আল যালযালাহ
Chapter 99, 8 verses
-
জহুরুল হক
-
মুহিউদ্দীন খান
জহুরুল হক
পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে,
মুহিউদ্দীন খান
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
জহুরুল হক
আর পৃথিবী বের করে দেবে তার বোঝাগুলা,
মুহিউদ্দীন খান
যখন সে তার বোঝা বের করে দেবে।
জহুরুল হক
আর মানুষ বলবে - - ''এর কী হল?’’
মুহিউদ্দীন খান
এবং মানুষ বলবে, এর কি হল ?
জহুরুল হক
সেইদিন সে বর্ণনা করবে তার কাহিনীগুলো,
মুহিউদ্দীন খান
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
জহুরুল হক
যেন তোমার প্রভু তাকে প্রেরণা দিয়েছেন।
মুহিউদ্দীন খান
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
জহুরুল হক
সেইদিন মানুষেরা দলে - দলে বেরিয়ে পড়বে যেন তাদের দেখানো যেতে পারে তাদের ক্রিয়াকলাপ।
মুহিউদ্দীন খান
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
জহুরুল হক
তখন যে কেউ এক অণু - পরিমাণ সৎকাজ করেছে সে তা দেখতে পাবে;
মুহিউদ্দীন খান
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
জহুরুল হক
আর যে কেউ এক অণু - পরিমাণ মন্দকাজ করেছে সেও তা দেখতে পাবে।
মুহিউদ্দীন খান
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।