আল কদর
Chapter 97, 5 verses
নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।
আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?
মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।
ফিরিশ্তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে - -
শান্তি - - ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে।