শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
কসম রাতের, যখন তা ঢেকে দেয়।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্লাইলি ইযা-ইয়াগ্শা-।
রাতের শপথ, যখন সে ঢেকে যায়।
Chapter 92, 21 verses
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
কসম রাতের, যখন তা ঢেকে দেয়।
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অল্লাইলি ইযা-ইয়াগ্শা-।
রাতের শপথ, যখন সে ঢেকে যায়।
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
কসম দিনের, যখন তা আলোকিত হয়।
অন্নাহা-রি ইযা-তাজ্বাল্লা-।
দিনের শপথ, যখন সে উঠে উজ্জ্বল হয়ে।
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
অমা-খলাক্বায্ যাকার অল্উন্সা-।
এবং শপথ তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ আর নারী।
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।
ইন্না সা'ইয়াকুম্ লাশাত্তা-।
নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টাও (অনুরূপ বিপরীতধর্মী এবং) নানা রকমের।
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে,
ফাআম্মা মান্ আ'ত্বোয়া-অত্তাক্ব-।
তবে (যার কর্ম প্রচেষ্টার ধরণ হলো এই যে) সে দান করে এবং মন্দ কাজ থেকে দূরে থাকে,
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে,
অ ছোয়াদ্দাক্বা বিল্হুস্না-।
আর যা কল্যাণকর সেটাকে সত্য বলে গ্রহণ করে,
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব।
ফাসানুইয়াস্সিরুহূ লিল্ইয়ুস্র-।
আমরা তার জন্যে সহজ করে দেবো সহজ (কল্যাণের) পথকে।
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,
অআম্মা-মাম্ বাখিলা অস্তাগ্না-।
কিন্তু যে বখিলি করে এবং নিজেকে মনে করে স্বয়ম্ভর,
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে,
অ কায্যাবা বিল্হুস্না-।
আর যা কল্যাণকর সেটাকে করে অস্বীকার,
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব।
ফাসানুইয়াস্সিরুহূ লিল্ 'উসরা।
আমরা তার জন্যে সহজ করে দেবো কঠিন (অকল্যাণের) পথকে।
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।
অমা-ইয়ুগ্নী 'আন্হু মা-লুহূ য় ইযা-তারাদ্দা-।
তার কী উপকারে আসবে তার মাল - সম্পদ যখন সে পতিত হবে (ধ্বংসের দিকে)?
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।
ইন্না 'আলাইনা- লাল্হুদা-।
সঠিক পথ দেখানো তো আমাদের দায়িত্ব।
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল।
অইন্না লানা- লাল্আ-খিরতা অল্ ঊলা-।
আর আমরাই তো মালিক এবং ইহকালের।
অতএব, আমি তোমাদেরকে অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,
ফাআর্ন্যাতুকুম্ না-রান্ তালাজ্জোয়া-।
তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি জ্বলন্ত আগুন থেকে।
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না;
লা-ইয়াছ্লা-হা য় ইল্লাল্ আশ্ক্ব।
তাতে কেউ প্রবেশ করবেনা দুর্ভাগা ছাড়া,
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
ল্লাযী কায্যাবা অতাওয়াল্লা-।
যে (সত্যকে) অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়।
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।
অসাইয়ুজ্বান্নাবুহাল্ আত্ক্ব।
আর তা থেকে দূরে রাখা হবে অতীব (সদা সতর্ক) ব্যক্তিকে,
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন - সম্পদ দান করে।
যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে,
আল্লাযী ইয়ু”তী মা-লাহূ ইয়াতাযাক্কা-।
যে তার মাল - সম্পদ দান করে নিজের পরিশুদ্ধি ও উন্নতির জন্যে,
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে।
অমা-লিআহাদিন্ 'ইন্দাহূ মিন্ নি'মাতিন্ তুজযা য়।
তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়।
ইল্লাব্তিগা-য়া অজহি রব্বিহিল্ 'আলা-।
বরং শুধুমাত্র তার মহান প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায়।
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।
অলাসাওফা ইর্য়াদ্বোয়া-।
আর অচিরেই তিনি সন্তুষ্ট হবেন (তার প্রতি)।