আল নাবাহ , choose another chapter
আল নাবাহ
Chapter 78, 40 verses
জহুরুল হক
বয়ান ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন
সমকালীন বাংলা
Word by word
Add book
List
Grid
জহুরুল হক
১ কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে?
বয়ান ফাউন্ডেশন
১ কোন্ বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?
ইসলামিক ফাউন্ডেশন
১ উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করিতেছে?
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; তারা কী সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করছে?
Word by word
١ عَمَّ يَتَسَآءَلُونَ
জহুরুল হক
২ সেই মহাসংবাদ সন্বন্ধে - -
বয়ান ফাউন্ডেশন
২ মহাসংবাদটি সম্পর্কে,
ইসলামিক ফাউন্ডেশন
২ সেই মহাসংবাদ বিষয়ে,
সমকালীন বাংলা
২ মহাসংবাদ সম্পর্কে,
Word by word
٢ عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
জহুরুল হক
৩ যে বিষয়ে তারা মতানৈক্যের মধ্যে রয়েছে।
বয়ান ফাউন্ডেশন
৩ যে বিষয়ে তারা মতভেদ করছে।
ইসলামিক ফাউন্ডেশন
৩ যেই বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে।
সমকালীন বাংলা
৩ যে বিষয়ে তারা মতভেদ করছে।
Word by word
٣ ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
জহুরুল হক
৪ না, তারা শীঘ্রই জানতে পারবে।
বয়ান ফাউন্ডেশন
৪ কখনো না, অচিরেই তারা জানতে পারবে।
ইসলামিক ফাউন্ডেশন
৪ কখনও না, উহাদের ধারণা অবাস্তব, উহারা শীঘ্র জানিতে পারিবে;
সমকালীন বাংলা
৪ কখনোই নয়! তারা শীঘ্রই জানতে পারবে,
Word by word
٤ كَلَّا سَيَعْلَمُونَ
জহুরুল হক
৫ পুনশ্চ, না, তারা অতিশীঘ্রই জানতে পারবে।
বয়ান ফাউন্ডেশন
৫ তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
ইসলামিক ফাউন্ডেশন
৫ আবার বলি কখনও না, উহারা অচিরেই জানিবে।
সমকালীন বাংলা
৫ অতঃপর কখনোই নয়! তারা শীঘ্রই জানতে পারবে।
Word by word
٥ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
জহুরুল হক
৬ আমরা কি পৃথিবীটাকে পাতানো - বিছানারূপে বানাই নি,
বয়ান ফাউন্ডেশন
৬ আমি কি বানাইনি যমীনকে শয্যা?
ইসলামিক ফাউন্ডেশন
৬ আমি কি করি নাই ভূমিকে শয্যা
সমকালীন বাংলা
৬ আমি কি করি নাই ভূমিকে শয্যা
Word by word
٦ أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًا
জহুরুল হক
৭ আর পাহাড় - পর্বতকে খুটিরূঁপে?
বয়ান ফাউন্ডেশন
৭ আর পর্বতসমূহকে পেরেক?
ইসলামিক ফাউন্ডেশন
৭ ও পর্বতসমূহকে কীলক?
সমকালীন বাংলা
৭ আমরা কি পৃথিবীকে বিছানা বানাইনি?
Word by word
٧ وَٱلْجِبَالَ أَوْتَادًا
জহুরুল হক
৮ আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় - জোড়ায়;
বয়ান ফাউন্ডেশন
৮ আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
ইসলামিক ফাউন্ডেশন
৮ আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
সমকালীন বাংলা
৮ এবং আমরা তোমাদের যুগলরূপে সৃষ্টি করেছি,
Word by word
٨ وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا
জহুরুল হক
৯ আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম,
বয়ান ফাউন্ডেশন
৯ আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম।
ইসলামিক ফাউন্ডেশন
৯ তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম,
সমকালীন বাংলা
৯ এবং তোমাদের নিদ্রাকে বিশ্রাম করেছি,
Word by word
٩ وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
জহুরুল হক
১০ আর রাতকে করেছি পোশাকস্বরূপ;
বয়ান ফাউন্ডেশন
১০ আর আমি রাতকে করেছি আবরণ।
ইসলামিক ফাউন্ডেশন
১০ করিয়াছি রাত্রিকে আবরণ,
সমকালীন বাংলা
১০ করিয়াছি রাত্রিকে আবরণ,
Word by word
١٠ وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
জহুরুল হক
১১ আর দিনকে করেছি জীবিকার সংস্থান।
বয়ান ফাউন্ডেশন
১১ আর আমি দিনকে করেছি জীবিকার্জনের সময়।
ইসলামিক ফাউন্ডেশন
১১ এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময়,
সমকালীন বাংলা
১১ এবং দিনকে জীবিকার সময় করেছি,
Word by word
١١ وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
জহুরুল হক
১২ আর তোমাদের উপরে আমরা বানিয়েছি সাত মজবুত জিনিস,
বয়ান ফাউন্ডেশন
১২ আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।
ইসলামিক ফাউন্ডেশন
১২ আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ
সমকালীন বাংলা
১২ এবং তোমাদের ওপর সাতটি সুদৃঢ় স্তর নির্মাণ করেছি,
Word by word
١٢ وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
জহুরুল হক
১৩ আর তৈরি করেছি একটি অত্যুজ্জ্বল প্রদীপ,
বয়ান ফাউন্ডেশন
১৩ আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ।
ইসলামিক ফাউন্ডেশন
১৩ এবং সৃষ্টি করিয়াছি প্রোজ্জ্বল দীপ।
সমকালীন বাংলা
১৩ এবং একটি দীপ্তিমান প্রদীপ স্থাপন করেছি,
Word by word
١٣ وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
জহুরুল হক
১৪ আর ঝরন্ত - মেঘ থেকে আমরা বর্ষণ করি প্রচুর বৃষ্টি,
বয়ান ফাউন্ডেশন
১৪ আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি।
ইসলামিক ফাউন্ডেশন
১৪ এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি,
সমকালীন বাংলা
১৪ এবং মেঘমালা থেকে প্রবাহমান পানি বর্ষণ করেছি,
Word by word
١٤ وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
জহুরুল হক
১৫ যেন তার দ্বারা গজাতে পারি শস্য ও গাছপালা,
বয়ান ফাউন্ডেশন
১৫ যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ যাহাতে তদ্দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,
সমকালীন বাংলা
১৫ যাতে আমরা তার দ্বারা শস্য ও উদ্ভিদ উৎপন্ন করি,
Word by word
١٥ لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
জহুরুল হক
১৬ আর ঘনসন্নিবিষ্ট বাগানসমূহ।
বয়ান ফাউন্ডেশন
১৬ আর ঘন উদ্যানসমূহ।
ইসলামিক ফাউন্ডেশন
১৬ ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
সমকালীন বাংলা
১৬ এবং ঘন উদ্যানসমূহ।
Word by word
١٦ وَجَنَّٰتٍ أَلْفَافًا
জহুরুল হক
১৭ নিশ্চয় ফয়সালা করার দিনের এক নির্ধারিত সময়কাল আছে - -
বয়ান ফাউন্ডেশন
১৭ নিশ্চয় ফয়সালার দিন নির্ধারিত আছে।
ইসলামিক ফাউন্ডেশন
১৭ নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস;
সমকালীন বাংলা
১৭ নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত রয়েছে,
Word by word
١٧ إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًا
জহুরুল হক
১৮ সেইদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে - দলে,
বয়ান ফাউন্ডেশন
১৮ সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে।
ইসলামিক ফাউন্ডেশন
১৮ সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে,
সমকালীন বাংলা
১৮ যেদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে আসবে,
Word by word
١٨ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
জহুরুল হক
১৯ আর আকাশকে বিদীর্ণ করা হবে, সুতরাং তা হবে বহু - দরজা - বিশিষ্ট।
বয়ান ফাউন্ডেশন
১৯ আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট।
ইসলামিক ফাউন্ডেশন
১৯ আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট।
সমকালীন বাংলা
১৯ এবং আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হয়ে যাবে দরজাসমূহ,
Word by word
١٩ وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
