সুনিশ্চিত বিষয়।
সেই অবশ্যম্ভাবী ঘটনা,
بسم الله الرحمن الرحيم الحاقة
Chapter 69, 52 verses
সুনিশ্চিত বিষয়।
সেই অবশ্যম্ভাবী ঘটনা,
بسم الله الرحمن الرحيم الحاقة
সুনিশ্চিত বিষয় কি?
কী সেই অবশ্যম্ভাবী ঘটনা?
ما الحاقة
আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?
আর তুমি কি জান সেই অবশ্যম্ভাবী ঘটনা কী?
وما أدراك ما الحاقة
আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।
আদ ও সামূদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়।
كذبت ثمود وعاد بالقارعة
অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
আর সামূদ সম্প্রদায়, উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।
فأما ثمود فأهلكوا بالطاغية
এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,
আর ‘আদ সম্প্রদায়, উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা,
وأما عاد فأهلكوا بريح صرصر عاتية
যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।
যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে; তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে - উহারা সেখানে লুটাইয়া পড়িয়া আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়।
سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية
আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?
অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি?
فهل ترى لهم من باقية
ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।
ফির‘আওন, তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল।
وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة
তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।
উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন - কঠোর শাস্তি।
فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية
যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।
যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদের - কে আরোহণ করাইয়াছিলাম নৌযানে,
إنا لما طغى الماء حملناكم في الجارية
যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।
আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এইজন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।
لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية
যখন শিংগায় ফুৎকার দেয়া হবে - একটি মাত্র ফুৎকার
যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে - একটি মাত্র ফুৎকার,
فإذا نفخ في الصور نفخة واحدة
এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ - বিচুর্ণ করে দেয়া হবে,
পর্বতমালাসমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ - বিচূর্ণ হইয়া যাইবে।
وحملت الأرض والجبال فدكتا دكة واحدة
সেদিন কেয়ামত সংঘটিত হবে।
সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয়,
فيومئذ وقعت الواقعة
সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।
এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে।
وانشقت السماء فهي يومئذ واهية
এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।
ফিরিশ্তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে।
والملك على أرجائها ۚ ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية
সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।
সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না।
يومئذ تعرضون لا تخفى منكم خافية
অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।
তখন যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, সে বলিবে, ‘লও, আমার ‘আমলনামা, পড়িয়া দেখ ;
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
‘নিশ্চয়ই আমি জানিতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে।’
إني ظننت أني ملاق حسابيه
অতঃপর সে সুখী জীবন - যাপন করবে,
সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন;
فهو في عيشة راضية
সুউচ্চ জান্নাতে।
সুউচ্চ জান্নাতে
في جنة عالية
তার ফলসমূহ অবনমিত থাকবে।
যাহার ফলরাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে।
قطوفها دانية
বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।
তাহাদেরকে বলা হইবে, ‘পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়ে।’
كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية
যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।
কিন্তু যাহার ‘আমলনামা তাহার বাম হস্তে দেওয়া হইবে, সে বলিবে, ‘হায়! আমাকে যদি দেওয়াই না হইত আমার ‘আমলনামা,
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه
আমি যদি না জানতাম আমার হিসাব!
‘এবং আমি যদি না জানিতাম আমার হিসাব !
ولم أدر ما حسابيه
হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।
‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হইত।
يا ليتها كانت القاضية
আমার ধন - সম্পদ আমার কোন উপকারে আসল না।
‘আমার ধন - সম্পদ আমার কোন কাজেই আসিল না।
ما أغنى عني ماليه ۜ
আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।
‘আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে।’
هلك عني سلطانيه
ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,
ফিরিশ্তাদেরকে বলা হইবে, ‘ধর উহাকে, উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও।
خذوه فغلوه
অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
‘অতঃপর উহাকে নিক্ষেপ কর জাহান্নামে।
ثم الجحيم صلوه
অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।
‘পুনরায় তাহাকে শৃঙ্খলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে’,
ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه
নিশ্চয় সে মহান আল্লাহতে ছিল না।
সে তো মহান র প্রতি ছিল না।
إنه كان لا يؤمن بالله العظيم
এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।
এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না,
ولا يحض على طعام المسكين
অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।
অতএব এই দিন সেখানে তাহার কোন সুহৃদ থাকিবে না,
فليس له اليوم هاهنا حميم
এবং কোন খাদ্য নাই, ক্ষত - নিঃসৃত পুঁজ ব্যতীত।
এবং কোন খাদ্য থাকিবে না ক্ষতনিঃসৃত পুঁজ ব্যতীত,
ولا طعام إلا من غسلين
গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।
যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না।
لا يأكله إلا الخاطئون
তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।
আমি কসম করিতেছি উহার, যাহা তোমরা দেখিতে পাও,
فلا أقسم بما تبصرون
এবং যা তোমরা দেখ না, তার -
এবং যাহা তোমরা দেখিতে পাও না ;
وما لا تبصرون
নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।
নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা।
إنه لقول رسول كريم
এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।
ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর,
وما هو بقول شاعر ۚ قليلا ما تؤمنون
এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।
ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।
ولا بقول كاهن ۚ قليلا ما تذكرون
এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।
ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।
تنزيل من رب العالمين
সে যদি আমার নামে কোন কথা রচনা করত,
সে যদি আমার নামে কোন কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত,
ولو تقول علينا بعض الأقاويل
তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,
আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম,
لأخذنا منه باليمين
অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।
এবং কাটিয়া দিতাম তাহার জীবন - ধমনী,
ثم لقطعنا منه الوتين
তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই, যে তাহাকে রক্ষা করিতে পারে।
فما منكم من أحد عنه حاجزين
এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।
এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।
وإنه لتذكرة للمتقين
আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।
আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে।
وإنا لنعلم أن منكم مكذبين
নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে,
وإنه لحسرة على الكافرين
নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
অবশ্যই ইহা নিশ্চিত সত্য।
وإنه لحق اليقين
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।
অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
فسبح باسم ربك العظيم