ক্বাফ (আরবী বর্ণমালার একটি অক্ষর) , choose another chapter
ক্বাফ (আরবী বর্ণমালার একটি অক্ষর)
Chapter 50, 45 verses
সমকালীন বাংলা
Arabic
আবদুস শহীদ নাসিম
Yusuf Ali
Arabic, with marks
Add book
List
Grid
সমকালীন বাংলা
১ পরম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহর নামে; কাফ্, শপথ সম্মানিত কুরআনের
Arabic
١ بسم الله الرحمن الرحيم ق ۚ والقرآن المجيد
আবদুস শহীদ নাসিম
১ কাফ, কুরআন মজিদের শপথ।
Yusuf Ali
1 Qaf: By the Glorious Qur'an (Thou art Allah's Messenger).
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ
সমকালীন বাংলা
২ বরং তাহারা বিস্ময় বোধ করে যে, উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে, আর কাফিররা বলে, ‘ইহা তো এক আশ্চর্য ব্যাপার !
Arabic
٢ بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب
আবদুস শহীদ নাসিম
২ বরং তারা বিস্মিত হচ্ছে এ কারণে যে, তাদের মধ্য থেকেই তাদের কাছে এসেছে একজন সতর্ককারী। কাফিররা বলে: ‘‘এতো এক আজব ব্যাপার!
Yusuf Ali
2 But they wonder that there has come to them a Warner from among themselves. So the Unbelievers say: "This is a wonderful thing!
Arabic, with marks
٢ بَلْ عَجِبُوا أَن جَاءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَٰذَا شَيْءٌ عَجِيبٌ
সমকালীন বাংলা
৩ ‘আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব? সুদূরপরাহত সেই প্রত্যাবর্তন।’
Arabic
٣ أإذا متنا وكنا ترابا ۖ ذلك رجع بعيد
আবদুস শহীদ নাসিম
৩ আমাদের যখন মৃত্যু ঘটবে এবং আমরা যখন মাটিতে পরিণত হবো, তখন কি আমাদের পুনরুত্থিত করা হবে? সেই প্রত্যাবর্তন এক অবাস্তব ব্যাপার।’’
Yusuf Ali
3 "What! When we die and become dust, (shall we live again?) That is a (sort of) return far (from our understanding)."
Arabic, with marks
٣ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۖ ذَٰلِكَ رَجْعٌ بَعِيدٌ
সমকালীন বাংলা
৪ আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব।
Arabic
٤ قد علمنا ما تنقص الأرض منهم ۖ وعندنا كتاب حفيظ
আবদুস শহীদ নাসিম
৪ মাটি তাদের কতোটুকু ক্ষয় করে তা আমরা জানি। আমাদের কাছে রয়েছে এক সুরক্ষিত কিতাব।
Yusuf Ali
4 We already know how much of them the earth takes away: With Us is a record guarding (the full account).
Arabic, with marks
٤ قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ
সমকালীন বাংলা
৫ বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে। ফলে, উহারা সংশয়ে দোদুল্যমান।
Arabic
٥ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج
আবদুস শহীদ নাসিম
৫ তাদের কাছে সত্য আসার পর তারা তা প্রত্যাখ্যান করেছে। ফলে তারা সন্দেহে দোদুল্যমান।
Yusuf Ali
5 But they deny the Truth when it comes to them: so they are in a confused state.
Arabic, with marks
٥ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَّرِيجٍ
সমকালীন বাংলা
৬ উহারা কি উহাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না, আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটলও নাই?
Arabic
٦ أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج
আবদুস শহীদ নাসিম
৬ তারা কি উপরে আকাশের দিকে তাকিয়ে দেখেনা, আমরা কিভাবে সেটাকে বানিয়েছি এবং সুশোভিত করেছি। আর তাতে নেই কোনো ফাটল।
Yusuf Ali
6 Do they not look at the sky above them? - How We have made it and adorned it, and there are no flaws in it?
Arabic, with marks
٦ أَفَلَمْ يَنظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِن فُرُوجٍ
সমকালীন বাংলা
৭ আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়নপ্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ,
Arabic
٧ والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج
আবদুস শহীদ নাসিম
৭ আর জমিনকে আমরা বিছিয়ে দিয়েছি এবং তাতে স্থাপন করে দিয়েছি পাহাড় পর্বত আর তাতে উদগত করেছি সব ধরণের নয়নাভিরাম উদ্ভিদ।
Yusuf Ali
7 And the earth - We have spread it out, and set thereon mountains standing firm, and produced therein every kind of beautiful growth (in pairs) -
Arabic, with marks
٧ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ
সমকালীন বাংলা
৮ আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যাক্তির জন্য আদেশ স্বরূপ।
Arabic
٨ تبصرة وذكرى لكل عبد منيب
আবদুস শহীদ নাসিম
৮ এসবই ভেবে দেখার বিষয় এবং উপদেশ প্রত্যেক আল্লাহ্ অভিমুখী বান্দার জন্যে।
Yusuf Ali
8 To be observed and commemorated by every devotee turning (to Allah).
Arabic, with marks
٨ تَبْصِرَةً وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍ مُّنِيبٍ
সমকালীন বাংলা
৯ আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্দারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ব শস্যরাজি,
Arabic
٩ ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد
আবদুস শহীদ নাসিম
৯ আমরা আসমান থেকে নাযিল করি মুবারক (কল্যাণময়) পানি। অত:পর তা দিয়ে উৎপাদন করি বাগবাগিচা আর পরিপক্ক শস্য সম্ভার,
Yusuf Ali
9 And We send down from the sky rain charted with blessing, and We produce therewith gardens and Grain for harvests;
Arabic, with marks
٩ وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُّبَارَكًا فَأَنبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ
সমকালীন বাংলা
১০ ও সম্মুন্নত খর্জুর বৃক্ষ যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর -
Arabic
١٠ والنخل باسقات لها طلع نضيد
আবদুস শহীদ নাসিম
১০ আরো উৎপাদন করি সমুন্নত খেজুর গাছ, তাতে থাকে ছড়ায় ছড়ায় খেজুর,
Yusuf Ali
10 And tall (and stately) palm - trees, with shoots of fruit - stalks, piled one over another; -
Arabic, with marks
١٠ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَّهَا طَلْعٌ نَّضِيدٌ
সমকালীন বাংলা
১১ আমার বান্দাদের জীবিকাস্বরূপ। বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে ; এইভাবে উত্থান ঘটিবে।
Arabic
١١ رزقا للعباد ۖ وأحيينا به بلدة ميتا ۚ كذلك الخروج
আবদুস শহীদ নাসিম
১১ আমার বান্দাদের জীবিকা হিসেবে। তাছাড়া সেই পানি দিয়ে আমরা জীবিত করি মৃত জমিনকে। এভাবেই ঘটানো হবে (মানুষের) পুনরুত্থান।
Yusuf Ali
11 As sustenance for (Allah's) Servants; - and We give (new) life therewith to land that is dead: Thus will be the Resurrection.
Arabic, with marks
١١ رِّزْقًا لِّلْعِبَادِ ۖ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَّيْتًا ۚ كَذَٰلِكَ الْخُرُوجُ
সমকালীন বাংলা
১২ ইহাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায়, রাস্ ও সামূদ সম্প্রদায়,
Arabic
١٢ كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود
আবদুস শহীদ নাসিম
১২ তাদের আগেও নূহের কওম (রসূলদের) প্রত্যাখান করেছিল এবং রাস্ আর সামুদ সম্প্রদায়ও,
Yusuf Ali
12 Before them was denied (the Hereafter) by the People of Noah, the Companions of the Rass, the Thamud,
Arabic, with marks
١٢ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَابُ الرَّسِّ وَثَمُودُ
সমকালীন বাংলা
১৩ ‘আদ, ফির‘আওন ও লূত সম্প্রদায়
Arabic
١٣ وعاد وفرعون وإخوان لوط
আবদুস শহীদ নাসিম
১৩ আদ, ফেরাউন এবং লুত সম্প্রদায়ও,
Yusuf Ali
13 The 'Ad, Pharaoh, the brethren of Lut,
Arabic, with marks
١٣ وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَانُ لُوطٍ
সমকালীন বাংলা
১৪ এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় ; উহারা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে।
Arabic
١٤ وأصحاب الأيكة وقوم تبع ۚ كل كذب الرسل فحق وعيد
আবদুস শহীদ নাসিম
১৪ আইকাবাসী আর তুববা সম্প্রদায়ও। এরা প্রত্যেকেই রসূলদের প্রত্যাখ্যান করেছিল, ফলে তাদের উপর অনিবার্য হয়ে পড়েছিল আমার ওয়াদা বাস্তবায়ন।
Yusuf Ali
14 The Companions of the Wood, and the People of Tubba'; each one (of them) rejected the messengers, and My warning was duly fulfilled (in them).
