আল মুরসালাত , choose another chapter
আল মুরসালাত
Chapter 77, 50 verses
মুহিউদ্দীন খান
Arabic, with marks
Hilali & Muhsin Khan
ইসলামিক ফাউন্ডেশন
Add book
List
Grid
মুহিউদ্দীন খান
১ কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالْمُرْسَلَاتِ عُرْفًا
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. By the winds (or angels or the Messengers of Allah) sent forth one after another.
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,
মুহিউদ্দীন খান
২ সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
Arabic, with marks
٢ فَالْعَاصِفَاتِ عَصْفًا
Hilali & Muhsin Khan
2 And by the winds that blow violently.
ইসলামিক ফাউন্ডেশন
২ আর প্রলয়ঙ্করী ঝটিকার,
মুহিউদ্দীন খান
৩ মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
Arabic, with marks
٣ وَالنَّاشِرَاتِ نَشْرًا
Hilali & Muhsin Khan
3 And by the winds that scatter clouds and rain.
ইসলামিক ফাউন্ডেশন
৩ শপথ সঞ্চালনকারী বায়ুর,
মুহিউদ্দীন খান
৪ মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
Arabic, with marks
٤ فَالْفَارِقَاتِ فَرْقًا
Hilali & Muhsin Khan
4 And by the Verses (of the Qur'an) that separate the right from the wrong.
ইসলামিক ফাউন্ডেশন
৪ আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর,
মুহিউদ্দীন খান
৫ ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ -
Arabic, with marks
٥ فَالْمُلْقِيَاتِ ذِكْرًا
Hilali & Muhsin Khan
5 And by the angels that bring the revelations to the Messengers,
ইসলামিক ফাউন্ডেশন
৫ এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ -
মুহিউদ্দীন খান
৬ ওযর - আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
Arabic, with marks
٦ عُذْرًا أَوْ نُذْرًا
Hilali & Muhsin Khan
6 To cut off all excuses or to warn.
ইসলামিক ফাউন্ডেশন
৬ ওযর - আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য।
মুহিউদ্দীন খান
৭ নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
Arabic, with marks
٧ إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ
Hilali & Muhsin Khan
7 Surely, what you are promised must come to pass.
ইসলামিক ফাউন্ডেশন
৭ নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী।
মুহিউদ্দীন খান
৮ অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
Arabic, with marks
٨ فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
Hilali & Muhsin Khan
8 Then when the stars lose their lights.
ইসলামিক ফাউন্ডেশন
৮ যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে,
মুহিউদ্দীন খান
৯ যখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
Arabic, with marks
٩ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ
Hilali & Muhsin Khan
9 And when the heaven is cleft asunder.
ইসলামিক ফাউন্ডেশন
৯ যখন আকাশ বিদীর্ণ হইবে
মুহিউদ্দীন খান
১০ যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
Arabic, with marks
١٠ وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ
Hilali & Muhsin Khan
10 And when the mountains are blown away.
ইসলামিক ফাউন্ডেশন
১০ এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে
মুহিউদ্দীন খান
১১ যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
Arabic, with marks
١١ وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ
Hilali & Muhsin Khan
11 And when the Messengers are gathered to their time appointed.
ইসলামিক ফাউন্ডেশন
১১ এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে,
মুহিউদ্দীন খান
১২ এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
Arabic, with marks
١٢ لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ
Hilali & Muhsin Khan
12 For what Day are these signs postponed?
ইসলামিক ফাউন্ডেশন
১২ এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন্ দিবসের জন্য?
মুহিউদ্দীন খান
১৩ বিচার দিবসের জন্য।
Arabic, with marks
١٣ لِيَوْمِ الْفَصْلِ
Hilali & Muhsin Khan
13 For the Day of Sorting Out (the men of Paradise from the men destined for Hell).
ইসলামিক ফাউন্ডেশন
১৩ বিচার দিবসের জন্য।
মুহিউদ্দীন খান
১৪ আপনি জানেন বিচার দিবস কি?
