আল শামস , choose another chapter
আল শামস
Chapter 91, 15 verses
জহুরুল হক
ইসলামিক ফাউন্ডেশন
সমকালীন বাংলা
Yusuf Ali
Arabic, with marks
Add book
List
Grid
জহুরুল হক
১ ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
ইসলামিক ফাউন্ডেশন
১ শপথ সূর্যের এবং উহার কিরণের,
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ সূর্যের এবং তার জ্যোতির,
Yusuf Ali
1 By the Sun and his (glorious) splendour;
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا
জহুরুল হক
২ আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
ইসলামিক ফাউন্ডেশন
২ শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়,
সমকালীন বাংলা
২ এবং চাঁদের, যখন তা তার অনুসরণ করে,
Yusuf Ali
2 By the Moon as she follows him;
Arabic, with marks
٢ وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
জহুরুল হক
৩ আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
ইসলামিক ফাউন্ডেশন
৩ শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,
সমকালীন বাংলা
৩ এবং দিনের, যখন তা তাকে প্রকাশ করে,
Yusuf Ali
3 By the Day as it shows up (the Sun's) glory;
Arabic, with marks
٣ وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
জহুরুল হক
৪ আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
ইসলামিক ফাউন্ডেশন
৪ শপথ রজনীর, যখন সে উহাকে আচ্ছাদিত করে,
সমকালীন বাংলা
৪ এবং রাতের, যখন তা তাকে আচ্ছন্ন করে,
Yusuf Ali
4 By the Night as it conceals it;
Arabic, with marks
٤ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
জহুরুল হক
৫ ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
ইসলামিক ফাউন্ডেশন
৫ শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাঁহার,
সমকালীন বাংলা
৫ এবং আকাশের, এবং যিনি তা নির্মাণ করেছেন,
Yusuf Ali
5 By the Firmament and its (wonderful) structure;
Arabic, with marks
٥ وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
জহুরুল হক
৬ আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
ইসলামিক ফাউন্ডেশন
৬ শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাঁহার,
সমকালীন বাংলা
৬ এবং পৃথিবীর, এবং যিনি তা বিস্তৃত করেছেন,
Yusuf Ali
6 By the Earth and its (wide) expanse:
Arabic, with marks
٦ وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
জহুরুল হক
৭ আর মানবাত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
ইসলামিক ফাউন্ডেশন
৭ শপথ মানুষের এবং তাঁহার, যিনি উহাকে সুঠাম করিয়াছেন,
সমকালীন বাংলা
৭ এবং প্রাণের, এবং যিনি সেটিকে সুগঠিত করেছেন,
Yusuf Ali
7 By the Soul, and the proportion and order given to it;
Arabic, with marks
٧ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
জহুরুল হক
৮ তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
ইসলামিক ফাউন্ডেশন
৮ অতঃপর উহাকে উহার অসৎর্কম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন।
সমকালীন বাংলা
৮ অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সংযমশীলতা অনুপ্রাণিত করেছেন,
Yusuf Ali
8 And its enlightenment as to its wrong and its right; -
Arabic, with marks
٨ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
জহুরুল হক
৯ সে - ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
ইসলামিক ফাউন্ডেশন
৯ সে - ই সফলকাম হইবে, যে নিজেকে পবিত্র করিবে।
সমকালীন বাংলা
৯ নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে,
Yusuf Ali
9 Truly he succeeds that purifies it,
Arabic, with marks
٩ قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
জহুরুল হক
১০ আর সে - ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
ইসলামিক ফাউন্ডেশন
১০ এবং সেই ব্যর্থ হইবে, যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে।
সমকালীন বাংলা
১০ এবং অবশ্যই ব্যর্থ হয়েছে সে, যে নিজেকে কলুষিত করেছে,
Yusuf Ali
10 And he fails that corrupts it!
Arabic, with marks
١٠ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
জহুরুল হক
১১ ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
ইসলামিক ফাউন্ডেশন
১১ সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল।
সমকালীন বাংলা
১১ সামূদ অস্বীকার করেছিল তাদের অবাধ্যতার কারণে,
Yusuf Ali
11 The Thamud (people) rejected (their prophet) through their inordinate wrong - doing,
Arabic, with marks
١١ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
জহুরুল হক
১২ যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, - -
ইসলামিক ফাউন্ডেশন
১২ উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হইয়া উঠিল,
সমকালীন বাংলা
১২ যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়িয়েছিল,
Yusuf Ali
12 Behold, the most wicked man among them was deputed (for impiety).
Arabic, with marks
١٢ إِذِ انبَعَثَ أَشْقَاهَا
জহুরুল হক
১৩ তখন আল্লাহ্ র রসূল তাদের বলেছিলেন - - ''আল্লাহ্ র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
ইসলামিক ফাউন্ডেশন
১৩ তখন আল্লাহ্ র রাসূল উহাদেরকে বলিল, ‘আল্লাহ্ র উষ্ট্রী ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও।’
সমকালীন বাংলা
১৩ তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিলেন, ‘আল্লাহর উটনী ও তার পান করায় বাধা দিও না,’
Yusuf Ali
13 But the Messenger of Allah said to them: "It is a She - camel of Allah! And (bar her not from) having her drink!"
Arabic, with marks
١٣ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
জহুরুল হক
১৪ কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
ইসলামিক ফাউন্ডেশন
১৪ কিন্তু উহারা রাসূলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল। উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদেরকে সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন।
সমকালীন বাংলা
১৪ কিন্তু তারা তাঁকে অস্বীকার করেছিল এবং সেটিকে হত্যা করেছিল; ফলে তাদের প্রতিপালক তাদের পাপের কারণে তাদের ধ্বংস করে দিলেন এবং সমান করে দিলেন,
Yusuf Ali
14 Then they rejected him (as a false prophet), and they hamstrung her. So their Lord, on account of their crime, obliterated their traces and made them equal (in destruction, high and low)!
Arabic, with marks
١٤ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
জহুরুল হক
১৫ আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।
ইসলামিক ফাউন্ডেশন
১৫ এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না।
সমকালীন বাংলা
১৫ এবং তিনি তাঁর পরিণামের ভয় করেন না।
Yusuf Ali
15 And for Him is no fear of its consequences.
Arabic, with marks
١٥ وَلَا يَخَافُ عُقْبَاهَا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report