কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে?
بسم الله الرحمن الرحيم عم يتساءلون
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম 'আম্মা ইয়াতাসা-য়ালূন্।
Chapter 78, 40 verses
কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে?
بسم الله الرحمن الرحيم عم يتساءلون
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম 'আম্মা ইয়াতাসা-য়ালূন্।
সেই মহাসংবাদ সন্বন্ধে - -
عن النبإ العظيم
'আনিন্নাবায়িল্ 'আজীমি
যে বিষয়ে তারা মতানৈক্যের মধ্যে রয়েছে।
الذي هم فيه مختلفون
আল্লাযী হুম্ ফীহি মুখ্তালিফূন্।
না, তারা শীঘ্রই জানতে পারবে।
كلا سيعلمون
কাল্লা-সাইয়া'লামূন্।
পুনশ্চ, না, তারা অতিশীঘ্রই জানতে পারবে।
ثم كلا سيعلمون
ছুম্মা কাল্লা সাইয়া'লামূন্।
আমরা কি পৃথিবীটাকে পাতানো - বিছানারূপে বানাই নি,
ألم نجعل الأرض مهادا
আলাম্ নাজ্ব'আলিল্ র্আদ্বোয়া মিহা-দাঁও
আর পাহাড় - পর্বতকে খুটিরূঁপে?
والجبال أوتادا
অল্ জ্বিবা-লা আওতা-দাঁও
আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় - জোড়ায়;
وخلقناكم أزواجا
অখলাকনা-কুম্ আয্ওয়া-জ্বাঁও।
আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম,
وجعلنا نومكم سباتا
অ জ্বা'আল্না-নাওমাকুম্ সুবা-তাঁও
আর রাতকে করেছি পোশাকস্বরূপ;
وجعلنا الليل لباسا
অজ্বা'আল্নাল্ লাইলা লিবা-সাঁও
আর দিনকে করেছি জীবিকার সংস্থান।
وجعلنا النهار معاشا
অ জ্বা'আল্নান্ নাহা-র মা'আ-শা-।
আর তোমাদের উপরে আমরা বানিয়েছি সাত মজবুত জিনিস,
وبنينا فوقكم سبعا شدادا
অবানাইনা-ফাওক্বকুম্ সাব্'আন্ শিদা-দাঁও
আর তৈরি করেছি একটি অত্যুজ্জ্বল প্রদীপ,
وجعلنا سراجا وهاجا
অ জ্বা'আল্না- সিরা-জ্বাঁও অহ্হা-জ্বাঁও।
আর ঝরন্ত - মেঘ থেকে আমরা বর্ষণ করি প্রচুর বৃষ্টি,
وأنزلنا من المعصرات ماء ثجاجا
অআন্যাল্না-মিনাল্ মু'ছির-তি মা-য়ান্ ছাজ্জ্বা-জ্বাল্
যেন তার দ্বারা গজাতে পারি শস্য ও গাছপালা,
لنخرج به حبا ونباتا
লিনুখ্রিজ্বা বিহী হাব্বাঁও অনাবা-তাঁও
আর ঘনসন্নিবিষ্ট বাগানসমূহ।
وجنات ألفافا
অজ্বান্না-তিন্ আল্ফা-ফা-।
নিশ্চয় ফয়সালা করার দিনের এক নির্ধারিত সময়কাল আছে - -
إن يوم الفصل كان ميقاتا
ইন্না ইয়াওমাল্ ফাছ্লি কা-না মীক্ব-তাঁই।
সেইদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে - দলে,
يوم ينفخ في الصور فتأتون أفواجا
ইয়াওমা ইয়ুন্ফাখু ফিছ্ ছূরি ফাতা”তূনা আফ্ওয়া-জ্বাঁও।
আর আকাশকে বিদীর্ণ করা হবে, সুতরাং তা হবে বহু - দরজা - বিশিষ্ট।
وفتحت السماء فكانت أبوابا
অ ফুতিহাতিস্ সামা-য়ু ফাকা-নাত্ আব্ওয়া-বাঁও।
আর পাহাড়গুলো ধসে পড়বে, ফলে তা হবে বালুময় - মরীচিকা।
وسيرت الجبال فكانت سرابا
অসুইয়িরতিল্ জ্বিবা-লু ফাকা-নাত্ সার-বা-।
নিঃসন্দেহ জাহান্নাম - - তা প্রতীক্ষায় রয়েছে - -
إن جهنم كانت مرصادا
ইন্না জ্বাহান্নামা কা-নাত্ র্মিছোয়া দাল্।
সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল; - -
للطاغين مآبا
লিত্ত্বোয়া-গীনা মাআ-বাল্
সেখানে তারা অবস্থান করবে যুগ যুগ ধরে।
لابثين فيها أحقابا
লা-বিছীনা ফীহা য় আহ্ক্ব-বা।
তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের - -
لا يذوقون فيها بردا ولا شرابا
লা-ইয়াযূকুনা ফীহা য় র্বাদাঁও অলা-শার-বান্।
শুধু ফুটন্ত জল ও হিমশীতল পানীয় ব্যতীত, - -
إلا حميما وغساقا
ইল্লা-হামীমাঁও অগস্সা-ক্বন্
এক যথাযথ প্রতিদান।
جزاء وفاقا
জ্বাযা-য়াঁও ওয়িফা-ক্ব-।
নিঃসন্দেহ তারা হিসাবের কথা ভাবে নি,
إنهم كانوا لا يرجون حسابا
ইন্নাহুম্ কা-নূ লা-ইর্য়াজুনা হিসা-বাঁও।
আর আমাদের বাণীসমূহ প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখ্যানে।
وكذبوا بآياتنا كذابا
অকায্যাবূ বিআ-ইয়া-তিনা-কিয্যা-বা।
আর সব - কিছুই - - আমরা তা লিখিতভাবে সংরক্ষণ করছি,
وكل شيء أحصيناه كتابا
অ কুল্লা শাইয়িন্ আহ্ছোয়াইনা-হু কিতা-বান্।
সুতরাং স্বাদ গ্রহণ করো, আমরা তোমাদের বাড়িয়ে দেবো না শাস্তি ব্যতীত।
فذوقوا فلن نزيدكم إلا عذابا
ফাযূকু ফালান্ নাযীদা কুম্ ইল্লা-'আযা-বা-।
ধর্মভীরুদের জন্য নিশ্চয়ই রয়েছে মহাসাফল্য - -
إن للمتقين مفازا
ইন্না লিল্মুত্তাক্বীনা মাফা-যা-
ফলের বাগান ও আঙুর,
حدائق وأعنابا
হাদা-য়িকা অআ'না-বাঁও।
আর সমবয়স্ক ফুটফুটে কিশোর,
وكواعب أترابا
অ কাওয়া-'ইবা আত্রবাঁও।
আর পরিপূর্ণ পানপাত্র।
وكأسا دهاقا
অকা”সান্ দ্বিহা-ক্ব-।
তারা সেখানে খেলো কথা শুনবে না, আর মিথ্যাকথাও নয়।
لا يسمعون فيها لغوا ولا كذابا
লা-ইয়াস্মা'ঊনা ফীহা- লাগ্ওয়াঁও অলা-কিয্যা-বা-।
তোমার প্রভুর কাছ থেকে প্রতিফল, - - হিসাবমতো পুরস্কার, - -
جزاء من ربك عطاء حسابا
জ্বাযা-য়াম্ র্মি রব্বিকা 'আত্বোয়া-য়ান্ হিসা-র্বা।
মহাকাশমন্ডল ও পৃথিবীর এবং তাদের মধ্যে যা - কিছু আছে তার প্রভু, পরম করুণাময়, তাঁর কাছে বক্তব্য রাখার কোনো ক্ষমতা তারা রাখে না।
رب السماوات والأرض وما بينهما الرحمن ۖ لا يملكون منه خطابا
রব্বিস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অমা-বাইনাহুর্মা রহ্মা-নি লা-ইয়াম্লিকূনা মিন্হু খিত্বোয়া-বা-।
সেইদিন আর - রূহ ও ফিরিশ্তাগণ সারবেঁধে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত তাদের কেউ কথা বলতে পারবে না, আর সে সঠিক কথা বলবে।
يوم يقوم الروح والملائكة صفا ۖ لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا
ইয়াওমা ইয়াকুর্মু রূহু অল্মালা-য়িকাতু ছোয়াফ্ফাল্ লা-ইয়াতাকাল্লামূনা ইল্লা-মান্ আযিনা লার্হু রহ্মা-নু অক্ব-লা ছওয়া-বা-।
এইটাই মহাসত্যের দিন। অতএব যে কেউ চায় সে তার প্রভুর কাছে আশ্রয়স্থল খুঁজুক।
ذلك اليوم الحق ۖ فمن شاء اتخذ إلى ربه مآبا
যা-লিকাল্ ইয়াওমুল্ হাককু ফামান্ শা-য়াত্ তাখাযা ইলা রব্বিহী মায়া বা।
নিশ্চয় আমরা তোমাদের সতর্ক করছি এক নিকটবর্তী শাস্তি সন্বন্ধে, - - যেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুখানা কী আগবাড়িয়েছে, আর অবিশ্বাসী ব্যক্তি বলবে - - ''হায় আমার আফসোস! আমি যদি ধুলো হয়ে যেতাম!’’
إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا
ইন্না য় আর্ন্যানা-কুম্ 'আযা-বান্ ক্বারীবাঁই ইয়াওমা ইয়ান্জুরুল্ র্মায়ু মা-ক্বদ্দামাত্ ইয়াদা-হু অইয়াকুলুল্ কা-ফিরু ইয়া-লাইতানী কুন্তু তুর-বা-।