আল ফুরকান , choose another chapter
আল ফুরকান
Chapter 25, 77 verses
জহুরুল হক
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
Arabic, with marks
Add book
List
Grid
জহুরুল হক
১ মহামহিম তিনি যিনি তাঁর দাসের কাছে অবতারণ করেছেন এই ফুরক্কান যেন তিনি বিশ্বমানবের জন্য একজন সতর্ককারী হতে পারেন।
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; কত মহান তিনি যিনি তাঁহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হইতে পারে!
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম তাবা-রকাল্লাযী নায্যালাল্ র্ফুক্ব-না 'আলা-আব্দ্বিহী লিইয়াকূনা লিল্'আ-লামীনা নাযীর-।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا
জহুরুল হক
২ তিনিই - - মহাকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব তাঁরই, আর তিনি কোনো সন্তান গ্রহণ করেন নি, আর সেই সাম্রাজ্যে তাঁর কোনো শরিকও নেই, আর তিনিই সব - কিছু সৃষ্টি করেছেন, তারপর তাকে বিশেষ পরিমাপে পরিমিত রূপ দিয়েছেন।
সমকালীন বাংলা
২ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী ; তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই ; সার্বভৌমত্বে তাঁহার কোন শরীক নাই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে।
বাংলা উচ্চারণ
২ নিল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বি অলাম্ ইয়াত্তাখিয্ অলাদাঁও অলাম্ ইয়াকুল্লাহূ শারীকুন্ ফিল্ মুল্কি অ খলাক্ব কুল্লা শাইয়িন্ ফাক্বদ্দারহূ তাক্বদীর-।
Arabic, with marks
٢ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا
জহুরুল হক
৩ তবুও তারা তাঁকে ছেড়ে দিয়ে অন্য উপাস্যদের গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তাদের নিজেদেরকেই সৃষ্টি করা হয়েছে, আর তারা নিজেদের জন্য অনিষ্ট করতে সামর্থ্য রাখে না, আর উপকার করতেও নয়, আর তারা মৃত্যু ঘটাতে ক্ষমতা রাখে না, আর জীবন দিতেও নয়, কিংবা পুনরুত্থানের ক্ষেত্রেও নয়।
সমকালীন বাংলা
৩ আর তাহারা তাঁহার পরিবর্তে ইলাহরূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে, যাহারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোন ক্ষমতা রাখে না।
বাংলা উচ্চারণ
৩ অত্তাখযূ মিন্ দূনিহী য় আ-লিহাতা ল্লা-ইয়াখ্লুকুনা শাইয়াঁও অহুম্ ইয়ুখ্লাকুনা অলা-ইয়াম্লিকূনা লিআন্ফুসিহিম্ দ্বোর্য়ারঁও অলা-নাফ্আঁও অলা- ইয়াম্লিকূনা মাওতাঁও অলা-হাইয়া-তাঁও অলা-নুশূর-।
Arabic, with marks
٣ وَاتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَّا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَاةً وَلَا نُشُورًا
জহুরুল হক
৪ আর যারা অবিশ্বাস পোষণ করে তারা বলে - - ''এইটি তো মিথ্যা বৈ নয় যা সে তৈরি করেছে এবং অন্যান্য লোকজন এ তে তাকে সাহায্য করেছে।’’ সুতরাং তারা অনাচার ও মিথ্যাচার নিয়ে এসেছে।
সমকালীন বাংলা
৪ কাফিররা বলে, ‘ইহা মিথ্যা ব্যতীত কিছুই নয়, সে ইহা উদ্ভাবন করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে।’ এইরূপে উহারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে।
বাংলা উচ্চারণ
৪ অক্ব-লাল্ লাযীনা কাফারূ য় ইন্হা-যা য় ইল্লা য় ইফ্কুনিফ্ তার-হু অ আ'আ-নাহূ 'আলাইহি ক্বওমুন্ আ-খারূনা ফাক্বদ্ জা-য়ূ জুল্মাঁও অযূর-।
Arabic, with marks
٤ وَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَٰذَا إِلَّا إِفْكٌ افْتَرَاهُ وَأَعَانَهُ عَلَيْهِ قَوْمٌ آخَرُونَ ۖ فَقَدْ جَاءُوا ظُلْمًا وَزُورًا
জহুরুল হক
৫ আর তারা বললে - - ''সেকালের উপকথা - - এ - সব সে লিখিয়ে নিয়েছে, আর এগুলো তার কাছে আবৃত্তি করা হয় সকালে ও সন্ধ্যায়।’’
সমকালীন বাংলা
৫ উহারা বলে, ‘এইগুলি তো সেকালের উপকথা, যাহা সে লিখাইয়া লইয়াছে; এইগুলি সকালসন্ধ্যায় যা তাহার নিকট পাঠ করা হয়।’
বাংলা উচ্চারণ
৫ অ ক্ব-লূ য় আসা-ত্বীরুল্ আউয়্যালীনাক্ তাতাবাহা-ফাহিয়া তুম্লা-'আলাইহি বুক্রতাঁও অআছীলা-।
Arabic, with marks
٥ وَقَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ اكْتَتَبَهَا فَهِيَ تُمْلَىٰ عَلَيْهِ بُكْرَةً وَأَصِيلًا
জহুরুল হক
৬ তুমি বলো - - ''এটি অবতারণ করেছেন তিনি যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবীর রহস্য সব জানেন। তিনি অশ্যই পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
সমকালীন বাংলা
৬ বল, ‘ইহা তিনিই অবতীর্ণ করিয়াছেন যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন ; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।’
বাংলা উচ্চারণ
৬ কুল্ আন্যালাহু ল্লাযী ইয়া'লামুস্ র্সির ফিস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব্ ইন্নাহূ কা-না গফূর্রা রহীমা-।
Arabic, with marks
٦ قُلْ أَنزَلَهُ الَّذِي يَعْلَمُ السِّرَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ إِنَّهُ كَانَ غَفُورًا رَّحِيمًا
জহুরুল হক
৭ আর তারা বলে - - ''এ কেমন ধরনের রসূল, সে খাবার খায় ও হাটে - বাজারে চলাফেরা করে? তার কাছে কেন একজন ফিরিশতা পাঠানো হ’ল না, যাতে সে তার সঙ্গে সতর্ককারী হতে পারতো?
সমকালীন বাংলা
৭ উহারা বলে, ‘এ কেমন রাসূল’ যে আহার করে এবং হাটে - বাজারে চলাফেরা করে ; তাহার নিকট কোন ফিরিশ্তা কেন অবতীর্ণ করা হইল না, যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারীরূপে?’
বাংলা উচ্চারণ
৭ অ ক্ব-লূ মা-লি হা-র্যা রসূলি ইয়াকুলুত্ব্ ত্বোয়া'আ-মা অইয়াম্শী ফিল্ আস্ওয়া-ক্ব লাওলা য় উন্যিলা ইলাইহি মালাকুন্ ফাইয়াকূনা মা'আহূ নাযীর-।
Arabic, with marks
٧ وَقَالُوا مَالِ هَٰذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ ۙ لَوْلَا أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُ نَذِيرًا
জহুরুল হক
৮ ''অথবা তার কাছে ধনভান্ডার পাঠিয়ে দেওয়া হতো, অথবা তার জন্য একটি বাগান থাকত যা থেকে সে খেতো?’’ আর অন্যায়াচারীরা বলে - - ''তোমরা তো একজন জাদুগ্রস্ত লোককেই অনুসরণ করছ!’’
সমকালীন বাংলা
৮ অথবা তাহাকে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন অথবা তাহার একটি বাগান নাই কেন, যাহা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে?’ সীমালংঘনকারীরা আরও বলে, ‘তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করিতেছ।’
বাংলা উচ্চারণ
৮ আও ইয়ুল্ক্ব য় ইলাইহি কান্যুন্ আও তাকূনু লাহূ জ্বান্নাতুঁই ইয়াকুলূ মিন্হা- অক্ব-লাজ্ জোয়া-লিমূনা ইন্ তাত্তাবি'ঊ না ইল্লা-রাজুলাম্ মাস্হূর-।
Arabic, with marks
٨ أَوْ يُلْقَىٰ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا
জহুরুল হক
৯ দেখ, তারা কেমনভাবে তোমার প্রতি উপমা প্রয়োগ করে! সুতরাং তারা বিপথে গেছে, কাজেই তারা পথের দিশা পাচ্ছে না।
সমকালীন বাংলা
৯ দেখ, উহারা তোমার কী উপমা দেয়! উহারা পথভ্রষ্ট হইয়াছে, ফলে উহারা পথ পাইবে না।
বাংলা উচ্চারণ
৯ উর্ন্জু কাইফা দ্বোয়ারাবূ লাকাল্ আম্ছা-লা ফাদ্বোয়াল্ল ূ ফালা-ইয়াস্তাত্বী'ঊনা সাবীলা-।
Arabic, with marks
٩ انظُرْ كَيْفَ ضَرَبُوا لَكَ الْأَمْثَالَ فَضَلُّوا فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا
জহুরুল হক
১০ মহামহিম তিনি যিনি ইচ্ছা করলে তোমার জন্য এর চেয়েও শ্রেষ্ঠ বস্তু তৈরি করতে পারেন - - বাগানসমূহ যাদের নিচ দিয়ে বয়ে চলে ঝরনারাজি, আর তোমার জন্য তৈরি করতে পারেন প্রাসাদ - সমূহ।
সমকালীন বাংলা
১০ কত মহান তিনি যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু - উদ্যানসমূহ যাহার নিম্নদেশেনদী - নালা প্রবাহিত এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদসমূহ!
বাংলা উচ্চারণ
১০ তাবা-রকাল্লাযী¡ য় ইন্ শা-য়া জ্বা'আলা লাকা খইরম্ মিন্ যা-লিকা জ্বান্না-তিন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হা-রু অইয়াজ'আল্ লাকা কুছূরা-।
Arabic, with marks
١٠ تَبَارَكَ الَّذِي إِن شَاءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّن ذَٰلِكَ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَيَجْعَل لَّكَ قُصُورًا
জহুরুল হক
১১ তথাপি তারা ঘড়িঘন্টাকে অস্বীকার করে, আর যে কেউ ঘড়িঘন্টাকে মিথ্যা বলে তার জন্য আমরা তৈরি রেখেছি এক জ্বলন্ত আগুন।
সমকালীন বাংলা
১১ কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি।
বাংলা উচ্চারণ
১১ বাল্ কায্যাবূ বিস্সা 'আতি অ আ'তাদ্না-লিমান্ কায্যাবা বিস্সা-'আতি সা'ঈর-।
Arabic, with marks
١١ بَلْ كَذَّبُوا بِالسَّاعَةِ ۖ وَأَعْتَدْنَا لِمَن كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا
জহুরুল হক
১২ যখন এটি দূর জায়গা থেকে তাদের দেখতে পাবে তখন থেকেই তারা এর ত্রুদ্ধ গর্জন ও হুংকার শুনতে পাবে।
সমকালীন বাংলা
১২ দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে তখন উহারা শুনিতে পাইবে ইহার তর্জন গর্জন ও চীৎকার;
বাংলা উচ্চারণ
১২ ইযা-রায়াত্হুম্ মিম্ মাকা-নিম্ বা'ঈ দিন্ সামি'ঊ লাহা-তাগাইয়্যুজোয়াঁও অযাফীর-।
Arabic, with marks
١٢ إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا
জহুরুল হক
১৩ আর যখন তাদের শৃঙ্খলিত অবস্থায় এর মধ্যের এক সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা সেইখানেই ধ্বংস হওয়া আহ্বান করবে।
সমকালীন বাংলা
১৩ এবং যখন উহাদেরকে শৃংখলিত অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে তখন উহারা সেখানে ধ্বংস কামনা করিবে।
বাংলা উচ্চারণ
১৩ অইযা য় উল্ক্ব মিন্হা- মাকা-নান্ দ্বোয়াইয়্যিক্বাম্ মুর্ক্বরনীনা দা'আও হুনা-লিকা ছুবূর-।
Arabic, with marks
١٣ وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا
জহুরুল হক
১৪ ''আজকের দিনে তোমরা একবারের ধ্বংসের জন্য কামনা করো না, বরং বহুবার ধ্বংস হওয়ার দোয়া করতে থাক!’’
সমকালীন বাংলা
১৪ উহাদেরকে বলা হইবে, ‘আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না, বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাক।’
বাংলা উচ্চারণ
১৪ লা-তাদ্'উল্ ইয়াওমা ছুবূরাঁও ওয়া-হিদাঁও অদ্'ঊ ছুবূরান্ কাছীর-।
Arabic, with marks
١٤ لَّا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا
জহুরুল হক
১৫ তুমি বলো - - ''এইটি কি ভাল, না চিরস্থায়ীস্বর্গোদ্যান যা ওয়াদা করা হয়েছে ধর্মনিষ্ঠদের জন্য?’’ তা হচ্ছে তাদের জন্য পুরস্কার ও গন্তব্যস্থল।
সমকালীন বাংলা
১৫ উহাদেরকে জিজ্ঞাসা কর, ‘ইহাই শ্রেয়, না স্থায়ী জান্নাত, যাহার প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে মুত্তাকীদেরকে?’ ইহাই তো তাহাদের পুরস্কার ও প্রত্যাবর্তনস্থল।
বাংলা উচ্চারণ
১৫ কুল্ আযা-লিকা খইরুন্ আম্ জ্বান্নাতুল্ খুল্ দিল্লাতী উ'ইদাল্ মুত্তাকুন্ কা-নাত্ লাহুম্ জ্বাযা-য়াঁও অমাছীর-।
Arabic, with marks
١٥ قُلْ أَذَٰلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ ۚ كَانَتْ لَهُمْ جَزَاءً وَمَصِيرًا
জহুরুল হক
১৬ সেখানে তাদের জন্য রয়েছে যা তারা কামনা করে, তারা স্থায়ীভাবে অবস্থান করবে। এইটি তোমার প্রভুর উপরে ন্যস্ত ওয়াদা যা প্রার্থিত হবার যোগ্য।
সমকালীন বাংলা
১৬ সেখানে তাহারা যাহা চাহিবে তাহাদের জন্য তাহাই থাকিবে এবং তাহারা স্থায়ী হইবে; এই প্রতিশ্রুতি পূরণ তোমার প্রতিপালকেরই দায়িত্ব।
বাংলা উচ্চারণ
১৬ লাহুম্ ফীহা-মা- ইয়াশা-য়ূনা খ-লিদীন্ কা-না 'আলা-রব্বিকা অ'দাম্ মাস্য়ূলা-।
Arabic, with marks
١٦ لَّهُمْ فِيهَا مَا يَشَاءُونَ خَالِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًا مَّسْئُولًا
জহুরুল হক
১৭ আর সেইদিন তাদের তিনি একত্রিত করবেন আর আল্লাহ্ কে বাদ দিয়ে যাদের তারা উপাসনা করত তাদেরও, তখন তিনি বললেন - - ''এ কি তোমরা! তোমরাই কি আমার এইসব বান্দাদের বিভ্রান্ত করেছিলে, না কি তারা স্বয়ং পথ ছেড়ে বিপথে গিয়েছিল?’’
সমকালীন বাংলা
১৭ এবং যেদিন তিনি একত্র করিবেন উহাদেরকে এবং উহারা আল্লাহ পরিবর্তে যাহাদের ‘ইবাদত করিত তাহাদেরকে, সেদিন তিনি জিজ্ঞাসা করিবেন, ‘তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করিয়াছিলে, না উহারা নিজেরাই পথভ্রষ্ট হইয়াছিল?’
বাংলা উচ্চারণ
১৭ অ ইয়াওমা ইয়াহ্শুরুহুম্ অমা-ইয়া'বুদূনা মিন্ দূ নিল্লা-হি ফাইয়াকুলূ আআন্তুম্ আদ্ব্লাল্তুম্ 'ইবা-দী হা য় উলা-য়ি আম্হুম্ দ্বোয়াল্লুস্ সাবীল্।
Arabic, with marks
١٧ وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَٰؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ
জহুরুল হক
১৮ তারা বলবে - - ''তোমারই সব মহিমা! এটি আমাদের জন্য সমীচীন নয় যে তোমাকে বাদ দিয়ে আমরা অন্যান্য অভিভাবকদের গ্রহণ করব। কিন্তু তুমি তাদের ও তাদের পিতৃপুরুষদের ভোগসম্ভার দিয়েছিলে, পরিণামে তারা ভুলে গিয়েছিল সাবধান - বাণী, ফলে তারা হয়েছিল একটি বিনষ্ট জাতি।’’
সমকালীন বাংলা
১৮ উহারা বলিবে, ‘পবিত্র ও মহান তুমি! তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করিতে পারি না; তুমিই তো ইহাদেরকে এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্ভার দিয়াছিলে; পরিণামে উহারা উপদেশ বিস্মৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে।
বাংলা উচ্চারণ
১৮ ক্ব-লূ সুব্হা-নাকা মা-কা-না ইয়াম্বাগী লানা য় আন্ নাত্তাখিযা মিন্ দূনিকা মিন্ আউলিয়া-য়া অলা-কিম্ মাত্তা'তাহুম্ অআ-বা-য়াহুম্ হাত্তা-নাছুয্ যিক্র অকা-নূ কাওমাম্ বূর-।
Arabic, with marks
١٨ قَالُوا سُبْحَانَكَ مَا كَانَ يَنبَغِي لَنَا أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَاءَ وَلَٰكِن مَّتَّعْتَهُمْ وَآبَاءَهُمْ حَتَّىٰ نَسُوا الذِّكْرَ وَكَانُوا قَوْمًا بُورًا
জহুরুল হক
১৯ ''সুতরাং তোমরা যা বলছ সে - সন্বন্ধে তারা তো তোমাদের মিথ্যা সাব্যস্ত করেছে, কাজেই তোমরা প্রতিরোধ করতে পারবে না, আর সাহায্যও পাবে না। আর তোমাদের মধ্যে যে কেউ অন্যায় করেছে তাকে আমরা বিরাট শাস্তি আস্বাদন করাব।’’
সমকালীন বাংলা
১৯ আল্লাহ মুশরিকদেরকে বলিবেন, ‘তোমরা যাহা বলিতে উহারা তাহা মিথ্যা সাব্যস্ত করিয়াছে। সুতরাং তোমরা শাস্তিপ্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্যও পাইবে না। তোমাদের মধ্যে যে সীমালংঘন করিবে আমি তাহাকে মহাশাস্তি আস্বাদ করাইব।’
বাংলা উচ্চারণ
১৯ ফাক্বদ্ কায্যাবূকুম্ বিমা-তাকু লূনা ফামা-তাস্তাত্বী 'ঊনা ছোর্য়াফাঁও অলা-নাছ্রন্ অমাইঁ ইয়াজ্লিম্ মিন্কুম্ নুযিক্বহু 'আয্-বান্ কাবীর-।
Arabic, with marks
١٩ فَقَدْ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًا وَلَا نَصْرًا ۚ وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا
জহুরুল হক
২০ আর তোমার আগে আমরা এমন কোনো রসূল পাঠাই নি যাঁরা নিঃসন্দেহ খাবার না খেয়েছেন ও হাটে - বাজারে চলাফেরা না করেছেন। আর আমরা তোমাদের কাউকে অপরদের জন্য পরীক্ষাস্বরূপ দাঁড় করিয়েছি। তোমরা কি অধ্যবসায় চালিয়ে যাবে? আর তোমার প্রভু সর্বদ্রষ্টা।
সমকালীন বাংলা
২০ তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছি তাহারা সকলেই তো আহার করিত ও হাটেবাজারে চলাফেরা করিত। হে মানুষ ! আমি তোমাদের মধ্যে এক - কে অপরের জন্য পরীক্ষাস্বরূপ করিয়াছি। তোমরা ধৈর্য ধারণ করিবে কি? তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন।
বাংলা উচ্চারণ
২০ অমা য় র্আসাল্না- ক্বব্লাকা মিনাল্ র্মুসালীনা ইল্লা য় ইন্নাহুম্ লাইয়াকুলূনা ত্তোয়া'আ মা-অ ইয়াম্শূনা ফিল্ আস্ওয়াক্বি অজ্বা'আল্না-বা'দ্বোয়াকুম্ লিবা'দ্বিন্ ফিত্নাহ্ আতাছ্বিরূনা অকা-না রব্বুকা বাছীরা-।
Arabic, with marks
٢٠ وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًا
জহুরুল হক
২১ আর যারা আমাদের সাথে মোলাকাতের কামনা করে না তারা বলে - - ''কেন আমাদের কাছে ফিরিশ্তাদের পাঠানো হয় না, অথবা আমাদের প্রভুকেই বা কেন আমরা দেখতে পাই না?’’ তারা তাদের নিজেদের সন্বন্ধে নিশ্চয়ই বড়াই করছে, আর বড় বাড় বেড়েছে।
সমকালীন বাংলা
২১ যাহারা আমার সাক্ষাৎ কামনা করে না তাহারা বলে, ‘আমাদের নিকট ফিরিশতা অবতীর্ণ করা হয় না কেন? অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন? উহারা তো উহাদের অন্তরে অহংকার পোষণ করে এবং উহারা সীমালংঘন করিয়াছে গুরুতররূপে।
বাংলা উচ্চারণ
২১ অক্ব-লাল্ লাযীনা লা-ইর্য়াজুনা লিক্ব-য়ানা লাওলা য় উন্যিলা 'আলাইনাল্ মালা-য়িকাতু আও নার-রব্বানা- লাক্বাদিস্ তাক্বারূ ফী য় আন্ফুসিহিম্ অ 'আতাও উ'তুওয়্যান্ কাবীর-।
Arabic, with marks
٢١ ۞ وَقَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا لَوْلَا أُنزِلَ عَلَيْنَا الْمَلَائِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا ۗ لَقَدِ اسْتَكْبَرُوا فِي أَنفُسِهِمْ وَعَتَوْا عُتُوًّا كَبِيرًا
জহুরুল হক
২২ যেদিন তারা ফিরিশ্তাদের দেখতে পাবে সেইদিন অপরাধীদের জন্য কোনো খোশখবর থাকবে না, আর তারা বলবে - - ''অলঙ্ঘনীয় ব্যবধান হোক।’’
সমকালীন বাংলা
২২ যেদিন উহারা ফিরিশ্তাদেরকে প্রত্যক্ষ করিবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে, ‘রক্ষা কর, রক্ষা কর।’
বাংলা উচ্চারণ
২২ ইয়াওমা ইয়ারাওনাল্ মালা-য়িকাতা লা-বুশ্র ইয়াওমায়িযিল্লিল্ মুজরিমীনা অইয়াকুলূনা হিজ্বরাম্ মাহ্জুর-।
Arabic, with marks
٢٢ يَوْمَ يَرَوْنَ الْمَلَائِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًا مَّحْجُورًا
জহুরুল হক
২৩ আর তারা কাজকর্মের যা করেছে তা আমরা বিবেচনা করব, তারপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণা বানিয়ে দেব।
সমকালীন বাংলা
২৩ আমি উহাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করিব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করিব।
বাংলা উচ্চারণ
২৩ অ ক্বদিম্না য় ইলা-মা- 'আমিলূ মিন্ 'আমালিন্ ফাজ্বা'আল্না-হু হাবা-য়াম্ মান্ছূর-।
Arabic, with marks
٢٣ وَقَدِمْنَا إِلَىٰ مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا
জহুরুল হক
২৪ স্বর্গোদ্যানের বাসিন্দারা সেদিন পাবে উৎকৃষ্ট বাসস্থান ও সুন্দরতর বিশ্রামস্থল।
সমকালীন বাংলা
২৪ সেই দিন হইবে জান্নাত বাসীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম।
বাংলা উচ্চারণ
২৪ আছ্হা-বুল্ জ্বান্নাতি ইয়াওমায়িযিন্ খইরুম্ মুস্তার্ক্বরঁও অ আহ্সানু মাক্বীলা-।
Arabic, with marks
٢٤ أَصْحَابُ الْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَأَحْسَنُ مَقِيلًا
জহুরুল হক
২৫ আর সেই দিন আকাশ বিদীর্ণ হবে মেঘমালার সঙ্গে, আর ফিরিশতাদের পাঠানো হবে পাঠানোর মতো।
সমকালীন বাংলা
২৫ আর সেই দিন আকাশ মেঘপুঞ্জসহ বিদীর্ণ হইবে এবং ফিরিশতাদেরকে নামাইয়া দেওয়া হইবে -
বাংলা উচ্চারণ
২৫ অইয়াওমা তাশাক্বক্বকুস্ সামা-য়ু বিল্গমা-মি অনুয্যিলাল্ মালা-য়িকাতু তান্যীলা-।
Arabic, with marks
٢٥ وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا
জহুরুল হক
২৬ সার্বভৌমত্ব সেইদিন সত্যি - সত্যি পরম করুণাময়ের। আর অবিশ্বাসীদের জন্য সেই দিনটি হবে বড় কঠিন!
সমকালীন বাংলা
২৬ সেই দিন কর্তৃত্ব হইবে বস্তুত দয়াময়ের এবং কাফিরদের জন্য সেই দিন হইবে কঠিন।
বাংলা উচ্চারণ
২৬ আল্মুল্কু ইয়াওমায়িযিনিল্ হাক্বকু র্লিরহ্মা-ন্ অকা-না ইয়াওমান্ 'আলাল্ কা-ফিরীনা 'অসীর-।
Arabic, with marks
٢٦ الْمُلْكُ يَوْمَئِذٍ الْحَقُّ لِلرَّحْمَٰنِ ۚ وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا
জহুরুল হক
২৭ আর সেইদিন অন্যায়কারী তার হাত কামড়াবে এই বলে - - ''হায় আমার দুর্ভোগ! আমি যদি রসূলের সঙ্গে পথ অবলন্বন করতাম!
সমকালীন বাংলা
২৭ জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদ্বয় দংশন করিতে করিতে বলিবে, ‘হায়, আমি যদি রাসূলের সঙ্গে সৎপথ অবলম্বন করিতাম!
বাংলা উচ্চারণ
২৭ অইয়াওমা ইয়া'আদ্দুজ্ জোয়া-লিমু 'আলা-ইয়াদাইহি ইয়াকুলু ইয়া-লাইতানিত্ তাখায্তু মা'র্আ রাসূলি সাবীলা-।
Arabic, with marks
٢٧ وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا
জহুরুল হক
২৮ ''হায়! কি আফসোস! আমি যদি এমন একজনকে বন্ধুরূপে গ্রহণ না করতাম!
সমকালীন বাংলা
২৮ ‘হায়, দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম!
বাংলা উচ্চারণ
২৮ ইয়া-অইলাতা- লাইতানী লাম্ আত্তাখিয্ ফুলা-নান্ খালীলা-।
Arabic, with marks
٢٨ يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
জহুরুল হক
২৯ ''আমাকে তো সে বিভ্রান্তিতে নিয়েই গেছে স্মারকগ্রন্থ থেকে তা আমার কাছে আসার পরে! আর শয়তান মানুষের জন্য সদা হতাশকারী।’’
সমকালীন বাংলা
২৯ ‘আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ পৌঁছিবার পর।’ শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক।
বাংলা উচ্চারণ
২৯ লাক্বদ্ আদ্বোয়াল্লানী 'আনিয্ যিক্রি বা'দা ইয্ জ্বা-য়ানী অকা-নাশ্ শাইত্বোয়া-নু লিল্ইন্সা-নি খযূলা-।
Arabic, with marks
٢٩ لَّقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي ۗ وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا
জহুরুল হক
৩০ আর রসূল বলছেন - - ''হে আমার প্রভু! নিঃসন্দেহ আমার স্বজাতি এই কুরআনকে পরিত্যজ্য বলে ধরে নিয়েছিল। ’’
সমকালীন বাংলা
৩০ রাসূল বলিল, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যাজ্য মনে করে।’
বাংলা উচ্চারণ
৩০ অক্ব-র্লা রসূলু ইয়া-রব্বি ইন্না ক্বওমিত্তাখযূ হা-যাল্ ক্বর্আ-না মাহ্জু র-।
Arabic, with marks
٣٠ وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَٰذَا الْقُرْآنَ مَهْجُورًا
জহুরুল হক
৩১ আর এইভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করেছি অপরাধীদের মধ্যে থেকে। আর তোমার প্রভুই পথপ্রদর্শক ও সহায়করূপে যথেষ্ট।
সমকালীন বাংলা
৩১ আল্লাহ বলেন, এইভাবেই প্রত্যেক নবীর শত্রু করিয়াছিলাম আমি অপরাধীদেরকে। তোমার জন্য তোমার প্রতিপালকই পথপ্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট।’
বাংলা উচ্চারণ
৩১ অকাযা-লিকা জ্বা'আল্না-লিকুল্লি নাবিয়্যিন্ 'আদুওয়্যাম্ মিনাল্ মুজরিমীন্ অ কাফা -বিরব্বিকা হা- দিয়াও অনাছীর-।
Arabic, with marks
٣١ وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِينَ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا
জহুরুল হক
৩২ আর যারা অবিশ্বাস পোষণ করে তারা বলে - - ''তাঁর কাছে কুরআনখানা সমগ্রভাবে একেবারে অবতীর্ণ হ’ল না কেন?’’ এইভাবেই - - যেন এর দ্বারা তোমার হৃদয়কে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি, আর আমরা একে সাজিয়েছি সাজানোর মতো।
সমকালীন বাংলা
৩২ কাফিররা বলে, ‘সমগ্র কুরআন তাহার নিকট একবার অবতীর্ণ হইল না কেন? এইভাবেই আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মযবুত করিবার জন্য এবং তাহা ক্রমে ক্রমেস্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি।
বাংলা উচ্চারণ
৩২ অক্ব-লাল্লাযীনা কাফারূ লাওলা নুয্যিলা 'আলাইহিল্ ক্বর্ ুআ-নু জুম্লাতাওঁ ওয়া-হিদাতান্ কাযা-লিকা লিনুছাব্বিতা বিহী ফুওয়া-দাকা অরত্তাল্না-হু র্তাতীলা-।
Arabic, with marks
٣٢ وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ ۖ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا
জহুরুল হক
৩৩ আর তারা তোমার কাছে নিয়ে আসতে পারবে না কোনো সমস্যা, আমরা কিন্তু তোমার নিকট নিয়ে আসব প্রকৃত - সত্য ও শ্রেষ্ঠ - সুন্দর ব্যাখ্যা।
সমকালীন বাংলা
৩৩ উহারা তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না, যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না।
বাংলা উচ্চারণ
৩৩ অলা- ইয়াতূনাকা-বিমাছালিন্ ইল্লাজ্বিনা-কা বিল্হাক্বক্বি অআহ্সানা তাফসীর-।
Arabic, with marks
٣٣ وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا
জহুরুল হক
৩৪ তাদের মুখ - থুবড়ে - পড়া অবস্থায় যাদের জাহান্নামের দিকে একত্রিত করা হবে তারাই হবে অবস্থার দিক দিয়ে অতি নিকৃষ্ট আর পথের দিক দিয়ে বড়ই পথভ্রষ্ট।
সমকালীন বাংলা
৩৪ যাহাদেরকে মুখে ভর দিয়া চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হইবে, উহারা স্থানের দিক দিয়া অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট।
বাংলা উচ্চারণ
৩৪ আল্লাযীনা ইয়ুহ্শারূনা 'আলা-উজুহিহিম্ ইলা-জ্বাহান্নামা উলা-য়িকা র্শারুম্ মাকানাঁও অ আদ্বোয়াল্লু সাবীলা -।
Arabic, with marks
٣٤ الَّذِينَ يُحْشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمْ إِلَىٰ جَهَنَّمَ أُولَٰئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ سَبِيلًا
জহুরুল হক
৩৫ আর ইতিপূর্বে আমরা মূসাকে ধর্মগ্রন্থ দিয়েছিলাম, আর তাঁর সঙ্গে তাঁর ভাই হারূনকে সহায়ক বানিয়েছিলাম।
সমকালীন বাংলা
৩৫ আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম এবং তাহার সঙ্গে তাহার ভ্রাতা হারূনকে সাহায্যকারী করিয়াছিলাম,
বাংলা উচ্চারণ
৩৫ অ লাক্বদ্ আ-তাইনা-মূসাল্ কিতা-বা অ জ্বা'আল্না-মা'আহূ য় আখ-হু হারূনা অযীর-।
Arabic, with marks
٣٥ وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَا مَعَهُ أَخَاهُ هَارُونَ وَزِيرًا
জহুরুল হক
৩৬ কাজেই আমরা বলেছিলাম - - ''তোমরা দুজনে চলে যাও সেই লোকদের কাছে যারা আমাদের নির্দেশাবলী প্রত্যাখ্যান করেছে।’’ পরিণামে আমরা তাদের ধ্বংস করেছিলাম পূর্ণ বিধ্বংসে।
সমকালীন বাংলা
৩৬ এবং বলিয়াছিলাম, ‘তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যাহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে।’ অতঃপর আমি উহাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম।
বাংলা উচ্চারণ
৩৬ ফাকুল্নায্ হাবা য় ইলাল্ ক্বওমিল্ লাযীনা কায্যাবূ বিআ-ইয়া-তিনা- ফাদার্ম্মানা-হুম্ তাদ্মীর-।
Arabic, with marks
٣٦ فَقُلْنَا اذْهَبَا إِلَى الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَدَمَّرْنَاهُمْ تَدْمِيرًا
জহুরুল হক
৩৭ আর নূহের স্বজাতি - - যখন তারা রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল তখন আমরা তাদের ডুবিয়ে দিয়েছিলাম, আর লোকদের জন্য তাদের এক নিদর্শন বানিয়েছিলাম। আর অন্যায়াচারীদের জন্য আমরা এক মর্মন্তুদ শাস্তি তৈরি করে রেখেছি।
সমকালীন বাংলা
৩৭ এবং নূহের সম্প্রদায়কেও, যখন তাহারা রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিল তখন আমি উহাদেরকে নিমজ্জিত করিলাম এবং উহাদেরকে মানবজাতির জন্য নিদর্শনস্বরূপ করিয়া রাখিলাম। জালিমদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি।
বাংলা উচ্চারণ
৩৭ অক্বওমা নূহিল্লাম্মা-কায্যার্বু রুসুলা আগ্রাক্বনা-হুম্ অজ্বা'আল্না-হুম্ লিন্না-সি আ-ইয়াহ্ অ আ'তাদ্না-লিজ্জোয়া-লিমীনা 'আযা-বান্ আলীমা-।
Arabic, with marks
٣٧ وَقَوْمَ نُوحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ أَغْرَقْنَاهُمْ وَجَعَلْنَاهُمْ لِلنَّاسِ آيَةً ۖ وَأَعْتَدْنَا لِلظَّالِمِينَ عَذَابًا أَلِيمًا
জহুরুল হক
৩৮ আর 'আদ ও ছামূদ ও রস - এর অধিবাসীদের, আর তাদের মধ্যেকার বহুসংখ্যক বংশকেও।
সমকালীন বাংলা
৩৮ আমি ধ্বংস করিয়াছিলাম ‘আদ, সামূদ ও ‘রাস্’ - এর অধিবাসীকে এবং উহাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও।
বাংলা উচ্চারণ
৩৮ অআ'দাঁও অছামূদা অআছ্হা- র্বা রাস্সি অকুরূনাম্ বাইনা যা-লিকা কাছীর-।
Arabic, with marks
٣٨ وَعَادًا وَثَمُودَ وَأَصْحَابَ الرَّسِّ وَقُرُونًا بَيْنَ ذَٰلِكَ كَثِيرًا
জহুরুল হক
৩৯ আর প্রত্যেকেরই বেলায় - - আমরা তার জন্য দৃষ্টান্তগুলো প্রদান করেছিলাম। আর সকলকেই আমরা বিধবস্ত করেছিলাম পূর্ণবিধ্বংসে।
সমকালীন বাংলা
৩৯ আমি উহাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছিলাম, আর উহাদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম।
বাংলা উচ্চারণ
৩৯ অকুল্লান্ দ্বোয়ারাব্না-লাহুল্ আম্ছা-লা অকুল্লান্ তার্ব্বানা তাত্বীর-।
Arabic, with marks
٣٩ وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْأَمْثَالَ ۖ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيرًا
জহুরুল হক
৪০ আর তারা তো সে জনপদের পাশ দিয়েই যাতায়াত করে যার উপরে আমরা বর্ষণ করেছিলাম এক অশুভ বৃষ্টি। তারা কি তবে এটি দেখতে পায় নি? না, তারা পুনরুত্থানের প্রত্যাশা করে না।
সমকালীন বাংলা
৪০ উহারা তো সেই জনপদ দিয়াই যাতায়াত করে যাহার উপর বর্ষিত হইয়াছিল অকল্যাণের বৃষ্টি, তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না? বস্তুত উহারা পুনরুত্থানের আশংকা করে না।
বাংলা উচ্চারণ
৪০ অ লাক্বদ্ আতাও 'আলাল্ র্ক্বইয়াতিল্লাতী য় উম্ত্বিরত্ মাত্বোয়ারস্ সাওয়ি আফালাম্ ইয়াকূনূ ইয়ারওনাহা-বাল্ কা-নূ লা-ইর্য়াজুনা নুশূর-।
Arabic, with marks
٤٠ وَلَقَدْ أَتَوْا عَلَى الْقَرْيَةِ الَّتِي أُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ۚ أَفَلَمْ يَكُونُوا يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوا لَا يَرْجُونَ نُشُورًا
জহুরুল হক
৪১ আর তারা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে ঠাট্টা - বিদ্রপের পাত্র ছাড়া অন্যভাবে গ্রহণ করে না। ''এ - ই কি সে যাকে আল্লাহ্ রসূল বানিয়েছেন?
সমকালীন বাংলা
৪১ উহারা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা - বিদ্রপের পাত্ররূপে গণ্য করে, এবং বলে এই - ই কি সে, যাহাকে আল্লাহ রাসূল করিয়া পাঠাইয়াছে।?
বাংলা উচ্চারণ
৪১ অ ইযা-রয়াওকা ইঁ ইয়াত্তাখিযূনাকা ইল্লা-হুযুওয়া- আহা-যাল্লাযী বা'আছাল্লা-হু রসূলা-।
Arabic, with marks
٤١ وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا
জহুরুল হক
৪২ ''সে তো আমাদের দেব - দেবীদের থেকে আমাদের প্রায় সরিয়েই নিয়েছিল যদি না আমরা তাদের প্রতি অনুরাগ পোষণ করতাম!’’ আর শীঘ্রই তারা জানতে পারবে যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে - - কে পথ থেকে অধিক পথভ্রষ্ট।
সমকালীন বাংলা
৪২ ‘সে তো আমাদেরকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়াই দিত, যদি না আমরা তাহাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম। যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহারা জানিবে কে অধিক পথভ্রষ্ট।
বাংলা উচ্চারণ
৪২ ইন্ কা-দা লাইয়ুদ্বিল্লুনা-'আন্ আ-লিহাতিনা-লাওলা য় আন্ ছোয়ার্বানা-'আলাইহা-অসাওফা ইয়া'লামূনা হীনা ইয়ারওনাল্ 'আযা-বা মান্ আদ্বোয়াল্লু সাবীলা-।
Arabic, with marks
٤٢ إِن كَادَ لَيُضِلُّنَا عَنْ آلِهَتِنَا لَوْلَا أَن صَبَرْنَا عَلَيْهَا ۚ وَسَوْفَ يَعْلَمُونَ حِينَ يَرَوْنَ الْعَذَابَ مَنْ أَضَلُّ سَبِيلًا
জহুরুল হক
৪৩ তুমি কি তাকে দেখেছ যে তার কামনাকে তার উপাস্যরূপে গ্রহণ করেছে? তুমি কি তবে তার জন্য একজন কর্ণধার হবে?
সমকালীন বাংলা
৪৩ তুমি কি দেখ না তাহাকে, যে তাহার কামনা - বাসনাকে ইলাহরূপে গ্রহণ করে? তবুও কি তুমি তাহার কর্মবিধায়ক হইবে?
বাংলা উচ্চারণ
৪৩ আরয়াইতা মানিত্ তাখযা ইলা-হাহূ হাওয়া-হ্ আফাআন্তা তাকূনু 'আলাইহি অকীলা-।
Arabic, with marks
٤٣ أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
জহুরুল হক
৪৪ অথবা তুমি কি মনে কর যে তাদের অধিকাংশই শোনে অথবা বোঝে? তারা তো গরু - ছাগলের মতো ছাড়া আর কিছু নয়, বরং তারা পথ থেকে অধিক পথভ্রষ্ট।
সমকালীন বাংলা
৪৪ তুমি কি মনে কর যে, উহাদের অধিকাংশ শুনে ও বুঝে? উহারা তো পশুর মতই ; বরং উহারা অধিক পথভ্রষ্ট !
