আল শো’আরা , choose another chapter
আল শো’আরা
Chapter 26, 227 verses
মুহিউদ্দীন খান
Arabic, with marks
সমকালীন বাংলা
Hilali & Muhsin Khan
Add book
List
Grid
মুহিউদ্দীন খান
১ ত্বা, সীন, মীম।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ طسم
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; তা - সীন - মীম।
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Ta-Sin-Mim. [These letters are one of the miracles of the Qur'an, and none but Allah (Alone) knows their meanings.]
মুহিউদ্দীন খান
২ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
Arabic, with marks
٢ تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ
সমকালীন বাংলা
২ এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত।
Hilali & Muhsin Khan
2 These are the Verses of the manifest Book [(this Qur'an), which was promised by Allah in the Taurat (Torah) and the Injeel (Gospel), makes things clear].
মুহিউদ্দীন খান
৩ তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
Arabic, with marks
٣ لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ
সমকালীন বাংলা
৩ উহারা মু’মিন হইতেছে না বলিয়া তুমি হয়ত মনোকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে।
Hilali & Muhsin Khan
3 It may be that you (O Muhammad صلى الله عليه وسلم) are going to kill yourself with grief, that they do not become believers [in your Risalah (Messengership) i.e. in your Message of Islamic Monotheism].
মুহিউদ্দীন খান
৪ আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
Arabic, with marks
٤ إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ السَّمَاءِ آيَةً فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِينَ
সমকালীন বাংলা
৪ আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম, ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি।
Hilali & Muhsin Khan
4 If We will, We could send down to them from the heaven a sign, to which they would bend their necks in humility.
মুহিউদ্দীন খান
৫ যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
Arabic, with marks
٥ وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ الرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا عَنْهُ مُعْرِضِينَ
সমকালীন বাংলা
৫ যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোন নূতন উপদেশ আসে, তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয়।
Hilali & Muhsin Khan
5 And never comes there unto them a Reminder as a recent revelation from the Most Gracious (Allah), but they turn away therefrom.
মুহিউদ্দীন খান
৬ অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা - বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
Arabic, with marks
٦ فَقَدْ كَذَّبُوا فَسَيَأْتِيهِمْ أَنبَاءُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ
সমকালীন বাংলা
৬ উহারা তো অস্বীকার করিয়াছে। সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা - বিদ্রপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে।
Hilali & Muhsin Khan
6 So they have indeed denied (the truth - this Qur'an), then the news of what they mocked at will come to them.
মুহিউদ্দীন খান
৭ তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ - বস্তু কত উদগত করেছি।
Arabic, with marks
٧ أَوَلَمْ يَرَوْا إِلَى الْأَرْضِ كَمْ أَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
সমকালীন বাংলা
৭ উহারা কি যমীনের দিকে লক্ষ্য করে না? আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি।
Hilali & Muhsin Khan
7 Do they not observe the earth - how much of every good kind We cause to grow therein?
মুহিউদ্দীন খান
৮ নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Arabic, with marks
٨ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
৮ নিশ্চয় ইহাতে আছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
Hilali & Muhsin Khan
8 Verily, in this is an Ayah (proof or sign), yet most of them (polytheists, pagans who do not believe in Resurrection) are not believers.
মুহিউদ্দীন খান
৯ আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
Arabic, with marks
٩ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
৯ নিশ্চয় তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
9 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১০ যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
Arabic, with marks
١٠ وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ
সমকালীন বাংলা
১০ স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মূসাকে ডাকিয়া বলিলেন, ‘তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও,
Hilali & Muhsin Khan
10 And (remember) when your Lord called Musa (Moses) (saying): "Go to the people who are Zalimun (polytheists and wrong-doers) -
মুহিউদ্দীন খান
১১ ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
Arabic, with marks
١١ قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ
সমকালীন বাংলা
১১ ‘ফির‘আওনের সম্প্রদায়ের নিকট; উহারা কি ভয় করে না?’
Hilali & Muhsin Khan
11 "The people of Fir'aun (Pharaoh): Will they not fear Allah and become righteous?"
মুহিউদ্দীন খান
১২ সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
Arabic, with marks
١٢ قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ
সমকালীন বাংলা
১২ তখন সে বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক ! আমি আশংকা করি যে, উহারা আমাকে অস্বীকার করিবে,
Hilali & Muhsin Khan
12 He said: "My Lord! Verily, I fear that they will belie me,
মুহিউদ্দীন খান
১৩ এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
Arabic, with marks
١٣ وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَىٰ هَارُونَ
সমকালীন বাংলা
১৩ ‘এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে, আর আমার জিহ্বা তো সাবলীল নাই ! সুতরাং হারূনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও।
Hilali & Muhsin Khan
13 "And my breast straitens, and my tongue expresses not well. So send for Harun (Aaron) (to come along with me).
মুহিউদ্দীন খান
১৪ আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
Arabic, with marks
١٤ وَلَهُمْ عَلَيَّ ذَنبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
সমকালীন বাংলা
১৪ ‘আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে, আমি আশংকা করি উহারা আমাকে হত্যা করিবে।’
Hilali & Muhsin Khan
14 "And they have a charge of crime against me, and I fear they will kill me."
মুহিউদ্দীন খান
১৫ আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
Arabic, with marks
١٥ قَالَ كَلَّا ۖ فَاذْهَبَا بِآيَاتِنَا ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
সমকালীন বাংলা
১৫ আল্লাহ বলিলেন, ‘না, কখনই নহে, অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও, আমি তো তোমাদের সঙ্গে আছি, শ্রবণকারী।
Hilali & Muhsin Khan
15 (Allah) said: "Nay! Go you both with Our Signs. Verily We shall be with you, listening.
মুহিউদ্দীন খান
১৬ অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
Arabic, with marks
١٦ فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১৬ ‘অতএব তোমরা উভয়ে ফির‘আওনের নিকট যাও এবং বল, ‘আমরা তো জগতসমূহের প্রতিপালকের রাসূল,
Hilali & Muhsin Khan
16 "And go both of you to Fir'aun (Pharaoh), and say: 'We are the Messengers of the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
মুহিউদ্দীন খান
১৭ যাতে তুমি বনী - ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
Arabic, with marks
١٧ أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ
সমকালীন বাংলা
১৭ ‘আমাদের সঙ্গে যাইতে দাও বনী ইসরাঈলকে।’
Hilali & Muhsin Khan
17 "So allow the Children of Israel to go with us.' "
মুহিউদ্দীন খান
১৮ ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন - পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
Arabic, with marks
١٨ قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
সমকালীন বাংলা
১৮ ফির‘আওন বলিল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন - পালন করি নাই? আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ,
Hilali & Muhsin Khan
18 [Fir'aun (Pharaoh)] said [to Musa (Moses)]: "Did we not bring you up among us as a child? And you did dwell many years of your life with us.
মুহিউদ্দীন খান
১৯ তুমি সেই - তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
Arabic, with marks
١٩ وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنتَ مِنَ الْكَافِرِينَ
সমকালীন বাংলা
১৯ ‘এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ ; তুমি অকৃতজ্ঞ।’
Hilali & Muhsin Khan
19 "And you did your deed, which you did (i.e. the crime of killing a man) while you were one of the ingrates."
মুহিউদ্দীন খান
২০ মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
Arabic, with marks
٢٠ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ
সমকালীন বাংলা
২০ মূসা বলিল, ‘আমি তো ইহা করিয়াছিলাম তখন, যখন ছিলাম অনবধান।
Hilali & Muhsin Khan
20 Musa (Moses) said: "I did it then, when I was ignorant (as regards my Lord and His Message).
মুহিউদ্দীন খান
২১ অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
Arabic, with marks
٢١ فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ
সমকালীন বাংলা
২১ ‘অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম। তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসূল করিয়াছেন।
Hilali & Muhsin Khan
21 "So I fled from you when I feared you. But my Lord has granted me Hukm (i.e. religious knowledge, right judgement of the affairs and Prophethood), and made me one of the Messengers.
মুহিউদ্দীন খান
২২ আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী - ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
Arabic, with marks
٢٢ وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إِسْرَائِيلَ
সমকালীন বাংলা
২২ ‘আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বর্ননা করিতেছ, তাহা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করিয়াছ।’
Hilali & Muhsin Khan
22 "And this is the past favour with which you reproach me: that you have enslaved the Children of Israel."
মুহিউদ্দীন খান
২৩ ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
Arabic, with marks
٢٣ قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
২৩ ফির‘আওন বলিল, ‘জগতসমূহের প্রতিপালক আবার কী?’