জহুরুল হক
২০ আর পাহাড়গুলো ধসে পড়বে, ফলে তা হবে বালুময় - মরীচিকা।
বয়ান ফাউন্ডেশন
২০ আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে।
ইসলামিক ফাউন্ডেশন
২০ এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা,
সমকালীন বাংলা
২০ এবং পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে।
Word by word
٢٠ وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
জহুরুল হক
২১ নিঃসন্দেহ জাহান্নাম - - তা প্রতীক্ষায় রয়েছে - -
বয়ান ফাউন্ডেশন
২১ নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।
ইসলামিক ফাউন্ডেশন
২১ নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া রহিয়াছে ;
সমকালীন বাংলা
২১ নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে,
Word by word
٢١ إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
জহুরুল হক
২২ সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল; - -
বয়ান ফাউন্ডেশন
২২ সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।
ইসলামিক ফাউন্ডেশন
২২ সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
সমকালীন বাংলা
২২ সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
Word by word
٢٢ لِّلطَّٰغِينَ مَـَٔابًا
জহুরুল হক
২৩ সেখানে তারা অবস্থান করবে যুগ যুগ ধরে।
বয়ান ফাউন্ডেশন
২৩ সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।
ইসলামিক ফাউন্ডেশন
২৩ সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে,
সমকালীন বাংলা
২৩ তারা সেখানে যুগের পর যুগ অবস্থান করবে,
Word by word
٢٣ لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا
জহুরুল হক
২৪ তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের - -
বয়ান ফাউন্ডেশন
২৪ সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়।
ইসলামিক ফাউন্ডেশন
২৪ সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় -
সমকালীন বাংলা
২৪ তারা সেখানে কোনো শীতলতা কিংবা পানীয় আস্বাদন করবে না,
Word by word
٢٤ لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
জহুরুল হক
২৫ শুধু ফুটন্ত জল ও হিমশীতল পানীয় ব্যতীত, - -
বয়ান ফাউন্ডেশন
২৫ ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া।
ইসলামিক ফাউন্ডেশন
২৫ ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;
সমকালীন বাংলা
২৫ তবে ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া,
Word by word
٢٥ إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
জহুরুল হক
২৬ এক যথাযথ প্রতিদান।
বয়ান ফাউন্ডেশন
২৬ উপযুক্ত প্রতিফলস্বরূপ।
ইসলামিক ফাউন্ডেশন
২৬ ইহাই উপযুক্ত প্রতিফল।
সমকালীন বাংলা
২৬ পূর্ণ প্রতিফলস্বরূপ,
Word by word
٢٦ جَزَآءً وِفَاقًا
জহুরুল হক
২৭ নিঃসন্দেহ তারা হিসাবের কথা ভাবে নি,
বয়ান ফাউন্ডেশন
২৭ নিশ্চয় তারা হিসাবের আশা করত না।
ইসলামিক ফাউন্ডেশন
২৭ উহারা কখনও হিসাবের আশংকা করিত না,
সমকালীন বাংলা
২৭ নিশ্চয়ই তারা হিসাবের আশা করত না,
Word by word
٢٧ إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
জহুরুল হক
২৮ আর আমাদের বাণীসমূহ প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখ্যানে।
বয়ান ফাউন্ডেশন
২৮ আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।
ইসলামিক ফাউন্ডেশন
২৮ এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল।
সমকালীন বাংলা
২৮ এবং তারা আমাদের নিদর্শনসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল।
Word by word
٢٨ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًا
জহুরুল হক
২৯ আর সব - কিছুই - - আমরা তা লিখিতভাবে সংরক্ষণ করছি,
বয়ান ফাউন্ডেশন
২৯ আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি।
ইসলামিক ফাউন্ডেশন
২৯ সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে।
সমকালীন বাংলা
২৯ আর আমরা সবকিছু লিপিবদ্ধ করেছি নথিতে।
Word by word
٢٩ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًا
জহুরুল হক
৩০ সুতরাং স্বাদ গ্রহণ করো, আমরা তোমাদের বাড়িয়ে দেবো না শাস্তি ব্যতীত।
বয়ান ফাউন্ডেশন
৩০ সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব।
ইসলামিক ফাউন্ডেশন
৩০ অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করিব।
সমকালীন বাংলা
৩০ অতএব আস্বাদন করো; আমরা তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না।
Word by word
٣٠ فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
জহুরুল হক
৩১ ধর্মভীরুদের জন্য নিশ্চয়ই রয়েছে মহাসাফল্য - -
বয়ান ফাউন্ডেশন
৩১ নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।
ইসলামিক ফাউন্ডেশন
৩১ মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য,
সমকালীন বাংলা
৩১ নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য,
Word by word
٣١ إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
জহুরুল হক
৩২ ফলের বাগান ও আঙুর,
বয়ান ফাউন্ডেশন
৩২ উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।
ইসলামিক ফাউন্ডেশন
৩২ উদ্যান, দ্রাক্ষা,
সমকালীন বাংলা
৩২ উদ্যানসমূহ ও আঙুরলতা,
Word by word
٣٢ حَدَآئِقَ وَأَعْنَٰبًا
জহুরুল হক
৩৩ আর সমবয়স্ক ফুটফুটে কিশোর,
বয়ান ফাউন্ডেশন
৩৩ আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী।
ইসলামিক ফাউন্ডেশন
৩৩ সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী
সমকালীন বাংলা
৩৩ এবং সমবয়সী পূর্ণযৌবনা,
Word by word
٣٣ وَكَوَاعِبَ أَتْرَابًا
জহুরুল হক
৩৪ আর পরিপূর্ণ পানপাত্র।
বয়ান ফাউন্ডেশন
৩৪ আর পরিপূর্ণ পানপাত্র।
ইসলামিক ফাউন্ডেশন
৩৪ এবং পূর্ণ পানপাত্র।
সমকালীন বাংলা
৩৪ এবং পূর্ণ পেয়ালা।
Word by word
٣٤ وَكَأْسًا دِهَاقًا
জহুরুল হক
৩৫ তারা সেখানে খেলো কথা শুনবে না, আর মিথ্যাকথাও নয়।
বয়ান ফাউন্ডেশন
৩৫ তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।
ইসলামিক ফাউন্ডেশন
৩৫ সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য;
সমকালীন বাংলা
৩৫ সেখানে তারা শুনবে না কোনো অসার কথা, না কোনো মিথ্যা,
Word by word
٣٥ لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
জহুরুল হক
৩৬ তোমার প্রভুর কাছ থেকে প্রতিফল, - - হিসাবমতো পুরস্কার, - -
বয়ান ফাউন্ডেশন
৩৬ তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।
ইসলামিক ফাউন্ডেশন
৩৬ ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,
সমকালীন বাংলা
৩৬ এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যথাযথ প্রতিদান,
Word by word
٣٦ جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
জহুরুল হক
৩৭ মহাকাশমন্ডল ও পৃথিবীর এবং তাদের মধ্যে যা - কিছু আছে তার প্রভু, পরম করুণাময়, তাঁর কাছে বক্তব্য রাখার কোনো ক্ষমতা তারা রাখে না।
বয়ান ফাউন্ডেশন
৩৭ যিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।
ইসলামিক ফাউন্ডেশন
৩৭ যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্তকিছুর, যিনি দয়াময়; তাঁহার নিকট আবেদন - নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না।
সমকালীন বাংলা
৩৭ আকাশমণ্ডলী, পৃথিবী ও এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার ক্ষমতা রাখবে না।
Word by word
٣٧ رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
জহুরুল হক
৩৮ সেইদিন আর - রূহ ও ফিরিশ্তাগণ সারবেঁধে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত তাদের কেউ কথা বলতে পারবে না, আর সে সঠিক কথা বলবে।
বয়ান ফাউন্ডেশন
৩৮ সেদিন রূহ* ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে। *হযরত জিবরীল (আঃ)।
ইসলামিক ফাউন্ডেশন
৩৮ সেই দিন রূহ্ ও ফিরিশ্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে ; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।
সমকালীন বাংলা
৩৮ যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; কেউ কথা বলবে না, তবে সে ছাড়া যাকে পরম করুণাময় অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে।
Word by word
٣٨ يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا
জহুরুল হক
৩৯ এইটাই মহাসত্যের দিন। অতএব যে কেউ চায় সে তার প্রভুর কাছে আশ্রয়স্থল খুঁজুক।
বয়ান ফাউন্ডেশন
৩৯ ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।
ইসলামিক ফাউন্ডেশন
৩৯ এই দিবস সুনিশ্চিত ; অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক।
সমকালীন বাংলা
৩৯ সেই দিনই সত্য দিবস; অতএব যে ইচ্ছা করে, সে তার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করুক।
Word by word
٣٩ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
জহুরুল হক
৪০ নিশ্চয় আমরা তোমাদের সতর্ক করছি এক নিকটবর্তী শাস্তি সন্বন্ধে, - - যেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুখানা কী আগবাড়িয়েছে, আর অবিশ্বাসী ব্যক্তি বলবে - - ''হায় আমার আফসোস! আমি যদি ধুলো হয়ে যেতাম!’’
বয়ান ফাউন্ডেশন
৪০ নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’!
ইসলামিক ফাউন্ডেশন
৪০ আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম ; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, ‘হায়, আমি যদি মাটি হইতাম !’
সমকালীন বাংলা
৪০ নিশ্চয়ই আমরা তোমাদের নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করেছি, যেদিন মানুষ দেখবে তার দুই হাত কী আগে পাঠিয়েছে, এবং কাফির বলবে, “হায়! আমি যদি মাটি হতাম!”
Word by word
٤٠ إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report