বাংলা উচ্চারণ
৪৪ আম্ তাহ্সাবু আন্না আক্ছারহুম্ ইয়াস্মা'ঊনা আও ইয়া'ক্বিলূন্ ইন্ হুম্ ইল্লা-কাল্ আন্'আ-মি বাল্ হুম্ আদ্বোয়াল্লু সাবীলা-।
Arabic, with marks
٤٤ أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
জহুরুল হক
৪৫ তুমি কি প্রত্যক্ষ কর নি তোমার প্রভুর প্রতি - - কিভাবে তিনি ছায়া বিস্তার করেন? আর তিনি যদি চাইতেন তবে একে অনড় করে দিতেন। আমরা বরং সূর্যকে এর উপরে নির্দেশক বানিয়েছি।
সমকালীন বাংলা
৪৫ তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য কর না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন ; অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক।
বাংলা উচ্চারণ
৪৫ আলাম্ তারা ইলা-রব্বিকা কাইফা মাদ্দাজ্ জিল্লা অলাও শা-য়া লাজ্বা'আলাহূ সা-কিনান্ ছুম্মা জ্বা'আল্নাশ্ শাম্সা 'আলাইহি দালীলা-।
Arabic, with marks
٤٥ أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ وَلَوْ شَاءَ لَجَعَلَهُ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا
জহুরুল হক
৪৬ তারপর আমরা এটিকে আমাদের কাছে টেনে নিই আস্তে আস্তে টানতে টানতে।
সমকালীন বাংলা
৪৬ অতঃপর আমি ইহাকে আমার দিকে ধীরে ধীরে গুটাইয়া আনি।
বাংলা উচ্চারণ
৪৬ ছুম্মা ক্ববাদ্ব্না-হু ইলাইনা-ক্বব্দ্বোয়াইঁ ইয়াসীর-।
Arabic, with marks
٤٦ ثُمَّ قَبَضْنَاهُ إِلَيْنَا قَبْضًا يَسِيرًا
জহুরুল হক
৪৭ আর তিনিই সেইজন যিনি তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণী, আর ঘুমকে বিশ্রামস্বরূপ, আর দিনকে করেছেন জেগে ওঠার জন্য।
সমকালীন বাংলা
৪৭ এবং তিনিই তোমাদের জন্য রাত্রিকে করিয়াছেন আবরণস্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়াছেন নিদ্রা এবং সমুত্থানের জন্য দিয়াছেন দিবস।
বাংলা উচ্চারণ
৪৭ অ হুওয়া ল্লাযী জ্বা'আলা লাকুমুল্লাইলা লিবা-সাঁও অন্নাওমা সুবা-তাঁও অজ্বা'আলান্ নাহা-র নুশূর-।
Arabic, with marks
٤٧ وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا
জহুরুল হক
৪৮ আর তিনিই সেইজন যিনি বাতাসকে পাঠান সুসংবাদদাতা - রূপে তাঁর করুণার প্রাক্কালে, আর আমরা আকাশ থেকে বর্ষণ করি বিশুদ্ধ পানি, - -
সমকালীন বাংলা
৪৮ তিনিই স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহীরূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি -
বাংলা উচ্চারণ
৪৮ অ হুওয়া ল্লাযী য় আরসার্লা রিয়া-হা বুশ্রম্ বাইনা ইয়াদাই রহ্মাতিহী অ আন্যাল্না-মিনাস্ সামা-য়ি মা-য়ান্ ত্বোয়াহূর-।
Arabic, with marks
٤٨ وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ ۚ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا
জহুরুল হক
৪৯ যেন আমরা তার দ্বারা মৃত ভূখন্ডকে জীবন দান করতে পারি, এবং তা পান করতে দিই বহুসংখ্যক গবাদি - পশুকে ও মানুষকে যাদের আমরা সৃষ্টি করেছি।
সমকালীন বাংলা
৪৯ যদ্ধারাআমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানষু কে উহা পান করাই,
বাংলা উচ্চারণ
৪৯ লিনুহ্য়িইয়া বিহী বাল্দাতাম্ মাইতাঁও অ নুস্ক্বিয়াহূ মিম্মা-খালাক্বনা য় আন্'আ মাঁও অ আনা-সিয়্যা কাছীর-।
Arabic, with marks
٤٩ لِّنُحْيِيَ بِهِ بَلْدَةً مَّيْتًا وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَّ كَثِيرًا
জহুরুল হক
৫০ আর আমরা নিশ্চয়ই এটিকে বিতরণ করি তাদের মধ্যে যেন তারা স্মরণ করতে পারে, কিন্ত অধিকাংশ লোকেই প্রত্যাখ্যান করা ছাড়া আর কিছুতে একমত হয় না।
সমকালীন বাংলা
৫০ এবং আমি তো এই পানি উহাদের মধ্যে বিতরণ করি যাহাতে উহারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে।
বাংলা উচ্চারণ
৫০ অ লাক্বাদ্ ছোর্য়ারাফ্না-হু বাইনাহুম্ লিইয়ায্যাক্কারূ ফাআবা য় আক্ছারুন্না-সি ইল্লা-কুফূর-।
Arabic, with marks
٥٠ وَلَقَدْ صَرَّفْنَاهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا فَأَبَىٰ أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا
জহুরুল হক
৫১ আর যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেকটি জনপদে এক - একজন সতর্ককারী দাঁড় করাতাম।
সমকালীন বাংলা
৫১ আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম।
বাংলা উচ্চারণ
৫১ অলাও শিনা-লাবা'আছ্না- ফী কুল্লি র্ক্বইয়াতিন নাযীর-।
Arabic, with marks
٥١ وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِي كُلِّ قَرْيَةٍ نَّذِيرًا
জহুরুল হক
৫২ অতএব অবিশ্বাসীদের আজ্ঞানুসরণ করো না, বরং তুমি এর সাহায্যে তাদের সঙ্গে জিহাদ করো কঠোর জিহাদে।
সমকালীন বাংলা
৫২ সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কুরআনের সাহায্যে উহাদের সঙ্গে প্রবল সংগ্রাম চালাইয়া যাও।
বাংলা উচ্চারণ
৫২ ফালা-তুত্বি'ইল্ কা-ফিরীনা অজ্বা-হিদ্হুম বিহী জ্বিহা-দান্ কাবীর-।
Arabic, with marks
٥٢ فَلَا تُطِعِ الْكَافِرِينَ وَجَاهِدْهُم بِهِ جِهَادًا كَبِيرًا
জহুরুল হক
৫৩ আর তিনিই সেইজন যিনি দুটি সাগরকে প্রবাহিত করছেন, - - একটি মিষ্ট, পিপাসা দমনকারক, আর একটি লবণাক্ত, তেতো স্বাদবিশিষ্ট, আর এ দুইয়ের মধ্যে তিনি সৃষ্টি করেছেন এক 'বরযখ’ ও এক অনতিক্রম্য ব্যবধান।
সমকালীন বাংলা
৫৩ তিনিই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্ট, সুপেয় এবং অপরটি লোনা, খর ; উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান।
বাংলা উচ্চারণ
৫৩ অ হুওয়াল্লাযী মারাজ্বাল্ বাহ্রাইনি হা-যা- 'আয্বুন্ ফুর-তুঁও অহা-যা-মিল্হুন্ উজ্বা-জুন্ অজ্বা'আলা- বাইনাহুমা-র্বাযাখাঁও অহিজরম্ মাহ্জুর-।
Arabic, with marks
٥٣ ۞ وَهُوَ الَّذِي مَرَجَ الْبَحْرَيْنِ هَٰذَا عَذْبٌ فُرَاتٌ وَهَٰذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَّحْجُورًا
জহুরুল হক
৫৪ আর তিনিই সেইজন যিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে, তারপর তার জন্য স্থাপন করেছেন রক্ত - সম্পর্ক ও বৈবাহিক সম্পর্ক। আর তোমার প্রভু অত্যন্ত ক্ষমতাশালী।
সমকালীন বাংলা
৫৪ এবং তিনিই মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে ; অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান।
বাংলা উচ্চারণ
৫৪ অহুঅল্লাযী খলাক্ব মিনাল্ মা-য়ি বাশারন্ ফাজ্বা'আলাহূ নাসাবাঁও অ ছিহ্র- অ কা-না রব্বুকা ক্বদীর-।
Arabic, with marks
٥٤ وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا ۗ وَكَانَ رَبُّكَ قَدِيرًا
জহুরুল হক
৫৫ আর তারা আল্লাহ্ কে বাদ দিয়ে তার উপাসনা করে যে তাদের কোনো উপকার করতে পারে না, আর তাদের অপকারও করতে পারে না। আর অবিশ্বাসী রয়েছে তার প্রভুর বিরুদ্ধে পৃষ্ঠপোষক।
সমকালীন বাংলা
৫৫ ইহারা আল্লাহ পরিবর্তে এমন কিছুর ‘ইবাদত করে যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না, কাফির তো স্বীয় প্রতিপালকের বিরোধী।
