আল ত্বীন
Chapter 95, 8 verses
-
জহুরুল হক
-
আবদুস শহীদ নাসিম
জহুরুল হক
ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;
আবদুস শহীদ নাসিম
শপথ তীন এবং যয়তুনের।
জহুরুল হক
আর সিনাই পর্বতের কথা,
আবদুস শহীদ নাসিম
শপথ সিনাই পর্বতের।
জহুরুল হক
আর এই নিরাপদ নগরের কথা!
আবদুস শহীদ নাসিম
এবং শপথ এই নিরাপদ (মক্কা) নগরীর।
জহুরুল হক
সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ - সুন্দর আকৃতিতে।
আবদুস শহীদ নাসিম
নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠন - প্রকৃতিতে।
জহুরুল হক
তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, - -
আবদুস শহীদ নাসিম
তারপর তাকে আমরা পৌঁছে দিই নিচুদের চাইতেও নিচুতে।
জহুরুল হক
তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা - বিরতিবিহীন প্রতিদান।
আবদুস শহীদ নাসিম
তবে তাদের নয়, যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে। তাদের জন্যে তো রয়েছে এমন পুরস্কার, যা শেষ হবেনা কখনো।
জহুরুল হক
তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়?
আবদুস শহীদ নাসিম
এর পরেও (হে অবিশ্বাসী!) কোন্ জিনিস তোমাকে অবিশ্বাসী বানায় (আখিরাতের) প্রতিদান সম্পর্কে?
জহুরুল হক
কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?
আবদুস শহীদ নাসিম
কি সব বিচারকের বড় বিচারক নন?