আল ত্বীন
Chapter 95, 8 verses
-
জহুরুল হক
-
ইসলামিক ফাউন্ডেশন
জহুরুল হক
ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;
ইসলামিক ফাউন্ডেশন
শপথ ‘তীন’ ও ‘যায়তূন’ - এর,
জহুরুল হক
আর সিনাই পর্বতের কথা,
ইসলামিক ফাউন্ডেশন
শপথ ‘সিনাই’ পর্বতের
জহুরুল হক
আর এই নিরাপদ নগরের কথা!
ইসলামিক ফাউন্ডেশন
এবং শপথ এই নিরাপদ নগরীর,
জহুরুল হক
সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ - সুন্দর আকৃতিতে।
ইসলামিক ফাউন্ডেশন
আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে,
জহুরুল হক
তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, - -
ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি -
জহুরুল হক
তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা - বিরতিবিহীন প্রতিদান।
ইসলামিক ফাউন্ডেশন
কিন্তু তাহাদেরকে নয় যাহারা ও সৎর্কমপরায়ণ; ইহাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
জহুরুল হক
তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়?
ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
জহুরুল হক
কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?
ইসলামিক ফাউন্ডেশন
বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?