Kitab

ফাতির

Chapter 35, 45 verses

  • জহুরুল হক
  • বাংলা উচ্চারণ
  • মুহিউদ্দীন খান
জহুরুল হক

সমস্ত প্রশংসা ‌র - - মহাকাশমন্ডলী ও পৃথিবীর আদিস্রষ্টা, ফিরিশ্‌তাদের সৃষ্টিকর্তা বাণীবাহকরূপে - - দুই বা তিন বা চারখানা ডানা সংযুক্ত। তিনি সৃষ্টির সঙ্গে বাড়াতে থাকেন যা - কিছু তিনি চান। নিঃসন্দেহ সব - কিছুর উপরে সর্বশক্তি মান।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আল্হাম্দু লিল্লা-হি ফা-ত্বিরিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি জ্বা-'ইলিল্ মালা-য়িকাতি রুসুলান্ উলী য় আজনিহাতিম্ মাছ্না-অছুলা-ছা অরুবা -'আ ইয়াযীদু ফিল্ খল্ক্বি মা-ইয়াশা-য়্ ইন্নাল্লা-হা 'আলা-কুল্লি শাইয়িন ক্বর্দী।

মুহিউদ্দীন খান

সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও যমীনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক - তারা দুই দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট। তিনি সৃষ্টি মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয় সর্ববিষয়ে সক্ষম।

জহুরুল হক

লোকেদের জন্য করুণা থেকে যা খুলে ধরেন সেটি তবে রোধ করবার কেউ থাকবে না, আর যা তিনি রোধ করে রাখেন সেটি তবে এরপরে পাঠানোর কেউ থাকবে না। আর তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

বাংলা উচ্চারণ

মা-ইয়াফ্তাহিল্লা-হু লিন্না-সি র্মি রহমাতিন্ ফালা-মুম্সিকা লাহা-অমা-ইয়ুম্সিক্ ফালা-র্মুসিলা লাহূ মিম্ বা'দিহ্ অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।

মুহিউদ্দীন খান

মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন, তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন, তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতিত। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।

জহুরুল হক

ওহে মানবগোষ্ঠী! তোমাদের উপরে ‌র অনুগ্রহ স্মরণ করো। ছাড়া কি অন্য স্রষ্টা রয়েছে যে মহাকাশ ও পৃথিবী থেকে তোমাদের জীবিকা দান করে? তিনি ব্যতীত অন্য উপাস্য নেই, সুতরাং কোথা থেকে তোমাদের ফেরানো হচ্ছে!

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহান্না-সুয্ কুরূ নি'মাতাল্লা-হি 'আলাইকুম্ হাল্ মিন্ খ-লিক্বিন্ গাইরুল্লা-হি ইর্য়াযুকুকুম্ মিনাস্ সামা য় য়ি অল্র্আদ্ব্ লা য় ইলা-হা ইল্লা-হুওয়া ফাআন্না-তুফাকুন।

মুহিউদ্দীন খান

হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক দান করে? তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় ফিরে যাচ্ছ?

জহুরুল হক

আর যদি তারা মিথ্যা আরোপ করে তবে তোমার আগেও রসূলগণ অবশ্য মিথ্যাবাদী আখ্যায়িত হয়েছিলেন। আর ‌র তরফেই সব ব্যাপারকে ফিরিয়ে নেওয়া হবে।

বাংলা উচ্চারণ

ওয়া ইয়য়ুকাজজিবুকা ফাকাদ কুজজিবাত রুসুলুন ইমন কাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজায়ূল উমুর।

মুহিউদ্দীন খান

তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে আপনার পূর্ববর্তী পয়গম্বরগণকেও তো মিথ্যাবাদী বলা হয়েছিল। আল্লাহর প্রতিই যাবতীয় বিষয় প্রত্যাবর্তিত হয়।

জহুরুল হক

ওহে মানবগোষ্ঠী! নিঃসন্দেহ ‌র ওয়াদা ধ্রুব সত্য, কাজেই এই দুনিয়ার জীবন তোমাদের যেন কিছুতেই প্রবঞ্চনা না করে।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহান্না-সু ইন্না ওয়া'দা ল্লা-হি হাক্ব্কুন্ ফালা- তার্গুরন্নাকুমুল্ হাইয়া-তুদ্দুন্ইয়া-অলা-ইয়ার্গুরন্নাকুম্ বিল্লা-হিল্ গর্রূর।

মুহিউদ্দীন খান

হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে। এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে সম্পর্কে প্রবঞ্চিত না করে।

জহুরুল হক

নিঃসন্দেহ শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ কর! সে তো তার সাঙ্গোপাঙ্গকে কেবলই আহ্বান করে যেন তারা জ্বলন্ত আগুনের বাসিন্দা হয়।

বাংলা উচ্চারণ

ইন্নাশ্ শাইত্বোয়ানা লাকুম্ 'আদুওয়্যুম্ ফাত্তাখিযূহু 'আদুওঅ- ইন্নামা-ইয়াদ্'ঊ হিয্বাহূ লিইয়াকূনূ মিন্ আছ্হা-বিস্ সা'র্ঈ।

মুহিউদ্দীন খান

শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর। সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়।

জহুরুল হক

যারা অবিশ্বাস পোষণ করে তাদের জন্য আছে কঠোর শাস্তি। পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে পরিত্রাণ ও এক বিরাট প্রতিদান।

বাংলা উচ্চারণ

আল্লাযীনা কাফারূ লাহুম্ 'আযা-বুন্ শাদীদ্ অল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লি- হাতি লাহুম্ মাগ্ফিরতুঁও অআজরুন্ কার্বী।

