আল হাক্বক্বাহ , choose another chapter
আল হাক্বক্বাহ
Chapter 69, 52 verses
মুহিউদ্দীন খান
Arabic, with marks
সমকালীন বাংলা
জহুরুল হক
Hilali & Muhsin Khan
Add book
List
Grid
মুহিউদ্দীন খান
১ সুনিশ্চিত বিষয়।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ الْحَاقَّةُ
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; অবধারিত ঘটনা।
জহুরুল হক
১ নিশ্চিত - সত্য!
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. The Inevitable (i.e. the Day of Resurrection)!
মুহিউদ্দীন খান
২ সুনিশ্চিত বিষয় কি?
Arabic, with marks
٢ مَا الْحَاقَّةُ
সমকালীন বাংলা
২ কী সেই অবধারিত ঘটনা?
জহুরুল হক
২ কি সেই নিশ্চিত - সত্য?
Hilali & Muhsin Khan
2 What is the Inevitable?
মুহিউদ্দীন খান
৩ আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?
Arabic, with marks
٣ وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ
সমকালীন বাংলা
৩ আর কী তোমাকে জানাবে, কী সেই অবধারিত ঘটনা?
জহুরুল হক
৩ আহা, কি দিয়ে তোমাকে বোঝানো যাবে নিশ্চিত - সত্যটা কি?
Hilali & Muhsin Khan
3 And what will make you know what the Inevitable is?
মুহিউদ্দীন খান
৪ আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।
Arabic, with marks
٤ كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ
সমকালীন বাংলা
৪ সামূদ ও ‘আদ অবধারিত মহাপ্রলয়কে অস্বীকার করেছিল।
Noteসামূদ ও‘আদ -- দু'টি সম্প্রদায় বা গোষ্ঠীর নাম
জহুরুল হক
৪ ছামূদ ও 'আদগোষ্ঠী আঘাতকারী প্রলয়কে অস্বীকার করেছিল।
Hilali & Muhsin Khan
4 Thamud and 'Ad people denied the Qari'ah (the striking Hour of Judgement)!
মুহিউদ্দীন খান
৫ অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
Arabic, with marks
٥ فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ
সমকালীন বাংলা
৫ অতঃপর সামূদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড শব্দে।
জহুরুল হক
৫ তারপর ছামূদগোষ্ঠীর ক্ষেত্রে - - তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয়ে।
Hilali & Muhsin Khan
5 As for Thamud, they were destroyed by the awful cry!
মুহিউদ্দীন খান
৬ এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,
Arabic, with marks
٦ وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
সমকালীন বাংলা
৬ আর ‘আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড, হিংস্র ঝড়ো হাওয়ায়,
জহুরুল হক
৬ আর 'আদগোষ্ঠীর ক্ষেত্রে - - তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক গর্জনকারী প্রচন্ড ঝড়ের দ্বারা - -
Hilali & Muhsin Khan
6 And as for 'Ad, they were destroyed by a furious violent wind!
মুহিউদ্দীন খান
৭ যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।
Arabic, with marks
٧ سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ
সমকালীন বাংলা
৭ যা তিনি তাদের ওপর অবিরাম প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন ধরে। তখন তুমি সেই সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ফাঁপা খেজুরগাছের কাণ্ড।
জহুরুল হক
৭ যাকে তিনি তাদের উপরে প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিনব্যাপী, অবিরতভাবে, ফলে তুমি সেই লোকদলকে দেখতে পেতে সেখানে লুটিয়ে পড়ে আছে, যেন তারা খেজুর গাছের ফাঁপা গুড়ি।
Hilali & Muhsin Khan
7 Which Allah imposed on them for seven nights and eight days in succession, so that you could see men lying overthrown (destroyed), as if they were hollow trunks of date-palms!
মুহিউদ্দীন খান
৮ আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?
Arabic, with marks
٨ فَهَلْ تَرَىٰ لَهُم مِّن بَاقِيَةٍ
সমকালীন বাংলা
৮ অতঃপর তুমি কি তাদের কোনো অবশিষ্ট দেখতে পাও?
জহুরুল হক
৮ তারপর তুমি তাদের অবশিষ্ট কিছু দেখতে পাও কি?
