্না- লাছোয়া-দিকুন

সমকালীন বাংলা

আমি ইয়াহূদীদের জন্য নখরযুক্ত সমস্তপশু হারাম করিয়াছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাহাদের জন্য হারাম করিয়াছিলাম; তবে এইগুলির পিঠের অথবা অন্ত্রের কিংবা অস্থিসংলগ্ন চর্বি ব্যতীত, তাহাদের অবাধ্যতার দরুন তাহাদেরকে এই প্রতিফল দিয়াছিলাম। নিশ্চয়ই আমি সত্যবাদী।

মুহিউদ্দীন খান

যদি তারা আপনাকে মিথ্যবাদী বলে, তবে বলে দিনঃ তোমার প্রতিপালক সুপ্রশস্ত করুণার মালিক। তাঁর শাস্তি অপরাধীদের উপর থেকে টলবে না।

বাংলা উচ্চারণ

ফাইন্ কায্যাবূকা ফাক্বর্ রব্বুকুম্ যূ- রাহ্মাতিওঁ অ-সি'আহ্ অলা-ইয়ুরাদ্দু বাসুহূ 'আনিল্ ক্বাওমিল্ মুজ্ব্রিমীন্।

সমকালীন বাংলা

অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বল, ‘তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তাঁহার শাস্তি রদ করা হয় না।’

মুহিউদ্দীন খান

এখন মুশরেকরা বলবেঃ যদি ইচ্ছা করতেন, তবে না আমরা শিরক করতাম, না আমাদের বাপ দাদারা এবং না আমরা কোন বস্তুকে হারাম করতাম। এমনিভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, এমন কি তারা আমার শাস্তি আস্বাদন করেছে। আপনি বলুনঃ তোমাদের কাছে কি কোন প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পার। তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ কর এবং তোমরা শুধু অনুমান করে কথা বল।

বাংলা উচ্চারণ

সাইয়াকুলুল্লাযীনা আশ্রাকূ লাও শা - য়াল্লা-হু মা য় আশ্রাক্না-অলা য় আ-বা - উনা-অলা-র্হারম্না- মিন্ শাইয়িন্ কাযা-লিকা কায্যাবাল্লাযীনা মিন্ ক্বাব্লিহিম্ হাত্তা - যা-কুবাসানা- কুল্ হাল 'ইন্দাকুম্ মিন্ 'ইল্মিন্ ফাতুখ্রিজ্ব ূহু লানা- ইন্ তাত্তাবি'ঊনা ইল্লাজ্জোয়ান্না অইন্ আন্তুম্ ইল্লা- তাখ্রুছূন্।

সমকালীন বাংলা

যাহারা শিরক করিয়াছে তাহারা বলিবে, যদি ইচ্ছা করিতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ শিরক করিতাম না এবং কোন কিছুই হারাম করিতাম না।’ এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও প্রত্যাখ্যান করিয়াছিল, অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল, বল, ‘তোমাদের নিকট কোন যুক্তি আছে কি? থাকিলে আমার নিকট তাহা পেশ কর; তোমরা শুধু কল্পনারই অনুসরণ কর এবং শুধু মনগড়া কথা বল।’

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ অতএব, পরিপূর্ন যুক্তি আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন।

বাংলা উচ্চারণ

কুল্ ফালিল্লা-হিল্ হুজ্বজ্বাতুল্ বা-লিগাতু ফালাও শা - য়া লাহাদা-কুম্ আজ্বমা'ঈন্।

সমকালীন বাংলা

বল, ‘চূড়ান্তপ্রমাণ তো তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদের সকলকে অবশ্যই সৎপথে পরিচালিত করিতেন।’

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ তোমাদের সাক্ষীদেরকে আন, যারা সাক্ষ্য দেয় যে, তা’আলা এগুলো হারাম করেছেন। যদি তারা সাক্ষ্য দেয়, তবে আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যারা আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে বিশ্বাস করে না এবং যারা স্বীয় প্রতিপালকের সমতুল্য অংশীদার করে।

