Kitab

সাবা

Chapter 34, 54 verses

  • মুহিউদ্দীন খান
  • বয়ান ফাউন্ডেশন
  • বাংলা উচ্চারণ
মুহিউদ্দীন খান

সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নভোমন্ডলে যা আছে এবং ভূমন্ডলে যা আছে সব কিছুর মালিক এবং তাঁরই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

বয়ান ফাউন্ডেশন

সব প্রশংসা আল্লাহর, যিনি আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে তার মালিক। আর আখিরাতেও সকল প্রশংসা তাঁরই এবং তিনি প্রজ্ঞাময়, সম্যক অবগত।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্হাম্দু লিল্লা-হিল্লাযী লাহূ মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি অলাহুল্ হাম্দু ফিল্ আ-খিরহ্ অহুওয়াল্ হাকীমুল্ খর্বী।

মুহিউদ্দীন খান

তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু ক্ষমাশীল।

বয়ান ফাউন্ডেশন

তিনি জানেন যমীনে যা প্রবেশ করে এবং তা থেকে যা বের হয়; আর আসমান থেকে যা নাযিল হয় এবং তাতে যা উঠে* । আর তিনি পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।

বাংলা উচ্চারণ

ইয়া'লামু মা-ইয়ালিজু ফিল্ র্আদ্বি অমা-ইয়াখ্রুজু মিন্হা-অমা-ইয়ান্যিলু মিনাস্ সামা - য়ি অমা-ইয়ারুজু ফীহা- অহুওয়ার রহীমুল্ গর্ফূ।

মুহিউদ্দীন খান

কাফেররা বলে আমাদের উপর কেয়ামত আসবে না। বলুন কেন আসবে না? আমার পালনকর্তার শপথ - অবশ্যই আসবে। তিনি সম্পর্কে জ্ঞাত। নভোমন্ডলে ও ভূ - মন্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ - সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে।

বয়ান ফাউন্ডেশন

আর কাফিররা বলে, ‘কিয়ামত আমাদের কাছে আসবে না।’ বল, ‘অবশ্যই, আমার রবের কসম! যিনি সম্পর্কে অবগত, তা তোমাদের কাছে আসবেই। আসমানসমূহ ও যমীনে অনু পরিমাণ কিংবা তদপেক্ষা ছোট অথবা বড় কিছুই তাঁর অগোচরে নেই, বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে,

বাংলা উচ্চারণ

অক্ব-লাল্ লাযীনা কাফারূ লা-তাতী নাস্সা'আহ্কুল্ বালা অ রব্বী লাতাতিয়ান্নাকুম্ 'আ-লিমিল্ গইবি লা-ইয়া'যুবু 'আন্হু মিছ্ক্ব-লু র্যারাতিন্ ফিস্ সামা-ওয়া-তি অলা-ফিল্ র্আদ্বি অলা য় আছ্গরু মিন্ যা-লিকা অলা য় আক্বারু ইল্লা-ফী কিতা-বিম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

তিনি পরিণামে যারা ও সৎকর্ম পরায়ণ, তাদেরকে প্রতিদান দেবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মান জনক রিযিক।

বয়ান ফাউন্ডেশন

যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে। তাদেরই জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিয্ক।

বাংলা উচ্চারণ

লিইয়াজযিয়াল্ লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহাত্ উলা - য়িকা লাহুম্ মাগ্ফিরাতুঁও অ রিয্কুন্ কারীম্।

মুহিউদ্দীন খান

আর যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায়, তাদের জন্যে রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি।

বয়ান ফাউন্ডেশন

আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা চালায়, তাদেরই জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা সা'আও ফী য় আ-ইয়া-তিনা মু'আ-জ্বিযীনা উলা - য়িকা লাহুম্ 'আযা-বুম্ মির রিজযিন্ আলীম।

মুহিউদ্দীন খান

যারা জ্ঞানপ্রাপ্ত, তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবর্তীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী, প্রশংসার্হ আল্লাহর পথ প্রদর্শন করে।

বয়ান ফাউন্ডেশন

আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে তা সত্য এবং তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথের দিকে হিদায়াত করে।

বাংলা উচ্চারণ

অ ইয়ার ল্লাযীনা ঊতুল্ 'ইলমা ল্লাযী য় উন্যিলা ইলাইকা র্মি রব্বিকা হওয়াল্ হাক্বক্বা অ ইয়াহ্দী য় ইলা-ছিরা-ত্বিল্ 'আযীযিল্ হামীদ্।

মুহিউদ্দীন খান

কাফেররা বলে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব, যে তোমাদেরকে খবর দেয় যে; তোমরা সম্পুর্ণ ছিন্ন - বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে।

বয়ান ফাউন্ডেশন

আর কাফিররা বলে, ‘আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দেব, যে তোমাদেরকে সংবাদ দেয় যে, তোমরা যখন পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন নিশ্চয় তোমরা নতুনভাবে সৃজিত হবে’?