Hilali & Muhsin Khan
8 Do you see any remnants of them?
মুহিউদ্দীন খান
৯ ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।
Arabic, with marks
٩ وَجَاءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ
সমকালীন বাংলা
৯ আর ফিরআউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেওয়া জনপদসমূহ পাপ নিয়ে এসেছিল।
জহুরুল হক
৯ আর ফিরআউন আর যারা তার পূর্ববর্তী ছিল, আর বিধবস্ত শহরগুলো পাপাচার নিয়ে এসেছিল,
Hilali & Muhsin Khan
9 And Fir'aun (Pharaoh), and those before him, and the cities overthrown [the towns of the people of [Lut (Lot)] committed sin.
মুহিউদ্দীন খান
১০ তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।
Arabic, with marks
١٠ فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً
সমকালীন বাংলা
১০ অতঃপর তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল; ফলে তিনি তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছিলেন।
জহুরুল হক
১০ যেহেতু তাদের প্রভুর রসূলকে তারা অমান্য করেছিল, সেজন্য তিনি তাদের পাকড়াও করেছিলেন এক সুকঠিন পাকড়ানোতে।
Hilali & Muhsin Khan
10 And they disobeyed their Lord's Messenger, so He seized them with a strong punishment.
মুহিউদ্দীন খান
১১ যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।
Arabic, with marks
١١ إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ
সমকালীন বাংলা
১১ নিশ্চয়ই যখন পানি সীমা অতিক্রম করেছিল, তখন আমরা তোমাদেরকে বহন করেছিলাম ভাসমান নৌযানে,
জহুরুল হক
১১ নিঃসন্দেহ যখন পানি ফেঁপে উঠেছিল, তখন আমরা তোমাদের বহন করেলিাম জাহাজের মধ্যে,
Hilali & Muhsin Khan
11 Verily, when the water rose beyond its limits [Nuh's (Noah) Flood], We carried you (mankind) in the floating [ship that was constructed by Nuh (Noah)]
মুহিউদ্দীন খান
১২ যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।
Arabic, with marks
١٢ لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ
সমকালীন বাংলা
১২ যাতে আমরা এটিকে তোমাদের জন্য একটি স্মারক করি, এবং মনোযোগী কান তা ধারণ করে।
জহুরুল হক
১২ যেন আমরা এটিকে তোমাদের জন্য বানাতে পারি স্মরণীয় বিষয়, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে।
Hilali & Muhsin Khan
12 That We might make it (Noah's ship) an admonition for you and that it might be retained by the retaining ears.
মুহিউদ্দীন খান
১৩ যখন শিংগায় ফুৎকার দেয়া হবে - একটি মাত্র ফুৎকার
Arabic, with marks
١٣ فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ
সমকালীন বাংলা
১৩ অতঃপর যখন শিঙ্গায় একবার ফুঁ দেওয়া হবে,
জহুরুল হক
১৩ সুতরাং যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে - - একটি মাত্র ফুৎকার, - -
Hilali & Muhsin Khan
13 Then when the Trumpet will be blown with one blowing (the first one).
মুহিউদ্দীন খান
১৪ এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ - বিচুর্ণ করে দেয়া হবে,
Arabic, with marks
١٤ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً
সমকালীন বাংলা
১৪ এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে, তারপর এক আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,
জহুরুল হক
১৪ এবং পৃথিবী ও পাহাড় - পর্বত উত্তোলন করা হবে, আর একটিমাত্র ধাক্কায় তাদের চূর্ণবিচূর্ণ করা হবে।
Hilali & Muhsin Khan
14 And the earth and the mountains shall be removed from their places, and crushed with a single crushing.
মুহিউদ্দীন খান
১৫ সেদিন কেয়ামত সংঘটিত হবে।
Arabic, with marks
١٥ فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
সমকালীন বাংলা
১৫ সেদিন সেই অবধারিত মহাপ্রলয় সংঘটিত হবে
জহুরুল হক
১৫ অতএব সেইদিন মহাঘটনা সংঘটিত হবে,
Hilali & Muhsin Khan
15 Then on that Day shall the (Great) Event befall.
মুহিউদ্দীন খান
১৬ সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।
Arabic, with marks
١٦ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
সমকালীন বাংলা
১৬ এবং আকাশ বিদীর্ণ হবে; সেদিন তা হবে দুর্বল।
জহুরুল হক
১৬ আর আকাশ বিদীর্ণ হবে, ফলে সেইদিন তা হবে ভঙ্গুর;
Hilali & Muhsin Khan
16 And the heaven will be rent asunder, for that Day it (the heaven) will be frail and torn up.
মুহিউদ্দীন খান
১৭ এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।
Arabic, with marks
١٧ وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ
সমকালীন বাংলা
১৭ আর ফেরেশতারা তার প্রান্তসমূহে থাকবে, এবং সেদিন তোমার প্রতিপালকের আরশ তাদের ঊর্ধ্বে আটজন বহন করবে।
জহুরুল হক
১৭ আর ফিরিশ্তারা এর প্রান্তগুলোয় রইবে। আর তাদের উপরে সেইদিন তোমার প্রভুর আরশ বহন করবে আটজন।
Hilali & Muhsin Khan
17 And the angels will be on its sides, and eight angels will, that Day, bear the Throne of your Lord above them.
মুহিউদ্দীন খান
১৮ সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।
Arabic, with marks
١٨ يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ
সমকালীন বাংলা
১৮ সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে; তোমাদের কোনো গোপন বিষয়ই গোপন থাকবে না।
জহুরুল হক
১৮ সেইদিন তোমাদের অনাবৃত করা হবে, - - কোনো গোপন বিষয় তোমাদের থেকে গোপন থাকবে না।
Hilali & Muhsin Khan
18 That Day shall you be brought to Judgement, not a secret of you will be hidden.
মুহিউদ্দীন খান
১৯ অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।
Arabic, with marks
١٩ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ
সমকালীন বাংলা
১৯ অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, “এই নিন! আমার আমলনামা পড়ুন।
জহুরুল হক
১৯ তারপর যাকে তার বই তার ডান হাতে দেয়া হবে সে তখন বলবে - - ''নাও, আমার এই বই পড়ে দেখো!
Hilali & Muhsin Khan
19 Then as for him who will be given his Record in his right hand will say: "Here! read my Record!
মুহিউদ্দীন খান
২০ আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
Arabic, with marks
٢٠ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ
সমকালীন বাংলা
২০ নিশ্চয়ই আমি বিশ্বাস করেছিলাম যে আমি আমার হিসাবের সম্মুখীন হবো।”
জহুরুল হক
২০ ''আমি নিশ্চয়ই জানতাম যে আমি আলবৎ আমার এই হিসাবের সম্মুখীন হতে যাচ্ছি।’’
Hilali & Muhsin Khan
20 "Surely, I did believe that I shall meet my Account!"
মুহিউদ্দীন খান
২১ অতঃপর সে সুখী জীবন - যাপন করবে,
Arabic, with marks
٢١ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সমকালীন বাংলা
২১ অতঃপর সে থাকবে এক সন্তোষজনক জীবনে,
জহুরুল হক
২১ সুতরাং সে থাকবে এক পূর্ণ - সন্তোষজনক জীবনযাপনে - -
Hilali & Muhsin Khan
21 So he shall be in a life, well-pleasing.
মুহিউদ্দীন খান
২২ সুউচ্চ জান্নাতে।
Arabic, with marks
٢٢ فِي جَنَّةٍ عَالِيَةٍ
সমকালীন বাংলা
২২ উঁচু বেহেশতে,
জহুরুল হক
২২ এক উঁচু পর্যায়ের জান্নাতে,
Hilali & Muhsin Khan
22 In a lofty Paradise,
মুহিউদ্দীন খান
২৩ তার ফলসমূহ অবনমিত থাকবে।
Arabic, with marks
٢٣ قُطُوفُهَا دَانِيَةٌ
সমকালীন বাংলা
২৩ যার ফলগুলো কাছে ঝুলে থাকবে।
জহুরুল হক
২৩ যার ফলের থোকাগুলো নাগালের মধ্যে।
Hilali & Muhsin Khan
23 The fruits in bunches whereof will be low and near at hand.
মুহিউদ্দীন খান
২৪ বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
Arabic, with marks
٢٤ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ
সমকালীন বাংলা
২৪ “তোমরা খাও এবং পান করো তৃপ্তিসহকারে, অতীত দিনগুলোতে যা তোমরা আগে পাঠিয়েছ তার কারণে।”
জহুরুল হক
২৪ ''খাও আর পান করো তৃপ্তির সঙ্গে সেইজন্য যা তোমরা আগেকার দিনগুলোয় সম্পাদন করেছিলে।’’
Hilali & Muhsin Khan
24 Eat and drink at ease for that which you have sent on before you in days past!
মুহিউদ্দীন খান
২৫ যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
Arabic, with marks
٢٥ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
সমকালীন বাংলা
২৫ আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, “হায়! যদি আমাকে আমার আমলনামা দেওয়া না হতো,
জহুরুল হক
২৫ আর তার ক্ষেত্রে যাকে তার বই তার বাম হাতে দেওয়া হবে সে তখন বলবে - - ''হায় আমার আফসোস! আমার এই বই যদি আমায় কখনো দেখানো না হতো, - -
Hilali & Muhsin Khan
25 But as for him who will be given his Record in his left hand, will say: "I wish that I had not been given my Record!
মুহিউদ্দীন খান
২৬ আমি যদি না জানতাম আমার হিসাব!
Arabic, with marks
٢٦ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ
সমকালীন বাংলা
২৬ এবং আমি যদি না জানতাম আমার হিসাব!,
জহুরুল হক
২৬ ''আর আমি যদি কখনো জানতাম না আমার এই হিসাবটি কী।
Hilali & Muhsin Khan
26 "And that I had never known how my Account is!
মুহিউদ্দীন খান
২৭ হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।
Arabic, with marks
٢٧ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
সমকালীন বাংলা
২৭ হায়! যদি সেটাই চূড়ান্ত সমাপ্তি হতো!
Noteএখানে "চূড়ান্ত সমাপ্তি" বলতে সম্ভবত মৃত্যুকে বুঝানো হয়েছে
জহুরুল হক
২৭ ''হায় আফসোস! এইটাই যদি আমার শেষ হতো!
Hilali & Muhsin Khan
27 "Would that it had been my end (death)!
মুহিউদ্দীন খান
২৮ আমার ধন - সম্পদ আমার কোন উপকারে আসল না।
Arabic, with marks
٢٨ مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ
সমকালীন বাংলা
২৮ আমার সম্পদ আমার কোনো উপকারে আসেনি।
জহুরুল হক
২৮ ''আমার ধনসম্পদ আমার কোনো কাজে এল না;
Hilali & Muhsin Khan
28 "My wealth has not availed me;
মুহিউদ্দীন খান
২৯ আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
Arabic, with marks
٢٩ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ
সমকালীন বাংলা
২৯ আমার কর্তৃত্ব বিলুপ্ত হয়েছে।”
জহুরুল হক
২৯ ''আমার কর্তৃত্ব আমার থেকে বিনাশ হয়ে গেছে।’’
Hilali & Muhsin Khan
29 "My power (and arguments to defend myself) have gone from me!"
মুহিউদ্দীন খান
৩০ ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,
Arabic, with marks
٣٠ خُذُوهُ فَغُلُّوهُ
সমকালীন বাংলা
৩০ “তাকে ধরো, অতঃপর তার গলায় শৃঙ্খল পরিয়ে দাও।”
জহুরুল হক
৩০ ''তাকে ধরো এবং তাকে বাঁধো,
Hilali & Muhsin Khan
30 (It will be said): "Seize him and fetter him;
মুহিউদ্দীন খান
৩১ অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
Arabic, with marks
٣١ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ
সমকালীন বাংলা
৩১ তারপর তাকে জাহিমে পোড়াও।
Noteজাহিম: কুরআনে ব্যবহৃত জাহান্নামের একটি নাম, যা বিশেষভাবে প্রজ্বলিত ও তীব্র জ্বলন্ত আগুনের ধারণা প্রকাশ করে। কুরআনে জাহান্নামের জন্য বিভিন্ন নাম ও বর্ণনা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
جَهَنَّم (Jahannam)
الْجَحِيم (Al-Jaḥīm)
سَقَر (Saqar)
لَظَى (Laẓā)
الْحُطَمَة (Al-Ḥuṭamah)
السَّعِير (As-Saʿīr)
الْهَاوِيَة (Al-Hāwiyah)
জহুরুল হক
৩১ ''তারপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো,
Hilali & Muhsin Khan
31 Then throw him in the blazing Fire.
মুহিউদ্দীন খান
৩২ অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
Arabic, with marks
٣٢ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ
সমকালীন বাংলা
৩২ তারপর তাকে সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে আবদ্ধ করো
জহুরুল হক
৩২ ''তারপর তাকে এক শিকলে আবদ্ধ করো যার দৈঘ্য হচ্ছে সত্তর হাত।
Hilali & Muhsin Khan
32 "Then fasten him with a chain whereof the length is seventy cubits!"
মুহিউদ্দীন খান
৩৩ নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।
Arabic, with marks
٣٣ إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৩৩ নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না।
জহুরুল হক
৩৩ ''নিশ্চয় সে বিশ্বাস করত না মহান আল্লাহ্ তে,
Hilali & Muhsin Khan
33 Verily, he used not to believe in Allah, the Most Great,
মুহিউদ্দীন খান
৩৪ এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।
Arabic, with marks
٣٤ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
সমকালীন বাংলা
৩৪ এবং দরিদ্রকে আহার করাতে উৎসাহ দিত না।
জহুরুল হক
৩৪ ''আর সে উৎসাহ দেখাত না গরীবদের খাবার দিতে,
Hilali & Muhsin Khan
34 And urged not on the feeding of Al-Miskin (the poor).
মুহিউদ্দীন খান
৩৫ অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
Arabic, with marks
٣٥ فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
সমকালীন বাংলা
৩৫ অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই,
জহুরুল হক
৩৫ ''সেজন্য আজ তার জন্যে এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না,
Hilali & Muhsin Khan
35 So no friend has he here this Day,
মুহিউদ্দীন খান
৩৬ এবং কোন খাদ্য নাই, ক্ষত - নিঃসৃত পুঁজ ব্যতীত।
Arabic, with marks
٣٦ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
সমকালীন বাংলা
৩৬ এবং পুঁজ ছাড়া তার কোনো খাদ্য নেই,
জহুরুল হক
৩৬ ''আর কোনো খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুজঁ ব্যতীত - -
Hilali & Muhsin Khan
36 Nor any food except filth from the washing of wounds.
মুহিউদ্দীন খান
৩৭ গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
Arabic, with marks
٣٧ لَّا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ
সমকালীন বাংলা
৩৭ যা পাপাচারীরা ছাড়া আর কেউ খাবে না।
জহুরুল হক
৩৭ ''যা পাপীরা ব্যতীত আর কেউ খায় না।’’
Hilali & Muhsin Khan
37 None will eat it except the Khati'un (sinners, disbelievers, polytheists).
মুহিউদ্দীন খান
৩৮ তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
Arabic, with marks
٣٨ فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ
সমকালীন বাংলা
৩৮ অতএব আমি শপথ করছি যা তোমরা দেখো,
জহুরুল হক
৩৮ কিন্ত না, আমি কসম খাচ্ছি যা তোমরা দেখছ তার,
Hilali & Muhsin Khan
38 So I swear by whatsoever you see,
মুহিউদ্দীন খান
৩৯ এবং যা তোমরা দেখ না, তার -
Arabic, with marks
٣٩ وَمَا لَا تُبْصِرُونَ
সমকালীন বাংলা
৩৯ এবং যা তোমরা দেখো না,
জহুরুল হক
৩৯ এবং যা তোমরা দেখছ না তারও, - -
Hilali & Muhsin Khan
39 And by whatsoever you see not,
মুহিউদ্দীন খান
৪০ নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
Arabic, with marks
٤٠ إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
সমকালীন বাংলা
৪০ নিশ্চয়ই এটি সম্মানিত রাসূলের কথা।
জহুরুল হক
৪০ যে এটি এক সম্মানিত রসূলের বাণী,
Hilali & Muhsin Khan
40 That this is verily, the word of an honoured Messenger [i.e. Jibril (Gabriel) or Muhammad صلى الله عليه وسلم which he has brought from Allah].
মুহিউদ্দীন খান
৪১ এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
Arabic, with marks
٤١ وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ
সমকালীন বাংলা
৪১ এবং এটি কোনো কবির কথা নয়; তোমরা খুব কমই বিশ্বাস কর।
জহুরুল হক
৪১ আর এ কোনো কবির আলাপন নয়; সামান্যই তো যা তোমরা বিশ্বাস কর।
Hilali & Muhsin Khan
41 It is not the word of a poet: little is that you believe!
মুহিউদ্দীন খান
৪২ এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
Arabic, with marks
٤٢ وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
সমকালীন বাংলা
৪২ এবং এটি কোনো গণকের কথা নয়; তোমরা খুব কমই উপদেশ গ্রহণ কর।
জহুরুল হক
৪২ আর কোনো গনৎকারের বাক্চাতুরীও নয়, যৎসামান্য যা তোমরা চিন্তা কর!