Arabic, with marks
١٤ وَأَصْحَابُ الْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ۚ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدِ
সমকালীন বাংলা
১৫ আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্তহইয়া পড়িয়াছি! বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে পতিত।
Arabic
١٥ أفعيينا بالخلق الأول ۚ بل هم في لبس من خلق جديد
আবদুস শহীদ নাসিম
১৫ প্রথমবারের সৃষ্টিই কি আমাদের ক্লান্ত করে ফেলেছে? বরং পুনসৃষ্টির ব্যাপারে তারা রয়েছে সন্দেহে নিমজ্জিত।
Yusuf Ali
15 Were We then weary with the first Creation, that they should be in confused doubt about a new Creation?
Arabic, with marks
١٥ أَفَعَيِينَا بِالْخَلْقِ الْأَوَّلِ ۚ بَلْ هُمْ فِي لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيدٍ
সমকালীন বাংলা
১৬ আমিই মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর।
Arabic
١٦ ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ۖ ونحن أقرب إليه من حبل الوريد
আবদুস শহীদ নাসিম
১৬ আমরাই সৃষ্টি করেছি মানুষকে এবং তার প্রবৃত্তি তাকে কী কুমন্ত্রণা দেয় তা আমরা জানি। আমরা তার গলার ধমনীর চেয়েও তার অধিকতর নিকটতর।
Yusuf Ali
16 It was We Who created man, and We know what dark suggestions his soul makes to him: for We are nearer to him than (his) jugular vein.
Arabic, with marks
١٦ وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
সমকালীন বাংলা
১৭ স্মরণ রাখিও, ‘দুই গ্রহণকারী’ ফিরিশতা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে ;
Arabic
١٧ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد
আবদুস শহীদ নাসিম
১৭ মনে রেখো, দুই গ্রহণকারী ফেরেশতা তার ডানে এবং বামে বসে রেকর্ড করে।
Yusuf Ali
17 Behold, two (guardian angels) appointed to learn (his doings) learn (and noted them), one sitting on the right and one on the left.
Arabic, with marks
١٧ إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ
সমকালীন বাংলা
১৮ মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে।
Arabic
١٨ ما يلفظ من قول إلا لديه رقيب عتيد
আবদুস শহীদ নাসিম
১৮ মানুষ যে কথাই উচ্চারণ করে তা রেকর্ড করার দায়িত্বে নিয়োজিত একজন প্রহরী তার কাছেই রয়েছে।
Yusuf Ali
18 Not a word does he utter but there is a sentinel by him, ready (to note it).
Arabic, with marks
١٨ مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
সমকালীন বাংলা
১৯ মৃত্যুযন্ত্রণা সত্যই আসিবে ; ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ।
Arabic
١٩ وجاءت سكرة الموت بالحق ۖ ذلك ما كنت منه تحيد
আবদুস শহীদ নাসিম
১৯ মৃত্যু যন্ত্রণা সত্য সত্যি আসবে। এ থেকেই তোমরা অব্যাহতি চেয়ে আসছো।
Yusuf Ali
19 And the stupor of death will bring Truth (before his eyes): "This was the thing which thou wast trying to escape!"
Arabic, with marks
١٩ وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
সমকালীন বাংলা
২০ আর শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে, উহাই শাস্তির দিন।
Arabic
٢٠ ونفخ في الصور ۚ ذلك يوم الوعيد
আবদুস শহীদ নাসিম
২০ আর শিঙায় ফুৎকার দেয়া হবে এবং সেটাই হবে শাস্তির দিন।
Yusuf Ali
20 And the Trumpet shall be blown: that will be the Day whereof Warning (had been given).
Arabic, with marks
٢٠ وَنُفِخَ فِي الصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ الْوَعِيدِ
সমকালীন বাংলা
২১ সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে, তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী।
Arabic
٢١ وجاءت كل نفس معها سائق وشهيد
আবদুস শহীদ নাসিম
২১ সেদিন প্রত্যেক ব্যক্তিই উপস্থিত হবে। তার সাথে থাকবে একজন চৌকিদার এবং একজন সাক্ষী।
Yusuf Ali
21 And there will come forth every soul: with each will be an (angel) to drive, and an (angel) to bear witness.
Arabic, with marks
٢١ وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَائِقٌ وَشَهِيدٌ
সমকালীন বাংলা
২২ তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি। অদ্য তোমার দৃষ্টি প্রখর।
Arabic
٢٢ لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد
আবদুস শহীদ নাসিম
২২ (তার সাথি ফেরেশতা বলবে:) এই দিনটি সম্পর্কেই তুমি ছিলে গাফলতির মধ্যে। এখন আমরা তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি। আজ তোমার দৃষ্টি প্রখর ও তীক্ষ্ণ।
Yusuf Ali
22 (It will be said:) "Thou wast heedless of this; now have We removed thy veil, and sharp is thy sight this Day!"
Arabic, with marks
٢٢ لَّقَدْ كُنتَ فِي غَفْلَةٍ مِّنْ هَٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ
সমকালীন বাংলা
২৩ তাহার সঙ্গী ফিরিশ্তা বলিবে, ‘এই তো আমার নিকট ‘আমলনামা প্রস্তুত।’
Arabic
٢٣ وقال قرينه هذا ما لدي عتيد
আবদুস শহীদ নাসিম
২৩ তার সাথি বলবে: এই তো আমার কাছে তোমার আমলের রেকর্ড প্রস্ত্তত।
Yusuf Ali
23 And his Companion will say: "Here is (his Record) ready with me!"
Arabic, with marks
٢٣ وَقَالَ قَرِينُهُ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ
সমকালীন বাংলা
২৪ আদেশ করা হইবে, তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে -
Arabic
٢٤ ألقيا في جهنم كل كفار عنيد
আবদুস শহীদ নাসিম
২৪ নির্দেশ দেয়া হবে: তোমরা দু’জনে জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক দাম্ভিক কাফিরকে,
Yusuf Ali
24 (The sentence will be:) "Throw, throw into Hell every contumacious Rejecter (of Allah)! -
Arabic, with marks
٢٤ أَلْقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ
সমকালীন বাংলা
২৫ কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।
Arabic
٢٥ مناع للخير معتد مريب
আবদুস শহীদ নাসিম
২৫ যে ভালো কাজে প্রচন্ড বাধাদানকারী এবং সীমালংঘনকারী ও সন্দেহপরায়ণ,
Yusuf Ali
25 "Who forbade what was good, transgressed all bounds, cast doubts and suspicions;
Arabic, with marks
٢٥ مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ
সমকালীন বাংলা
২৬ যে ব্যাক্ত আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহন করিত আল্লাহ তাহাকে উপযুক্ত শাস্তি দিবেন।
Arabic
٢٦ الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد
আবদুস শহীদ নাসিম
২৬ যে আল্লাহর সাথে অন্য ইলাহ্ গ্রহণ করতো। তাকে নিক্ষেপ করো কঠোর আযাবে।
Yusuf Ali
26 "Who set up another god beside Allah: Throw him into a severe penalty."