বাংলা উচ্চারণ

অ ক্ব-লাল্ লাযীনা কাফারূ হাল্ নাদ্দুল্লুকুম্ 'আলা- রাজুলিইঁ ইয়ুনাব্বিয়ুকুম্ ইযা-মুয্যিক্ব তুম্ কুল্লা মুমায্যাক্বিন্ ইন্নাকুম্ লাফী খল্ক্বিন্ জ্বাদীদ্।

মুহিউদ্দীন খান

সে সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উম্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী, তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে।

বয়ান ফাউন্ডেশন

সে কি সম্পর্কে মিথ্যা রচনা করে, না কি তার পাগলামী রয়েছে? বরং যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না তারা আযাব ও সুদূর বিভ্রান্তির মধ্যে রয়েছে।

বাংলা উচ্চারণ

আফ্তারা- 'আলাল্লা-হি কাযিবান্ আম্ বিহী জ্বিন্নাহ্ বালিল্লাযীনা লা-ইয়ুমিনূনা বিল্আ-খিরতি ফিল্ 'আযা-বি অদ্ব্দ্বোয়ালা-লিল্ বা'ঈদ্।

মুহিউদ্দীন খান

তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতিলক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা আকাশের কোন খন্ড তাদের উপর পতিত করব। অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।

বয়ান ফাউন্ডেশন

তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আসমান ও যমীনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না? যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমি ধসিয়ে দেব অথবা আসমান থেকে এক খন্ড (আযাব) তাদের উপর নিপতিত করব, অবশ্যই তাতে রয়েছে আল্লাহমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন।

বাংলা উচ্চারণ

আফালাম্ ইয়ারাও ইলা-মা-বাইনা আইদীহিম্ অমা-খল্ফাহুম্ মিনাস্ সামা - য়ি অল্র্আদ্ব্ ইন্ নাশা নাখ্সিফ্ বিহিমুল্ র্আদ্বোয়া আও নুস্ক্বিত্ব্ 'আলাইহিম্ কিসাফাম্ মিনাস্ সামা - য়্ ইন্না ফী যা-লিকা লা আ-ইয়াতাল্ লিকুল্লি 'আব্দিম্ মুনীব্।

মুহিউদ্দীন খান

আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর এবং হে পক্ষী সকল, তোমরাও। আমি তাঁর জন্য লৌহকে নরম করে ছিলাম।

বয়ান ফাউন্ডেশন

আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাঊদের প্রতি অনুগ্রহ করেছিলাম। (আমি আদেশ করলাম) ‘হে পর্বতমালা, তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা কর’ এবং পাখিদেরকেও (এ আদেশ দিয়েছিলাম)। আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম,

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ আ-তাইনা- দায়ূদা- মিন্না-ফাদ্ব্লা- ইয়া-জ্বিবা-লু আওয়্যিবী মা'আহূ অত্ব ত্বোয়াইরা অআলান্না-লাহুল্ হাদীদ্।

মুহিউদ্দীন খান

এবং তাকে আমি বলে ছিলাম, প্রশস্ত বর্ম তৈরী কর, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কর এবং সৎকর্ম সম্পাদন কর। তোমরা যা কিছু কর, আমি তা দেখি।

বয়ান ফাউন্ডেশন

(এ নির্দেশ দিয়ে যে,) ‘তুমি পরিপূর্ণ বর্ম তৈরী কর এবং যথার্থ পরিমাণে প্রস্তুত কর’। আর তোমরা সৎকর্ম কর। তোমরা যা কিছু কর নিশ্চয় আমি তার সম্যক দ্রষ্টা।

বাংলা উচ্চারণ

আনি'মাল্ সা-বিগ-তিঁও অক্বর্দ্দি ফিস্ র্সাদি ওয়া'মালূ ছোয়া-লিহা- ইন্নী বিমা-তা'মালূনা বার্ছী।

মুহিউদ্দীন খান

আর আমি সোলায়মানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝরণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির - শাস্তি আস্বাদন করাব।

বয়ান ফাউন্ডেশন

আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত। আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ

বাংলা উচ্চারণ

অ লিসুলাইমা-র্না রীহা-গুদুওয়্যুহা-শাহ্রুঁও অ রাওয়া-হুহা- শাহ্রুন্ অ আসাল্না-লাহূ 'আইনাল্ ক্বিত্বরি অ মিনাল্ জ্বিন্নি মাইঁ ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইয্নি রব্বিহ্ অমাইঁ ইয়াযিগ্ মিন্হুম্ 'আন্ আম্রিনা-নুযিকহু মিন্ 'আযা-বিস্ সাঈর্'।

মুহিউদ্দীন খান

তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।

বয়ান ফাউন্ডেশন

তারা তৈরী করত সুলাইমানের ইচ্ছানুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউযের মত বড় পাত্র ও স্থির হাড়ি। ‘হে দাঊদ পরিবার, তোমরা কৃতজ্ঞতাস্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ’।

বাংলা উচ্চারণ

ইয়া'মালূনা লাহূ মা-ইয়াশা - য়ু মিম্ মাহা-রীবা অ তামা-ছীলা অজ্বিফা-নিন্ কাল্জ্বাঅ-বি অকুদূর্রি র-সিয়া-ত্ ই'মালূ য় আ-লা দা-য়ূদা শুক্র- অক্বালীলুম্ মিন্ ই'বা-দিয়াশ্ শার্কূ।

মুহিউদ্দীন খান

যখন আমি সোলায়মানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তাঁর মৃত্যু সম্পর্কে অবহিত করল। সোলায়মানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে, বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না।

বয়ান ফাউন্ডেশন

তারপর যখন আমি সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারল যে, তারা যদি জানত তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকত না।

বাংলা উচ্চারণ

ফালাম্মা- ক্বাদ্বোয়াইনা- 'আলাইহিল্ মাওতা মা-দাল্লাহুম্ 'আলা- মাওতিহী য় ইল্লা-দা - ব্বাতুল্ র্আদ্বি তাকুলু মিন্সায়াতাহূ ফালাম্মা- র্খার তাবাইয়্যানাতিল্ জ্বিন্নু আল্লাও কা-নূ ইয়া'লামূনাল্ গইবা মালাবিছূ ফিল্ 'আযা বিল্ মুহীন্।

মুহিউদ্দীন খান

সাবার অধিবাসীদের জন্যে তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন - দুটি উদ্যান, একটি ডানদিকে, একটি বামদিকে। তোমরা তোমাদের পালনকর্তার রিযিক খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন : দু’টি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে, (তাদেরকে বলা হয়েছিল) ‘তোমরা তোমাদের রবের রিয্ক থেকে খাও আর তাঁর শোকর কর। এটি উত্তম শহর এবং (তোমাদের রব) ক্ষমাশীল রব’।

বাংলা উচ্চারণ

লাক্বদ্ কা-না লিসাবায়িন্ ফী মাস্কানিহিম্ আ-ইয়াতুন্ জ্বান্নাতা-নি আইঁ ইয়ামীনিঁও অশিমা-লিন্ কুলূ র্মি রিয্ক্বি রব্বিকুম্ অশ্কুরূ লাহূ বাল্দাতুন্ ত্বোয়াইয়্যিবাতুঁও অরব্বুন্ গর্ফূ।

মুহিউদ্দীন খান

অতঃপর তারা অবাধ্যতা করল ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা! আর তাদের উদ্যানদ্বয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে, যাতে উদগত হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কুলবৃক্ষ।

বয়ান ফাউন্ডেশন

তারপরও তারা মুখ ফিরিয়ে নিল। ফলে আমি তাদের উপর বাঁধভাঙ্গা বন্যা প্রবাহিত করলাম। আর আমি তাদের উদ্যান দু’টিকে পরিবর্তন করে দিলাম এমন দু’টি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, ঝাউগাছ এবং সামান্য কিছু কুল গাছ।

বাংলা উচ্চারণ

ফাআ'রদ্বুফার্য়াসাল্না- 'আলাইহিম্ সাইলাল্ 'আরিমি অবাদ্দাল্না-হুম্ বিজ্বান্নাতাইহিম্ জ্বান্নাতাইনি যাওয়া-তাই উকুলিন্ খাম্ত্বিঁও অআছ্লিঁও অশাইয়িম্ মিন্ সিদ্রিন্ ক্বালীল্।

মুহিউদ্দীন খান

এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না।

বয়ান ফাউন্ডেশন

সে আযাব আমি তাদেরকে দিয়েছিলাম তাদের কুফরীর কারণে। আর আমি অকৃতজ্ঞ ছাড়া অন্য কাউকে এমন আযাব দেই না।

বাংলা উচ্চারণ

যা-লিকা জ্বাযাইনা-হুম্ বিমা-কাফারূ অহাল্ নুজ্বা-যী য় ইল্লাল্ কার্ফূ।

মুহিউদ্দীন খান

তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম। তোমরা এসব জনপদে রাত্রে ও দিনে নিরাপদে ভ্রমণ কর।

বয়ান ফাউন্ডেশন

আর তাদের ও যে সব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম সেগুলোর মধ্যবর্তীস্থানে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণ করার ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছিলাম। (তাদেরকে বলা হয়েছিল) ‘তোমরা এসব জনপদে রাত-দিন (যখন ইচ্ছা) নিরাপদে ভ্রমণ কর’।

বাংলা উচ্চারণ

অজ্বা'আল্না -বাইনাহুম্ অবাইনাল্ ক্বুরল্লাতী বা-রক্না- ফীহা-কুরান্ জোয়া-হিরাতাঁও অক্বার্দ্দানা- ফীহাস্ সার্ই সীরূ ফীহা-লাইয়া- লিয়া আইয়্যা-মান্ আ-মিনীন্।

মুহিউদ্দীন খান

অতঃপর তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন - বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

বয়ান ফাউন্ডেশন

কিন্তু তারা বলল, ‘হে আমাদের রব, আমাদের সফরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিন’। আর তারা নিজদের প্রতি যুলম করল। ফলে আমি তাদেরকে কাহিনী বানালাম এবং তাদেরকে একেবারে ছিন্নভিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে।

বাংলা উচ্চারণ

ফাক্বা-লূ রব্বানা-বা-'ইদ্ বাইনা আস্ফা-রিনা-অজোয়ালামূ য় আন্ফুসাহুম্ ফাজ্বা'আল্না-হুম্ আহা-দীছা অমায্যাক্ব্ না-হুম্ কুল্লা মুমায্যাক্ব্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্লি-কুল্লি ছোয়াব্বা-রিন্ শার্কূ।

মুহিউদ্দীন খান

আর তাদের উপর ইবলীস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল। ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল।

বয়ান ফাউন্ডেশন

আর নিশ্চয় তাদের ব্যাপারে ইবলীস তার ধারণা সত্য প্রমাণ করল, ফলে মুমিনদের একটি দল ছাড়া সবাই তার অনুসরণ করল।

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ ছোয়াদ্দাক্বা 'আলাইহিম্ ইবলীসু জোয়ান্নাহূ ফাত্তাবা'ঊহু ইল্লা-ফারীক্বম্ মিনাল্ মুমিনীন্।

