যখন আকাশ বিদীর্ণ হবে,
যখন আকাশ বিদীর্ণ হইবে,
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন আকাশ বিদীর্ণ হবে,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাস্ সামা-য়ুন্ শাকক্বত্।
Chapter 84, 25 verses
যখন আকাশ বিদীর্ণ হবে,
যখন আকাশ বিদীর্ণ হইবে,
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; যখন আকাশ বিদীর্ণ হবে,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইযাস্ সামা-য়ুন্ শাকক্বত্।
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়।
এবং তার প্রতিপালকের নির্দেশ মেনে চলবে—এবং সেটিই তার উপযুক্ত,
অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে।
এবং যখন পৃথিবী প্রসারিত করা হবে,
অইযাল্ র্আদুমুদ্দাত্।
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে।
এবং তা তার ভেতরের সবকিছু বের করে দেবে ও শূন্য হয়ে যাবে,
অআল্ক্বত্ মা-ফীহা-অতাখল্লাত্।
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।
এবং তার প্রতিপালকের নির্দেশ মেনে চলবে—এবং সেটিই তার উপযুক্ত,
অআযিনাত্ লিরব্বিহা-অহুকক্বত্।
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে।
হে মানুষ! নিশ্চয়ই তুমি তোমার প্রতিপালকের দিকে কঠোর প্রচেষ্টায় অগ্রসর হচ্ছ, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে,
ইয়া য় আইয়ুহাল্ ইন্সা-নু ইন্নাকা কা-দিহুন্ ইলা-রব্বিকা কাদ্হান্ ফামুলাক্বীহ্।
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে
অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে,
ফা আম্মা-মান্ ঊতিয়া কিতা-বাহূ বিইয়ামীনিহী।
তার হিসাব - নিকাশ সহজে হয়ে যাবে
তাহার হিসাব - নিকাশ সহজেই লওয়া হইবে
তার হিসাব সহজভাবে নেওয়া হবে,
ফাসাওফা ইয়ুহা-সাবু হিসা-বাইঁ ইয়াসীরন।
এবং সে তার পরিবার - পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরিয়া যাইবে;
এবং সে আনন্দিত অবস্থায় তার আপনজনদের কাছে ফিরে যাবে,
অ ইয়ান্ক্বলিবু ইলা-আহ্লিহী মাস্রূর-
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
এবং যাহাকে তাহার ‘আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিক হইতে দেওয়া হইবে
আর যার আমলনামা তার পেছন দিক থেকে দেওয়া হবে,
অ আম্মা-মান ঊতিয়া কিতা-বাহূ অর-য়া জোয়াহ্ রিহী।
সে মৃত্যুকে আহবান করবে,
সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে;
সে শীঘ্রই ধ্বংসকে ডাকবে,
ফাসাওফা ইয়াদ্ ঊ' ছুবূরও।
এবং জাহান্নামে প্রবেশ করবে।
এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে;
এবং প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে,
অ ইয়াছ্লা- সা'ঈরা-।
সে তার পরিবার - পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
নিশ্চয়ই সে তার আপনজনদের মধ্যে আনন্দে ছিল,
ইন্নাহূ কা-না ফী য় আহ্লিহী মাস্রূরা-।
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
সে তো ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না;
নিশ্চয়ই সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না,
ইন্নাহূ জোয়ান্না আল্লাইঁ ইয়ার্হূ।
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
নিশ্চয়ই ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
হ্যাঁ, অবশ্যই; নিশ্চয়ই তার প্রতিপালক তাকে দেখছিলেন,
বালা য় ইন্না রব্বাহূ কা-না বিহী বাছীরা-।
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
আমি শপথ করি অস্তরাগের,
অতএব আমি শপথ করছি সন্ধ্যাকালের লাল আভার,
ফালা য় উকসিমু বিশ্শাফাক্বি
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার,
এবং রাতের, এবং যা তা আচ্ছাদিত করে,
অল্লাইলি অমা-অসাক্ব।
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়;
এবং চাঁদের, যখন তা পূর্ণ হয়,
অল্ক্বামারি ইযাত্তাসাক্ব।
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে।
অবশ্যই তোমরা এক অবস্থা থেকে আরেক অবস্থায় আরোহণ করবে,
লার্তাকাবুন্না ত্বোয়াবাক্বন্ 'আন্ ত্বোয়াবাক।
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
সুতরাং উহাদের কি হইল যে, উহারা ঈমান আনে না
অতঃপর তাদের কী হয়েছে যে তারা বিশ্বাস করে না?
ফামা-লাহুম্ লা-ইয়ুমিনূনা।
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজ্দা করে না?
এবং যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয়, তারা সিজদা করে না?
অইযা-কুরিয়া 'আলাইহিমুল্ কুরআ-নু লা-ইয়াস্জুদুন্।
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে।
বরং অবিশ্বাসীরা মিথ্যারোপ করে,
বালিল্লাযীনা কাফারূ ইয়ুকায্যিবূন্।
তারা যা সংরক্ষণ করে, তা জানেন।
এবং উহারা যাহা পোষণ করে তাহা সবিশেষ অবগত।
আর ভালো জানেন যা তারা অন্তরে সঞ্চয় করে,
অল্লা-হু আ'লামু বিমা-ইয়ু'ঊন্।
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;
অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও,
ফাবার্শ্শিহুম্ বি'আযা-বিন্ আলীমিন্।
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান।
ইল্লাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।