Arabic, with marks
٢٦ الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ
সমকালীন বাংলা
২৭ তাহার সহচর শয়তান বলিবে, ‘হে আমাদের প্রতিপালক! আমি তাহাকে অবাধ্য করি নাই। বস্তুত সে - ই ছিল ঘোর বিভ্রান্ত।
Arabic
٢٧ ۞ قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد
আবদুস শহীদ নাসিম
২৭ তার সাথি (শয়তান) বলবে: ‘আমাদের প্রভু! আমি তাকে অবাধ্য বানাইনি। বরং সে নিজেই ছিলো ঘোরতর গোমরাহিতে নিমজ্জিত।’
Yusuf Ali
27 His Companion will say: "Our Lord! I did not make him transgress, but he was (himself) far astray."
Arabic, with marks
٢٧ ۞ قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَٰكِن كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ
সমকালীন বাংলা
২৮ আল্লাহ বলিবেন, ‘আমার সম্মুখে বাক - বিতণ্ডা করিও না; তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি।
Arabic
٢٨ قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد
আবদুস শহীদ নাসিম
২৮ আল্লাহ্ বলবেন: ‘তোমরা আমার সামনে বিবাদ বিতর্ক করোনা। আমি তো আগেই তোমাদের সতর্ক করেছি।
Yusuf Ali
28 He will say: "Dispute not with each other in My Presence: I had already in advance sent you Warning.
Arabic, with marks
٢٨ قَالَ لَا تَخْتَصِمُوا لَدَيَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُم بِالْوَعِيدِ
সমকালীন বাংলা
২৯ ‘আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না।’
Arabic
٢٩ ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد
আবদুস শহীদ নাসিম
২৯ আমার কথার রদবদল হয়না, আর আমি বান্দাদের প্রতি যালিমও নই।
Yusuf Ali
29 "The Word changes not before Me, and I do not the least injustice to My Servants."
Arabic, with marks
٢٩ مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيدِ
সমকালীন বাংলা
৩০ সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব, ‘তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ?’ জাহান্নাম বলিবে, ‘আরও আছে কি?’
Arabic
٣٠ يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد
আবদুস শহীদ নাসিম
৩০ সেদিন আমরা জাহান্নামকে জিজ্ঞেস করবো: ‘তুমি কি পরিপূর্ণ হয়েছো?’ সে বলবে: ‘আরো আছে কি?’
Yusuf Ali
30 One Day We will ask Hell, "Art thou filled to the full?" It will say, "Are there any more (to come)?"
Arabic, with marks
٣٠ يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ
সমকালীন বাংলা
৩১ আর বেহেশতকে নিকটস্থ করা হইবে মুত্তাকীদের - কোন দূরত্ব থাকিবে না।
Arabic
٣١ وأزلفت الجنة للمتقين غير بعيد
আবদুস শহীদ নাসিম
৩১ আর জান্নাতকে মু্ত্তাকিদের নিকটে আনা হবে, মোটেই দূরে রাখা হবেনা।
Yusuf Ali
31 And the Garden will be brought nigh to the Righteous, - no more a thing distant.
Arabic, with marks
٣١ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
সমকালীন বাংলা
৩২ ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল - প্রত্যেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হিফাযতকারীর জন্য -
Arabic
٣٢ هذا ما توعدون لكل أواب حفيظ
আবদুস শহীদ নাসিম
৩২ এর ওয়াদাই তোমাদের দেয়া হয়েছিল, প্রত্যেক আল্লাহমুখী হিফাযতকারীর জন্যে
Yusuf Ali
32 (A voice will say:) "This is what was promised for you, - for every one who turned (to Allah) in sincere repentance, who kept (His Law),
Arabic, with marks
٣٢ هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ
সমকালীন বাংলা
৩৩ যাহারা দয়ময় আল্লাহ কে ভয় করে এবং বীনিত চিত্তে উপস্থিত হয়।
Arabic
٣٣ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب
আবদুস শহীদ নাসিম
৩৩ যারা না দেখেও রহমানকে ভয় করে এবং হাজির হয় বিনয়ী হৃদয় নিয়ে।
Yusuf Ali
33 "Who feared (Allah) Most Gracious Unseen, and brought a heart turned in devotion (to Him):
Arabic, with marks
٣٣ مَّنْ خَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُّنِيبٍ
সমকালীন বাংলা
৩৪ তাহাদেরকে বলা হইবে, ‘শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ কর; উহা অনন্ত জীবনের দিন।’
Arabic
٣٤ ادخلوها بسلام ۖ ذلك يوم الخلود
আবদুস শহীদ নাসিম
৩৪ তাদের বলা হবে: শান্তি ও নিরাপত্তার সাথে দাখিল হও (জান্নাতে)। এটা চিরন্তন জীবনের দিন।
Yusuf Ali
34 "Enter ye therein in Peace and Security; this is a Day of Eternal Life!"
