Kitab

আল দোখান

Chapter 44, 59 verses

  • মুহিউদ্দীন খান
  • বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান

হা - মীম।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম হা-মী-ম্

মুহিউদ্দীন খান

শপথ সুস্পষ্ট কিতাবের।

বাংলা উচ্চারণ

অল্কিতা-বিল্ মুবীন।

মুহিউদ্দীন খান

আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।

বাংলা উচ্চারণ

ইন্না য় আন্ যাল্না-হু ফী লাইলাতিম্ মুবা-রকাতিন্ ইন্না-কুন্না- মুন্যিরীন্।

মুহিউদ্দীন খান

এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।

বাংলা উচ্চারণ

ফীহা-ইয়ুফ্রকু কুল্লু আম্রিন্ হাকীম্।

মুহিউদ্দীন খান

আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।

বাংলা উচ্চারণ

আম্রাম্ মিন্ ই'ন্দিনা- ইন্না-কুন্না র্মুসিলীন্

মুহিউদ্দীন খান

আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

বাংলা উচ্চারণ

রহ্মাতাম্ র্মি রব্বিক্ ইন্নাহূ হুওয়াস্ সামী উ'ল্ 'আলীম্।

মুহিউদ্দীন খান

যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।

বাংলা উচ্চারণ

রব্বিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অমা-বাইনাহুমা-। ইন্ কুন্তুম্ মূক্বিনীন্।

মুহিউদ্দীন খান

তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ - পুরুষদেরও পালনকর্তা।

বাংলা উচ্চারণ

লা য় ইলা-হা ইল্লা-হুওয়া ইয়ুহ্য়ী অইয়ুমীত্ রব্বুকুম্ অরব্বু আ-বা-য়িকুমুল্ আওয়্যালীন্।

মুহিউদ্দীন খান

এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া - কৌতুক করছে।

বাংলা উচ্চারণ

বাল্ হুম্ ফী শাক্কিঁই ইয়াল্'আবূন্।

মুহিউদ্দীন খান

অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।

বাংলা উচ্চারণ

র্ফাতাক্বিব্ ইয়াওমা তাতিস্ সামা-য় বিদুখা-নিমু মুবীন্।

মুহিউদ্দীন খান

যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।

বাংলা উচ্চারণ

ইয়াগ্শান্না-স্ হা-যা-'আযা-বুন্ আলীম্।

মুহিউদ্দীন খান

হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।

বাংলা উচ্চারণ

রব্বানা ক্শিফ্ 'আন্নাল্ 'আযা-বা ইন্না-মু'মিনূন্।

মুহিউদ্দীন খান

তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।

বাংলা উচ্চারণ

আন্না-লাহুমুয্ যিক্র-অক্বদ্ জ্বা-য়াহুম্ রাসূলুম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ - শিখানো কথা বলে।

বাংলা উচ্চারণ

ছুম্মা তাওয়াল্লাও 'আনহু অক্ব-লূ মু'আল্লামুম্ মাজ্ব ্নূন্।

মুহিউদ্দীন খান

আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে।

বাংলা উচ্চারণ

ইন্না-কা-শিফুল্ 'আযা-বি ক্বলীলান্ ইন্নাকুম্ আ'-য়িদূন্।

মুহিউদ্দীন খান

যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই।

বাংলা উচ্চারণ

ইয়াওমানাব্তিশুল্ বাত্ব্ শাতাল্ কুব্রা-ইন্না-মুন্তাক্বিমূন্।

মুহিউদ্দীন খান

তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ ফাতান্না ক্বব্লাহুম্ ক্বওমা র্ফিআ'উনা অজ্বা-য়া হুম্ রাসূলুন্ কারীম্।

মুহিউদ্দীন খান

এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল।

বাংলা উচ্চারণ

আন্ আদ্দু য় ইলাইয়্যা ই'বা দাল্লা-হ্-ইন্নী লাকুম্ রাসূলূন্ আমীন্।

মুহিউদ্দীন খান

আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি।

বাংলা উচ্চারণ

অ আল্ লা-তা'লূ 'আলা ল্লা-হি ইন্নী য় আ-তীকুম্ বিসুল্ত্বোয়া-নিম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

তোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।

বাংলা উচ্চারণ

অ ইন্নী 'উয্তু বিরব্বী অরব্বিকুম্ আন্ র্তাজুমূন্।

মুহিউদ্দীন খান

তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।

বাংলা উচ্চারণ

অ ইল্লাম্ তুমিনূ লী ফা'তাযিলূন্।

মুহিউদ্দীন খান

অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।

বাংলা উচ্চারণ

ফাদা'আ রব্বাহূ য় আন্না হা য় য়ুলা-য়ি ক্বাওমুম্ মুজ্রিমূন্।

মুহিউদ্দীন খান

তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।

বাংলা উচ্চারণ

ফাআস্রি বিই'বা-দী লাইলান্ ইন্নাকুম্ মুত্তাবাঊ'ন্।

মুহিউদ্দীন খান

এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।

বাংলা উচ্চারণ

অত্রুকিল্ বাহ্র রহ্ওয়া- ইন্নাহুম্ জুন্দুম্ মুগ্রকুন্।

মুহিউদ্দীন খান

তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,

বাংলা উচ্চারণ

কাম্ তারাকূ মিন্ জ্বান্না-তিঁও অ উ'ইয়ূন্।

মুহিউদ্দীন খান

কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।

বাংলা উচ্চারণ

অযুরূই'ওঁ অমাক্ব- মিন্ কারীম্।

মুহিউদ্দীন খান

কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।

বাংলা উচ্চারণ

অ না'মাতিন্ কা-নূ ফীহা- ফা-কিহীন্।

মুহিউদ্দীন খান

এমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।

বাংলা উচ্চারণ

কা-যা-লিকা অআওরাছ্না-হা ক্বওমান্ আ-খরীন্।

মুহিউদ্দীন খান

তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।

বাংলা উচ্চারণ

ফামা- বাকাত্ 'আলাইহিমুস্ সামা-য়ু অল্র্আদু অমা-কা-নূ মুন্জোয়ারীন্।

মুহিউদ্দীন খান

আমি বনী - ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ নাজ্জাইনা- বানী য় ইস্র-ঈলা মিনাল্ 'আযা-বিল্ মুহীন্।

মুহিউদ্দীন খান

ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

বাংলা উচ্চারণ

মিন্ র্ফি'আউন্ইন্নাহূ কা-না 'আলিয়াম্ মিনাল্ মুস্রিফীন্।

মুহিউদ্দীন খান

আমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।

বাংলা উচ্চারণ

অলাক্বদিখ্ র্তানা-হুম্ 'অলা-ই'ল্মিন্ 'আলাল্ আ-লামীন্।

মুহিউদ্দীন খান

এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য।

বাংলা উচ্চারণ

অ আ-তাইনা-হুম্ মিনাল্ আ-ইয়া-তি মা-ফীহি বালা-য়ুম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

কাফেররা বলেই থাকে,

বাংলা উচ্চারণ

ইন্না হা য় য়ুলা-য়ি লাইয়াকু লূন্।

মুহিউদ্দীন খান

প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না।

বাংলা উচ্চারণ

ইন্ হিয়া-ইল্লা মাওতাতুনাল্ ঊলা- অমা- নাহ্নু বিমুন্শারীন্।

মুহিউদ্দীন খান

তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।

বাংলা উচ্চারণ

ফাতূ বিআ-বা-য়িনা য় ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।

মুহিউদ্দীন খান

ওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী।

বাংলা উচ্চারণ

আহুম্ খইরুন্ আম্ ক্বওমু তুব্বাই'ওঁ অল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ আহ্লাক্না-হুম্ ইন্নাহুম্ কা-নূ মুজ্ব

মুহিউদ্দীন খান

আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।

বাংলা উচ্চারণ

অমা-খলাক্ব নাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া অমা-বাইনাহুমা-লা'-ইবীন্।

