Kitab

আল রূম

Chapter 30, 60 verses

  • জহুরুল হক
  • মুহিউদ্দীন খান
  • বাংলা উচ্চারণ
জহুরুল হক

আলিফ, লাম, মীম।

মুহিউদ্দীন খান

আলিফ - লাম - মীম,

বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম আলিফ্ লা-ম্ মী-ম্ ।

জহুরুল হক

রোমানজাতি পরাজিত হয়েছে - -

মুহিউদ্দীন খান

রোমকরা পরাজিত হয়েছে,

বাংলা উচ্চারণ

গুলিবার্তি রূম্।

জহুরুল হক

নিকটবর্তী দেশে, কিন্তু তাদের এ পরাজয়ের পরে তারা শীঘ্রই বিজয়লাভ করবে, - -

মুহিউদ্দীন খান

নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয়ী হবে,

বাংলা উচ্চারণ

ফী য়আদ্নাল্ র্আদ্বি অহুম্ মিম্ বা'দি গলাবিহিম্ সাইয়াগ্লিবূন্।

জহুরুল হক

বছর কয়েকের মধ্যেই। বিধান হচ্ছে ‌রই - - আগেরবারে এবং পরেরবারে। আর সেইদিন মুমিনরা হর্ষোল্লাস করবে - -

মুহিউদ্দীন খান

কয়েক বছরের মধ্যে। অগ্র - পশ্চাতের কাজ আল্লাহর হাতেই। সেদিন মুমিনগণ আনন্দিত হবে।

বাংলা উচ্চারণ

ফী বিদ্ব্'ই সিনীন্ লিল্লা-হিল্ আম্রু মিন্ ক্বব্লু অমিম্ বা'দ্ অ ইয়াওমায়িযিঁই ইয়াফ্রহুল্ মু'মিনূন্।

জহুরুল হক

‌র সাহায্যের ফলে। তিনি সাহায্য করেন যাকে তিনি ইচ্ছা করেন। আর তিনি মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।

মুহিউদ্দীন খান

আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।

বাংলা উচ্চারণ

বিনাছ্রিল্লা-হ্ ইয়ান্ছুরু মাইঁ ইয়াশা-য়্ অহুওয়াল্ 'আযীর্যু রহীম্।

জহুরুল হক

এ ‌র প্রতি‌শ্রুতি। তাঁর ওয়াদার খেলাপ করেন না, কিন্তু অধিকাংশ লোকেই জানে না।

মুহিউদ্দীন খান

আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে। তার প্রতিশ্রুতি খেলাফ করবেন না। কিন্তু অধিকাংশ লোক জানে না।

বাংলা উচ্চারণ

অ'দাল্লা-হ্ লা-ইয়ুখ্লিফু ল্লা-হু অ'দাহূ অলা-কিন্না আক্ছারান্না-সি লা-ইয়া'লামূন্।

জহুরুল হক

তারা দুনিয়ার জীবনের বাহিরটাই জানে, কিন্তু আখেরাত সন্বন্ধে তারা নিজেরাই সম্পূর্ণ বেখেয়াল রয়েছে।

মুহিউদ্দীন খান

তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না।

বাংলা উচ্চারণ

ইয়া'লামূনা জ্বোয়া-হিরম্ মিনাল্ হাইয়া-তিদ্ দুন্ইয়া-অহুম্ 'আনিল্ আ-খিরতি হুম্ গ-ফিলূন্।

জহুরুল হক

তারা কি তবু নিজেদের অন্তরে ভেবে দেখে না - - মহাকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেন নি বাস্তবতা ব্যতীত আর একটি নির্ধারিত কালের জন্য। আর বস্তুত লোকেদের মধ্যে অনেকেই তাদের প্রভুর সাথে মোলাকাত সন্বন্ধে সত্যিই অবিশ্বাসী।

মুহিউদ্দীন খান

তারা কি তাদের মনে ভেবে দেখে না যে, নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যথাযথরূপে ও নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাক্ষাতে অবিশ্বাসী।

বাংলা উচ্চারণ

আঅলাম্ ইয়াতাফাক্কারূ ফী য় আন্ফুসিহিম্ মা-খলাক্বল্লা-হুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বোয়া অমা-বাইনা হুমা য় ইল্লা-বিল্ হাক্ব ক্বি অআজ্বালিম্ মুসাম্মা-অইন্না কাছীরাম্ মিনান্না-সি বিলিক্ব-য়ি রব্বিহিম্ লাকা-ফিরূন্।

জহুরুল হক

তারা কি তবে পৃথিবীতে পরিভ্রমণ করে না, তাহলে তারা দেখতে পেতো কেমন হয়েছিল তাদের পরিণাম যারা তাদের আগেকার ছিল? তারা এদের চাইতেও শক্তিতে প্রবল ছিল, আর মাটি খুড়ঁতো, আর তারা এতে এমারত গড়তো যা এরা এতে গড়েছিল তার চাইতেও বেশি, আর তাদের রসূলগণ তাদের কাছে এসেছিলেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে। কাজেই এটি ‌র কাজ নয় যে তিনি তাদের প্রতি অন্যায় করবেন, কিন্তু তারা তাদের নিজেদেরই প্রতি অন্যায় করে যাচ্ছিল।

মুহিউদ্দীন খান

তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অতঃপর দেখে না যে; তাদের পূর্ববর্তীদের পরিণাম কি কি হয়েছে? তারা তাদের চাইতে শক্তিশালী ছিল, তারা যমীন চাষ করত এবং তাদের চাইতে বেশী আবাদ করত। তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল। বস্তুতঃ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না। কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল।

বাংলা উচ্চারণ

আওয়ালাম্ ইয়াসীরূ ফিল্ র্আদ্বি ফাইয়ান্জুরূ কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্লাযীনা মিন্ ক্বব্লিহিম্ কা-নূ য় আশাদ্দা মিন্হুম্ কুওয়্যাতাঁও অআছারুল্ র্আদ্বোয়া অ 'আমারূহা য় আক্ছার মিম্মা-'আমারূহা-অজ্বা-য়াত্হুম্ রুসুলুহুম্ বিল্বাইয়্যিনা-ত্ ফামা-কা-নাল্লা-হুলিইয়াজ্ লিমাহুম্ অলা-কিন্ কা-নূ য় আন্ফুসাহুম্ ইয়াজ্লিমূন্।