Hilali & Muhsin Khan
23 Fir'aun (Pharaoh) said: "And what is the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists)?"
মুহিউদ্দীন খান
২৪ মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
Arabic, with marks
٢٤ قَالَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
সমকালীন বাংলা
২৪ মূসা বলিল, ‘তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্তকিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’
Hilali & Muhsin Khan
24 [Musa (Moses)] said: "The Lord of the heavens and the earth, and all that is between them, if you seek to be convinced with certainty."
মুহিউদ্দীন খান
২৫ ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
Arabic, with marks
٢٥ قَالَ لِمَنْ حَوْلَهُ أَلَا تَسْتَمِعُونَ
সমকালীন বাংলা
২৫ ফির‘আওন তাহার পারিষদবর্গকে লক্ষ্য করিয়া বলিল, ‘তোমরা শুনিতেছ তো !’
Hilali & Muhsin Khan
25 [Fir'aun (Pharaoh)] said to those around: "Do you not hear (what he says)?"
মুহিউদ্দীন খান
২৬ মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
Arabic, with marks
٢٦ قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
২৬ মূসা বলিল, ‘তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক।’
Hilali & Muhsin Khan
26 [Musa (Moses)] said: "Your Lord and the Lord of your ancient fathers!"
মুহিউদ্দীন খান
২৭ ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
Arabic, with marks
٢٧ قَالَ إِنَّ رَسُولَكُمُ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ
সমকালীন বাংলা
২৭ ফির‘আওন বলিল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল।’
Hilali & Muhsin Khan
27 [Fir'aun (Pharaoh)] said: "Verily, your Messenger who has been sent to you is a madman!"
মুহিউদ্দীন খান
২৮ মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
Arabic, with marks
٢٨ قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
সমকালীন বাংলা
২৮ মূসা বলিল, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক; যদি তোমরা বুঝিতে !’
Hilali & Muhsin Khan
28 [Musa (Moses)] said: "Lord of the east and the west, and all that is between them, if you did but understand!"
মুহিউদ্দীন খান
২৯ ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
Arabic, with marks
٢٩ قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ
সমকালীন বাংলা
২৯ ফির‘আওন বলিল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্রহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব।’
Hilali & Muhsin Khan
29 [Fir'aun (Pharaoh)] said: "If you choose an ilah (god) other than me, I will certainly put you among the prisoners."
মুহিউদ্দীন খান
৩০ মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
Arabic, with marks
٣٠ قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَيْءٍ مُّبِينٍ
সমকালীন বাংলা
৩০ মূসা বলিল, ‘আমি যদি তোমার নিকট কোন স্পষ্ট নিদর্শন আনয়ন করি, তবুও?’
Hilali & Muhsin Khan
30 [Musa (Moses)] said: "Even if I bring you something manifest (and convincing)?"
মুহিউদ্দীন খান
৩১ ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
Arabic, with marks
٣١ قَالَ فَأْتِ بِهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
সমকালীন বাংলা
৩১ ফির‘আওন বলিল, ‘তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত কর।’
Hilali & Muhsin Khan
31 [Fir'aun (Pharaoh)] said: "Bring it forth then, if you are of the truthful!"
মুহিউদ্দীন খান
৩২ অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
Arabic, with marks
٣٢ فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِينٌ
সমকালীন বাংলা
৩২ অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল।
Hilali & Muhsin Khan
32 So [Musa (Moses)] threw his stick, and behold, it was a serpent, manifest.
মুহিউদ্দীন খান
৩৩ আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
Arabic, with marks
٣٣ وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ
সমকালীন বাংলা
৩৩ এবং মূসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল।
Hilali & Muhsin Khan
33 And he drew out his hand, and behold, it was white to all beholders!
মুহিউদ্দীন খান
৩৪ ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
Arabic, with marks
٣٤ قَالَ لِلْمَلَإِ حَوْلَهُ إِنَّ هَٰذَا لَسَاحِرٌ عَلِيمٌ
সমকালীন বাংলা
৩৪ ফির‘আওন তাহার পারিষদবর্গকে বলিল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর !
Hilali & Muhsin Khan
34 [Fir'aun (Pharaoh)] said to the chiefs around him: "Verily! This is indeed a well-versed sorcerer.
মুহিউদ্দীন খান
৩৫ সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
Arabic, with marks
٣٥ يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِ فَمَاذَا تَأْمُرُونَ
সমকালীন বাংলা
৩৫ ‘এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদুবলে বহিষ্কার করিতে চায়। এখন তোমরা কী করিতে বল?’
Hilali & Muhsin Khan
35 "He wants to drive you out of your land by his sorcery: what is it then that you command?"
মুহিউদ্দীন খান
৩৬ তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
Arabic, with marks
٣٦ قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَابْعَثْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ
সমকালীন বাংলা
৩৬ উহারা বলিল, ‘তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও,
Hilali & Muhsin Khan
36 They said: "Put him off and his brother (for a while), and send callers to the cities;
মুহিউদ্দীন খান
৩৭ তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
Arabic, with marks
٣٧ يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ
সমকালীন বাংলা
৩৭ ‘যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে।’
Hilali & Muhsin Khan
37 "To bring up to you every well-versed sorcerer."
মুহিউদ্দীন খান
৩৮ অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
Arabic, with marks
٣٨ فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
সমকালীন বাংলা
৩৮ অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হইল,
Hilali & Muhsin Khan
38 So the sorcerers were assembled at a fixed time on a day appointed.
মুহিউদ্দীন খান
৩৯ এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
Arabic, with marks
٣٩ وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
সমকালীন বাংলা
৩৯ এবং লোকদেরকে বলা হইল, ‘তোমরাও সমবেত হইতেছ কি?
Hilali & Muhsin Khan
39 And it was said to the people: "Are you (too) going to assemble?
মুহিউদ্দীন খান
৪০ যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি - যদি তারাই বিজয়ী হয়।
Arabic, with marks
٤٠ لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِن كَانُوا هُمُ الْغَالِبِينَ
সমকালীন বাংলা
৪০ যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি, যদি উহারা বিজয়ী হয়।’
Hilali & Muhsin Khan
40 "That we may follow the sorcerers [who were on Fir'aun's (Pharaoh) religion of disbelief] if they are the winners."
মুহিউদ্দীন খান
৪১ যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
Arabic, with marks
٤١ فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ
সমকালীন বাংলা
৪১ অতঃপর জাদুকরেরা আসিয়া ফিরা‘আওনকে বলিল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো?
Hilali & Muhsin Khan
41 So when the sorcerers arrived, they said to Fir'aun (Pharaoh): "Will there surely be a reward for us if we are the winners?"
মুহিউদ্দীন খান
৪২ ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
Arabic, with marks
٤٢ قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ الْمُقَرَّبِينَ
সমকালীন বাংলা
৪২ ফিরা‘আওন বলিল, ‘হ্যাঁ, তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হইবে।’
Hilali & Muhsin Khan
42 He said: "Yes, and you shall then verily be of those brought near (to myself)."
মুহিউদ্দীন খান
৪৩ মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
Arabic, with marks
٤٣ قَالَ لَهُم مُّوسَىٰ أَلْقُوا مَا أَنتُم مُّلْقُونَ
সমকালীন বাংলা
৪৩ মূসা উহাদেরকে বলিল, ‘তোমাদের যাহা নিক্ষেপ করিবার তাহা নিক্ষেপ কর।’
Hilali & Muhsin Khan
43 Musa (Moses) said to them: "Throw what you are going to throw!"
মুহিউদ্দীন খান
৪৪ অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
Arabic, with marks
٤٤ فَأَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ الْغَالِبُونَ
সমকালীন বাংলা
৪৪ অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল, ‘ফির‘আওনের ইয্যতের শপথ! আমরাই বিজয়ী হইব।’
Hilali & Muhsin Khan
44 So they threw their ropes and their sticks, and said: "By the might of Fir'aun (Pharaoh), it is we who will certainly win!"
মুহিউদ্দীন খান
৪৫ অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
Arabic, with marks
٤٥ فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
সমকালীন বাংলা
৪৫ অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহা উহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল।
Hilali & Muhsin Khan
45 Then Musa (Moses) threw his stick, and behold, it swallowed up all that they falsely showed!
মুহিউদ্দীন খান
৪৬ তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
Arabic, with marks
٤٦ فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ
সমকালীন বাংলা
৪৬ তখন জাদুকরেরা সিজ্দাবনত হইয়া পড়িল।
Hilali & Muhsin Khan
46 And the sorcerers fell down prostrate.
মুহিউদ্দীন খান
৪৭ তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
Arabic, with marks
٤٧ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
৪৭ এবং বলিল, ‘আমরা ঈমান আনয়ন করিলাম জগতসমূহের প্রতিপালকের প্রতি -
Hilali & Muhsin Khan
47 Saying: "We believe in the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
৪৮ যিনি মূসা ও হারুনের রব।
Arabic, with marks
٤٨ رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
সমকালীন বাংলা
৪৮ ‘যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।’
Hilali & Muhsin Khan
48 "The Lord of Musa (Moses) and Harun (Aaron)."
