Kitab

আল ছফ

Chapter 61, 14 verses

  • জহুরুল হক
  • ইসলামিক ফাউন্ডেশন
  • বাংলা উচ্চারণ
জহুরুল হক

‌র মহিমা ঘোষণা করছে যা - কিছু আছে মহাকাশমন্ডলে ও যা - কিছু আছে পৃথিবীতে, আর তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

ইসলামিক ফাউন্ডেশন

আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই ‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সাব্বাহা লিল্লা-হি মা-ফিস্ সামা-ওয়া-তি অমা-ফিল্ র্আদ্বি অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! কেন তোমরা তা বল যা তোমরা কর না?

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! তোমরা যাহা কর না তাহা তোমরা কেন বল?

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্ লাযীনা আ-মানূ লিমা-তাকুলূনা মা-লা-তাফ্'আলূন্।

জহুরুল হক

‌র কাছে অত্যন্ত ঘৃণিত যে তোমরা এমন সব বল যা তোমরা কর না।

ইসলামিক ফাউন্ডেশন

তোমরা যাহা কর না তোমরা তাহা বলা ‌র দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক।

বাংলা উচ্চারণ

কাবুরা মাকতান্ ই'ন্দাল্লা-হি আন্ তাকুলূ মা-লা- তাফ্'আলূন্।

জহুরুল হক

নিঃসন্দেহ ভালবাসেন তাদের যারা তাঁর পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে, যেন তারা একটি জমাট গাঁথুনি।

ইসলামিক ফাউন্ডেশন

যাহারা ‌র পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত, ‌ তো তাহাদেরকে ভালবাসেন।

বাংলা উচ্চারণ

ইন্নাল্লা-হা ইয়ুহিব্বুল্ লাযীনা ইয়ুক্ব-তিলূনা ফী সাবীলিহী ছোয়াফ্ফান্ কাআন্নাহুম্

জহুরুল হক

আর স্মরণ করো! মূসা তাঁর স্বজাতিকে বলেছিলেন, ''হে আমার লোকদল! কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ যখন তোমরা জেনে গিয়েছ যে আমি নিশ্চয়ই তোমাদের নিকট ‌র প্রেরিত - পুরুষ?’’ তারপর তারা যখন বিমুখ হয়ে গিয়েছিল তখন তাদের হৃদয়কে বিমুখ করে দিলেন। আর সত্যত্যাগী জাতিকে সৎপথে চালান না।

ইসলামিক ফাউন্ডেশন

স্মরণ কর, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায় ! তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জান যে, আমি তোমাদের নিকট ‌র রাসূল ? অতঃপর উহারা যখন বক্র পথ অবলম্বন করিল তখন ‌ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন। ‌ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না।

বাংলা উচ্চারণ

অইয্ ক্ব-লা মূসা- লিক্বওমিহী ইয়া-ক্বওমি লিমা-তু”যূনানী অক্বত্ তা'লামূনা আন্নী রাসূলুল্লা-হি ইলাইকুম্ ফালাম্মা-যা-গূ য় আযা-গল্লা-হু কুলূবাহুম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাল্ ফা-সিক্বীন্।

জহুরুল হক

আর স্মরণ করো! মরিময়পুত্র ঈসা বলেছিলেন - - ''হে ইসরাইলের বংশধরগণ! আমি নিশ্চয়ই তোমাদের নিকট ‌র রসূল, আমার সমক্ষে তওরাতে যা রয়েছে আমি তার সমর্থনকারী, আর সুসংবাদদাতা এমন এক রসূল সন্বন্ধে যিনি আমার পরে আসবেন, তাঁর নাম 'আহ্‌মদ’।’’ তারপর যখন তিনি তাদের কাছে এলেন স্পষ্ট প্রমাণাবলীসহ, তারা বললে - - ''এ তো এক স্পষ্ট জাদু!’’

ইসলামিক ফাউন্ডেশন

স্মরণ কর, মার্‌ইয়াম - তনয় ‘ঈসা বলিয়াছিল, ‘হে বনী ইস্‌রাঈল! অবশ্যই আমি তোমাদের নিকট ‌র রাসূল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার প্রত্যায়ন - কারী এবং আমার পরে আহ্‌মাদ নামে যে রাসূল আসিবেন আমি তাহার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শনসহ উহাদের নিকট আসিল তখন উহারা বলিতে লাগিল, ‘ইহা তো এক স্পষ্ট জাদু।’

বাংলা উচ্চারণ

অইয্ ক্ব-লা 'ঈসাব্নু র্মাইয়ামা ইয়াবানী য় ইস্র-ঈলা ইন্নী রসূলুল্ লা-হি ইলাইকুম্ মুছোয়াদ্দিক্বাল্লিমা-বাইনা ইয়াদাইয়্যা মিনাত তাওর-তি অমুবাশ্শিরম্ বিরাসূলিঁই ইয়া”তী মিম্ বা'দিস্মুহূ য় আহ্মদ্ ফালাম্মা-জ্বা-য়াহুম্ বিল্ বাইয়্যিনা-তি ক্ব-লূ হা-যা সিহ্রুম্ মুবীন্।

জহুরুল হক

আর তার চাইতে কে বেশী অন্যায়কারী যে ‌র বিরুদ্ধে মিথ্যা রচনা করে, অথচ তাকে আহ্বান করা হচ্ছে ইসলামের দিকে? আর অন্যায়াচারী জাতিকে সৎপথে চালান না।

ইসলামিক ফাউন্ডেশন

যে ব্যক্তি ইসলামের দিকে আহূত হইয়াও ‌ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক আর কে ? ‌ সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।

বাংলা উচ্চারণ

অ মান্ আজ্লামু মিম্মানিফ্তার- 'আলাল্লা-হিল্ কাযিবা অহুওয়া ইয়ুদ্'আ য় ইলাল্ ইস্লা-ম্ অল্লা-হু লা-ইয়াহ্দিল্ ক্বওমাজ্ জোয়া-লিমীন্।

জহুরুল হক

ওরা চায় ‌র আলোককে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে। কিন্ত তাঁর আলোককে পূর্ণাঙ্গ করতেই যাচ্ছেন, যদিও অবিশ্বাসীরা অপছন্দ করে।

ইসলামিক ফাউন্ডেশন

উহারা ‌র নূর ফুৎকারে নিভাইতে চায়, কিন্তু ‌ তাঁহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন, যদিও কাফিররা উহা অপসন্দ করে।

বাংলা উচ্চারণ

ইয়ুরীদূনা লিইয়ুতফিয়ূ নূরল্লা-হি বিআফ্ওয়া-হিহিম্ অল্লাহু মুতিম্মু নূরিহী অলাও কারিহাল্ কা-ফিরূন্।

জহুরুল হক

তিনিই সেইজন যিনি তাঁর রসূলকে পাঠিয়েছেন পথনির্দেশ ও সত্য ধর্ম দিয়ে যেন তিনি একে প্রাধান্য দিতে পারেন ধর্মের - - তাদের সবক’টির উপরে, যদিও বহুখোদাবাদীরা অপছন্দ করে।

ইসলামিক ফাউন্ডেশন

তিনিই তাঁহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দীনসহ সকল দীনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপসন্দ করে।

বাংলা উচ্চারণ

হুওয়াল্লাযী র্আসালা রাসূলাহূ বিল্ হুদা অদীনিল্ হাকক্বি লিইয়ুজ্ হিরাহূ 'আলাদ্দীনি কুল্লিহী অলাও কারিহাল্ মুশ্রিকূন্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! আমি কি তোমাদের সন্ধান দেব এমন এক পণ্যদ্রব্যের যা তোমাদের উদ্ধার করবে মর্মন্তুদ শাস্তি থেকে?

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে?

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়্যুহাল্লাযীনা আ-মানূ হাল্ আদুল্লুকুম্ 'আলা- তিজ্বা-রতিন্ তুন্জ্বীকুম্ মিন্ 'আযা-বিন্ আলীম্।

জহুরুল হক

তোমরা ‌তে ও তাঁর রসূলে বিশ্বাস করবে, আর ‌র পথে সংগ্রাম করবে তোমাদের সম্পদ ও তোমাদের জীবন দিয়ে। এইটিই হচ্ছে তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে!

ইসলামিক ফাউন্ডেশন

উহা এই যে, তোমরা ‌ ও তাঁহার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন - সম্পদ ও জীবন দ্বারা ‌র পথে জিহাদ করিবে। ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে!

