আল সাফফাত , choose another chapter
আল সাফফাত
Chapter 37, 182 verses
জহুরুল হক
Arabic, with marks
বাংলা উচ্চারণ
আবদুস শহীদ নাসিম
মুহিউদ্দীন খান
Add book
List
Grid
জহুরুল হক
১ ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالصَّافَّاتِ صَفًّا
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অছ্ছোয়া-ফ্ফা-তি ছোয়াফ্ফা-।
আবদুস শহীদ নাসিম
১ শপথ সেইসব (ফেরেশতাদের) যারা সফে (সারিতে) দাঁড়ানো।
মুহিউদ্দীন খান
১ শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
জহুরুল হক
২ আর যারা বিতাড়িত করে প্রবল বিতাড়নে,
Arabic, with marks
٢ فَالزَّاجِرَاتِ زَجْرًا
বাংলা উচ্চারণ
২ ফায্যা-জ্বির-তি যাজ্ব র-।
আবদুস শহীদ নাসিম
২ শপথ সেইসব (ফেরেশতাদের) যারা মেঘমালা পরিচালনাকারী।
মুহিউদ্দীন খান
২ অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
জহুরুল হক
৩ আর যারা স্মারকগ্রন্থ পাঠ করে!
Arabic, with marks
٣ فَالتَّالِيَاتِ ذِكْرًا
বাংলা উচ্চারণ
৩ ফাত্তা-লিয়া-তি যিক্র-।
আবদুস শহীদ নাসিম
৩ শপথ সেইসব (ফেরেশতাদের), যারা তিলাওয়াত করে বা বহন করে আনে আল কুরআন (আল্লাহর নিকট থেকে)।
মুহিউদ্দীন খান
৩ অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের -
জহুরুল হক
৪ নিঃসন্দেহ তোমাদের উপাস্য মাত্র একজন,
Arabic, with marks
٤ إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ
বাংলা উচ্চারণ
৪ ইন্না-ইলা-হাকুম্ লাওয়া-হিদ্।
আবদুস শহীদ নাসিম
৪ নিশ্চয়ই তোমাদের ইলাহ এক ও একক।
মুহিউদ্দীন খান
৪ নিশ্চয় তোমাদের মাবুদ এক।
জহুরুল হক
৫ যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এদের উভয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রভু, আর যিনি উদয়স্থল সমূহেরও প্রভু,
Arabic, with marks
٥ رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ
বাংলা উচ্চারণ
৫ রব্বুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অমা-বাইনাহুমা-অরব্বুল্ মাশা-রিক্ব ।
আবদুস শহীদ নাসিম
৫ তিনিই মালিক মহাকাশ ও পৃথিবীর এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর, আর তিনিই মালিক উদয়াচলের।
মুহিউদ্দীন খান
৫ তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
জহুরুল হক
৬ নিঃসন্দেহ আমরা নিকটবর্তী আকাশকে তারকারাজির শোভা দিয়ে সুশোভিত করেছি, - -
Arabic, with marks
٦ إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ
বাংলা উচ্চারণ
৬ ইন্না-যাইয়্যান্নাস্ সামা-য়াদ্ দুন্ইয়া-বিযীনাতিনিল্ কাওয়া-কিব্।
আবদুস শহীদ নাসিম
৬ আমরা দুনিয়ার আকাশকে সৌন্দর্যমন্ডিত করেছি নক্ষত্ররাজি দিয়ে,
মুহিউদ্দীন খান
৬ নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
জহুরুল হক
৭ আর প্রতিরক্ষা প্রত্যেক বিদ্রোহাচারী শয়তান থেকে।
Arabic, with marks
٧ وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ
বাংলা উচ্চারণ
৭ অ হিফ্জোয়াম্ মিন্ কুল্লি শাইত্বোয়া-নিম্ মা-রিদ্।
আবদুস শহীদ নাসিম
৭ এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে।
মুহিউদ্দীন খান
৭ এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
জহুরুল হক
৮ তারা কান পাততে পারে না ঊর্ধ্ব এলাকার দিকে, আর তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে, - -
Arabic, with marks
٨ لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ
বাংলা উচ্চারণ
৮ লা-ইয়াস্ সাম্মা'ঊনা ইলাল্ মালায়িল্ আ'লা-অইয়ুকযাফূনা মিন্ কুল্লি জ্বা-নিব্।
আবদুস শহীদ নাসিম
৮ ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পায়না এবং তাদের আঘাত করা হয় সবদিক থেকে
মুহিউদ্দীন খান
৮ ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
জহুরুল হক
৯ বিতাড়িত, আর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন শাস্তি, - -
Arabic, with marks
٩ دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ
বাংলা উচ্চারণ
৯ দুহূরঁও অলাহুম্ 'আযা-বুঁও ওয়া-ছিব্।
আবদুস শহীদ নাসিম
৯ তাদের তাড়ানোর জন্যে। আর তাদের জন্যে রয়েছে অবিরাম আযাব।
মুহিউদ্দীন খান
৯ ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
জহুরুল হক
১০ সে ব্যতীত যে ছিনিয়ে নেয় একটুকুন ছিনতাই, কিন্তু তাকে অনুসরণ করে একটি জ্বলন্ত অগ্নিশিখা।
Arabic, with marks
١٠ إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ
বাংলা উচ্চারণ
১০ ইল্লা-মান্ খত্বিফাল্ খতফাতা ফাআত্বা'আহূ শিহা-বুন্ ছা-ক্বিব্।
আবদুস শহীদ নাসিম
১০ তবে হঠাৎ কেউ কিছু শুনে ফেললে তার পেছনে ছুটে যায় জ্বলন্ত উল্কা পিন্ড।
মুহিউদ্দীন খান
১০ তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
জহুরুল হক
১১ সুতরাং তাদের জিজ্ঞাসা করো, - - গঠনে তারা কি বেশী বলিষ্ঠ না যাদের আমরা সৃষ্টি করেছি? নিঃসন্দেহ তাদের আমরা সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে।
Arabic, with marks
١١ فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ
বাংলা উচ্চারণ
১১ ফাস্তাফ্তিহিম্ আহুম্ আশাদ্দু খল্ক্বন্ আম্মান্ খলাকনা- ইন্না খলাকনাহুম্ মিন্ ত্বীনিল্ লা-যিব্।
আবদুস শহীদ নাসিম
১১ তাদের (কাফিরদের) জিজ্ঞেস করো, তারাই কি মজবুত সৃষ্টি, নাকি আমরা অন্য যাদের সৃষ্টি করেছি তারা? এদেরকে তো আমরা সৃষ্টি করেছি আঠাল মাটি দিয়ে।
মুহিউদ্দীন খান
১১ আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
জহুরুল হক
১২ বস্তুতঃ তুমি তো তাজ্জব হচ্ছো, আর তারা করছে মস্করা।
Arabic, with marks
١٢ بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
বাংলা উচ্চারণ
১২ বাল্ 'আজ্বিব্তা অ ইয়াস্খরূন্।
আবদুস শহীদ নাসিম
১২ তুমি তো বিস্ময়বোধ করছো, অথচ তারা করছে বিদ্রূপ।
মুহিউদ্দীন খান
১২ বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
জহুরুল হক
১৩ আর যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তারা মনোযোগ দেয় না,
Arabic, with marks
١٣ وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ
বাংলা উচ্চারণ
১৩ অইযা-যুক্কিরূ লা-ইয়ায্কুরূন্।
আবদুস শহীদ নাসিম
১৩ তাদের যখন উপদেশ দেয়া হয়, তারা সেদিকে মনোযোগ দেয়না।
মুহিউদ্দীন খান
১৩ যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
জহুরুল হক
১৪ আর যখন তারা কোনো নিদর্শন দেখতে পায় তারা ঠাট্টাবিদ্রূপ করে,
Arabic, with marks
١٤ وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ
বাংলা উচ্চারণ
১৪ অইযা-রয়াও আ-ইয়াতাইঁ ইয়াস্তাস্ খিরূন্।
আবদুস শহীদ নাসিম
১৪ যখনই তারা কোনো নিদর্শন দেখে, উপহাস করে।
মুহিউদ্দীন খান
১৪ তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
জহুরুল হক
১৫ আর বলে - - ''এটি স্পষ্ট জাদু বৈ তো নয়’’,
Arabic, with marks
١٥ وَقَالُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
১৫ অক্ব-লূ য় ইন্ হাযা য় ইল্লা-সিহ্রুম্ মুবীন্।
আবদুস শহীদ নাসিম
১৫ তারা বলে: ‘‘এ তো এক পরিষ্কার ম্যাজিক ছাড়া কিছু নয়।
মুহিউদ্দীন খান
১৫ এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
জহুরুল হক
১৬ ''কী! যখন আমরা মারা যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমরা ঠিকঠিকই পুনরুত্থিত হব?’’
Arabic, with marks
١٦ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
বাংলা উচ্চারণ
১৬ আ ইযা-মিত্না-অকুন্না-তুর-বাঁও অ ঈজোয়া-মান্ আইন্না-লামাব্'ঊছূন্।
আবদুস শহীদ নাসিম
১৬ আমরা যখন মরে যাবো এবং মাটি ও অস্থিমজ্জায় পরিণত হবো, তখন কি আমাদের পুনরায় উঠানো হবে?
মুহিউদ্দীন খান
১৬ আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
জহুরুল হক
১৭ ''আর কি পুরাকালের আমাদের পিতৃপুরুষরাও?’’
Arabic, with marks
١٧ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
বাংলা উচ্চারণ
১৭ আওয়া আ-বা-য়ুনাল্ আউয়্যালূন্।
আবদুস শহীদ নাসিম
১৭ আমাদের পূর্ব পুরুষদেরকেও?’’
মুহিউদ্দীন খান
১৭ আমাদের পিতৃপুরুষগণও কি?
জহুরুল হক
১৮ তুমি বলো - - ''হাঁ, আর তোমরা লাঞ্ছিত হবে।’’
Arabic, with marks
١٨ قُلْ نَعَمْ وَأَنتُمْ دَاخِرُونَ
বাংলা উচ্চারণ
১৮ কুল্ না'আম্ অআন্তুম্ দা-খিরূন্।
আবদুস শহীদ নাসিম
১৮ বলো: ‘হ্যাঁ, আর তখন তোমরা হবে লাঞ্ছিত।’
মুহিউদ্দীন খান
১৮ বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
জহুরুল হক
১৯ তখন সেটি কিন্তু একটিমাত্র মহাগর্জন হবে, তখন দেখো! তারা চেয়ে থাকবে।
Arabic, with marks
١٩ فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ
বাংলা উচ্চারণ
১৯ ফাইন্নামা-হিয়া যাজ্ব্রতুঁও ওয়া-হিদাতুন্ ফাইযা-হুম্ ইয়ান্জুরূন্।
আবদুস শহীদ নাসিম
১৯ সেটা হবে একটা প্রচন্ড শব্দ, আর তখনই তারা তা দেখতে পাবে।
মুহিউদ্দীন খান
১৯ বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র - যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
জহুরুল হক
২০ আর তারা বলবে - - ''হায় ধিক্, আমাদের! এটিই তো বিচারের দিন!’’
Arabic, with marks
٢٠ وَقَالُوا يَا وَيْلَنَا هَٰذَا يَوْمُ الدِّينِ
বাংলা উচ্চারণ
২০ অ ক্ব-লূ ইয়া-অইলানা-হা-যা- ইয়াওমুদ্দীন্।
আবদুস শহীদ নাসিম
২০ তারা আরো বলবে: ‘হায় ধ্বংস আমাদের, এটা তো প্রতিফল দিবস।’
মুহিউদ্দীন খান
২০ এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
জহুরুল হক
২১ ''এইটিই ফয়সালা করার দিন যেটি সন্বন্ধে তোমরা মিথ্যা আখ্যা দিতে।’’
Arabic, with marks
٢١ هَٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
বাংলা উচ্চারণ
২১ হা-যা-ইয়াওমুল্ ফাছ্লিল্লাযী কুন্তুম্ বিহী তুকায্যিবূন্।
আবদুস শহীদ নাসিম
২১ (তখন তাদের বলা হবে:) ‘এটা হলো ফায়সালার দিন, যে দিনটিকে তোমরা করছিলে অস্বীকার।’
মুহিউদ্দীন খান
২১ বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
জহুরুল হক
২২ ''যারা অনাচার করেছিল তাদের একত্র করো, আর তাদের সহচরদের, আর তাদেরও যাদের তারা উপাসনা করত - -
Arabic, with marks
٢٢ ۞ احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
২২ উহ্শুরু ল্লাযীনা জোয়ালামূ অআয্ওয়া- জ্বাহুম্ অমা-কা-নূ ইয়া'বুদূন্।
আবদুস শহীদ নাসিম
২২ (ফেরেশতাদের বলা হবে:) এনে জমা করো যালিমদের, তাদের সাথি সংগিদের এবং তাদের উপাস্যদের, যাদের তারা ইবাদত করতো
মুহিউদ্দীন খান
২২ একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
জহুরুল হক
২৩ ''আল্লাহ্ কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।
Arabic, with marks
٢٣ مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ
বাংলা উচ্চারণ
২৩ মিন্ দূনিল্লা-হি ফাহ্দূ হুম্ ইলা-ছির-ত্বিল্ জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
২৩ আল্লাহর পরিবর্তে। তাদের পরিচালিত করো জাহান্নামের দিকে।
মুহিউদ্দীন খান
২৩ আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
জহুরুল হক
২৪ ''আর তাদের থামাও, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে,
Arabic, with marks
٢٤ وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْئُولُونَ
বাংলা উচ্চারণ
২৪ অ ক্বিফূহুম্ ইন্নাহুম্ মাস্য়ূলূন্।
আবদুস শহীদ নাসিম
২৪ তবে তাদের থামাও, কারণ তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
মুহিউদ্দীন খান
২৪ এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
জহুরুল হক
২৫ ''তোমাদের কি হল, তোমরা পরস্পরকে সাহায্য করছ না?’’
Arabic, with marks
٢٥ مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
বাংলা উচ্চারণ
২৫ মা-লাকুম্ লা-তানা-ছোয়ারূন্।
আবদুস শহীদ নাসিম
২৫ তোমাদের কী হয়েছে, তোমরা পরস্পরকে সাহায্য করছো না কেন?
মুহিউদ্দীন খান
২৫ তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
জহুরুল হক
২৬ বস্তুতঃ সেদিন তারা আত্মসমর্পিত হবে।
Arabic, with marks
٢٦ بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ
বাংলা উচ্চারণ
২৬ বাল্ হুমুল্ ইয়াওমা মুস্তাস্লিমূন্।
আবদুস শহীদ নাসিম
২৬ বরং তারা সেদিন আত্মসমর্পণ করে দেবে।
মুহিউদ্দীন খান
২৬ বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
জহুরুল হক
২৭ আর তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে প্রশ্ন করে - -
Arabic, with marks
٢٧ وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
বাংলা উচ্চারণ
২৭ অআক্ব্বালা বা'দুহুম্ 'আলা- বা'দ্বিঁই ইয়াতাসা-য়ালূন্।
আবদুস শহীদ নাসিম
২৭ তারা একে অপরের সামনা সামনি হয়ে পরস্পরকে প্রশ্ন করবে,
মুহিউদ্দীন খান
২৭ তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
জহুরুল হক
২৮ তারা বলবে - - ''তোমরাই তো নিশ্চয়ই আমাদের কাছে আসতে ডান দিকে থেকে।’’
Arabic, with marks
٢٨ قَالُوا إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ
বাংলা উচ্চারণ
২৮ ক্ব-লূ য় ইন্নাকুম্ কুন্তুম্ তাতূনানা -'আনিল্ ইয়ামীন্।
আবদুস শহীদ নাসিম
২৮ তারা বলবে: ‘তোমরা তো ডান দিক থেকে (তোমাদের শক্তি দেখিয়ে) আমাদের কাছে আসতে।’
মুহিউদ্দীন খান
২৮ বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
জহুরুল হক
২৯ তারা বলবে - - ''না, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
Arabic, with marks
٢٩ قَالُوا بَل لَّمْ تَكُونُوا مُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
২৯ ক্ব-লূ বাল্ লাম্ তাকূ নূ মুমিনীন্।
আবদুস শহীদ নাসিম
২৯ তারা জবাবে বলবে: ‘‘তোমরা তো নিজেরাই বিশ্বাসী ছিলে না,
মুহিউদ্দীন খান
২৯ তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
জহুরুল হক
৩০ ''আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিল না, বরং তোমরাই ছিলে উচ্ছৃঙ্খল লোক।
Arabic, with marks
٣٠ وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَانٍ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَاغِينَ
বাংলা উচ্চারণ
৩০ অমা-কা-না লানা- 'আলাইকুম্ মিন্ সুল্ত্বোয়া- নিম্ বাল্ কুন্তুম্ ক্বওমান্ ত্বোয়া-গীন্।
আবদুস শহীদ নাসিম
৩০ আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্বও ছিলনা। বরং তোমরা ছিলে আল্লাদ্রোহী লোক।
মুহিউদ্দীন খান
৩০ এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
জহুরুল হক
৩১ ''সেজন্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর বাণী সত্য প্রতিপন্ন হয়েছে, আমরা নিশ্চয়ই আস্বাদন করতে যাচ্ছি।
Arabic, with marks
٣١ فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا ۖ إِنَّا لَذَائِقُونَ
বাংলা উচ্চারণ
৩১ ফাহাকক্ব'আলাইনা-ক্বওলু রব্বিনা য় ইন্না- লাযা-য়িকুন্।
আবদুস শহীদ নাসিম
৩১ তাই আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর কথা সত্য প্রমাণিত হয়েছে। আমাদেরকে অবশ্যি শাস্তি ভোগ করতে হবে।
মুহিউদ্দীন খান
৩১ আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
জহুরুল হক
৩২ ''বস্তুত আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম, কেননা আমরা নিজেরাই বিপথগামী ছিলাম।’’
Arabic, with marks
٣٢ فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ
বাংলা উচ্চারণ
৩২ ফাআগ্ওয়াইনা-কুম্ ইন্না-কুন্না-গ-ওয়ীন্।
আবদুস শহীদ নাসিম
৩২ আমরা তোমাদের বিপথগামী করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিপথগামী।’’
মুহিউদ্দীন খান
৩২ আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
জহুরুল হক
৩৩ সুতরাং সেইদিন তারা নিশ্চয়ই শাস্তিতে একে অন্যের শরিক হবে।
Arabic, with marks
٣٣ فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ
বাংলা উচ্চারণ
৩৩ ফাইন্নাহুম্ ইয়াওমায়িযিন্ ফিল্ 'আযা-বি মুশ্তারিকূন্।
আবদুস শহীদ নাসিম
৩৩ সেদিন তারা সবাই শরিকদার হবে আযাবের।
মুহিউদ্দীন খান
৩৩ তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
জহুরুল হক
৩৪ নিঃসন্দেহ এইরূপই আমরা অপরাধীদের প্রতি করে থাকি।
Arabic, with marks
٣٤ إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
বাংলা উচ্চারণ
৩৪ ইন্না-কাযা-লিকা নাফ্'আলু বিল্মুজরিমীন্।
আবদুস শহীদ নাসিম
৩৪ আমরা অপরাধীদের সাথে এ রকমই আচরণ করি।
মুহিউদ্দীন খান
৩৪ অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
জহুরুল হক
৩৫ নিঃসন্দেহ যখন তাদের বলা হতো - - 'আল্লাহ্ ছাড়া অন্য উপাস্য নেই’, তখন তারা হামবড়াই করত,
Arabic, with marks
٣٥ إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ
বাংলা উচ্চারণ
৩৫ ইন্নাহুম্ কা-নূ য় ইযা-ক্বীলা লাহুম্ লা য় ইলা-হা ইল্লাল্লা-হু ইয়াস্তাক্বিরূন্।
আবদুস শহীদ নাসিম
৩৫ তাদের যখন বলা হতো: ‘কোনো ইলাহ নেই আল্লাহ্ ছাড়া’, তখন তারা হঠকারিতা প্রদর্শন করতো।
মুহিউদ্দীন খান
৩৫ তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
জহুরুল হক
৩৬ আর তারা বলত - - ''কী! আমরা কি আমাদের উপাস্যদের সত্যিই ত্যাগ করব একজন পাগলা কবির কারণে?’’
Arabic, with marks
٣٦ وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ
বাংলা উচ্চারণ
৩৬ অ ইয়াকু লূনা আয়িন্না-লাতা-রিকূ য় আ-লি হাতিনা- লিশা-'ইরিম্ মাজনূন্।
আবদুস শহীদ নাসিম
৩৬ তারা বলতো: ‘আমরা কি একজন পাগল কবির জন্যে আমাদের ইলাহদের পরিত্যাগ করবো?’
মুহিউদ্দীন খান
৩৬ এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
জহুরুল হক
৩৭ বস্তুত তিনি সত্য নিয়ে এসেছেন, আর রসূলগণকে তিনি সত্য প্রতিপন্ন করেছেন।
Arabic, with marks
٣٧ بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
৩৭ বাল্ জ্বা-য়া বিল্হাক্ব্ক্বি অছোয়াদ্দাক্বল্ মুরসালীন্।
আবদুস শহীদ নাসিম
৩৭ বরং সে তো সত্য নিয়ে এসেছে এবং (অতীত) রসূলদের সত্য বলে মেনে নিয়েছে।
মুহিউদ্দীন খান
৩৭ না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
জহুরুল হক
৩৮ তোমরা নিশ্চয়ই মর্মন্তুদ শাস্তি আস্বাদন করতেই যাচ্ছ,
Arabic, with marks
٣٨ إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ الْأَلِيمِ
বাংলা উচ্চারণ
৩৮ ইন্নাকুম্ লাযা-য়িকুল্ 'আযা-বিল্ আলীম্।
আবদুস শহীদ নাসিম
৩৮ তোমরা অবশ্যি আস্বাদন করবে বেদনাদায়ক আযাব।
মুহিউদ্দীন খান
৩৮ তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
জহুরুল হক
৩৯ আর তোমাদের প্রতিদান দেওয়া হবে না তোমরা যা করতে তা ব্যতীত, - -
Arabic, with marks
٣٩ وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
৩৯ অমা-তুজযাওনা ইল্লা-মা-কুন্তুম্ তা'মালূন্।
আবদুস শহীদ নাসিম
৩৯ এবং তোমরা যেসব কর্মকান্ড করতে সেগুলোরই প্রতিদান পাবে।
মুহিউদ্দীন খান
৩৯ তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
জহুরুল হক
৪০ আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
Arabic, with marks
٤٠ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
৪০ ইল্লা-'ইবা দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
আবদুস শহীদ নাসিম
৪০ তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা দাস।
মুহিউদ্দীন খান
৪০ তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
জহুরুল হক
৪১ এরাই - - এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক,
Arabic, with marks
٤١ أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
বাংলা উচ্চারণ
৪১ উলা-য়িকা লাহুম্ রিয্কম্ মা'লূম্।
আবদুস শহীদ নাসিম
৪১ তাদের জন্যে রয়েছে পরিচিত রিযিক।
মুহিউদ্দীন খান
৪১ তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
জহুরুল হক
৪২ ফলমূল, আর তারা হবে সম্মানিত - -
Arabic, with marks
٤٢ فَوَاكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ
বাংলা উচ্চারণ
৪২ ফাওয়া-কিহু অহুম্ মুক্রমূন্।
আবদুস শহীদ নাসিম
৪২ রয়েছে ফলফলারি, আর তারা হবে সম্মানিত,
মুহিউদ্দীন খান
৪২ ফল - মূল এবং তারা সম্মানিত।
জহুরুল হক
৪৩ আনন্দময় উদ্যানে,
Arabic, with marks
٤٣ فِي جَنَّاتِ النَّعِيمِ
বাংলা উচ্চারণ
৪৩ ফী জ্বান্না-তিন্ নাঈ'ম্।
আবদুস শহীদ নাসিম
৪৩ জান্নাতুন নায়ীমে (নিয়ামতে ভরা জান্নাতে)।
মুহিউদ্দীন খান
৪৩ নেয়ামতের উদ্যানসমূহ।
জহুরুল হক
৪৪ তখতের উপরে মুখোমুখি হয়ে রইবে।
Arabic, with marks
٤٤ عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
বাংলা উচ্চারণ
৪৪ 'আলা-সুরুরিম্ মুতাক্ব-বিলীন্।
আবদুস শহীদ নাসিম
৪৪ সেখানে তারা উপবেশন করবে মুখোমুখি আসনে।
মুহিউদ্দীন খান
৪৪ মুখোমুখি হয়ে আসনে আসীন।
জহুরুল হক
৪৫ তাদের কাছে ঘুরে ফিরে পরিবেশন করা হবে নির্মল ফোয়ারা থেকে এক শরবতের পাত্র, - -
Arabic, with marks
٤٥ يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍ
বাংলা উচ্চারণ
৪৫ ইয়ুত্বোয়া-ফু 'আলাইহিম্ বিকাসিম্ মিম্ মা'ঈম্।
আবদুস শহীদ নাসিম
৪৫ তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে (মদের) পেয়ালা বহমান ঝরণা থেকে
মুহিউদ্দীন খান
৪৫ তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
জহুরুল হক
৪৬ সাদা সুস্বাদু পানকারীদের জন্য।
Arabic, with marks
٤٦ بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ
বাংলা উচ্চারণ
৪৬ বাইদ্বোয়া-য়া লায্ যাতি ল্লিশ্ শা-রিবীন্।
আবদুস শহীদ নাসিম
৪৬ শুভ্র সাদা শরাব, যা হবে পানকারীদের জন্যে সুস্বাদু।
মুহিউদ্দীন খান
৪৬ সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
জহুরুল হক
৪৭ এতে মাথাব্যথা নেই, আর তারা এ থেকে মাতালও হবে না।
Arabic, with marks
٤٧ لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
বাংলা উচ্চারণ
৪৭ লা-ফীহা-গাওলুঁও অলা-হুম্ 'আন্হা-ইয়ুন্যাফূন্।
আবদুস শহীদ নাসিম
৪৭ তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে মাতালও হবেনা কেউ।
মুহিউদ্দীন খান
৪৭ তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
জহুরুল হক
৪৮ আর তাদের কাছে থাকবে সলাজ - নম্র আয়তলোচন, - -
Arabic, with marks
٤٨ وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ
বাংলা উচ্চারণ
৪৮ অ 'ইন্দাহুম্ ক্ব-ছির-তুত ত্বোর্য়াফি 'ঈন্।
আবদুস শহীদ নাসিম
৪৮ তাদের কাছে থাকবে আনত নয়না এবং আয়তলোচনা নারীরা।
মুহিউদ্দীন খান
৪৮ তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
জহুরুল হক
৪৯ যেন তারা সুরক্ষিত ডিম।
Arabic, with marks
٤٩ كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
বাংলা উচ্চারণ
৪৯ কাআন্নাহুন্না বাইদুম্ মাক্নূন্।
আবদুস শহীদ নাসিম
৪৯ সেসব নারীরা হবে যেনো সযত্নে লালিত সাদা ডিম।
মুহিউদ্দীন খান
৪৯ যেন তারা সুরক্ষিত ডিম।
জহুরুল হক
৫০ তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে।
Arabic, with marks
٥٠ فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
বাংলা উচ্চারণ
৫০ ফাআকবালা বা'দুহুম্ 'আলা- বা'দ্বিঁই ইয়াতাসা-য়ালূন্।
আবদুস শহীদ নাসিম
৫০ তারা পরস্পরের সামনাসামনি হয়ে প্রশ্ন করবে।
মুহিউদ্দীন খান
৫০ অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
জহুরুল হক
৫১ তাদের মধ্যে কোনো এক বক্তা বলবে - - ''আমার অবশ্য এক বন্ধু ছিল,
Arabic, with marks
٥١ قَالَ قَائِلٌ مِّنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ
বাংলা উচ্চারণ
৫১ ক্ব-লা ক্ব-য়িলুম্ মিন্হুম্ ইন্নী কা-না লী ক্বরীন্।
আবদুস শহীদ নাসিম
৫১ তাদের কেউ কেউ বলবে: (দুনিয়ায়) আমার ছিলো এক সাথি,
মুহিউদ্দীন খান
৫১ তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
জহুরুল হক
৫২ ''সে বলত, 'তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যেকার?
Arabic, with marks
٥٢ يَقُولُ أَإِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ
বাংলা উচ্চারণ
৫২ ইয়াকুলু আইন্নাকা লামিনাল্ মুছোয়াদ্দিক্বীন্।
আবদুস শহীদ নাসিম
৫২ সে বলতো তুমি কি একথায় বিশ্বাসী যে:
মুহিউদ্দীন খান
৫২ সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
জহুরুল হক
৫৩ ''কী! যখন আমরা মরে যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব, তখন কি আমরা ঠিকঠিকই প্রতিফল ভোগ করব’?’’
Arabic, with marks
٥٣ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ
বাংলা উচ্চারণ
৫৩ আ ইযা-মিত্না-অকুন্না- তুরা-বাঁও অ 'ইজোয়া- মান্ য়াইন্না- লামাদীনূন্।
আবদুস শহীদ নাসিম
৫৩ ‘আমরা যখন মরে যাবো এবং মাটি ও অস্থিমজ্জায় পরিণত হবো, তখন কি আমাদের প্রতিফল দেয়া হবে?’
মুহিউদ্দীন খান
৫৩ আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
জহুরুল হক
৫৪ সে বলবে - - ''তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’’
Arabic, with marks
٥٤ قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
বাংলা উচ্চারণ
৫৪ ক্ব-লা হাল্ আন্তুম্ মুতত্বোয়ালি'ঊন্।
আবদুস শহীদ নাসিম
৫৪ কেউ একজন বলবে: তোমরা কি দেখতে চাও সে এখন কোথায়?
মুহিউদ্দীন খান
৫৪ আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
জহুরুল হক
৫৫ তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।
Arabic, with marks
٥٥ فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ
বাংলা উচ্চারণ
৫৫ ফাতত্বোয়ালা'আ ফারয়া-হু ফী সাওয়া-য়িল্ জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
৫৫ তখন সে ঝুঁকে পড়ে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মাঝ বরাবর।
মুহিউদ্দীন খান
৫৫ অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
জহুরুল হক
৫৬ সে বলবে - - ''আল্লাহ্ র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে,
Arabic, with marks
٥٦ قَالَ تَاللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
বাংলা উচ্চারণ
৫৬ ক্ব-লা তাল্লা-হি ইন্ কিত্তা লা-র্তুদীন্।
আবদুস শহীদ নাসিম
৫৬ সে তাকে বলবে: ‘আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
মুহিউদ্দীন খান
৫৬ সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
জহুরুল হক
৫৭ ''আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকত তবে আমিও নিশ্চয় উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম।’’
Arabic, with marks
٥٧ وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنتُ مِنَ الْمُحْضَرِينَ
বাংলা উচ্চারণ
৫৭ অলাওলা- নি'মাতু রব্বী লাকুন্তু মিনাল্ মুহ্দ্বোয়ারীন্।
আবদুস শহীদ নাসিম
৫৭ যদি আমার প্রভুর অনুগ্রহ না হতো, তাহলে তো আমিও (জাহান্নামে) হাজির করা লোকদের অন্তরভুক্ত হতাম।’
মুহিউদ্দীন খান
৫৭ আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
জহুরুল হক
৫৮ ''তবে কি আমরা মরতে যাচ্ছি না, - -
Arabic, with marks
٥٨ أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
বাংলা উচ্চারণ
৫৮ আফামা-নাহ্নু বিমাইয়্যিতীন্।
আবদুস শহীদ নাসিম
৫৮ সে বলবে: ‘তাহলে কি আমাদের আর মৃত্যু হবেনা
মুহিউদ্দীন খান
৫৮ এখন আমাদের আর মৃত্যু হবে না।
জহুরুল হক
৫৯ ''আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত, আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না।
Arabic, with marks
٥٩ إِلَّا مَوْتَتَنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
বাংলা উচ্চারণ
৫৯ ইল্লা-মাওতাতানাল্ ঊলা-অমা-নাহ্নু বিমু'আয্যাবীন্।
আবদুস শহীদ নাসিম
৫৯ প্রথম মৃত্যুর পর এবং আমাদের কি আযাবও দেয়া হবেনা?’
মুহিউদ্দীন খান
৫৯ আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
জহুরুল হক
৬০ ''নিশ্চয়ই এই - - এটিই তো মহাসাফল্য!’’
Arabic, with marks
٦٠ إِنَّ هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ
বাংলা উচ্চারণ
৬০ ইন্না হাযা-লাহুওয়াল্ ফাওযুল্ 'আজীম্।
আবদুস শহীদ নাসিম
৬০ নিশ্চয়ই এ হলো মহাসাফল্য।
মুহিউদ্দীন খান
৬০ নিশ্চয় এই মহা সাফল্য।
জহুরুল হক
৬১ এর অনুরূপ অবস্থার জন্য তবে কর্মীরা কাজ করে যাক।
Arabic, with marks
٦١ لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ
বাংলা উচ্চারণ
৬১ লিমিছ্লি হা-যা-ফাল্ইয়া'মালিল্ 'আ-মিলূন্।
আবদুস শহীদ নাসিম
৬১ এ রকম সাফল্যের জন্যেই কর্মীদের কাজ করা উচিত।
মুহিউদ্দীন খান
৬১ এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
জহুরুল হক
৬২ এইটিই অধিক ভাল আপ্যায়ন, না যাক্কুম গাছ?
Arabic, with marks
٦٢ أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ
বাংলা উচ্চারণ
৬২ আ যা-লিকা খইরুন্ নুযুলান্ আম্ শাজারতুয্ যাককুম্।
আবদুস শহীদ নাসিম
৬২ আতিথ্য হিসেবে এটা ভালো, নাকি যাক্কুম গাছ?
মুহিউদ্দীন খান
৬২ এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
জহুরুল হক
৬৩ নিঃসন্দেহ আমরা এটিকে সৃষ্টি করেছি দুরাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ।
Arabic, with marks
٦٣ إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِّلظَّالِمِينَ
বাংলা উচ্চারণ
৬৩ ইন্না- জা'আল্না-হা-ফিত্নাতা ল্লিজ্ জোয়া-লিমীন্।
আবদুস শহীদ নাসিম
৬৩ যালিমদের জন্যে আমরা এ গাছটি সৃষ্টি করেছি ফিতনা হিসেবে।
মুহিউদ্দীন খান
৬৩ আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
জহুরুল হক
৬৪ নিঃসন্দেহ এটি এমন এক গাছ যা দুযখের তলায় - -
Arabic, with marks
٦٤ إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ
বাংলা উচ্চারণ
৬৪ ইন্নাহা-শাজ্বারতুন্ তাখ্রুজুফী য় আছ্লিল্ জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
৬৪ সেটি এমন একটি গাছ, যা উৎপন্ন হয় জাহান্নামের তলদেশ থেকে।
মুহিউদ্দীন খান
৬৪ এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
জহুরুল হক
৬৫ এর ফলফসল যেন শয়তানদের মুন্ডু।
Arabic, with marks
٦٥ طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ
বাংলা উচ্চারণ
৬৫ ত্বোয়াল্'উহা-কাআন্নাহূ রুয়ূসুশ্ শাইয়া-ত্বীন্।
আবদুস শহীদ নাসিম
৬৫ সেটার মোচা দেখতে যেনো শয়তানের মাথা।
মুহিউদ্দীন খান
৬৫ এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
জহুরুল হক
৬৬ তারা তখন নিশ্চয় এ থেকে আহার করবে আর এর দ্বারা পেট ভর্তি করবে।
Arabic, with marks
٦٦ فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
বাংলা উচ্চারণ
৬৬ ফাইন্নাহুম্ লাআ- কিলূনা মিন্হা-ফামা-লিয়ূনা মিন্হাল্ বুতুন্।
আবদুস শহীদ নাসিম
৬৬ তারা অবশ্যি তা থেকে খাবে এবং তা দিয়ে ভর্তি করবে পেট।
মুহিউদ্দীন খান
৬৬ কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
জহুরুল হক
৬৭ তারপর অবশ্য তাদের জন্য এর উপরে থাকবে ফুটন্ত জলের পানীয়।
Arabic, with marks
٦٧ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
বাংলা উচ্চারণ
৬৭ ছুম্মা ইন্না লাহুম্ 'আলাইহা-লাশাওবাম্ মিন্ হামীম্।
আবদুস শহীদ নাসিম
৬৭ তার উপর তাদের জন্যে থাকবে পুঁজ মিশ্রিত টগবগে ফুটন্ত পানি।
মুহিউদ্দীন খান
৬৭ তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
জহুরুল হক
৬৮ তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তনস্থল হবে ভয়ঙ্কর আগুনের প্রতি।
Arabic, with marks
٦٨ ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ
বাংলা উচ্চারণ
৬৮ ছুম্মা ইন্না র্মাজ্বি'আহুম্ লা-ইলাল্ জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
৬৮ তাদের গন্তব্য পথ হবে অবশ্যি জাহান্নামের দিকে।
মুহিউদ্দীন খান
৬৮ অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
জহুরুল হক
৬৯ তারা আলবৎ তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্টরূপেই পেয়েছিল,
Arabic, with marks
٦٩ إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ
বাংলা উচ্চারণ
৬৯ ইন্নাহুম্ আল্ফাও আ-বা-য়াহুম্ দ্বোয়া-ল্লীন্।
আবদুস শহীদ নাসিম
৬৯ সেখানে তারা তাদের পূর্ব পুরুষদের দেখতে পাবে বিপথগামী,
মুহিউদ্দীন খান
৬৯ তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
জহুরুল হক
৭০ তাই তারা তাদের পদচিহ্নের অন্ধ অনুসরণ করেছিল,
Arabic, with marks
٧٠ فَهُمْ عَلَىٰ آثَارِهِمْ يُهْرَعُونَ
বাংলা উচ্চারণ
৭০ ফাহুম্ ''আলা য় আ-ছা-রিহিম্ ইয়ুহ্রা'ঊন্।
আবদুস শহীদ নাসিম
৭০ এবং তারা তাদের পদাংক অনুসরণ করে চলেছিল।
মুহিউদ্দীন খান
৭০ অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
জহুরুল হক
৭১ আর তাদের আগে অধিকাংশ পূর্ববর্তীরা বিপথে গিয়েছিল,
Arabic, with marks
٧١ وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
৭১ অ লাক্বদ্ দ্বোয়াল্লা ক্বব্লাহুম্ আক্ছারুল্ আওয়্যালীন্।
আবদুস শহীদ নাসিম
৭১ তাদের আগেও আগেকার অধিকাংশ লোকই বিপথগামী হয়েছিল।
মুহিউদ্দীন খান
৭১ তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
জহুরুল হক
৭২ অথচ আমরা তাদের মধ্যে ইতিপূর্বে সতর্ককারীদের পাঠিয়েছিলাম,
Arabic, with marks
٧٢ وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
বাংলা উচ্চারণ
৭২ অলাক্বদ্ র্আসাল্না-ফীহিম্ মুন্যিরীন্।
আবদুস শহীদ নাসিম
৭২ আমরা তাদের মাঝে পাঠিয়েছিলাম সতর্ককারী।
মুহিউদ্দীন খান
৭২ আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
জহুরুল হক
৭৩ সুতরাং চেয়ে দেখো কেমন হয়েছিল সতর্কীকৃতদের পরিণাম,
Arabic, with marks
٧٣ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنذَرِينَ
বাংলা উচ্চারণ
৭৩ ফার্ন্জু কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্ মুন্যারীন্।
আবদুস শহীদ নাসিম
৭৩ সুতরাং চেয়ে দেখো, যাদের সতর্ক করা হয়েছিল, কী জঘন্য পরিণতি হয়েছে তাদের?
মুহিউদ্দীন খান
৭৩ অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
জহুরুল হক
৭৪ শুধু আল্লাহ্ র খাস বান্দাদের ব্যতীত।
Arabic, with marks
٧٤ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
৭৪ ইল্লা- 'ইবা-দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
আবদুস শহীদ নাসিম
৭৪ তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
মুহিউদ্দীন খান
৭৪ তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
জহুরুল হক
৭৫ আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।
Arabic, with marks
٧٥ وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ
বাংলা উচ্চারণ
৭৫ অলাক্বদ্ না-দা-না নূহুন্ ফালানি'মাল্ মুজ্বীবূন্।
আবদুস শহীদ নাসিম
৭৫ নূহ আমাদের ডেকেছিল, আর আমরা ডাকে কতোইনা উত্তম সাড়াদানকারী!
মুহিউদ্দীন খান
৭৫ আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
জহুরুল হক
৭৬ আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম,
Arabic, with marks
٧٦ وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
বাংলা উচ্চারণ
৭৬ অনাজ্জ্বাইনা-হু অআহ্লাহূ মিনাল্ র্কাবিল্ 'আজীম্।
আবদুস শহীদ নাসিম
৭৬ আমরা তাকে এবং তার পরিবার পরিজনকে উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।
মুহিউদ্দীন খান
৭৬ আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
জহুরুল হক
৭৭ আর তাঁর সন্তান - সন্ততিকে আমরা বানিয়েছিলাম প্রকৃত টিকে থাকা দল,
Arabic, with marks
٧٧ وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ
বাংলা উচ্চারণ
৭৭ অ জ্বা'আল্না-র্যুরিয়্যাতাহূ হুমুল্ বা-ক্বীন্।
আবদুস শহীদ নাসিম
৭৭ তার বংশধরদেরই আমরা অবশিষ্ট রেখেছি (প্রজন্মের পর প্রজন্ম)।
মুহিউদ্দীন খান
৭৭ এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
জহুরুল হক
৭৮ আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম - -
Arabic, with marks
٧٨ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
বাংলা উচ্চারণ
৭৮ অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
আবদুস শহীদ নাসিম
৭৮ আমরা তার (সুনাম) স্মরণীয় করে রেখেছি পরবর্তীদের মাঝে।
মুহিউদ্দীন খান
৭৮ আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
জহুরুল হক
৭৯ সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি সালাম!
Arabic, with marks
٧٩ سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ
বাংলা উচ্চারণ
৭৯ সালা-মুন্ 'আলা নূহিন্ ফিল্ 'আ-লামীন্।
আবদুস শহীদ নাসিম
৭৯ সমগ্র জগতের মধ্যে নূহের প্রতি ‘সালাম’ (শান্তি বর্ষিত হোক)।
মুহিউদ্দীন খান
৭৯ বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
জহুরুল হক
৮০ নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
Arabic, with marks
٨٠ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
৮০ ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
আবদুস শহীদ নাসিম
৮০ এভাবেই আমরা পুরস্কৃত করে থাকি কল্যাণপরায়ণদের।
মুহিউদ্দীন খান
৮০ আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
জহুরুল হক
৮১ তিনি অবশ্যই আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।
Arabic, with marks
٨١ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
৮১ ইন্নাহূ মিন্ 'ইবা-দিনাল্ মুমিনীন্।
আবদুস শহীদ নাসিম
৮১ সে ছিলো আমার মুমিন বান্দাদের একজন।
মুহিউদ্দীন খান
৮১ সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
জহুরুল হক
৮২ আর আমরা অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
Arabic, with marks
٨٢ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
বাংলা উচ্চারণ
৮২ ছুম্মা আগ্রকনল্ আ-খারীন্।
আবদুস শহীদ নাসিম
৮২ তারপর বাকি সবাইকে আমরা ডুবিয়ে দিয়েছি পানিতে।
মুহিউদ্দীন খান
৮২ অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
জহুরুল হক
৮৩ আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।
Arabic, with marks
٨٣ ۞ وَإِنَّ مِن شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ
বাংলা উচ্চারণ
৮৩ অইন্না-মিন্ শী'আতিহী লাইব্র-হীম্।
আবদুস শহীদ নাসিম
৮৩ আর তার অনুগামীদেরই একজন ছিলো ইবরাহিম।
মুহিউদ্দীন খান
৮৩ আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
জহুরুল হক
৮৪ স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে, - -
Arabic, with marks
٨٤ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ
বাংলা উচ্চারণ
৮৪ অলাক্বদ্ র্আসাল্না-ফীহিম্ মুন্যিরীন্।
আবদুস শহীদ নাসিম
৮৪ সে তার প্রভুর কাছে উপস্থিত হয়েছিল প্রশান্ত হৃদয় নিয়ে।
মুহিউদ্দীন খান
৮৪ যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
জহুরুল হক
৮৫ যখন তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে তিনি বলেছিলেন - - ''তোমরা কিসের উপাসনা করছ?
Arabic, with marks
٨٥ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
৮৫ ইয্ ক্ব-লা লিআবীহি অ ক্বওমিহী মা-যা-তা'বুদূন্।
আবদুস শহীদ নাসিম
৮৫ সে তার পিতা এবং তার কওমকে বলেছিল: ‘‘আপনারা কিসের ইবাদত (উপাসনা) করছেন?
মুহিউদ্দীন খান
৮৫ যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
জহুরুল হক
৮৬ ''তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এক মিথ্যা উপাস্যকেই কামনা কর?
Arabic, with marks
٨٦ أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ
বাংলা উচ্চারণ
৮৬ আয়িফ্কান্ আ-লিহাতান্ দূনাল্লা-হি তুরীদূন্।
আবদুস শহীদ নাসিম
৮৬ আপনারা কি আল্লাহর পরিবর্তে মনগড়া ইলাহদের চান?
মুহিউদ্দীন খান
৮৬ তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
জহুরুল হক
৮৭ ''তাহলে বিশ্বজগতের প্রভু সন্বন্ধে কী তোমাদের ধারণা?’’
Arabic, with marks
٨٧ فَمَا ظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ
বাংলা উচ্চারণ
৮৭ ফামা-জোয়ান্নুকুম্ বিরব্বিল্ 'আ-লামীন্।
আবদুস শহীদ নাসিম
৮৭ ‘রাববুল আলামিনের’ (বিশ্বজগতের প্রভুর) ব্যাপারে আপনাদের ধারণা কী?’’
মুহিউদ্দীন খান
৮৭ বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
জহুরুল হক
৮৮ তারপর তারকারাজির দিকে তিনি একনজর তাকালেন,
Arabic, with marks
٨٨ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
বাংলা উচ্চারণ
৮৮ ফানাজোয়ার নাজ্রতান্ ফিন্নুজ্ব ূম্।
আবদুস শহীদ নাসিম
৮৮ অত:পর সে একবার তারকারাজির দিকে তাকালো
মুহিউদ্দীন খান
৮৮ অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
জহুরুল হক
৮৯ তখন তিনি বললেন - - ''আমি যারপর নাই বিরক্ত!’’
Arabic, with marks
٨٩ فَقَالَ إِنِّي سَقِيمٌ
বাংলা উচ্চারণ
৮৯ ফাক্ব-লা ইন্নী সাক্বীম্।
আবদুস শহীদ নাসিম
৮৯ এবং বললো: ‘আমি অসুস্থ।’
মুহিউদ্দীন খান
৮৯ এবং বললঃ আমি পীড়িত।
জহুরুল হক
৯০ সুতরাং তারা তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।
Arabic, with marks
٩٠ فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ
বাংলা উচ্চারণ
৯০ ফাতাওয়াল্লাও 'আন্হু মুদ্বিরীন্।
আবদুস শহীদ নাসিম
৯০ তখন তারা তাকে ফেলে চলে গেলো।
মুহিউদ্দীন খান
৯০ অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
জহুরুল হক
৯১ তারপর তিনি তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন - - ''তোমরা খাও না কেন?
Arabic, with marks
٩١ فَرَاغَ إِلَىٰ آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ
বাংলা উচ্চারণ
৯১ ফার-গ ইলা য় আ-লিহাতিহিম্ ফাক্ব-লা লা-তাকুলূন্।
আবদুস শহীদ নাসিম
৯১ অত:পর সে সতর্কভাবে তাদের ইলাহ (দেবতা) গুলোর কাছে গেলো। তাদের বললো: ‘তোমরা কি খাবেনা?’
মুহিউদ্দীন খান
৯১ অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
জহুরুল হক
৯২ ''তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলছ না?’’
Arabic, with marks
٩٢ مَا لَكُمْ لَا تَنطِقُونَ
বাংলা উচ্চারণ
৯২ মা-লাকুম্ লা-তান্ত্বিকুন্।
আবদুস শহীদ নাসিম
৯২ ‘তোমাদের কী হয়েছে, তোমরা কথা বলোনা কেন?’
মুহিউদ্দীন খান
৯২ তোমাদের কি হল যে, কথা বলছ না?
জহুরুল হক
৯৩ কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।
Arabic, with marks
٩٣ فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ
বাংলা উচ্চারণ
৯৩ ফার-গা 'আলাইহিম্ দ্বোর্য়াবাম্ বিল্ইয়ামীন্।
আবদুস শহীদ নাসিম
৯৩ তারপর সে তাদের আঘাত হানলো শক্তভাবে।
মুহিউদ্দীন খান
৯৩ অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
জহুরুল হক
৯৪ তখন তারা তাঁর দিকে ছুটে এল হতবুদ্ধি হয়ে।
Arabic, with marks
٩٤ فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ
বাংলা উচ্চারণ
৯৪ ফাআক্ববালূ য় ইলাইহি ইয়াযিফ্ফূন্।
আবদুস শহীদ নাসিম
৯৪ তখন লোকেরা ছুটে এলো তার দিকে।
মুহিউদ্দীন খান
৯৪ তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত - সন্ত্রস্ত পদে।
জহুরুল হক
৯৫ তিনি বললেন - - ''তোমরা কি তার উপাসনা কর যা তোমরা কেটে বানাও,
Arabic, with marks
٩٥ قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
বাংলা উচ্চারণ
৯৫ ক্বা-লা আতা'বুদূনা মা-তান্হিতূন্।
আবদুস শহীদ নাসিম
৯৫ সে বললো: ‘‘তোমরা নিজেরা যেগুলোকে খোদাই করে তৈয়ার করো, তোমরা কি সেগুলোরই পূজা করো?
মুহিউদ্দীন খান
৯৫ সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
জহুরুল হক
৯৬ ''অথচ আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন আর তোমরা যা তৈরি কর তাও?’’
Arabic, with marks
٩٦ وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
বাংলা উচ্চারণ
৯৬ অল্লা-হু খলাক্বকুম্ অমা-তা'মালূন্।
আবদুস শহীদ নাসিম
৯৬ অথচ তোমাদের তো সৃষ্টি করেছেন আল্লাহ্ এবং তোমরা যা তৈরি করো সেগুলোকেও।’’
মুহিউদ্দীন খান
৯৬ অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
জহুরুল হক
৯৭ তারা বললে - - ''এর জন্য এক কাঠামো তৈরি কর, তারপর তাকে নিক্ষেপ কর সেই ভয়ঙ্কর আগুনে।’’
Arabic, with marks
٩٧ قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ
বাংলা উচ্চারণ
৯৭ ক্ব-লুব্নূ লাহূ বুন্ইয়ানান্ ফাআল্ক্বহু ফিল্ জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
৯৭ তারা বললো: ‘তার জন্যে ঘেরাও করা প্রাচীরের একটা ইমারত নির্মাণ করো। অতপর তাকে সেই অগ্নিকুন্ডে নিক্ষেপ করো।’
মুহিউদ্দীন খান
৯৭ তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
জহুরুল হক
৯৮ কাজেই তারা তাঁর বিরুদ্ধে এক চক্রান্ত ফাঁদলো, কিন্তু আমরা তাদের হীন বানিয়ে দিলাম।
Arabic, with marks
٩٨ فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ
বাংলা উচ্চারণ
৯৮ ফাআর-দূ বিহী কাইদান্ ফাজ্বা'আল্না হুমুল্ আস্ফালীন্।
আবদুস শহীদ নাসিম
৯৮ তখন তারা তার বিরুদ্ধে এক চরম চক্রান্ত করে, কিন্তু আমরা তাদের নিচু করে দিয়েছি।
মুহিউদ্দীন খান
৯৮ তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
জহুরুল হক
৯৯ আর তিনি বললেন - - ''আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন।’’
Arabic, with marks
٩٩ وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ
বাংলা উচ্চারণ
৯৯ অ ক্ব-লা ইন্নী যা-হিবুন্ ইলা- রব্বী সাইয়াহ্দীন্।
আবদুস শহীদ নাসিম
৯৯ সে বলেছিল: ‘‘আমি আমার প্রভুর দিকে চললাম, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন।
মুহিউদ্দীন খান
৯৯ সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
জহুরুল হক
১০০ ''আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।’’
Arabic, with marks
١٠٠ رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ
১০০ রব্বি হাব্লী মিনাছ্ ছোয়া-লিহীন্।
আবদুস শহীদ নাসিম
১০০ আমার প্রভু! আমাকে একটি যোগ্য সন্তান দান করো।’’
মুহিউদ্দীন খান
১০০ হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
জহুরুল হক
১০১ সেজন্য আমরা তাঁকে সুসংবাদ দিলাম এক অমায়িক পুত্রসন্তানের।
Arabic, with marks
١٠١ فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ
বাংলা উচ্চারণ
১০১ ফাবাশ্ র্শানা-হু বিগুলা-মিন্ হালীম্।
আবদুস শহীদ নাসিম
১০১ তখন আমরা তাকে সুসংবাদ দিলাম এক স্থির বুদ্ধিসম্পন্ন পুত্র সন্তানের।
মুহিউদ্দীন খান
১০১ সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
জহুরুল হক
১০২ তারপর যখন সে তাঁর সঙ্গে কাজ করার যোগ্যতায় উপনীত হল তখন তিনি বললেন - - ''হে আমার পুত্রধন! নিঃসন্দেহ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব ভেবে দেখো - - কী তুমি দেখছো ।’’ তিনি বললেন - - ''হে আমার আব্বা! আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ইন - শা - আল্লাহ্ আপনি এখনি আমাকে পাবেন অধ্যবসায়ীদের অন্তর্ভুক্ত।
Arabic, with marks
١٠٢ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
বাংলা উচ্চারণ
১০২ ফালাম্মা-বালাগ মা'আহুস্ সা'ইয়া ক্ব-লা ইয়া-বুনাইয়্যা ইন্নী য় আর-ফিল্ মানা-মি আন্নী য় আয্বাহুকা ফার্ন্জু মা-যা-তার- ক্ব-লা ইয়া য় 'আবাতিফ্ 'আল্ মা- তুমারু সাতাজ্বিদুনী য় ইন্ শা-য়া ল্লা-হু মিনাছ্ ছোয়া-বিরীন্।
আবদুস শহীদ নাসিম
১০২ যখন সে তার পিতার সাথে কাজ করার বয়েসে উপনীত হয়, তখন সে (ইবরাহিম) বলেছিল: ‘আমার পুত্র! আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে যবেহ্ করছি। এখন তুমি বলো এ বিষয়ে তোমার অভিমত কী?’ সে বলেছিল: ‘আব্বু! আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ (আল্লাহ্ চাইলে) আপনি আমাকে পাবেন ধৈর্যশীল।’
মুহিউদ্দীন খান
১০২ অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
জহুরুল হক
১০৩ সুতরাং তাঁরা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন এবং তিনি তাঁকে ভূপাতিত করলেন কপালের জন্য,
Arabic, with marks
١٠٣ فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
বাংলা উচ্চারণ
১০৩ ফালাম্মা য় আস্লামা অতাল্লাহূ লিল্জ্বাবীন্।
আবদুস শহীদ নাসিম
১০৩ যখন তারা দুজনই আত্মসমর্পণ করলো এবং ইবরাহিম তার পুত্রকে উপুড় করে শুইয়ে দিলো,
মুহিউদ্দীন খান
১০৩ যখন পিতা - পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
জহুরুল হক
১০৪ তখনই আমরা তাঁকে ডেকে বললাম - - ''হে ইব্রাহীম!
Arabic, with marks
١٠٤ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ
বাংলা উচ্চারণ
১০৪ অ না-দাইনা-হু আইঁ ইয়া য়ইব্রাহীম্।
আবদুস শহীদ নাসিম
১০৪ তখন আমরা তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহিম!
মুহিউদ্দীন খান
১০৪ তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
জহুরুল হক
১০৫ ''তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
Arabic, with marks
١٠٥ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
১০৫ ক্বদ্ ছোয়াদ্দাক্বর্ তা রুইয়া-ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
আবদুস শহীদ নাসিম
১০৫ অবশ্যি তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আমরা এভাবেই পুরস্কৃত করে থাকি পুণ্যবানদের।
মুহিউদ্দীন খান
১০৫ তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
জহুরুল হক
১০৬ ''নিশ্চয়ই এটি - - এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।’’
Arabic, with marks
١٠٦ إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ
বাংলা উচ্চারণ
১০৬ ইন্না হা-যা-লাহুওয়াল্ বালা-য়ুল্ মুবীন্।
আবদুস শহীদ নাসিম
১০৬ নিশ্চয়ই এটা ছিলো একটা সুস্পষ্ট পরীক্ষা।
মুহিউদ্দীন খান
১০৬ নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
জহুরুল হক
১০৭ আর আমরা তাঁকে বদলা দিয়েছিলাম এক মহান কুরবানি।
Arabic, with marks
١٠٧ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
বাংলা উচ্চারণ
১০৭ অফাদাইনা-হু বিযিব্হিন্ 'আজীম্।
আবদুস শহীদ নাসিম
১০৭ অত:পর আমরা তাকে মুক্ত করেছিলাম এক মহাকুরবানির বিনিময়ে।
মুহিউদ্দীন খান
১০৭ আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
জহুরুল হক
১০৮ আর আমরা তাঁর জন্য পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
Arabic, with marks
١٠٨ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
বাংলা উচ্চারণ
১০৮ অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
আবদুস শহীদ নাসিম
১০৮ আর আমরা পরবর্তীদের মধ্যেও এই কুরবানির রীতি চালু রেখেছি।
মুহিউদ্দীন খান
১০৮ আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
জহুরুল হক
১০৯ ইব্রাহীমের প্রতি ''সালাম’’।
Arabic, with marks
١٠٩ سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ
বাংলা উচ্চারণ
১০৯ সালা-মুন্ 'আলা য় ইব্রাহীম্।
আবদুস শহীদ নাসিম
১০৯ সালাম (শান্তি বর্ষিত হোক) ইবরাহিমের প্রতি।
মুহিউদ্দীন খান
১০৯ ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
জহুরুল হক
১১০ এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।
Arabic, with marks
١١٠ كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
১১০ কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
আবদুস শহীদ নাসিম
১১০ পুণ্যবানদের আমরা এভাবেই পুরস্কৃত করি।
মুহিউদ্দীন খান
১১০ এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
জহুরুল হক
১১১ নিঃসন্দেহ তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
Arabic, with marks
١١١ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
১১১ ইন্নাহূ মিন্ 'ইবা-দিনাল্ মুমিনীন্।
আবদুস শহীদ নাসিম
১১১ সে ছিলো আমাদের বিশ্বাসী দাসদের একজন।
মুহিউদ্দীন খান
১১১ সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
জহুরুল হক
১১২ আর আমরা তাঁকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের - - একজন নবী সৎপথাবলন্বীদের মধ্যেকার।
Arabic, with marks
١١٢ وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ
১১২ অবার্শ্শানা-হু বিইস্হা-ক্ব নাবিয়্যাম্ মিনাছ্ ছোয়া- লিহীন্।
আবদুস শহীদ নাসিম
১১২ তারপর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম (পুত্র) ইসহাকের। সেও ছিলো একজন যোগ্য নবী।
মুহিউদ্দীন খান
১১২ আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
জহুরুল হক
১১৩ আর আমরা আশীর্বাদ বর্ষণ করেছিলাম তাঁর উপরে ও ইসহাকের উপরে। আর তাঁদের দুজনের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছেন সৎকর্মশীল, আর কেউ হচ্ছে তাদের নিজেদের প্রতি স্পষ্টভাবে অন্যায়াচারী।
Arabic, with marks
١١٣ وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ
বাংলা উচ্চারণ
১১৩ অ বা-রক্না-'আলাইহি অ'আলা য় ইস্হা-ক্ব্ অমিন্ র্যুরিয়্যাতিহিমা-মুহ্সিনুঁও অজোয়া-লিমুল্লি নাফ্সিহী মুবীন্।
আবদুস শহীদ নাসিম
১১৩ আমরা বরকত দান করেছিলাম তাকে এবং ইসহাককেও। তাদের বংশধরদের মধ্যে কিছু কল্যাণপরায়ণ লোকও আছে, আর কিছু আছে নিজেদের প্রতি সুস্পষ্ট যুলুমকারীও।