মুহিউদ্দীন খান
৪৯ ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
Arabic, with marks
٤٩ قَالَ آمَنتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ ۖ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
সমকালীন বাংলা
৪৯ ফির‘আওন বলিল, ‘কী ! আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে? সে - ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়াছে। শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই।’
Hilali & Muhsin Khan
49 [Fir'aun (Pharaoh)] said: "You have believed in him before I give you leave. Surely, he indeed is your chief, who has taught you magic! So verily, you shall come to know. Verily, I will cut off your hands and your feet on opposite sides, and I will crucify you all."
মুহিউদ্দীন খান
৫০ তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
Arabic, with marks
٥٠ قَالُوا لَا ضَيْرَ ۖ إِنَّا إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
সমকালীন বাংলা
৫০ উহারা বলিল, ‘কোন ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটই প্রত্যাবর্তন করিব।
Hilali & Muhsin Khan
50 They said: "No harm! Surely, to our Lord (Allah) we are to return.
মুহিউদ্দীন খান
৫১ আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি - বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
Arabic, with marks
٥١ إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ
সমকালীন বাংলা
৫১ ‘আমরা তো আশা করি, আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মু’মিনদের মধ্যে অগ্রণী।’
Hilali & Muhsin Khan
51 "Verily we really hope that our Lord will forgive us our sins, as we are the first of the believers [in Musa (Moses) and in the Monotheism which he has brought from Allah]."
মুহিউদ্দীন খান
৫২ আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
Arabic, with marks
٥٢ ۞ وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُم مُّتَّبَعُونَ
সমকালীন বাংলা
৫২ আমি মূসার প্রতি ওহী করিয়াছিলাম এই মর্মে : ‘আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও, তোমাদের তো পশ্চাদ্ধাবন করা হইবে।’
Hilali & Muhsin Khan
52 And We revealed to Musa (Moses), saying: "Depart by night with My slaves, verily you will be pursued."
মুহিউদ্দীন খান
৫৩ অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
Arabic, with marks
٥٣ فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ
সমকালীন বাংলা
৫৩ অতঃপর ফির‘আওন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল,
Hilali & Muhsin Khan
53 Then Fir'aun (Pharaoh) sent callers to (all) the cities.
মুহিউদ্দীন খান
৫৪ নিশ্চয় এরা (বনী - ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
Arabic, with marks
٥٤ إِنَّ هَٰؤُلَاءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
সমকালীন বাংলা
৫৪ এই বলিয়া, ‘ইহারা তো ক্ষুদ্র একটি দল
Hilali & Muhsin Khan
54 (Saying): "Verily these indeed are but a small band.
মুহিউদ্দীন খান
৫৫ এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
Arabic, with marks
٥٥ وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ
সমকালীন বাংলা
৫৫ এবং ‘উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে ;
Hilali & Muhsin Khan
55 "And verily, they have done what has enraged us.
মুহিউদ্দীন খান
৫৬ এবং আমরা সবাই সদা শংকিত।
Arabic, with marks
٥٦ وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ
সমকালীন বাংলা
৫৬ এবং আমরা তো সকলেই সদাশংকিত।’
Hilali & Muhsin Khan
56 "But we are a host all assembled, amply fore-warned."
মুহিউদ্দীন খান
৫৭ অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ - বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
Arabic, with marks
٥٧ فَأَخْرَجْنَاهُم مِّن جَنَّاتٍ وَعُيُونٍ
সমকালীন বাংলা
৫৭ পরিণামে আমি ফির‘আওন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যানরাজি ও প্রস্রবণ হইতে
Hilali & Muhsin Khan
57 So, We expelled them from gardens and springs,
মুহিউদ্দীন খান
৫৮ এবং ধন - ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
Arabic, with marks
٥٨ وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
সমকালীন বাংলা
৫৮ এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হইতে।
Hilali & Muhsin Khan
58 Treasures, and every kind of honourable place.
মুহিউদ্দীন খান
৫৯ এরূপই হয়েছিল এবং বনী - ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
Arabic, with marks
٥٩ كَذَٰلِكَ وَأَوْرَثْنَاهَا بَنِي إِسْرَائِيلَ
সমকালীন বাংলা
৫৯ এইরূপই ঘটিয়াছিল এবং বনী ইসরাঈলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী।
Hilali & Muhsin Khan
59 Thus [We turned them (Pharaoh's people) out] and We caused the Children of Israel to inherit them.
মুহিউদ্দীন খান
৬০ অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
Arabic, with marks
٦٠ فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
সমকালীন বাংলা
৬০ উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল।
Hilali & Muhsin Khan
60 So they pursued them at sunrise.
মুহিউদ্দীন খান
৬১ যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
Arabic, with marks
٦١ فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرَكُونَ
সমকালীন বাংলা
৬১ অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল, তখন মূসার সঙ্গীরা বলিল, ‘আমরা তো ধরা পড়িয়া গেলাম।’
Hilali & Muhsin Khan
61 And when the two hosts saw each other, the companions of Musa (Moses) said: "We are sure to be overtaken."
মুহিউদ্দীন খান
৬২ মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
Arabic, with marks
٦٢ قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
সমকালীন বাংলা
৬২ মূসা বলিল, ‘কখনই নহে ! আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক ; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করিবেন।’
Hilali & Muhsin Khan
62 [Musa (Moses)] said: "Nay, verily with me is my Lord. He will guide me."
মুহিউদ্দীন খান
৬৩ অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
Arabic, with marks
٦٣ فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنِ اضْرِب بِّعَصَاكَ الْبَحْرَ ۖ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৬৩ অতঃপর মূসার প্রতি ওহী করিলাম, ‘তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত কর।’ ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হইয়া গেল ;
Hilali & Muhsin Khan
63 Then We revealed to Musa (Moses) (saying): "Strike the sea with your stick." And it parted, and each separate part (of that sea water) became like huge mountain.
মুহিউদ্দীন খান
৬৪ আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
Arabic, with marks
٦٤ وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ
সমকালীন বাংলা
৬৪ আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে,
Hilali & Muhsin Khan
64 Then We brought near the others [Fir'aun's (Pharaoh) party] to that place.
মুহিউদ্দীন খান
৬৫ এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
Arabic, with marks
٦٥ وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُ أَجْمَعِينَ
সমকালীন বাংলা
৬৫ এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তাহার সঙ্গী সকলকে,
Hilali & Muhsin Khan
65 And We saved Musa (Moses) and all those with him.
মুহিউদ্দীন খান
৬৬ অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
Arabic, with marks
٦٦ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
সমকালীন বাংলা
৬৬ তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে।
Hilali & Muhsin Khan
66 Then We drowned the others.
মুহিউদ্দীন খান
৬৭ নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
Arabic, with marks
٦٧ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
৬৭ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
Hilali & Muhsin Khan
67 Verily in this is indeed a sign (or a proof), yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
৬৮ আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
٦٨ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
৬৮ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
68 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
৬৯ আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
Arabic, with marks
٦٩ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ
সমকালীন বাংলা
৬৯ উহাদের নিকট ইব্রাহীমের বৃত্তান্ত বর্ণনা কর।
Hilali & Muhsin Khan
69 And recite to them the story of Ibrahim (Abraham).
মুহিউদ্দীন খান
৭০ যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
Arabic, with marks
٧٠ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ
সমকালীন বাংলা
৭০ সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা কিসের ‘ইবাদত কর?’
Hilali & Muhsin Khan
70 When he said to his father and his people: "What do you worship?"
মুহিউদ্দীন খান
৭১ তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
Arabic, with marks
٧١ قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ
সমকালীন বাংলা
৭১ উহারা বলিল, ‘আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব।’
Hilali & Muhsin Khan
71 They said: "We worship idols, and to them we are ever devoted."
মুহিউদ্দীন খান
৭২ ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
Arabic, with marks
٧٢ قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
সমকালীন বাংলা
৭২ সে বলিল, ‘তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে?’
Hilali & Muhsin Khan
72 He said: "Do they hear you, when you call on (them)?
মুহিউদ্দীন খান
৭৩ অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
Arabic, with marks
٧٣ أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
সমকালীন বাংলা
৭৩ ‘অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে?’
Hilali & Muhsin Khan
73 "Or do they benefit you or do they harm (you)?"
