ক্বাফ , choose another chapter
ক্বাফ
Chapter 50, 45 verses
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
Arabic, with marks
বাংলা উচ্চারণ
Word by word
Add book
List
Grid
মুহিউদ্দীন খান
১ ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ;
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; কাফ্, শপথ সম্মানিত কুরআনের
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ক্বা-ফ্ অল্কুরআ-নিল্ মাজ্বীদ্।
Word by word
١ قٓ وَٱلْقُرْءَانِ ٱلْمَجِيدِ
মুহিউদ্দীন খান
২ বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্যের ব্যাপার।
সমকালীন বাংলা
২ বরং তাহারা বিস্ময় বোধ করে যে, উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে, আর কাফিররা বলে, ‘ইহা তো এক আশ্চর্য ব্যাপার !
Arabic, with marks
٢ بَلْ عَجِبُوا أَن جَاءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَٰذَا شَيْءٌ عَجِيبٌ
বাংলা উচ্চারণ
২ বাল্ 'আজ্বিবূ য় আন্ জ্বা-য়াহুম্ মুন্যিরুম্ মিন্হুম্ ফাক্ব-লাল্ কা-ফিরূনা হা-যা- শাইয়ুন্ 'আজ্বীব।
Word by word
٢ بَلْ عَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ فَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا شَىْءٌ عَجِيبٌ
মুহিউদ্দীন খান
৩ আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? এ প্রত্যাবর্তন সুদূরপরাহত।
সমকালীন বাংলা
৩ ‘আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব? সুদূরপরাহত সেই প্রত্যাবর্তন।’
Arabic, with marks
٣ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۖ ذَٰلِكَ رَجْعٌ بَعِيدٌ
বাংলা উচ্চারণ
৩ আইযা-মিত্না-অকুন্না-তুর-বান্ যা-লিকা রাজ্ব 'উম্ বা'ঈদ্।
Word by word
٣ أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَٰلِكَ رَجْعٌۢ بَعِيدٌ
মুহিউদ্দীন খান
৪ মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে, তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব।
সমকালীন বাংলা
৪ আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব।
Arabic, with marks
٤ قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ
বাংলা উচ্চারণ
৪ ক্বদ্ 'আলিম্না-মা-তান্কুছুল্ র্আদু মিন্হুম্ অ'ইন্দানা-কিতা-বুন্ হাফীজ্।
Word by word
٤ قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ ٱلْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظٌۢ
মুহিউদ্দীন খান
৫ বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে। ফলে তারা সংশয়ে পতিত রয়েছে।
সমকালীন বাংলা
৫ বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে। ফলে, উহারা সংশয়ে দোদুল্যমান।
Arabic, with marks
٥ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَّرِيجٍ
বাংলা উচ্চারণ
৫ বাল্ কায্যাবূ বিল্হাক্ব ক্বি লাম্মা- জ্বা-য়াহুম্ ফাহুম্ ফী য় আম্রীম্ মারীজ্ব ।
Word by word
٥ بَلْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىٓ أَمْرٍ مَّرِيجٍ
মুহিউদ্দীন খান
৬ তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? তাতে কোন ছিদ্রও নেই।
সমকালীন বাংলা
৬ উহারা কি উহাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না, আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটলও নাই?
