আল সাফফাত , choose another chapter
আল সাফফাত
Chapter 37, 182 verses
জহুরুল হক
Arabic, with marks
বয়ান ফাউন্ডেশন
মুহিউদ্দীন খান
সমকালীন বাংলা
Add book
List
Grid
জহুরুল হক
১ ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে,
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالصَّافَّاتِ صَفًّا
বয়ান ফাউন্ডেশন
১ কসম সারিবদ্ধ ফেরেশতাদের,
মুহিউদ্দীন খান
১ শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান
জহুরুল হক
২ আর যারা বিতাড়িত করে প্রবল বিতাড়নে,
Arabic, with marks
٢ فَالزَّاجِرَاتِ زَجْرًا
বয়ান ফাউন্ডেশন
২ অতঃপর (মেঘমালা) সুচারুরূপে পরিচালনাকারীদের,
মুহিউদ্দীন খান
২ অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
সমকালীন বাংলা
২ ও যাহারা কঠোর পরিচালক
জহুরুল হক
৩ আর যারা স্মারকগ্রন্থ পাঠ করে!
Arabic, with marks
٣ فَالتَّالِيَاتِ ذِكْرًا
বয়ান ফাউন্ডেশন
৩ আর উপদেশ গ্রন্থ (আসমানী কিতাব) তিলাওয়াতকারীদের;
মুহিউদ্দীন খান
৩ অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের -
সমকালীন বাংলা
৩ এবং যাহারা ‘যিকির’ আবৃত্তিতে রত -
জহুরুল হক
৪ নিঃসন্দেহ তোমাদের উপাস্য মাত্র একজন,
Arabic, with marks
٤ إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ
বয়ান ফাউন্ডেশন
৪ নিশ্চয় তোমাদের ইলাহ এক;
মুহিউদ্দীন খান
৪ নিশ্চয় তোমাদের মাবুদ এক।
সমকালীন বাংলা
৪ নিশ্চয়ই তোমাদের ইলাহ্ এক,
জহুরুল হক
৫ যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এদের উভয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রভু, আর যিনি উদয়স্থল সমূহেরও প্রভু,
Arabic, with marks
٥ رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ
বয়ান ফাউন্ডেশন
৫ তিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং রব উদয়স্থলসমূহের।
মুহিউদ্দীন খান
৫ তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
সমকালীন বাংলা
৫ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের।
জহুরুল হক
৬ নিঃসন্দেহ আমরা নিকটবর্তী আকাশকে তারকারাজির শোভা দিয়ে সুশোভিত করেছি, - -
Arabic, with marks
٦ إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ
বয়ান ফাউন্ডেশন
৬ নিশ্চয় আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি।
মুহিউদ্দীন খান
৬ নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
সমকালীন বাংলা
৬ আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি,
জহুরুল হক
৭ আর প্রতিরক্ষা প্রত্যেক বিদ্রোহাচারী শয়তান থেকে।
Arabic, with marks
٧ وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ
বয়ান ফাউন্ডেশন
৭ আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হিফাযত করেছি।
মুহিউদ্দীন খান
৭ এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
সমকালীন বাংলা
৭ এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে।
জহুরুল হক
৮ তারা কান পাততে পারে না ঊর্ধ্ব এলাকার দিকে, আর তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে, - -
Arabic, with marks
٨ لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ
বয়ান ফাউন্ডেশন
৮ তারা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পারে না, কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)।
মুহিউদ্দীন খান
৮ ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
সমকালীন বাংলা
৮ ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে -
জহুরুল হক
৯ বিতাড়িত, আর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন শাস্তি, - -
Arabic, with marks
٩ دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ
বয়ান ফাউন্ডেশন
৯ তাড়ানোর জন্য, আর তাদের জন্য আছে অব্যাহত আযাব।
মুহিউদ্দীন খান
৯ ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
সমকালীন বাংলা
৯ বিতাড়নের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি।
জহুরুল হক
১০ সে ব্যতীত যে ছিনিয়ে নেয় একটুকুন ছিনতাই, কিন্তু তাকে অনুসরণ করে একটি জ্বলন্ত অগ্নিশিখা।
Arabic, with marks
١٠ إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ
বয়ান ফাউন্ডেশন
১০ তবে কেউ সন্তর্পণে কিছু শুনে নিলে তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিন্ড।
মুহিউদ্দীন খান
১০ তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
সমকালীন বাংলা
১০ তবে কেহ হঠাৎ কিছু শুনিয়া ফেলিলে জ্বলন্ত উল্কাপিণ্ড তাহার পশ্চাদ্ধাবন করে।
জহুরুল হক
১১ সুতরাং তাদের জিজ্ঞাসা করো, - - গঠনে তারা কি বেশী বলিষ্ঠ না যাদের আমরা সৃষ্টি করেছি? নিঃসন্দেহ তাদের আমরা সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে।
Arabic, with marks
١١ فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ
বয়ান ফাউন্ডেশন
১১ অতঃপর তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা’? নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।
মুহিউদ্দীন খান
১১ আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
সমকালীন বাংলা
১১ উহাদেরকে জিজ্ঞাসা কর, উহারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা? উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠাল মৃত্তিকা হইতে।
জহুরুল হক
১২ বস্তুতঃ তুমি তো তাজ্জব হচ্ছো, আর তারা করছে মস্করা।
Arabic, with marks
١٢ بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
বয়ান ফাউন্ডেশন
১২ বরং তুমি বিস্মিত হচ্ছ আর ওরা বিদ্রূপ করছে।
মুহিউদ্দীন খান
১২ বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
সমকালীন বাংলা
১২ তুমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ।
জহুরুল হক
১৩ আর যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তারা মনোযোগ দেয় না,
Arabic, with marks
١٣ وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৩ আর যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয় তখন তারা স্মরণ করে না।
মুহিউদ্দীন খান
১৩ যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
সমকালীন বাংলা
১৩ এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না।
জহুরুল হক
১৪ আর যখন তারা কোনো নিদর্শন দেখতে পায় তারা ঠাট্টাবিদ্রূপ করে,
Arabic, with marks
١٤ وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৪ আর যখন তারা কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
মুহিউদ্দীন খান
১৪ তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
সমকালীন বাংলা
১৪ উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে
জহুরুল হক
১৫ আর বলে - - ''এটি স্পষ্ট জাদু বৈ তো নয়’’,
Arabic, with marks
١٥ وَقَالُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ
বয়ান ফাউন্ডেশন
১৫ আর বলে, ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়’!
মুহিউদ্দীন খান
১৫ এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
সমকালীন বাংলা
১৫ এবং বলে, ‘ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়।’
জহুরুল হক
১৬ ''কী! যখন আমরা মারা যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমরা ঠিকঠিকই পুনরুত্থিত হব?’’
Arabic, with marks
١٦ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
বয়ান ফাউন্ডেশন
১৬ ‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব’?
মুহিউদ্দীন খান
১৬ আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
সমকালীন বাংলা
১৬ ‘আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে?
জহুরুল হক
১৭ ''আর কি পুরাকালের আমাদের পিতৃপুরুষরাও?’’
Arabic, with marks
١٧ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭ ‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও’?
মুহিউদ্দীন খান
১৭ আমাদের পিতৃপুরুষগণও কি?
সমকালীন বাংলা
১৭ ‘এবং আমাদের পূর্বপুরুষদেরকেও?’
জহুরুল হক
১৮ তুমি বলো - - ''হাঁ, আর তোমরা লাঞ্ছিত হবে।’’
Arabic, with marks
١٨ قُلْ نَعَمْ وَأَنتُمْ دَاخِرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৮ বল, ‘হ্যাঁ, আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’
মুহিউদ্দীন খান
১৮ বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
সমকালীন বাংলা
১৮ বল, ‘হাঁ, এবং তোমরা হইবে লাঞ্ছিত।’
জহুরুল হক
১৯ তখন সেটি কিন্তু একটিমাত্র মহাগর্জন হবে, তখন দেখো! তারা চেয়ে থাকবে।
Arabic, with marks
١٩ فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৯ তা হবে কেবল এক আওয়াজ আর তৎক্ষণাৎ তারা দেখতে পাবে।
মুহিউদ্দীন খান
১৯ বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র - যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
সমকালীন বাংলা
১৯ উহা একটি মাত্র প্রচণ্ড শব্দ - আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে।
জহুরুল হক
২০ আর তারা বলবে - - ''হায় ধিক্, আমাদের! এটিই তো বিচারের দিন!’’
Arabic, with marks
٢٠ وَقَالُوا يَا وَيْلَنَا هَٰذَا يَوْمُ الدِّينِ
বয়ান ফাউন্ডেশন
২০ আর তারা বলবে, ‘হায় আমাদের ধ্বংস, এ তো প্রতিদান দিবস’!