মুহিউদ্দীন খান
৭৪ তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
Arabic, with marks
٧٤ قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
সমকালীন বাংলা
৭৪ উহারা বলিল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপই করিতে দেখিয়াছি।’
Hilali & Muhsin Khan
74 They said: "(Nay) but we found our fathers doing so."
মুহিউদ্দীন খান
৭৫ ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
Arabic, with marks
٧٥ قَالَ أَفَرَأَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
সমকালীন বাংলা
৭৫ সে বলিল, ‘তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, কিসের পূজা করিতেছ,
Hilali & Muhsin Khan
75 He said: "Do you observe that which you have been worshipping -
মুহিউদ্দীন খান
৭৬ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
Arabic, with marks
٧٦ أَنتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ
সমকালীন বাংলা
৭৬ ‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?
Hilali & Muhsin Khan
76 "You and your ancient fathers?
মুহিউদ্দীন খান
৭৭ বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
Arabic, with marks
٧٧ فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
৭৭ ‘উহারা সকলেই আমার শত্রু, জগতসমূহের প্রতিপালক ব্যতীত;
Hilali & Muhsin Khan
77 "Verily they are enemies to me, save the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
মুহিউদ্দীন খান
৭৮ যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
Arabic, with marks
٧٨ الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ
সমকালীন বাংলা
৭৮ ‘যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন।
Hilali & Muhsin Khan
78 "Who has created me, and it is He Who guides me.
মুহিউদ্দীন খান
৭৯ যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
Arabic, with marks
٧٩ وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ
সমকালীন বাংলা
৭৯ ‘তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়।
Hilali & Muhsin Khan
79 "And it is He Who feeds me and gives me to drink.
মুহিউদ্দীন খান
৮০ যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
Arabic, with marks
٨٠ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
সমকালীন বাংলা
৮০ ‘এবং রোগ আক্রন্ত হইলে তিনিই আমাকে রোগমুক্ত করেন ;
Hilali & Muhsin Khan
80 "And when I am ill, it is He who cures me.
মুহিউদ্দীন খান
৮১ যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
Arabic, with marks
٨١ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ
সমকালীন বাংলা
৮১ ‘এবং তিনিই আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনর্জীবিত করিবেন।
Hilali & Muhsin Khan
81 "And Who will cause me to die, and then will bring me to life (again).
মুহিউদ্দীন খান
৮২ আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি - বিচ্যুতি মাফ করবেন।
Arabic, with marks
٨٢ وَالَّذِي أَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ
সমকালীন বাংলা
৮২ ‘এবং আশা করি, তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন।
Hilali & Muhsin Khan
82 "And Who, I hope, will forgive me my faults on the Day of Recompense, (the Day of Resurrection).
মুহিউদ্দীন খান
৮৩ হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
Arabic, with marks
٨٣ رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
সমকালীন বাংলা
৮৩ ‘হে আমার প্রতিপালক ! আমাকে জ্ঞান দান কর এবং সৎকর্মপরায়ণদের শামিল কর।
Hilali & Muhsin Khan
83 My Lord! Bestow Hukm (religious knowledge, right judgement of the affairs and Prophethood) on me, and join me with the righteous.
মুহিউদ্দীন খান
৮৪ এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
Arabic, with marks
٨٤ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
সমকালীন বাংলা
৮৪ ‘আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী কর,
Hilali & Muhsin Khan
84 And grant me an honourable mention in later generations.
মুহিউদ্দীন খান
৮৫ এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
Arabic, with marks
٨٥ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
সমকালীন বাংলা
৮৫ ‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত কর,
Hilali & Muhsin Khan
85 And make me one of the inheritors of the Paradise of Delight.
মুহিউদ্দীন খান
৮৬ এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
Arabic, with marks
٨٦ وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ
সমকালীন বাংলা
৮৬ ‘আর আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন।
Hilali & Muhsin Khan
86 And forgive my father, verily he is of the erring.
মুহিউদ্দীন খান
৮৭ এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
Arabic, with marks
٨٧ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
সমকালীন বাংলা
৮৭ ‘এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে
Hilali & Muhsin Khan
87 And disgrace me not on the Day when (all the creatures) will be resurrected.
মুহিউদ্দীন খান
৮৮ যে দিবসে ধন - সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
Arabic, with marks
٨٨ يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
সমকালীন বাংলা
৮৮ ‘যেদিন ধন - সম্পদ ও সন্তান - সন্ততি কোন কাজে আসিবে না ;
Hilali & Muhsin Khan
88 The Day whereon neither wealth nor sons will avail,
মুহিউদ্দীন খান
৮৯ কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
Arabic, with marks
٨٩ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
সমকালীন বাংলা
৮৯ সেদিন উপকৃত হইবে কেবল সে, যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধকরণ অন্তর লইয়া।
Hilali & Muhsin Khan
89 Except him who brings to Allah a clean heart [clean from Shirk (polytheism) and Nifaq (hypocrisy)]."
মুহিউদ্দীন খান
৯০ জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
Arabic, with marks
٩٠ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
সমকালীন বাংলা
৯০ মুত্তাকীদের নিকটবর্তী করা হইবে জান্নাত,
Hilali & Muhsin Khan
90 And Paradise will be brought near to the Muttaqun (the pious - See V.2:2).
মুহিউদ্দীন খান
৯১ এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
Arabic, with marks
٩١ وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
সমকালীন বাংলা
৯১ এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম ;
Hilali & Muhsin Khan
91 And the (Hell) Fire will be placed in full view of the erring.
মুহিউদ্দীন খান
৯২ তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
Arabic, with marks
٩٢ وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
সমকালীন বাংলা
৯২ উহাদেরকে বলা হইবে, ‘তাহারা কোথায়, তোমরা যাহাদের ‘ইবাদত করিতে -
Hilali & Muhsin Khan
92 And it will be said to them: "Where are those (the false gods whom you used to set up as rivals with Allah) that you used to worship.
মুহিউদ্দীন খান
৯৩ আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
Arabic, with marks
٩٣ مِن دُونِ اللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
সমকালীন বাংলা
৯৩ আল্লাহর পরিবর্তে? উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষার করিতে সক্ষম?
Hilali & Muhsin Khan
93 "Instead of Allah? Can they help you or (even) help themselves?"
মুহিউদ্দীন খান
৯৪ অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
Arabic, with marks
٩٤ فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ
সমকালীন বাংলা
৯৪ অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া,
Hilali & Muhsin Khan
94 Then they will be thrown on their faces into the (Fire), they and the Ghawun (devils, and those who were in error).
মুহিউদ্দীন খান
৯৫ এবং ইবলীস বাহিনীর সকলকে।
Arabic, with marks
٩٥ وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
সমকালীন বাংলা
৯৫ এবং ইব্লীসের বাহিনীর সকলকেও।
Hilali & Muhsin Khan
95 And the whole hosts of Iblis (Satan) together.
মুহিউদ্দীন খান
৯৬ তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
Arabic, with marks
٩٦ قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
সমকালীন বাংলা
৯৬ উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া বলিবে,
Hilali & Muhsin Khan
96 They will say while contending therein,
মুহিউদ্দীন খান
৯৭ আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
Arabic, with marks
٩٧ تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ
সমকালীন বাংলা
৯৭ আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বভ্রিান্ততিে লপ্তি ছলিাম।
Hilali & Muhsin Khan
97 By Allah, we were truly in a manifest error,
মুহিউদ্দীন খান
৯৮ যখন আমরা তোমাদেরকে বিশ্ব - পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
Arabic, with marks
٩٨ إِذْ نُسَوِّيكُم بِرَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
৯৮ ‘যখন আমরা তোমাদেরকে জগতসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম।
Hilali & Muhsin Khan
98 When We held you (false gods) as equals (in worship) with the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists);
মুহিউদ্দীন খান
৯৯ আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
Arabic, with marks
٩٩ وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ
সমকালীন বাংলা
৯৯ ‘আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল।
Hilali & Muhsin Khan
99 And none has brought us into error except the Mujrimun [Iblis (Satan) and those of human beings who commit crimes, murderers, polytheists, oppressors].
মুহিউদ্দীন খান
১০০ অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
Arabic, with marks
١٠٠ فَمَا لَنَا مِن شَافِعِينَ
সমকালীন বাংলা
১০০ ‘পরিণামে আমাদের কোন সুপারিশকারী নাই।
Hilali & Muhsin Khan
100 Now we have no intercessors,
মুহিউদ্দীন খান
১০১ এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
Arabic, with marks
١٠١ وَلَا صَدِيقٍ حَمِيمٍ
সমকালীন বাংলা
১০১ ‘এবং কোন সহৃদয় বন্ধুও নাই।
Hilali & Muhsin Khan
101 Nor a close friend (to help us).
মুহিউদ্দীন খান
১০২ হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
Arabic, with marks
١٠٢ فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
সমকালীন বাংলা
১০২ ‘হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত, তাহা হইলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম!
