আল মারিজ , choose another chapter
আল মারিজ
Chapter 70, 44 verses
জহুরুল হক
মুহিউদ্দীন খান
বাংলা উচ্চারণ
সমকালীন বাংলা
Add book
List
Grid
জহুরুল হক
১ এক প্রশ্নকারী প্রশ্ন করছে অবধারিত শাস্তি সম্পর্কে - -
মুহিউদ্দীন খান
১ একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত -
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম সায়ালা সা-য়িলুম্ বি 'আযা-বিওঁ ওয়া- ক্বিই'ল্।
সমকালীন বাংলা
১ আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; একজন অবধারিত শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করল।
জহুরুল হক
২ অবিশ্বাসীদের জন্য, এর প্রতিরোধকারী কেউ নেই - -
মুহিউদ্দীন খান
২ কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
বাংলা উচ্চারণ
২ লিল্ কা-ফিরীনা লাইসা লাহূ দা'ফি'উম্।
সমকালীন বাংলা
২ অস্বীকারকারীদের জন্য; যা প্রতিহত করার কেউ নেই,
জহুরুল হক
৩ আল্লাহ্ র নিকট থেকে, যিনি উন্নয়নের সোপানের অধিকর্তা।
মুহিউদ্দীন খান
৩ তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।
বাংলা উচ্চারণ
৩ মিনল্লা-হি যিল্ মা'আ-রিজ।
সমকালীন বাংলা
৩ উচ্চ মর্যাদাসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে।
জহুরুল হক
৪ ফিরিশ্তাগণ ও আত্মা তাঁর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাপ হলো পঞ্চাশ হাজার বছর।
মুহিউদ্দীন খান
৪ ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
বাংলা উচ্চারণ
৪ তা'রুজুল্ মালা-য়িকাতু র্অরূহু ইলাইহি ফী ইয়াওমিন্ কা-না মিকদা-রুহূ খম্সীনা আল্ফা সানাহ্।
সমকালীন বাংলা
৪ ফেরেশতারা এবং রূহ তাঁর দিকে আরোহণ করে এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
জহুরুল হক
৫ অতএব তুমি অধ্যবসায় চালিয়ে যাও এক সুমহান ধৈর্যধারণে।
মুহিউদ্দীন খান
৫ অতএব, আপনি উত্তম সবর করুন।
বাংলা উচ্চারণ
৫ ফার্ছ্বি ছোয়াব্রন্ জ্বামীলা-।
সমকালীন বাংলা
৫ অতএব তুমি উত্তম ধৈর্য ধারণ করো।
জহুরুল হক
৬ নিঃসন্দেহ তারা একে মনে করে বহু দূরে,
মুহিউদ্দীন খান
৬ তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,
বাংলা উচ্চারণ
৬ ইন্নাহুম্ ইয়ারওনাহূ বা'ঈদাঁও।
সমকালীন বাংলা
৬ নিশ্চয়ই তারা এটিকে দূরে মনে করে,
জহুরুল হক
৭ কিন্তু আমরা দেখছি এ নিকটে।
মুহিউদ্দীন খান
৭ আর আমি একে আসন্ন দেখছি।
বাংলা উচ্চারণ
৭ অনার-হু ক্বরীবা-।
সমকালীন বাংলা
৭ আর আমরা এটিকে নিকটবর্তী দেখি।
জহুরুল হক
৮ সেইদিন আকাশ হয়ে যাবে গলানো তামার মতো,
মুহিউদ্দীন খান
৮ সেদিন আকাশ হবে গলিত তামার মত।
বাংলা উচ্চারণ
৮ ইয়াওমা তাকূনুস্ সামা-য়ু কাল্ মুহ্লি।
সমকালীন বাংলা
৮ সেদিন আকাশ গলিত ধাতুর মতো হয়ে যাবে,
জহুরুল হক
৯ আর পাহাড়গুলো হবে উলের মতো,
মুহিউদ্দীন খান
৯ এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
বাংলা উচ্চারণ
৯ অতাকূনুল্ জ্বিবা-লু কাল্ ইহ্নি।
সমকালীন বাংলা
৯ এবং পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো,
জহুরুল হক
১০ আর কোনো অন্তরঙ্গ বন্ধু জিজ্ঞাসাবাদ করবে না অন্তরঙ্গ বন্ধু সন্বন্ধে - -
