Kitab

আল আ’লা

Chapter 87, 19 verses

  • জহুরুল হক
  • মুহিউদ্দীন খান
  • Arabic
  • বাংলা উচ্চারণ
জহুরুল হক

মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, - -

মুহিউদ্দীন খান

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

Arabic

بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সাব্বিহিস্মা রব্বিকাল্ আ'লা।

জহুরুল হক

যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,

মুহিউদ্দীন খান

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

Arabic

الذي خلق فسوى

বাংলা উচ্চারণ

আল্লাযী খলাক্ব ফাসাওয়্যা-।

জহুরুল হক

আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,

মুহিউদ্দীন খান

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

Arabic

والذي قدر فهدى

বাংলা উচ্চারণ

অল্লাযী ক্বদ্দার ফাহাদা-।

জহুরুল হক

আর যিনি তৃণলতা উদ্‌গত করেন,

মুহিউদ্দীন খান

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

Arabic

والذي أخرج المرعى

বাংলা উচ্চারণ

অল্লাযী য় আখ্রজ্বাল্ র্মা'আ-।

জহুরুল হক

তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।

মুহিউদ্দীন খান

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

Arabic

فجعله غثاء أحوى

বাংলা উচ্চারণ

ফাজ্বা'আলাহূ গুছা-য়ান্ আহ্ওয়া-।

জহুরুল হক

আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, - -

মুহিউদ্দীন খান

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

Arabic

سنقرئك فلا تنسى

বাংলা উচ্চারণ

সানুকরিয়ুকা ফালা-তান্সা য়

জহুরুল হক

শুধু যা - কিছু ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।

মুহিউদ্দীন খান

যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

Arabic

إلا ما شاء الله ۚ إنه يعلم الجهر وما يخفى

বাংলা উচ্চারণ

ইল্লা-মা-শা-য়াল্লা-হ্ ইন্নাহূ ইয়া'লামুল্ জ্বাহ্র অমা- ইয়াখ্ফা-।

জহুরুল হক

আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।

মুহিউদ্দীন খান

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

Arabic

ونيسرك لليسرى

বাংলা উচ্চারণ

অনুইয়াস্সিরুকা লিল্ইয়ুস্র-।

জহুরুল হক

অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।

মুহিউদ্দীন খান

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

Arabic

فذكر إن نفعت الذكرى

বাংলা উচ্চারণ

ফাযার্ক্কি ইন্ নাফা'আতিয্ যিক্র-।

জহুরুল হক

যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,

মুহিউদ্দীন খান

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

Arabic

سيذكر من يخشى

বাংলা উচ্চারণ

সাইয়ায্যাক্কারু মাইঁ ইয়াখ্শা-

জহুরুল হক

কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, - -

মুহিউদ্দীন খান

আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,

Arabic

ويتجنبها الأشقى

বাংলা উচ্চারণ

অইয়াতাজ্বান্নাবুহাল্ আশ্ক্বা

জহুরুল হক

যে বিরাট আগুনে ঢোকে পড়বে,

মুহিউদ্দীন খান

সে মহা - অগ্নিতে প্রবেশ করবে।

Arabic

الذي يصلى النار الكبرى

বাংলা উচ্চারণ

ল্লাযী ইয়াছ্লা ন্না-রল্ কুব্র-।

জহুরুল হক

তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।

মুহিউদ্দীন খান

অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।

Arabic

ثم لا يموت فيها ولا يحيى

বাংলা উচ্চারণ

ছুম্মা লা-ইয়ামূতু ফীহা-অলা-ইয়াহ্ইয়া-।

জহুরুল হক

সে - ই যথার্থ হবে যে নিজেকে পবিত্র করেছে,

মুহিউদ্দীন খান

নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়

Arabic

قد أفلح من تزكى

বাংলা উচ্চারণ

ক্বদ্ আফ্লাহা মান্ তাযাক্কা-।

জহুরুল হক

এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর পড়ে।

মুহিউদ্দীন খান

এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর আদায় করে।

Arabic

وذكر اسم ربه فصلى

বাংলা উচ্চারণ

অযাকারস্মা রব্বিহী ফাছোয়াল্লা-।

জহুরুল হক

না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,

মুহিউদ্দীন খান

বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,

Arabic

بل تؤثرون الحياة الدنيا

বাংলা উচ্চারণ

বাল্ তুছিরূনাল্ হা-ইয়া-তাদ্দুন্ইয়া-।

জহুরুল হক

অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।

মুহিউদ্দীন খান

অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।

Arabic

والآخرة خير وأبقى

বাংলা উচ্চারণ

অল্ আ-খিরতু খাইরুঁও ওয়া আব্ক্ব- ।

জহুরুল হক

নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে - -

মুহিউদ্দীন খান

এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;

Arabic

إن هذا لفي الصحف الأولى

বাংলা উচ্চারণ

ইন্না হা-যা-লাফিছ্ ছুহুফিল্ ঊলা-।

জহুরুল হক

ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।

মুহিউদ্দীন খান

ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

Arabic

صحف إبراهيم وموسى

বাংলা উচ্চারণ

ছুহুফি ইব্রা-হীমা অমূসা-।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme