আমি একে নাযিল করেছি শবে - কদরে।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; নিশ্চয়ই আমরা এটি অবতীর্ণ করেছি কদরের রাতে,
Chapter 97, 5 verses
আমি একে নাযিল করেছি শবে - কদরে।
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; নিশ্চয়ই আমরা এটি অবতীর্ণ করেছি কদরের রাতে,
শবে - কদর সমন্ধে আপনি কি জানেন?
এবং তুমি কী জানো কদরের রাত কী?
শবে - কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম,
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
সে রাতে ফেরেশতারা এবং রূহ অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতিতে, সকল বিষয়ে,
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
শান্তি—ভোর হওয়া পর্যন্ত।