মুহিউদ্দীন খান
২০ এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
সমকালীন বাংলা
২০ এবং উহারা বলিবে, ‘দুর্ভোগ আমাদের! ইহাই তো কর্মফল দিবস।’
জহুরুল হক
২১ ''এইটিই ফয়সালা করার দিন যেটি সন্বন্ধে তোমরা মিথ্যা আখ্যা দিতে।’’
Arabic, with marks
٢١ هَٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
বয়ান ফাউন্ডেশন
২১ এটি ফয়সালা করার দিন যা তোমরা অস্বীকার করতে।
মুহিউদ্দীন খান
২১ বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
সমকালীন বাংলা
২১ ইহাই ফয়সালার দিন যাহা তোমরা অস্বীকার করিতে।
জহুরুল হক
২২ ''যারা অনাচার করেছিল তাদের একত্র করো, আর তাদের সহচরদের, আর তাদেরও যাদের তারা উপাসনা করত - -
Arabic, with marks
٢٢ ۞ احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ
বয়ান ফাউন্ডেশন
২২ (ফেরেশতাদেরকে বলা হবে) ‘একত্র কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং যাদের ইবাদাত তারা করত তাদেরকে।
মুহিউদ্দীন খান
২২ একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
সমকালীন বাংলা
২২ ফিরিশ্তাদেরকে বলা হইবে, ‘একত্র কর জালিম ও উহাদের সহচরগণকে এবং উহাদেরকে যাহাদের ‘ইবাদত করিত তাহারা -
জহুরুল হক
২৩ ''আল্লাহ্ কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।
Arabic, with marks
٢٣ مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ
বয়ান ফাউন্ডেশন
২৩ ‘আল্লাহকে বাদ দিয়ে, আর তাদেরকে আগুনের পথে নিয়ে যাও’।
মুহিউদ্দীন খান
২৩ আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
সমকালীন বাংলা
২৩ আল্লাহ ব্যতীত। অতঃপর তাদরেকে পরচিালতি কর জাহান্নামরে পথে,
জহুরুল হক
২৪ ''আর তাদের থামাও, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে,
Arabic, with marks
٢٤ وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْئُولُونَ
বয়ান ফাউন্ডেশন
২৪ ‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে’।
মুহিউদ্দীন খান
২৪ এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
সমকালীন বাংলা
২৪ ‘অতঃপর উহাদেরকে থামাও, কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে :
জহুরুল হক
২৫ ''তোমাদের কি হল, তোমরা পরস্পরকে সাহায্য করছ না?’’
Arabic, with marks
٢٥ مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
বয়ান ফাউন্ডেশন
২৫ ‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’
মুহিউদ্দীন খান
২৫ তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
সমকালীন বাংলা
২৫ ‘তোমাদের কী হইল যে, তোমরা একে অপরের সাহায্য করিতেছ না?’
জহুরুল হক
২৬ বস্তুতঃ সেদিন তারা আত্মসমর্পিত হবে।
Arabic, with marks
٢٦ بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ
বয়ান ফাউন্ডেশন
২৬ বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।
মুহিউদ্দীন খান
২৬ বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
সমকালীন বাংলা
২৬ বস্তুত সেই দিন উহারা আত্মসর্মপণ করিবে
জহুরুল হক
২৭ আর তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে প্রশ্ন করে - -
Arabic, with marks
٢٧ وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
বয়ান ফাউন্ডেশন
২৭ আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,
মুহিউদ্দীন খান
২৭ তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
সমকালীন বাংলা
২৭ এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে -
জহুরুল হক
২৮ তারা বলবে - - ''তোমরাই তো নিশ্চয়ই আমাদের কাছে আসতে ডান দিকে থেকে।’’
Arabic, with marks
٢٨ قَالُوا إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ
বয়ান ফাউন্ডেশন
২৮ তারা বলবে, ‘তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে’।* * এ আয়াতে اليمين বলতে দীন বুঝানো হয়েছে। কারো কারো মতে এ দ্বারা শক্তি-সামর্থ্য বা কল্যাণ-স্বাচ্ছন্দ্য বুঝানো হয়েছে।
মুহিউদ্দীন খান
২৮ বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
সমকালীন বাংলা
২৮ উহারা বলিবে, ‘তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে।’
জহুরুল হক
২৯ তারা বলবে - - ''না, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
Arabic, with marks
٢٩ قَالُوا بَل لَّمْ تَكُونُوا مُؤْمِنِينَ
বয়ান ফাউন্ডেশন
২৯ জবাবে তারা (নেতৃস্থানীয় কাফিররা) বলবে, ‘বরং তোমরা তো মুমিন ছিলে না’।
মুহিউদ্দীন খান
২৯ তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
সমকালীন বাংলা
২৯ তাহারা বলিবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
জহুরুল হক
৩০ ''আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিল না, বরং তোমরাই ছিলে উচ্ছৃঙ্খল লোক।
Arabic, with marks
٣٠ وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَانٍ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَاغِينَ
বয়ান ফাউন্ডেশন
৩০ আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না, বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী কওম’।
মুহিউদ্দীন খান
৩০ এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
সমকালীন বাংলা
৩০ ‘এবং তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না ; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
জহুরুল হক
৩১ ''সেজন্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর বাণী সত্য প্রতিপন্ন হয়েছে, আমরা নিশ্চয়ই আস্বাদন করতে যাচ্ছি।
Arabic, with marks
٣١ فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا ۖ إِنَّا لَذَائِقُونَ
বয়ান ফাউন্ডেশন
৩১ ‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা আস্বাদন করব (আযাব)’।
মুহিউদ্দীন খান
৩১ আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
সমকালীন বাংলা
৩১ ‘আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে, আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে।
জহুরুল হক
৩২ ''বস্তুত আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম, কেননা আমরা নিজেরাই বিপথগামী ছিলাম।’’
Arabic, with marks
٣٢ فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ
বয়ান ফাউন্ডেশন
৩২ ‘আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি, কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত’।
মুহিউদ্দীন খান
৩২ আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
সমকালীন বাংলা
৩২ ‘আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।’
জহুরুল হক
৩৩ সুতরাং সেইদিন তারা নিশ্চয়ই শাস্তিতে একে অন্যের শরিক হবে।
Arabic, with marks
٣٣ فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৩ নিশ্চয় তারা সেদিন আযাবে অংশীদার হবে।
মুহিউদ্দীন খান
৩৩ তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
সমকালীন বাংলা
৩৩ উহারা সকলেই সেই দিন শাস্তির শরীক হইবে।
জহুরুল হক
৩৪ নিঃসন্দেহ এইরূপই আমরা অপরাধীদের প্রতি করে থাকি।
Arabic, with marks
٣٤ إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
বয়ান ফাউন্ডেশন
৩৪ অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।
মুহিউদ্দীন খান
৩৪ অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
সমকালীন বাংলা
৩৪ অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।
জহুরুল হক
৩৫ নিঃসন্দেহ যখন তাদের বলা হতো - - 'আল্লাহ্ ছাড়া অন্য উপাস্য নেই’, তখন তারা হামবড়াই করত,
Arabic, with marks
٣٥ إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৫ তাদেরকে যখন বলা হত, ‘আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’, তখন নিশ্চয় তারা অহঙ্কার করত।
মুহিউদ্দীন খান
৩৫ তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
সমকালীন বাংলা
৩৫ তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কােন উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রর্দশন করত।
জহুরুল হক
৩৬ আর তারা বলত - - ''কী! আমরা কি আমাদের উপাস্যদের সত্যিই ত্যাগ করব একজন পাগলা কবির কারণে?’’
Arabic, with marks
٣٦ وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর বলত, ‘আমরা কি এক পাগল কবির জন্য আমাদের উপাস্যদের ছেড়ে দেব?’
মুহিউদ্দীন খান
৩৬ এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
সমকালীন বাংলা
৩৬ এবং বলিত, ‘আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহ্গণকে বর্জন করিব?’
