আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করিনি?
আমরা কি তোমার জন্যে তোমার শরহে সদর (বক্ষ উন্মুক্ত ও প্রশস্ত) করিনি?
Alam nashrah laka sadraka
Chapter 94, 8 verses
আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করিনি?
আমরা কি তোমার জন্যে তোমার শরহে সদর (বক্ষ উন্মুক্ত ও প্রশস্ত) করিনি?
Alam nashrah laka sadraka
আর আমরা তোমার থেকে লাঘব করেছি তোমার ভার, - -
এবং আমরা কি তোমার থেকে তোমার বোঝা সরিয়ে দিইনি,
আর তোমার থেকে অপসারণ করিনি তোমার সেই ভার,
WawadaAAna AAanka wizraka
যা চেপে বসেছিল তোমার পিঠে;
যা তোমার পিঠকে ভারাক্রান্ত করেছিল?
যা ভেঙ্গে দিচ্ছিল তোমার পিঠ?
Allathee anqada thahraka
আর আমরা তোমার জন্য উন্নত করেছি তোমার নামোল্লেখ।
এবং আমরা কি তোমার জন্য তোমার মর্যাদা উচ্চ করেছি?
আর আমরা কি উঁচু করিনি তোমার যশ - খ্যাতি?
WarafaAAna laka thikraka
অতএব কষ্টের সঙ্গেই তো আরাম রয়েছে,
অতএব, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে,
নিশ্চয়ই প্রতিটি কষ্ট - কাঠিন্যের সাথে আছে সহজ - স্বস্তির অবস্থাও।
Fainna maAAa alAAusri yusran
নিশ্চয় কষ্টের সঙ্গে আরাম রয়েছে।
নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে,
অবশ্যি সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততাও।
Inna maAAa alAAusri yusran
সুতরাং যখন তুমি মুক্ত হয়েছে তখন কঠোর পরিশ্রম করো,
তাই যখন তুমি অবসর পাও, তখন পরিশ্রমে নিয়োজিত হও,
সুতরাং যখনই তুমি ফারেগ (কর্ম শেষে অবসর) হবে, তখন নিজেকে নিবেদিত করো আল্লাহর ইবাদতে।
Faitha faraghta fainsab
আর তোমার প্রভুর প্রতি তবে একান্তভাবে মনোনিবেশ করো।
এবং তোমার প্রতিপালকের প্রতিই মনোনিবেশ কর।
আর (শুধুমাত্র) তোমার রবের কাছেই নিবেদন করো তোমার সমস্ত ইচ্ছা এবং প্রত্যাশা
Waila rabbika fairghab