মুহিউদ্দীন খান

আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।

বাংলা উচ্চারণ

মা- খলাক্ব না-হুমা য় ইল্লা-বিল্হাক্ব ক্বি অলা-কিন্না আক্ছারহুম্ লা-ইয়া'লামূন্।

মুহিউদ্দীন খান

নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।

বাংলা উচ্চারণ

ইন্না ইয়াওমাল্ ফাছ্লি মীক্ব-তুহুম্ আজ্ব মা'ঈন্।

মুহিউদ্দীন খান

যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

বাংলা উচ্চারণ

ইয়াওমা লা-ইয়ুগ্নী মাওলান্ 'আম্ মাওলান্ শাইয়াঁও অলা-হুম্ ইয়ুন্ছোয়ারূন্।

মুহিউদ্দীন খান

তবে যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।

বাংলা উচ্চারণ

ইল্লা-র্মা রহিমা ল্লা-হ্ ইন্নাহূ হুওয়াল্ 'আযীর্যু রহীম্।

মুহিউদ্দীন খান

নিশ্চয় যাক্কুম বৃক্ষ

বাংলা উচ্চারণ

ইন্না শাজ্বারাতায্ যাক্ব কুম্।

মুহিউদ্দীন খান

পাপীর খাদ্য হবে;

বাংলা উচ্চারণ

ত্বোয়া'আ-মুল্ আছীম্।

মুহিউদ্দীন খান

গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।

বাংলা উচ্চারণ

কাল্ মুহ্লি ইয়াগ্লী ফিল্ বুতুন্।

মুহিউদ্দীন খান

যেমন ফুটে পানি।

বাংলা উচ্চারণ

কাগল্য়িল্ হামীম্।

মুহিউদ্দীন খান

একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,

বাংলা উচ্চারণ

খুযূহু ফা'তিলূহু ইলা-সাওয়া-য়িল্ জ্বাহীম্।

মুহিউদ্দীন খান

অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,

বাংলা উচ্চারণ

ছুম্মা ছুব্বূ ফাওক্বা রসিহী মিন্ 'আযা-বিল্ হামীম্।

মুহিউদ্দীন খান

স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।

বাংলা উচ্চারণ

যুক্ব ইন্নাকা আন্তাল্ 'আযীযুল্ কারীম্।

মুহিউদ্দীন খান

এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।

বাংলা উচ্চারণ

ইন্না হা-যা-মা- কুন্তুম্ বিহী তাম্তারূন্।

মুহিউদ্দীন খান

নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে -

বাংলা উচ্চারণ

ইন্নাল্ মুত্তাকীনা ফী মাক্ব-মিন্ আমীন্।

মুহিউদ্দীন খান

উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।

বাংলা উচ্চারণ

ফী জ্বান্না-তিঁও অ'উইয়ূন্।

মুহিউদ্দীন খান

তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।

বাংলা উচ্চারণ

ইয়াল্বাসূনা মিন্সুন্ দুসিঁও অ ইস্তাব্রক্বিম্ মুতাক্ব-বিলীন্।

মুহিউদ্দীন খান

এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।

বাংলা উচ্চারণ

কাযা-লিকা অযাও ওয়াজ্ব না-হুম্ বিহূরিন্ 'ঈন্।

মুহিউদ্দীন খান

তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল - মূল আনতে বলবে।

বাংলা উচ্চারণ

ইয়াদ্'ঊনা ফীহা- বিকুল্লি ফা-কিহাতিন্ আ-মিনীন্।

মুহিউদ্দীন খান

তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।

বাংলা উচ্চারণ

লা-ইয়াযূকুনা ফীহাল্ মাওতা ইল্লাল্ মাওতাতাল্ 'ঊলা- অ ওয়া ক্ব-হুম্ 'আযা-বাল্ জ্বাহীম্।

মুহিউদ্দীন খান

আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।

বাংলা উচ্চারণ

ফাদ্ব্লাম্ র্মি রব্বিক্ যা-লিকা হুওয়াল্ ফাওযুল্ 'আজীম্।

মুহিউদ্দীন খান

আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।

বাংলা উচ্চারণ

ফাইন্নামা ইয়াস্ র্সানা-হু বিলিসা- নিকা লা'আল্লা হুম্ ইয়াতাযাক্কারূন্।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।

বাংলা উচ্চারণ

র্ফাতাক্বিব্ ইন্নাহুম্ র্মুতাক্বিব্ন্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme