Kitab

ক্বাফ

Chapter 50, 45 verses

  • জহুরুল হক
  • বয়ান ফাউন্ডেশন
  • ইসলামিক ফাউন্ডেশন
  • বাংলা উচ্চারণ
জহুরুল হক

ক্কাফ। ভেবে দেখো মহিমান্বিত কুরআনখানা।

বয়ান ফাউন্ডেশন

কাফ; মর্যাদাপূর্ণ কুরআনের কসম।

ইসলামিক ফাউন্ডেশন

কা - ফ্, শপথ সম্মানিত কুরআনের

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম ক্বা-ফ্ অল্কুরআ-নিল্ মাজ্বীদ্।

জহুরুল হক

বস্তুত তারা আশ্চর্য হচ্ছে যে তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী এসেছেন, তাই অবিশ্বাসীরা বলছে - - ''এ তো এক আজব ব্যাপার!’’

বয়ান ফাউন্ডেশন

বরং তারা বিস্মিত হয়েছে যে, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে। অতঃপর কাফিররা বলল, ‘এতো এক বিস্ময়কর বস্তু’!

ইসলামিক ফাউন্ডেশন

বরং তাহারা বিস্ময় বোধ করে যে, উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে, আর কাফিররা বলে, ‘ইহা তো এক আশ্চর্য ব্যাপার !

বাংলা উচ্চারণ

বাল্ 'আজ্বিবূ য় আন্ জ্বা-য়াহুম্ মুন্যিরুম্ মিন্হুম্ ফাক্ব-লাল্ কা-ফিরূনা হা-যা- শাইয়ুন্ 'আজ্বীব।

জহুরুল হক

''কী! আমরা যখন মরে যাব এবং ধুলো - মাটি হয়ে যাব? এ তো বহু দূর থেকে ফিরে আসা।’’

বয়ান ফাউন্ডেশন

‘আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব তখনো কি (আমরা পুনরুত্থিত হব)? এ ফিরে যাওয়া সুদূরপরাহত’।

ইসলামিক ফাউন্ডেশন

‘আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব? সুদূরপরাহত সেই প্রত্যাবর্তন।’

বাংলা উচ্চারণ

আইযা-মিত্না-অকুন্না-তুর-বান্ যা-লিকা রাজ্ব 'উম্ বা'ঈদ্।

জহুরুল হক

আমরা আলবৎ জানি তাদের মধ্যের কতটুকু পৃথিবী হ্রাস করে ফেলে, আর আমাদের কাছে রয়েছে সুরক্ষিত গ্রন্থ।

বয়ান ফাউন্ডেশন

অবশ্যই আমি জানি মাটি তাদের থেকে যতটুকু ক্ষয় করে। আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব।

ইসলামিক ফাউন্ডেশন

আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব।

বাংলা উচ্চারণ

ক্বদ্ 'আলিম্না-মা-তান্কুছুল্ র্আদু মিন্হুম্ অ'ইন্দানা-কিতা-বুন্ হাফীজ্।

জহুরুল হক

বস্তুত তারা সত্য প্রত্যাখ্যান করেছিল যখন তাদের কাছে তা এসেছিল, সেজন্য তারা সংশয়াকুল অবস্থায় রয়েছে।

বয়ান ফাউন্ডেশন

বরং তারা সত্যকে অস্বীকার করেছে, যখনই তাদের কাছে সত্য এসেছে। অতএব তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন

বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে। ফলে, উহারা সংশয়ে দোদুল্যমান।

বাংলা উচ্চারণ

বাল্ কায্যাবূ বিল্হাক্ব ক্বি লাম্মা- জ্বা-য়াহুম্ ফাহুম্ ফী য় আম্রীম্ মারীজ্ব ।

জহুরুল হক

তারা কি তবে তাদের উপরকার আকাশের দিকে তাকিয়ে দেখে না - - আমরা কেমন ক’রে তা তৈরি করেছি এ বং তাকে সুশোভিত করেছি, আর তাতে কোনো ফাটলও নেই?

