আল বুরূজ , choose another chapter
আল বুরূজ
Chapter 85, 22 verses
জহুরুল হক
Arabic
সমকালীন বাংলা
আবদুস শহীদ নাসিম
বাংলা উচ্চারণ
Add book
List
Grid
জহুরুল হক
১ ভাবো নক্ষত্রপুঞ্জবিশিষ্ট আকাশের কথা,
Arabic
١ بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ নক্ষত্রপুঞ্জ সম্বলিত আকাশের,
আবদুস শহীদ নাসিম
১ শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অস্সামা-য়ি যা-তিল্ বুরূজ্বি
জহুরুল হক
২ আর সেই অঙ্গীকার করা দিনের কথা,
সমকালীন বাংলা
২ এবং প্রতিশ্রুত দিনের,
আবদুস শহীদ নাসিম
২ শপথ ওয়াদাকৃত দিনটির।
বাংলা উচ্চারণ
২ অল্ইয়াওমিল্ মাও'ঊদি।
জহুরুল হক
৩ আর সাক্ষ্যদাতার ও যাদের জন্য সাক্ষ্য দেওয়া হবে তাদের কথা।
সমকালীন বাংলা
৩
এবং সাক্ষ্যদাতা ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,
আবদুস শহীদ নাসিম
৩ শপথ দ্রষ্টা এবং দৃশ্যের।
বাংলা উচ্চারণ
৩ অশা-হিদিঁও অমাশ্হূদ্।
জহুরুল হক
৪ খন্দকগুলোর মালিকদের নিপাত করা হয়েছে, -
Arabic
٤ قتل أصحاب الأخدود
সমকালীন বাংলা
৪ ধ্বংস করা হয়েছিল গর্তের অধিকারীদের,
আবদুস শহীদ নাসিম
৪ ধ্বংস হয়েছে সেই গর্তওয়ালা লোকেরা, (যারা গর্ত খনন করেছিল এবং সে গর্তে)
বাংলা উচ্চারণ
৪ কুতিলা আছ্হা-বুল্ উখ্দূদি।
জহুরুল হক
৫ জ্বালানি দেওয়া অগ্নিকুন্ড;
Arabic
٥ النار ذات الوقود
সমকালীন বাংলা
৫ জ্বালানি পূর্ণ অগ্নিকুণ্ড,
আবদুস শহীদ নাসিম
৫ জ্বালানি পূর্ণ করে জ্বালিয়ে দিয়েছিল আগুন।
বাংলা উচ্চারণ
৫ আন্না-রি যা-তিল্ অকুদি
জহুরুল হক
৬ দেখো! তারা এর কিনারা বসে থাকত,
Arabic
٦ إذ هم عليها قعود
সমকালীন বাংলা
৬ যখন তারা তার চারপাশে বসেছিল,
আবদুস শহীদ নাসিম
৬ তখন গর্তের কিনারেই বসেছিল তারা।
বাংলা উচ্চারণ
৬ ইয্হুম্ 'আলাইহা-কুঊ'দুঁও।
জহুরুল হক
৭ আর তারা মুমিনদের সঙ্গে যা করত তার জন্য তারাই সাক্ষী ছিল।
Arabic
٧ وهم على ما يفعلون بالمؤمنين شهود
সমকালীন বাংলা
৭ এবং তারা মুমিনদের প্রতি যা করছিল তার সাক্ষী ছিল,
আবদুস শহীদ নাসিম
৭ এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা অবলোকন করছিল।
বাংলা উচ্চারণ
৭ অহুম্ 'আলা-মা-ইয়াফ্'আলূনা বিল্মুমিনীনা শুহূদ্।
জহুরুল হক
৮ আর তারা এদের প্রতি বিরূপ ছিল না এই ব্যতীত যে এরা বিশ্বাস করত মহাশক্তিশালী পরমপ্রশংসিত আল্লাহ্ তে -
Arabic
٨ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد
সমকালীন বাংলা
৮ এবং তারা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল কেবল এজন্য যে তারা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি, যিনি পরাক্রমশালী, প্রশংসিত,
আবদুস শহীদ নাসিম
৮ তারা তাদের (মুমিনদের) থেকে প্রতিশোধ নিয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে, তারা অসীম ক্ষমতাবান সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
বাংলা উচ্চারণ
৮ অমা-নাক্বমূ মিন্হুম্ ইল্লা য় আইঁ ইয়ুমিনূ বিল্লা-হিল্ 'আযীযিল্ হামীদি।