মুহিউদ্দীন খান
১০ বন্ধু বন্ধুর খবর নিবে না।
বাংলা উচ্চারণ
১০ অলা-ইয়াসয়ালু হামীমুন্ হামীমা-।
সমকালীন বাংলা
১০ এবং কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না।
জহুরুল হক
১১ তাদের পরস্পরকে দৃষ্টিগোচরে রাখা হবে। অপরাধী ব্যক্তি শাস্তি থেকে সেইদিন মুক্তিলাভ করতে চাইবে তার সন্তানদের বিনিময়ে,
মুহিউদ্দীন খান
১১ যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান - সন্ততিকে,
বাংলা উচ্চারণ
১১ ইয়ুবাছ্ছোয়ারূনাহুম্ ইয়াওয়াদ্দুল্ মুজরিমু লাও ইয়াফ্তাদী মিন্ 'আযা-বি ইয়াওমায়িযিম্ বিবানীহ।
সমকালীন বাংলা
১১ যদিও তাদেরকে একে অপরকে দেখানো হবে। অপরাধী কামনা করবে, সেদিনের শাস্তি থেকে মুক্তির বিনিময়ে দিতে তার সন্তানদের,
জহুরুল হক
১২ আর তার সহধর্মিণীর ও তার ভাইয়ের,
মুহিউদ্দীন খান
১২ তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,
বাংলা উচ্চারণ
১২ অছোয়া-হিবাতিহী অআখীহি।
সমকালীন বাংলা
১২ তার স্ত্রীকে, তার ভাইকে,
জহুরুল হক
১৩ আর তার নিকট - আত্মীয়ের যারা তাকে আশ্রয় দিত,
মুহিউদ্দীন খান
১৩ তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
বাংলা উচ্চারণ
১৩ অফাছীলাতিহিল্লাতী তু”ওয়ীহি।
সমকালীন বাংলা
১৩ তার সেই নিকট আত্মীয়দের, যারা তাকে আশ্রয় দিত,
জহুরুল হক
১৪ আর যা - কিছু আছে পৃথিবীতে সে - সমস্তটাই, - - যেন তাকে মুক্তি দেওয়া হয়।
মুহিউদ্দীন খান
১৪ এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।
বাংলা উচ্চারণ
১৪ অমান্ ফিল্ র্আদ্বি জ্বামী'আন্ ছুম্মা ইয়ুন্জ্বীহ।
সমকালীন বাংলা
১৪ এবং পৃথিবীতে সকলকে; তারপর যেন তা তাকে মুক্তি দেয়।
জহুরুল হক
১৫ কখনোই নয়! নিঃসন্দেহ এটি এক শিখায়িত আগুন, - -
মুহিউদ্দীন খান
১৫ কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।
বাংলা উচ্চারণ
১৫ কাল্লা- ইন্নাহা- লাজোয়া-।
সমকালীন বাংলা
১৫ কখনোই নয়! নিশ্চয়ই তা এক প্রজ্বলিত আগুন,
জহুরুল হক
১৬ চামড়া ঝলসিয়ে খসাতে উদগ্রীব, - -
মুহিউদ্দীন খান
১৬ যা চামড়া তুলে দিবে।
বাংলা উচ্চারণ
১৬ নায্যা-'আতাল্লিশ্ শাওয়া।
সমকালীন বাংলা
১৬ যা মাথার চামড়া তুলে নেয়,
জহুরুল হক
১৭ এ ডাকবে তাকে যে পালিয়েছিল ও ফিরে গিয়েছিল,
মুহিউদ্দীন খান
১৭ সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।
বাংলা উচ্চারণ
১৭ তাদ্'ঊ মান্ আদ্বার অতাওয়াল্লা-।
সমকালীন বাংলা
১৭ তা আহ্বান করবে, যে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বিমুখ হয়েছিল,
জহুরুল হক
১৮ আর জমা করেছিল এবং আটকে রেখেছিল।
মুহিউদ্দীন খান
১৮ সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।
বাংলা উচ্চারণ
১৮ অজ্বামা 'আ ফাআও'আ-।
সমকালীন বাংলা
১৮ এবং সম্পদ জমা করেছিল ও সঞ্চয় করে রেখেছিল।
জহুরুল হক
১৯ নিঃসন্দেহ মানুষের বেলা - - তাকে সৃষ্টি করা হয়েছে ব্যস্তসমস্ত করে,
মুহিউদ্দীন খান
১৯ মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।
বাংলা উচ্চারণ
১৯ ইন্নাল্ ইন্সা -না খুলিক্বা হালূ'আন্।
সমকালীন বাংলা
১৯ নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির স্বভাবের।
জহুরুল হক
২০ যখন খারাপ অবস্থা তাকে স্পর্শ করে তখন অতীব ব্যথাতুর,
মুহিউদ্দীন খান
২০ যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা - হুতাশ করে।
বাংলা উচ্চারণ
২০ ইযা-মাস্সাহুশ্ র্শারু জ্বাযূআঁও।
সমকালীন বাংলা
২০ যখন তাকে অকল্যাণ স্পর্শ করে, তখন সে অধৈর্য হয়ে পড়ে।
জহুরুল হক
২১ আর যখন সচ্ছলতা তাকে স্পর্শ করে তখন হাড় - কিপটে,
মুহিউদ্দীন খান
২১ আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।
বাংলা উচ্চারণ
২১ অইযা-মাস্সাহুল্ খইরু মানূ'আ-।
সমকালীন বাংলা
২১ এবং যখন তাকে কল্যাণ স্পর্শ করে, তখন সে কৃপণ হয়ে যায়।
জহুরুল হক
২২ তারা ব্যতীত যারা মুছল্লী, - -
মুহিউদ্দীন খান
২২ তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।
বাংলা উচ্চারণ
২২ ইল্লাল্ মুছোয়াল্লীনা।
সমকালীন বাংলা
২২ তবে সালাত আদায়কারীরা ব্যতীত,
জহুরুল হক
২৩ যারা তাদের নামাযের প্রতি স্বতঃনিষ্ঠাবান,
মুহিউদ্দীন খান
২৩ যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।
বাংলা উচ্চারণ
২৩ ল্লাযীনা হুম্ 'আলা- ছলা-তিহিম্ দা-য়িমূন।
সমকালীন বাংলা
২৩ যারা তাদের সালাতে অবিচল থাকে,
জহুরুল হক
২৪ আর যারা তাদের ধনসম্পত্তিতে নির্দিষ্ট অধিকার রেখেছে - -
মুহিউদ্দীন খান
২৪ এবং যাদের ধন - সম্পদে নির্ধারিত হক আছে
বাংলা উচ্চারণ
২৪ অল্লাযীনা ফী য় আম্ওয়ালিহিম্ হাককুম্ মা'লূমুল্।
সমকালীন বাংলা
২৪ এবং যাদের সম্পদে নির্ধারিত অধিকার রয়েছে,
জহুরুল হক
২৫ ভিখারির ও বঞ্চিতের জন্য,
মুহিউদ্দীন খান
২৫ যাঞ্ছাকারী ও বঞ্চিতের
বাংলা উচ্চারণ
২৫ লিস্সা-য়িলি অল্ মাহ্রূম।
সমকালীন বাংলা
২৫ প্রার্থনাকারী এবং বঞ্চিতের জন্য,
জহুরুল হক
২৬ আর যারা বিচারের দিনকে সত্য বলে গ্রহণ করে,
মুহিউদ্দীন খান
২৬ এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
বাংলা উচ্চারণ
২৬ অল্লাযীনা ইয়ুছোয়াদ্দিকুনা বিইয়াওমিদ্দীন্।
সমকালীন বাংলা
২৬ এবং যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে,
জহুরুল হক
২৭ আর যারা তাদের প্রভুর শাস্তি সম্পর্কে খোদ ভীতসন্ত্রস্ত, - -
মুহিউদ্দীন খান
২৭ এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত - কম্পিত।
বাংলা উচ্চারণ
২৭ অল্লাযীনা হুম্ মিন্ 'আযা-বি রব্বিহিম্ মুশ্ফিকুন্।
সমকালীন বাংলা
২৭ এবং যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত থাকে।
জহুরুল হক
২৮ নিশ্চয় তাদের প্রভুর শাস্তি প্রশান্তিদায়ক নয়;
মুহিউদ্দীন খান
২৮ নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।
বাংলা উচ্চারণ
২৮ ইন্না 'আযা-বা রব্বিহিম্ গইরু মা”মূন্।
সমকালীন বাংলা
২৮ নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি থেকে কেউ নিরাপদ নয়।
জহুরুল হক
২৯ আর যারা নিজেরাই তাদের আঙ্গিক - কর্তব্যাবলী সম্পর্কে যত্নবান, - -
মুহিউদ্দীন খান
২৯ এবং যারা তাদের যৌন - অঙ্গকে সংযত রাখে
বাংলা উচ্চারণ
২৯ অল্লাযীনা হুম্ লিফুরূজ্বিহিম্ হাফিজূন্।
সমকালীন বাংলা