জহুরুল হক
৩৭ বস্তুত তিনি সত্য নিয়ে এসেছেন, আর রসূলগণকে তিনি সত্য প্রতিপন্ন করেছেন।
Arabic, with marks
٣٧ بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
৩৭ বরং সে সত্য নিয়ে এসেছিল এবং সে রাসূলদেরকে সত্য বলে ঘোষণা দিয়েছিল।
মুহিউদ্দীন খান
৩৭ না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
সমকালীন বাংলা
৩৭ বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসূলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে।
জহুরুল হক
৩৮ তোমরা নিশ্চয়ই মর্মন্তুদ শাস্তি আস্বাদন করতেই যাচ্ছ,
Arabic, with marks
٣٨ إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ الْأَلِيمِ
বয়ান ফাউন্ডেশন
৩৮ অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করবে।
মুহিউদ্দীন খান
৩৮ তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
সমকালীন বাংলা
৩৮ তোমরা অবশ্যই মর্মন্তুদ শাস্তির আস্বাদ গ্রহণ করিবে।
জহুরুল হক
৩৯ আর তোমাদের প্রতিদান দেওয়া হবে না তোমরা যা করতে তা ব্যতীত, - -
Arabic, with marks
٣٩ وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
বয়ান ফাউন্ডেশন
৩৯ আর তোমরা যে আমল করতে শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।
মুহিউদ্দীন খান
৩৯ তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
সমকালীন বাংলা
৩৯ এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে -
জহুরুল হক
৪০ আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
Arabic, with marks
٤٠ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বয়ান ফাউন্ডেশন
৪০ অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া;
মুহিউদ্দীন খান
৪০ তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
সমকালীন বাংলা
৪০ তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
জহুরুল হক
৪১ এরাই - - এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক,
Arabic, with marks
٤١ أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
বয়ান ফাউন্ডেশন
৪১ তাদের জন্য থাকবে নির্ধারিত রিয্ক,
মুহিউদ্দীন খান
৪১ তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
সমকালীন বাংলা
৪১ তাহাদের জন্য আছে নির্ধারিত রিযিক -
জহুরুল হক
৪২ ফলমূল, আর তারা হবে সম্মানিত - -
Arabic, with marks
٤٢ فَوَاكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ
বয়ান ফাউন্ডেশন
৪২ ফলমূল; আর তারা হবে সম্মানিত,
মুহিউদ্দীন খান
৪২ ফল - মূল এবং তারা সম্মানিত।
সমকালীন বাংলা
৪২ ফলমূল; আর তাহারা হইবে সম্মানিত,
জহুরুল হক
৪৩ আনন্দময় উদ্যানে,
Arabic, with marks
٤٣ فِي جَنَّاتِ النَّعِيمِ
বয়ান ফাউন্ডেশন
৪৩ নি‘আমত-ভরা জান্নাতে,
মুহিউদ্দীন খান
৪৩ নেয়ামতের উদ্যানসমূহ।
সমকালীন বাংলা
৪৩ সুখদ - কাননে
জহুরুল হক
৪৪ তখতের উপরে মুখোমুখি হয়ে রইবে।
Arabic, with marks
٤٤ عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
বয়ান ফাউন্ডেশন
৪৪ মুখোমুখি পালঙ্কে।
মুহিউদ্দীন খান
৪৪ মুখোমুখি হয়ে আসনে আসীন।
সমকালীন বাংলা
৪৪ তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে।
জহুরুল হক
৪৫ তাদের কাছে ঘুরে ফিরে পরিবেশন করা হবে নির্মল ফোয়ারা থেকে এক শরবতের পাত্র, - -
Arabic, with marks
٤٥ يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍ
বয়ান ফাউন্ডেশন
৪৫ তাদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপাত্র,
মুহিউদ্দীন খান
৪৫ তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
সমকালীন বাংলা
৪৫ তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে।
জহুরুল হক
৪৬ সাদা সুস্বাদু পানকারীদের জন্য।
Arabic, with marks
٤٦ بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ
বয়ান ফাউন্ডেশন
৪৬ সাদা, পানকারীদের জন্য সুস্বাদু।
মুহিউদ্দীন খান
৪৬ সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
সমকালীন বাংলা
৪৬ শুভ্র উজ্জ্বল, যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু।
জহুরুল হক
৪৭ এতে মাথাব্যথা নেই, আর তারা এ থেকে মাতালও হবে না।
Arabic, with marks
٤٧ لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
বয়ান ফাউন্ডেশন
৪৭ তাতে থাকবে না ক্ষতিকর কিছু* এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না। * غول অর্থ নেশা, মাতলামি, মাথাব্যথা ও পেটের পীড়া।
মুহিউদ্দীন খান
৪৭ তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
সমকালীন বাংলা
৪৭ উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে না,
জহুরুল হক
৪৮ আর তাদের কাছে থাকবে সলাজ - নম্র আয়তলোচন, - -
Arabic, with marks
٤٨ وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ
বয়ান ফাউন্ডেশন
৪৮ তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা।
মুহিউদ্দীন খান
৪৮ তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
সমকালীন বাংলা
৪৮ তাহাদের সঙ্গে থাকিবে আনতনয়না, আয়তলোচনা হূরীগণ।
জহুরুল হক
৪৯ যেন তারা সুরক্ষিত ডিম।
Arabic, with marks
٤٩ كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
বয়ান ফাউন্ডেশন
৪৯ তারা যেন আচ্ছাদিত ডিম।
মুহিউদ্দীন খান
৪৯ যেন তারা সুরক্ষিত ডিম।
সমকালীন বাংলা
৪৯ তাহারা যেন সুরক্ষিত ডিম্ব।
জহুরুল হক
৫০ তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে।
Arabic, with marks
٥٠ فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
বয়ান ফাউন্ডেশন
৫০ অতঃপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।
মুহিউদ্দীন খান
৫০ অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
সমকালীন বাংলা
৫০ তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে।
জহুরুল হক
৫১ তাদের মধ্যে কোনো এক বক্তা বলবে - - ''আমার অবশ্য এক বন্ধু ছিল,
Arabic, with marks
٥١ قَالَ قَائِلٌ مِّنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ
বয়ান ফাউন্ডেশন
৫১ তাদের একজন বলবে, (‘পৃথিবীতে) আমার এক সঙ্গী ছিল’,
মুহিউদ্দীন খান
৫১ তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
সমকালীন বাংলা
৫১ তাহাদের কেহ বলিবে, ‘আমার ছিল এক সঙ্গী;
জহুরুল হক
৫২ ''সে বলত, 'তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যেকার?
Arabic, with marks
٥٢ يَقُولُ أَإِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ
বয়ান ফাউন্ডেশন
৫২ সে বলত, ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে’।
মুহিউদ্দীন খান
৫২ সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
সমকালীন বাংলা
৫২ ‘সে বলিত, ‘তুমি কি ইহাতে বিশ্বাসী যে,
জহুরুল হক
৫৩ ''কী! যখন আমরা মরে যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব, তখন কি আমরা ঠিকঠিকই প্রতিফল ভোগ করব’?’’
Arabic, with marks
٥٣ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৩ ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?
মুহিউদ্দীন খান
৫৩ আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
সমকালীন বাংলা
৫৩ ‘আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হইবে?’
জহুরুল হক
৫৪ সে বলবে - - ''তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’’
Arabic, with marks
٥٤ قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
বয়ান ফাউন্ডেশন
৫৪ আল্লাহ বলবেন, ‘তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’
মুহিউদ্দীন খান
৫৪ আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
সমকালীন বাংলা
৫৪ আল্লাহ বলবনে, তােমরা কি তাকে উকি দয়িে দখেতে চাও?
জহুরুল হক
৫৫ তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।
Arabic, with marks
٥٥ فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ
বয়ান ফাউন্ডেশন
৫৫ অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) দেখবে জাহান্নামের মধ্যস্থলে।
মুহিউদ্দীন খান
৫৫ অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
সমকালীন বাংলা
৫৫ অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে;
জহুরুল হক
৫৬ সে বলবে - - ''আল্লাহ্ র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে,
Arabic, with marks
٥٦ قَالَ تَاللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
বয়ান ফাউন্ডেশন
৫৬ সে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে’।
মুহিউদ্দীন খান
৫৬ সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
সমকালীন বাংলা
৫৬ বলিবে, আল্লাহর কসম, তুমি তাে আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে,
জহুরুল হক
৫৭ ''আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকত তবে আমিও নিশ্চয় উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম।’’
Arabic, with marks
٥٧ وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنتُ مِنَ الْمُحْضَرِينَ
বয়ান ফাউন্ডেশন
৫৭ ‘আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম’।
মুহিউদ্দীন খান
৫৭ আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
সমকালীন বাংলা
৫৭ ‘আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাযিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হইতাম।
জহুরুল হক
৫৮ ''তবে কি আমরা মরতে যাচ্ছি না, - -
Arabic, with marks
٥٨ أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
বয়ান ফাউন্ডেশন
৫৮ (জান্নাতবাসী ব্যক্তি বলবে) ‘তাহলে আমরা কি আর মরব না’?
মুহিউদ্দীন খান
৫৮ এখন আমাদের আর মৃত্যু হবে না।
সমকালীন বাংলা
৫৮ ‘আমাদের তো আর মৃত্যু হইবে না
জহুরুল হক
৫৯ ''আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত, আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না।
Arabic, with marks
٥٩ إِلَّا مَوْتَتَنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
বয়ান ফাউন্ডেশন
৫৯ ‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া, আর আমরা কি আযাবপ্রাপ্ত হব না’?
মুহিউদ্দীন খান
৫৯ আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
সমকালীন বাংলা
৫৯ ‘প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না!’
জহুরুল হক
৬০ ''নিশ্চয়ই এই - - এটিই তো মহাসাফল্য!’’
Arabic, with marks
٦٠ إِنَّ هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ
বয়ান ফাউন্ডেশন
৬০ ‘নিশ্চয় এটি মহাসাফল্য!’
মুহিউদ্দীন খান
৬০ নিশ্চয় এই মহা সাফল্য।
সমকালীন বাংলা
৬০ ইহা তো মহাসাফল্য,
জহুরুল হক
৬১ এর অনুরূপ অবস্থার জন্য তবে কর্মীরা কাজ করে যাক।
Arabic, with marks
٦١ لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ
বয়ান ফাউন্ডেশন
৬১ এরূপ সাফল্যের জন্যই ‘আমলকারীদের আমল করা উচিত।
মুহিউদ্দীন খান
৬১ এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
সমকালীন বাংলা
৬১ এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা,
জহুরুল হক
৬২ এইটিই অধিক ভাল আপ্যায়ন, না যাক্কুম গাছ?
Arabic, with marks
٦٢ أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ
বয়ান ফাউন্ডেশন
৬২ আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাক্কূম* বৃক্ষ? * অতি তিক্ত স্বাদযুক্ত জাহান্নামের এক গাছ।
মুহিউদ্দীন খান
৬২ এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
সমকালীন বাংলা
৬২ আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয় না যাক্কুম বৃক্ষ?
জহুরুল হক
৬৩ নিঃসন্দেহ আমরা এটিকে সৃষ্টি করেছি দুরাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ।
Arabic, with marks
٦٣ إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِّلظَّالِمِينَ
বয়ান ফাউন্ডেশন
৬৩ নিশ্চয় আমি তাকে যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা।
মুহিউদ্দীন খান
৬৩ আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
সমকালীন বাংলা
৬৩ জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষাস্বরূপ,
জহুরুল হক
৬৪ নিঃসন্দেহ এটি এমন এক গাছ যা দুযখের তলায় - -
Arabic, with marks
٦٤ إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ
বয়ান ফাউন্ডেশন
৬৪ নিশ্চয় এ গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়।
মুহিউদ্দীন খান
৬৪ এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
সমকালীন বাংলা
৬৪ এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে,
জহুরুল হক
৬৫ এর ফলফসল যেন শয়তানদের মুন্ডু।
Arabic, with marks
٦٥ طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ
বয়ান ফাউন্ডেশন
৬৫ এর ফল যেন শয়তানের মাথা;
মুহিউদ্দীন খান
৬৫ এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
সমকালীন বাংলা
৬৫ ইহার মোচা যেন শয়তানের মাথা
জহুরুল হক
৬৬ তারা তখন নিশ্চয় এ থেকে আহার করবে আর এর দ্বারা পেট ভর্তি করবে।
Arabic, with marks
٦٦ فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
বয়ান ফাউন্ডেশন
৬৬ নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।
মুহিউদ্দীন খান
৬৬ কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
সমকালীন বাংলা
৬৬ অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা।
জহুরুল হক
৬৭ তারপর অবশ্য তাদের জন্য এর উপরে থাকবে ফুটন্ত জলের পানীয়।
Arabic, with marks
٦٧ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
বয়ান ফাউন্ডেশন
৬৭ তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
মুহিউদ্দীন খান
৬৭ তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
সমকালীন বাংলা
৬৭ তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ।
জহুরুল হক
৬৮ তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তনস্থল হবে ভয়ঙ্কর আগুনের প্রতি।
Arabic, with marks
٦٨ ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ
বয়ান ফাউন্ডেশন
৬৮ তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে।
মুহিউদ্দীন খান
৬৮ অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
সমকালীন বাংলা
৬৮ আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে।
জহুরুল হক
৬৯ তারা আলবৎ তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্টরূপেই পেয়েছিল,
Arabic, with marks
٦٩ إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ
বয়ান ফাউন্ডেশন
৬৯ নিশ্চয় এরা নিজদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;
মুহিউদ্দীন খান
৬৯ তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
সমকালীন বাংলা
৬৯ উহারা উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপথগামী।
জহুরুল হক
৭০ তাই তারা তাদের পদচিহ্নের অন্ধ অনুসরণ করেছিল,
Arabic, with marks
٧٠ فَهُمْ عَلَىٰ آثَارِهِمْ يُهْرَعُونَ
বয়ান ফাউন্ডেশন
৭০ ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছে।
মুহিউদ্দীন খান
৭০ অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
সমকালীন বাংলা
৭০ এবং তাহাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল।
জহুরুল হক
৭১ আর তাদের আগে অধিকাংশ পূর্ববর্তীরা বিপথে গিয়েছিল,
Arabic, with marks
٧١ وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ
বয়ান ফাউন্ডেশন
৭১ আর নিশ্চয় এদের পূর্বে প্রাথমিক যুগের মানুষের বেশীরভাগই পথভ্রষ্ট হয়েছিল।
মুহিউদ্দীন খান
৭১ তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
সমকালীন বাংলা
৭১ উহাদের পূর্বেও পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হইয়াছিল,
জহুরুল হক
৭২ অথচ আমরা তাদের মধ্যে ইতিপূর্বে সতর্ককারীদের পাঠিয়েছিলাম,
Arabic, with marks
٧٢ وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
বয়ান ফাউন্ডেশন
৭২ আর অবশ্যই তাদের কাছে আমি সতর্ককারীদেরকে পাঠিয়েছিলাম;
মুহিউদ্দীন খান
৭২ আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
সমকালীন বাংলা
৭২ এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম।
জহুরুল হক
৭৩ সুতরাং চেয়ে দেখো কেমন হয়েছিল সতর্কীকৃতদের পরিণাম,
Arabic, with marks
٧٣ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنذَرِينَ
বয়ান ফাউন্ডেশন
৭৩ সুতরাং দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কী হয়েছিল!
মুহিউদ্দীন খান
৭৩ অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
সমকালীন বাংলা
৭৩ সুতরাং লক্ষ্য কর যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাহাদের পরিণাম কী হইয়াছিল!
জহুরুল হক
৭৪ শুধু আল্লাহ্ র খাস বান্দাদের ব্যতীত।
Arabic, with marks
٧٤ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বয়ান ফাউন্ডেশন
৭৪ অবশ্য আল্লাহর মনোনীত বান্দারা ছাড়া।
মুহিউদ্দীন খান
৭৪ তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
সমকালীন বাংলা
৭৪ তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র।
জহুরুল হক
৭৫ আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।
Arabic, with marks
٧٥ وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ
বয়ান ফাউন্ডেশন
৭৫ আর নিশ্চয় নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!
মুহিউদ্দীন খান
৭৫ আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
সমকালীন বাংলা
৭৫ নূহ্ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী।
জহুরুল হক
৭৬ আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম,
Arabic, with marks
٧٦ وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
বয়ান ফাউন্ডেশন
৭৬ আর তাকে ও তার পরিজনকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম।
মুহিউদ্দীন খান
৭৬ আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
সমকালীন বাংলা
৭৬ তাহাকে এবং তাহার পরিবারবর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে।
জহুরুল হক
৭৭ আর তাঁর সন্তান - সন্ততিকে আমরা বানিয়েছিলাম প্রকৃত টিকে থাকা দল,
Arabic, with marks
٧٧ وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ
বয়ান ফাউন্ডেশন
৭৭ আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,
মুহিউদ্দীন খান
৭৭ এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
সমকালীন বাংলা
৭৭ তাহার বংশধরদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশপরম্পরায়,
জহুরুল হক
৭৮ আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম - -
Arabic, with marks
٧٨ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
বয়ান ফাউন্ডেশন
৭৮ আর পরবর্তীদের মধ্যে তার জন্য (সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।
মুহিউদ্দীন খান
৭৮ আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
সমকালীন বাংলা
৭৮ আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
৭৯ সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি সালাম!
Arabic, with marks
٧٩ سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ
বয়ান ফাউন্ডেশন
৭৯ শান্তি বর্ষিত হোক নূহের উপর সকল সৃষ্টির মধ্যে।
মুহিউদ্দীন খান
৭৯ বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
সমকালীন বাংলা
৭৯ সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হউক।
জহুরুল হক
৮০ নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
Arabic, with marks
٨٠ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বয়ান ফাউন্ডেশন
৮০ নিশ্চয় এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
মুহিউদ্দীন খান
৮০ আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
সমকালীন বাংলা
৮০ এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি,
জহুরুল হক
৮১ তিনি অবশ্যই আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।
Arabic, with marks
٨١ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বয়ান ফাউন্ডেশন
৮১ নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের একজন।
মুহিউদ্দীন খান
৮১ সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
সমকালীন বাংলা
৮১ সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
জহুরুল হক
৮২ আর আমরা অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
Arabic, with marks
٨٢ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
বয়ান ফাউন্ডেশন
৮২ তারপর আমি অন্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
মুহিউদ্দীন খান
৮২ অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
সমকালীন বাংলা
৮২ অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম।
জহুরুল হক
৮৩ আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।
Arabic, with marks
٨٣ ۞ وَإِنَّ مِن شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ
বয়ান ফাউন্ডেশন
৮৩ আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।
মুহিউদ্দীন খান
৮৩ আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
সমকালীন বাংলা
৮৩ আর ইব্রাহীম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
৮৪ স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে, - -
Arabic, with marks
٨٤ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ
বয়ান ফাউন্ডেশন
৮৪ যখন সে বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।
মুহিউদ্দীন খান
৮৪ যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
সমকালীন বাংলা
৮৪ স্মরণ কর, সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধচিত্তে;
জহুরুল হক
৮৫ যখন তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে তিনি বলেছিলেন - - ''তোমরা কিসের উপাসনা করছ?
Arabic, with marks
٨٥ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ
বয়ান ফাউন্ডেশন
৮৫ যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, ‘তোমরা কিসের ইবাদত কর’?
মুহিউদ্দীন খান
৮৫ যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
সমকালীন বাংলা
৮৫ যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, ‘তোমরা কিসের পূজা করিতেছ?
জহুরুল হক
৮৬ ''তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এক মিথ্যা উপাস্যকেই কামনা কর?
Arabic, with marks
٨٦ أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ
বয়ান ফাউন্ডেশন
৮৬ ‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে চাও’?
মুহিউদ্দীন খান
৮৬ তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
সমকালীন বাংলা
৮৬ তােমরা কি আল্লাহর পরিবর্তে অলীক ইলাহগুলিকে চাও?
জহুরুল হক
৮৭ ''তাহলে বিশ্বজগতের প্রভু সন্বন্ধে কী তোমাদের ধারণা?’’
Arabic, with marks
٨٧ فَمَا ظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ
বয়ান ফাউন্ডেশন
৮৭ ‘তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কী’?
মুহিউদ্দীন খান
৮৭ বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
সমকালীন বাংলা
৮৭ ‘জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী?’
জহুরুল হক
৮৮ তারপর তারকারাজির দিকে তিনি একনজর তাকালেন,
Arabic, with marks
٨٨ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
বয়ান ফাউন্ডেশন
৮৮ অতঃপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি দিল।
মুহিউদ্দীন খান
৮৮ অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
সমকালীন বাংলা
৮৮ অতঃপর সে তারকারাজির দিকে একবার তাকাইল
জহুরুল হক
৮৯ তখন তিনি বললেন - - ''আমি যারপর নাই বিরক্ত!’’
Arabic, with marks
٨٩ فَقَالَ إِنِّي سَقِيمٌ
বয়ান ফাউন্ডেশন
৮৯ তারপর বলল, ‘আমি তো অসুস্থ’।
মুহিউদ্দীন খান
৮৯ এবং বললঃ আমি পীড়িত।
সমকালীন বাংলা
৮৯ এবং বলিল, ‘আমি অসুস্থ।’
জহুরুল হক
৯০ সুতরাং তারা তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।
Arabic, with marks
٩٠ فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ
বয়ান ফাউন্ডেশন
৯০ অতঃপর তারা পৃষ্ঠপ্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল।
মুহিউদ্দীন খান
৯০ অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
সমকালীন বাংলা
৯০ অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল।
জহুরুল হক
৯১ তারপর তিনি তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন - - ''তোমরা খাও না কেন?
Arabic, with marks
٩١ فَرَاغَ إِلَىٰ آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ
বয়ান ফাউন্ডেশন
৯১ তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল, ‘তোমরা কি খাবে না?’
