আল মুরসালাত , choose another chapter
আল মুরসালাত
Chapter 77, 50 verses
জহুরুল হক
বয়ান ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন
Hilali & Muhsin Khan
Add book
List
Grid
জহুরুল হক
১ ভাবো প্রেরিতপুরুষগণের কথা - - একের পর এক,
বয়ান ফাউন্ডেশন
১ কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,
Hilali & Muhsin Khan
1 In the Name of Allah, the Most Gracious, the Most Merciful. By the winds (or angels or the Messengers of Allah) sent forth one after another.
জহুরুল হক
২ আর ভাবো ঝড়ের মতো আসা দমকা হাওয়ার কথা,
বয়ান ফাউন্ডেশন
২ আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।
ইসলামিক ফাউন্ডেশন
২ আর প্রলয়ঙ্করী ঝটিকার,
Hilali & Muhsin Khan
2 And by the winds that blow violently.
জহুরুল হক
৩ আর ভাবো যারা ছড়াচ্ছে ছড়ানোর মতো,
বয়ান ফাউন্ডেশন
৩ কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,
ইসলামিক ফাউন্ডেশন
৩ শপথ সঞ্চালনকারী বায়ুর,
Hilali & Muhsin Khan
3 And by the winds that scatter clouds and rain.
জহুরুল হক
৪ তারপর আলাদা করে দেয় আলাদা করণে,
বয়ান ফাউন্ডেশন
৪ আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।
ইসলামিক ফাউন্ডেশন
৪ আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর,
Hilali & Muhsin Khan
4 And by the Verses (of the Qur'an) that separate the right from the wrong.
জহুরুল হক
৫ তারপর গেথে দেঁয় স্মারক গ্রন্থ, - -
বয়ান ফাউন্ডেশন
৫ অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),
ইসলামিক ফাউন্ডেশন
৫ এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ -
Hilali & Muhsin Khan
5 And by the angels that bring the revelations to the Messengers,
জহুরুল হক
৬ পরিশোধিত করতে অথবা সতর্ক করতে।
বয়ান ফাউন্ডেশন
৬ অজুহাত দূরকারী ও সতর্ককারী।
ইসলামিক ফাউন্ডেশন
৬ ওযর - আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য।
Hilali & Muhsin Khan
6 To cut off all excuses or to warn.
জহুরুল হক
৭ নিশ্চয় তোমাদের যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটতে যাচ্ছে।
বয়ান ফাউন্ডেশন
৭ তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।
ইসলামিক ফাউন্ডেশন
৭ নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী।
Hilali & Muhsin Khan
7 Surely, what you are promised must come to pass.
জহুরুল হক
৮ সুতরাং যখন তারাগুলো ঝিমিয়ে পড়বে।
বয়ান ফাউন্ডেশন
৮ যখন তারকারাজি আলোহীন হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৮ যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে,
Hilali & Muhsin Khan
8 Then when the stars lose their lights.
জহুরুল হক
৯ আর যখন আকাশ ভেঙ্গে পড়বে,
বয়ান ফাউন্ডেশন
৯ আর আকাশ বিদীর্ণ হবে,
ইসলামিক ফাউন্ডেশন
৯ যখন আকাশ বিদীর্ণ হইবে
Hilali & Muhsin Khan
9 And when the heaven is cleft asunder.
জহুরুল হক
১০ আর যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে,
বয়ান ফাউন্ডেশন
১০ আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,
ইসলামিক ফাউন্ডেশন
১০ এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে
Hilali & Muhsin Khan
10 And when the mountains are blown away.
জহুরুল হক
১১ আর যখন রসূলগণকে নির্ধারিত সময়ে নিয়ে আসা হবে - -
বয়ান ফাউন্ডেশন
১১ আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে;
ইসলামিক ফাউন্ডেশন
১১ এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে,
Hilali & Muhsin Khan
11 And when the Messengers are gathered to their time appointed.
জহুরুল হক
১২ কোন সে দিনের জন্য ধার্য রাখা হয়েছে?