Arabic, with marks
٦ أَفَلَمْ يَنظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِن فُرُوجٍ
বাংলা উচ্চারণ
৬ আফালাম্ ইয়ান্জুরূ য় ইলাস্ সামা-য়ি ফাওক্বহুম্ কাইফা বানাইনা-হা- অযাইয়্যান্না-হা- অমা- লাহা- মিন্ ফুরূজ্ব ।
Word by word
٦ أَفَلَمْ يَنظُرُوٓا۟ إِلَى ٱلسَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٍ
মুহিউদ্দীন খান
৭ আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি।
সমকালীন বাংলা
৭ আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়নপ্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ,
Arabic, with marks
٧ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ
বাংলা উচ্চারণ
৭ অল্ র্আদ্বোয়া মাদাদ্না-হা- ওয়া আল্ক্বইনা-ফীহা-রাওয়া-সিয়া অআম্বাত্না-ফীহা-মিন্ কুল্লি যাওজ্বিম্ বাহীজ্ব ।
Word by word
٧ وَٱلْأَرْضَ مَدَدْنَٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۭ بَهِيجٍ
মুহিউদ্দীন খান
৮ এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মত ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্যে।
সমকালীন বাংলা
৮ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যাক্তির জন্য আদেশ স্বরূপ।
Arabic, with marks
٨ تَبْصِرَةً وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍ مُّنِيبٍ
বাংলা উচ্চারণ
৮ তাব্ছিরতাঁও যিক্র-লিকুল্লি 'আব্দিম্ মুনীব্।
Word by word
٨ تَبْصِرَةً وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍ مُّنِيبٍ
মুহিউদ্দীন খান
৯ আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা বাগান ও শস্য উদগত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়।
সমকালীন বাংলা
৯ আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্দারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ব শস্যরাজি,
Arabic, with marks
٩ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُّبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ
বাংলা উচ্চারণ
৯ অনায্যাল্না- মিনাস্ সামা-য়ি মা-য়াম্ মুবা-রকান্ ফাআম্বাত্না-বিহী জ্বান্না-তিঁও অহাব্বাল্ হাছীদ্।
Word by word
٩ وَنَزَّلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً مُّبَٰرَكًا فَأَنۢبَتْنَا بِهِۦ جَنَّٰتٍ وَحَبَّ ٱلْحَصِيدِ
মুহিউদ্দীন খান
১০ এবং লম্বমান খর্জুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খর্জুর,
সমকালীন বাংলা
১০ ও সম্মুন্নত খর্জুর বৃক্ষ যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর -
Arabic, with marks
١٠ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَّهَا طَلْعٌ نَّضِيدٌ
বাংলা উচ্চারণ
১০ অন্নাখ্লা বা-সিক্ব-তিল্ লাহা-ত্বোয়াল্'উন্নাদ্বীদ্।
Word by word
١٠ وَٱلنَّخْلَ بَاسِقَٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِيدٌ
মুহিউদ্দীন খান
১১ বান্দাদের জীবিকাস্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি। এমনিভাবে পুনরুত্থান ঘটবে।
সমকালীন বাংলা
১১ আমার বান্দাদের জীবিকাস্বরূপ। বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে ; এইভাবে উত্থান ঘটিবে।
Arabic, with marks
١١ رِّزْقًا لِّلْعِبَادِ ۖ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَّيْتًا ۚ كَذَٰلِكَ الْخُرُوجُ
বাংলা উচ্চারণ
১১ রিয্ক্বল্ লিল্'ইবা-দি অআহ্ইয়াইনা-বিহী বাল্দাতাম্ মাইতা- কাযা-লিকাল্ খুরূজ্ব ।
Word by word
١١ رِّزْقًا لِّلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِۦ بَلْدَةً مَّيْتًا كَذَٰلِكَ ٱلْخُرُوجُ
মুহিউদ্দীন খান
১২ তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কুপবাসীরা এবং সামুদ সম্প্রদায়।
সমকালীন বাংলা
১২ ইহাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায়, রাস্ ও সামূদ সম্প্রদায়,
Arabic, with marks
١٢ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَابُ الرَّسِّ وَثَمُودُ