মুহিউদ্দীন খান

তাদের উপর শয়তানের কোন ক্ষমতা ছিল না, তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে, তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক।

বয়ান ফাউন্ডেশন

আর তাদের উপর শয়তানের কোন কর্তৃত্ব ছিল না। তবে কে আখিরাতের প্রতি ঈমান রাখে আর কে তাতে সন্দেহ পোষণ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আর তোমার রব সকল কিছুর হিফাযতকারী।

বাংলা উচ্চারণ

অমা-কা-না লাহূ 'আলাইহিম্ মিন্ সুল্ত্বোয়া-নিন্ ইল্লা-লিনা'লামা মাইঁ ইয়ুমিনু বিল্আ-খিরা-তি মিম্মান হুওয়া মিন্হা-ফী শাক্ অরব্বুকা 'আলা-কুল্লি শাইয়িন্ হাফীজ্।

মুহিউদ্দীন খান

বলুন, তোমরা তাদেরকে আহবান কর, যাদেরকে উপাস্য মনে করতে ব্যতীত। তারা নভোমন্ডল ও ভূ - মন্ডলের অনু পরিমাণ কোন কিছুর মালিক নয়, এতে তাদের কোন অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয়।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘তোমরা ছাড়া যাদেরকে মনে করতে তাদেরকে আহবান কর। তারা আসমানসমূহ ও যমীনের মধ্যে অণু পরিমাণ কোন কিছুর মালিক নয়। আর এ দু’য়ের মধ্যে তাদের কোন অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তাঁর সাহায্যকারীও নয়।

বাংলা উচ্চারণ

কু'লিদ'ঊ ল্লাযীনা যা'আম্তুম্ মিন্ দূনিল্লা-হি লা-ইয়াম্লিকূনা মিছ্ক্ব-লা র্যারতিন্ ফিস্ সামা-ওয়া-তি অলা-ফিল্ র্আদ্বি অমা লাহুম্ ফীহিমা-মিন্ র্শিকিঁও অমা-লাহূ মিন্হুম্ মিন্ জোয়ার্হী।

মুহিউদ্দীন খান

যার জন্যে অনুমতি দেয়া হয়, তার জন্যে ব্যতীত আল্লাহর কাছে কারও সুপারিশ ফলপ্রসূ হবে না। যখন তাদের মন থেকে ভয় - ভীতি দূর হয়ে যাবে, তখন তারা পরস্পরে বলবে, তোমাদের পালনকর্তা কি বললেন? তারা বলবে, তিনি সত্য বলেছেন এবং তিনিই সবার উপরে মহান।

বয়ান ফাউন্ডেশন

আর যাকে অনুমতি দেবেন সে ছাড়া তাঁর কাছে কোন সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় বিদূরিত হবে তখন তারা বলবে, ‘তোমাদের রব কী বলেছেন’? তারা বলবে, ‘সত্যই বলেছেন’ এবং তিনি সুমহান ও সবচেয়ে বড়।

বাংলা উচ্চারণ

অলা-তান্ফা'ঊশ্ শাফা-'আতু 'ইন্দাহূ য় ইল্লা- লিমান্ আযিনা লাহ্ হাত্তা য় ইযা-ফ্য্যিয'আ 'আন্ কুলূবিহিম্ ক্ব-লূ মা-যা-ক্ব-লা রব্বুকুম্ ক্ব-লুল্ হাক্ব্ ক্ব অ হুওয়াল্ 'আলিয়্যুল্ কার্বী।

মুহিউদ্দীন খান

বলুন, নভোমন্ডল ও ভূ - মন্ডল থেকে কে তোমাদের কে রিযিক দেয়। বলুন, । আমরা অথবা তোমরা সৎপথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছ?

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আসমানসমূহ ও যমীন থেকে কে তোমাদেরকে রিয্ক দেন? বল, ‘’, আর নিশ্চয় আমরা অথবা তোমরা সৎপথে প্রতিষ্ঠিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত’।

বাংলা উচ্চারণ

কুল্ মাইঁর্য়্যা যুকুকুম্ মিনাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব কুলিল্লা-হু অইন্না য় আও ইয়্যা-কুম্ লা'আলা- হুদান্ আও ফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

বলুন, আমাদের অপরাধের জন্যে তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু কর, সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমরা যে অপরাধ করছি সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা কর সে সম্পর্কে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না’।

বাংলা উচ্চারণ

কুল্-লা তুস্য়ালূনা 'আম্মা য় আজরম্না-অলা-নুস্য়ালু 'আম্মা-তা'মালূন্।

মুহিউদ্দীন খান

বলুন, আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন। তিনি ফয়সালাকারী, সর্বজ্ঞ।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমাদের রব আমাদেরকে একত্র করবেন। তারপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন। আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী ও সম্যক পরিজ্ঞাত’।

বাংলা উচ্চারণ

কুল্ ইয়াজ্ব্ মা'উ বাইনানা-রব্বুনা-ছুম্মা ইয়াফ্তাহু বাইনান- বিল্ হাক্ব্ অহুওয়াল্ ফাত্তা-হুল্ 'আলীম্।

মুহিউদ্দীন খান

বলুন, তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদাররূপে সংযুক্ত করেছ, তাদেরকে এনে আমাকে দেখাও। বরং তিনিই , পরাক্রমশীল, প্রজ্ঞাময়।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘তোমরা আমাকে দেখাও তো, তোমরা যাদেরকে তাঁর সাথে শরীক হিসেবে যুক্ত করেছ (তারা কোন সত্তা?) কখনো নয়, বরং তিনিই , মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