বয়ান ফাউন্ডেশন
১২ কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?
ইসলামিক ফাউন্ডেশন
১২ এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন্ দিবসের জন্য?
Hilali & Muhsin Khan
12 For what Day are these signs postponed?
জহুরুল হক
১৩ ফয়সালার দিনের জন্য।
বয়ান ফাউন্ডেশন
১৩ বিচার দিনের জন্য।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ বিচার দিবসের জন্য।
Hilali & Muhsin Khan
13 For the Day of Sorting Out (the men of Paradise from the men destined for Hell).
জহুরুল হক
১৪ আর কী তোমাকে বুঝতে দেবে ফয়সালার দিনটি কি?
বয়ান ফাউন্ডেশন
১৪ আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কী?
ইসলামিক ফাউন্ডেশন
১৪ বিচার দিবস সম্বন্ধে তুমি কী জান?
Hilali & Muhsin Khan
14 And what will explain to you what is the Day of Sorting Out?
জহুরুল হক
১৫ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য!
বয়ান ফাউন্ডেশন
১৫ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ইসলামিক ফাউন্ডেশন
১৫ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
15 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
১৬ আমরা কি পূর্ববর্তীদের নিধন করি নি?
বয়ান ফাউন্ডেশন
১৬ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ইসলামিক ফাউন্ডেশন
১৬ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই?
Hilali & Muhsin Khan
16 Did We not destroy the ancients?
জহুরুল হক
১৭ তারপর পরবর্তীদেরও আমরা তাদের অনুগমন করাব।
বয়ান ফাউন্ডেশন
১৭ তারপর পরবর্তীদেরকে তাদের অনুসারী বানাই।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব।
Hilali & Muhsin Khan
17 So shall We make later generations to follow them.
জহুরুল হক
১৮ এইভাবেই আমরা অপরাধীদের প্রতি আচরণ করে থাকি।
বয়ান ফাউন্ডেশন
১৮ অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ অপরাধীদের প্রতি আমি এইরূপই করিয়া থাকি।
Hilali & Muhsin Khan
18 Thus do We deal with the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
জহুরুল হক
১৯ ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
১৯ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
ইসলামিক ফাউন্ডেশন
১৯ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
19 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
২০ তোমাদের কি আমরা সৃষ্টি করি নি এক তুচ্ছ জলীয় পদার্থ থেকে?
বয়ান ফাউন্ডেশন
২০ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?
ইসলামিক ফাউন্ডেশন
২০ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই?
Hilali & Muhsin Khan
20 Did We not create you from a despised water (semen)?
জহুরুল হক
২১ তারপর আমরা তা স্থাপন করি এক সুরক্ষিত স্থানে, - -
বয়ান ফাউন্ডেশন
২১ অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে
ইসলামিক ফাউন্ডেশন
২১ অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে,
Hilali & Muhsin Khan
21 Then We placed it in a place of safety (womb),
জহুরুল হক
২২ এক অবহিত পরিমাপ পর্যন্ত;
বয়ান ফাউন্ডেশন
২২ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
ইসলামিক ফাউন্ডেশন
২২ এক নির্দিষ্ট কাল পর্যন্ত,
Hilali & Muhsin Khan
22 For a known period (determined by gestation)?
জহুরুল হক
২৩ তারপর আমরা বিন্যস্ত করি, সুতরাং কত নিপুণ বিন্যাসকারী আমরা!
বয়ান ফাউন্ডেশন
২৩ অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা!
Hilali & Muhsin Khan
23 So We did measure; and We are the Best to measure (the things).
জহুরুল হক
২৪ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
২৪ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
24 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
২৫ আমরা কি পৃথিবীটাকে বানাই নি আধাররূপে - -
বয়ান ফাউন্ডেশন
২৫ আমি কি ভূমিকে ধারণকারী বানাইনি
ইসলামিক ফাউন্ডেশন
২৫ আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারীরূপে,
Hilali & Muhsin Khan
25 Have We not made the earth a receptacle
জহুরুল হক
২৬ জীবিত ও মৃত, - -
বয়ান ফাউন্ডেশন
২৬ জীবিত ও মৃতদেরকে?