মুহিউদ্দীন খান
৯১ অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
সমকালীন বাংলা
৯১ পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, ‘তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন?’
জহুরুল হক
৯২ ''তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলছ না?’’
Arabic, with marks
٩٢ مَا لَكُمْ لَا تَنطِقُونَ
বয়ান ফাউন্ডেশন
৯২ ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না’?
মুহিউদ্দীন খান
৯২ তোমাদের কি হল যে, কথা বলছ না?
সমকালীন বাংলা
৯২ ‘তোমাদের কী হইয়াছে যে, তোমরা কথা বল না?’
জহুরুল হক
৯৩ কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।
Arabic, with marks
٩٣ فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ
বয়ান ফাউন্ডেশন
৯৩ অতঃপর সে তাদের উপর সজোরে আঘাত হানল।
মুহিউদ্দীন খান
৯৩ অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
সমকালীন বাংলা
৯৩ অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল।
জহুরুল হক
৯৪ তখন তারা তাঁর দিকে ছুটে এল হতবুদ্ধি হয়ে।
Arabic, with marks
٩٤ فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ
বয়ান ফাউন্ডেশন
৯৪ তখন লোকেরা তার দিকে ছুটে আসল।
মুহিউদ্দীন খান
৯৪ তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত - সন্ত্রস্ত পদে।
সমকালীন বাংলা
৯৪ তখন ঐ লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল।
জহুরুল হক
৯৫ তিনি বললেন - - ''তোমরা কি তার উপাসনা কর যা তোমরা কেটে বানাও,
Arabic, with marks
٩٥ قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
বয়ান ফাউন্ডেশন
৯৫ সে বলল, ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলো বানাও, তোমরা কি সেগুলোর উপাসনা কর’,
মুহিউদ্দীন খান
৯৫ সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
সমকালীন বাংলা
৯৫ সে বলিল, ‘তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ কর তোমরা কি তাহাদেরই পূজা কর?
জহুরুল হক
৯৬ ''অথচ আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন আর তোমরা যা তৈরি কর তাও?’’
Arabic, with marks
٩٦ وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
বয়ান ফাউন্ডেশন
৯৬ ‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কর তা সৃষ্টি করেছেন’?
মুহিউদ্দীন খান
৯৬ অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
সমকালীন বাংলা
৯৬ অথচ আল্লাহ তা তোমাদেরকে এবং তোমরা যা নর্মিাণ করছ সবাইকে সৃষ্টি করছেনে।
জহুরুল হক
৯৭ তারা বললে - - ''এর জন্য এক কাঠামো তৈরি কর, তারপর তাকে নিক্ষেপ কর সেই ভয়ঙ্কর আগুনে।’’
Arabic, with marks
٩٧ قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ
বয়ান ফাউন্ডেশন
৯৭ তারা বলল, ‘তার জন্য একটি স্থাপনা তৈরী কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর’।
মুহিউদ্দীন খান
৯৭ তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
সমকালীন বাংলা
৯৭ উহারা বলিল, ‘ইহার জন্য এক ইমারত নির্মাণ কর, অতঃপর ইহাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ কর।’
জহুরুল হক
৯৮ কাজেই তারা তাঁর বিরুদ্ধে এক চক্রান্ত ফাঁদলো, কিন্তু আমরা তাদের হীন বানিয়ে দিলাম।
Arabic, with marks
٩٨ فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ
বয়ান ফাউন্ডেশন
৯৮ আর তারা তার ব্যাপারে একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে সম্পূর্ণ পরাভূত করে দিলাম।
মুহিউদ্দীন খান
৯৮ তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
সমকালীন বাংলা
৯৮ উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তেরর সংকল্প করিয়াছিল; কিন্তু আমি উহাদেরকে অতিশয় হেয় করিয়া দিলাম।
জহুরুল হক
৯৯ আর তিনি বললেন - - ''আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন।’’
Arabic, with marks
٩٩ وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ
বয়ান ফাউন্ডেশন
৯৯ আর সে বলল, ‘আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।
মুহিউদ্দীন খান
৯৯ সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
সমকালীন বাংলা
৯৯ সে বলিল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করিবেন;
জহুরুল হক
১০০ ''আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।’’
Arabic, with marks
١٠٠ رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
বয়ান ফাউন্ডেশন
১০০ ‘হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন’।
মুহিউদ্দীন খান
১০০ হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
সমকালীন বাংলা
১০০ ‘হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর।’
জহুরুল হক
১০১ সেজন্য আমরা তাঁকে সুসংবাদ দিলাম এক অমায়িক পুত্রসন্তানের।
Arabic, with marks
١٠١ فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ
বয়ান ফাউন্ডেশন
১০১ অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।
মুহিউদ্দীন খান
১০১ সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
সমকালীন বাংলা
১০১ অতঃপর আমি তাহাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম।
জহুরুল হক
১০২ তারপর যখন সে তাঁর সঙ্গে কাজ করার যোগ্যতায় উপনীত হল তখন তিনি বললেন - - ''হে আমার পুত্রধন! নিঃসন্দেহ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব ভেবে দেখো - - কী তুমি দেখছো ।’’ তিনি বললেন - - ''হে আমার আব্বা! আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ইন - শা - আল্লাহ্ আপনি এখনি আমাকে পাবেন অধ্যবসায়ীদের অন্তর্ভুক্ত।
Arabic, with marks
١٠٢ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
বয়ান ফাউন্ডেশন
১০২ অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, ‘হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, অতএব দেখ তোমার কী অভিমত’; সে বলল, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর
মুহিউদ্দীন খান
১০২ অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
সমকালীন বাংলা
১০২ অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মত বয়সে উপনীত হইল তখন ইবরাহীম বলিল, ‘বৎস! আমি স্বপ্নের দেখি যে, তোমাকে আমি যবেহ্ করিতেছি, এখন তোমার অভিমত কি বল?’ সে বলিল, ‘হে আমার পিতা! আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন। আল্লাহ ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন।’
জহুরুল হক
১০৩ সুতরাং তাঁরা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন এবং তিনি তাঁকে ভূপাতিত করলেন কপালের জন্য,
Arabic, with marks
١٠٣ فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
বয়ান ফাউন্ডেশন
১০৩ অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে* কাত করে শুইয়ে দিল * ইসমাঈলকে
মুহিউদ্দীন খান
১০৩ যখন পিতা - পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
সমকালীন বাংলা
১০৩ যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহীম তাহার পুত্রকে কাত করিয়া শায়িত করিল,
জহুরুল হক
১০৪ তখনই আমরা তাঁকে ডেকে বললাম - - ''হে ইব্রাহীম!
Arabic, with marks
١٠٤ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ
বয়ান ফাউন্ডেশন
১০৪ তখন আমি তাকে আহবান করে বললাম, ‘হে ইবরাহীম,
মুহিউদ্দীন খান
১০৪ তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
সমকালীন বাংলা
১০৪ তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, ‘হে ইব্রাহীম!
জহুরুল হক
১০৫ ''তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
Arabic, with marks
١٠٥ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১০৫ ‘তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি’।
মুহিউদ্দীন খান
১০৫ তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সমকালীন বাংলা
১০৫ ‘তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে!’ - এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১০৬ ''নিশ্চয়ই এটি - - এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।’’
Arabic, with marks
١٠٦ إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ
বয়ান ফাউন্ডেশন
১০৬ ‘নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা’।
মুহিউদ্দীন খান
১০৬ নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
সমকালীন বাংলা
১০৬ নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
জহুরুল হক
১০৭ আর আমরা তাঁকে বদলা দিয়েছিলাম এক মহান কুরবানি।
Arabic, with marks
١٠٧ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
বয়ান ফাউন্ডেশন
১০৭ আর আমি এক মহান যবেহের* বিনিময়ে তাকে মুক্ত করলাম। * তা ছিল একটি জান্নাতী দুম্বা।
মুহিউদ্দীন খান
১০৭ আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
সমকালীন বাংলা
১০৭ আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানীর বিনিময়ে।
জহুরুল হক
১০৮ আর আমরা তাঁর জন্য পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
Arabic, with marks
١٠٨ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
বয়ান ফাউন্ডেশন
১০৮ আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি।
মুহিউদ্দীন খান
১০৮ আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
সমকালীন বাংলা
১০৮ আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
১০৯ ইব্রাহীমের প্রতি ''সালাম’’।
Arabic, with marks
١٠٩ سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ
বয়ান ফাউন্ডেশন
১০৯ ইবরাহীমের প্রতি সালাম।
মুহিউদ্দীন খান
১০৯ ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
সমকালীন বাংলা
১০৯ ইব্রাহীমের উপর শান্তি বর্ষিত হউক!