Hilali & Muhsin Khan
102 (Alas!) If we only had a chance to return (to the world), we shall truly be among the believers!
মুহিউদ্দীন খান
১০৩ নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Arabic, with marks
١٠٣ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
১০৩ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশ মু’মিন নহে।
Hilali & Muhsin Khan
103 Verily in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১০৪ আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٠٤ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
১০৪ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
104 And verily, your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১০৫ নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
Arabic, with marks
١٠٥ كَذَّبَتْ قَوْمُ نُوحٍ الْمُرْسَلِينَ
সমকালীন বাংলা
১০৫ নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল।
Hilali & Muhsin Khan
105 The people of Nuh (Noah) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১০৬ যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
Arabic, with marks
١٠٦ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
১০৬ যখন উহাদের ভ্রাতা নূহ্ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
Hilali & Muhsin Khan
106 When their brother Nuh (Noah) said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১০৭ আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
Arabic, with marks
١٠٧ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
সমকালীন বাংলা
১০৭ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Hilali & Muhsin Khan
107 "I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১০৮ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Arabic, with marks
١٠٨ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১০৮ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
108 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১০৯ আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
Arabic, with marks
١٠٩ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১০৯ ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না ; আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
Hilali & Muhsin Khan
109 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১১০ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Arabic, with marks
١١٠ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১১০ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
110 "So keep your duty to Allah, fear Him and obey me."
মুহিউদ্দীন খান
১১১ তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
Arabic, with marks
١١١ ۞ قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ
সমকালীন বাংলা
১১১ উহারা বলিল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করিতেছে?’
Hilali & Muhsin Khan
111 They said: "Shall we believe in you, when the meanest (of the people) follow you?"
মুহিউদ্দীন খান
১১২ নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
Arabic, with marks
١١٢ قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ
সমকালীন বাংলা
১১২ নূহ্ বলিল, ‘উহারা কী করিত তাহা আমার জানা নাই।’
Hilali & Muhsin Khan
112 He said: "And what knowledge have I of what they used to do?
মুহিউদ্দীন খান
১১৩ তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
Arabic, with marks
١١٣ إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّي ۖ لَوْ تَشْعُرُونَ
সমকালীন বাংলা
১১৩ উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ; যদি তোমরা বুঝিতে!
Hilali & Muhsin Khan
113 "Their account is only with my Lord, if you could (but) know.
মুহিউদ্দীন খান
১১৪ আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
Arabic, with marks
١١٤ وَمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ
সমকালীন বাংলা
১১৪ ‘মু’মিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে।
Hilali & Muhsin Khan
114 "And I am not going to drive away the believers.
মুহিউদ্দীন খান
১১৫ আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
Arabic, with marks
١١٥ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
সমকালীন বাংলা
১১৫ ‘আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।’
Hilali & Muhsin Khan
115 I am only a plain warner."
মুহিউদ্দীন খান
১১৬ তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
Arabic, with marks
١١٦ قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ
সমকালীন বাংলা
১১৬ উহারা বলিল, ‘হে নূহ্ ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের শামিল হইবে।’
Hilali & Muhsin Khan
116 They said: "If you cease not, O Nuh (Noah) you will surely be among those stoned (to death)."
মুহিউদ্দীন খান
১১৭ নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
Arabic, with marks
١١٧ قَالَ رَبِّ إِنَّ قَوْمِي كَذَّبُونِ
সমকালীন বাংলা
১১৭ নূহ্ বলিল, ‘হে আমার প্রতিপালক ! আমার সম্প্রদায়ই তো আমাকে অস্বীকার করিতেছে।
Hilali & Muhsin Khan
117 He said: "My Lord! Verily, my people have belied me.
মুহিউদ্দীন খান
১১৮ অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
Arabic, with marks
١١٨ فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ الْمُؤْمِنِينَ
সমকালীন বাংলা
১১৮ ‘সুতরাং তুমি আমার ও উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মু’মিন আছে, তাহাদেরকে রক্ষা কর।’
Hilali & Muhsin Khan
118 Therefore judge You between me and them, and save me and those of the believers who are with me."
মুহিউদ্দীন খান
১১৯ অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
Arabic, with marks
١١٩ فَأَنجَيْنَاهُ وَمَن مَّعَهُ فِي الْفُلْكِ الْمَشْحُونِ
সমকালীন বাংলা
১১৯ অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল, তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌযানে।
Hilali & Muhsin Khan
119 And We saved him and those with him in the laden ship.
মুহিউদ্দীন খান
১২০ এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
Arabic, with marks
١٢٠ ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ الْبَاقِينَ
সমকালীন বাংলা
১২০ তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম।
Hilali & Muhsin Khan
120 Then We drowned the rest (disbelievers) thereafter.
মুহিউদ্দীন খান
১২১ নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Arabic, with marks
١٢١ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
১২১ ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নহে।
Hilali & Muhsin Khan
121 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১২২ নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٢٢ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
১২২ এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
122 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১২৩ আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Arabic, with marks
١٢٣ كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ
সমকালীন বাংলা
১২৩ ‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।
Hilali & Muhsin Khan
123 'Ad (people) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১২৪ তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
Arabic, with marks
١٢٤ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
১২৪ যখন উহাদের ভ্রাতা হূদ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
Hilali & Muhsin Khan
124 When their brother Hud said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১২৫ আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
Arabic, with marks
١٢٥ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
সমকালীন বাংলা
১২৫ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Hilali & Muhsin Khan
125 "Verily I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১২৬ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Arabic, with marks
١٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১২৬ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
126 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১২৭ আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
Arabic, with marks
١٢٧ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১২৭ ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকট আছে।
Hilali & Muhsin Khan
127 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn, and all that exists).
মুহিউদ্দীন খান
১২৮ তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
Arabic, with marks
١٢٨ أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ
সমকালীন বাংলা
১২৮ ‘তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক?
Hilali & Muhsin Khan
128 "Do you build high palaces on every high place, while you do not live in them?
মুহিউদ্দীন খান
১২৯ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
Arabic, with marks
١٢٩ وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
সমকালীন বাংলা
১২৯ ‘আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে, তোমরা চিরস্থায়ী হইবে।
Hilali & Muhsin Khan
129 "And do you get for yourselves palaces (fine buildings) as if you will live therein for ever.
মুহিউদ্দীন খান
১৩০ যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
Arabic, with marks
١٣٠ وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
সমকালীন বাংলা
১৩০ ‘এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হানিয়া থাক কঠোরভাবে।
Hilali & Muhsin Khan
130 "And when you seize (somebody), seize you (him) as tyrants?
মুহিউদ্দীন খান
১৩১ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
Arabic, with marks
١٣١ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১৩১ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
Hilali & Muhsin Khan
131 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৩২ ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
Arabic, with marks
١٣٢ وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
সমকালীন বাংলা
১৩২ ‘ভয় কর তাঁহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদয়, যাহা তোমরা জান।
Hilali & Muhsin Khan
132 "And keep your duty to Him, fear Him Who has aided you with all (good things) that you know.
মুহিউদ্দীন খান
১৩৩ তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র - সন্তান,
Arabic, with marks
١٣٣ أَمَدَّكُم بِأَنْعَامٍ وَبَنِينَ
সমকালীন বাংলা
১৩৩ ‘তিনি তোমাদেরকে দান করিয়াছেন চতুষ্পদ জন্তু ও সন্তান - সন্ততি।
Hilali & Muhsin Khan
133 "He has aided you with cattle and children.
মুহিউদ্দীন খান
১৩৪ এবং উদ্যান ও ঝরণা।
Arabic, with marks
١٣٤ وَجَنَّاتٍ وَعُيُونٍ
সমকালীন বাংলা
১৩৪ ‘উদ্যান ও প্রস্রবণ;
Hilali & Muhsin Khan
134 "And gardens and springs.
মুহিউদ্দীন খান
১৩৫ আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
Arabic, with marks
١٣٥ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
সমকালীন বাংলা
১৩৫ ‘আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিবসের শাস্তির।’
Hilali & Muhsin Khan
135 "Verily, I fear for you the torment of a Great Day."
মুহিউদ্দীন খান
১৩৬ তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
Arabic, with marks
١٣٦ قَالُوا سَوَاءٌ عَلَيْنَا أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ الْوَاعِظِينَ
সমকালীন বাংলা
১৩৬ উহারা বলিল, ‘তুমি উপদেশ দাও অথবা না - ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।
Hilali & Muhsin Khan
136 They said: "It is the same to us whether you preach or be not of those who preach.
মুহিউদ্দীন খান
১৩৭ এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
Arabic, with marks
١٣٧ إِنْ هَٰذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
১৩৭ ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব।
Hilali & Muhsin Khan
137 "This is no other than the false tales and religion of the ancients, [Tafsir At-Tabari]
মুহিউদ্দীন খান
১৩৮ আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
Arabic, with marks
١٣٨ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
সমকালীন বাংলা
১৩৮ ‘আমরা শাস্তিপ্রাপ্তদের শামিল নই।’
Hilali & Muhsin Khan
138 "And we are not going to be punished."
মুহিউদ্দীন খান
১৩৯ অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Arabic, with marks
١٣٩ فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَاهُمْ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
১৩৯ অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম। ইহাতে অবশ্যই আছে নিদর্শন ; কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
Hilali & Muhsin Khan
139 So they belied him, and We destroyed them. Verily in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৪০ এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٤٠ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
১৪০ এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
140 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৪১ সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Arabic, with marks
١٤١ كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ
সমকালীন বাংলা
১৪১ সামূদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল।
Hilali & Muhsin Khan
141 Thamud (people) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১৪২ যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
Arabic, with marks
١٤٢ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَالِحٌ أَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
১৪২ যখন উহাদের ভ্রাতা সালিহ্ উহাদেরকে বলিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
Hilali & Muhsin Khan
142 When their brother Salih said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১৪৩ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
Arabic, with marks
١٤٣ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
সমকালীন বাংলা
১৪৩ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Hilali & Muhsin Khan
143 "I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১৪৪ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Arabic, with marks
١٤٤ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১৪৪ অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
Hilali & Muhsin Khan
144 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৪৫ আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
Arabic, with marks
١٤٥ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১৪৫ ‘তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়া রাখা হইবে, যাহা এইখানে আছে উহাতে -
Hilali & Muhsin Khan
145 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১৪৬ তোমাদেরকে কি এ জগতের ভোগ - বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
Arabic, with marks
١٤٦ أَتُتْرَكُونَ فِي مَا هَاهُنَا آمِنِينَ
সমকালীন বাংলা
১৪৬ ‘উদ্যানে, প্রস্রবণে
Hilali & Muhsin Khan
146 "Will you be left secure in that which you have here?
মুহিউদ্দীন খান
১৪৭ উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
Arabic, with marks
١٤٧ فِي جَنَّاتٍ وَعُيُونٍ
সমকালীন বাংলা
১৪৭ ‘উদ্যানে, প্রস্রবণে
Hilali & Muhsin Khan
147 "In gardens and springs.
মুহিউদ্দীন খান
১৪৮ শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
Arabic, with marks
١٤٨ وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
সমকালীন বাংলা
১৪৮ ‘ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছবিশিষ্ট খর্জুর বাগানে?
Hilali & Muhsin Khan
148 And green crops (fields) and date-palms with soft spadix.
মুহিউদ্দীন খান
১৪৯ তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
Arabic, with marks
١٤٩ وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ
সমকালীন বাংলা
১৪৯ ‘তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিতেছ।
Hilali & Muhsin Khan
149 "And you hew out in the mountains, houses with great skill.
মুহিউদ্দীন খান
১৫০ সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
Arabic, with marks
١٥٠ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১৫০ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
150 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৫১ এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
Arabic, with marks
١٥١ وَلَا تُطِيعُوا أَمْرَ الْمُسْرِفِينَ
সমকালীন বাংলা
১৫১ ‘এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য করিও না ;
Hilali & Muhsin Khan
151 "And follow not the command of Al-Musrifun [i.e. their chiefs: leaders who were polytheists, criminals and sinners],
মুহিউদ্দীন খান
১৫২ যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
Arabic, with marks
١٥٢ الَّذِينَ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
সমকালীন বাংলা
১৫২ ‘যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না।’
Hilali & Muhsin Khan
152 "Who make mischief in the land, and reform not."
মুহিউদ্দীন খান
১৫৩ তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
Arabic, with marks
١٥٣ قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ
সমকালীন বাংলা
১৫৩ উহারা বলিল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
Hilali & Muhsin Khan
153 They said: "You are only of those bewitched!
মুহিউদ্দীন খান
১৫৪ তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
Arabic, with marks
١٥٤ مَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِآيَةٍ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
সমকালীন বাংলা
১৫৪ ‘তুমি তো আমাদের মত একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।’
Hilali & Muhsin Khan
154 "You are but a human being like us. Then bring us a sign if you are of the truthful."
মুহিউদ্দীন খান
১৫৫ সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক - এক দিনের।
Arabic, with marks
١٥٥ قَالَ هَٰذِهِ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
সমকালীন বাংলা
১৫৫ সালিহ্ বলিল, ‘এই একটি উষ্ট্রী, ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা ;
Hilali & Muhsin Khan
155 He said: "Here is a she-camel: it has a right to drink (water), and you have a right to drink (water) (each) on a day, known.
মুহিউদ্দীন খান
১৫৬ তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
Arabic, with marks
١٥٦ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
সমকালীন বাংলা
১৫৬ ‘এবং উহার কোন অনিষ্ট সাধন করিও না; করিলে মহাদিবসের শাস্তিতোমাদের উপর আপতিত হইবে।’
Hilali & Muhsin Khan
156 "And touch her not with harm, lest the torment of a Great Day should seize you."
মুহিউদ্দীন খান
১৫৭ তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
Arabic, with marks
١٥٧ فَعَقَرُوهَا فَأَصْبَحُوا نَادِمِينَ
সমকালীন বাংলা
১৫৭ কিন্তু উহারা উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল।
Hilali & Muhsin Khan
157 But they killed her, and then they became regretful.
মুহিউদ্দীন খান
১৫৮ এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Arabic, with marks
١٥٨ فَأَخَذَهُمُ الْعَذَابُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
১৫৮ অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
Hilali & Muhsin Khan
158 So the torment overtook them. Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৫৯ আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٥٩ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
১৫৯ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
159 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৬০ লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Arabic, with marks
١٦٠ كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ
সমকালীন বাংলা
১৬০ লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল,
Hilali & Muhsin Khan
160 The people of Lut (Lot) (-who dwelt in the town of Sodom in Palestine) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১৬১ যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
Arabic, with marks
١٦١ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
১৬১ যখন উহাদের ভ্রাতা লূত উহাদেরকে বলিল, তোমারা কি সাবধান হইবে না?
Hilali & Muhsin Khan
161 When their brother Lut (Lot) said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১৬২ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
Arabic, with marks
١٦٢ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
সমকালীন বাংলা
১৬২ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Hilali & Muhsin Khan
162 "Verily I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১৬৩ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Arabic, with marks
١٦٣ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১৬৩ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
163 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৬৪ আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তা দেবেন।
Arabic, with marks
١٦٤ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১৬৪ ‘আমি ইহার জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাহি না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
Hilali & Muhsin Khan
164 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১৬৫ সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
Arabic, with marks
١٦٥ أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১৬৫ ‘বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও,
Hilali & Muhsin Khan
165 "Go you in unto the males of the 'Alamin (mankind),
মুহিউদ্দীন খান
১৬৬ এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
Arabic, with marks
١٦٦ وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
সমকালীন বাংলা
১৬৬ ‘এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাক। তোমরা তো সীমালংঘনকারী সম্প্রদায়।’
Hilali & Muhsin Khan
166 "And leave those whom Allah has created for you to be your wives? Nay, you are a trespassing people!"
মুহিউদ্দীন খান
১৬৭ তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
Arabic, with marks
١٦٧ قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ
সমকালীন বাংলা
১৬৭ উহারা বলিল, ‘হে লূত ! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে।’
Hilali & Muhsin Khan
167 They said: "If you cease not O Lut (Lot)! verily, you will be one of those who are driven out!"
মুহিউদ্দীন খান
১৬৮ লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
Arabic, with marks
١٦٨ قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ الْقَالِينَ
সমকালীন বাংলা
১৬৮ লূত বলিল, ‘আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি।
Hilali & Muhsin Khan
168 He said: "I am, indeed, of those who disapprove with severe anger and fury your (this evil) action (of sodomy).
মুহিউদ্দীন খান
১৬৯ হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
Arabic, with marks
١٦٩ رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ
সমকালীন বাংলা
১৬৯ ‘হে আমার প্রতিপালক ! আমাকে এবং আমার পরিবার - পরিজনকে, উহারা যাহা করে, তাহা হইতে রক্ষা কর।
Hilali & Muhsin Khan
169 "My Lord! Save me and my family from what they do."
মুহিউদ্দীন খান
১৭০ অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
Arabic, with marks
١٧٠ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
সমকালীন বাংলা
১৭০ অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার - পরিজন সকলকে রক্ষা করিলাম
Hilali & Muhsin Khan
170 So We saved him and his family, all,
মুহিউদ্দীন খান
১৭১ এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
Arabic, with marks
١٧١ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
সমকালীন বাংলা
১৭১ এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
Hilali & Muhsin Khan
171 Except an old woman (his wife) among those who remained behind.
মুহিউদ্দীন খান
১৭২ এরপর অন্যদেরকে নিপাত করলাম।
Arabic, with marks
١٧٢ ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
সমকালীন বাংলা
১৭২ অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম।
Hilali & Muhsin Khan
172 Then afterward We destroyed the others.
মুহিউদ্দীন খান
১৭৩ তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি - প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
Arabic, with marks
١٧٣ وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ
সমকালীন বাংলা
১৭৩ তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
Hilali & Muhsin Khan
173 And We rained on them a rain (of torment). And how evil was the rain of those who had been warned!
মুহিউদ্দীন খান
১৭৪ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
Arabic, with marks
١٧٤ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
১৭৪ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
Hilali & Muhsin Khan
174 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৭৫ নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٧٥ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
১৭৫ তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
175 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৭৬ বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Arabic, with marks
١٧٦ كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ
সমকালীন বাংলা
১৭৬ আয়কাবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল,
Hilali & Muhsin Khan
176 The dwellers of Al-Aikah [near Madyan (Midian)] belied the Messengers.
মুহিউদ্দীন খান
১৭৭ যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
Arabic, with marks
١٧٧ إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
সমকালীন বাংলা
১৭৭ যখন শু‘আয়ব উহাদেরকে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না?
Hilali & Muhsin Khan
177 When Shu'aib said to them: "Will you not fear Allah (and obey Him)?
মুহিউদ্দীন খান
১৭৮ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
Arabic, with marks
١٧٨ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
সমকালীন বাংলা
১৭৮ ‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Hilali & Muhsin Khan
178 "I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১৭৯ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Arabic, with marks
١٧٩ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
সমকালীন বাংলা
১৭৯ অতএব, তােমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
Hilali & Muhsin Khan
179 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৮০ আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
Arabic, with marks
١٨٠ وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১৮০ ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না। আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে।
Hilali & Muhsin Khan
180 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১৮১ মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
Arabic, with marks
١٨١ ۞ أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ
সমকালীন বাংলা
১৮১ ‘তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে ; যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না।
Hilali & Muhsin Khan
181 "Give full measure, and cause no loss (to others).
মুহিউদ্দীন খান
১৮২ সোজা দাঁড়ি - পাল্লায় ওজন কর।
Arabic, with marks
١٨٢ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ
সমকালীন বাংলা
১৮২ সােজা দাঁড় - িপাল্লায় ওজন কর।
Hilali & Muhsin Khan
182 "And weigh with the true and straight balance.
মুহিউদ্দীন খান
১৮৩ মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
Arabic, with marks
١٨٣ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
সমকালীন বাংলা
১৮৩ ‘লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না।
Hilali & Muhsin Khan
183 "And defraud not people by reducing their things, nor do evil, making corruption and mischief in the land.
মুহিউদ্দীন খান
১৮৪ ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক - সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
Arabic, with marks
١٨٤ وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
১৮৪ ‘এবং ভয় কর তাঁহাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন।’
Hilali & Muhsin Khan
184 "And fear Him Who created you and the generations of the men of old."
মুহিউদ্দীন খান
১৮৫ তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
Arabic, with marks
١٨٥ قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ الْمُسَحَّرِينَ
সমকালীন বাংলা
১৮৫ উহারা বলিল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত ;
Hilali & Muhsin Khan
185 They said: "You are only one of those bewitched!
মুহিউদ্দীন খান
১৮৬ তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা - তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
Arabic, with marks
١٨٦ وَمَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
সমকালীন বাংলা
১৮৬ ‘তুমি আমাদের মতই একজন মানুষ। আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের অন্যতম।
Hilali & Muhsin Khan
186 "You are but a human being like us and verily, we think that you are one of the liars!
মুহিউদ্দীন খান
১৮৭ অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
Arabic, with marks
١٨٧ فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاءِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
সমকালীন বাংলা
১৮৭ ‘তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও।’
Hilali & Muhsin Khan
187 "So cause a piece of the heaven to fall on us, if you are of the truthful!"
মুহিউদ্দীন খান
১৮৮ শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
Arabic, with marks
١٨٨ قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
সমকালীন বাংলা
১৮৮ সে বলিল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যাহা কর।’
Hilali & Muhsin Khan
188 He said: "My Lord is the Best Knower of what you do."
মুহিউদ্দীন খান
১৮৯ অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
Arabic, with marks
١٨٩ فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۚ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
সমকালীন বাংলা
১৮৯ অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল, পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল। ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি !
Hilali & Muhsin Khan
189 But they belied him, so the torment of the day of shadow (a gloomy cloud) seized them. Indeed that was the torment of a Great Day.
মুহিউদ্দীন খান
১৯০ নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
Arabic, with marks
١٩٠ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
সমকালীন বাংলা
১৯০ ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মু’মিন নহে।
Hilali & Muhsin Khan
190 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৯১ নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
Arabic, with marks
١٩١ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
সমকালীন বাংলা
১৯১ এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
Hilali & Muhsin Khan
191 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৯২ এই কোরআন তো বিশ্ব - জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
Arabic, with marks
١٩٢ وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
১৯২ নিশ্চয়ই আল - কুরআন জগতসমূহের প্রতিপালক হইতে অবতীর্ণ।
Hilali & Muhsin Khan
192 And truly, this (the Qur'an) is a revelation from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
মুহিউদ্দীন খান
১৯৩ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
Arabic, with marks
١٩٣ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ
সমকালীন বাংলা
১৯৩ জিব্রাঈল ইহা লইয়া অবতরণ করিয়াছে
Hilali & Muhsin Khan
193 Which the trustworthy Ruh [Jibril (Gabriel)] has brought down
মুহিউদ্দীন খান
১৯৪ আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
Arabic, with marks
١٩٤ عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنذِرِينَ
সমকালীন বাংলা
১৯৪ তোমার হৃদয়ে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পার।
Hilali & Muhsin Khan
194 Upon your heart (O Muhammad صلى الله عليه وسلم) that you may be (one) of the warners,
মুহিউদ্দীন খান
১৯৫ সুস্পষ্ট আরবী ভাষায়।
Arabic, with marks
١٩٥ بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ
সমকালীন বাংলা
১৯৫ অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবী ভাষায়।
Hilali & Muhsin Khan
195 In the plain Arabic language.
মুহিউদ্দীন খান
১৯৬ নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
Arabic, with marks
١٩٦ وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ
সমকালীন বাংলা
১৯৬ র্পূবর্বতী কতিাবসমূহে অবিশ্যই ইহার উল্লখে আছে
Hilali & Muhsin Khan
196 And verily, it (the Qur'an, and its revelation to Prophet Muhammad صلى الله عليه وسلم) is (announced) in the Scriptures [i.e. the Taurat (Torah) and the Injeel (Gospel)] of former people.
মুহিউদ্দীন খান
১৯৭ তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী - ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
Arabic, with marks
١٩٧ أَوَلَمْ يَكُن لَّهُمْ آيَةً أَن يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ
সমকালীন বাংলা
১৯৭ বনী ইস্রাঈলের পণ্ডিতগণ ইহা অবগত আছে - ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে?
Hilali & Muhsin Khan
197 Is it not a sign to them that the learned scholars (like 'Abdullah bin Salam رضي الله عنه who embraced Islam) of the Children of Israel knew it (as true)?
মুহিউদ্দীন খান
১৯৮ যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
Arabic, with marks
١٩٨ وَلَوْ نَزَّلْنَاهُ عَلَىٰ بَعْضِ الْأَعْجَمِينَ
সমকালীন বাংলা
১৯৮ আমি যদি ইহা কোন আ‘জামীর প্রতি অবতীর্ণ করিতাম
Hilali & Muhsin Khan
198 And if We had revealed it (this Qur'an) unto any of the non-Arabs,
মুহিউদ্দীন খান
১৯৯ অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
Arabic, with marks
١٩٩ فَقَرَأَهُ عَلَيْهِم مَّا كَانُوا بِهِ مُؤْمِنِينَ
সমকালীন বাংলা
১৯৯ এবং উহা সে উহাদের নিকট পাঠ করিত, তবে উহারা উহাতে ঈমান আনিত না ;
Hilali & Muhsin Khan
199 And he had recited it unto them, they would not have believed in it.
মুহিউদ্দীন খান
২০০ এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
Arabic, with marks
٢٠٠ كَذَٰلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
সমকালীন বাংলা
২০০ এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি।
Hilali & Muhsin Khan
200 Thus have We caused it (the denial of the Qur'an) to enter the hearts of the Mujrimun (criminals, polytheists, sinners).