বাংলা উচ্চারণ

কুল্ হালুম্মা শুহাদা - য়াকুমুল লাযীনা ইয়াশ্হাদূনা আন্নাল্লা- হা র্হারামা হা-যা- ফাইন্ শাহিদূ ফালা- তাশ্হাদ্ মা'আহুম্ অলা- তাত্তাবি' আহ্ওয়া- য়াল্ লাযীনা কায্যাবূ বিআ -ইয়া-তিনা- অল্লাযীনা লা- ইয়ুমিনূনা বিল্ আ-খিরাতি অহুম্ বিরব্বিহিম্ ইয়া'দিলূন্।

সমকালীন বাংলা

বল, যে ইহা নিষিদ্ধ করিয়াছেন এ সম্বন্ধে যাহারা সাক্ষ্য দিবে তাহাদেরকে হাযির কর।’ তাহারা সাক্ষ্য দিলেও তুমি তাহাদের সঙ্গে ইহা স্বীকার করিও না। যাহারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করিয়াছে, যাহারা পরকালে বিশ্বাস করে না এবং তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, তুমি তাহাদের খেয়াল - খুশির অনুসরণ করিও না।

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ এস, আমি তোমাদেরকে ঐসব বিষয় পাঠ করে শুনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন। তাএই যে, আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার করো না, পিতা - মাতার সাথে সদয় ব্যবহার করো স্বীয় সন্তানদেরকে দারিদ্রের কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই, নির্লজ্জতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, যাকে হত্যা করা হারাম করেছেন, তাকে হত্যা করো না; কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা বুঝ।

বাংলা উচ্চারণ

কুল্ তা'আ-লাও আত্লু মা- হার্রামা রব্বুকুম্ 'আলাইকুম্ তুশ্রিকূ বিহী শাইয়াওঁ অব্লি ওয়া-লিদাইনি ইহ্সা-না- আলা-তাক্বতুলূ য় আওলা-দাকুম্ মিন্ ইমলা- ক্ব নাহ্নু নারযুকুকুম্ অইয়্যা-হুম্ অলা- তাক্বরবাল্ ফাওয়া-হিশা মা-জোয়াহারা মিন্হা- অমা- বাত্বোয়ানা অলা-তাক্বতুলুন্ নাফ্সাল্লাতী র্হারমাল্লা-হু ইল্লা- বিল্ হাক্ব যা-লিকুম্ অছ্ছোয়া-কুম্ বিহী লা'আল্লাকুম্ তা'ক্বিলূন্।

সমকালীন বাংলা

বল, ‘আস, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যাহা হারাম করিয়াছেন তোমাদেরকে তাহা পড়িয়া শুনাই। উহা এই : ‘তোমরা তাঁহার কোন শরীক করিবে না, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না, আমিই তোমাদের ও তাহাদেরকে রিযিক দিয়া থাকি। প্রকাশ্যে হউক কিংবা গোপনে হউক, অশ্লীল কাজের নিকটেও যাইবে না। যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাহাকে হত্যা করিবে না।’ তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন, যেন তোমরা অনুধাবন কর।

মুহিউদ্দীন খান

এতীমদের ধনসম্পদের কাছেও যেয়ো না; কিন্তু উত্তম পন্থায় যে পর্যন্ত সে বয়ঃপ্রাপ্ত না হয়। ওজন ও মাপ পূর্ণ কর ন্যায় সহকারে। আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বল, তখন সুবিচার কর, যদিও সে আত্নীয়ও হয়। আল্লাহর অঙ্গীকার পূর্ণ কর।

বাংলা উচ্চারণ

অলা- তাক্বরাবূ মা-লাল্ ইয়াতীমি ইল্লা- বিল্লাতী হিয়া আহ্সানু হাও- ইয়াব্লুগা আশুদ্দাহূ অ আওফুল্ কাইলা অল্মীযা-না বিল্ক্বিস্ত্বি লা-নুকাল্লিফু নাফ্সান্ ইল্লা-উস্'আহা- অইযা- কুল্তুম্ ফা'দিলূ অলাও কা- না যা-ক্বর্ ুবা- অবি 'আহ্দিল্লা-হি আওফূ যা-লিকুম্ অছ্ছোয়া-বিহী লা'আল্লাকুম্ তাযাক্কারূন্।