বাংলা উচ্চারণ

তুমিনূনা বিল্লা-হি অরসূলিহী অতুজ্বা- হিদূনা ফী সাবীলিল্লা-হি বিআম্ওয়া লিকুম্ অ আন্ফুসিকুম্ যা-লিকুম্ খইরুল্লাকুম্ ইন্ কুন্তুম্ তা'লামূন্।

জহুরুল হক

তিনি তোমাদের পরিত্রাণ করবেন তোমাদের দোষত্রুটি থেকে, আর তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি, আর নন্দন কাননের উৎকৃষ্ট গৃহসমূহে। এটিই মহাসাফল্য!

ইসলামিক ফাউন্ডেশন

‌ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। ইহাই মহাসাফল্য।

বাংলা উচ্চারণ

ইয়াগ্ফির লাকুম্ যুনূবাকুম্ অ ইয়ুদ্খিল্কুম্ জ্বান্না-তিন্ তাজ্ব্রী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু অ মাসা-কিনা ত্বোয়াইয়িবাতান্ ফী জ্বান্না-তি আদ্ন যা-লিকাল্ ফাওযুল্ 'আজীম্।

জহুরুল হক

আর অন্য একটি যা তোমরা ভালবাস - - ‌র কাছ থেকে সাহায্য ও আসন্ন বিজয়। আর সুসংবাদ দাও মুমিনদের।

ইসলামিক ফাউন্ডেশন

এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ : ‌র সাহায্য ও আসন্ন বিজয় ; মু’মিনদেরকে সুসংবাদ দাও।

বাংলা উচ্চারণ

অউখ্রা-তুহিব্বূনাহা- নাছ্রুম্ মিনাল্লা-হি অফাত্হুন্ ক্বরীব্ অবাশ্শিরিল্ মু''মিনীন্।

জহুরুল হক

ওহে যারা ঈমান এনেছ! তোমরা ‌র সাহায্যকারী হও, যেমন মরিয়ম - পুত্র ঈসা শিষ্যদের বলেছিলেন - - ''কারা ‌র তরফে আমার সাহায্যকারী হবে?’’ শিষ্যেরা বলেছিল, ''আমরাই ‌র সাহায্যকারী।’’ সুতরাং ইসরাইলের বংশধরদের মধ্যের একদল বিশ্বাস করেছিল এবং একদল অবিশ্বাস করেছিল। সেজন্য যারা ঈমান এনেছিল তাদের আমরা সাহায্য করেছিলাম তাদের শত্রুদের বিরুদ্ধে, ফলে পরক্ষণেই তারা উপরহাত হয়েছিল।

ইসলামিক ফাউন্ডেশন

হে মু’মিনগণ! তোমরা ‌র দীনের সাহায্যকারী হও, যেমন মার্‌ইয়াম - তনয় ঈসা হাওয়ারীগণকে বলিয়াছিল, ‘‌র পথে কে আমার সাহায্যকারী হইবে ?’ হাওয়ারীগণ বলিয়াছিল, ‘আমরাই ‌র পথে সাহায্যকারী।’ অতঃপর বনী ইস্‌রাঈলের একদল ঈমান আনিল এবং একদল করিল। তখন আমি যাহারা ঈমান আনিয়াছিল, তাহাদের শত্রুদের মুকাবিলায় তাহাদেরকে শক্তিশালী করিলাম, ফলে তাহারা বিজয়ী হইল।

বাংলা উচ্চারণ

ইয়া য় আইয়ুহাল্ লাযীনা আ-মানূ কূনূ য় আন্ছোয়া-রল্লা-হি কামা-ক্ব-লা 'ঈসাব্নু র্মাইয়ামা লিল্ হাওয়া-রিয়্যীনা মান্ আন্ছোয়া-রী য় ইলাল্লা-হ্ ক্ব-লাল্ হাওয়া-রিয়্যূনা নাহ্নু আন্ছোয়া-রুল্লা-হি ফাআমানাত্ ত্বোয়া-য়িফাতুম্ মিন্ বানী য় ইস্র-য়ীলা অকাফারাত্ ত্বোয়া-য়িফাতুন্ ফাআইইয়াদ্নাল্ লাযীনা আ-মানূ 'আলা- 'আদুওওয়িহিম্ ফাআছ্বাহূ জোয়া-হিরীন্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme