আল শো’আরা , choose another chapter
আল শো’আরা
Chapter 26, 227 verses
জহুরুল হক
বাংলা উচ্চারণ
Hilali & Muhsin Khan
মুহিউদ্দীন খান
Add book
List
Grid
জহুরুল হক
১ ত্বা, সীন, মীম।
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ত্বোয়া-সী-ম্মী-ম্।
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. Ta-Sin-Mim. [These letters are one of the miracles of the Qur'an, and none but Allah (Alone) knows their meanings.]
মুহিউদ্দীন খান
১ ত্বা, সীন, মীম।
জহুরুল হক
২ এসব হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের বাণীসমূহ।
বাংলা উচ্চারণ
২ তিল্কা আ-ইয়া-তুল্ কিতা-বিল্ মুবীন্।
Hilali & Muhsin Khan
2 These are the Verses of the manifest Book [(this Qur'an), which was promised by Allah in the Taurat (Torah) and the Injeel (Gospel), makes things clear].
মুহিউদ্দীন খান
২ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
জহুরুল হক
৩ তুমি হয়ত তোমার নিজেকে মেরেই ফেলবে যেহেতু তারা মুমিন হচ্ছে না।
বাংলা উচ্চারণ
৩ লা'আল্লাকা বা-খি'উন্ নাফ্সাকা আল্লা-ইয়াকূনূ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
3 It may be that you (O Muhammad صلى الله عليه وسلم) are going to kill yourself with grief, that they do not become believers [in your Risalah (Messengership) i.e. in your Message of Islamic Monotheism].
মুহিউদ্দীন খান
৩ তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
জহুরুল হক
৪ যদি আমরা ইচ্ছা করতাম তাহলে আমরা তাদের উপরে আকাশ থেকে একটি নিদর্শন পাঠাতে পারতাম, তখন এর কারণে তাদের ঘাড় নুইয়ে হেটঁ করে দেয়া হত।
বাংলা উচ্চারণ
৪ ইন্ নাশা নুনায্যিল্ 'আলাইহিম্ মিনাস্ সামা-য়ি আ-ইয়াতান্ ফাজোয়াল্লাত্ 'আনা-কুহুম্ লাহা-খ-দ্বি'ঈন্।
Hilali & Muhsin Khan
4 If We will, We could send down to them from the heaven a sign, to which they would bend their necks in humility.
মুহিউদ্দীন খান
৪ আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
জহুরুল হক
৫ আর তাদের নিকট পরম করুণাময়ের কাছ থেকে কোনো নতুন স্মরণীয় - বার্তা আসতে না আসতেই তারা তা থেকে বিমুখ হয়ে যায়।
বাংলা উচ্চারণ
৫ অমা-ইয়াতীহিম্ মিন্ যিক্রিম্ মির্না রহ্মা-নি মুহ্দাছিন্ ইল্লা-কা-নূ 'আন্হু মু'রিদ্বীন্।
Hilali & Muhsin Khan
5 And never comes there unto them a Reminder as a recent revelation from the Most Gracious (Allah), but they turn away therefrom.
মুহিউদ্দীন খান
৫ যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
জহুরুল হক
৬ তাহলে তারা প্রত্যাখ্যান করেই ফেলেছে, সুতরাং যা নিয়ে তারা ঠাট্টা - বিদ্রপ করত তার সংবাদ তাদের কাছে শীঘ্রই আসছে।
বাংলা উচ্চারণ
৬ ফাক্বদ্ কায্যাবূ ফাসাইয়াতী হিম্ আম্বা-য়ু মা-কা-নূ বিহী ইয়াস্তাহ্যিয়ূন্।
Hilali & Muhsin Khan
6 So they have indeed denied (the truth - this Qur'an), then the news of what they mocked at will come to them.
মুহিউদ্দীন খান
৬ অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা - বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
জহুরুল হক
৭ তারা কি পৃথিবীর দিকে চেয়ে দেখে না - - এতে আমরা প্রত্যেক উৎকৃষ্ট কল্পতরু কত যে জন্নিয়েছি?
বাংলা উচ্চারণ
৭ আওয়ালাম্ ইয়ারাও ইলাল্ র্আদ্বি কাম্ আম্বাত্না-ফীহা-মিন্ কুল্লি যাওজ্বিন্ কারীম্।
Hilali & Muhsin Khan
7 Do they not observe the earth - how much of every good kind We cause to grow therein?
মুহিউদ্দীন খান
৭ তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ - বস্তু কত উদগত করেছি।
জহুরুল হক
৮ নিঃসন্দেহ এতে তো এক নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয়!
বাংলা উচ্চারণ
৮ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা- কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
8 Verily, in this is an Ayah (proof or sign), yet most of them (polytheists, pagans who do not believe in Resurrection) are not believers.
মুহিউদ্দীন খান
৮ নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
জহুরুল হক
৯ আর নিঃসন্দেহ তোমার প্রভু - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
৯ অ ইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
Hilali & Muhsin Khan
9 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
৯ আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
জহুরুল হক
১০ আর স্মরণ করো! তোমার প্রভু মূসাকে ডেকে বললেন - - ''তুমি অত্যাচারী লোকদের কাছে যাও, - -
বাংলা উচ্চারণ
১০ অ ইয্ না-দা- রব্বুকা মূসা য় আনিতিল্ ক্বওমাজ্ জোয়া-লিমী ন্।
Hilali & Muhsin Khan
10 And (remember) when your Lord called Musa (Moses) (saying): "Go to the people who are Zalimun (polytheists and wrong-doers) -
মুহিউদ্দীন খান
১০ যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
জহুরুল হক
১১ ফিরআউনের লোকদের কাছে। তারা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?’’
বাংলা উচ্চারণ
১১ ক্বওমা র্ফি'আউন্ আলা-ইয়াত্তাকুন্ ।
Hilali & Muhsin Khan
11 "The people of Fir'aun (Pharaoh): Will they not fear Allah and become righteous?"
মুহিউদ্দীন খান
১১ ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
জহুরুল হক
১২ তিনি বললেন - - ''আমার প্রভু! আমি অবশ্যই আশংকা করি যে তারা আমাকে প্রত্যাখ্যান করবে।
বাংলা উচ্চারণ
১২ ক্ব-লা রব্বি ইন্নী য় আখ-ফু আইঁ ইয়ুকায্যিবূন্।
Hilali & Muhsin Khan
12 He said: "My Lord! Verily, I fear that they will belie me,
মুহিউদ্দীন খান
১২ সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
জহুরুল হক
১৩ ''আমার বুক সংকুচিত হয়ে পড়েছে, আর আমার জিহ্বা বাক্পটু নয়, সেজন্য হারূনের প্রতিও ডাক পাঠাও।
বাংলা উচ্চারণ
১৩ অ ইয়াদ্বীকু ছোয়াদ্রী অলা-ইয়ান্ত্বোয়ালিকু লিসা-নী ফার্আসিল্ ইলা-হা-রূন্।
Hilali & Muhsin Khan
13 "And my breast straitens, and my tongue expresses not well. So send for Harun (Aaron) (to come along with me).
মুহিউদ্দীন খান
১৩ এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
জহুরুল হক
১৪ ''আর আমার বিরুদ্ধে এক অপরাধ তাদের তত্ত্বাবধানে রয়েছে, সেজন্য আমি ভয় করি যে তারা আমাকে কাতল করবে।’’
বাংলা উচ্চারণ
১৪ অলাহুম্ 'আলাইয়্যা যাম্বুন্ ফাআখা-ফু আইঁ ইয়াকতুলূন্।
Hilali & Muhsin Khan
14 "And they have a charge of crime against me, and I fear they will kill me."
মুহিউদ্দীন খান
১৪ আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
জহুরুল হক
১৫ তিনি বললেন - - ''কখনো না! অতএব তোমরা দুজনেই আমাদের নিদর্শন সমূহ নিয়ে যাও, নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে রয়েছি শুনতে থাকা অবস্থায়।
বাংলা উচ্চারণ
১৫ ক্ব-লা ক্বাল্লা-ফায্হাবা-বিআ-ইয়া-তিনা য় ইন্না-মা'আকুম্ মুস্তামি'ঊন্।
Hilali & Muhsin Khan
15 (Allah) said: "Nay! Go you both with Our Signs. Verily We shall be with you, listening.
মুহিউদ্দীন খান
১৫ আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
জহুরুল হক
১৬ ''সুতরাং তোমরা ফিরআউনের নিকট যাও আর বলো - - 'আমরা আলবৎ বিশ্বজগতের প্রভুর রসূল - -
বাংলা উচ্চারণ
১৬ ফাতিয়া-র্ফি'আউনা ফাকুলা য় ইন্না-রাসূলু রব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
16 "And go both of you to Fir'aun (Pharaoh), and say: 'We are the Messengers of the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
মুহিউদ্দীন খান
১৬ অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
জহুরুল হক
১৭ ''যে ইসরাইলের বংশধরদের আমাদের সঙ্গে পাঠিয়ে দাও’।’’
বাংলা উচ্চারণ
১৭ আন্ র্আসিল্ মা'আনা-বানী য় ইসর-ঈল্।
Hilali & Muhsin Khan
17 "So allow the Children of Israel to go with us.' "
মুহিউদ্দীন খান
১৭ যাতে তুমি বনী - ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
জহুরুল হক
১৮ সে বললে - - ''তোমাকে কি ছেলেবেলায় আমাদের কাছেই লালনপালন করি নি, এবং তুমি কি আমাদেরই মধ্যে তোমার জীবনের বহু বৎসর কাটাও নি?
বাংলা উচ্চারণ
১৮ ক্ব-লা আলাম্ নুরব্বিকা ফীনা অলীদাঁও অলাবিছ্তা ফীনা-মিন্ 'উমুরিকা সিনীন্।
Hilali & Muhsin Khan
18 [Fir'aun (Pharaoh)] said [to Musa (Moses)]: "Did we not bring you up among us as a child? And you did dwell many years of your life with us.
মুহিউদ্দীন খান
১৮ ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন - পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
জহুরুল হক
১৯ ''আর তোমার কাজ যা তুমি করেছ তা তো করেইছ, তথাপি তুমি অকৃতজ্ঞদের মধ্যেকার!’’
বাংলা উচ্চারণ
১৯ অ ফা'আল্তা ফা'লাতাকাল্ লাতী ফা'আল্তা অ আন্তা মিনাল্ কা-ফিরীন্।
Hilali & Muhsin Khan
19 "And you did your deed, which you did (i.e. the crime of killing a man) while you were one of the ingrates."
মুহিউদ্দীন খান
১৯ তুমি সেই - তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
জহুরুল হক
২০ তিনি বললেন - - ''আমি এটি করেছিলাম যখন আমি পথভ্রষ্টদের মধ্যে ছিলাম।
বাংলা উচ্চারণ
২০ ক্বা-লা ফা'আল্তুহা য় ইযাঁও অ আনা মিনাদ্ব্ দ্বোয়া-ল্লীন্।
Hilali & Muhsin Khan
20 Musa (Moses) said: "I did it then, when I was ignorant (as regards my Lord and His Message).
মুহিউদ্দীন খান
২০ মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
জহুরুল হক
২১ ''এরপর যখন আমি তোমাদের ভয় করেছিলাম তখন আমি তোমাদের থেকে ফেরার হলাম, তারপর আমার প্রভু আমাকে জ্ঞান দান করেছেন, আর তিনি আমাকে বানিয়েছেন রসূলদের অন্যতম।
বাংলা উচ্চারণ
২১ ফাফার্রতু মিন্কুম্ লাম্মা -খিফ্তুকুম্ ফাওয়াহাবা লী রব্বী হুক্মাঁও অজ্বা'আলানী মিনাল্ র্মুসালীন্।
Hilali & Muhsin Khan
21 "So I fled from you when I feared you. But my Lord has granted me Hukm (i.e. religious knowledge, right judgement of the affairs and Prophethood), and made me one of the Messengers.
মুহিউদ্দীন খান
২১ অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
জহুরুল হক
২২ ''আর এই তো হচ্ছে সেই অনুগ্রহ যা তুমি আমার কাছে উল্লেখ করছ যার জন্যে তুমি ইসরাইলের বংশধরদের দাস বানিয়েছ!’’
বাংলা উচ্চারণ
২২ অতিল্কা নি'মাতুন্ তামুন্নুহা-'আলাইয়্যা আন্ 'আব্বাত্তা বানী য় ইসর-ঈল্।
Hilali & Muhsin Khan
22 "And this is the past favour with which you reproach me: that you have enslaved the Children of Israel."
মুহিউদ্দীন খান
২২ আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী - ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
জহুরুল হক
২৩ ফিরআউন বললে - - ''বিশ্বজগতের প্রভু আবার কি হয়?’’
বাংলা উচ্চারণ
২৩ ক্ব-লা র্ফি'আউনু অমা-রব্বুল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
23 Fir'aun (Pharaoh) said: "And what is the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists)?"
মুহিউদ্দীন খান
২৩ ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
জহুরুল হক
২৪ তিনি বললেন - - ''মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং তাদের মধ্যে যা - কিছু আছে তার প্রভু, - - যদি তোমরা দৃঢ়প্রত্যয়িত হও।’’
বাংলা উচ্চারণ
২৪ ক্ব-লা রব্বুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অমা-বাইনাহুমা- ইন্ কুন্তুম্ মূক্বিনীন্।
Hilali & Muhsin Khan
24 [Musa (Moses)] said: "The Lord of the heavens and the earth, and all that is between them, if you seek to be convinced with certainty."
মুহিউদ্দীন খান
২৪ মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
জহুরুল হক
২৫ সে তার আশপাশে যারা আছে তাদের বললে - - ''তোমরা কি শুনছ না?’’
বাংলা উচ্চারণ
২৫ ক্ব-লা লিমান্ হাওলাহূ য় আলা-তাস্তামি'ঊন্।
Hilali & Muhsin Khan
25 [Fir'aun (Pharaoh)] said to those around: "Do you not hear (what he says)?"
মুহিউদ্দীন খান
২৫ ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
জহুরুল হক
২৬ তিনি বললেন - - ''তোমাদের প্রভু এবং পূর্বকালের তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু।’’
বাংলা উচ্চারণ
২৬ ক্ব-লা রব্বুকুম্ অরব্বু আ-বা-য়িকুমুল্ আউওয়ালীন্।
Hilali & Muhsin Khan
26 [Musa (Moses)] said: "Your Lord and the Lord of your ancient fathers!"
মুহিউদ্দীন খান
২৬ মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
জহুরুল হক
২৭ সে বললে - - ''তোমাদের রসূলটি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে তো বদ্ধ পাগল।’’
বাংলা উচ্চারণ
২৭ ক্ব-লা ইন্না রাসূলাকুমু ল্লাযী য় র্উসিলা ইলাইকুম্ লামাজনূন্।
Hilali & Muhsin Khan
27 [Fir'aun (Pharaoh)] said: "Verily, your Messenger who has been sent to you is a madman!"
মুহিউদ্দীন খান
২৭ ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
জহুরুল হক
২৮ তিনি বললেন - - ''তিনি পূর্ব ও পশ্চিমের এবং এ দুইয়ের মধ্যে যা আছে তারও প্রভু, যদি তোমরা বুঝতে পারতে।’’
বাংলা উচ্চারণ
২৮ ক্বা-লা রব্বুল্ মাশ্রিক্বি অল্ মাগ্রিবি অমা-বাইনাহুমা- ইন্ কুন্তুম্ তা'ক্বিলূন্।
Hilali & Muhsin Khan
28 [Musa (Moses)] said: "Lord of the east and the west, and all that is between them, if you did but understand!"
মুহিউদ্দীন খান
২৮ মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
জহুরুল হক
২৯ সে বললে - - ''তুমি যদি আমাকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ কর তবে আমি আলবৎ তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব।’’
বাংলা উচ্চারণ
২৯ ক্ব-লা লায়িনি ত্তাখায্তা ইলা-হান্ গইরী লাআজ 'আলান্নাকা মিনাল্ মাস্জ্বনীন্।
Hilali & Muhsin Khan
29 [Fir'aun (Pharaoh)] said: "If you choose an ilah (god) other than me, I will certainly put you among the prisoners."
মুহিউদ্দীন খান
২৯ ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
জহুরুল হক
৩০ তিনি বললেন - - ''কী! আমি তোমার কাছে সুস্পষ্ট কিছু আনলেও?’’
বাংলা উচ্চারণ
৩০ ক্ব-লা আওয়ালাও জ্বিতুকা বিশাইয়িম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
30 [Musa (Moses)] said: "Even if I bring you something manifest (and convincing)?"
মুহিউদ্দীন খান
৩০ মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
জহুরুল হক
৩১ সে বললে - - ''তবে তা নিয়ে এস যদি তুমি সত্যবাদীদের একজন হও।’’
বাংলা উচ্চারণ
৩১ ক্ব-লা ফাতি বিহী য় ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
Hilali & Muhsin Khan
31 [Fir'aun (Pharaoh)] said: "Bring it forth then, if you are of the truthful!"
মুহিউদ্দীন খান
৩১ ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
জহুরুল হক
৩২ সুতরাং তিনি তাঁর লাঠি নিক্ষেপ করলেন, তখন আশ্চর্য! এটি এক স্পষ্ট সাপ হয়ে গেল।
বাংলা উচ্চারণ
৩২ ফা আল্ক্ব- 'আছোয়া-হু ফাইযা-হিয়া ছু'বানুম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
32 So [Musa (Moses)] threw his stick, and behold, it was a serpent, manifest.
মুহিউদ্দীন খান
৩২ অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
জহুরুল হক
৩৩ আর তিনি তাঁর হাত বের করেলন, তখন দেখো! দর্শকদের কাছে তা সাদা হয়ে গেল।
বাংলা উচ্চারণ
৩৩ অনাযা'আ ইয়াদাহূ ফাইযা-হিয়া বাইদ্বোয়া-য়ু লিন্না-জিরীন্।
Hilali & Muhsin Khan
33 And he drew out his hand, and behold, it was white to all beholders!
মুহিউদ্দীন খান
৩৩ আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
জহুরুল হক
৩৪ সে তার আশপাশের প্রধানদের বললে - - ''এ তো নিশ্চয়ই এক ওস্তাদ জাদুকর, - -
বাংলা উচ্চারণ
৩৪ ক্ব-লা লিল্মালায়ি হাওলাহূ য় ইন্না হা-যা-লাসা-হিরুন্ 'আলীম্।
Hilali & Muhsin Khan
34 [Fir'aun (Pharaoh)] said to the chiefs around him: "Verily! This is indeed a well-versed sorcerer.
মুহিউদ্দীন খান
৩৪ ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
জহুরুল হক
৩৫ ''সে চাইছে তার জাদুর দ্বারা তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দিতে, কাজেই কী তোমরা উপদেশ দাও?’’
বাংলা উচ্চারণ
৩৫ ইয়ুরীদু আই ইয়ুখ্ রিজ্বাকুম্ মিন্ র্আদ্বিকুম্ বিসিহ্রিহী ফামা-যা- তামুরূন্।
Hilali & Muhsin Khan
35 "He wants to drive you out of your land by his sorcery: what is it then that you command?"
মুহিউদ্দীন খান
৩৫ সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
জহুরুল হক
৩৬ তারা বললে - - ''তাকে ও তার ভাইকে অবকাশ দাও, আর শহরে শহরে সংগ্রাহকদের পাঠাও, - -
বাংলা উচ্চারণ
৩৬ ক্ব-লূ য় র্আজ্বিহ্ অআখ- হু ওয়াব্'আছ্ ফিল্ মাদা-য়িনি হা-শিরীন্।
Hilali & Muhsin Khan
36 They said: "Put him off and his brother (for a while), and send callers to the cities;
মুহিউদ্দীন খান
৩৬ তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
জহুরুল হক
৩৭ ''যেন তারা প্রত্যেক জ্ঞানী জাদুকরদের তোমার কাছে নিয়ে আছে।’’
বাংলা উচ্চারণ
৩৭ ইয়াতূকা বিকুল্লি সাহ্হা-রিন্ 'আলীম্।
Hilali & Muhsin Khan
37 "To bring up to you every well-versed sorcerer."
মুহিউদ্দীন খান
৩৭ তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
জহুরুল হক
৩৮ সুতরাং জাদুকরদের একত্র করা হ’ল নির্দিষ্ট স্থানে বিজ্ঞাপিত দিনে,
বাংলা উচ্চারণ
৩৮ ফাজুমি'আস্ সাহারাতু লিমীক্ব -তি ইয়াওমিম্ মা'লূম্।
Hilali & Muhsin Khan
38 So the sorcerers were assembled at a fixed time on a day appointed.
মুহিউদ্দীন খান
৩৮ অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
জহুরুল হক
৩৯ আর লোকদের বলা হ’ল - - ''তোমরা কি জমায়েৎ হচ্ছ, - -
বাংলা উচ্চারণ
৩৯ অক্বীলা লিন্না-সি হাল্ আন্তুম্ মুজতামি'ঊন্।
Hilali & Muhsin Khan
39 And it was said to the people: "Are you (too) going to assemble?
মুহিউদ্দীন খান
৩৯ এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
জহুরুল হক
৪০ ''যেন আমরা জাদুকরদের অনুগমন করতে পারি যদি তারা নিজেরা বিজয়ী হয়?’’
বাংলা উচ্চারণ
৪০ লা'আল্লানা-নাত্তাবি'উস্ সাহারতা ইন্ কা-নূ হুমুল্ গলিবীন্।
Hilali & Muhsin Khan
40 "That we may follow the sorcerers [who were on Fir'aun's (Pharaoh) religion of disbelief] if they are the winners."
মুহিউদ্দীন খান
৪০ যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি - যদি তারাই বিজয়ী হয়।
জহুরুল হক
৪১ তারপর যখন জদুকররা এল তারা ফিরআউনকে বললে - - ''আমাদের জন্য কি বিশেষ পুরস্কার থাকবে যদি আমরা খোদ বিজয়ী হই?’’
বাংলা উচ্চারণ
৪১ ফালাম্মা- জ্বা-য়াস্ সাহারতু ক্ব-লূ লির্ফি'আউনা আয়িন্না লানা-লাআজরন্ ইন্ কুন্না -নাহ্নুল্ গ-লিবীন্।
Hilali & Muhsin Khan
41 So when the sorcerers arrived, they said to Fir'aun (Pharaoh): "Will there surely be a reward for us if we are the winners?"
মুহিউদ্দীন খান
৪১ যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
জহুরুল হক
৪২ সে বললে - - ''হাঁ, আর সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই অন্তরঙ্গ হবে।’’
বাংলা উচ্চারণ
৪২ ক্ব-লা না'আম্ অ ইন্নাকুম্ ইযা ল্লামিনাল্ মুর্ক্বারাবীন্।
Hilali & Muhsin Khan
42 He said: "Yes, and you shall then verily be of those brought near (to myself)."
মুহিউদ্দীন খান
৪২ ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
জহুরুল হক
৪৩ মূসা তাদের বললেন - - ''ছোড়ো যা তোমরা ছুড়ঁতে যাচ্ছ।’’
বাংলা উচ্চারণ
৪৩ ক্ব-লা লাহুম্ মূসা য় আল্ক্ব মা য় আন্তুম্ মুল্ক্বন্।
Hilali & Muhsin Khan
43 Musa (Moses) said to them: "Throw what you are going to throw!"
মুহিউদ্দীন খান
৪৩ মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
জহুরুল হক
৪৪ সুতরাং তাদের দড়িদড়া ও তাদের লাঠি - লগুড় তারা ছুড়ঁলো এবং বললে - - ''ফিরআউনের প্রভাবে আমরা তো নিজেরাই বিজয়ী হব।’’
বাংলা উচ্চারণ
৪৪ ফাআল্ক্বও হিবা-লাহুম্ অ ইছিয়্যাহুম্ অক্ব-লূ বি'ইয্যাতির্ফি'আওনা ইন্না লানাহ্নুল্ গলিবূন্।
Hilali & Muhsin Khan
44 So they threw their ropes and their sticks, and said: "By the might of Fir'aun (Pharaoh), it is we who will certainly win!"
মুহিউদ্দীন খান
৪৪ অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
জহুরুল হক
৪৫ তারপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলেন, তখন দেখো! এটি গিলে ফেলল যা তারা বুনেছিল।
বাংলা উচ্চারণ
৪৫ ফা আল্ক্ব-মূসা-'আছোয়া-হু ফাইযা-হিয়া তাল্ক্বফু মা-ইয়াফিকূন্।
Hilali & Muhsin Khan
45 Then Musa (Moses) threw his stick, and behold, it swallowed up all that they falsely showed!
মুহিউদ্দীন খান
৪৫ অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
জহুরুল হক
৪৬ তখন জাদুকররা লুটিয়ে পড়ল সিজদাবনত হয়ে,
বাংলা উচ্চারণ
৪৬ ফাউল্ক্বিয়াস্ সাহারতু সা-জ্বিদীন্।
Hilali & Muhsin Khan
46 And the sorcerers fell down prostrate.
মুহিউদ্দীন খান
৪৬ তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
জহুরুল হক
৪৭ তারা বললে, ''আমরা ঈমান আনলাম বিশ্বজগতের প্রভুর প্রতি, - -
বাংলা উচ্চারণ
৪৭ ক্ব-লূ য় আ-মান্না- বিরব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
47 Saying: "We believe in the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
৪৭ তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
জহুরুল হক
৪৮ ''যিনি মূসা ও হারুনেরও প্রভু।’’
বাংলা উচ্চারণ
৪৮ রব্বি মূসা-অহা-রূন্।
Hilali & Muhsin Khan
48 "The Lord of Musa (Moses) and Harun (Aaron)."
মুহিউদ্দীন খান
৪৮ যিনি মূসা ও হারুনের রব।
জহুরুল হক
৪৯ সে বললে - - ''তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই? সে - ই নিশ্চয় তোমাদের গুরু যে তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছে। সুতরাং শীঘ্রই তোমরা টের পাবে। আমি নিশ্চয় তোমাদের হাত ও তোমাদের পা আড়াআড়ি - ভাবে কেটে ফেলবই, আর তোমাদের সবাইকে শূলে চড়াব।’’
বাংলা উচ্চারণ
৪৯ ক্ব-লা আ-মান্তুম্ লাহূ ক্বব্লা আন্ আ-যানা লাকুম্ ইন্নাহূ লাকাবীরুকুমুল্লাযী 'আল্লামা কুমুস্ সিহ্র ফালাসাওফা তা'লামূন্ লাউক্বত্ত্বি'আন্না আইদিয়াকুম্ অআরজুলাকুম্ মিন্ খিলা-ফিঁও অলা-উছোয়াল্লিবান্নাকুম্ আজমা'ঈন্।
Hilali & Muhsin Khan
49 [Fir'aun (Pharaoh)] said: "You have believed in him before I give you leave. Surely, he indeed is your chief, who has taught you magic! So verily, you shall come to know. Verily, I will cut off your hands and your feet on opposite sides, and I will crucify you all."
মুহিউদ্দীন খান
৪৯ ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
জহুরুল হক
৫০ তারা বললে - - ''কোনো ক্ষতি নেই, নিঃসন্দেহ আমরা আমাদের প্রভুর কাছে প্রত্যাবর্তনশীল।
বাংলা উচ্চারণ
৫০ ক্ব-লূ লা-দ্বোয়াইর ইন্না য় ইলা-রব্বিনা- মুন্ক্বালিবূন্।
Hilali & Muhsin Khan
50 They said: "No harm! Surely, to our Lord (Allah) we are to return.
মুহিউদ্দীন খান
৫০ তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
জহুরুল হক
৫১ ''আমরা নিশ্চয়ই আশা করি যে আমাদের প্রভু আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, যেহেতু আমরা মুমিনদের মধ্যে অগ্রণী।’’
বাংলা উচ্চারণ
৫১ ইন্না-নাত্বমা'ঊ আইঁ ইয়াগ্ফির লানা-রব্বুনা-খত্বোয়া-ইয়া-না য় আন্ কুন্না য় আউওয়ালাল্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
51 "Verily we really hope that our Lord will forgive us our sins, as we are the first of the believers [in Musa (Moses) and in the Monotheism which he has brought from Allah]."
মুহিউদ্দীন খান
৫১ আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি - বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
জহুরুল হক
৫২ আর আমরা মূসাকে প্রত্যাদেশ দিয়েছিলাম এই বলে - - ''আমার বান্দাদের নিয়ে রাতের মধ্যে রওয়ানা হয়ে যাও, তোমাদের অবশ্য পশ্চাদ্ধাবন করা হবে।’’
বাংলা উচ্চারণ
৫২ অ আওহাইনা য় ইলা-মূসা য় আন্ আস্রি বি'ইবা-দী য় ইন্নাকুম্ মুত্তাবা'ঊন্।
Hilali & Muhsin Khan
52 And We revealed to Musa (Moses), saying: "Depart by night with My slaves, verily you will be pursued."
মুহিউদ্দীন খান
৫২ আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
জহুরুল হক
৫৩ তখন ফিরআউন শহরে - নগরে সংগ্রাহকদের পাঠাল - -
বাংলা উচ্চারণ
৫৩ ফার্আসালা র্ফি'আউনু ফিল্ মাদা-য়িনি হা-শিরীন্।
Hilali & Muhsin Khan
53 Then Fir'aun (Pharaoh) sent callers to (all) the cities.
মুহিউদ্দীন খান
৫৩ অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
জহুরুল হক
৫৪ ''নিঃসন্দেহ তারা একটি ছোটখাট দল,
বাংলা উচ্চারণ
৫৪ ইন্না হা য় ঊলা-য়ি লার্শিযিমাতুন্ ক্বালীলূন্।
Hilali & Muhsin Khan
54 (Saying): "Verily these indeed are but a small band.
মুহিউদ্দীন খান
৫৪ নিশ্চয় এরা (বনী - ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
জহুরুল হক
৫৫ ''আর নিঃসন্দেহ আমাদের জন্য তারা তো ক্রোধ উদ্রেককারী,
বাংলা উচ্চারণ
৫৫ অইন্নাহুম্ লানা-লাগ-য়িজূন্।
Hilali & Muhsin Khan
55 "And verily, they have done what has enraged us.
মুহিউদ্দীন খান
৫৫ এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
জহুরুল হক
৫৬ ''আর আমরা তো নিশ্চয় সজাগ - সশস্ত্র জনতা।’’
বাংলা উচ্চারণ
৫৬ অইন্না-লাজ্বামী'ঊন্ হা-যিরূন্।
Hilali & Muhsin Khan
56 "But we are a host all assembled, amply fore-warned."
মুহিউদ্দীন খান
৫৬ এবং আমরা সবাই সদা শংকিত।
জহুরুল হক
৫৭ কাজেই আমরা তাদের বের ক’রে আনলাম বাগানসমূহ ও ঝরনারাজি থেকে,
বাংলা উচ্চারণ
৫৭ ফাআখ্রজনা-হুম্ মিন্ জ্বান্না-তিঁও অ'উইয়ূন্।
Hilali & Muhsin Khan
57 So, We expelled them from gardens and springs,
মুহিউদ্দীন খান
৫৭ অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ - বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
জহুরুল হক
৫৮ আর ধনভান্ডার ও জমকালো বাড়িঘর থেকে, - -
বাংলা উচ্চারণ
৫৮ অ কুনূযিঁও অমাক্ব-মিন্ কারীম্।
Hilali & Muhsin Khan
58 Treasures, and every kind of honourable place.
মুহিউদ্দীন খান
৫৮ এবং ধন - ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
জহুরুল হক
৫৯ এইভাবেই। আর এইগুলো আমরা ইসরাইলের বংশধরদের উত্তরাধিকার করতে দিয়েছিলাম।
বাংলা উচ্চারণ
৫৯ কাযা-লিক্অআওরছ্না-হা-বানী য় ইস্রা-ঈল্।
Hilali & Muhsin Khan
59 Thus [We turned them (Pharaoh's people) out] and We caused the Children of Israel to inherit them.
মুহিউদ্দীন খান
৫৯ এরূপই হয়েছিল এবং বনী - ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
জহুরুল হক
৬০ তারপর তারা এদের পশ্চাদ্ধাবন করেছিল সূর্যোদয়কালে।
বাংলা উচ্চারণ
৬০ ফাআত্বা'ঊহুম্ মুশ্রিক্বীন্।
Hilali & Muhsin Khan
60 So they pursued them at sunrise.
মুহিউদ্দীন খান
৬০ অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
জহুরুল হক
৬১ অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখল তখন মূসার সঙ্গীরা বললে - - ''আমরা তো নিঃসন্দেহ ধরা পড়ে গেলাম।’’
বাংলা উচ্চারণ
৬১ ফালাম্মা-তারা-য়াল্ জ্বাম্'আ-নি ক্ব-লা আছ্হা-বু মূসা য় ইন্না-লামুদ্রাকূন্।
Hilali & Muhsin Khan
61 And when the two hosts saw each other, the companions of Musa (Moses) said: "We are sure to be overtaken."
মুহিউদ্দীন খান
৬১ যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
জহুরুল হক
৬২ তিনি বললেন - - ''নিশ্চয়ই না, আমার সঙ্গে আলবৎ আমার প্রভু রয়েছেন, তিনি আমাকে অচিরেই পথ দেখাবেন।’’
বাংলা উচ্চারণ
৬২ ক্ব-লা কাল্লা-ইন্না মা'ইয়া রব্বী সাইয়াহ্দীন্।
Hilali & Muhsin Khan
62 [Musa (Moses)] said: "Nay, verily with me is my Lord. He will guide me."
মুহিউদ্দীন খান
৬২ মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
জহুরুল হক
৬৩ তখন আমরা মূসার নিকট প্রত্যাদেশ দিলাম এই বলে - - ''তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর।’’ ফলে এটি বিভক্ত হয়ে গেল, সুতরাং প্রত্যেক দল এক - একটি বিরাট পাহাড়ের মতো হয়েছিল।
বাংলা উচ্চারণ
৬৩ ফাআওহাইনা য় ইলা-মূসা য় আনিদ্ব্ রিব্ বি'আছোয়া-কাল্ বাহ্র্ ফান্ফালাক্ব ফাকা-না কুল্লু র্ফিক্বিন্ কাত্ত্বোয়াওদিল্ 'আজীম্।
Hilali & Muhsin Khan
63 Then We revealed to Musa (Moses) (saying): "Strike the sea with your stick." And it parted, and each separate part (of that sea water) became like huge mountain.
মুহিউদ্দীন খান
৬৩ অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
জহুরুল হক
৬৪ আর অন্যদেরকেও আমরা নিয়ে এলাম সেই অঞ্চলে।
বাংলা উচ্চারণ
৬৪ অ আয্লাফ্না ছাম্মাল্ আ-খরীন্।
Hilali & Muhsin Khan
64 Then We brought near the others [Fir'aun's (Pharaoh) party] to that place.
মুহিউদ্দীন খান
৬৪ আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
জহুরুল হক
৬৫ আর মূসাকে ও তাঁর সঙ্গে যারা ছিল সে - সবাইকে আমরা উদ্ধার করেছিলাম।
বাংলা উচ্চারণ
৬৫ অআন্জ্বাইনা-মূসা-অমাম্মা'আহূ য় আজমা'ঈন্।
Hilali & Muhsin Khan
65 And We saved Musa (Moses) and all those with him.
মুহিউদ্দীন খান
৬৫ এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
জহুরুল হক
৬৬ তারপর অন্যদেরকে আমরা ডুবিয়ে দিয়েছিলাম।
বাংলা উচ্চারণ
৬৬ ছুম্মা আগ্রক্ব্নাল্ আ-খরীন্।
Hilali & Muhsin Khan
66 Then We drowned the others.
মুহিউদ্দীন খান
৬৬ অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
জহুরুল হক
৬৭ নিঃসন্দেহ এতে তো একটি নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
বাংলা উচ্চারণ
৬৭ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
67 Verily in this is indeed a sign (or a proof), yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
৬৭ নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
জহুরুল হক
৬৮ আর নিঃসন্দেহ তোমার প্রভু - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
৬৮ অ ইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
Hilali & Muhsin Khan
68 And verily your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
৬৮ আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
জহুরুল হক
৬৯ আর তুমি তাদের কাছে ইব্রাহীমের কাহিনী বর্ণনা করো।
বাংলা উচ্চারণ
৬৯ অত্লু 'আলাইহিম্ নাবায়া ইব্রা-হীম্।
Hilali & Muhsin Khan
69 And recite to them the story of Ibrahim (Abraham).
মুহিউদ্দীন খান
৬৯ আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
জহুরুল হক
৭০ স্মরণ করো! তিনি তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে বললেন - - ''তোমরা কিসের উপাসনা কর?’’
বাংলা উচ্চারণ
৭০ ইয্ ক্ব-লা লিআবীহি অক্বওমিহী মা-তা'বুদূন্।
Hilali & Muhsin Khan
70 When he said to his father and his people: "What do you worship?"
মুহিউদ্দীন খান
৭০ যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
জহুরুল হক
৭১ তারা বললে - - ''আমরা প্রতিমাদের পূজা করি, আর আমরা তাদের আরাধনায় নিষ্ঠাবান থাকব।’’
বাংলা উচ্চারণ
৭১ ক্ব-লূ না'বুদু আছ্না- মান্ ফানাজোয়াল্লু লাহা-'আ-কিফীন্।
Hilali & Muhsin Khan
71 They said: "We worship idols, and to them we are ever devoted."
মুহিউদ্দীন খান
৭১ তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
জহুরুল হক
৭২ তিনি বললেন, ''তারা কি তোমাদের শোনে যখন তোমরা ডাকো?
বাংলা উচ্চারণ
৭২ ক্ব-লা-হাল্ ইয়াসমা'ঊনাকুম ইয্ তাদ্'ঊন্।
Hilali & Muhsin Khan
72 He said: "Do they hear you, when you call on (them)?
মুহিউদ্দীন খান
৭২ ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
জহুরুল হক
৭৩ ''অথবা তারা কি তোমাদের উপকার করতে পারে কিংবা অপকার করতে পারে?’’
বাংলা উচ্চারণ
৭৩ আও ইয়ান্ফা'ঊনাকুম্ আও ইয়াদ্বরুরূন্।
Hilali & Muhsin Khan
73 "Or do they benefit you or do they harm (you)?"
মুহিউদ্দীন খান
৭৩ অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
জহুরুল হক
৭৪ তারা বললে - - ''না, আমাদের পিতৃপুরুষদের আমরা দেখতে পেয়েছি এইভাবে তারা করছে ।’’
বাংলা উচ্চারণ
৭৪ ক্ব-লূ কাল অজ্বাদনা য় আ-বা-য়ানা- কাযা-লিকা ইয়াফ্'আলূন্ ।
Hilali & Muhsin Khan
74 They said: "(Nay) but we found our fathers doing so."
মুহিউদ্দীন খান
৭৪ তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
জহুরুল হক
৭৫ তিনি বললেন - - ''তোমরা কি তবে ভেবে দেখেছ তোমরা কিসের উপাসনা করছ, - -
বাংলা উচ্চারণ
৭৫ ক্ব-লা আফারায়াইতুম্ মা-কুন্তুম্ তা'বুদূন্।
Hilali & Muhsin Khan
75 He said: "Do you observe that which you have been worshipping -
মুহিউদ্দীন খান
৭৫ ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
জহুরুল হক
৭৬ ''তোমরা ও তোমাদের পূর্বগামী পিতৃপুরুষরা?
বাংলা উচ্চারণ
৭৬ আন্তুম্ অ আ-বা-য়ুকুমুল্ আক্দামূন্।
Hilali & Muhsin Khan
76 "You and your ancient fathers?
মুহিউদ্দীন খান
৭৬ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
জহুরুল হক
৭৭ ''অতএব তারা আলবৎ আমার শত্রু, কিন্ত ভূ - বিশ্বের প্রভু নন,
বাংলা উচ্চারণ
৭৭ ফাইন্নাহুম্ আ'দুওয়ুল্লী য় ইল্লা-রব্বাল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
77 "Verily they are enemies to me, save the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
মুহিউদ্দীন খান
৭৭ বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
জহুরুল হক
৭৮ ''যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন,
বাংলা উচ্চারণ
৭৮ আল্লাযী খলাক্বনী ফাহুওয়া ইয়াহ্দীন্।
Hilali & Muhsin Khan
78 "Who has created me, and it is He Who guides me.
মুহিউদ্দীন খান
৭৮ যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
জহুরুল হক
৭৯ ''আর যিনি আমাকে আহার করান এবং পান করতে দেন,
বাংলা উচ্চারণ
৭৯ অল্লাযী হুওয়া ইয়ুত্ব'ইমুনী অইয়াস্ক্বীন্।
Hilali & Muhsin Khan
79 "And it is He Who feeds me and gives me to drink.
মুহিউদ্দীন খান
৭৯ যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
জহুরুল হক
৮০ ''আর যখন আমি রোগে ভোগি তখন তিনিই আমাকে আরোগ্য করেন,
বাংলা উচ্চারণ
৮০ অ ইযা-মারিদ্ব্তু ফাহুওয়া ইয়াশ্ফীন্।
Hilali & Muhsin Khan
80 "And when I am ill, it is He who cures me.
মুহিউদ্দীন খান
৮০ যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
জহুরুল হক
৮১ ''আর যিনি, আমার মৃত্যু ঘটাবেন তারপরে আমাকে পুনর্জীবন দেবেন,
বাংলা উচ্চারণ
৮১ অল্লাযী ইয়ুমীতুনী ছুম্মা ইয়ুহ্য়ীন্।
Hilali & Muhsin Khan
81 "And Who will cause me to die, and then will bring me to life (again).
মুহিউদ্দীন খান
৮১ যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
জহুরুল হক
৮২ ''আর যিনি, আমি আশা করি, বিচারের দিনে আমার ভুলভ্রান্তিগুলো আমার জন্য ক্ষমা করে দেবেন।
বাংলা উচ্চারণ
৮২ অল্লাযী য় আত্বমাউ' আইঁ ইয়াগ্ফিরালী খাতী-আতী ইয়াওমাদ দীন্।
Hilali & Muhsin Khan
82 "And Who, I hope, will forgive me my faults on the Day of Recompense, (the Day of Resurrection).
মুহিউদ্দীন খান
৮২ আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি - বিচ্যুতি মাফ করবেন।
জহুরুল হক
৮৩ ''আমার প্রভু! আমাকে জ্ঞান দান করো, আর আমাকে সৎকর্মীদের সঙ্গে যুক্ত করো।
বাংলা উচ্চারণ
৮৩ রব্বি হাব্লী হুক্মাঁও অআল্হিক্নী বিছ্ছো-লিহীন্।
Hilali & Muhsin Khan
83 My Lord! Bestow Hukm (religious knowledge, right judgement of the affairs and Prophethood) on me, and join me with the righteous.
মুহিউদ্দীন খান
৮৩ হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
জহুরুল হক
৮৪ ''আর আমার জন্য পরবর্তীদের মধ্যে সদালাপন সৃষ্টি করো।
বাংলা উচ্চারণ
৮৪ অজ্ব 'আল্লী লিসা-না ছিদ্ক্বিন্ ফিল্ আ-খিরীন্।
Hilali & Muhsin Khan
84 And grant me an honourable mention in later generations.
মুহিউদ্দীন খান
৮৪ এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
জহুরুল হক
৮৫ ''আর আমাকে আনন্দময় উদ্যানের ওয়ারিশানের অন্তর্ভুক্ত করো।
বাংলা উচ্চারণ
৮৫ অজ'আল্নী মিঁও অরছাতি জ্বান্নাতিন্ না'ঈম্।
Hilali & Muhsin Khan
85 And make me one of the inheritors of the Paradise of Delight.
মুহিউদ্দীন খান
৮৫ এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
জহুরুল হক
৮৬ ''আর আমার পিতৃপুরুষকে পরিত্রাণ করো, কেননা সে তো পথভ্রান্তদের মধ্যেকার হয়ে গেছে।
বাংলা উচ্চারণ
৮৬ অর্গ্ফি লিআবী য় ইন্নাহূ কা-না মিনা দ্ব্ দ্বোয়া-লীন্।
Hilali & Muhsin Khan
86 And forgive my father, verily he is of the erring.
মুহিউদ্দীন খান
৮৬ এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
জহুরুল হক
৮৭ ''আর আমাকে লাঞ্ছিত করো না তখন যেইদিন তাদের পুরুত্থিত করা হবে, - -
বাংলা উচ্চারণ
৮৭ অলা-তুখ্যিনী ইয়াওমা ইয়ুব্'আছূন্।
Hilali & Muhsin Khan
87 And disgrace me not on the Day when (all the creatures) will be resurrected.
মুহিউদ্দীন খান
৮৭ এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
জহুরুল হক
৮৮ ''যেদিন ধনসম্পদে কোনো কাজ দেবে না, সন্তানাদিতেও নয়,
বাংলা উচ্চারণ
৮৮ ইয়াওমা লা-ইয়ান্ফা'ঊ মা-লুঁও অলা-বানূন্।
Hilali & Muhsin Khan
88 The Day whereon neither wealth nor sons will avail,
মুহিউদ্দীন খান
৮৮ যে দিবসে ধন - সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
জহুরুল হক
৮৯ ''শুধু সে ব্যতীত যে নির্মল - নিস্পাপ অন্তর নিয়ে আল্লাহ্ র কাছে আসবে।’’
বাংলা উচ্চারণ
৮৯ ইল্লা- মান্ আতাল্লা-হা বিক্বল্বিন্ সালীম্।
Hilali & Muhsin Khan
89 Except him who brings to Allah a clean heart [clean from Shirk (polytheism) and Nifaq (hypocrisy)]."
মুহিউদ্দীন খান
৮৯ কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
জহুরুল হক
৯০ আর স্বর্গোদ্যানকে ধর্মভীরুদের জন্য সন্নিকটে আনা হবে,
বাংলা উচ্চারণ
৯০ অ উয্লিফাতিল্ জ্বান্নাতু লিল্মুত্তাক্বীন্।
Hilali & Muhsin Khan
90 And Paradise will be brought near to the Muttaqun (the pious - See V.2:2).
মুহিউদ্দীন খান
৯০ জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
জহুরুল হক
৯১ আর দুযখকে খোলে দেওয়া হবে পথভ্রষ্টদের জন্য।
বাংলা উচ্চারণ
৯১ অর্বুরিযাতিল্ জ্বাহীমু লিল্গ-ওয়ীন্।
Hilali & Muhsin Khan
91 And the (Hell) Fire will be placed in full view of the erring.
মুহিউদ্দীন খান
৯১ এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
জহুরুল হক
৯২ আর তাদের বলা হবে - - ''কোথায় তারা যাদের তোমরা উপাসনা করতে - -
বাংলা উচ্চারণ
৯২ অক্বীলা লাহুম্ আইনামা- কুন্তুম্ তা'বুদূন্ ।
Hilali & Muhsin Khan
92 And it will be said to them: "Where are those (the false gods whom you used to set up as rivals with Allah) that you used to worship.
মুহিউদ্দীন খান
৯২ তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
জহুরুল হক
৯৩ ''আল্লাহ্ কে বাদ দিয়ে? তারা কি তোমাদের সাহায্য করছে, না তারা নিজেদেরই সাহায্য করতে পারছে?’’
বাংলা উচ্চারণ
৯৩ মিন্ দূনিল্লা-হ্ হাল্ ইয়ান্ছুরূনাকুম্ আও ইয়ান্তাছিরূন্।
Hilali & Muhsin Khan
93 "Instead of Allah? Can they help you or (even) help themselves?"
মুহিউদ্দীন খান
৯৩ আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
জহুরুল হক
৯৪ সুতরাং তাদের এর মধ্যে নিক্ষেপ করা হবে - - তাদের এবং পথভ্রান্তদের,
বাংলা উচ্চারণ
৯৪ ফাকুব্কিবূ ফীহা হুম্ অল্ গ-য়ূন্।
Hilali & Muhsin Khan
94 Then they will be thrown on their faces into the (Fire), they and the Ghawun (devils, and those who were in error).
মুহিউদ্দীন খান
৯৪ অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
জহুরুল হক
৯৫ আর ইবলীসের দলবল সকলকেও।
বাংলা উচ্চারণ
৯৫ অ জুনূদু ইব্লীসা আজমা'ঊন্।
Hilali & Muhsin Khan
95 And the whole hosts of Iblis (Satan) together.
মুহিউদ্দীন খান
৯৫ এবং ইবলীস বাহিনীর সকলকে।
জহুরুল হক
৯৬ তারা সেখানে তর্ক - বিতর্ক করতে করতে বলবে - -
বাংলা উচ্চারণ
৯৬ ক্ব-লূ অহুম্ ফীহা-ইয়াখ্তাছিমূন্।
Hilali & Muhsin Khan
96 They will say while contending therein,
মুহিউদ্দীন খান
৯৬ তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
জহুরুল হক
৯৭ ''আল্লাহ্ র দিব্য, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম, - -
বাংলা উচ্চারণ
৯৭ তাল্লা-হি ইন্ কুন্না-লাফী দ্বোয়ালা-লিম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
97 By Allah, we were truly in a manifest error,
মুহিউদ্দীন খান
৯৭ আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
জহুরুল হক
৯৮ ''যখন আমরা বিশ্বজগতের প্রভুর সঙ্গে তোমাদের এক - সমান গণ্য করেছিলাম।
বাংলা উচ্চারণ
৯৮ ইয্ নুসাওয়্যী কুম্ বিরব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
98 When We held you (false gods) as equals (in worship) with the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists);
মুহিউদ্দীন খান
৯৮ যখন আমরা তোমাদেরকে বিশ্ব - পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
জহুরুল হক
৯৯ ''আর অপরাধীরা ছাড়া অন্য কেউ আমাদের বিপথে নেয় নি।
বাংলা উচ্চারণ
৯৯ অমা য় আদ্বোয়াল্লানা য় ইল্লাল্ মুজরিমূন্।
Hilali & Muhsin Khan
99 And none has brought us into error except the Mujrimun [Iblis (Satan) and those of human beings who commit crimes, murderers, polytheists, oppressors].
মুহিউদ্দীন খান
৯৯ আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
জহুরুল হক
১০০ ''সেজন্যে আমাদের জন্য সুপারিশকারীদের কেউ নেই,
বাংলা উচ্চারণ
১০০ ফামা-লানা-মিন্ শা-ফি'ঈন্।
Hilali & Muhsin Khan
100 Now we have no intercessors,
মুহিউদ্দীন খান
১০০ অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
জহুরুল হক
১০১ ''আর কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই।
বাংলা উচ্চারণ
১০১ অলা-ছোয়াদীক্বিন্ হামীম্।
Hilali & Muhsin Khan
101 Nor a close friend (to help us).
মুহিউদ্দীন খান
১০১ এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
জহুরুল হক
১০২ ''হায়! আমাদের জন্য যদি আকেরবার উপায় থাকত তাহলে আমরা মুমিনদের মধ্যেকার হতাম।’’
বাংলা উচ্চারণ
১০২ ফালাও আন্না লানা-র্কারতান্ ফানাকূনা মিনাল্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
102 (Alas!) If we only had a chance to return (to the world), we shall truly be among the believers!
মুহিউদ্দীন খান
১০২ হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
জহুরুল হক
১০৩ নিঃসন্দেহ এতে তো এক নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
বাংলা উচ্চারণ
১০৩ ইন্না ফী যা- লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
103 Verily in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১০৩ নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
জহুরুল হক
১০৪ আর নিঃসন্দেহ তোমার প্রভু, - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১০৪ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
Hilali & Muhsin Khan
104 And verily, your Lord, He is truly the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১০৪ আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
জহুরুল হক
১০৫ নূহের স্বজাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১০৫ কায্যাবাত্ কাওমু নূহিনিল্ র্মুসালীন্।
Hilali & Muhsin Khan
105 The people of Nuh (Noah) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১০৫ নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
জহুরুল হক
১০৬ দেখো! তাদের ভাই নূহ তাদের বলেছিলেন - - ''তোমরা কি ধর্মপরায়ণতা অবলন্বন করবে না?
বাংলা উচ্চারণ
১০৬ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ নূহুন্ আলা-তাত্তাকুন্ ।
Hilali & Muhsin Khan
106 When their brother Nuh (Noah) said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১০৬ যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
জহুরুল হক
১০৭ ''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,
বাংলা উচ্চারণ
১০৭ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
Hilali & Muhsin Khan
107 "I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১০৭ আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
জহুরুল হক
১০৮ ''অতএব তোমরা আল্লাহ্ কে ভয় - ভক্তি কর ও আমাকে মেনে চল।
বাংলা উচ্চারণ
১০৮ ফাত্তাকুল্লা-হা অআত্বী'ঊন্।
Hilali & Muhsin Khan
108 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১০৮ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
জহুরুল হক
১০৯ ''আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার মজুরি তো বিশ্বজগতের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।
বাংলা উচ্চারণ
১০৯ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজ্বরিয়া ইল্লা- 'আলা -রব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
109 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১০৯ আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
জহুরুল হক
১১০ ''অতএব তোমরা আল্লাহ্ কে ভক্তি - শ্রদ্ধা কর ও আমার আজ্ঞাপালন কর।’’
বাংলা উচ্চারণ
১১০ ফাত্তাকুল্লা-হা অআত্বী'ঊন্।
Hilali & Muhsin Khan
110 "So keep your duty to Allah, fear Him and obey me."
মুহিউদ্দীন খান
১১০ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
জহুরুল হক
১১১ তারা বললে - - ''আমরা কি তোমার প্রতি ঈমান আনব যখন তোমাকে অনুসরণ করছে ইতরগোষ্ঠী?’’
বাংলা উচ্চারণ
১১১ ক্ব-লূ য় আনুমিনু লাকা অত্তাবা'আকাল্ র্আযালূন্।
Hilali & Muhsin Khan
111 They said: "Shall we believe in you, when the meanest (of the people) follow you?"
মুহিউদ্দীন খান
১১১ তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
জহুরুল হক
১১২ তিনি বললেন - - ''তারা কী করত সে সন্বন্ধে আর আমার জ্ঞান থাকবার নয়।
বাংলা উচ্চারণ
১১২ ক্ব-লা অমা-'ইল্মী বিমা- কানূ ইয়া'মালূন্।
Hilali & Muhsin Khan
112 He said: "And what knowledge have I of what they used to do?
মুহিউদ্দীন খান
১১২ নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
জহুরুল হক
১১৩ ''তাদের হিসাবপত্র আমার প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়, যদি তোমরা বুঝতে!
বাংলা উচ্চারণ
১১৩ ইন্ হিসা-বু হুম্ ইল্লা-'আলা-রব্বী লাও তাশ্'ঊরূন্।
Hilali & Muhsin Khan
113 "Their account is only with my Lord, if you could (but) know.
মুহিউদ্দীন খান
১১৩ তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
জহুরুল হক
১১৪ ''আর আমি তো মুমিনদের তাড়িয়ে দেবার পাত্র নই।
বাংলা উচ্চারণ
১১৪ অমা য় আনা বিত্বোয়া-রিদিল্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
114 "And I am not going to drive away the believers.
মুহিউদ্দীন খান
১১৪ আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
জহুরুল হক
১১৫ ''আমি একজন স্পষ্ট সতর্ককারী ভিন্ন নই।’’
বাংলা উচ্চারণ
১১৫ ইন্ আনা ইল্লা-নাযীরুম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
115 I am only a plain warner."
মুহিউদ্দীন খান
১১৫ আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
জহুরুল হক
১১৬ তারা বললে - - ''হে নূহ! তুমি যদি না থামো তাহলে তোমাকে অবশ্যই প্রস্তরাঘাতে - নিহতদের অন্তর্ভুক্ত করা হবে।’’
বাংলা উচ্চারণ
১১৬ ক্ব -লূ লায়িল্লাম্ তান্তাহি ইয়া-নূহু লাতাকূনান্না-মিনাল্ র্মাজুমীন্।
Hilali & Muhsin Khan
116 They said: "If you cease not, O Nuh (Noah) you will surely be among those stoned (to death)."
মুহিউদ্দীন খান
১১৬ তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
জহুরুল হক
১১৭ তিনি বললেন - - ''আমার প্রভু! আমার স্বজাতি আমাকে প্রত্যাখ্যান করেছে।
বাংলা উচ্চারণ
১১৭ ক্ব-লা রব্বি ইন্না ক্বওমী কায্যাবূন্ ।
Hilali & Muhsin Khan
117 He said: "My Lord! Verily, my people have belied me.
মুহিউদ্দীন খান
১১৭ নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
জহুরুল হক
১১৮ ''অতএব আমার মধ্যে ও তাদের মধ্যে একটি সিদ্ধান্ত এনে মীমাংসা করে দাও, আর আমাকে ও আমার সাথে মুমিনদের যারা রয়েছে তাদের উদ্ধার করে দাও।’’
বাংলা উচ্চারণ
১১৮ ফাফ্তাহ্ বাইনী অবাইনাহুম্ ফাত্হাঁও অনাজ্জ্বিনী অমাম্ মা'ইয়া মিনাল্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
118 Therefore judge You between me and them, and save me and those of the believers who are with me."
মুহিউদ্দীন খান
১১৮ অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
জহুরুল হক
১১৯ সুতরাং আমরা তাঁকে ও তাঁর সাথে যারা ছিল তাদের উদ্ধার করলাম বোঝাই করা জাহাজে।
বাংলা উচ্চারণ
১১৯ ফাআন্জ্বাইনা-হু অমাম্ মা'আহূ ফিল্ ফুল্কিল্ মাশ্হূন্।
Hilali & Muhsin Khan
119 And We saved him and those with him in the laden ship.
মুহিউদ্দীন খান
১১৯ অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
জহুরুল হক
১২০ তারপর আমরা ডুবিয়ে দিলাম পরবর্তী অবশিষ্টদের।
বাংলা উচ্চারণ
১২০ ছুম্মা আগ্রকনা বা'দুল্ বাক্বীন্।
Hilali & Muhsin Khan
120 Then We drowned the rest (disbelievers) thereafter.
মুহিউদ্দীন খান
১২০ এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
জহুরুল হক
১২১ নিঃসন্দেহ এতে তো এক নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
বাংলা উচ্চারণ
১২১ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
121 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১২১ নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
জহুরুল হক
১২২ আর নিঃসন্দেহ তোমার প্রভু, - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১২২ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
Hilali & Muhsin Khan
122 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১২২ নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
জহুরুল হক
১২৩ আর 'আদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১২৩ কায্যাবাত্ 'আ-দুনিল্ মুরসালীন্।
Hilali & Muhsin Khan
123 'Ad (people) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১২৩ আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
জহুরুল হক
১২৪ দেখো, তাদের ভাই হূদ তাদের বলেছিলেন - - ''তোমরা কি ধর্মপরায়ণতা অবলন্বন করবে না?
বাংলা উচ্চারণ
১২৪ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ হূদুন্ আলা-তাত্তাকুন্।
Hilali & Muhsin Khan
124 When their brother Hud said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১২৪ তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
জহুরুল হক
১২৫ ''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,
বাংলা উচ্চারণ
১২৫ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
Hilali & Muhsin Khan
125 "Verily I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১২৫ আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
জহুরুল হক
১২৬ ''অতএব তোমরা আল্লাহ্ কে ভয় কর ও আমাকে মেনে চল।
বাংলা উচ্চারণ
১২৬ ফাত্তাকু ল্লা-হা অ আত্বী'ঊন্।
Hilali & Muhsin Khan
126 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১২৬ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
জহুরুল হক
১২৭ ''আর আমি এ - জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার নজুরি তো ভূ - বিশ্বের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।
বাংলা উচ্চারণ
১২৭ অমা য়আস্আলুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজ্ব্িরয়া ইল্লা- আলা-রব্বিল 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
127 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn, and all that exists).
মুহিউদ্দীন খান
১২৭ আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
জহুরুল হক
১২৮ ''তোমরা কি প্রত্যেক পাহাড়ে অযথা স্তম্ভ নির্মাণ করছ,
বাংলা উচ্চারণ
১২৮ আতাব্নূনা বিকুল্লি রী'ঈন্ আ-ইয়াতান্ তা'বাছূন্।
Hilali & Muhsin Khan
128 "Do you build high palaces on every high place, while you do not live in them?
মুহিউদ্দীন খান
১২৮ তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
জহুরুল হক
১২৯ ''আর দুর্গ তৈরি করছ যেন তোমরা চিরস্থায়ী হবে?’’
বাংলা উচ্চারণ
১২৯ অতাত্তাখিযূনা মাছোয়া-নি'আ লা'আল্লাকুম্ তাখ্লুদূন্।
Hilali & Muhsin Khan
129 "And do you get for yourselves palaces (fine buildings) as if you will live therein for ever.
মুহিউদ্দীন খান
১২৯ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
জহুরুল হক
১৩০ ''আর যখন তোমরা পাকড়াও কর তখন জবরদস্তভাবে পাকড়াও করে থাক।
বাংলা উচ্চারণ
১৩০ অইযা-বাত্বোয়াশ্তুম্ বাত্বোয়াশ্তুম্ জ্বাব্বা-রীন্।
Hilali & Muhsin Khan
130 "And when you seize (somebody), seize you (him) as tyrants?
মুহিউদ্দীন খান
১৩০ যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
জহুরুল হক
১৩১ ''সুতরাং তোমরা আল্লাহ্ কে ভক্তিশ্রদ্ধা কর ও আমার আজ্ঞাপালন কর।
বাংলা উচ্চারণ
১৩১ ফাত্তাকুল্লা-হা অ আত্বীঊ'ন্।
Hilali & Muhsin Khan
131 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৩১ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
জহুরুল হক
১৩২ ''আর ভয় - ভক্তি কর তাঁকে যিনি তোমাদের মদদ করেছেন যা তোমরা শিখেছ তা দিয়ে, - -
বাংলা উচ্চারণ
১৩২ অত্তাকুল্লাযী য় আমাদ্দাকুম্ বিমা-তা'লামূন্।
Hilali & Muhsin Khan
132 "And keep your duty to Him, fear Him Who has aided you with all (good things) that you know.
মুহিউদ্দীন খান
১৩২ ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
জহুরুল হক
১৩৩ ''আর তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি - পশু ও সন্তান - সন্ততি দিয়ে,
বাংলা উচ্চারণ
১৩৩ আমাদ্দাকুম্ বিআন্'আ-মিঁও অবানীন্
Hilali & Muhsin Khan
133 "He has aided you with cattle and children.
মুহিউদ্দীন খান
১৩৩ তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র - সন্তান,
জহুরুল হক
১৩৪ ''আর বাগানসমূহ ও ফোয়ারাগুলো দিয়ে।
বাংলা উচ্চারণ
১৩৪ অ জ্বান্না-তিঁও অ 'ঊইয়ূন্।
Hilali & Muhsin Khan
134 "And gardens and springs.
মুহিউদ্দীন খান
১৩৪ এবং উদ্যান ও ঝরণা।
জহুরুল হক
১৩৫ ''নিঃসন্দেহ আমি আশংকা করছি তোমাদের উপরে এক মহাদিনের শাস্তির।’’
বাংলা উচ্চারণ
১৩৫ ইন্নী য় আখা-ফু 'আলাইকুম্ 'আযা-বা ইয়াওমিন্ 'আজীম্।
Hilali & Muhsin Khan
135 "Verily, I fear for you the torment of a Great Day."
মুহিউদ্দীন খান
১৩৫ আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
জহুরুল হক
১৩৬ তারা বললে - - ''তুমি উপদেশ দাও অথবা উপদেশদাতাদের মধ্যে তুমি নাই - বা হও আমাদের কাছে সবই সমান।
বাংলা উচ্চারণ
১৩৬ ক্ব-লূ সাওয়া-য়ুন্ 'আলাইনা য় আওয়া 'আজ্তা আম্ লাম্ তাকুম্ মিনাল্ ওয়া-'ইজীন্।
Hilali & Muhsin Khan
136 They said: "It is the same to us whether you preach or be not of those who preach.
মুহিউদ্দীন খান
১৩৬ তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
জহুরুল হক
১৩৭ ''এ তো সেকেলে আচরণ ছাড়া কিছুই নয়,
বাংলা উচ্চারণ
১৩৭ ইন্ হা-যা য় ইল্লা-খুলুকুল্ আউওয়ালীন্।
Hilali & Muhsin Khan
137 "This is no other than the false tales and religion of the ancients, [Tafsir At-Tabari]
মুহিউদ্দীন খান
১৩৭ এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
জহুরুল হক
১৩৮ ''আর আমরা শাস্তি পাবার নই।’’
বাংলা উচ্চারণ
১৩৮ অমা-নাহ্নু বিমু'আয্যাবীন্।
Hilali & Muhsin Khan
138 "And we are not going to be punished."
মুহিউদ্দীন খান
১৩৮ আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
জহুরুল হক
১৩৯ কাজেই তারা তাঁকে প্রত্যাখ্যান করল, সুতরাং আমরা তাদের ধ্বংস করেছিলাম। নিঃসন্দেহ এতে তো এক নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
বাংলা উচ্চারণ
১৩৯ ফাকায্যাবূহু ফাআহ্লাক্না-হুম ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
139 So they belied him, and We destroyed them. Verily in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৩৯ অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
জহুরুল হক
১৪০ আর নিঃসন্দেহ তোমার প্রভু, - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১৪০ অইন্না রব্বাকা লাহুয়াল্ 'আযী র্যু রহীম্।
Hilali & Muhsin Khan
140 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৪০ এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
জহুরুল হক
১৪১ আর ছামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১৪১ কায্যাবাত্ ছামূদুল্ মুরসালীন্।
Hilali & Muhsin Khan
141 Thamud (people) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১৪১ সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
জহুরুল হক
১৪২ দেখো, তাদের ভাই সালিহ্ তাদের বলেছিলেন - - ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
বাংলা উচ্চারণ
১৪২ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ ছোয়া-লিহুন্ আলা-তাত্তাকুন্।
Hilali & Muhsin Khan
142 When their brother Salih said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১৪২ যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
জহুরুল হক
১৪৩ ''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,
বাংলা উচ্চারণ
১৪৩ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
Hilali & Muhsin Khan
143 "I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১৪৩ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
জহুরুল হক
১৪৪ ''অতএব তোমরা আল্লাহ্ কে ভয় - ভক্তি কর ও আমাকে মেনে চল!
বাংলা উচ্চারণ
১৪৪ ফাত্তাকুল্লা-হা-অআত্বী'ঊন্।
Hilali & Muhsin Khan
144 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৪৪ অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
জহুরুল হক
১৪৫ ''আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো বিশ্বজগতের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।
বাংলা উচ্চারণ
১৪৫ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজরিয়া ইল্লা- আলা- রব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
145 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১৪৫ আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
জহুরুল হক
১৪৬ ''এখানে যা আছে তাতে কি তোমাদের নিরাপদে রেখে দেওয়া হবে, - -
বাংলা উচ্চারণ
১৪৬ আতুত্ রকূনা ফী মা-হা-হুনা য় আ-মিনীন্ ।
Hilali & Muhsin Khan
146 "Will you be left secure in that which you have here?
মুহিউদ্দীন খান
১৪৬ তোমাদেরকে কি এ জগতের ভোগ - বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
জহুরুল হক
১৪৭ ''বাগানসমূহে ও ফোয়ারাগুলোয়,
বাংলা উচ্চারণ
১৪৭ ফী জ্বান্না-তিওঁ অ উ'ইয়ূন্।
Hilali & Muhsin Khan
147 "In gardens and springs.
মুহিউদ্দীন খান
১৪৭ উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
জহুরুল হক
১৪৮ ''আর শস্যক্ষেত্রে ও খেজুর - বাগানে যার ছড়িগুলো ভারী?
বাংলা উচ্চারণ
১৪৮ অ যুরূ 'ইওঁ অনাখ্লিন্ ত্বোয়াল্'ঊহা- হাদ্বীম্।
Hilali & Muhsin Khan
148 And green crops (fields) and date-palms with soft spadix.
মুহিউদ্দীন খান
১৪৮ শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
জহুরুল হক
১৪৯ ''তোমরা তো পাহাড় খুদে বাড়িঘর তৈরি কর নিপুণভাবে।
বাংলা উচ্চারণ
১৪৯ অ তান্হিতূনা মিনাল্ জ্বিবা-লি বুইয়ূতান্ ফা-রিহীন্।
Hilali & Muhsin Khan
149 "And you hew out in the mountains, houses with great skill.
মুহিউদ্দীন খান
১৪৯ তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
জহুরুল হক
১৫০ ''সুতরাং তোমরা আল্লাহ্ কে ভক্তি - শ্রদ্ধা কর ও আমার আজ্ঞাপালন কর।
বাংলা উচ্চারণ
১৫০ ফাত্তাকুল্লা-হা অআত্বী'ঊ ন্।
Hilali & Muhsin Khan
150 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৫০ সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
জহুরুল হক
১৫১ ''আর সীমালংঘনকারীদের নির্দেশ মেনে চল না, - -
বাংলা উচ্চারণ
১৫১ অলা- তুত্বী'ঊয় আম্রল্ মুস্রিফীন্।
Hilali & Muhsin Khan
151 "And follow not the command of Al-Musrifun [i.e. their chiefs: leaders who were polytheists, criminals and sinners],
মুহিউদ্দীন খান
১৫১ এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
জহুরুল হক
১৫২ ''যারা দেশে অশান্তি সৃষ্টি করে আর শান্তিস্থাপন করে না।’’
বাংলা উচ্চারণ
১৫২ আল্লাযীনা ইয়ুফ্সিদূনা ফিল্ র্আদ্বি অলা-ইয়ুছ্লিহূন্।
Hilali & Muhsin Khan
152 "Who make mischief in the land, and reform not."
মুহিউদ্দীন খান
১৫২ যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
জহুরুল হক
১৫৩ তারা বললে - - ''তুমি তো নিঃসন্দেহ জাদুগ্রস্তদেরই একজন।
বাংলা উচ্চারণ
১৫৩ ক্ব-লূ য় ইন্নামা য় আন্তা মিনাল্ মুসাহ্হারীন্।
Hilali & Muhsin Khan
153 They said: "You are only of those bewitched!
মুহিউদ্দীন খান
১৫৩ তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
জহুরুল হক
১৫৪ ''তুমি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও, অতএব কোনো এক নিদর্শন নিয়ে এস যদি তুমি সত্যবাদীদের মধ্যেকার হও।’’
বাংলা উচ্চারণ
১৫৪ মা য় আন্তা ইল্লা-বাশারুম্ মিছ্লুনা-ফাতি বিআ-ইয়াতিন্ ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
Hilali & Muhsin Khan
154 "You are but a human being like us. Then bring us a sign if you are of the truthful."
মুহিউদ্দীন খান
১৫৪ তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
জহুরুল হক
১৫৫ তিনি বললেন - - ''এই একটি উষ্টী, তার জন্য পানীয় থাকবে আর তোমাদের জন্যও পানীয় থাকবে নির্ধারিত সময়ে।
বাংলা উচ্চারণ
১৫৫ ক্ব-লা হাযিহী না-ক্বাতুল্লাহা-র্শিবুঁও অলাকুম্ র্শিবু ইয়াওমিম্ মা'লূম্।
Hilali & Muhsin Khan
155 He said: "Here is a she-camel: it has a right to drink (water), and you have a right to drink (water) (each) on a day, known.
মুহিউদ্দীন খান
১৫৫ সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক - এক দিনের।
জহুরুল হক
১৫৬ ''আর তোমরা অনিষ্ট দিয়ে ওকে স্পর্শ করো না, পাছে এক ভয়ংকর দিনের শাস্তি তোমাদের পাকড়াও করে।’’
বাংলা উচ্চারণ
১৫৬ অলা-তামাস্সূহা-বিসূ-য়িন্ ফাইয়াখুযাকুম্ 'আযা-বু ইয়াওমিন্ 'আজীম।্
Hilali & Muhsin Khan
156 "And touch her not with harm, lest the torment of a Great Day should seize you."
মুহিউদ্দীন খান
১৫৬ তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
জহুরুল হক
১৫৭ কিন্ত তারা এটিকে হত্যা করলে, পরিণামে সকাল - সকালই তারা পরিতাপকারী হল।
বাংলা উচ্চারণ
১৫৭ ফা'আক্বরূহা-ফাআছ্বাহূ না-দিমীন্।
Hilali & Muhsin Khan
157 But they killed her, and then they became regretful.
মুহিউদ্দীন খান
১৫৭ তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
জহুরুল হক
১৫৮ সেজন্য শাস্তি তাদের পাকড়াও করল। নিঃসন্দেহ এতে তো এক নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয় ।
বাংলা উচ্চারণ
১৫৮ ফাআখযাহুমুল্ 'আযা-ব্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
158 So the torment overtook them. Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৫৮ এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
জহুরুল হক
১৫৯ আর নিঃসন্দেহ তোমার প্রভু - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১৫৯ অ ইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
Hilali & Muhsin Khan
159 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৫৯ আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
জহুরুল হক
১৬০ আর লূতের লোকদল রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১৬০ কায্যাবাত্ ক্বওমু লূ ত্বিনিল্ র্মুসালীন্।
Hilali & Muhsin Khan
160 The people of Lut (Lot) (-who dwelt in the town of Sodom in Palestine) belied the Messengers.
মুহিউদ্দীন খান
১৬০ লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
জহুরুল হক
১৬১ দেখো! তাদের ভাই লূত তাদের বলেছিলেন - - ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
বাংলা উচ্চারণ
১৬১ ইয্ ক্ব-লা লাহুম্ আখূহুম্ লূতুন্ আলা-তাত্তাকুন্।
Hilali & Muhsin Khan
161 When their brother Lut (Lot) said to them: "Will you not fear Allah and obey Him?
মুহিউদ্দীন খান
১৬১ যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
জহুরুল হক
১৬২ ''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,
বাংলা উচ্চারণ
১৬২ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
Hilali & Muhsin Khan
162 "Verily I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১৬২ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
জহুরুল হক
১৬৩ ''অতএব তোমরা আল্লাহ্ কে ভয়ভক্তি কর ও আমাকে মেনে চল।
বাংলা উচ্চারণ
১৬৩ ফাত্তাকু ল্লা-হা অআত্বী'ঊন্।
Hilali & Muhsin Khan
163 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৬৩ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
জহুরুল হক
১৬৪ ''আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো বিশ্বজগতের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।
বাংলা উচ্চারণ
১৬৪ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজরিয়া ইল্লা-'আলা-রব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
164 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১৬৪ আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তা দেবেন।
জহুরুল হক
১৬৫ ''তোমরা কি মানুষজাতীর মধ্যে পুরুষদের কাছেই এসে থাক,
বাংলা উচ্চারণ
১৬৫ আতাতূ নায্ যুক্র-না মিনাল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
165 "Go you in unto the males of the 'Alamin (mankind),
মুহিউদ্দীন খান
১৬৫ সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
জহুরুল হক
১৬৬ ''আর পরিত্যাগ করছ তোমাদের স্ত্রীদের যাদের তোমাদের প্রভু তোমাদের জন্য সৃষ্টি করেছেন? না, তোমরা তো সীমালংঘনকারী জাতি।’’
বাংলা উচ্চারণ
১৬৬ অ তাযারূনা মা-খলাক্ব লাকুম্ রব্বুকুম্ মিন্ আয্ওয়া জ্বিকুম্ বাল্ আন্তুম্ ক্বওমুন্ 'আ-দূন্।
Hilali & Muhsin Khan
166 "And leave those whom Allah has created for you to be your wives? Nay, you are a trespassing people!"
মুহিউদ্দীন খান
১৬৬ এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
জহুরুল হক
১৬৭ তারা বললে - - ''হে লূত! তুমি যদি বিরত না হও তাহলে তুমি নিশ্চয়ই নির্বাসিতদের অন্তর্ভুক্ত হবে।’’
বাংলা উচ্চারণ
১৬৭ ক্ব-লূ লায়িল্লাম্ তান্তাহি ইয়া-লূতু লাতাকূনান্না মিনাল্ মুখ্রজ্বীন্।
Hilali & Muhsin Khan
167 They said: "If you cease not O Lut (Lot)! verily, you will be one of those who are driven out!"
মুহিউদ্দীন খান
১৬৭ তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
জহুরুল হক
১৬৮ তিনি বললেন - - ''আমি অবশ্যই তোমাদের আচরণকে ঘৃণাকারীদেরই একজন।
বাংলা উচ্চারণ
১৬৮ ক্ব-লা ইন্নী লি'আমালিকুম্ মিনাল্ ক্ব-লীন্।
Hilali & Muhsin Khan
168 He said: "I am, indeed, of those who disapprove with severe anger and fury your (this evil) action (of sodomy).
মুহিউদ্দীন খান
১৬৮ লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
জহুরুল হক
১৬৯ ''আমার প্রভু! তারা যা করে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে উদ্ধার করো।’’
বাংলা উচ্চারণ
১৬৯ রব্বি নাজ্জ্বিনী অআহ্লী মিম্মা-ইয়া'মালূন্।
Hilali & Muhsin Khan
169 "My Lord! Save me and my family from what they do."
মুহিউদ্দীন খান
১৬৯ হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
জহুরুল হক
১৭০ সুতরাং আমরা তাঁকে ও তাঁর পরিবারবর্গকে একই সঙ্গে উদ্ধার করলাম, - -
বাংলা উচ্চারণ
১৭০ ফানাজ্জ্বাইনাহু অআহ্লাহূ য় আজ্ব্মাঈ'ন্।
Hilali & Muhsin Khan
170 So We saved him and his family, all,
মুহিউদ্দীন খান
১৭০ অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
জহুরুল হক
১৭১ এক বুড়ীকে ছাড়া, যে পেছনে - পড়ে - থাকাদের মধ্যে রয়েছিল।
বাংলা উচ্চারণ
১৭১ ইল্লা -'আজুযান্ ফিল্ গ-বিরীন্।
Hilali & Muhsin Khan
171 Except an old woman (his wife) among those who remained behind.
মুহিউদ্দীন খান
১৭১ এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
১৭২ তারপর আমরা অন্যান্যদের বিধ্বংস করেছিলাম।
বাংলা উচ্চারণ
১৭২ ছুম্মা দার্ম্মানাল্ আ-খরীন্।
Hilali & Muhsin Khan
172 Then afterward We destroyed the others.
মুহিউদ্দীন খান
১৭২ এরপর অন্যদেরকে নিপাত করলাম।
জহুরুল হক
১৭৩ আর তাদের উপরে আমরা বর্ষণ করেছিলাম এক বৃষ্টি, - - সুতরাং কত মন্দ এই বৃষ্টি সতককৃতদের জন্য।
বাংলা উচ্চারণ
১৭৩ অআম্ত্বোর্য়ানা-'আলাইহিম্ মাত্বোয়ারন্ ফাসা-য়া মাত্বোয়ারুল্ মুন্যারীন্ ।
Hilali & Muhsin Khan
173 And We rained on them a rain (of torment). And how evil was the rain of those who had been warned!
মুহিউদ্দীন খান
১৭৩ তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি - প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
জহুরুল হক
১৭৪ নিঃসন্দেহ এতে তো এক নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
বাংলা উচ্চারণ
১৭৪ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
174 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৭৪ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
জহুরুল হক
১৭৫ আর নিঃসন্দেহ তোমার প্রভু, - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১৭৫ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
Hilali & Muhsin Khan
175 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৭৫ নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
জহুরুল হক
১৭৬ আইকার অধিবাসীরা রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
বাংলা উচ্চারণ
১৭৬ কায্যাবা আছ্হা-বুল্ আইকাতিল্ র্মুসালীন্।
Hilali & Muhsin Khan
176 The dwellers of Al-Aikah [near Madyan (Midian)] belied the Messengers.
মুহিউদ্দীন খান
১৭৬ বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
জহুরুল হক
১৭৭ দেখো, শোআইব তাদের বলেছিলেন - - ''তোমরা কি ধর্মপরায়ণতা অবলন্বন করবে না?
বাংলা উচ্চারণ
১৭৭ ইয্ ক্ব-লা লাহুম্ শু'আইবুন্ আলা-তাত্ত্বাকুন্ ।
Hilali & Muhsin Khan
177 When Shu'aib said to them: "Will you not fear Allah (and obey Him)?
মুহিউদ্দীন খান
১৭৭ যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
জহুরুল হক
১৭৮ ''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,
বাংলা উচ্চারণ
১৭৮ ইন্নী লাকুম্ রসূলুন্ আমীন্।
Hilali & Muhsin Khan
178 "I am a trustworthy Messenger to you.
মুহিউদ্দীন খান
১৭৮ আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
জহুরুল হক
১৭৯ ''অতএব তোমরা আল্লাহ্ কে ভয়ভক্তি কর ও আমাকে মেনে চল।
বাংলা উচ্চারণ
১৭৯ ফাত্তাকু ল্লা-হা অআত্বী'ঊন্।
Hilali & Muhsin Khan
179 "So fear Allah, keep your duty to Him, and obey me.
মুহিউদ্দীন খান
১৭৯ অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
জহুরুল হক
১৮০ ''আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো বিশ্বজগতের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।
বাংলা উচ্চারণ
১৮০ অমা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইন্ আজরিয়া ইল্লা-'আলা-রব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
180 "No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism); my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists).
মুহিউদ্দীন খান
১৮০ আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব - পালনকর্তাই দেবেন।
জহুরুল হক
১৮১ ''মাপে পুরোমাত্রায় দেবে, আর তোমরা মাপে - কম - করা লোকদের অন্তর্ভুক্ত হয়ো না।
বাংলা উচ্চারণ
১৮১ আওফুল্ কাইলা অলা-তাকূনু মিনাল্ মুখ্সিরীন্।
Hilali & Muhsin Khan
181 "Give full measure, and cause no loss (to others).
মুহিউদ্দীন খান
১৮১ মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
জহুরুল হক
১৮২ ''সঠিক পাল্লায় ওজন করো।
বাংলা উচ্চারণ
১৮২ অযিনূ বিল্ কিস্ত্বোয়া- সিল্ মুস্তাক্বীম্।
Hilali & Muhsin Khan
182 "And weigh with the true and straight balance.
মুহিউদ্দীন খান
১৮২ সোজা দাঁড়ি - পাল্লায় ওজন কর।
জহুরুল হক
১৮৩ ''আর লোকজনের ক্ষতিসাধন করো না তাদের বিষয়বস্তু সন্বন্ধে, আর দুনিয়াতে বিপর্যয় ঘটিয়ো না অনিষ্টাচরণ ক’রে।
বাংলা উচ্চারণ
১৮৩ অলা-তাব্খাসূন্ না-সা আশ্ইয়া-য়াহুম্ অলা-তা'ছাও ফিল্ র্আদ্বি মুফ্সিদীন্।
Hilali & Muhsin Khan
183 "And defraud not people by reducing their things, nor do evil, making corruption and mischief in the land.
মুহিউদ্দীন খান
১৮৩ মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
জহুরুল হক
১৮৪ ''আর ভয় - ভক্তি করো তাঁকে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং পূর্ববর্তী লোকদেরও।’’
বাংলা উচ্চারণ
১৮৪ অত্তাকু ল্লাযী খলাক্বকুম্ অল্ জ্বিবিল্লাতাল্ আউওয়ালীন্।
Hilali & Muhsin Khan
184 "And fear Him Who created you and the generations of the men of old."
মুহিউদ্দীন খান
১৮৪ ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক - সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
জহুরুল হক
১৮৫ তারা বললে - - ''তুমি তো আলবৎ জাদুগ্রস্তদের মধ্যেকার,’’
বাংলা উচ্চারণ
১৮৫ ক-লূ য় ইন্নামা য় আন্তা মিনাল্ মুসাহ্হারীন্।
Hilali & Muhsin Khan
185 They said: "You are only one of those bewitched!
মুহিউদ্দীন খান
১৮৫ তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
জহুরুল হক
১৮৬ ''আর তুমি আমাদের ন্যায় একজন মানুষ ছাড়া আর কিছুই নও, আর আমরা তোমাকে মিথ্যাবাদীদের একজন বলেই তো গণনা করি।
বাংলা উচ্চারণ
১৮৬ অমা য় আন্তা ইল্লা-বাশারুম্ মিছ্লুনা-অইন্ নাজুন্নুকা লামিনাল্ কা-যিবীন্।
Hilali & Muhsin Khan
186 "You are but a human being like us and verily, we think that you are one of the liars!
মুহিউদ্দীন খান
১৮৬ তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা - তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
১৮৭ ''অতএব আকাশের একটি টুকরো আমাদের উপরে ফেলে দাও, যদি তুমি সত্যবাদীদের মধ্যেকার হও।’’
বাংলা উচ্চারণ
১৮৭ ফাআস্ক্বিত্ব 'আলাইনা- কিসাফাম্ মিনাস্ সামা-য়ি ইন্ কুন্তা মিনাছ্ ছোয়া-দিক্বীন্।
Hilali & Muhsin Khan
187 "So cause a piece of the heaven to fall on us, if you are of the truthful!"
মুহিউদ্দীন খান
১৮৭ অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
জহুরুল হক
১৮৮ তিনি বললেন - - ''আমার প্রভু ভাল জানেন কী তোমরা কর।’’
বাংলা উচ্চারণ
১৮৮ ক্ব-লা রব্বী য় আ'লামু বিমা-তা'মালূন্।
Hilali & Muhsin Khan
188 He said: "My Lord is the Best Knower of what you do."
মুহিউদ্দীন খান
১৮৮ শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
জহুরুল হক
১৮৯ কিন্ত তারা তাঁকে প্রত্যাখ্যান করল, সেজন্যে এক অন্ধকার দিনের শাস্তি তাদের পাকড়াও করল। নিঃসন্দেহ এটি ছিল এক ভীষণ দিনে শাস্তি।
বাংলা উচ্চারণ
১৮৯ ফাকায্যাবূহু ফাআখযাহুম্ 'আযা-বু ইয়াওমিজ্ জুল্লাহ্ ইন্নাহূ কা-না 'আযা-বা ইয়াওমিন্ 'আজীম্।
Hilali & Muhsin Khan
189 But they belied him, so the torment of the day of shadow (a gloomy cloud) seized them. Indeed that was the torment of a Great Day.
মুহিউদ্দীন খান
১৮৯ অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
জহুরুল হক
১৯০ নিঃসন্দেহ এতে তো এক নিদর্শন রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
বাংলা উচ্চারণ
১৯০ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়াহ্ অমা-কা-না আক্ছারুহুম্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
190 Verily, in this is indeed a sign, yet most of them are not believers.
মুহিউদ্দীন খান
১৯০ নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
জহুরুল হক
১৯১ আর নিঃসন্দেহ তোমার প্রভু, - - তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।
বাংলা উচ্চারণ
১৯১ অইন্না রব্বাকা লাহুওয়াল্ 'আযীর্যু রহীম্।
Hilali & Muhsin Khan
191 And verily your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.
মুহিউদ্দীন খান
১৯১ নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
জহুরুল হক
১৯২ আর নিঃসন্দেহ এটি নিশ্চয়ই বিশ্বজগতের প্রভুর তরফ থেকে এক অবতারণ।
বাংলা উচ্চারণ
১৯২ অইন্নাহূ লাতান্যীলু রব্বিল্ 'আ-লামীন্।
Hilali & Muhsin Khan
192 And truly, this (the Qur'an) is a revelation from the Lord of the 'Alamin (mankind, jinn and all that exists),
মুহিউদ্দীন খান
১৯২ এই কোরআন তো বিশ্ব - জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
জহুরুল হক
১৯৩ রুহুল আমীন এটি নিয়ে অবতরণ করেছেন - -
বাংলা উচ্চারণ
১৯৩ নাযালা বির্হি রূহুল্ আমীন্।
Hilali & Muhsin Khan
193 Which the trustworthy Ruh [Jibril (Gabriel)] has brought down
মুহিউদ্দীন খান
১৯৩ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
জহুরুল হক
১৯৪ তোমার হৃদয়ের উপরে, যেন তুমি সতর্ককারীদের অন্যতম হতে পার, - -
বাংলা উচ্চারণ
১৯৪ 'আলা-ক্বল্বিকা লিতাকূনা মিনাল্ মুন্যিরীন্।
Hilali & Muhsin Khan
194 Upon your heart (O Muhammad صلى الله عليه وسلم) that you may be (one) of the warners,
মুহিউদ্দীন খান
১৯৪ আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
জহুরুল হক
১৯৫ সুস্পষ্ট আরবী ভাষায়।
বাংলা উচ্চারণ
১৯৫ বিলিসা-নিন্ 'আরবিয়্যিম্ মুবীন্।
Hilali & Muhsin Khan
195 In the plain Arabic language.
মুহিউদ্দীন খান
১৯৫ সুস্পষ্ট আরবী ভাষায়।
জহুরুল হক
১৯৬ আর নিঃসন্দেহ এটি পূর্ববর্তীদের ধর্মগ্রন্থে রয়েছে ।
বাংলা উচ্চারণ
১৯৬ অইন্নাহূ লাফী যুবুরিল্ আউওয়ালীন্।
Hilali & Muhsin Khan
196 And verily, it (the Qur'an, and its revelation to Prophet Muhammad صلى الله عليه وسلم) is (announced) in the Scriptures [i.e. the Taurat (Torah) and the Injeel (Gospel)] of former people.
মুহিউদ্দীন খান
১৯৬ নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
জহুরুল হক
১৯৭ একি তাদের জন্য একটি নিদর্শন নয় যে ইসরাইলের বংশধরদের পন্ডিতগণ এটি জানে?
বাংলা উচ্চারণ
১৯৭ আওয়া লাম্ ইয়াকুল্লাহুম্ আ-ইয়াতান্ আইঁ ইয়া'লামাহূ ' ঊলামা-য়ু বানী য় ইস্র-ঈল্।
Hilali & Muhsin Khan
197 Is it not a sign to them that the learned scholars (like 'Abdullah bin Salam رضي الله عنه who embraced Islam) of the Children of Israel knew it (as true)?
মুহিউদ্দীন খান
১৯৭ তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী - ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
জহুরুল হক
১৯৮ আর আমরা যদি এটি অবতারণ করতাম কোনো ভিন্ন দেশীয়ের কাছে,
বাংলা উচ্চারণ
১৯৮ অলাও নায্যাল্না-হু 'আলা বা'দ্বিল্ 'আজ্বামীন্।
Hilali & Muhsin Khan
198 And if We had revealed it (this Qur'an) unto any of the non-Arabs,
মুহিউদ্দীন খান
১৯৮ যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
জহুরুল হক
১৯৯ আর সে এটি তাদের কাছে পাঠ করত, তাহলে তারা তাতে বিশ্বাসভাজন হতো না।
বাংলা উচ্চারণ
১৯৯ ফাক্বরয়াহূ 'আলাইহিম্ মা-কানূ বিহী মুমিনীন্।
Hilali & Muhsin Khan
199 And he had recited it unto them, they would not have believed in it.
মুহিউদ্দীন খান
১৯৯ অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
জহুরুল হক
২০০ এইভাবেই আমরা এটিকে প্রবেশ করিয়েছি অপরাধীদের অন্তরে।
বাংলা উচ্চারণ
২০০ কাযা-লিকা ছালাক্না-হু ফী কুলূবিল্ মুজরিমীন্।
Hilali & Muhsin Khan
200 Thus have We caused it (the denial of the Qur'an) to enter the hearts of the Mujrimun (criminals, polytheists, sinners).
মুহিউদ্দীন খান
২০০ এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
জহুরুল হক
২০১ তারা এতে বিশ্বাস করবে না যে পর্যন্ত না তারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে।
বাংলা উচ্চারণ
২০১ লা-ইয়ুমিনূনা বিহী হাত্তা-ইয়ারায়ুল্ 'আযা-বাল্ আলীম্।
Hilali & Muhsin Khan
201 They will not believe in it until they see the painful torment.
মুহিউদ্দীন খান
২০১ তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
জহুরুল হক
২০২ সুতরাং এ তাদের কাছে আসবে আকস্মিকভাবে, আর তারা টের পাবে না।
বাংলা উচ্চারণ
২০২ ফাইয়াতিয়াহুম্ বাগ্তাতাঁও অহুম্ লা-ইয়াশ্ 'ঊরূন্।
Hilali & Muhsin Khan
202 It shall come to them of a sudden, while they perceive it not.
মুহিউদ্দীন খান
২০২ অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
জহুরুল হক
২০৩ তখন তারা বলবে - - ''আমরা কি অবকাশ প্রাপ্ত হব?’’
বাংলা উচ্চারণ
২০৩ ফাইয়াকুলূ হাল্ নাহ্নু মুন্জোয়ারূন্।
Hilali & Muhsin Khan
203 Then they will say: "Can we be respited?"
মুহিউদ্দীন খান
২০৩ তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
জহুরুল হক
২০৪ কী, তারা কি এখনও আমাদের শাস্তি সন্বন্ধে তাড়াতাড়ি করতে চায়?
বাংলা উচ্চারণ
২০৪ আফাবি 'আযা-বিনা-ইয়াস্তা'জ্বিলূন্।
Hilali & Muhsin Khan
204 Would they then wish for Our Torment to be hastened on?
মুহিউদ্দীন খান
২০৪ তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
জহুরুল হক
২০৫ তুমি কি তবে লক্ষ্য করেছ - - যদি আমরা তাদের বহু বছর ভোগ - বিলাস করতে দিই।
বাংলা উচ্চারণ
২০৫ আফারয়াইতা ইঁম্ মাত্তা'না-হুম্ সিনীন্।
Hilali & Muhsin Khan
205 Tell Me, (even) if We do let them enjoy for years,
মুহিউদ্দীন খান
২০৫ আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ - বিলাস করতে দেই,
জহুরুল হক
২০৬ তারপর তাদের কাছে এসে পড়ে যা তাদের ওয়াদা করা হয়েছিল - -
বাংলা উচ্চারণ
২০৬ ছুম্মা জ্বা-য়াহুম্ মা-কা-নূ ইয়ূ'আদূন্।
Hilali & Muhsin Khan
206 And afterwards comes to them that (punishment) which they had been promised,
মুহিউদ্দীন খান
২০৬ অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
জহুরুল হক
২০৭ তবু যা তাদের উপভোগ করতে দেওয়া হয়েছিল তা তাদের কোনো কাজে আসবে না?
বাংলা উচ্চারণ
২০৭ মা য় আগ্না-'আন্হুম্ মা-কা-নূ ইয়ু মাত্তা'ঊন্।
Hilali & Muhsin Khan
207 All that with which they used to enjoy shall not avail them.
মুহিউদ্দীন খান
২০৭ তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
জহুরুল হক
২০৮ আর আমরা কোনো জনপদ ধ্বংস করি নি যার সতর্ককারী ছিল না।
বাংলা উচ্চারণ
২০৮ অমা য় আহ্লাক্না-মিন্ র্ক্বইয়াতিন্ ইল্লা-লাহা-মুন্যিরূন্।
Hilali & Muhsin Khan
208 And never did We destroy a township but it had its warners
মুহিউদ্দীন খান
২০৮ আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
জহুরুল হক
২০৯ স্মারকগ্রন্থ, আর আমরা কখনও অন্যায়কারী নই।
বাংলা উচ্চারণ
২০৯ যিক্রা অমা-কুন্না- জোয়া-লিমীন্।
Hilali & Muhsin Khan
209 By way of reminder, and We have never been unjust.
মুহিউদ্দীন খান
২০৯ স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
জহুরুল হক
২১০ আর শয়তানরা এ নিয়ে অবতরণ করে নি,
বাংলা উচ্চারণ
২১০ অমা-তানায্ যালাত্ বিহিশ্ শাইয়া-ত্বীন্।
Hilali & Muhsin Khan
210 And it is not the Shayatin (devils) who have brought it (this Qur'an) down.
মুহিউদ্দীন খান
২১০ এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
জহুরুল হক
২১১ আর তাদের পক্ষে এ সমীচীন নয়, আর তারা সামর্থ্যও রাখে না।
বাংলা উচ্চারণ
২১১ অমা-ইয়াম্বাগী লাহুম্ অমা-ইয়াস্তাত্বী'ঊন্।
Hilali & Muhsin Khan
211 Neither would it suit them, nor they can (produce it).
মুহিউদ্দীন খান
২১১ তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না।
জহুরুল হক
২১২ নিঃসন্দেহ শুনবার ক্ষেত্রে তারা তো অপারগ।
বাংলা উচ্চারণ
২১২ ইন্নাহুম্ 'আনিস্ সাম্ঈ' লামা'যূলূন্।
Hilali & Muhsin Khan
212 Verily, they have been removed far from hearing it.
মুহিউদ্দীন খান
২১২ তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
জহুরুল হক
২১৩ সুতরাং তুমি আল্লাহ্ র সাথে অন্য উপাস্যকে ডেকো না, পাছে তুমি শাস্তিপ্রাপ্তদের মধ্যেকার হয়ে যাও।
বাংলা উচ্চারণ
২১৩ ফালা-তাদ্'উ মা'আল্লা-হি ইলা-হান্ আ-খর ফাতাকূনা মিনাল্ মু'আয্যাবীন্।
Hilali & Muhsin Khan
213 So invoke not with Allah another ilah (god) lest you should be among those who receive punishment.
মুহিউদ্দীন খান
২১৩ অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
জহুরুল হক
২১৪ আর তোমার নিকটতম আত্মীয়দের সাবধান করে দাও,
বাংলা উচ্চারণ
২১৪ অআর্ন্যি আশীরতাকাল্ আকরবীন্।
Hilali & Muhsin Khan
214 And warn your tribe (O Muhammad صلى الله عليه وسلم) of near kindred.
মুহিউদ্দীন খান
২১৪ আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
জহুরুল হক
২১৫ আর তোমার ডানা আনত করো মুমিনদের যারা তোমাকে অনুসরণ করে তাদের প্রতি।
বাংলা উচ্চারণ
২১৫ অখ্ফিদ্ব্ জ্বানা-হাকা লিমানিত্তাবা'আকা মিনাল্ মুমিনীন্।
Hilali & Muhsin Khan
215 And be kind and humble to the believers who follow you.
মুহিউদ্দীন খান
২১৫ এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
জহুরুল হক
২১৬ কিন্ত তারা যদি তোমার অবাধ্যতা করে তবে বলো - - ''আমি আলবৎ দায়মুক্ত তোমরা যা কর সে সন্বন্ধে।’’
বাংলা উচ্চারণ
২১৬ ফাইন্ 'আছোয়াওকা ফাকুল্ ইন্নী বারী-য়ুম্ মিম্মা-তা'মালূন্।
Hilali & Muhsin Khan
216 Then if they disobey you, say: "I am innocent of what you do."
মুহিউদ্দীন খান
২১৬ যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
জহুরুল হক
২১৭ আর তুমি নির্ভর কর মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতার উপরে, - -
বাংলা উচ্চারণ
২১৭ অ তাওয়াক্কাল্ 'আলাল্ 'আযীর্যি রহীম্।
Hilali & Muhsin Khan
217 And put your trust in the All-Mighty, the Most Merciful,
মুহিউদ্দীন খান
২১৭ আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
জহুরুল হক
২১৮ যিনি তোমাকে দেখেন যখন তুমি দাঁড়াও,
বাংলা উচ্চারণ
২১৮ আল্লাযী ইয়ার-কা হীনা তাকুম্।
Hilali & Muhsin Khan
218 Who sees you (O Muhammad صلى الله عليه وسلم) when you stand up (alone at night for Tahajjud prayers).
মুহিউদ্দীন খান
২১৮ যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
জহুরুল হক
২১৯ এবং সিজদাকারীদের সঙ্গে তোমার উঠা - বসা করতে।
বাংলা উচ্চারণ
২১৯ অতাক্বাল্লুবাকা ফিস্ সা-জ্বিদীন্।
Hilali & Muhsin Khan
219 And your movements among those who fall prostrate (to Allah in the five compulsory congregational prayers).
মুহিউদ্দীন খান
২১৯ এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
জহুরুল হক
২২০ নিঃসন্দেহ তিনি - - তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।
বাংলা উচ্চারণ
২২০ ইন্নাহূ হুওয়াস্ সামী'উল্ 'আলীম্।
Hilali & Muhsin Khan
220 Verily He, only He, is the All-Hearer, the All-Knower.
মুহিউদ্দীন খান
২২০ নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
জহুরুল হক
২২১ আমি কি তোমাদের জানাব কাদের উপরে শয়তানরা অবতরণ করে?
বাংলা উচ্চারণ
২২১ হাল উনাব্বিউকুম্ 'আলা-মান্ তানায্যালুশ্ শাইয়া-ত্বীন্।
Hilali & Muhsin Khan
221 Shall I inform you (O people!) upon whom the Shayatin (devils) descend?
মুহিউদ্দীন খান
২২১ আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
জহুরুল হক
২২২ তারা অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর উপরে,
বাংলা উচ্চারণ
২২২ তানায্যালু 'আলা-কুল্লি আফ্ফা-কিন্ আছীম্।
Hilali & Muhsin Khan
222 They descend on every lying, sinful person.
মুহিউদ্দীন খান
২২২ তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
জহুরুল হক
২২৩ তারা কান পাতে, আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
বাংলা উচ্চারণ
২২৩ ইয়ুল্ক্ব ূনাস্ সাম্'আ অআক্ছারুহুম্ কা-যিবূন্।
Hilali & Muhsin Khan
223 Who gives ear (to the devils and they pour what they may have heard of the Unseen from the angels), and most of them are liars.
মুহিউদ্দীন খান
২২৩ তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
জহুরুল হক
২২৪ আর কবিগণ, - - তাদের অনুসরণ করে ভ্রান্তপথগামীরা।
বাংলা উচ্চারণ
২২৪ অশ্শু'আর-য়ু ইয়াত্তাবিউ'হুমুল্ গা-য়ূন্।
Hilali & Muhsin Khan
224 As for the poets, the erring ones follow them,
মুহিউদ্দীন খান
২২৪ বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
জহুরুল হক
২২৫ তুমি কি দেখ না যে তারা নিঃসন্দেহ প্রত্যেক উপত্যকায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়,
বাংলা উচ্চারণ
২২৫ আলাম তার আন্নাহুম্ ফী কুল্লি ওয়া- দিঁ ইয়াহীমূন্।
Hilali & Muhsin Khan
225 See you not that they speak about every subject (praising people - right or wrong) in their poetry?
মুহিউদ্দীন খান
২২৫ তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
জহুরুল হক
২২৬ আর তারা নিশ্চয়ই তাই বলে যা তারা করে না? - -
বাংলা উচ্চারণ
২২৬ অআন্নাহুম্ ইয়াকুলূনা মা-লা ইয়াফ্'আলূন্।
Hilali & Muhsin Khan
226 And that they say what they do not do.
মুহিউদ্দীন খান
২২৬ এবং এমন কথা বলে, যা তারা করে না।
জহুরুল হক
২২৭ তবে তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকাজ করে, এবং আল্লাহ্ কে খুব ক’রে স্মরণ করে, আর অত্যাচারিত হবার পরে প্রতিরক্ষা করে। আর যারা অন্যায় করে তারা অচিরেই জানতে পারবে কোন বিপর্যয়ের মধ্যে তারা প্রত্যাবর্তন করছে।
বাংলা উচ্চারণ
২২৭ ইল্লাল্ লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া- লিহা-তি অযাকারুল্লা-হা কাছীরাওঁ ওয়ান্তাছোয়ারূ মিম্ বা'দি মা-জুলিমূ অসাইয়া'লামুল্লাযীনা জোয়ালামূ য় আইয়্যা মুন্ক্বালাবিঁই ইয়ান্ক্বালিবূন্।
Hilali & Muhsin Khan
227 Except those who believe (in the Oneness of Allah - Islamic Monotheism) and do righteous deeds, and remember Allah much, and vindicate themselves after they have been wronged [by replying back in poetry to the unjust poetry (which the pagan poets utter against the Muslims)]. And those who do wrong will come to know by what overturning they will be overturned.
মুহিউদ্দীন খান
২২৭ তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report