জহুরুল হক

অতঃপর তাদের পরিণাম হয়েছিল মন্দ যারা মন্দ কাজ করেছিল, যেহেতু তারা ‌র নির্দেশাবলী প্রত্যাখ্যান করেছিল, আর তা নিয়ে তারা হাসাহাসি করত।

মুহিউদ্দীন খান

অতঃপর যারা মন্দ কর্ম করত, তাদের পরিণাম হয়েছে মন্দ। কারণ, তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো নিয়ে ঠাট্টা - বিদ্রূপ করত।

বাংলা উচ্চারণ

ছুম্মা কা-না 'আ-ক্বিবাতাল্লাযীনা আসা-য়ুস্ সূ-য়া য় আন্ কায্যাবূ বিআ-ইয়া-তিল্লা-হি অকা-নূ বিহা-ইয়াস্তাহ্যিয়ূন্।

জহুরুল হক

সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তা পুনঃসৃষ্টি করেন, তারপর তাঁরই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে।

মুহিউদ্দীন খান

প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। এরপর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।

বাংলা উচ্চারণ

আল্লা-হু ইয়াব্দায়ুল্ খল্ক্ব ছুম্মা ইয়ু'ঈদুহূ ছুম্মা ইলাইহি র্তুজ্বা'ঊন্।

জহুরুল হক

আর সেইদিন যখন ঘড়িঘন্টা এসে দাঁড়াবে তখন অপরাধীরা হতাশ হয়ে পড়বে।

মুহিউদ্দীন খান

যে দিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে।

বাংলা উচ্চারণ

অইয়াওমা তাকুমুস্ সা-'আতু ইয়ুব্লিসুল্ মুজরিমূন্।

জহুরুল হক

আর তাদের জন্য তাদের অংশী - দেবতাদের থেকে কোনো সুপারিশকারী থাকবে না, আর তাদের অংশীদেবতাদের সন্বন্ধে তারা অস্বীকারকারী হবে।

মুহিউদ্দীন খান

তাদের দেবতা গুলোর মধ্যে কেউ তাদের সুপারিশ করবে না। এবং তারা তাদের দেবতাকে অস্বীকার করবে।

বাংলা উচ্চারণ

অলাম্ ইয়াকুল্লাহুম্ মিন্ শুরাকা-য়িহিম্ শুফা'আ-য়ু অকা-নূ বিশুরকা-য়িহিম্ কা-ফিরীন্।

জহুরুল হক

আর সেদিন যখন ঘড়ি - ঘন্টা এসে দাঁড়াবে তখনকার দিনে তারা আলাদা হয়ে যাবে।

মুহিউদ্দীন খান

যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।

বাংলা উচ্চারণ

অইয়াওমা তাকুমুস্ সা- 'আতু ইয়াওমায়িযিঁই ইয়াতার্ফারকুন্।

জহুরুল হক

সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারা তবে তৃণভূমিতে পরমানন্দ ভোগ করবে।

মুহিউদ্দীন খান

যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তারা জান্নাতে সমাদৃত হবে;

বাংলা উচ্চারণ

ফাআম্মাল্লাযীনা আ-মানূ ওয়া'আমিলুছ্ ছোয়া-লিহা- তি ফাহুম্ ফী রাওদ্বোয়াতিঁই ইয়ুহ্বারূন্।

জহুরুল হক

আর যারা অবিশ্বাস পোষণ করেছিল এবং আমাদের নির্দেশাবলীতে মিথ্যারোপ করেছিল ও পরকালের মোলাকাতকেও, তাদেরই তবে শাস্তির মাঝে হাজির করা হবে।

মুহিউদ্দীন খান

আর যারা এবং আমার আয়াতসমূহ ও পরকালের সাক্ষাতকারকে মিথ্যা বলছে, তাদেরকেই আযাবের মধ্যে উপস্থিত করা হবে।

বাংলা উচ্চারণ

অআম্মাল্লাযীনা কাফারূ অকায্যাবূ বিআ-ইয়া-তিনা- অ লিক্ব-য়িল্ আ-খিরতি ফাউলা-য়িকা ফীল্ 'আযা-বি মুহ্দ্বোয়ারূন্।

জহুরুল হক

সেজন্য ‌র মহিমা ঘোষিত হোক যখন তোমরা বিকেল প্রাপ্ত হও এবং যখন তোমরা ভোরে পৌঁছাও।

মুহিউদ্দীন খান

অতএব, তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ কর সন্ধ্যায় ও সকালে,

বাংলা উচ্চারণ

ফাসুব্হা-না ল্লা-হি হীনা তুম্সূনা অহীনা তুছ্বিহূন্।

জহুরুল হক

আর তাঁরই জন্য সকল প্রশংসা মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে, আর নিশাকালে এবং যখন তোমরা মধ্যাহ্নে পৌঁছো।

মুহিউদ্দীন খান

এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে নভোমন্ডল ও ভূমন্ডলে, তাঁরই প্রসংসা।

বাংলা উচ্চারণ

অলাহুল্ হাম্দু ফিস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অ'আশিয়্যাঁও অহীনা তুজ্হিরূন্।

জহুরুল হক

তিনি জীবন্তদের বের করে আনেন মৃতদের থেকে আর মৃতদের বের করে আনেন জীবন্তদের থেকে, আর পৃথিবীকে তিনি সঞ্জীবিত করেন তার মৃত্যুর পরে। আর এইভাবেই তোমাদের বের করে আনা হবে।

মুহিউদ্দীন খান

তিনি মৃত থেকে জীবিতকে বহির্গত করেন জীবিত থেকে মৃতকে বহির্গত করেন, এবং ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। এভাবে তোমরা উত্থিত হবে।

বাংলা উচ্চারণ

ইয়ুখ্রিজুল্ হাইয়্যা মিনাল্ মাইয়্যিতি অ ইয়ুখ্রিজুল্ মাইয়্যিতা মিনাল্ হাইয়্যি অইয়ুহ্য়িল্ র্আদ্বোয়া বা'দা মাওতিহা-অকাযা-লিকা তুখ্রাজুন্।

জহুরুল হক

আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর দেখো! তোমরা হয়ে গেলে মানুষ - - ছড়িয়ে রয়েছ।

মুহিউদ্দীন খান

তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে আছ।

বাংলা উচ্চারণ

অ মিন্ আ-ইয়াতিহী য় আন্ খলাক্বকুম্ মিন্ তুরা-বিন্ ছুম্মা ইযা য়আন্তুম্ বাশারুন্ তান্তাশিরূন্।

জহুরুল হক

আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যুগলদের, যেন তোমরা তাদের মধ্যে স্বস্তি পেতে পার, আর তিনি তোমাদের মধ্যে প্রেম ও করুণা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহ এতে তো নিদর্শনাবলী রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে।

মুহিউদ্দীন খান

আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

বাংলা উচ্চারণ

অ মিন্ আ-ইয়া-তিহী য় আন্ খলাক্ব লাকুম্ মিন্ আন্ফুসিকুম্ আয্ওয়াজ্বাল লিতাসুকুনূ য় ইলাইহা-অজ্বা'আলা বাইনাকুম্ মাওয়াদ্দাতাঁও অরহ্মাহ্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্ লিক্বওমিইঁ ইয়াতাফাক্কারূন্।

জহুরুল হক

আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে মহাকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি, আর তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র। নিঃসন্দেহ এতে তো নিদর্শনাবলী রয়েছে জ্ঞানী লোকদের জন্য।

মুহিউদ্দীন খান

তাঁর আর ও এক নিদর্শন হচ্ছে নভোমন্ডল ও ভূমন্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

বাংলা উচ্চারণ

অ মিন্ আ-ইয়াতিহী খল্ক্ব স্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অখ্তিলা-ফু আল্সিনাতিকুম্ অ আল্ওয়া-নিকুম্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্ লিল্'আ-লিমীন্।

জহুরুল হক

আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে হচ্ছে রাতে ও দিনে তোমাদের ঘুম, আর তাঁর করুণাভান্ডার থেকে তোমাদের অন্বেষণ। নিঃসন্দেহ এতে তো নিদর্শনাবলী রয়েছে সেই লোকদের জন্য যারা শোনে।

মুহিউদ্দীন খান

তাঁর আরও নিদর্শনঃ রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর কৃপা অন্বেষণ। নিশ্চয় এতে মনোযোগী সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

বাংলা উচ্চারণ

অমিন্ আ-ইয়া-তিহী মানা-মুকুম্ বিল্লাইলি অন্নাহা-রি অব্তিগ-য়ুকুম্ মিন্ ফাদ্ব্লিহ্ ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তিল্ লিক্বওমিঁ ইয়াস্মা'ঊন্।

জহুরুল হক

আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে হচ্ছে - - তিনি তোমাদের বিদ্যুৎ দেখান ভয় ও আশারূপে, আর তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে পৃথিবীকে তার মৃত্যুর পরে সঞ্জীবিত করেন। নিঃসন্দেহ এতে তো নিদর্শনাবলী রয়েছে সেই লোকদের জন্য যারা বুদ্ধিশুদ্ধি রাখে।

মুহিউদ্দীন খান

তাঁর আরও নিদর্শনঃ তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ, ভয় ও ভরসার জন্যে এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তদ্দ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। নিশ্চয় এতে বুদ্ধিমান লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

বাংলা উচ্চারণ

অ মিন্ আ-ইয়া-তিহী ইয়ুরীকুমুল্ র্বাক্ব খওফাঁও অত্বোয়ামা'আঁও অ ইয়ুনায্যিলু মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ফাইয়ুহ্য়ী বিহিল্ র্আদ্বোয়া বা'দা মাওতিহা- ইন্না ফী যা-লিকা লাআ-ইয়া-তি ল্লিক্বওমি ইয়া'ক্বিলূন্।

জহুরুল হক

আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে হচ্ছে যে আকাশ ও পৃথিবী অটুট রয়েছে তাঁরই আদেশে। তারপর তিনি যখন তোমাদের এক ডাক দিয়ে ডাকেন, মাটি থেকে, তখন তোমরা বেরিয়ে আসছ।

মুহিউদ্দীন খান

তাঁর অন্যতম নিদর্শন এই যে, তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে। অতঃপর যখন তিনি মৃত্তিকা থেকে উঠার জন্যে তোমাদের ডাক দেবেন, তখন তোমরা উঠে আসবে।

বাংলা উচ্চারণ

অ মিন্ আ-ইয়া-তিহী য় আন্ তাকুমাস্ সামা-য়ু অল্ র্আদ্ব ু বিআম্রিহ্ ছুম্মা ইযা-দা'আ-কুম্ দা'ওয়াতাম্ মিনাল্ র্আদ্বি ইযা য় আন্তুম্ তাখ্রুজুন্।

জহুরুল হক

আর যারা রয়েছে মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে তারা তাঁরই। সবাই তাঁর প্রতি আজ্ঞাবহ।

মুহিউদ্দীন খান

নভোমন্ডলে ও ভুমন্ডলে যা কিছু আছে, সব তাঁরই। সবাই তাঁর আজ্ঞাবহ।

বাংলা উচ্চারণ

অ লাহূ মান্ ফিস্সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ কুল্লুল্লাহূ ক্ব-নিতূন্।

জহুরুল হক

আর তিনিই সেইজন যিনি সৃষ্টির সূচনা করেছেন, তারপর তিনি তা পুনঃসৃষ্টি করেন, আর এটি তাঁর জন্য অতি সহজ। আর তাঁরই হচ্ছে সর্বোচ্চ আদর্শ মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে, আর তিনিই হচ্ছেন মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

মুহিউদ্দীন খান

তিনিই প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি সৃষ্টি করবেন। এটা তাঁর জন্যে সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

বাংলা উচ্চারণ

অহুওয়াল লাযী ইয়াব্দায়ুল্ খল্ক্ব ছুম্মা ইয়ু'ঈদুহূ অহুওয়া আহ্ওয়ানু 'আলাইহ্ অলাহুল্ মাছালুল্ আ'লা-ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি অহুওয়াল্ 'আযীযুল্ হাকীম্।

জহুরুল হক

তিনি তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকেই একটি দৃষ্টান্ত ছুড়ঁছেন - - তোমাদের ডান হাত যাদের ধরে রেখেছে তাদের মধ্যে থেকে কি তোমাদের জন্য অংশীদার রয়েছে আমরা তোমাদের যা জীবনোপকরণ দিয়েছি তাতে, - - ফলে তোমরা এতে একসমান, আর তাদের ক্ষেত্রে তোমরা ভাবনা - চিন্তা কর তোমার নিজেদের সন্বন্ধে তোমাদের ভাবনা - চিন্তার ন্যায়? এইভাবেই আমরা নির্দেশাবলী ব্যাখ্যা করি সেই লোকদের জন্য যারা বুদ্ধিশুদ্ধি রাখে।

মুহিউদ্দীন খান

তোমাদের জন্যে তোমাদেরই মধ্য থেকে একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেনঃ তোমাদের আমি যে রুযী দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাস - দাসীরা কি তাতে তোমাদের সমান সমান অংশীদার? তোমরা কি তাদেরকে সেরূপ ভয় কর, যেরূপ নিজেদের লোককে ভয় কর? এমনিভাবে আমি সমঝদার সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করি।

বাংলা উচ্চারণ

দ্বোয়ারবা লাকুম্ মাছালাম্ মিন্ আন্ফুসিকুম্ হাল্ লাকুম্ মিম্মা- মালাকাত্ আইমা-নুকুম্ মিন্ শুরাকা-য়া ফী মা-রযাক্ব্ না-কুম্ ফাআন্তুম্ ফীহি সাওয়া-য়ুন্ তাখ-ফূ নাহুম্ কাখীফাতিকুম্ আন্ফুসাকুম্ কাযা-লিকা নুফাছ্ ছিলুল্ আ-ইয়া-তি লিক্বওমিঁ ইয়া'ক্বিলূন্।

জহুরুল হক

বস্তুত যারা অন্যায়াচরণ করে তারা জ্ঞানহীনতা বশতঃ তাদের কামনার অনুসরণ করে। সেজন্যে যাকে পথভ্রষ্ট করেন তাকে কে সৎপথে চালিত করবে? আর তাদের জন্য সাহায্যকারীদের কেউ নেই।

মুহিউদ্দীন খান

বরং যারা যে - ইনসাফ, তারা অজ্ঞানতাবশতঃ তাদের খেয়াল - খূশীর অনুসরণ করে থাকে। অতএব, যাকে পথভ্রষ্ট করেন, তাকে কে বোঝাবে? তাদের কোন সাহায্যকারী নেই।

বাংলা উচ্চারণ

বালিত্ তাবা'আল্লাযীনা জোয়ালামূ য় আহ্ওয়া-য়াহুম্ বিগইরি 'ইল্মিন্ ফামাইঁ ইয়াহ্দী মান্ অদ্বোয়ায়াল্লাল্লা-হ্ অমা-লাহুম্ মিন্ না-ছিরীন্।

জহুরুল হক

অতএব তোমার মুখ ধর্মের প্রতি একনিষ্ঠভাবে কায়েম করো। ‌র প্রকৃতি - - যার উপরে তিনি মানুষকে প্রতিষ্ঠিত করেছেন। ‌র সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এটিই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম, কিন্তু অধিকাংশ লোকেই জানে না।

মুহিউদ্দীন খান

তুমি একনিষ্ঠ ভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখ। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।

বাংলা উচ্চারণ

ফাআক্বিম্ অজ্বহাকা লিদ্দীনি হানীফা- ফিত্বরতা ল্লা-হি ল্লাতী ফাত্বোয়ারন্ না-সা 'আলাইহা- লা-তাব্দীলা লিখল্ক্বিল্লা-হ্ যা-লিকাদ্দীনুল্ ক্বাইয়্যিমু অলা-কিন্না আক্ছারন্ না-সি লা ইয়া'লামূন্।

জহুরুল হক

তাঁরই দিকে একান্ত মনোযোগী হও, আর তাঁকেই ভয়ভক্তি করো, আর কায়েম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না - -

মুহিউদ্দীন খান

সবাই তাঁর অভিমুখী হও এবং ভয় কর, কায়েম কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

বাংলা উচ্চারণ

মুনীবীনা ইলাইহি অত্তাকুহু অআক্বীমুছ্ ছলা-তা অলা-তাকূনূ মিনাল্ মুশ্রিকীন্।

জহুরুল হক

তাদের দলের যারা তাদের ধর্মকে বিভক্ত করেছে আর তারা হয়ে গেছে নানা দলীয়। প্রত্যেক দলই যা তাদের কাছে রয়েছে তাতেই উল্লসিত।

মুহিউদ্দীন খান

যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত।

বাংলা উচ্চারণ

মিনাল্ লাযীনা র্ফারকু দীনাহুম্ অকা-নূ শিয়া'আ- কুল্লু হিয্বিম্ বিমা-লাদাইহিম্ ফারিহূন্।

জহুরুল হক

আর মানুষকে যখন দুঃখকষ্ট স্পর্শ করে তখন তারা তাদের প্রভুকে আহ্বান করে তাঁর প্রতি একান্ত মনোযোগী হয়ে, তারপর যখন তিনি তাদের তাঁর তরফ থেকে অনুগ্রহ আস্বাদন করান তখন দেখো! তাদের মধ্যের একদল তাদের প্রভুর সঙ্গে অংশী দাঁড় করায়, - -

মুহিউদ্দীন খান

মানুষকে যখন দুঃখ - কষ্ট স্পর্শ করে, তখন তারা তাদের পালনকর্তাকে আহবান করে তাঁরই অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান, তখন তাদের একদল তাদের পালনকর্তার সাথে শিরক করতে থাকে,

বাংলা উচ্চারণ

অ ইযা-মাস্সান্না-সা র্দুরুন্ দাআঁও রব্বাহুম্ মুনীবীনা ইলাইহি ছুম্মা ইযা য় আযা-ক্বহুম্ মিন্হু রহ্মাতান্ ইযা-ফারীকুম্ মিন্হুম্ বিরব্বিহিম্ ইয়ুশ্রিকূন্।

জহুরুল হক

যেন তারা অস্বীকার করতে পারে যা আমরা তাদের প্রদান করেছিলাম। সুতরাং ''ভোগ করে নাও, কেননা শীঘ্রই তোমরা জানতে পারবে।’’

মুহিউদ্দীন খান

যাতে তারা অস্বীকার করে যা আমি তাদেরকে দিয়েছি। অতএব, মজা লুটে নাও, সত্বরই জানতে পারবে।

বাংলা উচ্চারণ

লিইয়াক্ফুরূ বিমা য় আ-তাইনা-হুম্ ফাতামাত্তা'ঊ ফাসাওফা তা'লামূন্।

জহুরুল হক

অথবা, আমরা কি তাদের কাছে কোনো দলিল পাঠিয়েছি যাতে সেটি ওরা তাঁর সঙ্গে যে অংশী দাঁড় করায় সে সন্বন্ধে কথা বলে?

মুহিউদ্দীন খান

আমি কি তাদের কাছে এমন কোন দলীল নাযিল করেছি, যে তাদেরকে আমার শরীক করতে বলে?

বাংলা উচ্চারণ

আম্ আন্যাল্না 'আলাইহিম্ সুল্ত্বোয়ানান্ ফাহুওয়া ইয়াতাকাল্লামু বিমা-কা-নূ বিহী ইয়ুশ্রিকূন্।

জহুরুল হক

আর যখন আমরা মানুষকে অনুগ্রহ আস্বাদন করাই তারা তাতে আনন্দ করে, কিন্তু তাদের উপরে যদি এসে পড়ে কোনো দুর্দশা যা তাদের হাত আগবাড়িয়েছে, দেখো! তারা হতাশ হয়ে পড়ে।

মুহিউদ্দীন খান

আর যখন আমি মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই, তারা তাতে আনন্দিত হয় এবং তাদের কৃতকর্মের ফলে যদি তাদেরকে কোন দুদর্শা পায়, তবে তারা হতাশ হয়ে পড়ে।

বাংলা উচ্চারণ

অইযা য় আযাক্ব নান্ না-সা রহ্মাতান্ ফারিহূ বিহা- অইন্ তুছিব্হুম্ সাইয়িয়াতুম্ বিমা-ক্বদ্দামাত্ আইদীহিম্ ইযা-হুম্ ইয়াক্ব্ নাত্ব ন্।

জহুরুল হক

তারা কি তবে দেখে না যে রিযেক প্রসারিত করেন যার জন্য তিনি ইচ্ছা করেন এবং সঙ্কুচিতও করেন। নিঃসন্দেহ এতে তো নিদর্শনাবলী রয়েছে সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে।

মুহিউদ্দীন খান

তারা কি দেখে না যে, যার জন্যে ইচ্ছা রিযিক বর্ধিত করেন এবং হ্রাস করেন। নিশ্চয় এতে সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

বাংলা উচ্চারণ

আওয়ালাম্ ইয়ারও আন্নাল্লা-হা ইয়াব্সুত্বর্ রিয্ক লিমাইঁ ইয়াশা-য়ু অ ইয়াক্বদি ইন্না ফী যা-লিকা লা-আ-ইয়া-তিল্ লিক্বাওমিঁ ইয়ুমিনূন্।

জহুরুল হক

কাজেই নিকট আ‌ত্মীয়কে তার প্রাপ্য প্রদান করো, আর নিঃস্বকে ও পথচারীকেও। এটি তাদের জন্য শ্রেয় যারা ‌র চেহারা কামনা করে, আর এরাই স্বয়ং হচ্ছে ।

মুহিউদ্দীন খান

আত্নীয় - স্বজনকে তাদের প্রাপ্য দিন এবং মিসকীন ও মুসাফিরদেরও। এটা তাদের জন্যে উত্তম, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। তারাই ।

বাংলা উচ্চারণ

ফাআ-তি যাল্ ক্বর্ বা হাক্ব্ ক্বহূ অল্মিস্কীনা অব্নাস্ সাবীল্ যা-লিকা খইরুল্ লিল্ লাযীনা ইয়ুরীদূনা অজ্ব হাল্লা-হি অউলা-য়িকা হুমুল্ মুফ্লিহূন্।

জহুরুল হক

আর যা - কিছু তোমরা সুদে দিয়ে থাক যেন এটি বাড়তে পারে, - - তা কিন্তু ‌র সমক্ষে বাড়বে না। আর যা তোমরা দিয়ে থাক যাকাতে ‌র চেহারা কামনা করে, তাহলে এরাই স্বয়ং বহুগুণিত লাভবান হবে।

মুহিউদ্দীন খান

মানুষের ধন - সম্পদে তোমাদের ধন - সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে, অতএব, তারাই দ্বিগুণ লাভ করে।

বাংলা উচ্চারণ

অমা য় আ-তাইতুম্ র্মি রিবাল্লিইর্য়াবুওয়া ফী য় আম্ওয়া-লিন্না-সি ফালা-ইর্য়াবূ 'ইন্দাল্লা-হি অমা য় আ-তাইতুম্ মিন্ যাকা-তিন্ তুরীদূনা অজহাল্লা-হি ফাউলা য় য়িকা হুমুল্ মুদ্ব্'ইফূন্।

জহুরুল হক

‌ই সেইজন যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তোমাদের জীবিকা দিয়েছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর তিনি তোমাদের জীবনদান করবেন। তোমাদের অংশীদারদের মধ্যে কি কেউ আছে যে করতে পারে এগুলোর মধ্যের কোনো কিছু? সকল মহিমা তাঁরই, আর তারা যে - সব অংশী দাঁড় করায় সে - সব থেকে তিনি বহু ঊর্ধ্বে।