বয়ান ফাউন্ডেশন

তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না, কিভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি? আর তাতে কোন ফাটল নেই।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা কি উহাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না, আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটলও নাই?

বাংলা উচ্চারণ

আফালাম্ ইয়ান্জুরূ য় ইলাস্ সামা-য়ি ফাওক্বহুম্ কাইফা বানাইনা-হা- অযাইয়্যান্না-হা- অমা- লাহা- মিন্ ফুরূজ্ব ।

জহুরুল হক

আর পৃথিবী - - তাকে আমরা প্রসারিত করেছি আর তাতে স্থাপন করেছি পাহাড় - পর্বত, আর তাতে আমরা জন্মিয়েছি হরেক রকমের মনোরম বস্তু - -

বয়ান ফাউন্ডেশন

আর আমি যমীনকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক প্রকারের সুদৃশ্য উদ্ভিদ উদগত করেছি।

ইসলামিক ফাউন্ডেশন

আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্‌গত করিয়াছি নয়নপ্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ,

বাংলা উচ্চারণ

অল্ র্আদ্বোয়া মাদাদ্না-হা- ওয়া আল্ক্বইনা-ফীহা-রাওয়া-সিয়া অআম্বাত্না-ফীহা-মিন্ কুল্লি যাওজ্বিম্ বাহীজ্ব ।

জহুরুল হক

দেখার মতো ও মনোনিবেশ করার মতো বিষয় প্রত্যেক অনুরাগী বান্দার জন্য।

বয়ান ফাউন্ডেশন

অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসেবে।

ইসলামিক ফাউন্ডেশন

‌র অনুরাগী প্রত্যেক ব্যাক্তির জন্য জ্ঞান ও উপদেশস্বরূপ।

বাংলা উচ্চারণ

তাব্ছিরতাঁও যিক্র-লিকুল্লি 'আব্দিম্ মুনীব্।

জহুরুল হক

আর আমরা আকাশ থেকে বর্ষণ করি আশীর্বাদসূচক জল, তারপর তার দ্বারা আমরা জন্মাই বাগানসমূহ ও খাদ্যশস্য যা তোলা হয়,

বয়ান ফাউন্ডেশন

আর আমি আসমান থেকে বরকতময় পানি নাযিল করেছি। অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ-বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা।

ইসলামিক ফাউন্ডেশন

আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ব শস্যরাজি,

বাংলা উচ্চারণ

অনায্যাল্না- মিনাস্ সামা-য়ি মা-য়াম্ মুবা-রকান্ ফাআম্বাত্না-বিহী জ্বান্না-তিঁও অহাব্বাল্ হাছীদ্।

জহুরুল হক

আর লন্বা লন্বা খেজুর গাছ যাতে আছে গোছা গোছা কাঁদি, - -

বয়ান ফাউন্ডেশন

আর সমুন্নত খেজুরগাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া,

ইসলামিক ফাউন্ডেশন

ও সম্মুন্নত খর্জুর বৃক্ষ যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর -

বাংলা উচ্চারণ

অন্নাখ্লা বা-সিক্ব-তিল্ লাহা-ত্বোয়াল্'উন্নাদ্বীদ্।

জহুরুল হক

দাসদের জন্য জীবিকাস্বরূপ, আর এর দ্বারা আমরা মৃত ভূখন্ডে প্রাণ সঞ্চার করি। এইভাবেই হবে পুনরুত্থান।

বয়ান ফাউন্ডেশন

আমার বান্দাদের জন্য রিয্কস্বরূপ। আর আমি পানি দ্বারা মৃত শহর সঞ্জীবিত করি। এভাবেই উত্থান ঘটবে।

ইসলামিক ফাউন্ডেশন

আমার বান্দাদের জীবিকাস্বরূপ। বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে ; এইভাবে উত্থান ঘটিবে।

