আল নছর
Chapter 110, 3 verses
-
মুহিউদ্দীন খান
-
ইসলামিক ফাউন্ডেশন
-
বয়ান ফাউন্ডেশন
মুহিউদ্দীন খান
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
ইসলামিক ফাউন্ডেশন
যখন আসিবে আল্লহর সাহায্য ও বিজয়
বয়ান ফাউন্ডেশন
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
মুহিউদ্দীন খান
এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
ইসলামিক ফাউন্ডেশন
এবং তুমি দলে দলে মানুষকে আল্লাহর দ্বীনে প্রবেশ করিতে দেখিবে,
বয়ান ফাউন্ডেশন
আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,
মুহিউদ্দীন খান
তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।
ইসলামিক ফাউন্ডেশন
তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও, এবং তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করিও, তিনি তো তওবা কবুলকারী।
বয়ান ফাউন্ডেশন
তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।