ইসলামিক ফাউন্ডেশন
২৬ জীবিত ও মৃতের জন্য?
Hilali & Muhsin Khan
26 For the living and the dead?
জহুরুল হক
২৭ আর তাতেই তো আমরা বানিয়েছি উঁচু পাহাড় - পর্বত, আর তোমাদের পান করতে দিয়েছি সুপেয় পানি?
বয়ান ফাউন্ডেশন
২৭ আর এখানে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বত এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ আমি উহাতে স্থাপন করিয়াছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি।
Hilali & Muhsin Khan
27 And have placed therein firm, and tall mountains, and have given you to drink sweet water?
জহুরুল হক
২৮ ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
২৮ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ইসলামিক ফাউন্ডেশন
২৮ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
28 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
২৯ ''তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে, - -
বয়ান ফাউন্ডেশন
২৯ (তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ তোমরা যাহাকে অস্বীকার করিতে, চল তাহারই দিকে।
Hilali & Muhsin Khan
29 (It will be said to the disbelievers): "Depart you to that which you used to deny!
জহুরুল হক
৩০ ''চলো সেই ছায়ার দিকে যার রয়েছে তিনটি স্তর, - -
বয়ান ফাউন্ডেশন
৩০ যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়,
ইসলামিক ফাউন্ডেশন
৩০ চল তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে,
Hilali & Muhsin Khan
30 "Depart you to a shadow (of Hell-Fire smoke ascending) in three columns,
জহুরুল হক
৩১ ''যা ছায়াময় নয় এবং অগ্নিশিখা থেকে রক্ষা করার মতোও নয়।
বয়ান ফাউন্ডেশন
৩১ যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে,
Hilali & Muhsin Khan
31 Neither shady, nor of any use against the fierce flame of the Fire."
জহুরুল হক
৩২ ''নিঃসন্দেহ এটি স্ফুলিঙ্গ তোলে অট্টালিকার আকারে,
বয়ান ফাউন্ডেশন
৩২ নিশ্চয় তা (জাহান্নাম) ছড়াবে প্রাসাদসম স্ফুলিঙ্গ।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ ইহা উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,
Hilali & Muhsin Khan
32 Verily, it (Hell) throws sparks (huge) as Al-Qasr (a fort or a huge log of wood),
জহুরুল হক
৩৩ ''যেন সেগুলো হলুদবরণ উটের পাল।’’
বয়ান ফাউন্ডেশন
৩৩ তা যেন হলুদ উষ্ট্রী।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ,
Hilali & Muhsin Khan
33 As if they were yellow camels or bundles of ropes.
জহুরুল হক
৩৪ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
৩৪ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
34 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
৩৫ এ হচ্ছে ঐ দিন যেদিন তারা কোনো কথা বলতে পারবে না,
বয়ান ফাউন্ডেশন
৩৫ এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ ইহা এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না,
Hilali & Muhsin Khan
35 That will be a Day when they shall not speak (during some part of it),
জহুরুল হক
৩৬ আর তাদের অনুমতি দেওয়া হবে না যেন তারা অজুহাত দেখাতে পারে।
বয়ান ফাউন্ডেশন
৩৬ আর তাদেরকে অজুহাত পেশ করার অনুমতিও দেয়া হবে না ।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওযর পেশ করার।
Hilali & Muhsin Khan
36 And they will not be permitted to put forth any excuse.
জহুরুল হক
৩৭ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
৩৭ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
37 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
৩৮ এই হচ্ছে ফয়সালা করার দিন, আমরা তোমাদের সমবেত করেছি, আর পূর্ববর্তীদেরও।
বয়ান ফাউন্ডেশন
৩৮ এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ ‘ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।’