বাংলা উচ্চারণ

রিয্ক্বল্ লিল্'ইবা-দি অআহ্ইয়াইনা-বিহী বাল্দাতাম্ মাইতা- কাযা-লিকাল্ খুরূজ্ব ।

জহুরুল হক

এদের আগে নূহ - এর স্বজাতি প্রত্যাখ্যান করেছিল, আর রস্‌ - এর অধিবাসীরা ও ছামুদ জাতি,

বয়ান ফাউন্ডেশন

তাদের পূর্বে সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায়, রাস্ এর অধিবাসী ও সামূদ সম্প্রদায়।

ইসলামিক ফাউন্ডেশন

ইহাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায়, রাস্ ও সামূদ সম্প্রদায়,

বাংলা উচ্চারণ

কায্যাবাত্ ক্বব্লাহুম্ ক্বওমু নূহিঁও অআছ্হা-র্বু রস্সি অছামূদ্।

জহুরুল হক

আর 'আদ ও ফিরআউন ও লূত - এর ভাই - বন্ধুরা,

বয়ান ফাউন্ডেশন

‘আদ, ফির‘আউন ও লূত সম্প্রদায়।

ইসলামিক ফাউন্ডেশন

‘আদ, ফির‘আওন ও লূত সম্প্রদায়

বাংলা উচ্চারণ

অ'আদুঁও অর্ফি'আউনু অইখ্ওয়া-নু লূত্ব ।

জহুরুল হক

আর আইকার অধিবাসীরা ও তুব্বার লোকদল; - - সবাই রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল, সুতরাং আমার ওয়াদা সত্য বর্তেছিল।

বয়ান ফাউন্ডেশন

আইকার অধিবাসী ও তুব্বা‘ সম্প্রদায়। সকলেই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল।

ইসলামিক ফাউন্ডেশন

এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় ; উহারা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে।

বাংলা উচ্চারণ

অআছ্হা-বুল্ আইকাতি অ ক্বওমু তুব্বা' কুল্লুন্ কায্যার্বা রুসুলা ফাহাক্ব ক্বা অ'ঈদ্।

জহুরুল হক

আমরা কি তবে ক্লান্ত হয়ে পড়েছি প্রথমবারের সৃষ্টি করেই? না, তারা নতুন সৃষ্টি সন্বন্ধে সন্দেহের মাঝে রয়েছে।

বয়ান ফাউন্ডেশন

আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির বিষয়ে সন্দেহে নিপতিত।

ইসলামিক ফাউন্ডেশন

আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি ! বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে পতিত।

বাংলা উচ্চারণ

আফা'আয়ীনা বিল্ খল্ক্বিল্ আওয়্যাল্ বাল্হুম্ ফী লাব্সিম্ মিন্ খল্ক্বিন্ জ্বাদীদ্।

জহুরুল হক

আর আমরা তো নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি, আর আমরা জানি তার অন্তর তাকে কী মন্ত্রণা দেয়, আর আমরা কন্ঠশিরার চেয়েও তার আরো নিকটে রয়েছি।

বয়ান ফাউন্ডেশন

আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর আমি* তার গলার ধমনী হতেও অধিক কাছে। * ইবনে কাসীর বলেন, এখানে نحن বলে আল্লাহর ফেরেশতাদেরকে বুঝানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন

আমিই মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর।

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ খলাক্ব নাল্ ইন্সা-না অনা'লামু মা-তুওয়াস্ ওয়িসু বিহী নাফ্সুহূ অনাহ্নু আক্ব রাবু ইলাইহি মিন্ হাব্লিল্ অরীদ্।

জহুরুল হক

স্মরণ রেখো, দুইজন গ্রহণকারী গ্রহণ করে চলেছেন ডাইনে ও বাঁয়ে বসে।

বয়ান ফাউন্ডেশন

যখন ডানে ও বামে বসা দু’জন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করবে।