সমকালীন বাংলা

ইয়াতীম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরাপুরি দিবে। আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে - স্বজনের সম্পর্কে হইলেও এবং কে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে। এইভাবে তোমাদেরকে নির্দেশ দিলেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর।

মুহিউদ্দীন খান

তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর। নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব, এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও।

বাংলা উচ্চারণ

অ আন্না হা-যা-ছিরা-ত্বী মুস্তাক্বীমান্ ফাওাবি'ঊহু অলা-তাত্তাবি'উস্ সুবুলা ফাতার্ফারাক্বা বিকুম্ 'আন্ সাবীলিহ্ যা-লিকুম্ অছ্ছোয়া-কুম্ বিহী লা'আল্লাকুম্ তাত্তাকুন্।

সমকালীন বাংলা

এবং এই পথই আমার সরল পথ। সুতরাং তোমরা ইহারই অনুসরণ করিবে এবং বিভিন্ন পথ অনুসরণ করিবে না, করিলে উহা তোমাদেরকে তাঁহার পথ হইতে বিচ্ছিন্ন করিবে। এইভাবে তোমাদেরকে নির্দেশ দিলেন, যেন তোমরা সাবধান হও।

মুহিউদ্দীন খান

অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি, সৎকর্মীদের প্রতি নেয়ামতপূর্ণ করার জন্যে, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্যে, হোদায়াতের জন্যে এবং করুণার জন্যে - যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে হয়।

বাংলা উচ্চারণ

ছুম্মা আ-তাইনা-মূসাল্ কিতা-বা তামা-মান্'আলাল্লাযী য় আহ্সানা অ তাফ্ছীলাল্ লিকুল্লি শাইয়িওঁ অহুদাওঁ অরহ্মাতাল্ লা'আল্লাহুম্ বিলিক্বা - য়ি রব্বিহিম্ ইয়ুমিনূন্।

সমকালীন বাংলা

অতঃপর আমি মূসাকে দিয়াছিলাম কিতাব যাহা সৎকর্মপরায়ণের জন্য পূর্ণাঙ্গ, যাহা সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথনির্দেশ এবং দয়াস্বরূপ - যাহাতে তাহারা তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে।

মুহিউদ্দীন খান

এটি এমন একটি গ্রন্থ, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর - যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও।

বাংলা উচ্চারণ

অহা-যা- কিতা-বুন্ আন্যাল্না-হু মুবা-রাকুন্ ফাত্তবি'ঊহু অত্তাকু লা'আল্লাকুম্ র্তুহামূন্।

সমকালীন বাংলা

এই কিতাব আমি নাযিল করিয়াছি যাহা কল্যাণময়। সুতরাং উহার অনুসরণ কর এবং সাবধান হও, তাহা হইলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হইবে;

মুহিউদ্দীন খান

এ জন্যে যে, কখনও তোমরা বলতে শুরু করঃ গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দু'সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না।

বাংলা উচ্চারণ

আন্ তাকুলূ য় ইন্নামা-ন্যিলাল্ কিতা-বু 'আলা-ত্বোয়া - য়িফাতাইনি মিন্ ক্বাব্লিনা- অইন্ কুন্না-'আন্ দিরা-সাতিহিম্ লাগা-ফিলীন্।

সমকালীন বাংলা

পাছে তোমরা বল, ‘কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতিই অবতীর্ণ হইয়াছিল ; আমরা তাহাদের পঠন - পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম;’

মুহিউদ্দীন খান

কিংবা বলতে শুরু করঃ যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অবতীর্ণ হত, আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম। অতএব, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুষ্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে, যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অতি সত্ত্বর আমি তাদেরকে শাস্তি দেব। যারা আমার আয়াত সমূহ থেকে গা বাঁচিয়ে চলে - জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে।

বাংলা উচ্চারণ

আও তাকুলূ লাও আন্না য় উন্যিলা 'আলাইনাল্ কিতা-বু লাকুন্না য় 'আহ্দা- মিন্হুম্ ফাক্বাদ্ জ্বা - য়াকুম্ ইয়িনাতুম্ র্মি রব্বিকুম্ অহুদাওঁ অরাহ্মাহ ফামান্ আজ্লামু মিম্মান্ কায্যাবা বিআ-ইয়া তিল্লা-হি অছদাফা'আন্হা- সানাজ্বযিল্লাযীনা ইয়াছ্দিফূনা 'আন্ আ-ইয়া-তিনা-সূ - য়াল্'আযা-বি বিমা -কা-নূ ইয়াছ্দিফূন্।

সমকালীন বাংলা

কিংবা তোমরা বল, ‘যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হইত তবে আমরা তো তাহাদের অপেক্ষা অধিক হিদায়াতপ্রাপ্ত হইতাম।’ এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত আসিয়াছে। অতঃপর যে কেহ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং উহা হইতে মুখ ফিরাইয়া নিবে তাহার চেয়ে বড় আর কে? যাহারা আমার নিদর্শনসমূহ হইতে মুখ ফিরাইয়া নেয় সত্যবিমুখিতার জন্য, আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব।

মুহিউদ্দীন খান

তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে, তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোন নির্দেশ আসবে। যেদিন আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে, সেদিন এমন কোন ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্যে ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। আপনি বলে দিনঃ তোমরা পথের দিকে চেয়ে থাক, আমরাও পথে দিকে তাকিয়ে রইলাম।

বাংলা উচ্চারণ

হাল্ ইয়ান্জুরূনা ইল্লা য় আন্ তা তিয়াহুমুল্ মালা - য়িকাতু আও ইয়াতিয়া রব্বুকা আও য়াতিয়া বা'দ্বু আ-ইয়া-তি রব্বিক্ ইয়াওমা ইয়া”তী বা'দ্বু আ-ইয়া-তি রব্বিকা লা-ইয়ান্ফা'উ নাফসান্ ঈমা-নুহা-লাম্ তাকুন্ আ-মানাত্ মিন্ ক্বাব্লু আও কাসাবাত্ ফী য় ঈমা-নিহা-খাইরা- কুলিন্ তাজিরূ য় ইন্না-মুন্তাজিরূন্।

সমকালীন বাংলা

তাহারা শুধু ইহারই না প্রতীক্ষা করে, তাহাদের নিকট ফিরিশ্তা আসিবে, কিংবা তোমার প্রতিপালক আসিবেন, কিংবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসিবে? যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসিবে সেদিন তাহার ঈমান কাজে আসিবে না, যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই। বল, ‘তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষায় রহিলাম।’

মুহিউদ্দীন খান

নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড - বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযীনা র্ফারাকুদীনাহুম্ অকা-নূ শিয়া'আল্ লাস্তা মিন্হুম ফী শাইয়িন্ ইন্নামা য় আম্রুহুম্ ইলাল্লা-হি ছুম্মা ইয়ুনাব্বিউহুম্ বিমা-কা-নূ-ইয়াফ্'আলূন্।

সমকালীন বাংলা

যাহারা দীন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে তাহাদের কোন দায়িত্ব তোমার নয়; তাহাদের বিষয় আল্লাহর ইখ্তিয়ারভুক্ত। তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন।

মুহিউদ্দীন খান

যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।

বাংলা উচ্চারণ

মান্ জ্বা - য়া- বিল্হাসানাতি ফালাহূ আশ্রু 'আম্ছা-লিহা-অমান্ জ্বা - য়া বিস্সাইয়িয়াতি ফালা-ইয়ুজ্বযা য় ইল্লা-মিছ্লাহা-অহুম্ লা-ইয়ুজ্লামূন্।