Arabic, with marks
١٤ وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ
Hilali & Muhsin Khan
14 And what will explain to you what is the Day of Sorting Out?
ইসলামিক ফাউন্ডেশন
১৪ বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান?
মুহিউদ্দীন খান
১৫ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
١٥ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
15 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
১৫ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
১৬ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
Arabic, with marks
١٦ أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
Hilali & Muhsin Khan
16 Did We not destroy the ancients?
ইসলামিক ফাউন্ডেশন
১৬ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই?
মুহিউদ্দীন খান
১৭ এরপর পরবর্তীদেরকে তাদের মতো করেই আনবো।
Arabic, with marks
١٧ ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ
Hilali & Muhsin Khan
17 So shall We make later generations to follow them.
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব।
মুহিউদ্দীন খান
১৮ অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
Arabic, with marks
١٨ كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
Hilali & Muhsin Khan
18 Thus do We deal with the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
ইসলামিক ফাউন্ডেশন
১৮ অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।
মুহিউদ্দীন খান
১৯ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
١٩ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
19 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
১৯ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
২০ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
Arabic, with marks
٢٠ أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ
Hilali & Muhsin Khan
20 Did We not create you from a despised water (semen)?
ইসলামিক ফাউন্ডেশন
২০ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই?
মুহিউদ্দীন খান
২১ অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
Arabic, with marks
٢١ فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ
Hilali & Muhsin Khan
21 Then We placed it in a place of safety (womb),
ইসলামিক ফাউন্ডেশন
২১ অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে,
মুহিউদ্দীন খান
২২ এক নির্দিষ্টকাল পর্যন্ত,
Arabic, with marks
٢٢ إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ
Hilali & Muhsin Khan
22 For a known period (determined by gestation)?
ইসলামিক ফাউন্ডেশন
২২ এক নির্দিষ্ট কাল পর্যন্ত,
মুহিউদ্দীন খান
২৩ অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
Arabic, with marks
٢٣ فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ
Hilali & Muhsin Khan
23 So We did measure; and We are the Best to measure (the things).
ইসলামিক ফাউন্ডেশন
২৩ অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা!
মুহিউদ্দীন খান
২৪ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٢٤ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
24 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
২৫ আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
Arabic, with marks
٢٥ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا
Hilali & Muhsin Khan
25 Have We not made the earth a receptacle
ইসলামিক ফাউন্ডেশন
২৫ আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে,
মুহিউদ্দীন খান
২৬ জীবিত ও মৃতদেরকে?
Arabic, with marks
٢٦ أَحْيَاءً وَأَمْوَاتًا
Hilali & Muhsin Khan
26 For the living and the dead?
ইসলামিক ফাউন্ডেশন
২৬ জীবিত ও মৃতের জন্য?
মুহিউদ্দীন খান
২৭ আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
Arabic, with marks
٢٧ وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا
Hilali & Muhsin Khan
27 And have placed therein firm, and tall mountains, and have given you to drink sweet water?
ইসলামিক ফাউন্ডেশন
২৭ আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি।
মুহিউদ্দীন খান
২৮ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٢٨ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
28 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
২৮ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
২৯ চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
Arabic, with marks
٢٩ انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ
Hilali & Muhsin Khan
29 (It will be said to the disbelievers): "Depart you to that which you used to deny!
ইসলামিক ফাউন্ডেশন
২৯ তোমরা যাহাকে অস্বীকার করিতে, চল তাহারই দিকে।
মুহিউদ্দীন খান
৩০ চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
Arabic, with marks
٣٠ انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ
Hilali & Muhsin Khan
30 "Depart you to a shadow (of Hell-Fire smoke ascending) in three columns,
ইসলামিক ফাউন্ডেশন
৩০ চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,
মুহিউদ্দীন খান
৩১ যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
Arabic, with marks
٣١ لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ
Hilali & Muhsin Khan
31 Neither shady, nor of any use against the fierce flame of the Fire."
ইসলামিক ফাউন্ডেশন
৩১ যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে,
মুহিউদ্দীন খান
৩২ এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
Arabic, with marks
٣٢ إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ
Hilali & Muhsin Khan
32 Verily, it (Hell) throws sparks (huge) as Al-Qasr (a fort or a huge log of wood),
ইসলামিক ফাউন্ডেশন
৩২ ইহা উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,
মুহিউদ্দীন খান
৩৩ যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
Arabic, with marks
٣٣ كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ
Hilali & Muhsin Khan
33 As if they were yellow camels or bundles of ropes.
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ,
মুহিউদ্দীন খান
৩৪ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٣٤ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
34 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
৩৫ এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
Arabic, with marks
٣٥ هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
Hilali & Muhsin Khan
35 That will be a Day when they shall not speak (during some part of it),
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ ইহা এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না,
মুহিউদ্দীন খান
৩৬ এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
Arabic, with marks
٣٦ وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
Hilali & Muhsin Khan
36 And they will not be permitted to put forth any excuse.
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওযর পেশ করার।
মুহিউদ্দীন খান
৩৭ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٣٧ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
37 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
৩৮ এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
Arabic, with marks
٣٨ هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ
Hilali & Muhsin Khan
38 That will be a Day of Decision! We have brought you and the men of old together!
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ ‘ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।’
মুহিউদ্দীন খান
৩৯ অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
Arabic, with marks
٣٩ فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
Hilali & Muhsin Khan
39 So if you have a plot, use it against Me (Allah جل جلاله)!
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।
মুহিউদ্দীন খান
৪০ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٤٠ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
40 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
৪০ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
৪১ নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে -
Arabic, with marks
٤١ إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
Hilali & Muhsin Khan
41 Verily, the Muttaqun (the pious. See V.2:2) shall be amidst shades and springs.
ইসলামিক ফাউন্ডেশন
৪১ অবশ্যই মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে,
মুহিউদ্দীন খান
৪২ এবং তাদের বাঞ্ছিত ফল - মূলের মধ্যে।
Arabic, with marks
٤٢ وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
Hilali & Muhsin Khan
42 And fruits, such as they desire.
ইসলামিক ফাউন্ডেশন
৪২ তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
মুহিউদ্দীন খান
৪৩ বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
Arabic, with marks
٤٣ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Hilali & Muhsin Khan
43 "Eat and drink comfortably for that which you used to do."
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।’
মুহিউদ্দীন খান
৪৪ এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
Arabic, with marks
٤٤ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
Hilali & Muhsin Khan
44 Verily, thus We reward the Muhsinun (good-doers. See V.2:112).
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
মুহিউদ্দীন খান
৪৫ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٤٥ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
45 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
৪৬ কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
Arabic, with marks
٤٦ كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
Hilali & Muhsin Khan
46 (O you disbelievers)! Eat and enjoy yourselves (in this worldly life) for a little while. Verily, you are the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ তোমরা আহার কর এবং ভোগ করিয়া লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।
মুহিউদ্দীন খান
৪৭ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٤٧ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
47 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
৪৮ যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
Arabic, with marks
٤٨ وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ
Hilali & Muhsin Khan
48 And when it is said to them: "Bow down yourself (in prayer)!" They bow not down (offer not their prayers).
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ যখন উহাদেরকে বলা হয়, ‘আল্লাহ্ র প্রতি নত হও’ উহারা নত হয় না।
মুহিউদ্দীন খান
৪৯ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Arabic, with marks
٤٩ وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Hilali & Muhsin Khan
49 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
মুহিউদ্দীন খান
৫০ এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?
Arabic, with marks
٥٠ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
Hilali & Muhsin Khan
50 Then in what statement after this (the Qur'an) will they believe?
ইসলামিক ফাউন্ডেশন
৫০ সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করিবে?
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report