আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,
তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের,
মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, - -
Chapter 87, 19 verses
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,
তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের,
মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, - -
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।
যিনি সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন,
যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।
যিনি সামঞ্জ্যপূর্ণ অনুপাত নির্ধারণ করেছেন এবং পথ প্রদর্শন করেছেন।
আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
আর যিনি তৃণ-লতা বের করেন।
এবং যিনি (জমিন থেকে) বের করে আনেন উদ্ভিদ।
আর যিনি তৃণলতা উদ্গত করেন,
অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।
তারপর সেগুলোকে পরিণত করেন কালো আবর্জনায়।
তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।
আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।
আমরা তোমাকে পড়িয়ে দেবো (কুরআন), তারপর তুমি আর তা ভুলবেনা।
আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, - -
যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।
তবে যা ইচ্ছা করেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু।
শুধু যা - কিছু ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।
আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।
আমরা তোমার জন্যে সহজ পথকে সহজ করে দেবো।
আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।
তাই তুমি (মানুষকে) উপদেশ দিতে থাকো, যদি উপদেশ তাদের উপকারে আসে।
অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।
ঐ ব্যক্তি অবশ্যি উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে (আল্লাহকে)।
যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
আর হতভাগাই তা এড়িয়ে যায়।
আর তা উপেক্ষা করবে ঐ ব্যক্তি, যে বড়ই দুর্ভাগা,
কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, - -
সে মহা - অগ্নিতে প্রবেশ করবে।
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
যে প্রবেশ করবে সাংঘাতিক আগুনে।
যে বিরাট আগুনে ঢোকে পড়বে,
অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।
অতপর সেখানে সে মরবেওনা, বাঁচবেওনা।
তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,
নিশ্চয়ই সাফল্য অর্জন করবে ঐ ব্যক্তি, যে তাযকিয়া করবে,
সে - ই যথার্থ হবে যে নিজেকে পবিত্র করেছে,
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর আদায় করে।
আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর আদায় করবে।
এবং তার প্রভুর নাম যিকির (উচ্চারণ, আলোচনা, স্মরণ) করবে, আর আদায় করবে ।
এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর পড়ে।
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।
কিন্তু তোমরা প্রাধান্য দিয়ে চলছো দুনিয়ার হায়াতকে।
না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
অথচ সর্বোত্তম ও স্থায়ী।
অথচ ( - এর হায়াতই) হবে উত্তম এবং তা বাকি (স্থায়ী) থাকবে চিরকাল।
অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।
নিশ্চয়ই এই উপদেশ পূর্বের সহিফাগুলোতেও (কিতাবগুলোতেও) রয়েছে,
নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে - -
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।
ইবরাহিম এবং মূসার সহিফায়।
ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।