২৯ এবং যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে,
জহুরুল হক
৩০ তবে নিজেদের দম্পতি অথবা তাদের ডানহাত যাদের ধরে রেখেছে তাদের ছাড়া, কেননা সেক্ষেত্রে তারা নিন্দনীয় নহে,
মুহিউদ্দীন খান
৩০ কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।
বাংলা উচ্চারণ
৩০ ইল্লা- 'আলা য় আয্ওয়া জ্বিহিম্ আও মা-মালাকাত্ আইমা -নুহুম্ ফাইন্নাহুম্ গইরু মালূমীন্।
সমকালীন বাংলা
৩০ তবে তাদের স্ত্রীদের অথবা যারা তাদের অধিকারভুক্ত তাদের ক্ষেত্রে নয়; কারণ নিশ্চয়ই তারা নিন্দনীয় নয়।
জহুরুল হক
৩১ কিন্তু যে এর বাইরে যাওয়া কামনা করে তাহলে তারা নিজেরাই হবে সীমালংঘনকারী।
মুহিউদ্দীন খান
৩১ অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।
বাংলা উচ্চারণ
৩১ ফামানিব্তাগা-অরা য় য়া যা- লিকা ফাউলা-য়িকা হুমুল্ 'আ-দূন্।
সমকালীন বাংলা
৩১ অতঃপর যে এর বাইরে কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।
জহুরুল হক
৩২ আর যারা খোদ তাদের আমানত সন্বন্ধে ও তাদের অংগীকার সন্বন্ধে সজাগ থাকে,
মুহিউদ্দীন খান
৩২ এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে
বাংলা উচ্চারণ
৩২ অল্লাযীনা হুম্ লিআ মা-না-তিহিম্ অ 'আহ্দিহিম্ রা-'ঊন।
সমকালীন বাংলা
৩২ এবং যারা তাদের আমানত ও অঙ্গীকারের প্রতি যত্নবান,
জহুরুল হক
৩৩ আর যারা স্বয়ং তাদের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত,
মুহিউদ্দীন খান
৩৩ এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল - নিষ্ঠাবান
বাংলা উচ্চারণ
৩৩ অল্লাযীনা হুম্ বিশাহা-দা-তিহিম্ ক্ব-য়িমূন্।
সমকালীন বাংলা
৩৩ এবং যারা তাদের সাক্ষ্যে অবিচল থাকে,
জহুরুল হক
৩৪ আর যারা নিজেরা তাদের নামায সন্বন্ধে সদা যত্নবান,
মুহিউদ্দীন খান
৩৪ এবং যারা তাদের নামাযে যত্নবান,
বাংলা উচ্চারণ
৩৪ অল্লাযীনা হুম্ 'আলা- ছলা-তিহিম্ ইয়ুহা-ফিজুন্।
সমকালীন বাংলা
৩৪ এবং যারা তাদের সালাতের সুরক্ষা করে।
জহুরুল হক
৩৫ তারাই থাকবে জান্নাতে পরম সম্মানিত অবস্থায়।
মুহিউদ্দীন খান
৩৫ তারাই জান্নাতে সম্মানিত হবে।
বাংলা উচ্চারণ
৩৫ উলা-য়িকা ফী জ্বান্না-তিম্ মুক্রামূন্।
সমকালীন বাংলা
৩৫ তারাই সম্মানিত হবে জান্নাতে।
জহুরুল হক
৩৬ কিন্তু কি হয়েছে তাদের যারা অবিশ্বাস পোষণ করে, যে তারা তোমার দিকে উদগ্রীব হয়ে ছুটে আসছে - -
মুহিউদ্দীন খান
৩৬ অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।
বাংলা উচ্চারণ
৩৬ ফামা-লিল্লাযীনা কাফারূ ক্বিবালাকা মুহ্ত্বি'ঈন্।
সমকালীন বাংলা
৩৬ অতঃপর অবিশ্বাসীদের কী হয়েছে যে তারা তোমার দিকে ছুটে আসে,
জহুরুল হক
৩৭ ডান দিক থেকে ও বাম দিক থেকে, দলেদলে?
মুহিউদ্দীন খান
৩৭ ডান ও বামদিক থেকে দলে দলে।
বাংলা উচ্চারণ
৩৭ আ'নিল্ ইয়ামীনি অ'আনিশ্ শিমা-লি 'ঈযীন্।
সমকালীন বাংলা
৩৭ ডান দিক থেকে এবং বাম দিক থেকে, দলে দলে?
জহুরুল হক
৩৮ তাদের মধ্যের প্রত্যেক লোকই কি আশা করে যে তাকে প্রবেশ করানো হবে আনন্দময় উদ্যানে?
মুহিউদ্দীন খান
৩৮ তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?
