আল নছর
Chapter 110, 3 verses
-
জহুরুল হক
-
বয়ান ফাউন্ডেশন
-
মুহিউদ্দীন খান
জহুরুল হক
যখন র সাহায্য ও বিজয় আসছে,
বয়ান ফাউন্ডেশন
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
মুহিউদ্দীন খান
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
জহুরুল হক
আর লোকেদের দলে - দলে র ধর্মে প্রবেশ করতে দেখতে পাচ্ছ,
বয়ান ফাউন্ডেশন
আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,
মুহিউদ্দীন খান
এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
জহুরুল হক
তখন তোমার প্রভুর প্রশংসায় জপতপ করো ও তাঁর পরিত্রাণ খোঁজো। নিঃসন্দেহ তিনি বারবার প্রত্যাবর্তনকারী।
বয়ান ফাউন্ডেশন
তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।
মুহিউদ্দীন খান
তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।