বাংলা উচ্চারণ
১২ কায্যাবাত্ ক্বব্লাহুম্ ক্বওমু নূহিঁও অআছ্হা-র্বু রস্সি অছামূদ্।
Word by word
١٢ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ
মুহিউদ্দীন খান
১৩ আদ, ফেরাউন, ও লূতের সম্প্রদায়,
সমকালীন বাংলা
১৩ ‘আদ, ফির‘আওন ও লূত সম্প্রদায়
Arabic, with marks
١٣ وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَانُ لُوطٍ
বাংলা উচ্চারণ
১৩ অ'আদুঁও অর্ফি'আউনু অইখ্ওয়া-নু লূত্ব ।
Word by word
١٣ وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَٰنُ لُوطٍ
মুহিউদ্দীন খান
১৪ বনবাসীরা এবং তোব্বা সম্প্রদায়। প্রত্যেকেই রসূলগণকে মিথ্যা বলেছে, অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে।
সমকালীন বাংলা
১৪ এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় ; উহারা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে।
Arabic, with marks
١٤ وَأَصْحَابُ الْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ۚ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدِ
বাংলা উচ্চারণ
১৪ অআছ্হা-বুল্ আইকাতি অ ক্বওমু তুব্বা' কুল্লুন্ কায্যার্বা রুসুলা ফাহাক্ব ক্বা অ'ঈদ্।
Word by word
١٤ وَأَصْحَٰبُ ٱلْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ كُلٌّ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ
মুহিউদ্দীন খান
১৫ আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষন করেছে।
সমকালীন বাংলা
১৫ আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্তহইয়া পড়িয়াছি! বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে পতিত।
Arabic, with marks
١٥ أَفَعَيِينَا بِالْخَلْقِ الْأَوَّلِ ۚ بَلْ هُمْ فِي لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيدٍ
বাংলা উচ্চারণ
১৫ আফা'আয়ীনা বিল্ খল্ক্বিল্ আওয়্যাল্ বাল্হুম্ ফী লাব্সিম্ মিন্ খল্ক্বিন্ জ্বাদীদ্।
Word by word
١٥ أَفَعَيِينَا بِٱلْخَلْقِ ٱلْأَوَّلِ بَلْ هُمْ فِى لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيدٍ
মুহিউদ্দীন খান
১৬ আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।
সমকালীন বাংলা
১৬ আমিই মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর।
Arabic, with marks
١٦ وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
বাংলা উচ্চারণ
১৬ অ লাক্বদ্ খলাক্ব নাল্ ইন্সা-না অনা'লামু মা-তুওয়াস্ ওয়িসু বিহী নাফ্সুহূ অনাহ্নু আক্ব রাবু ইলাইহি মিন্ হাব্লিল্ অরীদ্।
Word by word
١٦ وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِۦ نَفْسُهُۥ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ
মুহিউদ্দীন খান
১৭ যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।
সমকালীন বাংলা
১৭ স্মরণ রাখিও, ‘দুই গ্রহণকারী’ ফিরিশতা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে ;
Arabic, with marks
١٧ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ
বাংলা উচ্চারণ
১৭ ইয্ ইয়াতালাক্ব ক্বল্ মুতালাক্ব ক্বিইয়া-নি 'আনিল্ ইয়ামীনি অ'আনিশ্ শিমা-লি ক্বা'ঈদ্।
Word by word
١٧ إِذْ يَتَلَقَّى ٱلْمُتَلَقِّيَانِ عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٌ
মুহিউদ্দীন খান
১৮ সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
সমকালীন বাংলা
১৮ মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে।
Arabic, with marks
١٨ مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
বাংলা উচ্চারণ
১৮ মা-ইয়াল্ফিজু মিন্ ক্বওলিন্ ইল্লা-লাদাইহি রাক্বীবুন্ 'আতীদ্।
Word by word
١٨ مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
মুহিউদ্দীন খান
১৯ মৃত্যুযন্ত্রণা নিশ্চিতই আসবে। এ থেকেই তুমি টালবাহানা করতে।
সমকালীন বাংলা
১৯ মৃত্যুযন্ত্রণা সত্যই আসিবে ; ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ।
Arabic, with marks