বাংলা উচ্চারণ
৫৫ অ ইয়া'বুদূনা মিন্ দূনিল্লা-হি মা-লা-ইয়ান্ফা'ঊহুম্ অলা- ইয়াদ্বরুরুহুম্ অকা-নাল কা-ফিরু 'আলা-রব্বিহী জ্বোয়াহীর-।
Arabic, with marks
٥٥ وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ ۗ وَكَانَ الْكَافِرُ عَلَىٰ رَبِّهِ ظَهِيرًا
জহুরুল হক
৫৬ আর আমরা তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে ভিন্ন অন্যভাবে পাঠাই নি।
সমকালীন বাংলা
৫৬ আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই প্রেরণ করিয়াছি।
বাংলা উচ্চারণ
৫৬ অমা য় র্আসাল্না-কা ইল্লা-মুবাশ্শিরাঁও অনাযীর-।
Arabic, with marks
٥٦ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا
জহুরুল হক
৫৭ তুমি বল - - ''আমি তোমাদের কাছ থেকে এর জন্য কোনো মজুরি চাই না, শুধু এ - ই যে যে - কেউ ইচ্ছা করে সে যেন তার প্রভুর অভিমুখে পথ ধরে।’’
সমকালীন বাংলা
৫৭ বল, ‘আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক।’
বাংলা উচ্চারণ
৫৭ কুল্ মা য় আস্য়ালুকুম্ 'আলাইহি মিন্ আজরিন্ ইল্লা-মান্ শা-য়া আইঁ ইয়াত্তাখিয ইলা-রব্বিহী সাবীলা-।
Arabic, with marks
٥٧ قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِلَّا مَن شَاءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا
জহুরুল হক
৫৮ আর তুমি নির্ভর কর চিরীবের উপরে যিনি মৃত্যু বরণ করেন না, আর তাঁর প্রশংসার সাথে জপতপ করো। আর তাঁর বান্দাদের পাপাচার সন্বন্ধে ওয়াকিফহালরূপে তিনিই যথেষ্ট, - -
সমকালীন বাংলা
৫৮ তুমি নির্ভর কর তাঁহার উপর যিনি চিরঞ্জীব, যিনি মরিবেন না এবং তাঁহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, তিনি তাঁহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত।
বাংলা উচ্চারণ
৫৮ অ তাওয়াক্কাল্ 'আলাল্ হাইয়্যিল্লাযী লা-ইয়ামূতু অসাব্বিহ বিহাম্দিহ্ অকাফা-বিহী বিযুনূবি ই'বাদিহী খাবীর-।
Arabic, with marks
٥٨ وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ ۚ وَكَفَىٰ بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا
জহুরুল হক
৫৯ যিনি সৃষ্টি করেছেন মহাকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যের সবকিছুকে ছয় দিনে, তারপর তিনি অধিষ্ঠিত হলেন আরশের উপরে, - - তিনি পরম করুণাময়, অতএব তাঁর সন্বন্ধে জিজ্ঞাসা কর কোনো ওয়াকিফহালকে।
সমকালীন বাংলা
৫৯ তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিবসে সৃষ্টি করেন ; অতঃপর তিনি র্আশে সমাসীন হন। তিনিই ‘রাহমান’, তাঁহার সম্বন্ধে যে অবগত আছে, তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখ।
বাংলা উচ্চারণ
৫৯ নিল্লাযী খলাক্বস্ সামা-ওয়া-তি অল্র্আদ্বোয়া অমা- বাইনাহুমা- ফী সিত্তাতি আইয়্যা- মিন্ ছুম্মাস্ তাওয়া 'আলাল্ 'র্আশি র্আরহ্মা-নু ফাস্য়াল্ বিহী খবীর-।
Arabic, with marks
٥٩ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۚ الرَّحْمَٰنُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا
জহুরুল হক
৬০ আর যখন তাদের বলা হয়, 'পরম করুণাময়কে সিজদা কর’, তারা বলে - - ''করুণাময় আবার কে? আমরা কি তাকেই সিজদা করব যার সন্বন্ধে তুমি আমাদের আদেশ কর?’’ আর এটি তাদের জন্য বাড়িয়ে দেয় বিতৃষ্ণা।
সমকালীন বাংলা
৬০ যখন ইহাদেরকে বলা হয়, ‘সিজ্দাবনত হও ‘রাহমান’ ’এর প্রতি’, তখন উহারা বলে, ‘রাহমান আবার কে? তুমি কাহাকেও সিজ্দা করিতে বলিলেই কি আমরা তাহাকে সিজ্দা করিব?’ ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়।
বাংলা উচ্চারণ
৬০ অইযা ক্বীলা লাহুমুস্ জুদূ র্লিরহ্মা-নি ক্ব-লূ অর্মা রহ্মানু আনাস্জুদু লিমা-তামুরুনা-অযা-দাহুম্ নুফূর।
Arabic, with marks
٦٠ وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَٰنِ قَالُوا وَمَا الرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا ۩
জহুরুল হক
৬১ মহামহিম তিনি যিনি মহাকাশে তারকারাজি সৃষ্টি করেছেন, আর তাতে বানিয়েছেন এক প্রদীপ ও এক চন্দ্র - - দীপ্তিদায়ক।
সমকালীন বাংলা
৬১ কত মহান তিনি যিনি নভোমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র।
বাংলা উচ্চারণ
৬১ তাবা-রকাল্লাযী জ্বা'আলা ফি স্ সামা-য়ি বুরূজ্বাঁও অ জ্বা'আলা ফীহা-সিরা-জ্বাঁও অক্বমারম্ মুনীর-।
Arabic, with marks
٦١ تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا
জহুরুল হক
৬২ আর তিনিই সেইজন যিনি রাত ও দিনকে বানিয়েছেন বিবর্তনক্রম তার জন্য যে চায় স্মরণ করতে, অথবা যে চায় কৃতজ্ঞতা জানাতে।
সমকালীন বাংলা
৬২ তিনিই সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামীরূপে তাহার জন্য - যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে।
বাংলা উচ্চারণ
৬২ অহুওয়াল্লাযী জ্বা'আলাল্ লাইলা অন্নাহা-র খিল্ফাতাল্ লিমান্ আর-দা আইঁ ইয়ায্যাক্কার আও আর-দা শুকূর-।
Arabic, with marks
٦٢ وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا
জহুরুল হক
৬৩ আর পরম করুণাময়ের বান্দারা হচ্ছে তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন অজ্ঞ লোকেরা তাদের সন্বোধন করে তখন বলে - - ''সালাম’’।
সমকালীন বাংলা
৬৩ ‘রাহ্মান’ - এর বান্দা তাহারাই, যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তাহারা বলে, ‘সালাম’;
বাংলা উচ্চারণ
৬৩ অ ই'বা-র্দু রহ্মা-নিল্ লাযীনা ইয়াম্শূনা 'আলাল্ র্আদ্বি হাওনাঁও অইযা- খা-ত্বোয়াবাহুমুল্ জ্বা-হিলূনা ক্ব-লূ সালামা-।
Arabic, with marks
٦٣ وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا
জহুরুল হক
৬৪ আর যারা রাত কাটিয়ে দেয় তাদের প্রভুর জন্য সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে।
সমকালীন বাংলা
৬৪ এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজ্দাবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া;
বাংলা উচ্চারণ
৬৪ অল্লাযীনা ইয়াবীতূনা লিরব্বিহিম্ সুজ্জ্বাদাঁও অক্বিয়ামা-।
Arabic, with marks
٦٤ وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا
জহুরুল হক
৬৫ আর যারা বলে - - ''আমাদের প্রভু! আমাদের থেকে জাহান্নামের শাস্তি ফিরিয়ে রাখ, এর শাস্তি তো আলবৎ অপ্রতিহত - -
সমকালীন বাংলা
৬৫ এবং তাহারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের হইতে জাহান্নামের শাস্তিবিদূরিত কর, উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ,’
বাংলা উচ্চারণ
৬৫ অল্লাযীনা ইয়াকুলূনা রব্বানাছ্ রিফ্ 'আন্না-'আযা-বা জ্বাহান্নামা ইন্না 'আযা-বাহা-কা-না গরা-মা।
Arabic, with marks
٦٥ وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
জহুরুল হক
৬৬ ''নিঃসন্দেহ এটি বিশ্রামস্থল ও বাসস্থান বিসাবে কত নিকৃষ্ট!’’