কুল্ আরূ নিয়াল্ লাযীনা আল্হাক্ব্ তুম্ বিহী শুরাকা - য়া কাল্লা-বাল্ হুওয়াল্লা-হুল্ 'আযীযুল্ হাকীম্।

মুহিউদ্দীন খান

আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্যে সুসংবাদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

বয়ান ফাউন্ডেশন

আর আমি তো কেবল তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না,

বাংলা উচ্চারণ

অমা য় র্আসাল্না-কা ইল্লা-কা - ফ্ফাতা লিন্না-সি বাশীরঁও অনাযীরঁও অলা-কিন্না আক্ছারন্না-সি লা-ইয়া'লামূন্।

মুহিউদ্দীন খান

তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তবে বল, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে?

বয়ান ফাউন্ডেশন

আর তারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে’?

বাংলা উচ্চারণ

অ ইয়াকুলূনা মাতা-হা-যাল্ ওয়া'দু ইন্ কুন্তুম্ ছোয়া-দ্বিক্বীন্।

মুহিউদ্দীন খান

বলুন, তোমাদের জন্যে একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মহূর্তও বিলম্বিত করতে পারবে না এবং ত্বরান্বিত ও করতে পারবে না।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘তোমাদের জন্য রয়েছে একটি দিনের ওয়াদা যা থেকে তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না আর তরান্বিতও করতে পারবে না’।

বাংলা উচ্চারণ

কুল্ লাকুম্ মী'আ-দু ইয়াওমিল্লা-তাস্তাখিরূনা 'আন্হু সা-'আতাঁও অলা-তাস্তাক্ব দিমূ ন্ ।

মুহিউদ্দীন খান

কাফেররা বলে, আমরা কখনও এ কোরআনে বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয়। আপনি যদি পাপিষ্ঠদেরকে দেখতেন, যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে, , তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে। যাদেরকে দুর্বল মনে করা হত, তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই হতাম।

বয়ান ফাউন্ডেশন

আর কাফিরগণ বলে, ‘আমরা কখনো এ কুরআনের প্রতি ঈমান আনব না এবং এর পূববর্তী কোন কিতাবের প্রতিও না’। আর তুমি যদি দেখতে যালিমদেরকে, যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেয়া হবে তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা অহঙ্কারীদেরকে বল

বাংলা উচ্চারণ

অক্বলাল্ লাযীনা কাফারূ লান্ নুমিনা বিহা-যাল্ ক্ব র্আ-নি অলা-বিল্লাযী বাইনা ইয়াদাইহ্অলাও তারা য় ইযিজ্ জোয়া-লিমূনা মাওকুফূনা 'ইন্দা রব্বিহিম্ ইর্য়াজি'ঊ বা'দ্বুহুম্ ইলা-বা'দ্বিনিল্ ক্বওলা ইয়াকু লুল্ লাযীনাস্ তুদ্ব্'ইফূ লিল্লাযীনাস্ তাক্বারূ লাওলা য় আন্তুম্ লাকুন্না-মুমিনীন্।

মুহিউদ্দীন খান

অহংকারীরা দুর্বলকে বলবে, তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই তো ছিলে অপরাধী।

বয়ান ফাউন্ডেশন

যারা অহঙ্কারী ছিল তারা, তাদেরকে বলবে, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, ‘তোমাদের কাছে হিদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই ছিলে অপরাধী’।

বাংলা উচ্চারণ

ক্ব-লা ল্লাযীনাস্ তাক্বারূ লিল্লাযী নাস্ তুদ্ব্'ইফূ য় আনাহ্নু ছোয়াদাদ্ না-কুম্ 'আনিল্ হুদা-বা'দা ইয্ জ্বা - য়াকুম্ বাল্ কুন্তুম্ মুজ্বরিমীন্।

মুহিউদ্দীন খান

দুর্বলরা অহংকারীদেরকে বলবে, বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তাঁর অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে, তখন মনের অনুতাপ মনেই রাখবে। বস্তুতঃ আমি কাফেরদের গলায় বেড়ী পরাব। তারা সে প্রতিফলই পেয়ে থাকে যা তারা করত।

বয়ান ফাউন্ডেশন

আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা, যারা অহঙ্কারী ছিল তাদেরকে বলবে, ‘বরং এ ছিল তোমাদের দিন-রাতের চক্রান্ত, যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সমকক্ষ স্থির করি’। আর তারা যখন আযাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে। আর

বাংলা উচ্চারণ

অক্ব-লাল্ লাযীনাস্ তুদ্ব'ইফূ লিল্লাযীনাস্ তাক্বারূ বাল্ মাক্রুল লাইলি অন নাহা-রি ইয্ তামুরূ নানা য় আন্ নাক্ফুরা বিল্লা-হি অনাজ্ব্'আলা লাহূ য় আন্দাদা- অআর্সারু ন্নাদা-মাতা লাম্মা-রায়ায়ুল্ 'আযা-ব্ অজ্বা'আল্নাল্ আগ্লা-লা ফী য় 'আনা ক্বি ল্লাযীনা কাফারূ হাল্ ইয়ুজযাওনা ইল্লা-মা-কা-নূ ইয়া'মালূন্।

