Kitab

আল হাক্বক্বাহ

Chapter 69, 52 verses

  • মুহিউদ্দীন খান
  • জহুরুল হক
  • বাংলা উচ্চারণ
  • ইসলামিক ফাউন্ডেশন
মুহিউদ্দীন খান

সুনিশ্চিত বিষয়।

জহুরুল হক

নিশ্চিত - সত্য!

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্হা-কক্বতু

ইসলামিক ফাউন্ডেশন

সেই অবশ্যম্ভাবী ঘটনা,

মুহিউদ্দীন খান

সুনিশ্চিত বিষয় কি?

জহুরুল হক

কি সেই নিশ্চিত - সত্য?

বাংলা উচ্চারণ

মাল্হা-কক্বহ্।

ইসলামিক ফাউন্ডেশন

কী সেই অবশ্যম্ভাবী ঘটনা?

মুহিউদ্দীন খান

আপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?

জহুরুল হক

আহা, কি দিয়ে তোমাকে বোঝানো যাবে নিশ্চিত - সত্যটা কি?

বাংলা উচ্চারণ

অমা য় আদ্র-কা মাল্হা-কক্বহ্।

ইসলামিক ফাউন্ডেশন

আর তুমি কি জান সেই অবশ্যম্ভাবী ঘটনা কী?

মুহিউদ্দীন খান

আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

জহুরুল হক

ছামূদ ও 'আদগোষ্ঠী আঘাতকারী প্রলয়কে অস্বীকার করেছিল।

বাংলা উচ্চারণ

কায্যাবাত্ ছামূদু অ'আ-দুম্ বিল্ ক্ব-রি'আহ্।

ইসলামিক ফাউন্ডেশন

আদ ও সামূদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়।

মুহিউদ্দীন খান

অতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

জহুরুল হক

তারপর ছামূদগোষ্ঠীর ক্ষেত্রে - - তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয়ে।

বাংলা উচ্চারণ

ফাআম্মা- ছামূদু ফাউহ্লিকূ বিতত্বোয়া-গিয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

আর সামূদ সম্প্রদায়, উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

মুহিউদ্দীন খান

এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,

জহুরুল হক

আর 'আদগোষ্ঠীর ক্ষেত্রে - - তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক গর্জনকারী প্রচন্ড ঝড়ের দ্বারা - -

বাংলা উচ্চারণ

অআম্মা-'আদুন্ ফাউহ্লিকূ বিরীহিন্ ছোর্য়া ছোয়ারিন্ 'আতিয়াহ।

ইসলামিক ফাউন্ডেশন

আর ‘আদ সম্প্রদায়, উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা,

মুহিউদ্দীন খান

যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

জহুরুল হক

যাকে তিনি তাদের উপরে প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিনব্যাপী, অবিরতভাবে, ফলে তুমি সেই লোকদলকে দেখতে পেতে সেখানে লুটিয়ে পড়ে আছে, যেন তারা খেজুর গাছের ফাঁপা গুড়ি।

বাংলা উচ্চারণ

সাখ্খরহা-'আলাইহিম্ সাব্'আ লাইয়া-লিঁও অছামানিয়াতা আইয়্যা-মিন্ হুসূমান্ ফাতারল্ ক্বওমা ফীহা-ছোর্য়া'আ কায়ান্নাহুম্ আ'জ্বা-যু নাখ্লিন্ খা-ওয়িয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে; তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে - উহারা সেখানে লুটাইয়া পড়িয়া আছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়।

মুহিউদ্দীন খান

আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?

জহুরুল হক

তারপর তুমি তাদের অবশিষ্ট কিছু দেখতে পাও কি?

বাংলা উচ্চারণ

ফাহাল্ তারা-লাহুম্ মিম্ বা-ক্বিয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি?

মুহিউদ্দীন খান

ফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

জহুরুল হক

আর ফিরআউন আর যারা তার পূর্ববর্তী ছিল, আর বিধবস্ত শহরগুলো পাপাচার নিয়ে এসেছিল,

বাংলা উচ্চারণ

অজ্বা-য়া র্ফি'আঊনু অমান্ ক্বব্লাহূ অল্ মু''তাফিকা-তু বিল্খ-ত্বিয়াহ্।

ফাআম্মা-মান্ ঊতিয়া কিতা-বাহূ বিইয়ামীনিহী ফাইয়াকুলু হা-য়ুমুকরায়ূ কিতা-বিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

ফির‘আওন, তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল।

মুহিউদ্দীন খান

তারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

জহুরুল হক

যেহেতু তাদের প্রভুর রসূলকে তারা অমান্য করেছিল, সেজন্য তিনি তাদের পাকড়াও করেছিলেন এক সুকঠিন পাকড়ানোতে।

বাংলা উচ্চারণ

ফা'আছোয়াও রাসূলা রব্বিহিম্ ফাআখযাহুম্ আখ্যার্তা রা-বিয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন - কঠোর শাস্তি।

মুহিউদ্দীন খান

যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

জহুরুল হক

নিঃসন্দেহ যখন পানি ফেঁপে উঠেছিল, তখন আমরা তোমাদের বহন করেলিাম জাহাজের মধ্যে,

বাংলা উচ্চারণ

ইন্না-লাম্মা ত্বোয়াগাল্ মা-য়ু হামাল্নাকুম্ ফিল্ জ্বা-রিয়াহ।

ইসলামিক ফাউন্ডেশন

যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদের - কে আরোহণ করাইয়াছিলাম নৌযানে,

মুহিউদ্দীন খান

যাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

জহুরুল হক

যেন আমরা এটিকে তোমাদের জন্য বানাতে পারি স্মরণীয় বিষয়, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে।

বাংলা উচ্চারণ

লিনাজ'আলাহা-লাকুম্ তায্কিরতাঁও অ তা'ইইয়াহা য় উযুনুঁও ওয়া 'ইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এইজন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।

মুহিউদ্দীন খান

যখন শিংগায় ফুৎকার দেয়া হবে - একটি মাত্র ফুৎকার

জহুরুল হক

সুতরাং যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে - - একটি মাত্র ফুৎকার, - -

বাংলা উচ্চারণ

ফাইযা-নুফিখ ফিছ্ ছূরি নাফ্খতুঁও ওয়া-হিদাহ।

ইসলামিক ফাউন্ডেশন

যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে - একটি মাত্র ফুৎকার,

মুহিউদ্দীন খান

এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ - বিচুর্ণ করে দেয়া হবে,

জহুরুল হক

এবং পৃথিবী ও পাহাড় - পর্বত উত্তোলন করা হবে, আর একটিমাত্র ধাক্কায় তাদের চূর্ণবিচূর্ণ করা হবে।

বাংলা উচ্চারণ

অহুম্মিলাতিল্ র্আদু অল্ জ্বিবা-লু ফাদুক্কাতা- দাক্কাতাঁও ওয়া-হিদাও।

ইসলামিক ফাউন্ডেশন

পর্বতমালাসমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ - বিচূর্ণ হইয়া যাইবে।

মুহিউদ্দীন খান

সেদিন কেয়ামত সংঘটিত হবে।

জহুরুল হক

অতএব সেইদিন মহাঘটনা সংঘটিত হবে,

বাংলা উচ্চারণ

ফাইয়াওমায়িযিওঁ অক্বা'আতিল্ ওয়া-ক্বি'আতু ।

ইসলামিক ফাউন্ডেশন

সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয়,

মুহিউদ্দীন খান

সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

জহুরুল হক

আর আকাশ বিদীর্ণ হবে, ফলে সেইদিন তা হবে ভঙ্গুর;

বাংলা উচ্চারণ

অন্শাকক্বাতিস্ সামা-য়ু ফাহিয়া ইয়াওমায়িযিঁও ওয়া-হিইয়াতুঁও।

ইসলামিক ফাউন্ডেশন

এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে।

মুহিউদ্দীন খান

এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।

জহুরুল হক

আর ফিরিশ্‌তারা এর প্রান্তগুলোয় রইবে। আর তাদের উপরে সেইদিন তোমার প্রভুর আরশ বহন করবে আটজন।

বাংলা উচ্চারণ

অল্মালাকু 'আলা য় র্আজ্বা-য়িহা অইয়াহ্মিলু 'র্আশা রব্বিকা ফাওক্বাহুম্ ইয়াওমায়িযিন্ ছামা-নিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

ফিরিশ্‌তাগণ আকাশের প্রান্তদেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিশ্‌তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে।

মুহিউদ্দীন খান

সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

জহুরুল হক

সেইদিন তোমাদের অনাবৃত করা হবে, - - কোনো গোপন বিষয় তোমাদের থেকে গোপন থাকবে না।

বাংলা উচ্চারণ

ইয়াওমায়িযিন্ তু'রদুনা লা-তাখ্ফা-মিন্কুম্ খ-ফিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না।

মুহিউদ্দীন খান

অতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

জহুরুল হক

তারপর যাকে তার বই তার ডান হাতে দেয়া হবে সে তখন বলবে - - ''নাও, আমার এই বই পড়ে দেখো!

ইসলামিক ফাউন্ডেশন

তখন যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, সে বলিবে, ‘লও, আমার ‘আমলনামা, পড়িয়া দেখ ;

মুহিউদ্দীন খান

আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

জহুরুল হক

''আমি নিশ্চয়ই জানতাম যে আমি আলবৎ আমার এই হিসাবের সম্মুখীন হতে যাচ্ছি।’’

বাংলা উচ্চারণ

ইন্নী জোয়ানান্তু আন্নী মুলা-ক্বিন্ হিসা-বিইয়াহ্

ইসলামিক ফাউন্ডেশন

‘নিশ্চয়ই আমি জানিতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে।’

মুহিউদ্দীন খান

অতঃপর সে সুখী জীবন - যাপন করবে,

জহুরুল হক

সুতরাং সে থাকবে এক পূর্ণ - সন্তোষজনক জীবনযাপনে - -

বাংলা উচ্চারণ

ফাহুওয়া ফী 'ঈশার্তি র-দ্বিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন;

মুহিউদ্দীন খান

সুউচ্চ জান্নাতে।

জহুরুল হক

এক উঁচু পর্যায়ের জান্নাতে,

বাংলা উচ্চারণ

ফী জ্বান্নাতিন্ 'আ-লিয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

সুউচ্চ জান্নাতে

মুহিউদ্দীন খান

তার ফলসমূহ অবনমিত থাকবে।

জহুরুল হক

যার ফলের থোকাগুলো নাগালের মধ্যে।

বাংলা উচ্চারণ

কুতুফুহা-দা-নিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহার ফলরাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে।

মুহিউদ্দীন খান

বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

জহুরুল হক

''খাও আর পান করো তৃপ্তির সঙ্গে সেইজন্য যা তোমরা আগেকার দিনগুলোয় সম্পাদন করেছিলে।’’

বাংলা উচ্চারণ

কুলূ অশ্রাবূ হানী-য়াম্ বিমা য় আস্লাফ্তুম্ ফিল্ আইয়্যা-মিল্ খ-লিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

তাহাদেরকে বলা হইবে, ‘পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়ে।’

মুহিউদ্দীন খান

যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

জহুরুল হক

আর তার ক্ষেত্রে যাকে তার বই তার বাম হাতে দেওয়া হবে সে তখন বলবে - - ''হায় আমার আফসোস! আমার এই বই যদি আমায় কখনো দেখানো না হতো, - -

বাংলা উচ্চারণ

অ আম্মা-মান্ ঊতিইয়া কিতা-বাহূ বিশিমা-লিহী ফাইয়াকুলু ইয়া-লাইতানী লাম্ ঊতা কিতা-বিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

কিন্তু যাহার ‘আমলনামা তাহার বাম হস্তে দেওয়া হইবে, সে বলিবে, ‘হায়! আমাকে যদি দেওয়াই না হইত আমার ‘আমলনামা,

মুহিউদ্দীন খান

আমি যদি না জানতাম আমার হিসাব!

জহুরুল হক

''আর আমি যদি কখনো জানতাম না আমার এই হিসাবটি কী।

বাংলা উচ্চারণ

অলাম্ আদ্রি মা-হিসা-বিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

‘এবং আমি যদি না জানিতাম আমার হিসাব !

মুহিউদ্দীন খান

হায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

জহুরুল হক

''হায় আফসোস! এইটাই যদি আমার শেষ হতো!

বাংলা উচ্চারণ

ইয়া-লাইতাহা- কা-নাতিল্ ক্ব-দ্বিয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হইত।

মুহিউদ্দীন খান

আমার ধন - সম্পদ আমার কোন উপকারে আসল না।

জহুরুল হক

''আমার ধনসম্পদ আমার কোনো কাজে এল না;

বাংলা উচ্চারণ

মা য় আগ্না 'আন্নী মা-লিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

‘আমার ধন - সম্পদ আমার কোন কাজেই আসিল না।

মুহিউদ্দীন খান

আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

জহুরুল হক

''আমার কর্তৃত্ব আমার থেকে বিনাশ হয়ে গেছে।’’

বাংলা উচ্চারণ

হালাকা 'আন্নী সুল্ত্বোয়-নিইয়াহ্।

ইসলামিক ফাউন্ডেশন

‘আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে।’

মুহিউদ্দীন খান

ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

জহুরুল হক

''তাকে ধরো এবং তাকে বাঁধো,

বাংলা উচ্চারণ

খুযূহু ফাগুল্লু হু।

ইসলামিক ফাউন্ডেশন

ফিরিশ্‌তাদেরকে বলা হইবে, ‘ধর উহাকে, উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও।

মুহিউদ্দীন খান

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

জহুরুল হক

''তারপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো,

বাংলা উচ্চারণ

ছুম্মাল্ জ্বাহীমা ছোয়াল্লূহু।

ইসলামিক ফাউন্ডেশন

‘অতঃপর উহাকে নিক্ষেপ কর জাহান্নামে।

মুহিউদ্দীন খান

অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

জহুরুল হক

''তারপর তাকে এক শিকলে আবদ্ধ করো যার দৈঘ্য হচ্ছে সত্তর হাত।

বাংলা উচ্চারণ

ছুম্মা ফী সিল্সিলাতিন্ র্যা'উহা সাব্'ঊনা যিরা-'আন্ ফাস্লুকূহ্।

ইসলামিক ফাউন্ডেশন

‘পুনরায় তাহাকে শৃঙ্খলিত কর সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে’,

মুহিউদ্দীন খান

নিশ্চয় সে মহান আল্লাহতে ছিল না।

জহুরুল হক

''নিশ্চয় সে বিশ্বাস করত না মহান ‌তে,

বাংলা উচ্চারণ

ইন্নাহূ কা-না লা-ইয়ুমিনু বিল্লা-হিল্ 'আজীম।

ইসলামিক ফাউন্ডেশন

সে তো মহান ‌র প্রতি ছিল না।

মুহিউদ্দীন খান

এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

জহুরুল হক

''আর সে উৎসাহ দেখাত না গরীবদের খাবার দিতে,

বাংলা উচ্চারণ

অলা-ইয়াহুদ্ব্দ্ব 'আলা ত্বোয়া'আ- মিল্ মিস্কীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না,

মুহিউদ্দীন খান

অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

জহুরুল হক

''সেজন্য আজ তার জন্যে এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না,

বাংলা উচ্চারণ

ফালাইসা লাহুল্ ইয়াওমা হা-হুনা-হামীমুঁও।

ইসলামিক ফাউন্ডেশন

অতএব এই দিন সেখানে তাহার কোন সুহৃদ থাকিবে না,

মুহিউদ্দীন খান

এবং কোন খাদ্য নাই, ক্ষত - নিঃসৃত পুঁজ ব্যতীত।

জহুরুল হক

''আর কোনো খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুজঁ ব্যতীত - -

বাংলা উচ্চারণ

অলা-ত্বোয়া'আ-মুন্ ইল্লা-মিন্ গিস্লীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং কোন খাদ্য থাকিবে না ক্ষতনিঃসৃত পুঁজ ব্যতীত,

মুহিউদ্দীন খান

গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

জহুরুল হক

''যা পাপীরা ব্যতীত আর কেউ খায় না।’’

বাংলা উচ্চারণ

লা-ইয়াকুলুহূ য় ইল্লাল্ খ-ত্বিয়ূন্।

ইসলামিক ফাউন্ডেশন

যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না।

মুহিউদ্দীন খান

তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

জহুরুল হক

কিন্ত না, আমি কসম খাচ্ছি যা তোমরা দেখছ তার,

বাংলা উচ্চারণ

ফালা য় উক্ব্সিমু বিমা-তুব্ছিরূন্।

ইসলামিক ফাউন্ডেশন

আমি কসম করিতেছি উহার, যাহা তোমরা দেখিতে পাও,

মুহিউদ্দীন খান

এবং যা তোমরা দেখ না, তার -

জহুরুল হক

এবং যা তোমরা দেখছ না তারও, - -

বাংলা উচ্চারণ

অমা- লা-তুব্ছিরূন।

ইসলামিক ফাউন্ডেশন

এবং যাহা তোমরা দেখিতে পাও না ;

মুহিউদ্দীন খান

নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

জহুরুল হক

যে এটি এক সম্মানিত রসূলের বাণী,

বাংলা উচ্চারণ

ইন্নাহূ লাক্বওলু রাসূলিন্ কারীম।

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা।

মুহিউদ্দীন খান

এবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

জহুরুল হক

আর এ কোনো কবির আলাপন নয়; সামান্যই তো যা তোমরা বিশ্বাস কর।

বাংলা উচ্চারণ

অমা-হুওয়া বিক্বওলি শা-ইর্' ক্বলীলাম্ মা-তু”মিনূন্।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর,

মুহিউদ্দীন খান

এবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

জহুরুল হক

আর কোনো গনৎকারের বাক্‌চাতুরীও নয়, যৎসামান্য যা তোমরা চিন্তা কর!

বাংলা উচ্চারণ

অলা-বিক্বওলি কা-হিন্ ক্বলীলাম্ মা-তাযাক্কারূন্।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।

মুহিউদ্দীন খান

এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

জহুরুল হক

এ হচ্ছে এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।

বাংলা উচ্চারণ

তান্যীলূম্ র্মি রব্বিল্ 'আ-লামীন্ ।

ইসলামিক ফাউন্ডেশন

ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।

মুহিউদ্দীন খান

সে যদি আমার নামে কোন কথা রচনা করত,

জহুরুল হক

আর তিনি যদি আমাদের নামে কোনো বাণী রচনা করতে চাইতেন, - -

বাংলা উচ্চারণ

অলাও তাক্বওয়্যালা 'আলাইনা-বা'দ্বোয়াল্ আক্ব-ওয়ীল্।

ইসলামিক ফাউন্ডেশন

সে যদি আমার নামে কোন কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত,

মুহিউদ্দীন খান

তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,

জহুরুল হক

তাহলে আমরা নিশ্চয়ই তাকে ডানহাতে পাকড়াও করতাম,

বাংলা উচ্চারণ

লাআখায্না-মিন্হু বিল্ইয়ামীন।

ইসলামিক ফাউন্ডেশন

আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম,

মুহিউদ্দীন খান

অতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

জহুরুল হক

তারপর নিশ্চয়ই তার কন্ঠশিরা কেটে ফেলতাম,

বাংলা উচ্চারণ

ছুম্মা লাক্বত্বোয়া'না- মিন্হুল্ অতীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং কাটিয়া দিতাম তাহার জীবন - ধমনী,

মুহিউদ্দীন খান

তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

জহুরুল হক

তখন তোমাদের মধ্যের কেউই ওর থেকে নিবৃত্ত করতে পারতে না।

বাংলা উচ্চারণ

ফামা-মিন্কুম্ মিন্ আহাদিন্ 'আন্হু হা-জ্বিযীন্।

ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই, যে তাহাকে রক্ষা করিতে পারে।

মুহিউদ্দীন খান

এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

জহুরুল হক

আর নিশ্চয়ই এইটি ধর্মভীরুদের জন্য এক স্মারক - গ্রন্থ।

বাংলা উচ্চারণ

অইন্নাহূ লাতায্কিরতুল্ লিল্মুত্তাক্বীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।

মুহিউদ্দীন খান

আমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

জহুরুল হক

আর নিশ্চয়ই আমরা তো জানি যে তোমাদের মধ্যে সত্যপ্রত্যাখ্যানকারী রয়েছে।

বাংলা উচ্চারণ

অইন্না-লানা'লামু আন্না মিন্কুম্ মুকায্যাবীন্।

ইসলামিক ফাউন্ডেশন

আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে।

মুহিউদ্দীন খান

নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

জহুরুল হক

আর নিঃসন্দেহ এটি অবিশ্বাসীদের জন্য বড় অনুতাপের বিষয়।

বাংলা উচ্চারণ

অইন্নাহূ লাহাসরতুন্ 'আলাল্ কা-ফিরীন্।

ইসলামিক ফাউন্ডেশন

এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে,

মুহিউদ্দীন খান

নিশ্চয় এটা নিশ্চিত সত্য।

জহুরুল হক

আর নিঃসন্দেহ এটি তো সুনিশ্চিত সত্য।

বাংলা উচ্চারণ

অইন্নাহূ লাহাককুল্ ইয়াক্বীন্।

ইসলামিক ফাউন্ডেশন

অবশ্যই ইহা নিশ্চিত সত্য।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

জহুরুল হক

অতএব তোমার মহামহিমান্নিত প্রভুর নামের জপতপ করো।

বাংলা উচ্চারণ

ফাসাব্বিহ্ বিস্মি রব্বিকাল্ আ'জীম্।

ইসলামিক ফাউন্ডেশন

অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme