Kitab

আল আলাক

Chapter 96, 19 verses

  • মুহিউদ্দীন খান
  • সমকালীন বাংলা
  • ইসলামিক ফাউন্ডেশন
  • বাংলা উচ্চারণ
  • জহুরুল হক
মুহিউদ্দীন খান

পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

সমকালীন বাংলা

আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,

ইসলামিক ফাউন্ডেশন

পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন -

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ইক্বরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক্ব্।

জহুরুল হক

তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, - -

মুহিউদ্দীন খান

সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

সমকালীন বাংলা

তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে,

ইসলামিক ফাউন্ডেশন

সৃষ্টি করিয়াছেন মানুষকে ‘আলাক’ হইতে।

বাংলা উচ্চারণ

খলাকাল্ ইন্সা-না মিন্ 'আলাক্।

জহুরুল হক

সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।

মুহিউদ্দীন খান

পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,

সমকালীন বাংলা

পড়, আর তোমার প্রতিপালক সর্বাধিক সম্মানিত,

ইসলামিক ফাউন্ডেশন

পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত,

বাংলা উচ্চারণ

ইক্ব্র অ রব্বুকাল্ আকরমু।

জহুরুল হক

পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত - -

মুহিউদ্দীন খান

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

সমকালীন বাংলা

যিনি কলমের দিয়ে শিক্ষা দিয়েছেন,

ইসলামিক ফাউন্ডেশন

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন -

বাংলা উচ্চারণ

ল্লাযী 'আল্লামা বিল্ক্বলামি।

জহুরুল হক

যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,

মুহিউদ্দীন খান

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

সমকালীন বাংলা

তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না,

ইসলামিক ফাউন্ডেশন

শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না।

বাংলা উচ্চারণ

'আল্লামাল্ ইন্সা-না মা-লাম্ ইয়া'লাম্।

জহুরুল হক

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না।

মুহিউদ্দীন খান

সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,

সমকালীন বাংলা

কখনোই না; নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে,

ইসলামিক ফাউন্ডেশন

বস্তুত মানুষ তো সীমালংঘন করিয়াই থাকে,

বাংলা উচ্চারণ

কাল্লা য় ইন্নাল্ ইন্সা-না লাইয়াতগ য়।

জহুরুল হক

বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে।

মুহিউদ্দীন খান

এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

সমকালীন বাংলা

কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,

ইসলামিক ফাউন্ডেশন

কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে।

বাংলা উচ্চারণ

র্আরয়াহুস্ তাগ্না-।

জহুরুল হক

কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে।

মুহিউদ্দীন খান

নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

সমকালীন বাংলা

নিশ্চয়ই তোমার প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন।

ইসলামিক ফাউন্ডেশন

তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।

বাংলা উচ্চারণ

ইন্না ইলা- রব্বির্কা রুজ'আ-।

জহুরুল হক

নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন।

মুহিউদ্দীন খান

আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

সমকালীন বাংলা

তুমি কি দেখেছ তাকে, যে বাধা দেয়

ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি উহাকে দেখিয়াছ, যে বাধা দেয়,

বাংলা উচ্চারণ

আরয়াইতাল্লাযী ইয়ান্হা-।

জহুরুল হক

তুমি কি তাকে দেখেছ যে বারণ করে - -

মুহিউদ্দীন খান

এক বান্দাকে যখন সে পড়ে?

সমকালীন বাংলা

একজন বান্দাকে, যখন সে করে?

ইসলামিক ফাউন্ডেশন

এক বান্দাকে - যখন সে আদায় করে?

বাংলা উচ্চারণ

'আব্দান্ ইযা-ছোয়াল্লা-।

জহুরুল হক

একজন বান্দাকে যখন সে পড়ে?

মুহিউদ্দীন খান

আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

সমকালীন বাংলা

তুমি কি ভেবেছ, যদি সে সঠিক পথে থাকে,

ইসলামিক ফাউন্ডেশন

তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে সৎপথে থাকে

বাংলা উচ্চারণ

আরয়াইতা ইন্ কা-না 'আলাল্ হুদা য়।

জহুরুল হক

তুমি কি লক্ষ্য করেছ - - সে সৎপথে রয়েছে কি না,

মুহিউদ্দীন খান

অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

সমকালীন বাংলা

অথবা তাকওয়ার নির্দেশ দেয়?

ইসলামিক ফাউন্ডেশন

অথবা তাক্ওয়ার নির্দেশ দেয়,

বাংলা উচ্চারণ

আও আমার বিত্তাকওয়া-।

জহুরুল হক

অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা?

মুহিউদ্দীন খান

আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

সমকালীন বাংলা

তুমি কি ভেবেছ, যদি সে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়,

ইসলামিক ফাউন্ডেশন

তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়,

বাংলা উচ্চারণ

আরয়াইতা ইন্কায্যাবা অতাওয়াল্লা-।

জহুরুল হক

তুমি কি দেখেছ - - সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না?

মুহিউদ্দীন খান

সে কি জানে না যে, দেখেন?

সমকালীন বাংলা

সে কি জানে না যে দেখেন?

ইসলামিক ফাউন্ডেশন

তবে সে কি জানে না যে, ‌ দেখেন ?

বাংলা উচ্চারণ

আলাম্ ইয়া'লাম্ বিআন্নাল্লা-হা ইয়ার-।

জহুরুল হক

সে কি জানে না যে অবশ্যই দেখতে পাচ্ছেন?

মুহিউদ্দীন খান

কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই -

সমকালীন বাংলা

কখনোই না; যদি সে বিরত না হয়, তবে অবশ্যই আমরা তাকে কপালের চুল ধরে টেনে নেব—

ইসলামিক ফাউন্ডেশন

সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেঁচড়াইয়া লইয়া যাইব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া -

বাংলা উচ্চারণ

কাল্লা-লায়িল্লাম্ ইয়ান্তাহি লানাস্ফা'আম্ বিন্না-ছিয়াতি

জহুরুল হক

না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা - -

মুহিউদ্দীন খান

মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

সমকালীন বাংলা

মিথ্যাবাদী, পাপী কপাল;

ইসলামিক ফাউন্ডেশন

মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।

বাংলা উচ্চারণ

না-ছিয়াতিন্ কা-যিবাতিন্ খত্বিয়াহ্।

জহুরুল হক

মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা!

মুহিউদ্দীন খান

অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

সমকালীন বাংলা

অতএব, সে তার সভা ডাকুক;

ইসলামিক ফাউন্ডেশন

অতএব সে তাহার পার্শ্বচরদেরকে আহ্বান করুক!

বাংলা উচ্চারণ

ফাল্ ইয়াদ্'উ না-দিয়াহূ।

জহুরুল হক

তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,

মুহিউদ্দীন খান

আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

সমকালীন বাংলা

আমরা ডেকে আনবো প্রহরীদের,

ইসলামিক ফাউন্ডেশন

আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে।

বাংলা উচ্চারণ

সানাদ্'উয্ যাবা-নিয়াতা।

জহুরুল হক

আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে।

মুহিউদ্দীন খান

কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

সমকালীন বাংলা

কখনোই না; তুমি তার কথা মানো না, বরং সিজদা কর এবং নিকটবর্তী হও।

ইসলামিক ফাউন্ডেশন

সাবধান ! তুমি উহার অনুসরণ করিও না এবং সিজ্‌দা কর ও আমার নিকটবর্তী হও।

বাংলা উচ্চারণ

কাল্লা- লা তুত্বি'হু অস্জুদ্ ওয়াকতারিব্।

জহুরুল হক

না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme