আল ত্বীন
Chapter 95, 8 verses
-
জহুরুল হক
-
সমকালীন বাংলা
জহুরুল হক
ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;
সমকালীন বাংলা
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ তীন ও যয়তুনের,
জহুরুল হক
আর সিনাই পর্বতের কথা,
সমকালীন বাংলা
এবং সিনাই পর্বতের,
জহুরুল হক
আর এই নিরাপদ নগরের কথা!
সমকালীন বাংলা
এবং এই নিরাপদ নগরের,
জহুরুল হক
সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ - সুন্দর আকৃতিতে।
সমকালীন বাংলা
নিশ্চয়ই আমরা মানুষকে সুষম গঠনে সৃষ্টি করেছি,
জহুরুল হক
তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, - -
সমকালীন বাংলা
তারপর আমরা তাকে ফিরিয়ে দিই নিকৃষ্টতম অবস্থায়,
জহুরুল হক
তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা - বিরতিবিহীন প্রতিদান।
সমকালীন বাংলা
তবে যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে—তাদের জন্য রয়েছে অবিরাম প্রতিদান,
জহুরুল হক
তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়?
সমকালীন বাংলা
এরপরও কী তোমাকে বিচার অস্বীকার করতে প্ররোচিত করে?
জহুরুল হক
কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?
সমকালীন বাংলা
কি সর্বোত্তম বিচারক নন?