মুহিউদ্দীন খান
২০১ তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
Arabic, with marks
٢٠١ لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
সমকালীন বাংলা
২০১ উহারা ইহাতে ঈমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে;
Hilali & Muhsin Khan
201 They will not believe in it until they see the painful torment.
মুহিউদ্দীন খান
২০২ অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
Arabic, with marks
٢٠٢ فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
সমকালীন বাংলা
২০২ ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে ; উহারা কিছুই বুঝিতে পারিবে না।
Hilali & Muhsin Khan
202 It shall come to them of a sudden, while they perceive it not.
মুহিউদ্দীন খান
২০৩ তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
Arabic, with marks
٢٠٣ فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ
সমকালীন বাংলা
২০৩ তখন উহারা বলিবে, ‘আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে?’
Hilali & Muhsin Khan
203 Then they will say: "Can we be respited?"
মুহিউদ্দীন খান
২০৪ তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
Arabic, with marks
٢٠٤ أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
সমকালীন বাংলা
২০৪ উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্নিত করিতে চায়?
Hilali & Muhsin Khan
204 Would they then wish for Our Torment to be hastened on?
মুহিউদ্দীন খান
২০৫ আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ - বিলাস করতে দেই,
Arabic, with marks
٢٠٥ أَفَرَأَيْتَ إِن مَّتَّعْنَاهُمْ سِنِينَ
সমকালীন বাংলা
২০৫ তুমি ভাবিয়া দেখ যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ - বিলাস করিতে দেই,
Hilali & Muhsin Khan
205 Tell Me, (even) if We do let them enjoy for years,
মুহিউদ্দীন খান
২০৬ অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
Arabic, with marks
٢٠٦ ثُمَّ جَاءَهُم مَّا كَانُوا يُوعَدُونَ
সমকালীন বাংলা
২০৬ এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে,
Hilali & Muhsin Khan
206 And afterwards comes to them that (punishment) which they had been promised,
মুহিউদ্দীন খান
২০৭ তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
Arabic, with marks
٢٠٧ مَا أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا يُمَتَّعُونَ
সমকালীন বাংলা
২০৭ তখন উহাদের ভোগ - বিলাসের উপকরণ উহাদের কোন কাজে আসিবে কি?
Hilali & Muhsin Khan
207 All that with which they used to enjoy shall not avail them.
মুহিউদ্দীন খান
২০৮ আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
Arabic, with marks
٢٠٨ وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
সমকালীন বাংলা
২০৮ আমি এমন কোন জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না ;
Hilali & Muhsin Khan
208 And never did We destroy a township but it had its warners
মুহিউদ্দীন খান
২০৯ স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
Arabic, with marks
٢٠٩ ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَالِمِينَ
সমকালীন বাংলা
২০৯ ইহা উপদেশস্বরূপ, আর আমি অন্যায়াচারী নই,
Hilali & Muhsin Khan
209 By way of reminder, and We have never been unjust.
মুহিউদ্দীন খান
২১০ এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
Arabic, with marks
٢١٠ وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ
সমকালীন বাংলা
২১০ শয়তানেরা উহাসহ অবতীর্ণ হয় নাই।
Hilali & Muhsin Khan
210 And it is not the Shayatin (devils) who have brought it (this Qur'an) down.
মুহিউদ্দীন খান
২১১ তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না।
Arabic, with marks
٢١١ وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
সমকালীন বাংলা
২১১ উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্যও রাখে না।
Hilali & Muhsin Khan
211 Neither would it suit them, nor they can (produce it).
মুহিউদ্দীন খান
২১২ তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
Arabic, with marks
٢١٢ إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ
সমকালীন বাংলা
২১২ উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে।
Hilali & Muhsin Khan
212 Verily, they have been removed far from hearing it.
মুহিউদ্দীন খান
২১৩ অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
Arabic, with marks
٢١٣ فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ
সমকালীন বাংলা
২১৩ অতএব তুমি অন্য কোন ইলাহকে আল্লাহর সঙ্গে ডাকিও না, ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে।
Hilali & Muhsin Khan
213 So invoke not with Allah another ilah (god) lest you should be among those who receive punishment.
মুহিউদ্দীন খান
২১৪ আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
Arabic, with marks
٢١٤ وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
সমকালীন বাংলা
২১৪ তোমার নিকট - আত্মীয়বর্গকে সতর্ক করিয়া দাও।
Hilali & Muhsin Khan
214 And warn your tribe (O Muhammad صلى الله عليه وسلم) of near kindred.
মুহিউদ্দীন খান
২১৫ এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
Arabic, with marks
٢١٥ وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ
সমকালীন বাংলা
২১৫ এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মু’মিনদের প্রতি বিনয়ী হও।
Hilali & Muhsin Khan
215 And be kind and humble to the believers who follow you.
মুহিউদ্দীন খান
২১৬ যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
Arabic, with marks
٢١٦ فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ
সমকালীন বাংলা
২১৬ উহারা যদি তোমার অবাধ্যতা করে, তুমি বলিও, ‘তোমরা যাহা কর তাহা হইতে আমি দায়মুক্ত।’
Hilali & Muhsin Khan
216 Then if they disobey you, say: "I am innocent of what you do."
মুহিউদ্দীন খান
২১৭ আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
Arabic, with marks
٢١٧ وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ
সমকালীন বাংলা
২১৭ আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
Hilali & Muhsin Khan
217 And put your trust in the All-Mighty, the Most Merciful,
মুহিউদ্দীন খান
২১৮ যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
Arabic, with marks
٢١٨ الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ
সমকালীন বাংলা
২১৮ যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও,
Hilali & Muhsin Khan
218 Who sees you (O Muhammad صلى الله عليه وسلم) when you stand up (alone at night for Tahajjud prayers).
মুহিউদ্দীন খান
২১৯ এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
Arabic, with marks
٢١٩ وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ
সমকালীন বাংলা
২১৯ এবং দেখেন সিজ্দাকারীদের সঙ্গে তোমার উঠাবসা।
Hilali & Muhsin Khan
219 And your movements among those who fall prostrate (to Allah in the five compulsory congregational prayers).
মুহিউদ্দীন খান
২২০ নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
Arabic, with marks
٢٢٠ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
সমকালীন বাংলা
২২০ তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
Hilali & Muhsin Khan
220 Verily He, only He, is the All-Hearer, the All-Knower.
মুহিউদ্দীন খান
২২১ আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
Arabic, with marks
٢٢١ هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ
সমকালীন বাংলা
২২১ তোমাদেরকে কি আমি জানাইব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয়?
Hilali & Muhsin Khan
221 Shall I inform you (O people!) upon whom the Shayatin (devils) descend?
মুহিউদ্দীন খান
২২২ তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
Arabic, with marks
٢٢٢ تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
সমকালীন বাংলা
২২২ উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট।
Hilali & Muhsin Khan
222 They descend on every lying, sinful person.
মুহিউদ্দীন খান
২২৩ তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
Arabic, with marks
٢٢٣ يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ
সমকালীন বাংলা
২২৩ উহারা কান পাতিয়া থাকে এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী।
Hilali & Muhsin Khan
223 Who gives ear (to the devils and they pour what they may have heard of the Unseen from the angels), and most of them are liars.
মুহিউদ্দীন খান
২২৪ বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
Arabic, with marks
٢٢٤ وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
সমকালীন বাংলা
২২৪ এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই।
Hilali & Muhsin Khan
224 As for the poets, the erring ones follow them,
মুহিউদ্দীন খান
২২৫ তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
Arabic, with marks
٢٢٥ أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ
সমকালীন বাংলা
২২৫ তুমি কি দেখ না উহারা উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায়?
Hilali & Muhsin Khan
225 See you not that they speak about every subject (praising people - right or wrong) in their poetry?
মুহিউদ্দীন খান
২২৬ এবং এমন কথা বলে, যা তারা করে না।
Arabic, with marks
٢٢٦ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
সমকালীন বাংলা
২২৬ এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না।
Hilali & Muhsin Khan
226 And that they say what they do not do.
মুহিউদ্দীন খান
২২৭ তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
Arabic, with marks
٢٢٧ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ مَا ظُلِمُوا ۗ وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
সমকালীন বাংলা
২২৭ কিন্তু উহারা ব্যতীত, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহ অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন্ স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে।
Hilali & Muhsin Khan
227 Except those who believe (in the Oneness of Allah - Islamic Monotheism) and do righteous deeds, and remember Allah much, and vindicate themselves after they have been wronged [by replying back in poetry to the unjust poetry (which the pagan poets utter against the Muslims)]. And those who do wrong will come to know by what overturning they will be overturned.
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report