সমকালীন বাংলা

কেহ কোন সৎকাজ করিলে সে তাহার দশগুণ পাইবে এবং কেহ কোন অসৎ কাজ করিলে তাহাকে শুধু উহারই প্রতিফল দেওয়া হইবে, আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না।

মুহিউদ্দীন খান

আপনি বলে দিনঃ আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন একাগ্রচিত্ত ইব্রাহীমের বিশুদ্ধ ধর্ম। সে অংশীবাদীদের অন্তর্ভূক্ত ছিল না।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নানী হাদা-নী রব্বী য় ইলা-ছিরা-ত্বিম্ মুস্তাক্বীম্ দীনান্ ক্বিয়ামাম্ মিল্লাতা ইব্রা-হীমা হানীফান্ অমা-কা-না মিনাল্ মুশ্রিকীন।

সমকালীন বাংলা

বল, ‘আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন। উহাই সুপ্রতিষ্ঠিত দীন, ইব্রাহীমের ধর্মাদর্শ, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ আমার , আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব - প্রতিপালক আল্লাহরই জন্যে।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্না ছলা-তী অনুসুকী অমাহ্ইয়া-ইয়া অমামা-তী লিল্লা-হি রব্বিল্'আ-লামীন্।

সমকালীন বাংলা

বল, ‘আমার , আমার ‘ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে।

মুহিউদ্দীন খান

তাঁর কোন অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল।

বাংলা উচ্চারণ

লা-শারীকা লাহূ অবিযা-লিকা উমিরতু অআনা আওয়্যালুল্ মুস্লিমীন্।

সমকালীন বাংলা

‘তাঁহার কোন শরীক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি এবং আমিই প্রথম মুসলিম।

মুহিউদ্দীন খান

আপনি বলুনঃ আমি কি ব্যতীত অন্য প্রতিপালক খোঁজব, অথচ তিনিই সবকিছুর প্রতিপালক? যে ব্যক্তি কোন গোনাহ করে, তা তারই দায়িত্বে থাকে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদেরকে সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন, যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে।

বাংলা উচ্চারণ

কুূল্ আগাইরাল্লা-হি আব্গী রব্বাওঁ অ হুঅ রব্বু কুল্লি শাইয়িন্ অলা-তাক্সিবু কুল্লু নাফ্সিন্ ইল্লা-'আলাইহা-অলা-তাযিরু অ-যিরাতুওঁ ওয়িয্রা উখ্রা- ছুম্মা ইলা-রব্বিকুম্ র্মাজি'উকুম্ ফাইয়ুনাব্বিউকুম্ বিমা-কুন্তুম্ ফীহি তাখ্তালিফূন্।

সমকালীন বাংলা

বল, ‘আমি কি আল্লাহর ছাড়িয়া অন্য প্রতিপালককে খুঁজিব? অথচ তিনিই সব কিছুর প্রতিপালক।’ প্রত্যেকে স্বীয় কৃতকর্মের জন্য দায়ী এবং কেহ অন্য কাহারও ভার গ্রহণ করিবে না। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই, তৎপর যে বিষয়ে তোমরা মতভেদ করিতে তাহা তিনি তোমাদেরকে অবহিত করিবেন।

মুহিউদ্দীন খান

তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদের কে এ বিষয়ে পরীক্ষা করেন, যা তোমাদেরকে দিয়েছেন। আপনার প্রতিপালক দ্রুত শাস্তি দাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু।

বাংলা উচ্চারণ

অহুঅল্লাযী জ্বা'আলাকুম্ খালা - য়িফাল্ র্আদ্বি অরাফা'আ বা'দ্বোয়াকুম্ ফাওক্বা বা'দ্বিন্ দারাজ্বা-তিল্ লিইয়াব্লু অকুম্ ফীমা য় আ-তা-কুম্ ইন্না রব্বাকা সারী'উল 'ইক্বা-বি অইন্নাহূ লাগাফূরুব্ রাহীম্।

সমকালীন বাংলা

তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন। তোমার প্রতি - পালক তো শাস্তি প্রদানে দ্রুত আর তিনি অবশ্যই ক্ষমাশীল, দয়াময়।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme