আল নাস
Chapter 114, 6 verses
-
মুহিউদ্দীন খান
-
জহুরুল হক
মুহিউদ্দীন খান
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
জহুরুল হক
তুমি বলে যাও - - ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, - -
মুহিউদ্দীন খান
মানুষের অধিপতির,
জহুরুল হক
''মানুষের মালিকের, - -
মুহিউদ্দীন খান
মানুষের মা’বুদের
জহুরুল হক
''মানুষের উপাস্যের,
মুহিউদ্দীন খান
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
জহুরুল হক
''গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, - -
মুহিউদ্দীন খান
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
জহুরুল হক
''যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,
মুহিউদ্দীন খান
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
জহুরুল হক
''জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’