তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন,
সে বিরক্তি প্রকাশ করলো এবং মুখ (মনোযোগ) ফিরিয়ে নিলো,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম 'আবাসা অতাওয়াল্লা য়।
Chapter 80, 42 verses
তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন,
সে বিরক্তি প্রকাশ করলো এবং মুখ (মনোযোগ) ফিরিয়ে নিলো,
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম 'আবাসা অতাওয়াল্লা য়।
কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল।
এ কারণে যে অন্ধ লোকটি এসেছিল তার কাছে,
আন্ জ্বা-য়াহুল্ আ'মা-।
আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল,
তুমি কি করে জানবে, হয়তো সে শুদ্ধতা অর্জন করতো?
অমা-ইয়ুদ্রীকা লা'আল্লাহূ ইয়ায্যাক্কা য়।
অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত?
কিংবা উপদেশ গ্রহণ করতো এবং সেই উপদেশ তার উপকার সাধন করতো?
আও ইয্যাক্কারু ফাতান্ফা'আহুয্ যিক্র-।
আর তার ক্ষেত্রে যে নিজেকে সমৃদ্ধ ভাবে,
অথচ যে নিজেকে ভাবে মুখাপেক্ষাহীন,
আম্মা-মানিস্ তাগ্না-।
তুমি তো তার প্রতিই মনোযোগ দেখাচ্ছ।
তুমি মনোযোগ আরোপ করছো তার প্রতি।
ফাআন্তা লাহূ তাছোয়াদ্দা-।
অথচ তোমার উপরে নেই যদি সে নিজেকে পবিত্র না করে।
তোমার কি আসে যায় যদি সে শুদ্ধতা অর্জন না করে?
অমা-'আলাইকা আল্লা-ইয্যাক্কা-।
আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে,
কিন্তু যে ছুটে এসেছে তোমার কাছে,
অআম্মা-মান্ জ্বা-য়াকা ইয়াস্'আ-।
আর সে ভয় করছিল,
এবং সে ( ও তাঁর শাস্তিকে) ভয় করে,
অহুওয়া ইয়াখ্শা-।
কিন্ত তুমি তার প্রতি অবহেলা দেখালে।
তাকে তুমি অবজ্ঞা করলে এবং অন্যদের প্রতি মনোযোগী হলে।
ফাআন্তা 'আন্হু তালাহ্হা-।
কদাচ না! নিঃসন্দেহ এ এক স্মরণীয় বার্তা,
না (কখনো এমনটি করোনা); অবশ্যি এটি (এ কুরআন) একটি উপদেশ।
কাল্লা য় ইন্নাহা-তায্কিরহ্।
অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।
সুতরাং যার ইচ্ছে, সে এটি গ্রহণ করবে।
ফামান্ শা-য়া যাকারহ্।
সম্মানিত পৃষ্ঠাগুলোয় - -
(এটি সংরক্ষিত আছে) অতীব সম্মানিত সহীফা সমূহে (লওহে মাহফুযে)।
ফী ছুহুফিম্ মুর্কারমাতিম্
সুউন্নত, সুপবিত্র,
খুবই উঁচু মর্যাদা সম্পন্ন ও পবিত্র,
র্মাফূ 'আতিম্ মুত্বোয়াহ্হারতিম্
লেখকদের হস্তাক্ষরে,
সেইসব লেখকদের (ফেরেশতাদের) হাতে,
বিআইদী সাফারতিন্
সম্মানিত, গুণান্নিত।
যারা সম্মানিত ও অনুগত।
কির-মিম্ বাররহ্।
যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সেজন্য মানুষকে ধ্বংস করা হোক।
ধ্বংস হলো (অবিশ্বাসী) মানুষগুলো। কতো বড় অকৃতজ্ঞ তারা!
কুতিলাল্ ইন্সা-নু মা য় আক্ফারহ্।
কী জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন?
কোন্ জিনিস থেকে তিনি সৃষ্টি করেছেন তাকে (মানুষকে)?
মিন্ আইয়্যি শাইয়িন্ খলাক্বহ্।
এক শুক্রকীট থেকে! তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে সুসমঞ্জস করেছেন,
এক বিন্দু নোতফা (শুক্র) থেকে, তিনি তাকে সৃষ্টি করেছেন তারপর তাকে যথাযথভাবে গঠন করেছেন।
মিন্ নুতফাহ্ খলাক্বহূ ফাক্বদ্দারহূ
তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন,
তারপর তিনি সহজ করে দেন তার জীবন চলার পথ।
ছুম্মাস্ সাবীলা ইয়াস্সারহূ
তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন,
তারপর তার মউত ঘটান এবং পৌঁছে দেন তাকে কবরে।
ছুম্মা আমা-তাহূ ফাআকবারহূ
তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন।
অতপর যখন চাইবেন , তখন আবার উঠিয়ে আনবেন তাকে।
ছুম্মা ইযা-শা-য়া আন্শারহ্।
না, তাকে তিনি যা আদেশ করেছিলেন তা সে পালন করে নি।
না, সে পালন করেনি তিনি যে নির্দেশ তাকে দিয়েছেন।
কাল্লা-লাম্মা-ইয়াকদ্বি মা য় আমারহ্।
অতএব মানুষ তার খাদ্যের দিকে ভেবে দেখুক - -
তবে, মানুষ তার খাবারের জিনিসগুলোর প্রতি নজর বুলিয়ে দেখুক (কে সৃষ্টি করেছে সেগুলো)।
ফাল্ইয়ান্জুরিল্ ইন্সা-নু ইলা-ত্বোয়া'আ-মিহী য়।
কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায়,
আমরাই তো বর্ষণ করি প্রচুর পানি।
আন্না- ছোয়াবাব্নাল্ মা-য়া ছোয়াব্বান্
তারপর আমরা মাটিকে ফাটিয়ে দিই চৌচির ক’রে,
তারপর শক্ত হয়ে এঁটে থাকা জমিনকে আমরা ফেঁড়ে দেই।
ছুম্মা শাক্বকনাল্ র্আদ্বোয়া শাকক্বান্
তারপর তাতে আমরা জন্মাই শস্য,
আর তাতে উৎপাদনের ব্যবস্থা করি শস্য,
ফাআম্বাত্না-ফীহা-হাব্বাবাঁও ।
আর আঙ্গুর ও শাকসবজি,
আংগুর, শাক - শবজি,
অ 'ইনাবাঁও অক্বদ্ব্বাঁও
আর জলপাই ও খেজুর,
যয়তুন, খেজুর,
অ যাইতূ নাঁও অনাখ্লাঁও।
আর ঘন গাছপালাময় বাগান,
বিপুল বৃক্ষ - রাজির নিবিড় বন,
অহাদা-য়িক্বা গুল্বাঁও ।
আর ফলফসল ও তৃণলতা, - -
ফল - ফলারি এবং সেইসাথে অনেক ঘাস।
অফা-কিহাতাঁও অআব্বাম্ ।
তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি - পশুর জন্যেও।
(এভাবে আমিই ব্যবস্থা করি) তোমাদের ও তোমাদের গবাদি পশুর জীবন ধারণের সামগ্রী।
মাতা- 'আল্লাকুম্ অলিআন্'আ-মিকুম্
তারপর যেদিন কান - ফাটানো আওয়াজ আসবে - -
অতপর যেদিন মহাধ্বনি (শিংগার দ্বিতীয় ফুৎকার) উচ্চারিত হবে,
ফাইযা-জ্বা-য়াতিছ্ ছোয়া-খ্খাহ্।
সেইদিন মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে,
সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে,
ইয়াওমা ইয়ার্ফিরুল্ র্মায়ু মিন্ আখীহি।
আর তার মাকে ও তার বাবাকে,
তার মা থেকে এবং বাপ থেকে,
অউম্মিহী অআবীহি।
আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।
তার স্ত্রী ও সন্তানদের থেকে।
অছোয়া-হিবাতিহী অবানীহ্।
সেদিন তাদের মধ্যের প্রত্যেক লোকেরই এত ব্যস্ততা থাকবে যে তাকে বেখেয়াল করে দেবে।
সে দিনটি হবে এতোই ভয়াবহ যে, সেদিন কেউই নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে ভাববারই চিন্তা করবেনা।
লিকুল্লিম্রিয়িম্ মিন্হুম্ ইয়াওমায়িযিন্ শা'নুঁই ইয়ুগ্নীহ্।
অনেক মুখ সেইদিন হবে উজ্জ্বল,
সেদিন অনেক লোকের চেহারা হবে উজ্জ্বল,
উজুহুঁই ইয়াওমায়িযিম্ মুস্ফিরতুন্
হাসিমাখা, আনন্দমুখর,
হাসি খুশি আর শুভ সংবাদে আনন্দ মুখর।
দ্বোয়া-হিকাতুম্ মুস্তাব্শিরহ্
আর সেইদিন অনেক মুখ - - তাদের উপরে ধূলো - বালি,
আবার অনেক চেহারাই হবে সেদিন ধূলো - মলিন।
অ উজুহুঁই ইয়াওমায়িযিন্ 'আলাইহা- গাবারতুন্।
কালো - আঁধার তাদের ঢেকে ফেলবে।
সেই চেহারাগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।
র্তাহাকুহা-ক্বাতারহ্
এরা নিজেরাই সত্যপ্রত্যাখ্যানকারী, দুষ্কৃতিকারী।
কারণ, তারা (হবে) অবিশ্বাসী - অমান্যকারী - এবং পাপিষ্ঠ - দূরাচারী।
উলা-য়িকা হুমুল্ কাফারতুল্ ফাজ্বারহ্।