Hilali & Muhsin Khan
38 That will be a Day of Decision! We have brought you and the men of old together!
জহুরুল হক
৩৯ সুতরাং তোমাদের যদি কোনো কলাকৌশল থাকে তাহলে আমার বিরুদ্ধে অপকৌশল চালাও।
বয়ান ফাউন্ডেশন
৩৯ তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।
Hilali & Muhsin Khan
39 So if you have a plot, use it against Me (Allah جل جلاله)!
জহুরুল হক
৪০ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
৪০ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ইসলামিক ফাউন্ডেশন
৪০ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
40 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
৪১ নিশ্চয় ধর্মভীরুরা থাকবে স্নিগ্ধছায়ায় ও ফোয়ারাগুলোতে,
বয়ান ফাউন্ডেশন
৪১ নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,
ইসলামিক ফাউন্ডেশন
৪১ অবশ্যই মুত্তাকীরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে,
Hilali & Muhsin Khan
41 Verily, the Muttaqun (the pious. See V.2:2) shall be amidst shades and springs.
জহুরুল হক
৪২ আর ফলফসলের মধ্যে যা তারা পেতে চায়।
বয়ান ফাউন্ডেশন
৪২ আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।
ইসলামিক ফাউন্ডেশন
৪২ তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
Hilali & Muhsin Khan
42 And fruits, such as they desire.
জহুরুল হক
৪৩ ''খাও আর পিয়ো মহানন্দে যা তোমরা করে চলেছিলে সেজন্য।’’
বয়ান ফাউন্ডেশন
৪৩ (তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;
ইসলামিক ফাউন্ডেশন
৪৩ ‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার কর।’
Hilali & Muhsin Khan
43 "Eat and drink comfortably for that which you used to do."
জহুরুল হক
৪৪ নিঃসন্দেহ এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।
বয়ান ফাউন্ডেশন
৪৪ সৎকর্মশীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি।
ইসলামিক ফাউন্ডেশন
৪৪ এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি।
Hilali & Muhsin Khan
44 Verily, thus We reward the Muhsinun (good-doers. See V.2:112).
জহুরুল হক
৪৫ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
৪৫ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ইসলামিক ফাউন্ডেশন
৪৫ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
45 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
৪৬ খাও - দাও আর ভোগ করে নাও অল্পকালের জন্য - - তোমরা তো অপরাধী!’’
বয়ান ফাউন্ডেশন
৪৬ (হে কাফিররা!) তোমরা আহার কর এবং ভোগ কর ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।
ইসলামিক ফাউন্ডেশন
৪৬ তোমরা আহার কর এবং ভোগ করিয়া লও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।
Hilali & Muhsin Khan
46 (O you disbelievers)! Eat and enjoy yourselves (in this worldly life) for a little while. Verily, you are the Mujrimun (polytheists, disbelievers, sinners, criminals).
জহুরুল হক
৪৭ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
৪৭ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস!
ইসলামিক ফাউন্ডেশন
৪৭ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
47 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
৪৮ আর যখন তাদের বলা হয় ''নত হও’’, তারা নত হয় না।
বয়ান ফাউন্ডেশন
৪৮ তাদেরকে যখন বলা হয় ‘রুকূ‘ কর,’ তখন তারা রুকূ‘ করত না।
ইসলামিক ফাউন্ডেশন
৪৮ যখন উহাদেরকে বলা হয়, ‘আল্লাহ্ র প্রতি নত হও’ উহারা নত হয় না।
Hilali & Muhsin Khan
48 And when it is said to them: "Bow down yourself (in prayer)!" They bow not down (offer not their prayers).
জহুরুল হক
৪৯ ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!
বয়ান ফাউন্ডেশন
৪৯ মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
ইসলামিক ফাউন্ডেশন
৪৯ সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
Hilali & Muhsin Khan
49 Woe that Day to the deniers (of the Day of Resurrection)!
জহুরুল হক
৫০ অতএব এর পরে আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?
বয়ান ফাউন্ডেশন
৫০ সুতরাং কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?
ইসলামিক ফাউন্ডেশন
৫০ সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় বিশ্বাস স্থাপন করিবে?
Hilali & Muhsin Khan
50 Then in what statement after this (the Qur'an) will they believe?
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report