মুহিউদ্দীন খান

কোন জনপদে সতর্ককারী প্রেরণ করা হলেই তার বিত্তশালী অধিবাসীরা বলতে শুরু করেছে, তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ, আমরা তা মানি না।

বয়ান ফাউন্ডেশন

আর আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করলেই সেখানকার বিত্তবান অধিবাসীরা বলেছে, ‘তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ অবশ্যই আমরা তা প্রত্যাখ্যানকারী’।

বাংলা উচ্চারণ

অমা য় র্আসালনা-ফী-র্ক্বাইয়াতিম্ মিন্নাযীরিন্ ইল্লা-ক্বা-লা মুত্রাফূহা য় ইন্না- বিমা য় র্উসিল্তুম্ বিহী কা-ফিরূন্।

মুহিউদ্দীন খান

তারা আরও বলেছে, আমরা ধনে - জনে সমৃদ্ধ, সুতরাং আমরা শাস্তিপ্রাপ্ত হব না।

বয়ান ফাউন্ডেশন

তারা আরো বলেছে, ‘আমরা ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অধিক সমৃদ্ধশালী। আর তাই আমরা আযাবপ্রাপ্ত হব না’।

বাংলা উচ্চারণ

অ ক্ব-লূ নাহ্নু আক্ছারু আমওয়া- লাঁও অআওলা-দাওঁ অমা-নাহ্নু বিমু'আয্যাবীন্।

মুহিউদ্দীন খান

বলুন, আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন। কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমার রব যার জন্য ইচ্ছা রিয্ক প্রশস্ত করেন অথবা সঙ্কুচিত করেন। কিন্তু অধিকাংশ লোক তা জানে না।’

বাংলা উচ্চারণ

কুল্ ইন্না রব্বী ইয়াব্স্ত্বর্ রিয্ক্ব লিমাইঁ ইয়াশা - য়ু অইয়াক্ব দিরু অলা-কিন্না আক্ছারন না-সি লা-ইয়া'লামূন্।

মুহিউদ্দীন খান

তোমাদের ধন - সম্পদ ও সন্তান - সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না। তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।

বয়ান ফাউন্ডেশন

আর তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি এমন বস্তু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে। তবে যারা ঈমান আনে ও নেক আমল করে, তারাই তাদের আমলের বিনিময়ে পাবে বহুগুণ প্রতিদান। আর তারা (জান্নাতের) সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।

বাংলা উচ্চারণ

অমা য় আম্ওয়া- লুকুম্ অলা য় আওলা-দুকুম্ বিল্লাতী তুর্ক্বরিবুকুম্ 'ইন্দানা-যুল্ফা য় ইল্লা-মান্ আ-মানা অ'আমিলা ছোয়া-লিহান্ ফাউলা - য়িকা লাহুম্ জ্বাযা - য়ুদ্ব্ দ্বি'ফি বিমা-আ'মিলূ অহুম্ ফিল্ গুরূফা-তি আ-মিনূন্।

মুহিউদ্দীন খান

আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয়, তাদেরকে আযাবে উপস্থিত করা হবে।

বয়ান ফাউন্ডেশন

আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে প্রচেষ্টা চালায় তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত করা হবে।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা ইয়াস্'আওনা ফী য় আ-ইয়াতিনা- 'মুআ-জ্বিযীনা উলা - য়িকা ফিল্ 'আযা-বি মুহ্দ্বোয়ারূন্।

মুহিউদ্দীন খান

বলুন, আমার পালনকর্তা তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় কর, তিনি তার বিনিময় দেন। তিনি উত্তম রিযিক দাতা।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘নিশ্চয় আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিয্ক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিয্কদাতা।’

বাংলা উচ্চারণ

কুল্ ইন্না রব্বী ইয়াব্সুত্বর্ রিয্কা লিমাইঁ ইয়াশা - য়ু মিন্ 'ইবাদিহী অইয়াক্ব দিরু লাহ্ অমা য় আন্ফাক্ব তুম্ মিন্ শাইয়িন্ ফাহুওয়া ইয়ুখ্লিফুহূ অহুওয়া খাইর্রু র-যিক্বীন্।

মুহিউদ্দীন খান

যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন, এরা কি তোমাদেরই পূজা করত?

বয়ান ফাউন্ডেশন

আর স্মরণ কর, যেদিন তিনি তাদের সকলকে সমবেত করবেন তারপর ফেরেশতাদেরকে বলবেন, ‘এরা কি তোমাদেরই পূজা করত?’

বাংলা উচ্চারণ

অইয়াওমা ইয়াহ্শুরুহুম্ জ্বামী'আন্ ছুম্মা ইয়াকুলূ লিল্মালা - য়িকাতি আ হা য় য়ুলা - য়ি ইয়্যা-কুম্ কা-নূ ইয়া'বুদূন্।

মুহিউদ্দীন খান

ফেরেশতারা বলবে, আপনি পবিত্র, আমরা আপনার পক্ষে, তাদের পক্ষে নই, বরং তারা জিনদের পূজা করত। তাদের অধিকাংশই শয়তানে ।

বয়ান ফাউন্ডেশন

তারা (ফেরেশতারা) বলবে, ‘আপনি পবিত্র মহান, আপনিই আমাদের অভিভাবক, তারা নয়। বরং তারা জিনদের পূজা করত। এদের অধিকাংশই তাদের প্রতি ঈমান রাখত’।