সমকালীন বাংলা
৬৬ নিশ্চয়ই উহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট।
বাংলা উচ্চারণ
৬৬ ইন্নাহা-সা-য়াত্ মুস্তার্ক্বরাঁও অমুক্ব-মা -।
Arabic, with marks
٦٦ إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
জহুরুল হক
৬৭ আর যারা যখন খরচপত্র করে তখন অমিতব্যয় করে না, আর কার্পণ্যও করে না, বরং তারা এ দুয়ের মধ্যস্থলে কায়েম রয়েছে।
সমকালীন বাংলা
৬৭ এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তাহারা আছে এতদুভয়ের মাঝে মধ্যম পন্থায়।
বাংলা উচ্চারণ
৬৭ অল্লাযীনা ইযা য় 'আন্ফাকুলাম্ ইয়ুস্রিফূ অলাম্ ইয়াক্বতুরূ অকা-না বাইনা যা-লিকা ক্বওয়া-মা-।
Arabic, with marks
٦٧ وَالَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًا
জহুরুল হক
৬৮ আর যারা আল্লাহ্ র সঙ্গে অন্য উপাস্যকে ডাকে না, আর ন্যায়ের প্রয়োজনে ব্যতীত যারা এমন কোনো লোককে হত্যা করে না যাকে আল্লাহ্ নিষেধ করেছেন, আর যারা ব্যভিচার করে না। আর যে এই করে সে পাপের শাস্তির সাক্ষাৎ পাবেই, - -
সমকালীন বাংলা
৬৮ এবং তাহারা আল্লাহ সঙ্গে কোন ইলাহ্কে ডাকে না। আল্লাহ যাহার হত্যা নিষেধ করিয়াছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে।
বাংলা উচ্চারণ
৬৮ অল্লাযীনা লা-ইয়াদ্ 'ঊনা মা'আল্লা-হি ইলা-হান্ আ-খর অলা-ইয়াক্বতুলূ নান্ নাফ্সাল্লাতী র্হারমাল্লা-হু ইল্লা-বিল্হাক্বক্বি অলা-ইয়ায্নূনা অমাই ইঁয়াফ্আল্ যা-লিকা ইয়াল্ক্ব আছা-মা-।
Arabic, with marks
٦٨ وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا
জহুরুল হক
৬৯ আর কিয়ামতের দিনে তার জন্য শাস্তি বাড়িয়ে দেওয়া হবে, আর সেখানে সে হীন অবস্থায় স্থায়ী হয়ে রইবে, - -
সমকালীন বাংলা
৬৯ কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায় ;
বাংলা উচ্চারণ
৬৯ ইয়ুদ্বোয়া'আফ্ লাহুল্ 'আযা-বু ইয়াওমাল্ ক্বিয়া-মাতি অইয়াখ্লুদ্ ফীহি মুহা-না-।
Arabic, with marks
٦٩ يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَيَخْلُدْ فِيهِ مُهَانًا
জহুরুল হক
৭০ সে ব্যতীত যে তওবা করে এবং ঈমান আনে ও পুণ্য - পবিত্র ক্রিয়াকর্ম করে। সুতরাং তারাই, - - আল্লাহ্ তাদের মন্দকাজকে সৎকাজ দিয়ে বদলে দেবেন। আর আল্লাহ্ সতত পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।
সমকালীন বাংলা
৭০ তাহারা নয়, যাহারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে। আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
বাংলা উচ্চারণ
৭০ ইল্লা-মান্ তা-বা অ আ-মানা অ 'আমিলা আমাল্সান্ ছোয়া-লিহান্ ফাউলা-য়িকা ইয়ুবাদ্দিলুল্লা-হু সাইয়িয়া-তিহিম্ হাসানা-ত্ অকা-নাল্লা-হু গফূর্র রহীমা-।
Arabic, with marks
٧٠ إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
জহুরুল হক
৭১ আর যে কেউ তওবা করে এবং সৎকর্ম করে সে - ই তো তবে আল্লাহ্ র প্রতি ফেরার মতো ফেরে।
সমকালীন বাংলা
৭১ যে তওবা করে ও সৎর্কম করে সে সম্পুর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়।
বাংলা উচ্চারণ
৭১ অ মান্ তা-বা অ'আমিলা ছোয়া-লিহান্ ফাইন্নাহূ ইয়াতূবু ইলাল্লা-হি মাতা-বা-।
Arabic, with marks
٧١ وَمَن تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا
জহুরুল হক
৭২ আর যারা মিথ্যা ব্যাপারে সাক্ষ্য দেয় না, আব যখন তারা খেলো পরিবেশের পাশ দিয়ে যায় তখন তারা মর্যাদার সাথে পাশ কেটে যায়।
সমকালীন বাংলা
৭২ এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে।
বাংলা উচ্চারণ
৭২ অল্লাযীনা লা-ইয়াশ্হাদূনায্ যূরা অইযা-র্মারূ বিল্লাগ্ওয়ি র্মারূ কির-মা-।
Arabic, with marks
٧٢ وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
জহুরুল হক
৭৩ আর যারা যখন তাদের প্রভুর নির্দেশসমূহ তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে না বধির ও অন্ধ হয়ে।
সমকালীন বাংলা
৭৩ এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ এবং বধিরসদৃশ আচরণ করে না,
বাংলা উচ্চারণ
৭৩ অল্লাযীনা ইযা- যুক্কিরূ বিআ-ইয়া-তি রব্বিহিম লাম ইয়ার্খিরূ 'আলাইহা- ছুম্মাঁও অ 'ঊম্ইয়া-না।
Arabic, with marks
٧٣ وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
জহুরুল হক
৭৪ আর যারা বলে - - ''আমাদের প্রভু! আমাদের স্ত্রীদের থেকে ও আমাদের সন্তান - সন্ততি থেকে চোখ - জোড়ানো আনন্দ আমাদের প্রদান করো, আর আমাদের তুমি বানিয়ে দাও ধর্মপরায়ণদের নেতৃস্থানীয়।’’
সমকালীন বাংলা
৭৪ এবং যাহারা প্রার্থনা করে, ‘হে আমাদের প্রতিপালক ! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান - সন্ততি দান কর যাহারা হইবে আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য।
বাংলা উচ্চারণ
৭৪ অল্লাযীনা ইয়াকুলূনা রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-ক্বর্ ুরতা আ'ইয়ুনিঁও অজ্ব্'আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।
Arabic, with marks
٧٤ وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
জহুরুল হক
৭৫ এইসব লোকেদের প্রতিদান দেওয়া হবে উচুঁ পদমর্যাদা দিয়ে যেহেতু তারা অধ্যবসায় করেছিল, আর সেখানে তাদের অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম জানিয়ে, - -
সমকালীন বাংলা
৭৫ তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল, তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে।
বাংলা উচ্চারণ
৭৫ উলা-য়িকা ইয়ুজযাওনাল্ র্গুফাতা বিমা-ছোয়াবারূ অইয়ুলাক্বক্বওনা ফীহা-তাহিয়্যাতাঁও অসালা-মা-।
Arabic, with marks
٧٥ أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا
জহুরুল হক
৭৬ সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, - - বিশ্রামস্থল ও বাসস্থান হিসাবে কত সুন্দর!
সমকালীন বাংলা
৭৬ সেখানে তাহারা স্থায়ী হইবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট।
বাংলা উচ্চারণ
৭৬ খ-লিদীনা ফীহা- হাসুনাত্ মুস্তার্ক্বরঁও অমুক্ব-মা-।
Arabic, with marks
٧٦ خَالِدِينَ فِيهَا ۚ حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
জহুরুল হক
৭৭ বলো - - ''তোমাদের দোয়া না থাকলেও আমার প্রভুর কিছু যায় আসে না, কিন্তু তোমরা তো প্রত্যাখ্যানই করেছ, সেজন্য শীঘ্রই অনিবার্য শাস্তি আসছে।’’
সমকালীন বাংলা
৭৭ বল, ‘তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাঁহার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরে নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি।
বাংলা উচ্চারণ
৭৭ কুল্ মা- ইয়া'বায়ু বিকুম্ রব্বি লাওলা-দু'আ-য়ুকুম্ ফাক্বদ্ কায্যাব্তুম্ ফাসাওফা ইয়াকূনু লিযা-মা-।
Arabic, with marks
٧٧ قُلْ مَا يَعْبَأُ بِكُمْ رَبِّي لَوْلَا دُعَاؤُكُمْ ۖ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report