মুহিউদ্দীন খান
১১৩ তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
জহুরুল হক
১১৪ আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম,
Arabic, with marks
١١٤ وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
বাংলা উচ্চারণ
১১৪ অলাক্বদ্ মানান্না- 'আলা- মূসা- অহা-রূন্।
আবদুস শহীদ নাসিম
১১৪ আমরা ইহসান করেছিলাম মূসা এবং হারূণের প্রতি,
মুহিউদ্দীন খান
১১৪ আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
জহুরুল হক
১১৫ আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।
Arabic, with marks
١١٥ وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
বাংলা উচ্চারণ
১১৫ অনাজ্জ্বাইনা-হুমা-অক্বওমাহুমা-মিনাল্ র্কাবিল্ 'আজীম্।
আবদুস শহীদ নাসিম
১১৫ এবং আমরা নাজাত দিয়েছিলাম তাদেরকে এবং তাদের কওমকে মহাসংকট থেকে।
মুহিউদ্দীন খান
১১৫ তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
জহুরুল হক
১১৬ আর আমরা তাঁদের সাহায্য করেছিলাম, সেজন্য তাঁরা খোদ বিজয়ী হয়েছিলেন।
Arabic, with marks
١١٦ وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ الْغَالِبِينَ
বাংলা উচ্চারণ
১১৬ অনাছোর্য়ানা-হুম্ ফাকা-নূ হুমুল্ গ-লিবীন্।
আবদুস শহীদ নাসিম
১১৬ আমরা তাদের সাহায্য করেছিলাম, ফলে তারাই হয়েছিল বিজয়ী।
মুহিউদ্দীন খান
১১৬ আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
জহুরুল হক
১১৭ আর তাঁদের উভয়কে আমরা দিয়েছিলাম এক স্পষ্ট গ্রন্থ,
Arabic, with marks
١١٧ وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ
বাংলা উচ্চারণ
১১৭ অআ- তাইনা-হুমাল্ কিতা-বাল্ মুস্তাবীন্।
আবদুস শহীদ নাসিম
১১৭ আমরা তাদের উভয়কে দিয়েছিলাম সুবিস্তারিত কিতাব।
মুহিউদ্দীন খান
১১৭ আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
জহুরুল হক
১১৮ আর তাঁদের উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল - সঠিক পথে,
Arabic, with marks
١١٨ وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
বাংলা উচ্চারণ
১১৮ অহাদাইনা-হুমাছ্ ছির-ত্বোয়াল্ মুস্তাক্বীম্।
আবদুস শহীদ নাসিম
১১৮ উভয়কেই পরিচালিত করেছিলাম সিরাতুল মুসতাকিমে (সরল সঠিক পথে)।
মুহিউদ্দীন খান
১১৮ এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
জহুরুল হক
১১৯ আর তাদের জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
Arabic, with marks
١١٩ وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ
বাংলা উচ্চারণ
১১৯ অ তারক্না- 'আলাইহিমা-ফিল্ আ-খিরীন্।
আবদুস শহীদ নাসিম
১১৯ পরবর্তীদের মাঝে তাদের খ্যাতি সংরক্ষণ করেছি।
মুহিউদ্দীন খান
১১৯ আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
জহুরুল হক
১২০ মূসা ও হারূনের প্রতি ''সালাম’’।
Arabic, with marks
١٢٠ سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
বাংলা উচ্চারণ
১২০ সালা-মুন্ 'আলা-মূসা- অহা-রূন্।
আবদুস শহীদ নাসিম
১২০ সালাম মূসা এবং হারূণের প্রতি।
মুহিউদ্দীন খান
১২০ মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
জহুরুল হক
১২১ এইভাবেই আমরা অবশ্য প্রতিদান দিই সৎকর্মশীলদের।
Arabic, with marks
١٢١ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
১২১ ইন্না-কাযা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
আবদুস শহীদ নাসিম
১২১ আমরা এভাবেই পুরস্কৃত করি পুণ্যবানদের।
মুহিউদ্দীন খান
১২১ এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
জহুরুল হক
১২২ নিশ্চয় তাঁরা ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
Arabic, with marks
١٢٢ إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
১২২ ইন্নাহুমা-মিন্ 'ইবা-দিনাল্ মুমিনীন্
আবদুস শহীদ নাসিম
১২২ তারা উভয়েই ছিলো আমাদের বিশ্বাসী দাসদের অন্তরভুক্ত।
মুহিউদ্দীন খান
১২২ তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
জহুরুল হক
১২৩ আর নিশ্চয়ই ইল্য়াস রসূলগণের মধ্যেকার ছিলেন।
Arabic, with marks
١٢٣ وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
১২৩ অইন্না-ইল্ইয়া-সা-লামিনাল্ র্মুসালীন্।
আবদুস শহীদ নাসিম
১২৩ নিশ্চয়ই ইলিয়াসও ছিলো রসূলদের একজন।
মুহিউদ্দীন খান
১২৩ নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
জহুরুল হক
১২৪ স্মরণ করো, তিনি তাঁর স্বজাতিকে বলেছিলেন - - ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
Arabic, with marks
١٢٤ إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ
বাংলা উচ্চারণ
১২৪ ইয্ ক্ব-লা লিক্বওমিহী য় আলা-তাত্তাকুন্।
আবদুস শহীদ নাসিম
১২৪ স্মরণ করো, সে তার কওমকে বলেছিল: ‘‘তোমরা কি সতর্ক হবেনা?
মুহিউদ্দীন খান
১২৪ যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
জহুরুল হক
১২৫ ''তোমরা কি বা’লকে ডাকবে, আর পরিত্যাগ করবে সৃষ্টিকর্তাদের সর্বশ্রেষ্ঠজনকে,
Arabic, with marks
١٢٥ أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ
বাংলা উচ্চারণ
১২৫ আতাদ্'ঊনা বা'লাওঁ অতাযারূনা আহ্সানাল্ খ-লিক্বীন্।
আবদুস শহীদ নাসিম
১২৫ তোমরা কি বা’আল (দেবতা) - কেই ডাকবে, আর পরিত্যাগ করবে সর্বশ্রেষ্ঠ স্রষ্টা
মুহিউদ্দীন খান
১২৫ তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
জহুরুল হক
১২৬ আল্লাহ্ কে - - তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু?’’
Arabic, with marks
١٢٦ اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
১২৬ আল্লা-হা রব্বাকুম্ অ রব্বা আ-বা-য়িকুমুল্ আউয়্যালীন্।
আবদুস শহীদ নাসিম
১২৬ আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ব পুরুষদেরও রব?’’
মুহিউদ্দীন খান
১২৬ যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
জহুরুল হক
১২৭ কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সেজন্য তাদের নিশ্চয়ই হাজির করা হবে,
Arabic, with marks
١٢٧ فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
বাংলা উচ্চারণ
১২৭ ফাকায্যাবূহু ফাইন্নাহুম্ লামুহ্দ্বোয়ারূন্।
আবদুস শহীদ নাসিম
১২৭ কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে। সুতরাং তাদেরকে অবশ্যি (শাস্তির জন্যে) হাজির করা হবে।
মুহিউদ্দীন খান
১২৭ অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
জহুরুল হক
১২৮ শুধু আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের ব্যতীত।
Arabic, with marks
١٢٨ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
১২৮ ইল্লা-'ইবা-দা ল্লা-হিল্ মুখ্লাছীন্।
আবদুস শহীদ নাসিম
১২৮ তবে আমাদের মুখলিস (নিষ্ঠাবান) বান্দাদের কথা ভিন্ন।
মুহিউদ্দীন খান
১২৮ কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
জহুরুল হক
১২৯ আর তাঁর জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
Arabic, with marks
١٢٩ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
বাংলা উচ্চারণ
১২৯ অ তারক্না-'আলাইহি ফিল্ আ-খিরীন্।
আবদুস শহীদ নাসিম
১২৯ আমরা তাকে স্মরণীয় করে রেখেছি পরবর্তীদের মাঝে।
মুহিউদ্দীন খান
১২৯ আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
জহুরুল হক
১৩০ ইল্য়াসীনের উপরে ''সালাম’’।
Arabic, with marks
١٣٠ سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
বাংলা উচ্চারণ
১৩০ সালা-মুন্ 'আলা য় ইল্ইয়া-সীন্।
আবদুস শহীদ নাসিম
১৩০ সালাম ইলয়াসিনের (ইলিয়াসের) প্রতি।
মুহিউদ্দীন খান
১৩০ ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
জহুরুল হক
১৩১ নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
Arabic, with marks
١٣١ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বাংলা উচ্চারণ
১৩১ ইন্না-কা-যা-লিকা নাজযিল্ মুহ্সিনীন্।
আবদুস শহীদ নাসিম
১৩১ এভাবেই আমরা পুরস্কৃত করি কল্যাণপরায়ণদের।
মুহিউদ্দীন খান
১৩১ এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
জহুরুল হক
১৩২ তিনি নিশ্চয়ই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
Arabic, with marks
١٣٢ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বাংলা উচ্চারণ
১৩২ ইন্নাহূ মিন্ 'ইবা দিনাল্ মুমিনীন্।
আবদুস শহীদ নাসিম
১৩২ সে ছিলো আমাদের বিশ্বাসী দাসদের একজন।
মুহিউদ্দীন খান
১৩২ সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
জহুরুল হক
১৩৩ আর অবশ্যই লূত ছিলেন রসূলগণের মধ্যেকার।
Arabic, with marks
١٣٣ وَإِنَّ لُوطًا لَّمِنَ الْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
১৩৩ অ ইন্না লূত্বোয়াল্লামিনাল্ র্মুসালীন্
আবদুস শহীদ নাসিম
১৩৩ নিশ্চয়ই লুতও ছিলো রসূলদের একজন।
মুহিউদ্দীন খান
১৩৩ নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
জহুরুল হক
১৩৪ স্মরণ কর! তাঁকে ও তাঁর পরিজনকে উদ্ধার করেছিলাম, সব ক’জনকেই - -
Arabic, with marks
١٣٤ إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
বাংলা উচ্চারণ
১৩৪ ইয্ নাজ্জইনা-হু অ আহ্লাহূ য় আজমা'ঈন্।
আবদুস শহীদ নাসিম
১৩৪ আমরা তাকে এবং তার পরিবার পরিজন সবাইকে নাজাত দিয়েছিলাম
মুহিউদ্দীন খান
১৩৪ যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
জহুরুল হক
১৩৫ এক বৃদ্ধাকে ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া দলের।
Arabic, with marks
١٣٥ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
বাংলা উচ্চারণ
১৩৫ ইল্লা-'আজ্ব যান্ ফিল্গ-বিরীন্।
আবদুস শহীদ নাসিম
১৩৫ এক বৃদ্ধাকে ছাড়া। সে ছিলো পেছনে পড়াদের একজন।
মুহিউদ্দীন খান
১৩৫ কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
জহুরুল হক
১৩৬ তারপর আমরা অবশিষ্টদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
Arabic, with marks
١٣٦ ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
বাংলা উচ্চারণ
১৩৬ ছুম্মা দার্ম্মানাল্ আ-খরীন্।
আবদুস শহীদ নাসিম
১৩৬ (তাদের নাজাত দিয়ে) বাকিদের আমরা ধ্বংস করে দিয়েছিলাম।
মুহিউদ্দীন খান
১৩৬ অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
জহুরুল হক
১৩৭ আর নিঃসন্দেহ তোমরা তো তাদের অতিক্রম করে থাক সকালবেলায়,
Arabic, with marks
١٣٧ وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
বাংলা উচ্চারণ
১৩৭ অইন্নাকুম্ লাতার্মুরূনা 'আলাইহিম্ মুছ্বিহীন্।
আবদুস শহীদ নাসিম
১৩৭ তোমরা তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করো সকালে
মুহিউদ্দীন খান
১৩৭ তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
জহুরুল হক
১৩৮ এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।
Arabic, with marks
١٣٨ وَبِاللَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ
বাংলা উচ্চারণ
১৩৮ অ বিল্লাইল্ আফালা-তা'ক্বিলূন্।
আবদুস শহীদ নাসিম
১৩৮ এবং রাত্রে। তবু কি তোমরা আকল খাটাবেনা?
মুহিউদ্দীন খান
১৩৮ এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
জহুরুল হক
১৩৯ আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।
Arabic, with marks
١٣٩ وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
১৩৯ অইন্না ইয়ূনুসা লামিনাল্ র্মুসালীন্।
আবদুস শহীদ নাসিম
১৩৯ ইউনুস অবশ্যি রসূলদের একজন।
মুহিউদ্দীন খান
১৩৯ আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
জহুরুল হক
১৪০ স্মরণ করো! তিনি বোঝাই করা জাহাজে গিয়ে উঠেছিলেন।
Arabic, with marks
١٤٠ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ
বাংলা উচ্চারণ
১৪০ ইয্ আবাকা ইলাল্ ফুল্কিল্ মাশ্হূ ন্।
আবদুস শহীদ নাসিম
১৪০ স্মরণ করো, যখন সে পালিয়ে এসে বোঝাই করা নৌযানের কাছে পৌঁছালো।
মুহিউদ্দীন খান
১৪০ যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
জহুরুল হক
১৪১ তাই তিনি লটারী খেলেছিলেন, কিন্তু তিনিই হয়ে গেলেন নিক্ষিপ্তদের একজন।
Arabic, with marks
١٤١ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ
বাংলা উচ্চারণ
১৪১ ফাসা-হামা ফাকা-না মিনাল্ মুদ্হাদ্বীন্।
আবদুস শহীদ নাসিম
১৪১ তারপর সে লটারিতে যোগ দিলো এবং পরাজিত হলো।
মুহিউদ্দীন খান
১৪১ অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
জহুরুল হক
১৪২ তখন একটি মাছ তাঁকে মুখে তুলে নিল, যদিও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
Arabic, with marks
١٤٢ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ
বাংলা উচ্চারণ
১৪২ ফাল্তাক্বমাহুল্ হূতু অহুওয়া মুলীম্।
আবদুস শহীদ নাসিম
১৪২ (ফলে তারা তাকে ফেলে দিলো দরিয়ায়) এবং একটা বিশাল মাছ তাকে গিলে ফেললো। তখন সে নিজেকে তিরস্কার করতে থাকলো।
মুহিউদ্দীন খান
১৪২ অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
জহুরুল হক
১৪৩ আর তিনি যদি মহিমা জপতপে রত না থাকতেন - -
Arabic, with marks
١٤٣ فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ
বাংলা উচ্চারণ
১৪৩ ফালাওলা য় আন্নাহূ কা-না মিনাল্ মুসাব্বিহীন্।
আবদুস শহীদ নাসিম
১৪৩ সে যদি আল্লাহর তসবিহ ঘোষণাকারী না হতো,
মুহিউদ্দীন খান
১৪৩ যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
জহুরুল হক
১৪৪ তাহলে তিনি তার পেটে রয়ে যেতেন পুনরুত্থান দিন পর্যন্ত।
Arabic, with marks
١٤٤ لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
বাংলা উচ্চারণ
১৪৪ লালাবিছা ফী বাতনিহী য় ইলা-ইয়াওমি ইয়ুব্'আছূন্।
আবদুস শহীদ নাসিম
১৪৪ তাহলে তাকে তার পেটেই থাকতে হতো পুনরুত্থান দিবস পর্যন্ত।
মুহিউদ্দীন খান
১৪৪ তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
জহুরুল হক
১৪৫ তারপর আমরা তাঁকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে ফেলে দিলাম, আর তিনি ছিলেন অসুস্থ।
Arabic, with marks
١٤٥ ۞ فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ
বাংলা উচ্চারণ
১৪৫ ফানাবায্না-হু বিল্ 'আর-য়ি অহুওয়া সাক্বীম্।
আবদুস শহীদ নাসিম
১৪৫ তখন আমরা তাকে নিক্ষেপ করলাম এক তরুলতাবিহীন প্রান্তরে এবং তখন ভীষণ অসুস্থ ছিলো সে।
মুহিউদ্দীন খান
১৪৫ অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ - বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
জহুরুল হক
১৪৬ তখন তাঁর উপরে আমরা জন্মিয়েছিলাম লাউজাতীয় গাছ,
Arabic, with marks
١٤٦ وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ
বাংলা উচ্চারণ
১৪৬ অআম্বাত্না- 'আলাইহি শাজ্বারতাম্ মিঁই ইয়াক্বত্বীন্।
আবদুস শহীদ নাসিম
১৪৬ আমরা তার উপর উদগত করে দিলাম একটি লাউ গাছ।
মুহিউদ্দীন খান
১৪৬ আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
জহুরুল হক
১৪৭ আর আমরা তাঁকে পাঠিয়েছিলাম এক লাখ বা আরো বেশী লোকের কাছে,
Arabic, with marks
١٤٧ وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
বাংলা উচ্চারণ
১৪৭ অর্আসাল্না-হু ইলা-মিয়াতি আল্ফিন্ আও ইয়াযীদূন্।
আবদুস শহীদ নাসিম
১৪৭ তারপর আমরা তাকে পুনরায় পাঠালাম এক লাখ বা তার চাইতে বেশি লোকের জনপদে।
মুহিউদ্দীন খান
১৪৭ এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
জহুরুল হক
১৪৮ তখন তারা বিশ্বাস করেছিল, সেজন্য আমরা তাদের উপভোগ করতে দিয়েছিলাম কিছুকালের জন্য।
Arabic, with marks
١٤٨ فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ
বাংলা উচ্চারণ
১৪৮ ফাআ-মানূ ফামাত্তা'না-হুম্ ইলা-হীন্।
আবদুস শহীদ নাসিম
১৪৮ তখন তারা ঈমান আনলো, ফলে আমরা তাদেরকে কিছু কালের জন্যে জীবন ভোগ করতে দিয়েছিলাম।
মুহিউদ্দীন খান
১৪৮ তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
জহুরুল হক
১৪৯ সুতরাং তাদের জিজ্ঞাসা করো - - তোমার প্রভুর জন্য কি কন্যাসন্তান রয়েছে, আর তাদের জন্য পুত্রসন্তান?
Arabic, with marks
١٤٩ فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ
বাংলা উচ্চারণ
১৪৯ ফাস্তাফ্তিহিম্ আলিরব্বিকাল্ বানা-তু অলাহুমুল্ বানূন্।
আবদুস শহীদ নাসিম
১৪৯ এখন তুমি তাদের জিজ্ঞেস করো: সব কন্যা সন্তান কি তোমার প্রভুর জন্যে, আর তাদের জন্যে কি সব পুত্র সন্তান?
মুহিউদ্দীন খান
১৪৯ এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র - সন্তান।
জহুরুল হক
১৫০ অথবা, আমরা কি ফিরিশ্তাদের নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তারা সাক্ষী ছিল?
Arabic, with marks
١٥٠ أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ
বাংলা উচ্চারণ
১৫০ আম্ খালাকনাল্ মালা-য়িকাতা ইনা-ছাঁও অহুম্ শা-হিদূন্।
আবদুস শহীদ নাসিম
১৫০ নাকি আমরা ফেরেশতাদের নারী করে সৃষ্টি করেছি এবং এ ব্যাপারে তারা ছিলো প্রত্যক্ষদর্শী?
মুহিউদ্দীন খান
১৫০ না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
জহুরুল হক
১৫১ এটি কি নয় যে তারা আলবৎ তাদের মিথ্যা থেকেই তো কথা বলছে, - -
Arabic, with marks
١٥١ أَلَا إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
বাংলা উচ্চারণ
১৫১ আলা য় ইন্নাহুম্ মিন্ -ইফ্কিহিম্ লাইয়াকুলূন্।
আবদুস শহীদ নাসিম
১৫১ সাবধান, তারা কথা রচনা করে বলে:
মুহিউদ্দীন খান
১৫১ জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
জহুরুল হক
১৫২ আল্লাহ্ জন্ম দিয়েছিলেন? আর তারা তো নিশ্চয়ই মিথ্যাবাদী।
Arabic, with marks
١٥٢ وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
বাংলা উচ্চারণ
১৫২ অলাদাল্লা-হু অইন্নাহুম্ লাকা-যিবূন্।
আবদুস শহীদ নাসিম
১৫২ ‘আল্লাহ্ সন্তান জন্ম দিয়েছেন।’ আসলে তারা চরম মিথ্যাবাদী।
মুহিউদ্দীন খান
১৫২ আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
জহুরুল হক
১৫৩ তিনি কি কন্যাদের পছন্দ করেছেন পুত্রদের পরিবর্তে?
Arabic, with marks
١٥٣ أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ
বাংলা উচ্চারণ
১৫৩ আছ্ত্বোয়াফাল্ বানা-তি 'আলাল্ বানীন্।
আবদুস শহীদ নাসিম
১৫৩ তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান বেছে নিয়েছেন?
মুহিউদ্দীন খান
১৫৩ তিনি কি পুত্র - সন্তানের স্থলে কন্যা - সন্তান পছন্দ করেছেন?
জহুরুল হক
১৫৪ তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো?
Arabic, with marks
١٥٤ مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
বাংলা উচ্চারণ
১৫৪ মা-লাকুম্ কাইফা তাহ্কুমূন্।
আবদুস শহীদ নাসিম
১৫৪ তোমাদের হয়েছে কী, তোমাদের এ কেমন বিচার?
মুহিউদ্দীন খান
১৫৪ তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
জহুরুল হক
১৫৫ তোমরা কি তবে মনোযোগ দেবে না?
Arabic, with marks
١٥٥ أَفَلَا تَذَكَّرُونَ
বাংলা উচ্চারণ
১৫৫ আফালা-তাযাক্কারূন্।
আবদুস শহীদ নাসিম
১৫৫ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?
মুহিউদ্দীন খান
১৫৫ তোমরা কি অনুধাবন কর না?
জহুরুল হক
১৫৬ নাকি তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল - প্রমাণ রয়েছে?
Arabic, with marks
١٥٦ أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ
বাংলা উচ্চারণ
১৫৬ আম্ লাকুম্ ছুল্ত্বোয়া-নুম্ মুবীন্।
আবদুস শহীদ নাসিম
১৫৬ নাকি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে?
মুহিউদ্দীন খান
১৫৬ না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
জহুরুল হক
১৫৭ তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।
Arabic, with marks
١٥٧ فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ
বাংলা উচ্চারণ
১৫৭ ফাতূ বিকিতা-বিকুম্ ইন্ কুন্তুম্ ছোয়া-দিক্বীন্।
আবদুস শহীদ নাসিম
১৫৭ তবে তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের কিতাব নিয়ে আসো।
মুহিউদ্দীন খান
১৫৭ তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
জহুরুল হক
১৫৮ আর তারা তাঁর মধ্যে ও জিনদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। আর জিনরা তো জেনেই ফেলেছে যে তাদের অবশ্যই উপস্থাপিত করা হবে।
Arabic, with marks
١٥٨ وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
বাংলা উচ্চারণ
১৫৮ অজ্বা'আলূ বাইনাহূ অবাইনাল্ জ্বিন্নাতি নাসাবা- অলাক্বদ্ 'আলিমাতিল্ জ্বিন্নাতু ইন্নাহুম্ লামুহ্দ্বোয়ারূন্।
আবদুস শহীদ নাসিম
১৫৮ তারা আল্লাহ্ এবং জিনদের মাঝেও আত্মীয়তার সম্পর্ক স্থির করে। অথচ জিনরা জানে, অবশ্যি তাদেরকে হাজির করা হবে বিচারের জন্যে।
মুহিউদ্দীন খান
১৫৮ তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
জহুরুল হক
১৫৯ আল্লাহ্ রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে, - -
Arabic, with marks
١٥٩ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
১৫৯ সুব্হা-না-ল্লা-হি 'আম্মা- ইয়াছিফূন্।
আবদুস শহীদ নাসিম
১৫৯ তারা আল্লাহর প্রতি যা আরোপ করে তিনি তা থেকে পবিত্র, মহান।
মুহিউদ্দীন খান
১৫৯ তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
জহুরুল হক
১৬০ আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
Arabic, with marks
١٦٠ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
১৬০ ইল্লা-'ইবা-দাল্লা-হিল্ মুখ্লাছীন্।
আবদুস শহীদ নাসিম
১৬০ তবে আল্লাহর মুখলিস (একনিষ্ঠ) বান্দারা তা করে না।
মুহিউদ্দীন খান
১৬০ তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
জহুরুল হক
১৬১ অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা - -
Arabic, with marks
١٦١ فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
বাংলা উচ্চারণ
১৬১ ফাইন্নাকুম্ অমা-তা'বুদূন্।
আবদুস শহীদ নাসিম
১৬১ জেনে রাখো, তোমরা নিজেরা এবং তোমরা যাদের ইবাদত (পূজা, উপাসনা) করো, তারা (সবাই মিলে)
মুহিউদ্দীন খান
১৬১ অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
জহুরুল হক
১৬২ তোমরা তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকারী হতে পারবে না, - -
Arabic, with marks
١٦٢ مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ
বাংলা উচ্চারণ
১৬২ মা য় আন্তুম্ 'আলাইহি বিফা-তিনীন্।
আবদুস শহীদ নাসিম
১৬২ তোমরা কাউকেও আল্লাহর ব্যাপারে বিভ্রান্ত করতে পারবে না।
মুহিউদ্দীন খান
১৬২ তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
জহুরুল হক
১৬৩ তাকে ব্যতীত যে জ্বলন্ত আগুনে পুড়তে চায়।
Arabic, with marks
١٦٣ إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
বাংলা উচ্চারণ
১৬৩ ইল্লা-মান্ হুওয়া ছোয়া-লিল্ জ্বাহীম্।
আবদুস শহীদ নাসিম
১৬৩ কেবল জাহিমে (জাহান্নামে) প্রবেশকারীকে ছাড়া।
মুহিউদ্দীন খান
১৬৩ শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
জহুরুল হক
১৬৪ আর ''আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই,
Arabic, with marks
١٦٤ وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ
বাংলা উচ্চারণ
১৬৪ অমা-মিন্না য় ইল্লা-লাহূ মাক্ব-মুম্ মা'লূম্।
আবদুস শহীদ নাসিম
১৬৪ (ফেরেশতারা বলে:)! ‘‘আমাদের প্রত্যেকের জন্যেই রয়েছে নির্ধারিত স্থান।
মুহিউদ্দীন খান
১৬৪ আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
জহুরুল হক
১৬৫ ''আর নিশ্চয়ই আমরা, আমরাই তো সারিবদ্ধভাবে দাঁড়াব,
Arabic, with marks
١٦٥ وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ
বাংলা উচ্চারণ
১৬৫ অ ইন্না- লানা-হ্নুছ্ ছোয়া-ফ্ফূন্।
আবদুস শহীদ নাসিম
১৬৫ আমরা অবশ্যি সারিবদ্ধভাবে দন্ডায়মান।
মুহিউদ্দীন খান
১৬৫ এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
জহুরুল হক
১৬৬ ''আর অবশ্য আমরা, আলবৎ আমরা জপ করতে থাকব।’’
Arabic, with marks
١٦٦ وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ
বাংলা উচ্চারণ
১৬৬ অইন্না-লানাহ্নুল্ মুসাব্বিহূন্।
আবদুস শহীদ নাসিম
১৬৬ আমরা অবশ্যি আল্লাহর তসবিহ্ (পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব) ঘোষণাকারী।’’
মুহিউদ্দীন খান
১৬৬ এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
জহুরুল হক
১৬৭ আর নিশ্চয়ই তারা বলতে থাকতো - -
Arabic, with marks
١٦٧ وَإِن كَانُوا لَيَقُولُونَ
বাংলা উচ্চারণ
১৬৭ অইন্ কা-নূ লাইয়াকুলূন্।
আবদুস শহীদ নাসিম
১৬৭ তারা তো বলে আসছে:
মুহিউদ্দীন খান
১৬৭ তারা তো বলতঃ
জহুরুল হক
১৬৮ ''যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কাছ থেকে কোনো স্মরণীয় গ্রন্থ থাকতো,
Arabic, with marks
١٦٨ لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ
বাংলা উচ্চারণ
১৬৮ লাও আন্না 'ইন্দানা- যিক্রাম্ মিনাল্ আওয়্যালীন্।
আবদুস শহীদ নাসিম
১৬৮ ‘‘আগেকার কিতাবের মতো কোনো কিতাব যদি আমাদের কাছে থাকতো,
মুহিউদ্দীন খান
১৬৮ যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
জহুরুল হক
১৬৯ ''তাহলে আমরা আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দা হতে পারতাম।’’
Arabic, with marks
١٦٩ لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বাংলা উচ্চারণ
১৬৯ লাকুন্না-'ইবাদাল্লা-হিল্ মুখ্লাছীন্।
আবদুস শহীদ নাসিম
১৬৯ তবে অবশ্যি আমরা আল্লাহর মুখলিস (নিষ্ঠাবান) বান্দা হয়ে যেতাম।’’
মুহিউদ্দীন খান
১৬৯ তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
জহুরুল হক
১৭০ কিন্তু তারা এতে অবিশ্বাস পোষণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।
Arabic, with marks
١٧٠ فَكَفَرُوا بِهِ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
বাংলা উচ্চারণ
১৭০ ফাকাফারূ বিহী ফাসাওফা ইয়া'লামূন্।
আবদুস শহীদ নাসিম
১৭০ কিন্তু তারা সেটির (কুরআনের) প্রতি কুফুরি করলো, এখন অচিরেই তারা জানতে পারবে (এর পরিণাম)।
মুহিউদ্দীন খান
১৭০ বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
জহুরুল হক
১৭১ আর অবশ্যই আমাদের বক্তব্য আমাদের বান্দাদের - - প্রেরিত পুরুষদের, জন্য সাব্যস্ত হয়েই গেছে, - -
Arabic, with marks
١٧١ وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
১৭১ অলাক্বদ্ সাবাক্বত্ কালিমাতুনা-লি'ইবা-দিনাল্ র্মুসালীন্।
আবদুস শহীদ নাসিম
১৭১ আমার রসূলদের ব্যাপারে আমার এই ফায়সালা পূর্ব থেকেই স্থির হয়ে আছে যে,
মুহিউদ্দীন খান
১৭১ আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
জহুরুল হক
১৭২ নিঃসন্দেহ তাঁরা - - তাঁরাই তো হবে সাহায্যপ্রাপ্ত,
Arabic, with marks
١٧٢ إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ
বাংলা উচ্চারণ
১৭২ ইন্নাহুম্ লাহুমুল্ মান্ছূরূন্।
আবদুস শহীদ নাসিম
১৭২ তারা অবশ্যি সাহায্যপ্রাপ্ত হবে,
মুহিউদ্দীন খান
১৭২ অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
জহুরুল হক
১৭৩ আর নিঃসন্দেহ আমাদের সেনাদল - - তারাই তো হবে বিজয়ী।
Arabic, with marks
١٧٣ وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ
বাংলা উচ্চারণ
১৭৩ অ ইন্না-জ্ব ন্দানা- লাহুমুল্ গ-লিবূন্ ।
আবদুস শহীদ নাসিম
১৭৩ এবং আমাদের বাহিনীই হবে বিজয়ী।
মুহিউদ্দীন খান
১৭৩ আর আমার বাহিনীই হয় বিজয়ী।
জহুরুল হক
১৭৪ অতএব তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
Arabic, with marks
١٧٤ فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
বাংলা উচ্চারণ
১৭৪ ফাতাওয়াল্লা 'আন্হুম্ হাত্তা-হীন্।
আবদুস শহীদ নাসিম
১৭৪ সুতরাং কিছুকালের জন্যে তুমি তাদের উপেক্ষা করে চলো।
মুহিউদ্দীন খান
১৭৪ অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
জহুরুল হক
১৭৫ আর তাদের প্রতি লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
Arabic, with marks
١٧٥ وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
১৭৫ অআর্ব্ছিহুম্ ফাসাওফা ইয়ুব্ছিরূন্।
আবদুস শহীদ নাসিম
১৭৫ এবং তাদের পর্যবেক্ষণ করতে থাকো, শীঘ্রি তারা দেখতে পাবে।
মুহিউদ্দীন খান
১৭৫ এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
জহুরুল হক
১৭৬ তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
Arabic, with marks
١٧٦ أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
বাংলা উচ্চারণ
১৭৬ আফা-বি'আযা-বিনা-ইয়াস্তা' জ্বিলূন্।
আবদুস শহীদ নাসিম
১৭৬ তারা কি আমাদের আযাব দ্রুত করার কামনা করে?
মুহিউদ্দীন খান
১৭৬ আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
জহুরুল হক
১৭৭ কিন্তু যখন তা তাদের আঙিনায় অবতরণ করবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
Arabic, with marks
١٧٧ فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ الْمُنذَرِينَ
বাংলা উচ্চারণ
১৭৭ ফাইযা-নাযালা বিসা-হাতিহিম্ ফাসা-য়া ছোয়াবা-হুল্ মুন্যারীন্।
আবদুস শহীদ নাসিম
১৭৭ তাদের আঙিনায় যখন আযাব নেমে আসবে, তখন তারা দেখতে পাবে, যাদের সতর্ক করা হয়েছে তাদের সকাল বেলাটা কতো নিকৃষ্ট!
মুহিউদ্দীন খান
১৭৭ অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
জহুরুল হক
১৭৮ আর তুমি তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
Arabic, with marks
١٧٨ وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
বাংলা উচ্চারণ
১৭৮ অ তাওয়াল্লা-'আন্হুম্ হাত্তা-হীন্।
আবদুস শহীদ নাসিম
১৭৮ সুতরাং কিছু কালের জন্যে তাদের উপেক্ষা করো।
মুহিউদ্দীন খান
১৭৮ আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
জহুরুল হক
১৭৯ আর লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
Arabic, with marks
١٧٩ وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
বাংলা উচ্চারণ
১৭৯ অআর্ব্ছি ফাসাওফা ইয়ুব্ছিরূন্।
আবদুস শহীদ নাসিম
১৭৯ এবং পর্যবেক্ষণ করো। অচিরেই তারা দেখতে পাবে (তাদের পরিণতি)।
মুহিউদ্দীন খান
১৭৯ এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
জহুরুল হক
১৮০ মহিমা কীর্তিত হোক তোমার প্রভুর - - পরম মর্যাদা সম্পন্ন প্রভুর, তারা যা - কিছু আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে।
Arabic, with marks
١٨٠ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
বাংলা উচ্চারণ
১৮০ সুব্হা-না রব্বিকা রব্বিল্ ইয্যাতি আ'ম্মা-ইয়াছিফূন্।
আবদুস শহীদ নাসিম
১৮০ তারা তাঁর প্রতি যা আরোপ করে, তা থেকে তোমার প্রভু পবিত্র ও মহান এবং সকল ক্ষমতার অধিকারী।
মুহিউদ্দীন খান
১৮০ পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
জহুরুল হক
১৮১ আর 'সালাম’ প্রেরিতপুরুষদের উপরে।
Arabic, with marks
١٨١ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ
বাংলা উচ্চারণ
১৮১ অসালা-মুন্ 'আলাল্ মুরসালীন্।
আবদুস শহীদ নাসিম
১৮১ এবং সালাম রসূলদের প্রতি।
মুহিউদ্দীন খান
১৮১ পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
জহুরুল হক
১৮২ আর সকল প্রশংসা আল্লাহ্ রই জন্য - - বিশ্বজগতের প্রভু!
Arabic, with marks
١٨٢ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
বাংলা উচ্চারণ
১৮২ অল্ হাম্দু লিল্লা-হি রব্বিল্ 'আ-লামীন্
আবদুস শহীদ নাসিম
১৮২ আর সমস্ত প্রশংসা আল্লাহ্ রাববুল আলামিনের জন্যে।
মুহিউদ্দীন খান
১৮২ সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report