বাংলা উচ্চারণ

ক্ব-লূ সুব্হা-নাকা আন্তা অলিয়্যুনা-মিন্ দূনিহিম্ বাল্ কা-নূ ইয়া'বুদূনাল্ জ্বিন্না আক্ছারুহুম্ বিহিম্ মুমিনূন্।

মুহিউদ্দীন খান

অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোন উপকার ও অপকার করার অধিকারী হবে না আর আমি জালেমদেরকে বলব, তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা আস্বাদন কর।

বয়ান ফাউন্ডেশন

ফলে আজ তোমাদের একে অপরের কোন উপকার কিংবা অপকার করার ক্ষমতা কেউ রাখবে না। আর আমি যালিমদের উদ্দেশ্যে বলব, ‘তোমরা আগুনের আযাব আস্বাদন কর যা তোমরা অস্বীকার করতে।’

বাংলা উচ্চারণ

ফাল্ইয়াওমা লা-ইয়াম্লিকু বা'দ্বুকুম্ লিবা'দ্বিন্ নাফ্আঁও অলা-দ্বোর্য়ারা- অনাকু লু লিল্লাযীনা জোয়ালামূ যূকু'আযা-বা ন্না-রিল্ লাতী কুন্তুম্ বিহা-তুকায্যিবূন্।

মুহিউদ্দীন খান

যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, তোমাদের বাপ - দাদারা যার এবাদত করত এ লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। তারা আরও বলে, এটা মনগড়া মিথ্যা বৈ নয়। আর কাফেরদের কাছে যখন সত্য আগমন করে, তখন তারা বলে, এতো এক সুস্পষ্ট যাদু।

বয়ান ফাউন্ডেশন

আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হত তখন তারা বলত, ‘এতো এমন এক ব্যক্তি যে তোমাদের বাধা দিতে চায় তা থেকে যার ইবাদাত তোমাদের পিতৃপুরুষগণ করত’। তারা আরও বলে, ‘এটি বানোয়াট মিথ্যা বৈ কিছু নয়।’ আর কাফিরদের নিকট যখনই সত্য আসে তখন তারা বলে, ‘এ

বাংলা উচ্চারণ

অইযা-তুত্লা-'আলাইহিম্ আ-ইয়া-তুনা বাইয়্যিনা-তিন্ ক্ব-লূ-মা-হা-যা য় ইল্লা-রাজুলুইঁ ইয়ুরীদু আইঁ ইয়াছুদ্দাকুম্ 'আম্মা কা-না ইয়া'বুদু আ-বা - য়ুকুম্ অক্ব-লূ মা-হা-যা য় ইল্লা য় ইফ্কুম্ মুর্ফ্তা অক্ব-লাল্ লাযীনা কাফারূ লিল্হাক্ব ক্বি লাম্মা-জ্বা - য়াহুম্ ইন্ হা-যা য় ইল্লা-সিহরুম্ মুবীন্।

মুহিউদ্দীন খান

আমি তাদেরকে কোন কিতাব দেইনি, যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোন সতর্ককারী প্রেরণ করিনি।

বয়ান ফাউন্ডেশন

আর আমি তাদেরকে কোন কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করত, এবং তোমার পূর্বে তাদের প্রতি আর কোন সতর্ককারীও প্রেরণ করিনি।

বাংলা উচ্চারণ

অমা য় আ-তাইনা-হুম্ মিন্ কুতুবিঁই ইয়াদ্রুসূনাহার্ অমা য় র্আসাল্না য় ইলাইহিম্ ক্বব্লাকা মিন্ নাযীর।

মুহিউদ্দীন খান

তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে। আমি তাদেরকে যা দিয়েছিলাম, এরা তার এক দশমাংশও পায়নি। এরপরও তারা আমার রাসূলগনকে মিথ্যা বলেছে। অতএব কেমন হয়েছে আমার শাস্তি।

বয়ান ফাউন্ডেশন

আর তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছে। অথচ আমি তাদের [পূর্ববর্তীদের] যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশও পায়নি, তবুও তারা আমার রাসূলদের অস্বীকার করেছিল। ফলে আমার প্রত্যাখ্যান (শাস্তি) কেমন হয়েছিল?

বাংলা উচ্চারণ

অকায্যা বাল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ অমা-বালাগূ মি'শা-র মা য় আ-তাইনা-হুম্ ফাকায্যাবূ রুসুলী ফাকাইফা কা-না নার্কী।

মুহিউদ্দীন খান

বলুন, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছিঃ তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু, দু জন করে দাঁড়াও, অতঃপর চিন্তা - ভাবনা কর - তোমাদের সঙ্গীর মধ্যে কোন উম্মাদনা নেই। তিনি তো আসন্ন কাঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমি তো তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দু’জন অথবা এক একজন করে দাঁড়িয়ে যাও, অতঃপর চিন্তা করে দেখ, তোমাদের সাথীর মধ্যে কোন পাগলামী নেই। সে তো আসন্ন কঠোর আযাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী বৈ কিছু নয়।’

বাংলা উচ্চারণ

কুল্ ইন্নামা য় আ'ইজুকুম্ বিওয়া-হিদাতিন্ আন্ তাক্বূমূ লিল্লা-হি মাছ্না-অফুর-দা ছুম্মা তাতাফাক্কারূ মা-বিছোয়া-হিবিকুম্ মিন্ জিন্নাহ্ ইন্ হুওয়া ইল্লা-নাযীরুল্লাকুম্ বাইনা ইয়াদাই 'আযা-বিন্ শাদীদ্।

মুহিউদ্দীন খান

বলুন, আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখ। আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে। প্রত্যেক বস্তুই তাঁর সামনে।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাইনি, বরং তা তোমাদেরই। আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকট এবং তিনি সব কিছুর উপরই সাক্ষী।

বাংলা উচ্চারণ

কুল্ মা-সায়াল্তুকুম্ মিন্ আজরিন্ ফাহুওয়া লাকুম্ ইন্ আজ্ব্রিয়া ইল্লা-'আলাল্লা-হি অহুওয়া 'আলা- কুল্লি শাইয়িন্ শাহীদ্।

মুহিউদ্দীন খান

বলুন, আমার পালনকর্তা সত্য অবতরণ করেছেন। তিনি আলেমুল গায়ব।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘আমার রব সত্য পাঠিয়েছেন। তিনি যাবতীয় সম্পর্কে পরিজ্ঞাত।’

বাংলা উচ্চারণ

কুল্ ইন্না রব্বী ইয়াক্ব যিফু বিল্হাক্ব ক্বি 'আল্লা- মুল্গুইয়ূব্।

মুহিউদ্দীন খান

বলুন, সত্য আগমন করেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পূনঃ প্রত্যাবর্তিত হতে।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘সত্য এসেছে এবং বাতিল কিছু সৃষ্টি করতে পারে না, আর কিছু পুনরাবৃত্তিও করতে পারে না।’

বাংলা উচ্চারণ

কুল্ জ্বা - য়াল্ হাক্ব কুঅমা-ইয়ুব্দিয়ুল্ বা-ত্বিলু অমা-ইয়ু'ঈদ্।

মুহিউদ্দীন খান

বলুন, আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্যেই পথভ্রষ্ট হব; আর যদি আমি সৎপথ প্রাপ্ত হই, তবে তা এ জন্যে যে, আমার পালনকর্তা আমার প্রতি ওহী প্রেরণ করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, নিকটবর্তী।

বয়ান ফাউন্ডেশন

বল, ‘যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণেই আমি পথভ্রষ্ট হব। আর যদি আমি হিদায়াত প্রাপ্ত হই তবে তা এজন্য যে, আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও অতি নিকটবর্তী’।

বাংলা উচ্চারণ

কুল্ ইন্ দ্বোয়ালাল্তু ফাইন্নামা য় আদিল্লু 'আলা- নাফ্সী অ ইনিহ্ তাদাইতু ফাবিমা-ইয়ূহী য় ইলাইয়্যা রব্বী- ইন্নাহূ সামীউ'ন্ ক্বরীব্।

মুহিউদ্দীন খান

যদি আপনি দেখতেন, যখন তারা ভীতসস্ত্রস্ত হয়ে পড়বে, অতঃপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে।

বয়ান ফাউন্ডেশন

আর যদি তুমি দেখতে যখন তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে তখন পালানোর কোন পথ পাবে না এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে।

বাংলা উচ্চারণ

অলাও তারা য় ইয্ ফাযি'ঊ ফালা-ফাওতা অউখিযূ মিম্ মাকা-নিন্ ক্বরীব্।

মুহিউদ্দীন খান

তারা বলবে, আমরা সত্যে বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু তারা এতদূর থেকে তার নাগাল পাবে কেমন করে?

বয়ান ফাউন্ডেশন

আর তারা বলবে, ‘আমরা তাতে ঈমান আনলাম’। কিন্তু দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ঈমানের নাগাল পাবে?

বাংলা উচ্চারণ

অক্ব-লূ য় আ-মান্না-বিহী অ আন্না-লাহুমুত্তানা-য়ুশু মিম্ মাকা-নিম্ বাঈ'দ্।

মুহিউদ্দীন খান

অথচ তারা পূর্ব থেকে সত্যকে অস্বীকার করছিল। আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য করত।

বয়ান ফাউন্ডেশন

অথচ তারা ইতঃপূর্বে তা অস্বীকার করত এবং তারা দূরবর্তী স্থান থেকে সম্পর্কে কুটমন্তব্য ছুঁড়ে মারত।

বাংলা উচ্চারণ

অক্বদ্ কাফারূ বিহী মিন্ ক্বব্লু অ ইয়াক্ব ্যিফূনা বিল্গইবি মিম্ মাকা-নিম্ বা'ঈদ্।

মুহিউদ্দীন খান

তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে, যেমন - তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে, যারা তাদের পূর্বে ছিল। তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত।

বয়ান ফাউন্ডেশন

আর তাদের ও তারা যা কামনা করত তার মধ্যে অন্তরাল করে দেয়া হবে, যেমন ইতঃপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিল। নিশ্চয় তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত। * যমীনে যা প্রবেশ করে তন্মধ্যে রয়েছে বৃষ্টির পানি, বীজ ইত্যাদি। আর তা থেকে বের হয় অঙ্কুর, উদ্ভি

বাংলা উচ্চারণ

অহীলা বাইনাহুম্ অবাইনা মা-ইয়াশ্তাহূনা কামা ফু'ইলা বিআশ্ইয়া-'ইহিম্ মিন্ ক্বব্ল্ ইন্নাহুম্ কা-নূ ফী শাক্কিম্ মুরীব্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme