আল আছর
Chapter 103, 3 verses
-
মুহিউদ্দীন খান
-
আবদুস শহীদ নাসিম
-
সমকালীন বাংলা
মুহিউদ্দীন খান
কসম যুগের (সময়ের),
আবদুস শহীদ নাসিম
সময়ের শপথ।
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; সময়,
মুহিউদ্দীন খান
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
আবদুস শহীদ নাসিম
অবশ্যি মানুষ রয়েছে নিশ্চিত ক্ষতির মধ্যে।
সমকালীন বাংলা
নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে,
মুহিউদ্দীন খান
কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
আবদুস শহীদ নাসিম
তবে তারা নয়, যারা ঈমান আনে, আমলে সালেহ্ করে, একে অপরকে সত্যের প্রতি অসিয়ত করে (উপদেশ দেয়) এবং (সত্যের উপর) ধৈর্যের সাথে অটল থাকার অসিয়ত করে।
সমকালীন বাংলা
তবে তারা নয়, যারা ঈমান আনে, সৎকাজ করে, এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।