Arabic, with marks
٣٤ ادْخُلُوهَا بِسَلَامٍ ۖ ذَٰلِكَ يَوْمُ الْخُلُودِ
সমকালীন বাংলা
৩৫ এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রহিয়াছে তাহারও অধিক।
Arabic
٣٥ لهم ما يشاءون فيها ولدينا مزيد
আবদুস শহীদ নাসিম
৩৫ সেখানে তারা সবই পাবে যা তারা চাইবে এবং আমাদের কাছে রয়েছে আরো অনেক।
Yusuf Ali
35 There will be for them therein all that they wish, - and more besides in Our Presence.
Arabic, with marks
٣٥ لَهُم مَّا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ
সমকালীন বাংলা
৩৬ আমি তাহাদের পূর্বে আরও কত মানবগোষ্ঠীকে ধ্বংস করিয়াছি যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল, উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত; উহাদের কোন পলায়নস্থল রহিল কি?
Arabic
٣٦ وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص
আবদুস শহীদ নাসিম
৩৬ আমরা তাদের আগে কতো যে মানব প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, ওরা ছিলো এদের চাইতেও প্রবলতর শক্তিশালী। তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। তাদের পালাবার কোনো জাগায়ই ছিলোনা।
Yusuf Ali
36 But how many generations before them did We destroy (for their sins), - stronger in power than they? Then did they wander through the land: was there any place of escape (for them)?
Arabic, with marks
٣٦ وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُم بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِن مَّحِيصٍ
সমকালীন বাংলা
৩৭ নিশ্চয়ই ইহাতে উপদেশ রহিয়াছে তাহার জন্য যাহার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে।
Arabic
٣٧ إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد
আবদুস শহীদ নাসিম
৩৭ নিশ্চয়ই এতে রয়েছে উপদেশ তার জন্যে, যে অন্তরের অধিকারী, কিংবা যে মনোযোগ দিয়ে শুনে নিবিষ্ট চিত্তে।
Yusuf Ali
37 Verily in this is a Message for any that has a heart and understanding or who gives ear and earnestly witnesses (the truth).
Arabic, with marks
٣٧ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ
সমকালীন বাংলা
৩৮ আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে; আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে নাই।
Arabic
٣٨ ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب
আবদুস শহীদ নাসিম
৩৮ আমরা মহাকাশ, পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছি ছয়টি কালে। কোনো ক্লান্তি আমাদের স্পর্শ করেনি।
Yusuf Ali
38 We created the heavens and the earth and all between them in Six Days, nor did any sense of weariness touch Us.
Arabic, with marks
٣٨ وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ
সমকালীন বাংলা
৩৯ অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে,
Arabic
٣٩ فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب
আবদুস শহীদ নাসিম
৩৯ ওরা যা বলে তাতে তুমি সবর অবলম্বন করো, আর তোমার প্রভুর হামদসহ তসবিহ করো সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে।
Yusuf Ali
39 Bear, then, with patience, all that they say, and celebrate the praises of thy Lord, before the rising of the sun and before (its) setting.