জহুরুল হক
১১০ এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।
Arabic, with marks
١١٠ كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১১০ এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
মুহিউদ্দীন খান
১১০ এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সমকালীন বাংলা
১১০ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১১১ নিঃসন্দেহ তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
Arabic, with marks
١١١ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১১১ নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
মুহিউদ্দীন খান
১১১ সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
সমকালীন বাংলা
১১১ নিশ্চয়ই সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম;
জহুরুল হক
১১২ আর আমরা তাঁকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের - - একজন নবী সৎপথাবলন্বীদের মধ্যেকার।
Arabic, with marks
١١٢ وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ
বয়ান ফাউন্ডেশন
১১২ আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হিসেবে,
মুহিউদ্দীন খান
১১২ আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
সমকালীন বাংলা
১১২ আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইস্হাকের, সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম,
জহুরুল হক
১১৩ আর আমরা আশীর্বাদ বর্ষণ করেছিলাম তাঁর উপরে ও ইসহাকের উপরে। আর তাঁদের দুজনের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছেন সৎকর্মশীল, আর কেউ হচ্ছে তাদের নিজেদের প্রতি স্পষ্টভাবে অন্যায়াচারী।
Arabic, with marks
١١٣ وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ
বয়ান ফাউন্ডেশন
১১৩ আর আমি তাকে ও ইসহাককে বরকত দান করেছিলাম, আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল এবং কেউ নিজের প্রতি স্পষ্ট যালিম।
মুহিউদ্দীন খান
১১৩ তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
সমকালীন বাংলা
১১৩ আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইস্হাককেও; তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।
জহুরুল হক
১১৪ আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম,
Arabic, with marks
١١٤ وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
বয়ান ফাউন্ডেশন
১১৪ আর আমি নিশ্চয় হারূন ও মূসার প্রতি অনুগ্রহ করেছিলাম,
মুহিউদ্দীন খান
১১৪ আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
সমকালীন বাংলা
১১৪ আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারূনের প্রতি,
জহুরুল হক
১১৫ আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।
Arabic, with marks
١١٥ وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
বয়ান ফাউন্ডেশন
১১৫ আর আমি তাদেরকে ও তাদের কওমকে মহাসংকট থেকে নাজাত দিয়েছিলাম।
মুহিউদ্দীন খান
১১৫ তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
সমকালীন বাংলা
১১৫ এবং তাহাদেরকে এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হইতে।
জহুরুল হক
১১৬ আর আমরা তাঁদের সাহায্য করেছিলাম, সেজন্য তাঁরা খোদ বিজয়ী হয়েছিলেন।
Arabic, with marks
١١٦ وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ الْغَالِبِينَ
বয়ান ফাউন্ডেশন
১১৬ আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
মুহিউদ্দীন খান
১১৬ আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
সমকালীন বাংলা
১১৬ আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী।
জহুরুল হক
১১৭ আর তাঁদের উভয়কে আমরা দিয়েছিলাম এক স্পষ্ট গ্রন্থ,
Arabic, with marks
١١٧ وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ
বয়ান ফাউন্ডেশন
১১৭ আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব দান করেছিলাম।
মুহিউদ্দীন খান
১১৭ আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
সমকালীন বাংলা
১১৭ আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব।
জহুরুল হক
১১৮ আর তাঁদের উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল - সঠিক পথে,
Arabic, with marks
١١٨ وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
বয়ান ফাউন্ডেশন
১১৮ আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
মুহিউদ্দীন খান
১১৮ এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
সমকালীন বাংলা
১১৮ এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে।
জহুরুল হক
১১৯ আর তাদের জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
Arabic, with marks
١١٩ وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ
বয়ান ফাউন্ডেশন
১১৯ আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি।
মুহিউদ্দীন খান
১১৯ আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
সমকালীন বাংলা
১১৯ আমি তাহাদের উভয়কে পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
১২০ মূসা ও হারূনের প্রতি ''সালাম’’।
Arabic, with marks
١٢٠ سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
বয়ান ফাউন্ডেশন
১২০ মূসা ও হারূনের প্রতি সালাম।
মুহিউদ্দীন খান
১২০ মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
সমকালীন বাংলা
১২০ মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হউক!
জহুরুল হক
১২১ এইভাবেই আমরা অবশ্য প্রতিদান দিই সৎকর্মশীলদের।
Arabic, with marks
١٢١ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১২১ আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
মুহিউদ্দীন খান
১২১ এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সমকালীন বাংলা
১২১ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১২২ নিশ্চয় তাঁরা ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
Arabic, with marks
١٢٢ إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১২২ নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
মুহিউদ্দীন খান
১২২ তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
সমকালীন বাংলা
১২২ তাহারা উভয়েই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
১২৩ আর নিশ্চয়ই ইল্য়াস রসূলগণের মধ্যেকার ছিলেন।
Arabic, with marks
١٢٣ وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
১২৩ আর ইলইয়াসও ছিল রাসূলদের একজন।
মুহিউদ্দীন খান
১২৩ নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
সমকালীন বাংলা
১২৩ ইল্ইয়াসও ছিল রাসূলদের একজন।
জহুরুল হক
১২৪ স্মরণ করো, তিনি তাঁর স্বজাতিকে বলেছিলেন - - ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
Arabic, with marks
١٢٤ إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ
বয়ান ফাউন্ডেশন
১২৪ যখন সে তার কওমকে বলেছিল ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না’?
মুহিউদ্দীন খান
১২৪ যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
সমকালীন বাংলা
১২৪ স্মরণ কর, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘তোমরা কি সাবধান হইবে না?
জহুরুল হক
১২৫ ''তোমরা কি বা’লকে ডাকবে, আর পরিত্যাগ করবে সৃষ্টিকর্তাদের সর্বশ্রেষ্ঠজনকে,
Arabic, with marks
١٢٥ أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ
বয়ান ফাউন্ডেশন
১২৫ তোমরা কি ‘বা’ল’ কে* ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা- * بعل একটি দেবতার নাম, যার উপাসনা তারা করত।
মুহিউদ্দীন খান
১২৫ তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
সমকালীন বাংলা
১২৫ ‘তোমরা কি বা‘আলকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা -
জহুরুল হক
১২৬ আল্লাহ্ কে - - তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু?’’
Arabic, with marks
١٢٦ اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
বয়ান ফাউন্ডেশন
১২৬ আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব’?
মুহিউদ্দীন খান
১২৬ যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
সমকালীন বাংলা
১২৬ যনিি আল্লাহ তা তোমাদের পালনর্কতা এবং তা তোমাদের র্পূবপুরুষদরে পালনর্কতা?
জহুরুল হক
১২৭ কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সেজন্য তাদের নিশ্চয়ই হাজির করা হবে,
Arabic, with marks
١٢٧ فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
বয়ান ফাউন্ডেশন
১২৭ কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (আযাবের জন্য) উপস্থিত করা হবে।
মুহিউদ্দীন খান
১২৭ অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
সমকালীন বাংলা
১২৭ কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল, কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে।
জহুরুল হক
১২৮ শুধু আল্লাহ্ র একনিষ্ঠ বান্দাদের ব্যতীত।
Arabic, with marks
١٢٨ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বয়ান ফাউন্ডেশন
১২৮ আল্লাহর (আনুগত্যের জন্য) মনোনীত বান্দাগণ ছাড়া ।
মুহিউদ্দীন খান
১২৮ কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
সমকালীন বাংলা
১২৮ কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
জহুরুল হক
১২৯ আর তাঁর জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম - -
Arabic, with marks
١٢٩ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
বয়ান ফাউন্ডেশন
১২৯ আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি।
মুহিউদ্দীন খান
১২৯ আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
সমকালীন বাংলা
১২৯ আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি।
জহুরুল হক
১৩০ ইল্য়াসীনের উপরে ''সালাম’’।
Arabic, with marks
١٣٠ سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩০ ইলইয়াসের প্রতি সালাম।
মুহিউদ্দীন খান
১৩০ ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
সমকালীন বাংলা
১৩০ ইল্ইয়াসীনের উপর শান্তি বর্ষিত হউক।
জহুরুল হক
১৩১ নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
Arabic, with marks
١٣١ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩১ নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
মুহিউদ্দীন খান
১৩১ এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
সমকালীন বাংলা
১৩১ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
জহুরুল হক
১৩২ তিনি নিশ্চয়ই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
Arabic, with marks
١٣٢ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩২ নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
মুহিউদ্দীন খান
১৩২ সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
সমকালীন বাংলা
১৩২ সে তো ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
জহুরুল হক
১৩৩ আর অবশ্যই লূত ছিলেন রসূলগণের মধ্যেকার।
Arabic, with marks
١٣٣ وَإِنَّ لُوطًا لَّمِنَ الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩৩ আর নিশ্চয় লূতও ছিল রাসূলদেরই একজন।
মুহিউদ্দীন খান
১৩৩ নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
সমকালীন বাংলা
১৩৩ লূতও ছিল রাসূলদের একজন।
জহুরুল হক
১৩৪ স্মরণ কর! তাঁকে ও তাঁর পরিজনকে উদ্ধার করেছিলাম, সব ক’জনকেই - -
Arabic, with marks
١٣٤ إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩৪ যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে নাজাত দিয়েছিলাম-
মুহিউদ্দীন খান
১৩৪ যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
সমকালীন বাংলা
১৩৪ আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম -
জহুরুল হক
১৩৫ এক বৃদ্ধাকে ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া দলের।
Arabic, with marks
١٣٥ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩৫ পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া ।
মুহিউদ্দীন খান
১৩৫ কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
সমকালীন বাংলা
১৩৫ এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
জহুরুল হক
১৩৬ তারপর আমরা অবশিষ্টদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
Arabic, with marks
١٣٦ ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩৬ অতঃপর আমি অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।
মুহিউদ্দীন খান
১৩৬ অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
সমকালীন বাংলা
১৩৬ অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম।
জহুরুল হক
১৩৭ আর নিঃসন্দেহ তোমরা তো তাদের অতিক্রম করে থাক সকালবেলায়,
Arabic, with marks
١٣٧ وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩৭ আর তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) উপর দিয়ে অতিক্রম করে থাক সকালে-
মুহিউদ্দীন খান
১৩৭ তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
সমকালীন বাংলা
১৩৭ তোমরা তো উহাদের ধ্বংসাবশেষগুলি অতিক্রম করিয়া থাক সকালে ও
জহুরুল হক
১৩৮ এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।
Arabic, with marks
١٣٨ وَبِاللَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ
বয়ান ফাউন্ডেশন
১৩৮ ও রাতে। তবুও কি তোমরা বুঝবে না?
মুহিউদ্দীন খান
১৩৮ এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
সমকালীন বাংলা
১৩৮ সন্ধ্যায়। তবুও কি তোমরা অনুধাবন করিবে না?
জহুরুল হক
১৩৯ আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।
Arabic, with marks
١٣٩ وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
১৩৯ আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।
মুহিউদ্দীন খান
১৩৯ আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
সমকালীন বাংলা
১৩৯ ইউনুসও ছিল রাসূলদের একজন।
জহুরুল হক
১৪০ স্মরণ করো! তিনি বোঝাই করা জাহাজে গিয়ে উঠেছিলেন।
Arabic, with marks
١٤٠ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ
বয়ান ফাউন্ডেশন
১৪০ যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।
মুহিউদ্দীন খান
১৪০ যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
সমকালীন বাংলা
১৪০ স্মরণ কর, যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌযানে পৌঁছিল,
জহুরুল হক
১৪১ তাই তিনি লটারী খেলেছিলেন, কিন্তু তিনিই হয়ে গেলেন নিক্ষিপ্তদের একজন।
Arabic, with marks
١٤١ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ
বয়ান ফাউন্ডেশন
১৪১ অতঃপর সে লটারীতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল।
মুহিউদ্দীন খান
১৪১ অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
সমকালীন বাংলা
১৪১ অতঃপর সে লটারীতে যোগদান করিল এবং পরাভূত হইল।
জহুরুল হক
১৪২ তখন একটি মাছ তাঁকে মুখে তুলে নিল, যদিও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
Arabic, with marks
١٤٢ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ
বয়ান ফাউন্ডেশন
১৪২ তারপর বড় মাছ তাকে গিলে ফেলল। আর সে (নিজেকে) ধিক্কার দিচ্ছিল।
মুহিউদ্দীন খান
১৪২ অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
সমকালীন বাংলা
১৪২ পরে এক বৃহদাকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগিল।
জহুরুল হক
১৪৩ আর তিনি যদি মহিমা জপতপে রত না থাকতেন - -
Arabic, with marks
١٤٣ فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ
বয়ান ফাউন্ডেশন
১৪৩ আর সে যদি (আল্লাহর) তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,
মুহিউদ্দীন খান
১৪৩ যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
সমকালীন বাংলা
১৪৩ যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতনে,
জহুরুল হক
১৪৪ তাহলে তিনি তার পেটে রয়ে যেতেন পুনরুত্থান দিন পর্যন্ত।
Arabic, with marks
١٤٤ لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
বয়ান ফাউন্ডেশন
১৪৪ তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার পেটেই থেকে যেত।
মুহিউদ্দীন খান
১৪৪ তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
সমকালীন বাংলা
১৪৪ তাহা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার উদরে।
জহুরুল হক
১৪৫ তারপর আমরা তাঁকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে ফেলে দিলাম, আর তিনি ছিলেন অসুস্থ।
Arabic, with marks
١٤٥ ۞ فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ
বয়ান ফাউন্ডেশন
১৪৫ অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।
মুহিউদ্দীন খান
১৪৫ অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ - বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
সমকালীন বাংলা
১৪৫ অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন।
জহুরুল হক
১৪৬ তখন তাঁর উপরে আমরা জন্মিয়েছিলাম লাউজাতীয় গাছ,
Arabic, with marks
١٤٦ وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ
বয়ান ফাউন্ডেশন
১৪৬ আর আমি একটি ইয়াকতীন* গাছ তার উপর উদগত করলাম। * শসা, কাঁকড় ও লাউ জাতীয় গাছকে ইয়কতীন বলে। যা কান্ডের উপর দাঁড়াতে পারে না। তার জন্য মাচা তৈরী করতে হয়।
মুহিউদ্দীন খান
১৪৬ আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
সমকালীন বাংলা
১৪৬ পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম.
জহুরুল হক
১৪৭ আর আমরা তাঁকে পাঠিয়েছিলাম এক লাখ বা আরো বেশী লোকের কাছে,
Arabic, with marks
١٤٧ وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
বয়ান ফাউন্ডেশন
১৪৭ এবং তাকে আমি এক লক্ষ বা তার চেয়েও বেশী লোকের কাছে পাঠালাম।
মুহিউদ্দীন খান
১৪৭ এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
সমকালীন বাংলা
১৪৭ তাহাকে আমি এক লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম।
জহুরুল হক
১৪৮ তখন তারা বিশ্বাস করেছিল, সেজন্য আমরা তাদের উপভোগ করতে দিয়েছিলাম কিছুকালের জন্য।
Arabic, with marks
١٤٨ فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ
বয়ান ফাউন্ডেশন
১৪৮ অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত উপভোগ করতে দিলাম।
মুহিউদ্দীন খান
১৪৮ তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
সমকালীন বাংলা
১৪৮ এবং তাহারা ঈমান আনিয়াছিল; ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবনোপভোগ করিতে দিলাম।
জহুরুল হক
১৪৯ সুতরাং তাদের জিজ্ঞাসা করো - - তোমার প্রভুর জন্য কি কন্যাসন্তান রয়েছে, আর তাদের জন্য পুত্রসন্তান?
Arabic, with marks
١٤٩ فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ
বয়ান ফাউন্ডেশন
১৪৯ অতএব তাদেরকে জিজ্ঞাসা কর, ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান’?
মুহিউদ্দীন খান
১৪৯ এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র - সন্তান।
সমকালীন বাংলা
১৪৯ এখন উহাদেরকে জিজ্ঞাসা কর, ‘তোমার প্রতিপালকের জন্যই কি রহিয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান?’
জহুরুল হক
১৫০ অথবা, আমরা কি ফিরিশ্তাদের নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তারা সাক্ষী ছিল?
Arabic, with marks
١٥٠ أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫০ অথবা আমি কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা তা প্রত্যক্ষ করছিল?
মুহিউদ্দীন খান
১৫০ না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
সমকালীন বাংলা
১৫০ অথবা আমি কি ফিরিশ্তাদেরকে নারীরূপে সৃষ্টি করিয়াছিলাম, আর উহারা প্রত্যক্ষ করিতেছিল?
জহুরুল হক
১৫১ এটি কি নয় যে তারা আলবৎ তাদের মিথ্যা থেকেই তো কথা বলছে, - -
Arabic, with marks
١٥١ أَلَا إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫১ জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,
মুহিউদ্দীন খান
১৫১ জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
সমকালীন বাংলা
১৫১ দেখ উহারা তো মনগড়া কথা বলে যে,
জহুরুল হক
১৫২ আল্লাহ্ জন্ম দিয়েছিলেন? আর তারা তো নিশ্চয়ই মিথ্যাবাদী।
Arabic, with marks
١٥٢ وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫২ ‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ আর তারা অবশ্যই মিথ্যাবাদী।
মুহিউদ্দীন খান
১৫২ আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
সমকালীন বাংলা
১৫২ আল্লাহ সন্তান জন্ম দয়িছেনে। নিশ্চয় তারা মথ্যিাবাদী।
জহুরুল হক
১৫৩ তিনি কি কন্যাদের পছন্দ করেছেন পুত্রদের পরিবর্তে?
Arabic, with marks
١٥٣ أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ
বয়ান ফাউন্ডেশন
১৫৩ তিনি কি পুত্রসন্তানদের উপর কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?
মুহিউদ্দীন খান
১৫৩ তিনি কি পুত্র - সন্তানের স্থলে কন্যা - সন্তান পছন্দ করেছেন?
সমকালীন বাংলা
১৫৩ তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পসন্দ করিতেন?
জহুরুল হক
১৫৪ তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো?
Arabic, with marks
١٥٤ مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫৪ তোমাদের কী হল? তোমরা কেমন ফয়সালা করছ!
মুহিউদ্দীন খান
১৫৪ তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
সমকালীন বাংলা
১৫৪ তোমাদের কী হইয়াছে, তোমরা কিরূপ বিচার কর?
জহুরুল হক
১৫৫ তোমরা কি তবে মনোযোগ দেবে না?
Arabic, with marks
١٥٥ أَفَلَا تَذَكَّرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫৫ তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
মুহিউদ্দীন খান
১৫৫ তোমরা কি অনুধাবন কর না?
সমকালীন বাংলা
১৫৫ তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না?
জহুরুল হক
১৫৬ নাকি তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল - প্রমাণ রয়েছে?
Arabic, with marks
١٥٦ أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ
বয়ান ফাউন্ডেশন
১৫৬ নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?
মুহিউদ্দীন খান
১৫৬ না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
সমকালীন বাংলা
১৫৬ তোমাদের কী সুস্পষ্ট দলীল - প্রমাণ আছে?