মুহিউদ্দীন খান

আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর রিযিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি, যে এসব কাজের মধ্যে কোন একটিও করতে পারবে? তারা যাকে শরীক করে, তা থেকে পবিত্র ও মহান।

বাংলা উচ্চারণ

আল্লা-হুল্ লাযী খলাক্বকুম্ ছুম্মা রযাক্বকুম্ ছুম্মা ইয়ুমীতুকুম্ ছুম্মা ইয়ুহ্য়ীকুম্ হাল্ মিন্ শুরাকা-য়িকুম্ মাইঁ ইয়াফ্'আলু মিন্ যা-লিকুম্ মিন্ শাইয়িন্ সুব্হা-নাহূ অতা'আ-লা- 'আম্মা- ইয়ুশ্রিকূন্।

জহুরুল হক

বিপর্যয় দেখা দিয়েছিল স্থলে ও জলে মানুষের হাত যা অর্জন করেছিল তার ফলে, যেন তিনি তাদের আস্বাদন করাতে পারেন যা তারা করেছিল তার কিছুটা, যাতে তারা হয়তো ফিরে আসতে পারে।

মুহিউদ্দীন খান

স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।

বাংলা উচ্চারণ

জোয়াহারাল্ ফাসাদু ফিল্ র্বারি অল্বাহ্রি বিমা-কাসাবাত্ আইদিন্না-সি লিইয়ুযীক্বহুম্ বা'দ্বোয়াল্লাযী 'আমিলূ লা'আল্লাহুম্ ইর্য়াজ্বি'ঊন্।

জহুরুল হক

বলো - - ''তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো কেমন হয়েছিল তাদের পরিণাম যারা পূর্বে অধিষ্ঠিত ছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক।’’

মুহিউদ্দীন খান

বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ তোমাদের পুর্ববর্তীদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক।

বাংলা উচ্চারণ

কুল্ সীরূ ফিল্ র্আদ্বি ফান্জুরূ কাইফা কা-না 'আ-ক্বিবাতুল্লাযীনা মিন্ ক্বব্ল্ কা-না আক্ছারুহুম্ মুশ্রিকীন্।

জহুরুল হক

অতএব তোমার মুখ সুপ্রতিষ্ঠিত রাখ শাশ্বত ধর্মের প্রতি, সেইদিন আসার আগে - - ‌র কাছ থেকে যার কোনো প্রতিরোধ নেই, সেইদিন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে।

মুহিউদ্দীন খান

যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহূত হবার নয়, সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।

বাংলা উচ্চারণ

ফাআক্বিম্ অজ্বহাকা লিদ্দীনিল্ ক্বাইয়্যিমি মিন্ কব্লি আইঁ ইয়াতিয়া ইয়াওমুল্ লা-মারদ্দা-লাহূ মিনাল্লা-হি ইয়াওমায়িযিঁই ইয়াছ্ ছোয়াদ্দা'ঊন্।

জহুরুল হক

যে কেউ অবিশ্বাস করে, তার উপরেই তবে তার অবিশ্বাস, আর যে কেউ সৎকর্ম করে, তাহলে তাদের নিজেদের জন্যেই তারা সুখশয্যা পাতে, - -

মুহিউদ্দীন খান

যে করে, তার কফুরের জন্যে সে - ই দায়ী এবং যে সৎকর্ম করে, তারা নিজেদের পথই শুধরে নিচ্ছে।

বাংলা উচ্চারণ

মান্ কাফার ফা'আলাইহি কুফ্রুহূ অমান্ 'আমিলা ছোয়া-লিহান্ ফালিআন্ফুসিহিম্ ইয়াম্হাদূন্।

জহুরুল হক

যেন তিনি তাঁর করুণাভান্ডার থেকে পুরস্কৃত করতে পারেন তাদের যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে। তিনি অবিশ্বাসীদের নিশ্চয়ই ভালবাসেন না।

মুহিউদ্দীন খান

যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে, তা’আলা তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন। নিশ্চয় তিনি কাফেরদের ভালবাসেন না।

বাংলা উচ্চারণ

লিইয়াজ্ব যিয়াল্লাযীনা আ-মানূ অ'আমিলুছ্ ছোয়া-লিহা-তি মিন্ ফাদ্ব্লিহ্ ইন্নাহূ লা-ইয়ুহিব্বুল্ কা-ফিরীন্।

জহুরুল হক

আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে হচ্ছে যে তিনি বায়ুপ্রবাহ পাঠান সুসংবাদদাতারূপে, যেন তিনি তোমাদের আস্বাদন করাতে পারেন তাঁর অনুগ্রহ থেকে, আর যেন জাহাজগুলি বিচরণ করতে পারে তাঁর বিধানে, আর যেন তোমরা অন্বেষণ করতে পার তাঁর করুণাভান্ডার থেকে, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পার।

মুহিউদ্দীন খান

তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, যাতে তিনি তাঁর অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যাতে তাঁর নির্দেশে জাহাজসমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হও।

বাংলা উচ্চারণ

অমিন্ আ-ইয়া-তিহী য় আইঁ ইর্য়ুসির্লা রিয়া-হা মুবাশ্শির-তিঁও অলিইয়ুযীক্বকুম্ র্মি রহমাতিহী অলিতাজ্ব রিয়াল্ ফুল্কু বিআম্রিহী অলিতাব্তাগূ মিন্ ফাদ্ব্লিহী অলা'আল্লাকুম্ তাশ্কুরূন্।

জহুরুল হক

আর আমরা তো নিশ্চয়ই তোমার আগে রসূলগণকে পাঠিয়েছিলাম তাঁদের স্বজাতির কাছে, সুতরাং তাঁরা তাদের কাছে এসেছিলেন সুস্পষ্ট প্রমাণাবলী নিয়ে, তারপর যারা অপরাধ করেছিল তাদের থেকে আমরা পরিণতি নিয়েছিলাম। আর আমাদের উপরে দায়িত্ব বর্তেছে মুমিনদের সাহায্য করা।

মুহিউদ্দীন খান

আপনার পূর্বে আমি রসূলগণকে তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। তাঁরা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেন। অতঃপর যারা পাপী ছিল, তাদের আমি শাস্তি দিয়েছি। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।

বাংলা উচ্চারণ

অলাক্বদ্ র্আসাল্না-মিন্ ক্বব্লিকা রুসুলান্ ইলা- ক্বওমিহিম্ ফাজ্বা-য়ুহুম্ বিল্বাইয়্যিনা-তি ফান্তাক্বম্না-মিনাল্লাযীনা আজরমূ অকা-না হাক্ব্ ক্বান্ 'আলাইনা- নাছ্রুল্ মুমিনীন্।

জহুরুল হক

‌ই তিনি যিনি বায়ুপ্রবাহ পাঠান। তারপর তারা মেঘ সঞ্চার করে, তখন তিনি যেমন ইচ্ছা করেন তা ছড়িয়ে দেন আকাশের মধ্যে, তারপর একে তিনি টুকরো টুকরো করেন, ফলে তোমরা দেখতে পাও তার নিচে থেকে বৃষ্টি বেরিয়ে আসছে, অতঃপর যখন তিনি তা পড়তে দেন তাঁর বান্দাদের যাকে তিনি ইচ্ছা করেন তার উপরে, দেখো! তারা উল্লাস করে, - -

মুহিউদ্দীন খান

তিনি , যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান; তখন তারা আনন্দিত হয়।

বাংলা উচ্চারণ

আল্লা-হুল্লাযী ইর্য়ুসির্লু রিয়া-হা ফাতুছীরু সাহা-বান্ ফাইয়াব্সুত্ব হূ ফিস্ সামা-য়ি কাইফা ইয়াশা-য়ু অইয়াজ্ব 'আলুহূ কিসাফান্ ফাতারল্ অদ্ক্ব ইয়াখ্রুজু মিন্ খিলা-লিহী ফাইযা য় আছোয়া-বা বিহী মাইঁ ইয়াশা-য়ু মিন্ 'ইবাদিহী য় ইযা-হুম্ ইয়াস্তাব্শিরূন্।

জহুরুল হক

যদিও ইতিপূর্বে এটি তাদের উপরে বর্ষণের আগে পর্যন্ত তারা ছিল নিশ্চিত নিরাশ।

মুহিউদ্দীন খান

তারা প্রথম থেকেই তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে নিরাশ ছিল।

বাংলা উচ্চারণ

অইন্ কা-নূ মিন্ ক্বব্লি আইঁ ইয়ুনায্যালা 'আলাইহিম্ মিন্ ক্বব্লিহী লামুব্লিসীন্।

জহুরুল হক

অতএব তাকিয়ে দেখ ‌র অনুগ্রহের চিহগুলোর প্রতি - - কেমন ক’রে তিনি পৃথিবীকে সঞ্জীবিত করেন তার মৃত্যুর পরে। নিঃসন্দেহ এইভাবে তিনি নিশ্চয়ই মৃতের জীবন - দাতা। আর তিনি সব কিছুতেই সর্বশক্তিমান।

মুহিউদ্দীন খান

অতএব, আল্লাহর রহমতের ফল দেখে নাও, কিভাবে তিনি মৃত্তিকার মৃত্যুর পর তাকে জীবিত করেন। নিশ্চয় তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।

বাংলা উচ্চারণ

ফার্ন্জু ইলা য় আ-ছা-রি রহ্মাতিল্লা-হি কাইফা ইয়ুহ্য়িল্ র্আদ্বোয়া বা'দা মাওতিহা- ইন্না যা-লিকা লামুহ্য়িল্ মাওতা- অহুওয়া 'আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দী।

জহুরুল হক

আর যদি আমরা বায়ুপ্রবাহ পাঠাই আর তারা তা দেখে হলদে হয়ে গেছে, তার পরেও তারা অবিশ্বাস করতেই থাকবে।

মুহিউদ্দীন খান

আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলদে হয়ে যেতে দেখে, তখন তো তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায়।

বাংলা উচ্চারণ

অলায়িন্ র্আসাল্না-রীহান্ ফারয়াওহু মুর্ছ্ফারল্ লাজোয়াল্লু মিম্ বা'দিহী ইয়াক্ফুরূন্।

জহুরুল হক

সুতরাং তুমি নিশ্চয়ই মৃতকে শোনাতে পারবে না, আর বধিরকেও তুমি আহ্বান শোনাতে পারবে না, যখন তারা ফিরে যায় পিছু হটে।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বধিরকেও আহবান শোনাতে পারবেন না, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে।

বাংলা উচ্চারণ

ফাইন্নাকা লা-তুস্মি'উল্ মাওতা- অলা- তুস্মি'উছ্ ছুম্মাদ্ দু'আ-য়া ইযা-অল্লাও মুদ্বিরীন্।

জহুরুল হক

আর তুমি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে পথপ্রদর্শক হতে পারবে না। তুমি তো শোনাতে পার শুধু তাকে যে আমাদের বাণীসমূহে বিশ্বাস করে, ফলে তারা মুসলিম হয়।

মুহিউদ্দীন খান

আপনি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে পথ দেখাতে পারবেন না। আপনি কেবল তাদেরই শোনাতে পারবেন, যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে। কারন তারা মুসলমান।

বাংলা উচ্চারণ

অমা য় আন্তা বিহা-দিল্ 'উম্য়ি 'আন্ দ্বোলা-লাতিহিম্ ইন্ তুস্মি'উ ইল্লা-মাইঁ ইয়ুমিনু বিআ-ইয়া-তিনা- ফাহুম্ মুস্লিমূন্।

জহুরুল হক

‌ই তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন শক্তিহীন দশা থেকে, তার পরে তিনি শক্তিহীনতার পরে দিয়েছেন শক্তি, তার পর শক্তিলাভের পরে তিনি দিয়েছেন শক্তিহীনতা ও পাকাচুল। তিনি যা চান তাই সৃষ্টি করেন, আর তিনিই সর্বজ্ঞাতা, পরম ক্ষমতাবান।

মুহিউদ্দীন খান

তিনি দূর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতঃপর দূর্বলতার পর শক্তিদান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।

বাংলা উচ্চারণ

আল্লা-হুল্ লাযী খলাক্বকুম্ মিন্ দ্বু'ফিন্ ছুম্মা জ্বা'আলা মিম্ বা'দি দ্বু'ফিন্ কুওয়্যাতান্ ছুম্মা জ্বা'আলা মিম্ বা'দি কুওয়্যাতিন্ দ্বু'ফাঁও অশাইবাহ্ ইয়াখ্লুকু মা-ইয়াশা-য়ু অহুওয়াল্ 'আলীমুল্ ক্বর্দী।

জহুরুল হক

আর যেদিন ঘড়িঘন্টা সংস্থাপিত হবে তখন অপরাধীরা শপথ করে বলবে যে এক ঘড়ি ব্যতীত তারা অবস্থান করে নি। এইভাবেই তারা প্রতারিত হয়ে চলেছে।

মুহিউদ্দীন খান

যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে, এক মুহুর্তেরও বেশী অবস্থান করিনি। এমনিভাবে তারা সত্যবিমুখ হত।

বাংলা উচ্চারণ

অইয়াওমা তাকু মুস্ সা- 'আতু ইয়ুক্বসিমুল্ মুজরিমূন মা-লাবিছূ গইরা সা-'আহ্ কাযা-লিকা কা-নূ ইয়ুফাকূন্।

জহুরুল হক

আর যাদের জ্ঞান ও বিশ্বাস দেওয়া হয়েছে তারা বলবে - - ''তোমরা তো ‌র বিধান অনুসারে অবস্থান করেছিলে পুনরুত্থানের দিন পর্যন্ত, - - সেজন্য এই - ই হচ্ছে পুনরুত্থানের দিন, কিন্তু তোমরা না - অবস্থায় রয়েছ।’’

মুহিউদ্দীন খান

যাদের জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে, তারা বলবে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি। এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানতে না।

বাংলা উচ্চারণ

অক্বা-লাল্ লাযীনা ঊতুল্ 'ইল্মা অল্ ঈমা-না লাক্বদ্ লাবিছ্তুম্ ফী কিতা-বিল্লা-হি ইলা-ইয়াওমিল্ বাছি ফাহা-যা- ইয়াওমুল্ বাছি অলা-কিন্নাকুম্ কুন্তুম লা-তা'লামূন্।

জহুরুল হক

সুতরাং সেইদিন যারা অন্যায় করেছিল তাদের ওজর আপত্তি কোনো কাজে আসবে না, আর তাদের সদয়ভাবে লওয়াও হবে না।

মুহিউদ্দীন খান

সেদিন জালেমদের ওযর - আপত্তি তাদের কোন উপকারে আসবে না এবং তওবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও তাদের দেয়া হবে না।

বাংলা উচ্চারণ

ফাইয়াওমায়িযিল্ লা-ইয়ান্ফা'উ ল্লাযীনা জোয়ালামূ মা'যিরাতুহুম্ অলা-হুম্ ইয়ুস্তা'তাবূন্।

জহুরুল হক

আর আমরা নিশ্চয়ই লোকেদের জন্য এই কুরআনে সব রকমের দৃষ্টান্ত থেকেই প্রস্তাবনা করেছি। আর তুমি যদি তাদের কাছে একটি নিদর্শন নিয়েও আস তথাপি যারা অবিশ্বাস করে তারা অবশ্যই বলবে - - ''তুমি ঝুটো বৈ তো নও।’’

মুহিউদ্দীন খান

আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি। আপনি যদি তাদের কাছে কোন নিদর্শন উপস্থিত করেন, তবে কাফেররা অবশ্যই বলবে, তোমরা সবাই মিথ্যাপন্থী।

বাংলা উচ্চারণ

অ লাক্বদ্ দ্বোয়ারাব্না-লিন্না-সি ফী হা-যাল্ ক্বর্ আ-নি মিন্ কুল্লি মাছাল্ অলায়িন্ জ্বি''তাহুম্ বিআ-ইয়া-তিল্ লাইয়াকুলান্নাল্ লাযীনা কাফারূ য় ইন্ আন্তুম্ ইল্লা-মুব্ত্বিলূন্।

জহুরুল হক

এইভাবে একটি মোহর মেরে দেন তাদের হৃদয়ে যারা জানে না।

মুহিউদ্দীন খান

এমনিভাবে জ্ঞানহীনদের হৃদয় মোহরাঙ্কিত করে দেন।

বাংলা উচ্চারণ

কাযা-লিকা ইয়াত্ববা'উল্লা-হু 'আলা-কুলূবিল্ লাযীনা লা-ইয়া'লামূন্।

জহুরুল হক

অতএব তুমি অধ্যবসায় চালিয়ে যাও, নিঃসন্দেহ ‌র ওয়াদা ধ্রুব - সত্য। আর যারা দৃঢ়বিশ্বাস রাখে না তারা যেন তোমাকে বিচলিত করতে না পারে।

মুহিউদ্দীন খান

অতএব, আপনি সবর করুন। আল্লাহর ওয়াদা সত্য। যারা নয়, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে।

বাংলা উচ্চারণ

ফার্ছ্বি ইন্না ওয়া'দাল্লা-হি হাক্বকুঁও অলা-ইয়াস্তাখিফ্ফান্নাকাল্ লাযীনা লা-ইয়ূক্বিনূন্।

Recitation

Reciters

Ticked reciters play one after another for each verse.

Repeat
Speed
Listen offline

Save this chapter’s recitation by the ticked reciters on this device.

Add a book to compare

It opens next to the books you’re reading, at the same verse.

Verse

Chapters

Dictionary

Suggest a translation

Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.

Log in Create an account

Suggested translations

Your note

Ask AI about this chapter

Display

Theme