তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, - -
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
Chapter 96, 19 verses
তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, - -
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত - -
পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না।
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে।
সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে।
এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন।
নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
তুমি কি তাকে দেখেছ যে বারণ করে - -
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
একজন বান্দাকে যখন সে পড়ে?
এক বান্দাকে যখন সে পড়ে?
তুমি কি লক্ষ্য করেছ - - সে সৎপথে রয়েছে কি না,
আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা?
অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
তুমি কি দেখেছ - - সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না?
আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
সে কি জানে না যে অবশ্যই দেখতে পাচ্ছেন?
সে কি জানে না যে, দেখেন?
না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা - -
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই -
মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা!
মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,
অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে।
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও।
কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।