আহলে কিতাবদের (ইহুদি - খৃষ্টানদের) যারা কুফুরিতে নিমজ্জিত ছিলো তারা এবং মুশরিকরা তাদের (কুফুরি এবং শিরকে) অবিচল ছিলো, যতোক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ।
Transliteration
Lam yakuni allatheena kafaroo min ahli alkitabi waalmushrikeena munfakkeena hatta tatiyahumu albayyinatu
মুহিউদ্দীন খান
অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,
তাদেরকে তো এ ছাড়া আর কোনো নির্দেশ দেয়া হয়নি যে, তারা নিজেদের দীনকে (আল্লাহর জন্যে) নিবেদিত করে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, কায়েম করবে, যাকাত দিয়ে দেবে, আর এটাই সত্য - সঠিক - সুদৃঢ় দীন।
Transliteration
Wama omiroo illa liyaAAbudoo Allaha mukhliseena lahu alddeena hunafaa wayuqeemoo alssalata wayutoo alzzakata wathalika deenu alqayyimati
মুহিউদ্দীন খান
আহলে - কিতাব ও মুশরেকদের মধ্যে যারা , তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।
তাদের প্রভুর কাছে তাদের পুরস্কার রয়েছে চিরস্থায়ী জান্নাত (বাগ - বাগিচা), যেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে বিপুল নদ নদী নহর। চিরদিন চিরকাল থাকবে তারা সেখানে। সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি আর তারাও সন্তুষ্ট হয়েছে তাঁর প্রতি। - এসব কিছু ঐ ব্যক্তির জন্যে যে ভয় করে চলে তার প্রভুকে।