Arabic, with marks
٣٩ فَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ
সমকালীন বাংলা
৪০ তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর রাত্রির একাংশে এবং সালাতের পরেও।
Arabic
٤٠ ومن الليل فسبحه وأدبار السجود
আবদুস শহীদ নাসিম
৪০ আর রাতের বেলায়ও তাঁর তসবিহ করো এবং সাজদার (সালাতের) পরে।
Yusuf Ali
40 And during part of the night, (also,) celebrate His praises, and (so likewise) after the postures of adoration.
Arabic, with marks
٤٠ وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ
সমকালীন বাংলা
৪১ শোন, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে,
Arabic
٤١ واستمع يوم يناد المناد من مكان قريب
আবদুস শহীদ নাসিম
৪১ মনোযোগ দিয়ে শুনো, যেদিন এক ঘোষণাকারী খুব কাছে থেকে ঘোষণা দেবে,
Yusuf Ali
41 And listen for the Day when the Caller will call out from a place quiet near, -
Arabic, with marks
٤١ وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِن مَّكَانٍ قَرِيبٍ
সমকালীন বাংলা
৪২ যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ, সেই দিনই বাহির হইবার দিন।
Arabic
٤٢ يوم يسمعون الصيحة بالحق ۚ ذلك يوم الخروج
আবদুস শহীদ নাসিম
৪২ সেদিন অবশ্যি মানুষ শুনতে পাবে এক মহাবিকট শব্দ সত্যিকারভাবে। সেটাই হবে মাটির নিচে থেকে বেরিয়ে আসার দিন।
Yusuf Ali
42 The Day when they will hear a (mighty) Blast in (very) truth: that will be the Day of Resurrection.
Arabic, with marks
٤٢ يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ۚ ذَٰلِكَ يَوْمُ الْخُرُوجِ
সমকালীন বাংলা
৪৩ আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে।
Arabic
٤٣ إنا نحن نحيي ونميت وإلينا المصير
আবদুস শহীদ নাসিম
৪৩ আমরাই হায়াত দান করি এবং আমরাই মউত ঘটাই, আর আমাদের কাছেই হবে সবার প্রত্যাবর্তন।
Yusuf Ali
43 Verily it is We Who give Life and Death; and to Us is the Final Goal -
Arabic, with marks
٤٣ إِنَّا نَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَإِلَيْنَا الْمَصِيرُ
সমকালীন বাংলা
৪৪ যেদিন তাহাদের উপরস্থযমীন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত - ব্যস্তহইয়া ছুটাছুটি করিবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ।
Arabic
٤٤ يوم تشقق الأرض عنهم سراعا ۚ ذلك حشر علينا يسير
আবদুস শহীদ নাসিম
৪৪ সেদিন তাদের উপরস্থ জমিন ফেটে যাবে এবং তারা ব্যস্ত হয়ে দ্রুত বেরিয়ে আসবে। এই হাশর (সমবেত) করা আমাদের জন্যে একেবারেই সহজ।
Yusuf Ali
44 The Day when the Earth will be rent asunder, from (men) hurrying out: that will be a gathering together, - quite easy for Us.
Arabic, with marks
٤٤ يَوْمَ تَشَقَّقُ الْأَرْضُ عَنْهُمْ سِرَاعًا ۚ ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌ
সমকালীন বাংলা
৪৫ উহারা যাহা বলে তাহা আমি জানি, তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে।
Arabic
٤٥ نحن أعلم بما يقولون ۖ وما أنت عليهم بجبار ۖ فذكر بالقرآن من يخاف وعيد
আবদুস শহীদ নাসিম
৪৫ তারা কী বলে, তা আমরা জানি। তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। যারা আমার শাস্তিকে ভয় করে তাদের উপদেশ দিয়ে যাও এই কুরআনের সাহায্যে।
Yusuf Ali
45 We know best what they say; and thou art not one to overawe them by force. So admonish with the Qur'an such as fear My Warning!
Arabic, with marks
٤٥ نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ ۖ وَمَا أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍ ۖ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَن يَخَافُ وَعِيدِ
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report