জহুরুল হক
৯ যাঁর অধিকারে মহাকাশমন্ডল ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব রয়েছে। আর আল্লাহ্ সব - কিছুর উপরে সাক্ষী রয়েছেন।
Arabic
٩ الذي له ملك السماوات والأرض ۚ والله على كل شيء شهيد
সমকালীন বাংলা
৯ যাঁর জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব; এবং আল্লাহ সবকিছুর ওপর সাক্ষী,
আবদুস শহীদ নাসিম
৯ যিনি মহাকাশ এবং এই পৃথিবীর কর্তৃত্বের মালিক। আর আল্লাহ সব কিছুর সাক্ষী।
বাংলা উচ্চারণ
৯ ল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব অল্লা-হু 'আলা- কুল্লি শাইয়িন্ শাহীদ্।
জহুরুল হক
১০ নিঃসন্দেহে যারা মুমিন পুরুষ ওমুমিন নারীদের নির্যাতন করে এবং তারপরে ফেরে না, তাদের জন্য তবে রয়েছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা।
Arabic
١٠ إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق
সমকালীন বাংলা
১০ নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের নির্যাতন করেছে, অতঃপর তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনশাস্তি,
আবদুস শহীদ নাসিম
১০ যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর যুলুম নির্যাতন চালিয়েছে, তারপর অনুতপ্ত হয়ে সেকাজ থেকে ফিরে আসেনি (আল্লাহর দিকে), তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব, আর জ্বালিয়ে - পুড়িয়ে যন্ত্রণা দেয়ার শাস্তি।
বাংলা উচ্চারণ
১০ ইন্নাল্লাযীনা ফাতানুল্ মুমিনীনা অল্মুমিনা-তি ছুম্মা লাম্ ইয়াতূবূ ফালাহুম্ 'আযা-বু জ্বাহান্নামাঅলাহুম্ 'আযা-বুল্ হারীক্ব্।
জহুরুল হক
১১ পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে তাদের জন্য রয়েছে বাগানসমূহ যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি। এটিইতো বিরাট সাফল্য।
Arabic
١١ إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ۚ ذلك الفوز الكبير
সমকালীন বাংলা
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত; এটাই মহাসাফল্য,
আবদুস শহীদ নাসিম
১১ নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে, তাদের জন্যে রয়েছে জান্নাত, সেসব বাগিচার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। এটাই (মানব জীবনের) মহাসাফল্য।
বাংলা উচ্চারণ
১১ ইন্নাল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ জ্বান্না-তুন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হার্- যা-লিকাল্ ফাওযুল্ কার্বী।
জহুরুল হক
১২ নিঃসন্দেহে তোমার প্রভুর পাকড়ানো বড়ই কঠোর।
Arabic
١٢ إن بطش ربك لشديد
সমকালীন বাংলা
১২ নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর,
আবদুস শহীদ নাসিম
১২ নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন।
বাংলা উচ্চারণ
১২ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ্।
জহুরুল হক
১৩ নিঃসন্দেহে তিনি, তিনিই সৃষ্টি শুরু করেন এবং পুনঃসৃষ্টি করেন;
Arabic
١٣ إنه هو يبدئ ويعيد
সমকালীন বাংলা
১৩ নিশ্চয়ই তিনিই প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করবেন,
আবদুস শহীদ নাসিম
১৩ নিশ্চয়ই তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেন এবং পুনরায় (সৃষ্টি) করবেন।
বাংলা উচ্চারণ
১৩ ইন্নাহূ হুওয়া ইয়ুব্দিয়ু অইয়ু'ঈদ্।
জহুরুল হক
১৪ আর তিনিই পরিত্রাণকারী, প্রেমময়,
Arabic
١٤ وهو الغفور الودود
সমকালীন বাংলা
১৪ এবং তিনি ক্ষমাশীল, স্নেহময়,
আবদুস শহীদ নাসিম
১৪ এবং তিনি পরম ক্ষমাশীল এবং প্রেম - ভালোবাসা ও মমতার সাগর,
বাংলা উচ্চারণ
১৪ অহুওয়াল্ গফূরুল্ ওয়াদূদু
জহুরুল হক
১৫ সম্মানিত আরশের অধিকারী,
Arabic
١٥ ذو العرش المجيد
সমকালীন বাংলা
১৫ আরশের অধিকারী, মহিমান্বিত,
আবদুস শহীদ নাসিম
১৫ মহিমান্বিত আরশের অধিপতি।
বাংলা উচ্চারণ
১৫ যুল্ 'র্আশিল্ মাজ্বীদু
জহুরুল হক
১৬ তিনি যা চাহেন তার একক কর্মকর্তা।
সমকালীন বাংলা
১৬ তিনি যা ইচ্ছা করেন, তা করেন,
আবদুস শহীদ নাসিম
১৬ তিনি (যখন) যা চান তাই করেন।
বাংলা উচ্চারণ
১৬ ফা'আ'লুল্ লিমা- ইয়ুরীদ্।
জহুরুল হক
১৭ তোমার কাছে কি সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে -
Arabic
١٧ هل أتاك حديث الجنود
সমকালীন বাংলা
১৭ তোমার কাছে কি বাহিনীগুলোর সংবাদ পৌঁছেছে?
আবদুস শহীদ নাসিম
১৭ তোমার কাছে কি খবর পৌঁছেছে সৈন্যবাহিনীর,
বাংলা উচ্চারণ
১৭ হাল্ আতা-কা হাদীছুল্ জুনূ দি
জহুরুল হক
১৮ ফিরআউনের ও ছামূদের?
সমকালীন বাংলা
১৮ ফেরাউন ও সামূদের?
আবদুস শহীদ নাসিম
১৮ ফেরাউন এবং সামুদের?
বাংলা উচ্চারণ
১৮ র্ফি'আউনা অছামূদ্।
জহুরুল হক
১৯ বস্তুত যারা অবিশ্বাস করেছে তারা মিথ্যারোপ করায় রত;
Arabic
١٩ بل الذين كفروا في تكذيب
সমকালীন বাংলা
১৯ তবুও অবিশ্বাসীরা মিথ্যারোপে লিপ্ত,
আবদুস শহীদ নাসিম
১৯ কিন্তু যারা কুফরির পথ ধরেছে, তারা অস্বীকার করেই চলেছে,
বাংলা উচ্চারণ
১৯ বালিল্লাযীনা কাফারূ ফী তাক্যীবিঁও
জহুরুল হক
২০ কিন্তু আল্লাহ্ তাদের পেছন থেকে ঘেরাও করে রয়েছেন।
Arabic
٢٠ والله من ورائهم محيط
সমকালীন বাংলা
২০ আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে আছেন,
আবদুস শহীদ নাসিম
২০ আর আল্লাহ পেছন থেকে (তাদের অজ্ঞাতেই) ঘেরাও করে রেখেছেন তাদের।
বাংলা উচ্চারণ
২০ অল্লা-হু মিওঁ অরা য় য়িহিম্ মুহীত্ব্।
জহুরুল হক
২১ বস্তুত এ হচ্ছে সম্মানিত কুরআন -
Arabic
٢١ بل هو قرآن مجيد
সমকালীন বাংলা
২১ বরং এটি মহিমান্বিত কুরআন,
আবদুস শহীদ নাসিম
২১ (তোমাদের অস্বীকার করায় কিছুই যায় আসেনা) কারণ, এ এক মহিমা মন্ডিত কুরআন,
বাংলা উচ্চারণ
২১ বাল্ হুওয়া কুরআ-নুম্ মাজ্বীদুন্
জহুরুল হক
২২ সুরক্ষিত ফলকে।
সমকালীন বাংলা
২২ সংরক্ষিত ফলকে।
Note
আবদুস শহীদ নাসিম
২২ লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে সংরক্ষিত)।
বাংলা উচ্চারণ
২২ ফী লাওহিম্ মাহ্ফূজ্
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report