١٩ وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
বাংলা উচ্চারণ
১৯ অজ্বা-য়াত্ সাক্রতুল্ মাওতি বিল্হাক্ব যা-লিকা মা-কুন্তা মিন্হু তাহীদ্।
Word by word
١٩ وَجَآءَتْ سَكْرَةُ ٱلْمَوْتِ بِٱلْحَقِّ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
মুহিউদ্দীন খান
২০ এবং শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন।
সমকালীন বাংলা
২০ আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে, উহাই শাস্তির দিন।
Arabic, with marks
٢٠ وَنُفِخَ فِي الصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ الْوَعِيدِ
বাংলা উচ্চারণ
২০ অনুফিখা ফিছ্ র্ছূ যা-লিকা ইয়াওমুল্ অঈ'দ্।
Word by word
٢٠ وَنُفِخَ فِى ٱلصُّورِ ذَٰلِكَ يَوْمُ ٱلْوَعِيدِ
মুহিউদ্দীন খান
২১ প্রত্যেক ব্যক্তি আগমন করবে। তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী।
সমকালীন বাংলা
২১ সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে, তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী।
Arabic, with marks
٢١ وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَائِقٌ وَشَهِيدٌ
বাংলা উচ্চারণ
২১ অজ্বা-য়াত্ কুল্লুনাফ্সিম্ মা'আহা-সা-য়িকু অশাহীদ্।
Word by word
٢١ وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآئِقٌ وَشَهِيدٌ
মুহিউদ্দীন খান
২২ তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ন।
সমকালীন বাংলা
২২ তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি। অদ্য তোমার দৃষ্টি প্রখর।
Arabic, with marks
٢٢ لَّقَدْ كُنتَ فِي غَفْلَةٍ مِّنْ هَٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ
বাংলা উচ্চারণ
২২ লাক্বদ্ কুন্তা ফী গফ্লাতিম্ মিন্ হা-যা- ফাকাশাফ্না- 'আন্কা গিত্বোয়া-য়াকা ফাবাছোয়ারুকাল্ ইয়াওমা হাদীদ্।
Word by word
٢٢ لَّقَدْ كُنتَ فِى غَفْلَةٍ مِّنْ هَٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلْيَوْمَ حَدِيدٌ
মুহিউদ্দীন খান
২৩ তার সঙ্গী ফেরেশতা বলবেঃ আমার কাছে যে, আমলনামা ছিল, তা এই।
সমকালীন বাংলা
২৩ তাহার সঙ্গী ফিরিশ্তা বলিবে, ‘এই তো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত।’
Arabic, with marks
٢٣ وَقَالَ قَرِينُهُ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ
বাংলা উচ্চারণ
২৩ অক্ব-লা ক্বরীনুহূ হা-যা-মা-লাদাইয়্যা আ'তীদ্।
Word by word
٢٣ وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَىَّ عَتِيدٌ
মুহিউদ্দীন খান
২৪ তোমরা উভয়েই নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে,
সমকালীন বাংলা
২৪ আদেশ করা হইবে, তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে -
Arabic, with marks
٢٤ أَلْقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ
বাংলা উচ্চারণ
২৪ আল্ক্বিয়া-ফী জ্বাহান্নামা কুল্লা কাফ্ফা-রিন্ 'আনীদ্।
Word by word
٢٤ أَلْقِيَا فِى جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ
মুহিউদ্দীন খান
২৫ যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
সমকালীন বাংলা
২৫ কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।
Arabic, with marks
٢٥ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ
বাংলা উচ্চারণ
২৫ মান্না-ই'ল্ লিল্খইরি মু'তাদিম্ মুরীবিন্।
Word by word
٢٥ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ
মুহিউদ্দীন খান
২৬ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।
সমকালীন বাংলা
২৬ যে ব্যাক্ত আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহন করিত আল্লাহ তাহাকে উপযুক্ত শাস্তি দিবেন।
Arabic, with marks
٢٦ الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ
বাংলা উচ্চারণ
২৬ আল্লাযী জ্বা'আলা মা'আল্লা-হি ইলা-হান আ-খর ফাআল্ক্বিয়া-হু ফিল্ 'আযা-বিশ্ শাদীদ্।
Word by word
٢٦ ٱلَّذِى جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلْقِيَاهُ فِى ٱلْعَذَابِ ٱلشَّدِيدِ
মুহিউদ্দীন খান
২৭ তার সঙ্গী শয়তান বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুতঃ সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত।
সমকালীন বাংলা
২৭ তাহার সহচর শয়তান বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমি তাহাকে অবাধ্য করি নাই। বস্তুত সে - ই ছিল ঘোর বিভ্রান্ত।
Arabic, with marks
٢٧ ۞ قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَٰكِن كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ
বাংলা উচ্চারণ
২৭ ক্ব-লা ক্বরীনুহূ রব্বানা-মা য় আত্ব গাইতুহূ অলা-কিন্ কা-না ফী দ্বোয়ালা-লিম্ বা'ঈদ্।
Word by word
٢٧ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطْغَيْتُهُۥ وَلَٰكِن كَانَ فِى ضَلَٰلٍۭ بَعِيدٍ
মুহিউদ্দীন খান
২৮ আল্লাহ বলবেনঃ আমার সামনে বাকবিতন্ডা করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম।
সমকালীন বাংলা
২৮ আল্লাহ বলিবেন, ‘আমার সম্মুখে বাক - বিতণ্ডা করিও না; তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি।
Arabic, with marks
٢٨ قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُم بِالْوَعِيدِ
বাংলা উচ্চারণ
২৮ ক্ব-লা লা-তাখ্তাছিমূ লাদাইয়্যা অক্বদ্ ক্বদ্দাম্তু ইলাইকুম্ বিল্ অ'ঈদ্।
Word by word
٢٨ قَالَ لَا تَخْتَصِمُوا۟ لَدَىَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُم بِٱلْوَعِيدِ
মুহিউদ্দীন খান
২৯ আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই।
সমকালীন বাংলা
২৯ ‘আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না।’
Arabic, with marks
٢٩ مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيدِ
বাংলা উচ্চারণ
২৯ মা-ইয়ুবাদ্দালুল্ ক্বওলু লাদাইয়্যা অমা য় আনা বিজোয়াল্লা-মিল্ লিল্'আবীদ্।
Word by word
٢٩ مَا يُبَدَّلُ ٱلْقَوْلُ لَدَىَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٍ لِّلْعَبِيدِ
মুহিউদ্দীন খান
৩০ যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব; তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবেঃ আরও আছে কি?
সমকালীন বাংলা
৩০ সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব, ‘তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ?’ জাহান্নাম বলিবে, ‘আরও আছে কি?’
Arabic, with marks
٣٠ يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ
বাংলা উচ্চারণ
৩০ ইয়াওমা নাক্ব লু লিজ্বাহান্নামা হালিম্ তালাতি অ তাক্ূলু হাল্ মিম্ মাযীদ্।
Word by word
٣٠ يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ
মুহিউদ্দীন খান
৩১ জান্নাতকে উপস্থিত করা হবে খোদাভীরুদের অদূরে।
সমকালীন বাংলা
৩১ আর বেহেশতকে নিকটস্থ করা হইবে মুত্তাকীদের - কোন দূরত্ব থাকিবে না।
Arabic, with marks
٣١ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
বাংলা উচ্চারণ
৩১ অউয্লিফাতিল্ জ্বান্নাতু লিল্মুত্তাক্বীনা গইরা বা'ঈদ্ ।
Word by word
٣١ وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
মুহিউদ্দীন খান
৩২ তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
সমকালীন বাংলা
৩২ ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল - প্রত্যেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হিফাযতকারীর জন্য -
Arabic, with marks
٣٢ هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ
বাংলা উচ্চারণ
৩২ হা-যা-মা তূ'আদূনা লিকুল্লি আওয়্যা-বিন্ হাফীজ্।
Word by word
٣٢ هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ
মুহিউদ্দীন খান
৩৩ যে না দেখে দয়াময় আল্লাহ তা’আলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত।
সমকালীন বাংলা
৩৩ যাহারা দয়ময় আল্লাহ কে ভয় করে এবং বীনিত চিত্তে উপস্থিত হয়।
Arabic, with marks
٣٣ مَّنْ خَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُّنِيبٍ
বাংলা উচ্চারণ
৩৩ মান্ খাশির্য়া রহ্মা-না বিল্গইবি অজ্বা-য়া বিক্বল্বিম্ মুনীব।
Word by word
٣٣ مَّنْ خَشِىَ ٱلرَّحْمَٰنَ بِٱلْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيبٍ
মুহিউদ্দীন খান
৩৪ তোমরা এতে শান্তিতে প্রবেশ কর। এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন।
সমকালীন বাংলা
৩৪ তাহাদেরকে বলা হইবে, ‘শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ কর; উহা অনন্ত জীবনের দিন।’
Arabic, with marks
٣٤ ادْخُلُوهَا بِسَلَامٍ ۖ ذَٰلِكَ يَوْمُ الْخُلُودِ
বাংলা উচ্চারণ
৩৪ নিদ্খুলূহা- বিসালা- ম্ যা-লিকা ইয়াওমুল্ খুলূদ্ ।
Word by word
٣٤ ٱدْخُلُوهَا بِسَلَٰمٍ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُلُودِ
মুহিউদ্দীন খান
৩৫ তারা তথায় যা চাইবে, তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।
সমকালীন বাংলা
৩৫ এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রহিয়াছে তাহারও অধিক।
Arabic, with marks
٣٥ لَهُم مَّا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ
বাংলা উচ্চারণ
৩৫ লাহুম্ মা-ইয়াশা-য়ূনা ফীহা- ওয়ালাদাইনা- মাযীদ্।
Word by word
٣٥ لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ
মুহিউদ্দীন খান
৩৬ আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে - বিদেশে বিচরণ করে ফিরত। তাদের কোন পলায়ন স্থান ছিল না।
সমকালীন বাংলা
৩৬ আমি তাহাদের পূর্বে আরও কত মানবগোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল, উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত; উহাদের কোন পলায়নস্থল রহিল কি?
Arabic, with marks
٣٦ وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُم بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِن مَّحِيصٍ
বাংলা উচ্চারণ
৩৬ অকাম্ আহ্লাক্না- ক্ব্ব্লাহুম্ মিন্ র্ক্বানিন্ হুম্ আশাদ্দু মিন্হুম্ বাতশান্ ফানাক্ব্ক্ববূ ফিল্ বিলা-দ্ হাল্ মিম্ মাহীছ্।
Word by word
٣٦ وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُم بَطْشًا فَنَقَّبُوا۟ فِى ٱلْبِلَٰدِ هَلْ مِن مَّحِيصٍ
মুহিউদ্দীন খান
৩৭ এতে উপদেশ রয়েছে তার জন্যে, যার অনুধাবন করার মত অন্তর রয়েছে। অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে।
সমকালীন বাংলা
৩৭ নিশ্চয়ই ইহাতে উপদেশ রহিয়াছে তাহার জন্য যাহার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে।
Arabic, with marks
٣٧ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ
বাংলা উচ্চারণ
৩৭ ইন্না ফী যা-লিকা লাযিক্র-লিমান্ কা-না লাহূ ক্বল্বুন্ আও আল্ক্বস্ সাম্'আ অহুওয়া শাহীদ্।
Word by word
٣٧ إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلْبٌ أَوْ أَلْقَى ٱلسَّمْعَ وَهُوَ شَهِيدٌ
মুহিউদ্দীন খান
৩৮ আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।
সমকালীন বাংলা
৩৮ আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে; আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে নাই।
Arabic, with marks
٣٨ وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ
বাংলা উচ্চারণ
৩৮ অলাক্বদ্ খলাক্ব নাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া অমা-বাইনাহুমা-ফী সিত্তাতি আইয়্যা-মিঁও অমা-মাস্ সানা-মিল্ লুগূব্।
Word by word
٣٨ وَلَقَدْ خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ
মুহিউদ্দীন খান
৩৯ অতএব, তারা যা কিছু বলে, তজ্জন্যে আপনি ছবর করুন এবং, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন।
সমকালীন বাংলা
৩৯ অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে,
Arabic, with marks
٣٩ فَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ
বাংলা উচ্চারণ
৩৯ ফার্ছ্বি 'আলা-মা-ইয়াক্ব ূলূনা অসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা ক্বব্লা তুলূ'ইশ্ শাম্সি অক্বব্লাল্ গুরূব্।
Word by word
٣٩ فَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ ٱلْغُرُوبِ
মুহিউদ্দীন খান
৪০ রাত্রির কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং নামাযের পশ্চাতেও।
সমকালীন বাংলা
৪০ তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর রাত্রির একাংশে এবং সালাতের পরেও।
Arabic, with marks
٤٠ وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ
বাংলা উচ্চারণ
৪০ অমিনাল্ লাইলি ফাসাব্বিহ্হু অআদ্বা-রাস্ সুজ্ব ূদ্।
Word by word
٤٠ وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَٰرَ ٱلسُّجُودِ
মুহিউদ্দীন খান
৪১ শুন, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে।
সমকালীন বাংলা
৪১ শোন, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে,
Arabic, with marks
٤١ وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِن مَّكَانٍ قَرِيبٍ
বাংলা উচ্চারণ
৪১ অস্তামি' ইয়াওমা ইয়ুনা-দিল্ মুনা-দি মিম্ মাকা-নিন্ ক্বরীব্।
Word by word
٤١ وَٱسْتَمِعْ يَوْمَ يُنَادِ ٱلْمُنَادِ مِن مَّكَانٍ قَرِيبٍ
মুহিউদ্দীন খান
৪২ যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরত্থান দিবস।
সমকালীন বাংলা
৪২ যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ, সেই দিনই বাহির হইবার দিন।
Arabic, with marks
٤٢ يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ۚ ذَٰلِكَ يَوْمُ الْخُرُوجِ
বাংলা উচ্চারণ
৪২ ইয়াওমা ইয়াস্মা'ঊনাছ্ ছোয়াইহাতা বিল্হাক্ব ্ যা-লিকা ইয়াওমুল্ খুরূজ্ব্ ্।
Word by word
٤٢ يَوْمَ يَسْمَعُونَ ٱلصَّيْحَةَ بِٱلْحَقِّ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُرُوجِ
মুহিউদ্দীন খান
৪৩ আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন।
সমকালীন বাংলা
৪৩ আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে।
Arabic, with marks
٤٣ إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ
বাংলা উচ্চারণ
৪৩ ইন্না-নাহ্নু নুহ্য়ী অনুমীতু অইলাইনাল্ মাছীর ।
Word by word
٤٣ إِنَّا نَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَإِلَيْنَا ٱلْمَصِيرُ
মুহিউদ্দীন খান
৪৪ যেদিন ভূমন্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে। এটা এমন সমবেত করা, যা আমার জন্যে অতি সহজ।
সমকালীন বাংলা
৪৪ যেদিন তাহাদের উপরস্থযমীন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত - ব্যস্তহইয়া ছুটাছুটি করিবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ।
Arabic, with marks
٤٤ يَوْمَ تَشَقَّقُ الْأَرْضُ عَنْهُمْ سِرَاعًا ۚ ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌ
বাংলা উচ্চারণ
৪৪ ইয়াওমা তাশাক্ব ক্বক্ব ল্ র্আদ্বু 'আন্হুম্ সির-'আ- যা-লিকা হাশ্রুন্ 'আলাইনা- ইয়ার্সী।
Word by word
٤٤ يَوْمَ تَشَقَّقُ ٱلْأَرْضُ عَنْهُمْ سِرَاعًا ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌ
মুহিউদ্দীন খান
৪৫ তারা যা বলে, তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোরজবরকারী নন। অতএব, যে আমার শাস্তিকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন।
সমকালীন বাংলা
৪৫ উহারা যাহা বলে তাহা আমি জানি, তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে।
Arabic, with marks
٤٥ نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ ۖ وَمَا أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍ ۖ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَن يَخَافُ وَعِيدِ
বাংলা উচ্চারণ
৪৫ নাহ্নু আ'লামু বিমা- ইয়াকুলূনা অমা য় আন্তা 'আলাইহিম্ বিজ্বব্বা-রিন্ ফাযার্ক্কি বিল্ কুরআ-নি মাইঁ ইয়াখ-ফু অ'ঈদ্।
Word by word
٤٥ نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ وَمَآ أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍ فَذَكِّرْ بِٱلْقُرْءَانِ مَن يَخَافُ وَعِيدِ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report