ইসলামিক ফাউন্ডেশন

স্মরণ রাখিও, ‘দুই গ্রহণকারী’ ফিরিশতা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে ;

বাংলা উচ্চারণ

ইয্ ইয়াতালাক্ব ক্বল্ মুতালাক্ব ক্বিইয়া-নি 'আনিল্ ইয়ামীনি অ'আনিশ্ শিমা-লি ক্বা'ঈদ্।

জহুরুল হক

সে কোনো কথাই উচ্চারণ করে না যার জন্য তার নিকটেই এক তৎপর প্রখর প্রহরী নেই।

বয়ান ফাউন্ডেশন

সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন

মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে।

বাংলা উচ্চারণ

মা-ইয়াল্ফিজু মিন্ ক্বওলিন্ ইল্লা-লাদাইহি রাক্বীবুন্ 'আতীদ্।

জহুরুল হক

আর মৃত্যুকালীন মূর্ছা সত্যি - সত্যি আসবে, - - ''এইটিই তো তাই যা থেকে তুমি অব্যাহতি চাও।’’

বয়ান ফাউন্ডেশন

আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে। যা থেকে তুমি পলায়ন করতে চাইতে।

ইসলামিক ফাউন্ডেশন

মৃত্যুযন্ত্রণা সত্যই আসিবে ; ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ।

বাংলা উচ্চারণ

অজ্বা-য়াত্ সাক্রতুল্ মাওতি বিল্হাক্ব যা-লিকা মা-কুন্তা মিন্হু তাহীদ্।

জহুরুল হক

আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, ''এইটিই সেই প্রতি‌শ্রুত দিন।’’

বয়ান ফাউন্ডেশন

আর শিংগায় ফুঁক দেয়া হবে। এটাই হল প্রতিশ্রুত দিন।

ইসলামিক ফাউন্ডেশন

আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে, উহাই শাস্তির দিন।

বাংলা উচ্চারণ

অনুফিখা ফিছ্ র্ছূ যা-লিকা ইয়াওমুল্ অঈ'দ্।

জহুরুল হক

তখন প্রত্যেক সত্ত্বা চলে আসবে, তার সঙ্গে থাকবে এক চালক ও এক সাক্ষী।

বয়ান ফাউন্ডেশন

আর প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে একজন চালক ও একজন সাক্ষী।

ইসলামিক ফাউন্ডেশন

সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে, তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী।

বাংলা উচ্চারণ

অজ্বা-য়াত্ কুল্লুনাফ্সিম্ মা'আহা-সা-য়িকু অশাহীদ্।

জহুরুল হক

''তুমি তো অবশ্য এ সন্বন্ধে গাফিলতিতে ছিলে, কিন্ত এখন আমরা তোমার থেকে তোমার আবরণী সরিয়ে দিয়েছি ফলে তোমার দৃষ্টি আজ তীক্ষ্ণ হয়েছে।

বয়ান ফাউন্ডেশন

অবশ্যই তুমি এ দিবস সম্পর্কে উদাসীন ছিলে, অতএব আমি তোমার পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম। ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর।

ইসলামিক ফাউন্ডেশন

তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি। অদ্য তোমার দৃষ্টি প্রখর।

বাংলা উচ্চারণ

লাক্বদ্ কুন্তা ফী গফ্লাতিম্ মিন্ হা-যা- ফাকাশাফ্না- 'আন্কা গিত্বোয়া-য়াকা ফাবাছোয়ারুকাল্ ইয়াওমা হাদীদ্।

জহুরুল হক

আর তার সঙ্গী বলবে - - ''এই তো যা আমার কাছে তৈরি রয়েছে।’’

বয়ান ফাউন্ডেশন

আর তার সাথী (ফেরেশতা) বলবে, এই তো আমার কাছে (আমল নামা) প্রস্তুত।

ইসলামিক ফাউন্ডেশন

তাহার সঙ্গী ফিরিশ্‌তা বলিবে, ‘এই তো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত।’

বাংলা উচ্চারণ

অক্ব-লা ক্বরীনুহূ হা-যা-মা-লাদাইয়্যা আ'তীদ্।

জহুরুল হক

''তোমরা দুজনে জাহান্নামে ফেলে দাও প্রত্যেক অবিশ্বাসীকে, বিদ্রোহাচারীকে, - -

বয়ান ফাউন্ডেশন

তোমরা জাহান্নামে নিক্ষেপ কর প্রত্যেক উদ্ধত কাফিরকে,

ইসলামিক ফাউন্ডেশন

আদেশ করা হইবে, তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে -

বাংলা উচ্চারণ

আল্ক্বিয়া-ফী জ্বাহান্নামা কুল্লা কাফ্ফা-রিন্ 'আনীদ্।

জহুরুল হক

''ভালো কাজে নিষেধকারীকে, সীমালংঘনকারীকে, সন্দেহকারীকে - -

বয়ান ফাউন্ডেশন

কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।

ইসলামিক ফাউন্ডেশন

কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।

বাংলা উচ্চারণ

মান্না-ই'ল্ লিল্খইরি মু'তাদিম্ মুরীবিন্।

জহুরুল হক

''যে ‌র সঙ্গে অন্য উপাস্য দাঁড় করিয়েছিল, অতএব তোমরা উভয়ে তাকে নিক্ষেপ করো ভীষণ শাস্তিতে।’’

বয়ান ফাউন্ডেশন

যে আল্লাহর সাথে অন্য গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ কর।

ইসলামিক ফাউন্ডেশন

যে ব্যাক্ত ‌র সঙ্গে অন্য ইলাহ্‌ গ্রহণ করিত তাহাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।

বাংলা উচ্চারণ

আল্লাযী জ্বা'আলা মা'আল্লা-হি ইলা-হান আ-খর ফাআল্ক্বিয়া-হু ফিল্ 'আযা-বিশ্ শাদীদ্।

জহুরুল হক

আর তার সাঙ্গাত বলবে - - ''আমাদের প্রভু! আমি তো তাকে বিদ্রোহী বানাই নি, কিন্ত সে নিজেই ছিল সুদূর বিভ্রান্তিতে।’’

বয়ান ফাউন্ডেশন

তার সঙ্গী (শয়তান) বলবে, ‘হে আমাদের ‘রব’, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে’।

ইসলামিক ফাউন্ডেশন

তাহার সহচর শয়তান বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমি তাহাকে অবাধ্য করি নাই। বস্তুত সে - ই ছিল ঘোর বিভ্রান্ত।

বাংলা উচ্চারণ

ক্ব-লা ক্বরীনুহূ রব্বানা-মা য় আত্ব গাইতুহূ অলা-কিন্ কা-না ফী দ্বোয়ালা-লিম্ বা'ঈদ্।

জহুরুল হক

তিনি বলবেন - - ''আমার সামনে তোমরা তর্কাতর্কি করো না, আর আমি তো তোমাদের কাছে ইতিপূর্বেই আমার ওয়াদা আগবাড়িয়েছি।

বয়ান ফাউন্ডেশন

বলবেন, ‘তোমরা আমার কাছে বাক-বিতন্ডা করো না। অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম’।

ইসলামিক ফাউন্ডেশন

‌ বলিবেন, ‘আমার সম্মুখে বাক - বিতণ্ডা করিও না; তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি।

বাংলা উচ্চারণ

ক্ব-লা লা-তাখ্তাছিমূ লাদাইয়্যা অক্বদ্ ক্বদ্দাম্তু ইলাইকুম্ বিল্ অ'ঈদ্।

জহুরুল হক

''আমার কাছে কথার রদবদল হয় না, এবং আমি আমার বান্দাদের প্রতি আদৌ অন্যায়াচারী নই।’’

বয়ান ফাউন্ডেশন

‘আমার কাছে কথা রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি যুলমকারীও নই’।

ইসলামিক ফাউন্ডেশন

‘আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না।’

বাংলা উচ্চারণ

মা-ইয়ুবাদ্দালুল্ ক্বওলু লাদাইয়্যা অমা য় আনা বিজোয়াল্লা-মিল্ লিল্'আবীদ্।

জহুরুল হক

সেইদিন আমরা জাহান্নামকে বলব - - ''তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ?’’ আর সে বলবে - - ''আরো বেশি আছে কি?’’

বয়ান ফাউন্ডেশন

সেদিন আমি জাহান্নামকে বলব, ‘তুমি কি পরিপূর্ণ হয়েছ’? আর সে বলবে, ‘আরো বেশি আছে কি’?

ইসলামিক ফাউন্ডেশন

সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব, ‘তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ?’ জাহান্নাম বলিবে, ‘আরও আছে কি?’

বাংলা উচ্চারণ

ইয়াওমা নাক্ব লু লিজ্বাহান্নামা হালিম্ তালাতি অ তাক্ূলু হাল্ মিম্ মাযীদ্।

জহুরুল হক

আর বেহেশতকে আনা হবে ধর্মভীরুদের নিকটে - - অদূরে।

বয়ান ফাউন্ডেশন

আর জান্নাতকে মুত্তাকীদের অদূরে, কাছেই আনা হবে।

ইসলামিক ফাউন্ডেশন

আর জান্নাতকে নিকটস্থ করা হইবে মুত্তাকীদের - কোন দূরত্ব থাকিবে না।

বাংলা উচ্চারণ

অউয্লিফাতিল্ জ্বান্নাতু লিল্মুত্তাক্বীনা গইরা বা'ঈদ্ ।

জহুরুল হক

''এইটিই তা যার প্রতি‌শ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল প্রত্যেক জন বারবার প্রত্যাবর্তনকারী হেফাজতকারীর জন্য - -

বয়ান ফাউন্ডেশন

এটাই, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। প্রত্যেক অভিমুখী অধিক সংরক্ষণশীলদের জন্য।

ইসলামিক ফাউন্ডেশন

ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল - প্রত্যেক ‌ - অভিমুখী, হিফাযতকারীর জন্য -

বাংলা উচ্চারণ

হা-যা-মা তূ'আদূনা লিকুল্লি আওয়্যা-বিন্ হাফীজ্।

জহুরুল হক

''যে পরম করুণাময়কে ভয় করত সংগোপনে, আর উপস্থিত হত বিনয় - নম্র হৃদয় নিয়ে।

বয়ান ফাউন্ডেশন

যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হত।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা না দেখিয়া দয়াময় ‌কে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয় -

বাংলা উচ্চারণ

মান্ খাশির্য়া রহ্মা-না বিল্গইবি অজ্বা-য়া বিক্বল্বিম্ মুনীব।

জহুরুল হক

''এতে প্রবেশ করো প্রশান্তির সাথে। এই তো চিরস্থায়ী দিন।’’

বয়ান ফাউন্ডেশন

তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ কর। এটাই স্থায়িত্বের দিন।

ইসলামিক ফাউন্ডেশন

তাহাদেরকে বলা হইবে, ‘শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ কর; উহা অনন্ত জীবনের দিন।’

বাংলা উচ্চারণ

নিদ্খুলূহা- বিসালা- ম্ যা-লিকা ইয়াওমুল্ খুলূদ্ ।

জহুরুল হক

এদের জন্য থাকবে তারা সেখানে যা চাইবে তাই, তার আমাদের কাছে রয়েছে আরো বেশি।

বয়ান ফাউন্ডেশন

তারা যা চাইবে, সেখানে তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।

ইসলামিক ফাউন্ডেশন

এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রহিয়াছে তাহারও অধিক।

বাংলা উচ্চারণ

লাহুম্ মা-ইয়াশা-য়ূনা ফীহা- ওয়ালাদাইনা- মাযীদ্।

জহুরুল হক

আর তাদের আগে আমরা কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি, তারা এদের চাইতে ছিল শক্তিতে বেশি প্রবল, ফলে তারা দেশে - বিদেশে অভিযান চালাত। কোনো আশ্রয়স্থল আছে কি?