জহুরুল হক
১৫৭ তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।
Arabic, with marks
١٥٧ فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ
বয়ান ফাউন্ডেশন
১৫৭ অতএব তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব নিয়ে আস।
মুহিউদ্দীন খান
১৫৭ তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
সমকালীন বাংলা
১৫৭ তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত কর।
জহুরুল হক
১৫৮ আর তারা তাঁর মধ্যে ও জিনদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। আর জিনরা তো জেনেই ফেলেছে যে তাদের অবশ্যই উপস্থাপিত করা হবে।
Arabic, with marks
١٥٨ وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫৮ আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও উপস্থিত করা হবে।
মুহিউদ্দীন খান
১৫৮ তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
সমকালীন বাংলা
১৫৮ উহারা আল্লাহ্ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, অথচ জিনেরা জানে তাহাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য।
জহুরুল হক
১৫৯ আল্লাহ্ রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে, - -
Arabic, with marks
١٥٩ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
বয়ান ফাউন্ডেশন
১৫৯ আল্লাহ সে সব থেকে অতিপবিত্র ও মহান, যা তারা আরোপ করে,
মুহিউদ্দীন খান
১৫৯ তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
সমকালীন বাংলা
১৫৯ তারা যা বলে তা থাকলে আল্লাহ পবত্রি।
জহুরুল হক
১৬০ আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
Arabic, with marks
١٦٠ إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বয়ান ফাউন্ডেশন
১৬০ তবে আল্লাহর (আনুগত্যের জন্য) নির্বাচিত বান্দাগণ ছাড়া।
মুহিউদ্দীন খান
১৬০ তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
সমকালীন বাংলা
১৬০ তবে যারা আল্লাহর নষ্ঠিাবান বান্দা, তারা গ্রফেতার হয়ে আসবে না।
জহুরুল হক
১৬১ অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা - -
Arabic, with marks
١٦١ فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
বয়ান ফাউন্ডেশন
১৬১ নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের ইবাদাত কর তারা-
মুহিউদ্দীন খান
১৬১ অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
সমকালীন বাংলা
১৬১ তোমরা এবং তোমরা যাহাদের ‘ইবাদত কর উহারা -
জহুরুল হক
১৬২ তোমরা তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকারী হতে পারবে না, - -
Arabic, with marks
١٦٢ مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ
বয়ান ফাউন্ডেশন
১৬২ তোমরা আল্লাহর ব্যাপারে (মুমিনদের) কাউকে বিভ্রান্ত করতে পারবে না।
মুহিউদ্দীন খান
১৬২ তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
সমকালীন বাংলা
১৬২ তাদরে কাউকইে তােমরা আল্লাহ সর্ম্পকে বভ্রিান্ত করতে পারবে না।
জহুরুল হক
১৬৩ তাকে ব্যতীত যে জ্বলন্ত আগুনে পুড়তে চায়।
Arabic, with marks
١٦٣ إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
বয়ান ফাউন্ডেশন
১৬৩ জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া।
মুহিউদ্দীন খান
১৬৩ শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
সমকালীন বাংলা
১৬৩ কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত।
জহুরুল হক
১৬৪ আর ''আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই,
Arabic, with marks
١٦٤ وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ
বয়ান ফাউন্ডেশন
১৬৪ আমাদের* প্রত্যেকের জন্যই একটা নির্ধারিতস্থান** রয়েছে। *এটা ফেরেশতাদের বক্তব্য।
মুহিউদ্দীন খান
১৬৪ আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
সমকালীন বাংলা
১৬৪ আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রহিয়াছে,
জহুরুল হক
১৬৫ ''আর নিশ্চয়ই আমরা, আমরাই তো সারিবদ্ধভাবে দাঁড়াব,
Arabic, with marks
١٦٥ وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ
বয়ান ফাউন্ডেশন
১৬৫ আর অবশ্যই আমরা সারিবদ্ধ ।
মুহিউদ্দীন খান
১৬৫ এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
সমকালীন বাংলা
১৬৫ আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
জহুরুল হক
১৬৬ ''আর অবশ্য আমরা, আলবৎ আমরা জপ করতে থাকব।’’
Arabic, with marks
١٦٦ وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ
বয়ান ফাউন্ডেশন
১৬৬ আর আমরা অবশ্যই তাসবীহ পাঠকারী।
মুহিউদ্দীন খান
১৬৬ এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
সমকালীন বাংলা
১৬৬ ‘এবং আমরা অবশ্যই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।’
জহুরুল হক
১৬৭ আর নিশ্চয়ই তারা বলতে থাকতো - -
Arabic, with marks
١٦٧ وَإِن كَانُوا لَيَقُولُونَ
বয়ান ফাউন্ডেশন
১৬৭ আর তারা (মক্কাবাসীরা) বলত,
মুহিউদ্দীন খান
১৬৭ তারা তো বলতঃ
সমকালীন বাংলা
১৬৭ উহারাই তো বলিয়া আসিয়াছে,
জহুরুল হক
১৬৮ ''যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কাছ থেকে কোনো স্মরণীয় গ্রন্থ থাকতো,
Arabic, with marks
١٦٨ لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ
বয়ান ফাউন্ডেশন
১৬৮ ‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,
মুহিউদ্দীন খান
১৬৮ যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
সমকালীন বাংলা
১৬৮ পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকিত,
জহুরুল হক
১৬৯ ''তাহলে আমরা আল্লাহ্ র নিষ্ঠাবান বান্দা হতে পারতাম।’’
Arabic, with marks
١٦٩ لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
বয়ান ফাউন্ডেশন
১৬৯ তাহলে অবশ্যই আমরা আল্লাহর মনোনীত বান্দা হতাম’।
মুহিউদ্দীন খান
১৬৯ তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
সমকালীন বাংলা
১৬৯ তবে আমরা অবশ্যই আল্লাহর মনােনীত বান্দা হতাম।
জহুরুল হক
১৭০ কিন্তু তারা এতে অবিশ্বাস পোষণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।
Arabic, with marks
١٧٠ فَكَفَرُوا بِهِ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭০ অতঃপর তারা তা অস্বীকার করল অতএব শীঘ্রই তারা জানতে পারবে (এর পরিণাম)।
মুহিউদ্দীন খান
১৭০ বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
সমকালীন বাংলা
১৭০ কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে;
জহুরুল হক
১৭১ আর অবশ্যই আমাদের বক্তব্য আমাদের বান্দাদের - - প্রেরিত পুরুষদের, জন্য সাব্যস্ত হয়েই গেছে, - -
Arabic, with marks
١٧١ وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
১৭১ আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,
মুহিউদ্দীন খান
১৭১ আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
সমকালীন বাংলা
১৭১ আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে,
জহুরুল হক
১৭২ নিঃসন্দেহ তাঁরা - - তাঁরাই তো হবে সাহায্যপ্রাপ্ত,
Arabic, with marks
١٧٢ إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭২ ‘অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে’।
মুহিউদ্দীন খান
১৭২ অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
সমকালীন বাংলা
১৭২ অবশ্যই তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে,
জহুরুল হক
১৭৩ আর নিঃসন্দেহ আমাদের সেনাদল - - তারাই তো হবে বিজয়ী।
Arabic, with marks
١٧٣ وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭৩ আর নিশ্চয় আমার বাহিনীই বিজয়ী হবে।
মুহিউদ্দীন খান
১৭৩ আর আমার বাহিনীই হয় বিজয়ী।
সমকালীন বাংলা
১৭৩ এবং আমার বাহিনীই হইবে বিজয়ী।
জহুরুল হক
১৭৪ অতএব তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
Arabic, with marks
١٧٤ فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
বয়ান ফাউন্ডেশন
১৭৪ অতএব কিছু কাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাক।
মুহিউদ্দীন খান
১৭৪ অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
সমকালীন বাংলা
১৭৪ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা কর।
জহুরুল হক
১৭৫ আর তাদের প্রতি লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
Arabic, with marks
١٧٥ وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭৫ আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারা দেখবে (এর পরিণাম) ।
মুহিউদ্দীন খান
১৭৫ এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
সমকালীন বাংলা
১৭৫ তুমি উহাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে।
জহুরুল হক
১৭৬ তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
Arabic, with marks
١٧٦ أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭৬ তারা কি আমার আযাব ত্বরান্বিত করতে চায়?
মুহিউদ্দীন খান
১৭৬ আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
সমকালীন বাংলা
১৭৬ উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্নিত করিতে চায়?
জহুরুল হক
১৭৭ কিন্তু যখন তা তাদের আঙিনায় অবতরণ করবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
Arabic, with marks
١٧٧ فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ الْمُنذَرِينَ
বয়ান ফাউন্ডেশন
১৭৭ আর যখন তা তাদের আঙিনায় নেমে আসবে তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!
মুহিউদ্দীন খান
১৭৭ অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
সমকালীন বাংলা
১৭৭ তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়া আসিবে তখন সতর্কীকৃতদের প্রভাত হইবে কত মন্দ!
জহুরুল হক
১৭৮ আর তুমি তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
Arabic, with marks
١٧٨ وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
বয়ান ফাউন্ডেশন
১৭৮ আরো কিছু কাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাক।
মুহিউদ্দীন খান
১৭৮ আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
সমকালীন বাংলা
১৭৮ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা কর।
জহুরুল হক
১৭৯ আর লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
Arabic, with marks
١٧٩ وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
বয়ান ফাউন্ডেশন
১৭৯ আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারা দেখবে (এর পরিণাম)।
মুহিউদ্দীন খান
১৭৯ এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
সমকালীন বাংলা
১৭৯ তুমি উহাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে।
জহুরুল হক
১৮০ মহিমা কীর্তিত হোক তোমার প্রভুর - - পরম মর্যাদা সম্পন্ন প্রভুর, তারা যা - কিছু আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে।
Arabic, with marks
١٨٠ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
বয়ান ফাউন্ডেশন
১৮০ তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মানের মালিক।
মুহিউদ্দীন খান
১৮০ পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
সমকালীন বাংলা
১৮০ উহারা যাহা আরোপ করে তাহা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী।
জহুরুল হক
১৮১ আর 'সালাম’ প্রেরিতপুরুষদের উপরে।
Arabic, with marks
١٨١ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ
বয়ান ফাউন্ডেশন
১৮১ আর রাসূলদের প্রতি সালাম।
মুহিউদ্দীন খান
১৮১ পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
সমকালীন বাংলা
১৮১ শান্তি বর্ষিত হউক রাসূলদের প্রতি!
জহুরুল হক
১৮২ আর সকল প্রশংসা আল্লাহ্ রই জন্য - - বিশ্বজগতের প্রভু!
Arabic, with marks
١٨٢ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
বয়ান ফাউন্ডেশন
১৮২ আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য।
মুহিউদ্দীন খান
১৮২ সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
সমকালীন বাংলা
১৮২ সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report