আল ত্বীন
Chapter 95, 8 verses
-
মুহিউদ্দীন খান
-
জহুরুল হক
মুহিউদ্দীন খান
শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
জহুরুল হক
ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;
মুহিউদ্দীন খান
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
জহুরুল হক
আর সিনাই পর্বতের কথা,
মুহিউদ্দীন খান
এবং এই নিরাপদ নগরীর।
জহুরুল হক
আর এই নিরাপদ নগরের কথা!
মুহিউদ্দীন খান
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
জহুরুল হক
সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ - সুন্দর আকৃতিতে।
মুহিউদ্দীন খান
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
জহুরুল হক
তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, - -
মুহিউদ্দীন খান
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
জহুরুল হক
তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা - বিরতিবিহীন প্রতিদান।
মুহিউদ্দীন খান
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
জহুরুল হক
তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়?
মুহিউদ্দীন খান
কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
জহুরুল হক
কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?