Hilali & Muhsin Khan
42 Nor is it the word of a soothsayer (or a foreteller): little is that you remember!
মুহিউদ্দীন খান
৪৩ এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
Arabic, with marks
٤٣ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
সমকালীন বাংলা
৪৩ এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ।
জহুরুল হক
৪৩ এ হচ্ছে এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।
Hilali & Muhsin Khan
43 This is the Revelation sent down from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
৪৪ সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
Arabic, with marks
٤٤ وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
সমকালীন বাংলা
৪৪ আর যদি সে আমাদের নামে কোনো কথা রচনা করে আমাদের প্রতি আরোপ করত,
জহুরুল হক
৪৪ আর তিনি যদি আমাদের নামে কোনো বাণী রচনা করতে চাইতেন, - -
Hilali & Muhsin Khan
44 And if he (Muhammad صلى الله عليه وسلم) had forged a false saying concerning Us (Allah جل جلاله),
মুহিউদ্দীন খান
৪৫ তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
Arabic, with marks
٤٥ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
সমকালীন বাংলা
৪৫ তবে অবশ্যই আমরা তার ডান হাত ধরে ফেলতাম,
জহুরুল হক
৪৫ তাহলে আমরা নিশ্চয়ই তাকে ডানহাতে পাকড়াও করতাম,
Hilali & Muhsin Khan
45 We surely would have seized him by his right hand (or with power and might),
মুহিউদ্দীন খান
৪৬ অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
Arabic, with marks
٤٦ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
সমকালীন বাংলা
৪৬ তারপর অবশ্যই তার মহাধমনী কেটে দিতাম।
জহুরুল হক
৪৬ তারপর নিশ্চয়ই তার কন্ঠশিরা কেটে ফেলতাম,
Hilali & Muhsin Khan
46 And then We certainly would have cut off his life artery (aorta),
মুহিউদ্দীন খান
৪৭ তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
Arabic, with marks
٤٧ فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ
সমকালীন বাংলা
৪৭ অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পারত না।
জহুরুল হক
৪৭ তখন তোমাদের মধ্যের কেউই ওর থেকে নিবৃত্ত করতে পারতে না।
Hilali & Muhsin Khan
47 And none of you could have withheld Us from (punishing) him.
মুহিউদ্দীন খান
৪৮ এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।
Arabic, with marks
٤٨ وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ
সমকালীন বাংলা
৪৮ আর নিশ্চয়ই এটি মুত্তাকীদের জন্য এক উপদেশ।
জহুরুল হক
৪৮ আর নিশ্চয়ই এইটি ধর্মভীরুদের জন্য এক স্মারক - গ্রন্থ।
Hilali & Muhsin Khan
48 And verily, this (Qur'an) is a Reminder for the Muttaqun (the pious. See V.2:2).
মুহিউদ্দীন খান
৪৯ আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।
Arabic, with marks
٤٩ وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ
সমকালীন বাংলা
৪৯ আর নিশ্চয়ই আমরা জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ অস্বীকারকারী।
জহুরুল হক
৪৯ আর নিশ্চয়ই আমরা তো জানি যে তোমাদের মধ্যে সত্যপ্রত্যাখ্যানকারী রয়েছে।
Hilali & Muhsin Khan
49 And verily, We know that there are some among you that belie (this Qur'an). (Tafsir At-Tabari)
মুহিউদ্দীন খান
৫০ নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
Arabic, with marks
٥٠ وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ
সমকালীন বাংলা
৫০ আর নিশ্চয়ই এটি অস্বীকারকারীদের জন্য অনুশোচনা।
জহুরুল হক
৫০ আর নিঃসন্দেহ এটি অবিশ্বাসীদের জন্য বড় অনুতাপের বিষয়।
Hilali & Muhsin Khan
50 And indeed it (this Qur'an) will be an anguish for the disbelievers (on the Day of Resurrection).
মুহিউদ্দীন খান
৫১ নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
Arabic, with marks
٥١ وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ
সমকালীন বাংলা
৫১ আর নিশ্চয়ই এটি নিশ্চিত সত্য।
জহুরুল হক
৫১ আর নিঃসন্দেহ এটি তো সুনিশ্চিত সত্য।
Hilali & Muhsin Khan
51 And verily, it (this Qur'an) is an absolute truth with certainty.
মুহিউদ্দীন খান
৫২ অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।
Arabic, with marks
٥٢ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
সমকালীন বাংলা
৫২ অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো।
জহুরুল হক
৫২ অতএব তোমার মহামহিমান্নিত প্রভুর নামের জপতপ করো।
Hilali & Muhsin Khan
52 So glorify the Name of your Lord, the Most Great.
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report