বাংলা উচ্চারণ
৩৮ আইয়াতমা'উ কুল্লুম্ রিয়িম্ মিন্হুম্ আইঁ ইয়ুদখলা জ্বান্নাতা না'ঈমি।
সমকালীন বাংলা
৩৮ তাদের প্রত্যেকেই কি আশা করে যে তাকে নেয়ামতপূর্ণ বেহেশতে প্রবেশ করানো হবে?
জহুরুল হক
৩৯ কখনই না। নিঃসন্দেহ আমরা কি দিয়ে তাদের গড়েছি তা তারা জানে।
মুহিউদ্দীন খান
৩৯ কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।
বাংলা উচ্চারণ
৩৯ কাল্লা- ইন্না-খলাকনা-হুম্ মিম্মা-ইয়া'লামূন।
সমকালীন বাংলা
৩৯ কখনোই নয়! নিশ্চয়ই আমরা তাদেরকে সৃষ্টি করেছি তা থেকে, যা তারা জানে।
জহুরুল হক
৪০ কিন্তু না, আমি উদয়াচলের ও অস্তাচলের প্রভুর নামে শপথ করছি যে আমরা আলবৎ সমর্থ - -
মুহিউদ্দীন খান
৪০ আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
বাংলা উচ্চারণ
৪০ ফালা য় উক্বসিমু বিরব্বিল্ মাশা-রিক্বি অল্ মাগ-রিবি ইন্না-লাক্ব-দিরূন।
সমকালীন বাংলা
৪০ অতএব পূর্বসমূহ ও পশ্চিমসমূহের প্রতিপালকের শপথ! নিশ্চয়ই আমরা অবশ্যই সক্ষম।
জহুরুল হক
৪১ যে আমরা তাদের চেয়ে ভালোদের দিয়ে বদলে দেব, আর আমরা পরাজিত হবার নই।
মুহিউদ্দীন খান
৪১ তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
বাংলা উচ্চারণ
৪১ 'আলা য় আন্ নুবাদ্দিলা খইরম্ মিন্হুম্ অমা- নাহ্নু বিমাস্বূক্বীন্।
সমকালীন বাংলা
৪১ তাদের পরিবর্তে তাদের চেয়ে উত্তমদের আনতে; এবং আমরা অক্ষম নই।
জহুরুল হক
৪২ সেজন্য তাদের ছেড়ে দাও গল্পগুজব ও খেলাধুলো করতে যে পর্যন্ত না তারা তাদের সেই দিনটির সাক্ষাৎ পায় যার সন্বন্ধে তাদের ওয়াদা করা হয়েছিল, - -
মুহিউদ্দীন খান
৪২ অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া - কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।
বাংলা উচ্চারণ
৪২ ফার্যাহুম্ ইয়াখূদ্বূ অইয়াল্'আবূ হাত্তা-ইয়ুলা-কু ইয়াওমাহুমু ল্লাযী ইয়ূ'আদূনা।
সমকালীন বাংলা
৪২ অতএব তাদেরকে ছেড়ে দিন; তারা অর্থহীন আলোচনায় লিপ্ত থাকুক এবং খেলায় মত্ত থাকুক, যতক্ষণ না তারা সেই দিনের সম্মুখীন হয়, যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে।
জহুরুল হক
৪৩ সেইদিন তারা কবরগুলো থেকে বেরিয়ে আসবে ব্যস্তসমস্ত হয়ে, যেন তারা একটি লক্ষ্যস্থলের দিকে ধাবিত হয়েছে,
মুহিউদ্দীন খান
৪৩ সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।
বাংলা উচ্চারণ
৪৩ ইয়াওমা ইয়াখ্রুজুনা মিনাল্ আজদা-ছি সিরা-'আন্ কায়ান্নাহুম্ ইলা-নুছুবিঁই ইয়ূফিদুনা ।
সমকালীন বাংলা
৪৩ যেদিন তারা দ্রুত কবরসমূহ থেকে বের হয়ে আসবে, যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটে চলেছে,
জহুরুল হক
৪৪ তাদের চোখ হবে অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। এমনটাই সেইদিন যার বিষয়ে তাদের ওয়াদা করা হয়েছিল।
মুহিউদ্দীন খান
৪৪ তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।
বাংলা উচ্চারণ
৪৪ খ-শি'আতান্ আব্ছোয়া-রুহুম্ র্তাহাকুহুম্ যিল্লাহ্ যা-লিকাল্ ইয়াওমুল্ লাযী কা-নূ ইয়ূ'আদূন্।
সমকালীন বাংলা
৪৪ তাদের দৃষ্টি অবনত থাকবে, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। এ সে দিন, যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল।
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report