কোরাইশ
Chapter 106, 4 verses
-
জহুরুল হক
-
Arabic
-
আবদুস শহীদ নাসিম
জহুরুল হক
কুরাইশদের নিরাপত্তার জন্য, - -
Arabic
بسم الله الرحمن الرحيم لإيلاف قريش
আবদুস শহীদ নাসিম
যেহেতু কুরাইশদের পরিচিত করানো হয়েছে,
জহুরুল হক
শীতকালীন ও গ্রীকালীন বিদেশযাত্রায় তাদের নিরাপত্তার জন্য।
Arabic
إيلافهم رحلة الشتاء والصيف
আবদুস শহীদ নাসিম
(অর্থাৎ) শীতকালের ও গরমকালের সফরে তাদেরকে পরিচিত করানো হয়েছে।
জহুরুল হক
অতএব তারা এই গৃহের প্রভুর উপাসনা করুক;
Arabic
فليعبدوا رب هذا البيت
আবদুস শহীদ নাসিম
(সেজন্যে) তাদের উচিত (শুধুমাত্র) এই (কাবা) ঘরের মালিকের ইবাদত করা,
জহুরুল হক
যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন, আর ভয় - ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন।
Arabic
الذي أطعمهم من جوع وآمنهم من خوف
আবদুস শহীদ নাসিম
যিনি (তাঁর এই ঘরের উসিলায়) আহার যুগিয়ে তাদের ক্ষুধা নিবারণ করেছেন এবং তাদের নিরাপদ করেছেন ভয়ভীতি থেকে।