আল নাস
Chapter 114, 6 verses
-
মুহিউদ্দীন খান
-
আবদুস শহীদ নাসিম
মুহিউদ্দীন খান
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
আবদুস শহীদ নাসিম
(হে নবী!) বলো : আমি আশ্রয় চাই মানবজাতির প্রভুর কাছে
মুহিউদ্দীন খান
মানুষের অধিপতির,
আবদুস শহীদ নাসিম
মানবজাতির সম্রাটের কাছে,
মুহিউদ্দীন খান
মানুষের মা’বুদের
আবদুস শহীদ নাসিম
মানবজাতির ত্রাণকর্তার কাছে,
মুহিউদ্দীন খান
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
আবদুস শহীদ নাসিম
কুমন্ত্রণাদাতা খান্নাসের অনিষ্ট থেকে,
মুহিউদ্দীন খান
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
আবদুস শহীদ নাসিম
(সেই খান্নাস থেকে) যে কুমন্ত্রণা দেয় মানুষের মনে,
মুহিউদ্দীন খান
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
আবদুস শহীদ নাসিম
সে জিন হোক আর মানুষ।