আল বাইয়্যিনাহ , choose another chapter
আল বাইয়্যিনাহ
Chapter 98, 8 verses
মুহিউদ্দীন খান
Arabic, with marks
জহুরুল হক
Transliteration
Add book
List
Grid
মুহিউদ্দীন খান
১ আহলে - কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ
জহুরুল হক
১ গ্রন্থধারীদের মধ্যে থেকে যারা অবিশ্বাস পোষণ করে আর বহুখোদাবাদীরা তাদের ছাড়ানো যাচ্ছিল না যতক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ - -
Transliteration
1 Lam yakuni allath eena kafaroo min ahli alkita bi waa lmushrikeena munfakkeena h atta tatiyahumu albayyinatu
মুহিউদ্দীন খান
২ অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,
Arabic, with marks
٢ رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً
জহুরুল হক
২ আল্লাহ্ র কাছ থেকে একজন রসূল, তিনি পাঠ করছেন পবিত্র পৃষ্ঠাসমূহ,
Transliteration
2 Rasoolun mina Alla hi yatloo s uh ufan mut ahharatan
মুহিউদ্দীন খান
৩ যাতে আছে, সঠিক বিষয়বস্তু।
Arabic, with marks
٣ فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ
জহুরুল হক
৩ যাতে রয়েছে সুপ্রতিষ্ঠিত গ্রন্থসমূহ।
Transliteration
3 Feeha kutubun qayyimatun
মুহিউদ্দীন খান
৪ অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।
Arabic, with marks
٤ وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ
জহুরুল হক
৪ আর যাদের গ্রন্থখানা দেওয়া হয়েছিল তারা বিভক্ত হয় নি যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসেছিল।
Transliteration
4 Wama tafarraqa allath eena ootoo alkita ba illa min baAAdi ma ja athumu albayyinatu
মুহিউদ্দীন খান
৫ তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
Arabic, with marks
٥ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ
জহুরুল হক
৫ আর তাদের আদেশ করা হয় নি এ ভিন্ন যে তারা আল্লাহ্ র উপাসনা করবে ধর্মে তাঁর প্রতি বিশুদ্ধচিত্ত হয়ে, একনিষ্ঠভাবে, আর নামায কায়েম করবে ও যাকাত আদায় করবে, - - আর এইটিই সুপ্রতিষ্ঠিত ধর্ম।
Transliteration
5 Wama omiroo illa liyaAAbudoo Alla ha mukhlis eena lahu al ddeena h unafa a wayuqeemoo al ss ala ta wayutoo al zzaka ta watha lika deenu alqayyimati
মুহিউদ্দীন খান
৬ আহলে - কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের , তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
Arabic, with marks
٦ إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ أُولَٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ
জহুরুল হক
৬ নিঃসন্দেহ গ্রন্থের অনুবর্তীদের মধ্যের যারা অবিশ্বাস পোষণ করে আর বহুখোদাবাদীরা - - জাহান্নামের আগুনে, তা তে তারা অবস্থান করবে। তারাই স্বয়ং সৃষ্টজীবদের মধ্যে নিকৃষ্টতম।
Transliteration
6 Inna allath eena kafaroo min ahli alkita bi waa lmushrikeena fee na ri jahannama kha lideena feeha ola ika hum sharru albariyyati
মুহিউদ্দীন খান
৭ যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।
Arabic, with marks
٧ إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ
জহুরুল হক
৭ পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে - - তারাই খোদ সৃষ্টজগতের মধ্যে শ্রেষ্ঠতম।
Transliteration
7 Inna allath eena a manoo waAAamiloo al ssa liha ti ola ika hum khayru albariyyati
মুহিউদ্দীন খান
৮ তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।
Arabic, with marks
٨ جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
জহুরুল হক
৮ তাদের পুরস্কার রয়েছে তাদের প্রভুর কাছে - - নন্দনকাননসমূহ, তাদের নিচ দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি, সেখানে তারা অবস্থান করবে চিরকাল। আল্লাহ্ তাদের উপরে সন্তষ্ট আর তারা সন্তষ্ট তাঁর প্রতি। এইটি তার জন্য যে তার প্রভুকে ভয় করে।
Transliteration
8 Jaza ohum AAinda rabbihim janna tu AAadnin tajree min tah tiha alanha ru kha lideena feeha abadan rad iya Alla hu AAanhum warad oo AAanhu tha lika liman khashiya rabbahu
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report