বয়ান ফাউন্ডেশন

আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা পাকড়াও করার ক্ষেত্রে এদের তুলনায় ছিল প্রবলতর, তারা দেশ-বিদেশ চষে বেড়াত। তাদের কি কোন পলায়নস্থল ছিল?

ইসলামিক ফাউন্ডেশন

আমি তাহাদের পূর্বে আরও কত মানবগোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল, উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত; উহাদের কোন পলায়নস্থল রহিল কি?

বাংলা উচ্চারণ

অকাম্ আহ্লাক্না- ক্ব্ব্লাহুম্ মিন্ র্ক্বানিন্ হুম্ আশাদ্দু মিন্হুম্ বাতশান্ ফানাক্ব্ক্ববূ ফিল্ বিলা-দ্ হাল্ মিম্ মাহীছ্।

জহুরুল হক

নিঃসন্দেহ এতে নিশ্চয়ই উপদেশ রয়েছে তার জন্য যার হৃদয় আছে, অথবা যে কান দেয়, আর সে সাক্ষ্য বহন কবে ।

বয়ান ফাউন্ডেশন

নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য, যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্টচিত্তে শ্রবণ করে।

ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয়ই ইহাতে উপদেশ রহিয়াছে তাহার জন্য যাহার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে।

বাংলা উচ্চারণ

ইন্না ফী যা-লিকা লাযিক্র-লিমান্ কা-না লাহূ ক্বল্বুন্ আও আল্ক্বস্ সাম্'আ অহুওয়া শাহীদ্।

জহুরুল হক

আর আমরা অবশ্য মহাকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যে যা - কিছু আছে তা সৃষ্টি করেছি ছয় দিনে, আর কোনো ক্লান্তি আমাদের স্পর্শ করে নি।

বয়ান ফাউন্ডেশন

আর অবশ্যই আমি আসমানসমূহ ও যমীন এবং এতদোভয়ের মধ্যস্থিত সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি। আর আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।

ইসলামিক ফাউন্ডেশন

আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে; আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে নাই।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ খলাক্ব নাস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া অমা-বাইনাহুমা-ফী সিত্তাতি আইয়্যা-মিঁও অমা-মাস্ সানা-মিল্ লুগূব্।

জহুরুল হক

অতএব ওরা যা বলে তা সত্ত্বেও তুমি অধ্যবসায় চালিয়ে যাও এবং তোমার প্রভুর প্রশংসায় জপতপ করো সূর্য উদয়ের আগে ও অস্ত যাবার আগে,

বয়ান ফাউন্ডেশন

অতএব এরা যা বলে, তাতে তুমি ধৈর্যধারণ কর এবং সূর্য উদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ কর।

ইসলামিক ফাউন্ডেশন

অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে,

বাংলা উচ্চারণ

ফার্ছ্বি 'আলা-মা-ইয়াক্ব ূলূনা অসাব্বিহ্ বিহাম্দি রব্বিকা ক্বব্লা তুলূ'ইশ্ শাম্সি অক্বব্লাল্ গুরূব্।

জহুরুল হক

আর রাতের বেলাতেও তাঁর জপতপ করো, আর এই সিজদাগুলোর পরেও,

বয়ান ফাউন্ডেশন

এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবীহ পাঠ কর এবং সালাতের পশ্চাতেও।

ইসলামিক ফাউন্ডেশন

তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর রাত্রির একাংশে এবং সালাতের পরেও।

বাংলা উচ্চারণ

অমিনাল্ লাইলি ফাসাব্বিহ্হু অআদ্বা-রাস্ সুজ্ব ূদ্।

জহুরুল হক

আর শোনো সেইদিন যখন একজন ঘোষণাকারী আহ্বান করবেন নিকটবর্তী স্থান থেকে, - -

বয়ান ফাউন্ডেশন

মনোনিবেশ কর, যেদিন একজন ঘোষক নিকটবর্তী কোন স্থান থেকে ডাকতে থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন

শোন, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে,

বাংলা উচ্চারণ

অস্তামি' ইয়াওমা ইয়ুনা-দিল্ মুনা-দি মিম্ মাকা-নিন্ ক্বরীব্।

জহুরুল হক

সেইদিন তারা সত্যি - সত্যি মহাগর্জন শুনতে পাবে। এইটিই বেরিয়ে আসার দিন।

বয়ান ফাউন্ডেশন

সেদিন তারা সত্যিসত্যিই মহাচিৎকার শুনবে। সেটিই উত্থিত হবার দিন।

ইসলামিক ফাউন্ডেশন

যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ, সেই দিনই বাহির হইবার দিন।

বাংলা উচ্চারণ

ইয়াওমা ইয়াস্মা'ঊনাছ্ ছোয়াইহাতা বিল্হাক্ব ্ যা-লিকা ইয়াওমুল্ খুরূজ্ব্ ্।

জহুরুল হক

নিঃসন্দেহ আমরা স্বয়ং জীবন দান করি এবং আমরাই মৃত্যু ঘটাই, আর আমাদের কাছেই শেষ - আগমন, - -

বয়ান ফাউন্ডেশন

আমিই জীবন দেই এবং আমিই মৃত্যু ঘটাই, আর আমার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন।

ইসলামিক ফাউন্ডেশন

আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে।

বাংলা উচ্চারণ

ইন্না-নাহ্নু নুহ্য়ী অনুমীতু অইলাইনাল্ মাছীর ।

জহুরুল হক

সেইদিন পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে তাদের থেকে স্ত্রস্ত - ব্যস্তভাবে, এই হচ্ছে মহাসমাবেশ - - আমাদের জন্য সহজ ব্যাপার।

বয়ান ফাউন্ডেশন

সেদিন তাদের থেকে যমীন বিদীর্ণ হবে এবং লোকেরা দিগ্বিদিক্ ছুটাছুটি করতে থাকবে। এটি এমন এক সমাবেশ যা আমার পক্ষে অতীব সহজ।

ইসলামিক ফাউন্ডেশন

যেদিন তাহাদের উপরস্থ যমীন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত - ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ।

বাংলা উচ্চারণ

ইয়াওমা তাশাক্ব ক্বক্ব ল্ র্আদ্বু 'আন্হুম্ সির-'আ- যা-লিকা হাশ্রুন্ 'আলাইনা- ইয়ার্সী।

জহুরুল হক

ওরা যা বলে আমরা তা ভাল জানি, আর তুমি তাদের উপরে জবরদস্তি করার লোক নও। অতএব তুমি কুরআন নিয়ে স্মরণ করিয়ে চলো তার প্রতি যে আমার প্রতি‌শ্রুতিকে ভয় করে।

বয়ান ফাউন্ডেশন

এরা যা বলে আমি তা সবচেয়ে ভাল জানি। আর তুমি তাদের উপর কোন জোর- জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা যাহা বলে তাহা আমি জানি, তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে।

বাংলা উচ্চারণ

নাহ্নু আ'লামু বিমা- ইয়াকুলূনা অমা য় আন্তা 'আলাইহিম্ বিজ্বব্বা-রিন্ ফাযার্ক্কি বিল্ কুরআ-নি মাইঁ ইয়াখ-ফু অ'ঈদ্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme