আল কাফিরুন
Chapter 109, 6 verses
-
মুহিউদ্দীন খান
-
জহুরুল হক
-
আবদুস শহীদ নাসিম
মুহিউদ্দীন খান
বলুন, হে কাফেরকূল,
জহুরুল হক
বলো - - ''ওহে অবিশ্বাসিগোষ্ঠী!
আবদুস শহীদ নাসিম
(হে নবী!) বলে দাও : ওহে কাফিররা!
মুহিউদ্দীন খান
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
জহুরুল হক
''আমি তাকে উপাসনা করি না যাকে তোমরা উপাসনা কর,
আবদুস শহীদ নাসিম
তোমরা যাদের ইবাদত করো, আমি তাদের ইবাদত করিনা।
মুহিউদ্দীন খান
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
জহুরুল হক
''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।
আবদুস শহীদ নাসিম
আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও।
মুহিউদ্দীন খান
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
জহুরুল হক
''আর আমিও তার উপাসনাকারী নই যাকে তোমরা উপাসনা কর।
আবদুস শহীদ নাসিম
আর তোমরা যাদের ইবাদত করছো, আমি তাদের ইবাদতকারী নই।
মুহিউদ্দীন খান
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
জহুরুল হক
''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।
আবদুস শহীদ নাসিম
আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও।
মুহিউদ্দীন খান
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
জহুরুল হক
''তোমাদের জন্য তোমাদের ধর্মমত এবং আমার জন্য আমার ধর্মমত।’’
আবদুস শহীদ নাসিম
তোমাদের জন্যে তোমাদের দীন, আর আমার জন্যে আমার দীন।