মুহিউদ্দীন খান

যারা কুফর করে তাদের জন্যে রয়েছে কঠোর আযাব। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার।

জহুরুল হক

কাউকেও যদি তার মন্দ কাজকে তার কাছে চিত্তাকর্ষক করা হয় এবং সেও এটি ভাল বলে দেখে সে কি তবে? সুতরাং অবশ্য বিপথে চলতে দেন যাকে তিনি ইচ্ছা করেন, আর সৎপথে পরিচালিত করেন যাকে তিনি ইচ্ছা করেন। অতএব তুমি তাদের জন্য আক্ষেপের দ্বারা তোমার নিজেকে বিনাশ হতে দিয়ো না। নিঃসন্দেহ তারা যা করে সে সন্বন্ধে সর্বজ্ঞাতা।

বাংলা উচ্চারণ

আফামান্ যুইয়্যিনা লাহূ সূ-য়ু 'আমালিহী ফারয়া-হু হাসানা- ফাইন্নাল্লা-হা ইয়ুদ্বিল্লু মাইঁ ইয়াশা-য়ু অইয়াহ্দী মাইঁ ইয়্যাশা-য়ু ফালা-তায্হাব্ নাফ্সুকা 'আলাইহিম্ হাসার-ত্ ইন্নাল্লা-হা 'আলীমুম বিমা-ইয়াছ্না'ঊন্।

মুহিউদ্দীন খান

যাকে মন্দকর্ম শোভনীয় করে দেখানো হয়, সে তাকে উত্তম মনে করে, সে কি সমান যে মন্দকে মন্দ মনে করে। নিশ্চয় যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচছা সৎপথ প্রদর্শন করেন। সুতরাং আপনি তাদের জন্যে অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই জানেন তারা যা করে।

জহুরুল হক

আর ‌ই তিনি যিনি বায়ুপ্রবাহ পাঠান, ফলে এটি মেঘমালা সঞ্চালিত করে, তারপর আমরা তাকে নিয়ে যাই মৃত ভূখন্ডের দিকে, ফলে তার দ্বারা আমরা পৃথিবীকে তার মৃত্যুর পরে জীবনদান করি। এইভাবেই পুনরুত্থান হয়।

বাংলা উচ্চারণ

অল্লা-হুল্লাযী য় র্আসার্লা রিয়াহা ফাতুছীরু সাহা-বান্ ফাসুক্ব না-হু ইলা-বালাদিম্ মাইয়্যিতিন্ ফাআহ্ইয়াইনা-বিহিল্ র্আদ্বোয়া বা'দা মাওতিহা- কাযা-লিকান্ নুর্শূ।

মুহিউদ্দীন খান

আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে। অতঃপর আমি তা মৃত ভূ - খন্ডের দিকে পরিচালিত করি, অতঃপর তদ্বারা সে ভূ - খন্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবে হবে পুনরুত্থান।

জহুরুল হক

যে কেউ মানসম্মান চায় সমস্ত মানসম্মান তো ‌র। তাঁরই দিকে উত্থিত হয় সকল খাঁটি বাক্যালাপ, আর পূণ্যময় কাজ - - তিনি তার উন্নতি সাধন করেন। আর যারা মন্দ কাজের ফন্দি আঁটে তাদের জন্য আছে কঠিন শাস্তি। আর এদের ফন্দি - - তা ব্যর্থ হবেই।

বাংলা উচ্চারণ

মান্ কা-না ইয়ুরীদুল্ 'ইয্যাতা ফালিল্লা-হিল্ 'ইয্যাতু জ্বামী'আ- ইলাইহি ইয়াছ্'আদুল্ কালিমুত্ব ত্বোয়াইয়িবু অল্ 'আমালুছ্ ছোয়া-লিহু ইর্য়াফা'উহ্ অল্লাযীনা ইয়াম্কুরূনাস্ সাইয়িয়া-তি লাহুম্ 'আযা-বুন্ শাদীদ্ অমাক্রু উলা-য়িকা হুওয়া ইয়ার্বূ।

মুহিউদ্দীন খান

কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে।

জহুরুল হক

আর তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রকীট থেকে, তারপরে তিনি তোমাদের বানিয়েছেন যুগল। আর কোনো নারী গর্ভধারণ করে না অথবা প্রসব করে না তাঁর জানার বাইরে। আর কোনো বয়স্ক লোকের বয়েস বাড়ে না এবং তার বয়েস থেকে কিছু কমেও না, বরং তা রয়েছে কিতাবে। এটি নিশ্চয়ই ‌র পক্ষে সহজসাধ্য।

বাংলা উচ্চারণ

অল্লা-হু খলাক্বকুম্ মিন্ তুর-বিন্ ছুম্মা মিন্ নুত্ব ফাতিন্ ছুম্মা জ্বা'আলাকুম্ আয্ওয়া জ্বা- অমা-তাহ্মিলু মিন্ উন্ছা-অলা- তাদ্বোয়াউ 'ইল্লা-বি'ইল্মিহ্ অমা-ইয়ু'আম্মারু মিম্ মু'আম্মারিঁও অলা-ইয়ুন্ক্বছু মিন্ 'উমুরিহী য় ইল্লা-ফী কিতা-ব্ ইন্না যা-লিকা 'আলাল্লা-হি ইয়ার্সী।

মুহিউদ্দীন খান

তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর করেছেন তোমাদেরকে যুগল। কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসব করে না; কিন্তু তাঁর জ্ঞাতসারে। কোন বয়স্ক ব্যক্তি বয়স পায় না। এবং তার বয়স হ্রাস পায় না; কিন্তু তা লিখিত আছে কিতাবে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।

জহুরুল হক

আর দুটি সাগর একসমান নয়, এই একটি বিশুদ্ধ, তৃষ্ণানিবারক, যার পানকরণ সুমিষ্ট, আর এইটি লোনা, বিস্বাদ। তবুও তাদের প্রত্যেকটি থেকে তোমরা টাটকা মাংস খাও, আর বের করে আনো অলংকার যা তোমরা পরো। আর তুমি দেখতে পাও জাহাজগুলো তাতে বুকচিরে চলছে যেন তোমরা তাঁর করুণাভান্ডার থেকে রোজগার করতে পারো, আর যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।

বাংলা উচ্চারণ

অমা-ইয়াস্তাওয়িল্ বাহ্র-নি হাযা-'আয্বুন্ ফুরা-তুন্ সা-য়িগুন্ শার-বুহূ অহা-যা-মিল্হুন্ উজ্বা-জ অমিন্ কুল্লিন্ তাকুলূনা লাহ্মান্ ত্বোয়ারিয়্যাঁও অতাস্তাখ্রিজুনা হিল্ইয়াতান্ তাল্বাসূনাহা-অতারাল্ ফুল্কা-ফীহি মাওয়া-খির লিতাব্তাগূ মিন্ ফাদ্ব্লিহী অলা'আল্লাকুম্ তাশ্কুরূন্।

মুহিউদ্দীন খান

দু’টি সমুদ্র সমান হয় না - একটি মিঠা ও তৃষ্ণানিবারক এবং অপরটি লোনা। ঊভয়টি থেকেই তোমরা তাজা গোশত (মৎস) আহার কর এবং পরিধানে ব্যবহার্য গয়নাগাটি আহরণ কর। তুমি তাতে তার বুক চিরে জাহাজ চলতে দেখ, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ কর এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

জহুরুল হক

তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান ও দিনকে প্রবেশ করান রাতের মধ্যে, আর তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করেছেন - - প্রত্যেকটিই ভেসে চলে এক নির্দিষ্টকালের জন্য। এই হচ্ছেন ‌, তোমাদের প্রভু, তাঁরই হচ্ছে সার্বভৌমত্ব। কিন্তু তাঁকে বাদ দিয়ে যাদের তোমরা ডাক তারা তো তুচ্ছ কিছুরও ক্ষমতা রাখে না।

বাংলা উচ্চারণ

ইয়ূলিজুল্লাইলা ফিন্ নাহা-রি অ ইয়ূলিজুন্নাহা-র ফি ল্লাইলি অসাখ্খরশ্ শাম্সা অল্ ক্বমার কুল্লুইঁ ইয়াজরী লিআজ্বালিম্ মুসাম্মা যা-লিকুমুল্লা-হু রব্বুকুম্ লাহুল্ মুল্ক্ অল্লাযীনা তাদ্'ঊনা মিন্ দূনিহী মা- ইয়াম্লিকূনা মিন্ ক্বির্ত্ব্মী।

মুহিউদ্দীন খান

তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকটি আবর্তন করে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। ইনি ; তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদেরকে ডাক, তারা তুচ্ছ খেজুর আঁটিরও অধিকারী নয়।

জহুরুল হক

যদি তোমরা তাদের ডাক তারা তোমাদের ডাক শুনবে না, আর তারা যদিও শুনতে পায় তবু তারা তোমাদের প্রতি সাড়া দেবে না। আর কিয়ামতের দিনে তারা অস্বীকার করবে তোমাদের শরীক করার কথা। আর কেউ তোমাকে জানাতে পারে না পূর্ণ - ওয়াকিফহালের।

বাংলা উচ্চারণ

ইন্ তাদ্'ঊহুম্ লা-ইয়াস্মা'ঊ দুআ'-য়াকুম্ অলাও সামি'ঊ মাস্তাজ্বা-বূ লাকুম্ অইয়াওমাল্ ক্বিয়া-মাতি ইয়াক্ফুরূনা বির্শিকিকুম্ অলাইয়ুনাব্বিয়ুকা মিছ্লু খর্বী।

মুহিউদ্দীন খান

তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের সে ডাক শুনে না। শুনলেও তোমাদের ডাকে সাড়া দেয় না। কেয়ামতের দিন তারা তোমাদের শেরক অস্বীকার করবে। বস্তুতঃ আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না।

জহুরুল হক

ওহে মানবজাতি! তোমরা তো ‌র মুখাপেক্ষী, - - আর ‌, তিনি স্বয়ংসমৃদ্ধ, পরম প্রশংসিত।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহান্না-সু আন্তুমুল্ ফুক্বার-য়ু ইলাল্লা-হি অল্লা-হু হুওয়াল্ গানিয়্যুল্ হামীদ্।

মুহিউদ্দীন খান

হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত।

জহুরুল হক

যদি তিনি চান তবে তিনি তোমাদের গত করে দেবেন এবং নিয়ে আসবেন এক নতুন সৃষ্টি, - -

বাংলা উচ্চারণ

ইঁইয়্যাশা ইয়ুয্হিব্কুম্ অইয়াতি বিখল্ক্বিন্ জ্বাদীদ্।

মুহিউদ্দীন খান

তিনি ইচ্ছা করলে তোমাদেরকে বিলুপ্ত করে এক নতুন সৃষ্টির উদ্ভব করবেন।

জহুরুল হক

আর এটি ‌র জন্যে মোটেই কঠিন নয়।

বাংলা উচ্চারণ

অমা-যা-লিকা 'আলা ল্লা-হি বি'আযীয্।

মুহিউদ্দীন খান

এটা আল্লাহর পক্ষে কঠিন নয়।

জহুরুল হক

আর কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বইবে না। আর গুরুভারে পীড়িত কেউ যদি তার বোঝার জন্যে ডাকে, তা থেকে কিছুই বয়ে নেওয়া হবে না, যদিও সে নিকটা‌ত্মীয় হয়। তুমি তো সাবধান করতে পার কেবলমাত্র তাদের যারা তাদের প্রভুকে ভয় করে আড়ালে, আর কায়েম করে। আর যে কেউ নিজেকে পবিত্র করে, সে তো তবে পবিত্র করে তার নিজেরই জন্যে। আর ‌র কাছেই প্রত্যাবর্তন।

বাংলা উচ্চারণ

অলা-তাযিরু অ-যিরাতুঁও ওয়িয্র- উখ্র-অইন্ তাদ্'ঊ মুছ্ক্বলাতুন্ ইলা-হিম্লিহা লা- ইয়ুহ্মাল্ মিন্হু শাইয়ুঁও অলাও কা-না যা-ক্বরবা- ইন্নামা-তুন্যিরুল্ লাযীনা ইয়াখ্শাওনা রব্বাহুম্ বিল্গইবি অআক্ব-মুছ্ ছলাহ্ অমান্ তাযাক্কা- ফাইন্নামা-ইয়াতযাক্কা- লিনাফ্সিহ্ অইলাল্লা- হিল্ মার্ছী।

মুহিউদ্দীন খান

কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না - যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন, যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং কায়েম করে। যে কেউ নিজের সংশোধন করে, সে সংশোধন করে, স্বীয় কল্যাণের জন্যেই আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন।

জহুরুল হক

আর অন্ধ ও চক্ষুষ্মান একসমান নয়,

বাংলা উচ্চারণ

অমা- ইয়াস্তাওয়িল্ আ'মা- অল্বার্ছী।

মুহিউদ্দীন খান

দৃষ্টিমান ও দৃষ্টিহীন সমান নয়।

জহুরুল হক

আর অন্ধকার ও আলোকও নয়,

বাংলা উচ্চারণ

অলাজ্জুলুমাতু অলা-ন্নর্ ।

মুহিউদ্দীন খান

সমান নয় অন্ধকার ও আলো।

জহুরুল হক

আর ছায়া ও উত্তপ্ত নৈশ - বায়ুপ্রবাহও নয়।

বাংলা উচ্চারণ

অলাজ্জিল্লু অলাল্ হার্রূ।

মুহিউদ্দীন খান

সমান নয় ছায়া ও তপ্তরোদ।

জহুরুল হক

আর জীবন্ত এবং মৃতও একসমান নয়। নিঃসন্দেহ যাকে ইচ্ছা করেন তাকে শুনিয়ে থাকেন, আর যারা কবরে রয়েছে তাদের তুমি শোনাতে সক্ষম নও।

বাংলা উচ্চারণ

অমা- ইয়াস্ তাওয়িল্ আহ্ইয়া-য়ু অলাল্ আম্ওয়া-ত্ ইন্নাল্লা -হা ইয়ুস্মি'ঊ মাইঁ ইয়াশা-য়ু অমা য় আন্তা বিমুস্মি'ইম্ মান্ ফিল্ কুর্বূ।

মুহিউদ্দীন খান

আরও সমান নয় জীবিত ও মৃত। শ্রবণ করান যাকে ইচ্ছা। আপনি কবরে শায়িতদেরকে শুনাতে সক্ষম নন।

জহুরুল হক

তুমি একজন সতর্ককারী বৈ তো নও।

বাংলা উচ্চারণ

ইন্ আন্তা ইল্লা-নার্যী।

মুহিউদ্দীন খান

আপনি তো কেবল একজন সতর্ককারী।

জহুরুল হক

নিঃসন্দেহ আমরা তোমাকে পাঠিয়েছি সত্যের সঙ্গে - - সুসংবাদদাতারূপে ও সতর্ককারীরূপে। আর এমন কোন সম্প্রদায় নেই যাদের মধ্যে একজন সতর্ককারী না গেছেন।

বাংলা উচ্চারণ

ইন্না য় র্আসাল্না- কা বিল্হাক্ব ক্বি বাশীরঁও অনাযীর- অইম্মিন্ উম্মাতিন্ ইল্লা-খলা-ফীহা-নার্যী।

মুহিউদ্দীন খান

আমি আপনাকে সত্যধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারীরূপে। এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি।

জহুরুল হক

আর এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে এদের আগে যারা ছিল তারাও মিথ্যা আরোপ করেছিল, তাদের কাছে তাদের রসূলগণ এসেছিলেন সুস্পষ্ট প্রমাণাবলী নিয়ে, আর ধর্মগ্রন্থাবলী নিয়ে ও উজ্জ্বল গ্রন্থ নিয়ে।

বাংলা উচ্চারণ

অইঁ ইয়ুকায্যিবূকা ফাক্বদ্ কায্যাবাল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ জ্বা-য়াত্হুম্ রুসুলুহুম্ বিল্বাইয়িনা-তি অবিয্যুবুরি অবিল্ কিতা-বিল্ মুর্নী।

মুহিউদ্দীন খান

তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে, তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন, সহীফা এবং উজ্জল কিতাবসহ এসেছিলেন।

জহুরুল হক

তারপর আমি তাদের পাকড়াও করলাম যারা অবিশ্বাস পোষণ করেছিল, সুতরাং কেমন হয়েছিল তাদের প্রতি আমার বিতৃষ্ণা!

বাংলা উচ্চারণ

ছুম্মা আখায্ তুল্ লাযীনা কাফারূ ফাকাইফা কা-না নার্কী।

মুহিউদ্দীন খান

অতঃপর আমি কাফেরদেরকে ধৃত করেছিলাম। কেমন ছিল আমার আযাব!

জহুরুল হক

তুমি কি দেখতে পাও নি যে নিঃসন্দেহ আকাশ থেকে পানি বর্ষণ করেন? তারপর আমরা তার দ্বারা উৎপাদন করি ফলফসল - - যার রঙচঙ নানান ধরনের। আর পাহাড়গুলোতে আছে স্তর, সাদা ও লাল, বিচিত্র তার বর্ণ, আর নিকষ কালো।

বাংলা উচ্চারণ

আলাম্ তারা আন্নাল্লা-হা আন্যালা মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাআখ্র জনা-বিহী ছামার-তিম্ মুখ্তালিফান্ আল্ওয়া-নুহা- অমিনাল্ জ্বিবা-লি জুদাদুম্ বীদ্বুঁও অহুম্রুম্ মুখ্তালিফুন্ আল্ওয়ানুহা- অ গরা-বীবু সূদ্।

মুহিউদ্দীন খান

তুমি কি দেখনি আকাশ থেকে বৃষ্টিবর্ষণ করেন, অতঃপর তদ্দ্বারা আমি বিভিন্ন বর্ণের ফল - মূল উদগত করি। পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ - সাদা, লাল ও নিকষ কালো কৃষ্ণ।

জহুরুল হক

আর লোকেদের ও জীবজন্তুর ও গবাদি - পশুর মধ্যেও তাদের রঙচঙে এ ধরনের বৈচিত্র রয়েছে। নিঃসন্দেহ তাঁর বান্দাদের মধ্যের আলীম - পন্ডিত ব্যক্তিবর্গ ‌কে ভয় করে। নিশ্চয়ই মহাশক্তিশালী, পরিত্রাণকারী।

বাংলা উচ্চারণ

অমিনান্ না-সি অদ্ দাওয়া-ব্বি অল্ আন্'আ-মি মুখ্তালিফুন্ আল্ওয়া-নুহূ কাযা-লিক্ ইন্নামা-ইয়াখ্শাল্লা-হা মিন্ 'ইবা-দিহিল্ 'ঊলামা-য় ইন্নাল্লা-হা 'আযীযুন্ গর্ফূ।

মুহিউদ্দীন খান

অনুরূপ ভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু, চতুস্পদ প্রাণী রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয় পরাক্রমশালী ক্ষমাময়।

জহুরুল হক

নিঃসন্দেহ যারা ‌র গ্রন্থ পাঠ করে আর কায়েম করে, আর আমরা তাদের যে জীবনোপকরণ দান করেছি তা থেকে তারা গোপনে ও প্রকাশ্যভাবে খরচ করে থাকে, তারা এমন একটি বাণিজ্যের আশা রাখে যা কখনো বিনষ্ট হবে না, - -

বাংলা উচ্চারণ

ইন্নাল্লাযী না ইয়াত্লূ না কিতাবা-ল্লা-হি অ আক্ব-মুছ্ ছলা-তা অ আন্ফাকু মিম্মা- রযাক্ব ্না-হুম্ র্সিরঁও'আলা-নিয়াতাঁই ইর্য়াজুনা তিজ্বা-রতাল্লান্ তার্বূ।

মুহিউদ্দীন খান

যারা আল্লাহর কিতাব পাঠ করে, কায়েম করে, এবং আমি যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা কর, যাতে কখনও লোকসান হবে না।

জহুরুল হক

যেন তিনি তাদের পারিশ্রমিক পুরোপুরি তাদের দিতে পারেন এবং তাঁর করুণাভান্ডার থেকে তাদের বাড়িয়ে দিতে পারেন। নিঃসন্দেহ তিনি পরিত্রাণকারী, গুণগ্রাহী।

বাংলা উচ্চারণ

লিইয়ু ওয়াফ্ফিয়াহুম্ উজুরহুম্ অইয়াযীদাহুম্ মিন্ ফাদ্বলিহ্ ইন্নাহূ গফূরুন্ শাকূর।

মুহিউদ্দীন খান

পরিণামে তাদেরকে তাদের সওয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশী দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী।

জহুরুল হক

আর আমরা তোমার কাছে গ্রন্থ থেকে যা প্রত্যাদিষ্ট করেছি তা সত্য, সমর্থন করছে যা এর আগে রয়েছে। নিঃসন্দেহ তাঁর বান্দাদের সন্বন্ধে পূর্ণ - ওয়াকিবহাল, সর্বদ্রষ্টা।

বাংলা উচ্চারণ

অল্লাযী য় আওহাইনা য় ইলাইকা মিনাল্ কিতা-বি হুওয়াল্ হাক্ব্ কু মুছোয়াদ্দিক্বল্ লিমা-বাইনা ইয়াদাইহ্ ইন্না ল্লা-হা বি'ইবা-দিহী লাখাবীরুম্ বার্ছী।

মুহিউদ্দীন খান

আমি আপনার প্রতি যে কিতাব প্রত্যাদেশ করেছি, তা সত্য - পূর্ববর্তী কিতাবের সত্যায়ন কারী নিশ্চয় তাঁর বান্দাদের ব্যাপারে সব জানেন, দেখেন।

জহুরুল হক

তারপর আমরা গ্রন্থখানা উত্তরাধিকার করতে দিয়েছি তাদের যাদের আমরা নির্বাচন করেছি আমাদের দাসদের মধ্য থেকে, তবে তাদের মধ্যে কেউ নিজেদের অন্তরা‌ত্মার প্রতি অন্যায়কারী, আর তাদের মধ্যে কেউ হচ্ছে মধ্যমপন্থী, আর তাদের মধ্যে রয়েছে ‌র অনুমতিক্রমে ভালোকাজে অগ্রগামী। এইটিই হচ্ছে মহান অনুগ্রহ প্রাচুর্য্য।

বাংলা উচ্চারণ

ছুম্মা আওরছা নাল্ কিতা-বাল্লাযীনাছ্ ত্বোফাইনা-মিন্ 'ইবা-দিনা- ফামিন্হুম্ জোয়া-লিমুল্ লিনাফ্সিহী অমিন্হুম্ মক্ব্ তাছিদুন্ অমিন্হুম্ সা-বিক্ব্ম্ বিল্খইর-তি বিইয্নিল্লা-হ্যা-লিকা হুওয়াল্ ফাদ্ব্লুল্ কার্বী।

মুহিউদ্দীন খান

অতঃপর আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি। তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। এটাই মহা অনুগ্রহ।

জহুরুল হক

নন্দন কানন - - তারা এটিতে প্রবেশ করবে, সেখানে তাদের অলঙ্কৃত করানো হবে সোনা ও মুক্তোর কঙ্কন দিয়ে, আর তাদের পোশাক - পরিচ্ছদ সেখানে হবে রেশমের।

বাংলা উচ্চারণ

জ্বান্না-তু 'আদ্নিইঁ ইয়াদ্খুলূনাহা-ইয়ুহাল্লাওনা ফীহা- মিন্ আসা-ওয়ির মিন্ যাহাবিঁও অলুলুওয়ান্ অলিবা-সুহুম্ ফীহা-হার্রী।

মুহিউদ্দীন খান

তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে। তথায় তারা স্বর্ণনির্মিত, মোতি খচিত কংকন দ্বারা অলংকৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের।

জহুরুল হক

আর তারা বলবে - - ''সকল প্রশংসা ‌র, যিনি আমাদের থেকে দুঃখ - দুর্দশা দূর করে দিয়েছেন। আমাদের প্রভু অবশ্যই পরিত্রাণকারী, গুণগ্রাহী, - -

বাংলা উচ্চারণ

অ ক্ব-লুল্ হাম্দু লিল্লা-হিল্লাযী য় আয্হাবা 'আন্নাল্ হাযান্ ইন্না রব্বানা-লাগফূরুন্ শার্কূ।

মুহিউদ্দীন খান

আর তারা বলবে - সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দূঃখ দূর করেছেন। নিশ্চয় আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।

জহুরুল হক

''যিনি তাঁর অনুগ্রহপ্রাচুর্য বশতঃ আমাদের বসবাস করিয়েছেন স্থায়ী বাসস্থানে, সেখানে পরিশ্রম আমাদের স্পর্শ করবে না, আর সেখানে আমাদের স্পর্শ করবে না পরিশ্রান্তি।’’

বাংলা উচ্চারণ

আল্লাযী য় আহাল্লানা-দা-রল্ মুক্ব-মাতি মিন্ ফাদ্ব্লিহী লা- ইয়ামাস্সুনা-ফীহা-নাছোয়াবুঁও অলা- ইয়ামাস্সুনা-ফীহা-লুগূব্।

মুহিউদ্দীন খান

যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে বসবাসের গৃহে স্থান দিয়েছেন, তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং স্পর্শ করে না ক্লান্তি।

জহুরুল হক

পক্ষান্তরে যারা অবিশ্বাস পোষণ করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তা নিঃশেষ হয়ে যাবে না তাদের জন্যে, যার ফলে তারা মরে যেতে পারে, আর তাদের উপর থেকে এর শাস্তির কিছুটাও কমানো হবে না! এইভাবেই আমরা প্রতিদান দিই প্রত্যেক অবিশ্বাসীকে।

বাংলা উচ্চারণ

অল্লাযীনা কাফারূ লাহুম্ না-রু জ্বাহান্নামা লা-ইয়ুক্ব দ্বোয়া-'আলাইহিম্ ফাইয়ামূতূ অলা-ইয়ুখাফ্ফাফু 'আন্হুম্ মিন্ 'আযা-বিহা- কাযা-লিকা নাজযী কুল্লা কার্ফূ।

মুহিউদ্দীন খান

আর যারা হয়েছে, তাদের জন্যে রয়েছে জাহান্নামের আগুন। তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে, তারা মরে যাবে এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি।

জহুরুল হক

আর সেখানে তারা আর্তনাদ করবে - - ''আমাদের প্রভু! আমাদের বের করে আনো, আমরা ভালো কাজ করব, - - তা ব্যতীত যা আমরা করতাম।’’ ''আমরা কি তোমাদের দীর্ঘজীবন দিই নি যেন, যে মনোযোগ দিতে চায় সে সেখানে মনোযোগ দিতে পারে, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিলেন? তাই আস্বাদন কর, আর অন্যায়কারীদের জন্য কোনো সাহায্যকারী নেই।’’

বাংলা উচ্চারণ

অহুম্ ইয়াছ্তোয়ারিখূনা ফীহা-রব্বানা য় আখ্রিজনা-না'মাল্ ছোয়া-লিহান্ গাইরল্লাযী কুন্না-না'মাল্ আওয়ালাম্ নু'আর্ম্মিকুম্ মা -ইয়াতযাক্কারু ফীহি মান্ তাযাক্কার অজ্বা-য়া কুমুন্নার্যী ফাযূকু ফামা- লিজ্জোয়া-লিমীনা মিন্ নার্ছী।

মুহিউদ্দীন খান

সেখানে তারা আর্ত চিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎকাজ করব, পূর্বে যা করতাম, তা করব না। ( বলবেন) আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব আস্বাদন কর। জালেমদের জন্যে কোন সাহায্যকারী নেই।

জহুরুল হক

নিশ্চয়ই মহাকাশমন্ডলী ও পৃথিবীর বিষয় - বস্তুর সম্যক জ্ঞাতা। তিনি বুকের ভেতরে যা রয়েছে সে - সন্বন্ধে সর্বজ্ঞাতা।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা 'আ-লিমু গইবিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব ইন্নাহূ 'আলীমুম্ বিযা-তিছ্ ছুর্দূ।

মুহিউদ্দীন খান

আসমান ও যমীনের বিষয় সম্পর্কে জ্ঞাত। তিনি অন্তরের বিষয় সম্পর্কেও সবিশেষ অবহিত।

জহুরুল হক

তিনিই সেইজন যিনি পৃথিবীতে তোমাদের প্রতিনিধি বানিয়েছেন। সুতরাং যে অস্বীকার করে তার বিরুদ্ধেই তাহলে যাবে তার অবিশ্বাস। আর অবিশ্বাসীদের জন্য তাদের অবিশ্বাস তাদের প্রভুর নজরে কিছুই বাড়ায় না বিতৃষ্ণা ব্যতীত, আর অবিশ্বাসীদের জন্য তাদের অবিশ্বাস ক্ষতি ব্যতীত আর কিছুই বাড়ায় না।

বাংলা উচ্চারণ

হুওয়া ল্লাযী জ্বা'আলাকুম্ খালা-য়িফা ফিল্ র্আদ্ব্ ফামান্ কাফার ফা'আলাইহি কুফ্রুহ্ অলা-ইয়াযীদুল্ কা-ফিরীনা কুফ্রুহুম্ 'ইন্দা রব্বিহিম্ ইল্লা-মাক্ব তান্ অলা-ইয়াযীদুল্ কা-ফিরীনা কুফ্রুহুম্ ইল্লা-খসা-র -।

মুহিউদ্দীন খান

তিনিই তোমাদেরকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি করেছেন। অতএব যে করবে তার তার উপরই বর্তাবে। কাফেরদের কুফর কেবল তাদের পালনকর্তার ক্রোধই বৃদ্ধি করে এবং কাফেরদের কুফর কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করে।

জহুরুল হক

তুমি বলো - - ''তোমরা কি ভেবে দেখেছ তোমাদের অংশীদেবতাদের কথা যাদের তোমরা ‌কে বাদ দিয়ে ডাক? আমাকে দেখাও তো পৃথিবীর কোনো অংশ তারা সৃষ্টি করেছে, না কি তাদের কোনো শরিকানা রয়েছে মহাকাশমন্ডলে?’’ না কি আমরা তাদের এমন কোনো গ্রন্থ দিয়েছি যার থেকে তারা স্পষ্ট প্রমাণের উপরে রয়েছে? না, অন্যায়াচারীরা তাদের একে অন্যকে প্রতারণা করা ব্যতীত অন্য প্রতি‌শ্রুতি দেয় না।

বাংলা উচ্চারণ

কুল্ আরয়াইতুম্ শুরাকা-য়া কুমুল্লাযীনা তাদ্'ঊনা মিন্ দূনিল্লা-হ্ আরূনী মা-যা-খলাকু মিনাল্ র্আদ্বি আম্ লাহুম্ র্শিকুন্ ফিস্ সামা-ওয়া-তি আম্ আ-তাইনা-হুম্ কিতা-বান্ ফাহুম্ 'আলা-বাইয়িনা-তিম্ মিন্হু বাল্ ইঁ ইঁইয়া'ইদুজ্ জোয়া-লিমূনা বা'দ্ব হুম্ বা'দ্বোয়ান্ ইল্লা-গুরূর-।

মুহিউদ্দীন খান

বলুন, তোমরা কি তোমাদের সে শরীকদের কথা ভেবে দেখেছ, যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাক? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও। না আসমান সৃষ্টিতে তাদের কোন অংশ আছে, না আমি তাদেরকে কোন কিতাব দিয়েছি যে, তারা তার দলীলের উপর কায়েম রয়েছে, বরং জালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে।

জহুরুল হক

আলবৎ মহাকাশমন্ডলী ও পৃথিবীকে ধরে রেখেছেন পাছে তারা কক্ষচ্যুত হয়, আর যদি বা তারা কক্ষচ্যুত হয় তাহলে তিনি ব্যতীত তাদের ধরে রাখবার মতো কেউ নেই। নিঃসন্দেহ তিনি অতি অমায়িক, পরিত্রাণকারী।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা ইয়ুম্সিকুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া আন্ তাযূলা অলায়িন্ যা-লাতা য় ইন্ আম্সাকাহুমা- মিন্ আহাদিম্ মিম্ বা'দিহ্ ইন্নাহূ কা-না হালীমান্ গফূর-।

মুহিউদ্দীন খান

নিশ্চয় আসমান ও যমীনকে স্থির রাখেন, যাতে টলে না যায়। যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল।

জহুরুল হক

আর তারা ‌র নামে শপথ খায় তাদের সব চাইতে জোরালো শপথের দ্বারা যে যদি তাদের কাছে একজন সতর্ককারী আসতেন তাহলে তারা নিশ্চয়ই অন্যান্য সম্প্রদায়ের যে কোনোটির চেয়ে অধিকতর সৎপথাবলন্বী হতো। কিন্তু যখন তাদের কাছে একজন সতর্ককারী এলেন তখন তাতে বিতৃষ্ণা ব্যতীত তাদের আর কিছুই বাড়লো না, - -

বাংলা উচ্চারণ

অআক্ব সামূ বিল্লা-হি জ্বাহ্দা আইমা-নিহিম্ লায়িন্ জ্বা-য়াহুম্ নাযীরুল্ লাইয়াকূ নান্না আহ্দা- মিন্ 'ইহ্দাল্ উমামি ফালাম্মা- জ্বা-য়াহুম্ নাযীরুম্ মা-যা-দাহুম্ ইল্লা-নুফূর-।

মুহিউদ্দীন খান

তারা জোর শপথ করে বলত, তাদের কাছে কোন সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোন সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎপথে চলবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করল, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল।

জহুরুল হক

উদ্ধত ব্যবহারে এই পৃথিবীতে ও কুটিল ষড়যন্ত্রে। আর কুটিল ষড়যন্ত্র অন্য কাউকে ঘেরাও করে না তার কর্তাদের ব্যতীত। কাজেই তারা কি পূর্ববর্তীদের নজির ছাড়া আর কিছুর প্রতীক্ষা করে? কিন্তু তুমি তো ‌র বিধানের কোনো পরিবর্তন কখনও পাবে না, আর তুমি কখনো ‌র বিধানের কোনো ব্যতিক্রম পাবে না।

বাংলা উচ্চারণ

নিস্ তিক্বা-রান্ ফিল্ র্আদ্বি অমাক্র-স্ সাইয়্যিয়ি অলা-ইয়াহীকুল্ মাক্রুস্ সাইয়্যিয়ু ইল্লা-বিআহ্লিহ্ ফাহাল্ ইয়ান্জুরূনা ইল্লা-সুন্নাতাল্ আউয়্যালীনা ফালান্ তাজ্বিদা লিসুন্নাতিল্লা-হি তাব্দীলান্ অলান্ তাজ্বিদা লিসুন্নাতিল্লা-হি তাহ্ওয়ীলা-।

মুহিউদ্দীন খান

পৃথিবীতে ঔদ্ধত্যের কারণে এবং কুচক্রের কারণে। কুচক্র কুচক্রীদেরকেই ঘিরে ধরে। তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। অতএব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতি - নীতিতে কোন রকম বিচ্যুতিও পাবেন না।

জহুরুল হক

তারা কি তবে পৃথিবীতে পরিভ্রমণ করে না, তাহলে তারা দেখতে পেতো কেমন হয়েছিল তাদের পরিণাম যারা ছিল এদের অগ্রগামী, আর তারা ছিল এদের চেয়েও শক্তিতে প্রবল? আর এমন নন যে তাঁর থেকে কোন - কিছু এড়িয়ে যেতে পারে মহাকাশমন্ডলীতে, আর পৃথিবীতেও নয়। নিঃসন্দেহ তিনি হচ্ছেন সর্বজ্ঞাতা, পরম ক্ষমতাবান।

বাংলা উচ্চারণ

আওয়া লাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাইয়ান্জুরূ কাইফা কা-না আ-'ক্বিবাতুল্ লাযীনা মিন্ ক্বব্লিহিম্ অকা য় নূ আশাদ্দা মিন্হুম্ কুওয়্যাহ্ অমা-কা- নাল্লা-হু লিইয়ু'জ্বিযাহূ মিন্ শাইয়িন্- ফিস্ সামা-ওয়াতি অলা-ফিল্ র্আদ্ব্ ইন্নাহূ কা-না 'আলীমান্ ক্বাদীর-।

মুহিউদ্দীন খান

তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। অথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল। আকাশ ও পৃথিবীতে কোন কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান।

জহুরুল হক

আর যদি লোকেদের পাকড়াও করতেন তারা যা অর্জন করেছে সেজন্য, তাহলে এর পিঠে তিনি জীবজন্তুদের কাউকেও ছাড়তেন না, কিন্তু তিনি এক নির্ধারিত কাল পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন। সুতরাং যখন তাদের নির্ধারিত কাল এসে যায় তখন আলবৎ তাঁর বান্দাদের প্রতি সর্বদ্রষ্টা।

বাংলা উচ্চারণ

অলাও ইয়ুয়া-খিযু ল্লা-হুন্ না-সা বিমা-কাসাবূ মা-তারকা 'আলা-জোয়াহ্রিহা- মিন্ দা-ব্বাতিঁও অলা-কিঁই ইয়ুয়াখ্খিরু হুম্ ইলা য় আজ্বালিম্ মুসাম্মান্ ফাইযা জ্বা য় য়া আজ্বালুহুম্ ফাইন্নাল্লা-হা কা-না বি'ইবা-দিহী বাছীর-।

মুহিউদ্দীন খান

যদি মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমানকাউকে ছেড়ে দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহর সব বান্দা তাঁর দৃষ্টিতে থাকবে।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme