আল শামস (সূর্য) , choose another chapter
আল শামস (সূর্য)
Chapter 91, 15 verses
সমকালীন বাংলা
বাংলা উচ্চারণ
বয়ান ফাউন্ডেশন
আবদুস শহীদ নাসিম
Arabic, with marks
Add book
List
Grid
সমকালীন বাংলা
১
আল্লাহর নামে শুরু করছি, পরম করুণাময় পরম দয়ালু; শপথ সূর্যের এবং তার জ্যোতির,
বাংলা উচ্চারণ
১ বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম অশ্ শাম্সি অ দ্বুহা-হা-।
বয়ান ফাউন্ডেশন
১ কসম সূর্যের ও তার কিরণের।
আবদুস শহীদ নাসিম
১ শপথ সূর্যের এবং তার উজ্জ্বলতার।
Arabic, with marks
١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا
সমকালীন বাংলা
২ এবং চাঁদের, যখন তা তার অনুসরণ করে,
বাংলা উচ্চারণ
২ অল্ ক্বমারি ইযা-তালা-হা-।
বয়ান ফাউন্ডেশন
২ কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।
আবদুস শহীদ নাসিম
২ শপথ চাঁদের, যখন সে তিলাওয়াত করে তাকে (সূর্যকে)।
Arabic, with marks
٢ وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
সমকালীন বাংলা
৩ এবং দিনের, যখন তা তাকে প্রকাশ করে,
বাংলা উচ্চারণ
৩ অন্নাহা-রি ইযা-জ্বাল্লা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৩ কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।
আবদুস শহীদ নাসিম
৩ শপথ দিনের, যখন সে প্রকাশ করে তার (সূর্যের) উজ্জ্বলতাকে।
Arabic, with marks
٣ وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
সমকালীন বাংলা
৪ এবং রাতের, যখন তা তাকে আচ্ছন্ন করে,
বাংলা উচ্চারণ
৪ অললাইলি-ইযা ইয়াগ্শা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৪ কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।
আবদুস শহীদ নাসিম
৪ শপথ রাতের, যখন সে ঢেকে দেয় তাকে (সূর্যকে)।
Arabic, with marks
٤ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
সমকালীন বাংলা
৫ এবং আকাশের, এবং যিনি তা নির্মাণ করেছেন,
বাংলা উচ্চারণ
৫ অস্সামা-য়ি অমা-বানা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৫ কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন।
আবদুস শহীদ নাসিম
৫ শপথ আকাশের এবং তাঁর, যিনি তা বানিয়েছেন।
Arabic, with marks
٥ وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
সমকালীন বাংলা
৬ এবং পৃথিবীর, এবং যিনি তা বিস্তৃত করেছেন,
বাংলা উচ্চারণ
৬ অল্ র্আদ্বি অমা-ত্বোয়াহা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৬ কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।
আবদুস শহীদ নাসিম
৬ শপথ পৃথিবীর এবং তাঁর, যিনি এটিকে বিছিয়ে দিয়েছেন।
Arabic, with marks
٦ وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
সমকালীন বাংলা
৭ এবং প্রাণের, এবং যিনি সেটিকে সুগঠিত করেছেন,
বাংলা উচ্চারণ
৭ অ নাফ্সিঁও অমা-সাওয়্যা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৭ এবং প্রাণের, এবং তাঁর, যিনি তা সুগঠিত করেছেন,
আবদুস শহীদ নাসিম
৭ শপথ মানবের (মানব সত্তার) আর তাঁর, যিনি তাকে যথাযথভাবে গঠন করেছেন
Arabic, with marks
٧ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
সমকালীন বাংলা
৮ অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সংযমশীলতা অনুপ্রাণিত করেছেন,
বাংলা উচ্চারণ
৮ ফায়াল্হামাহা-ফুজুরহা- অতাকওয়া-হা-।
বয়ান ফাউন্ডেশন
৮ অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে।
আবদুস শহীদ নাসিম
৮ তারপর তার মধ্যে ইল্হাম করেছেন ফুজুর (সীমালংঘনের প্রবণতা) এবং তাকওয়া (সীমার মধ্যে অবস্থানের প্রবণতা)।
Arabic, with marks
٨ فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
সমকালীন বাংলা
৯ নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে,
বাংলা উচ্চারণ
৯ ক্বদ্ আফ্লাহা-মান্ যাক্কা-হা-।
বয়ান ফাউন্ডেশন
৯ নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
আবদুস শহীদ নাসিম
৯ নি:সন্দেহে সফল হলো সে, যে তাযকিয়া (পরিশুদ্ধ, উন্নত ও বিকশিত) করলো নিজেকে।
Arabic, with marks
٩ قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
সমকালীন বাংলা
১০ এবং অবশ্যই ব্যর্থ হয়েছে সে, যে নিজেকে কলুষিত করেছে,
বাংলা উচ্চারণ
১০ অক্বদ্ খ-বা মান্ দাস্সা-হা-।
বয়ান ফাউন্ডেশন
১০ এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফস)-কে কলুষিত করেছে।
আবদুস শহীদ নাসিম
১০ নি:সন্দেহে ব্যর্থ হলো সে, যে দুষিত ও কলুষিত করে ধসিয়ে দিলো নিজেকে।
Arabic, with marks
١٠ وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
সমকালীন বাংলা
১১ সামূদ অস্বীকার করেছিল তাদের অবাধ্যতার কারণে,
বাংলা উচ্চারণ
১১ ক্বায্যাবাত্ ছামূদু বিত্বোয়াগ্ওয়া-হা য়।
বয়ান ফাউন্ডেশন
১১ সামূদ জাতি আপন অবাধ্যতাবশত অস্বীকার করেছিল।
আবদুস শহীদ নাসিম
১১ সামুদ সম্প্রদায় নিজের তাগুতি আচরণ দিয়ে অস্বীকার করেছিল (আল্লাহর রসূলকে)।
Arabic, with marks
١١ كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
সমকালীন বাংলা
১২ যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়িয়েছিল,
বাংলা উচ্চারণ
১২ ইযিম্ বা'আছা আশ্ক্ব-হা-
বয়ান ফাউন্ডেশন
১২ যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।
আবদুস শহীদ নাসিম
১২ তখন তাদের মধ্যকার সবচেয়ে বড় দুষ্ট হতভাগ্যটি (মুজিযার উটনীকে হত্যার জন্যে) তৎপর হয়ে উঠেছিল।
Arabic, with marks
١٢ إِذِ انبَعَثَ أَشْقَاهَا
সমকালীন বাংলা
১৩ তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিলেন, ‘আল্লাহর উটনী ও তার পান করায় বাধা দিও না,’
বাংলা উচ্চারণ
১৩ ফাক্ব-লা লাহুম্ রসূলুল্লা-হি না-ক্বতাল্লা-হি অসুকইয়া-হা-।
বয়ান ফাউন্ডেশন
১৩ তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও।’
আবদুস শহীদ নাসিম
১৩ তখন আল্লাহর রসূল (সালেহ) তাদের বলেছিল: সাবধান! এটি আল্লাহর (পক্ষ থেকে আসা) উটনী (এটিকে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করোনা) এবং এটিকে পানি পান করতে বাধা দিওনা।
Arabic, with marks
١٣ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
সমকালীন বাংলা
১৪ কিন্তু তারা তাঁকে অস্বীকার করেছিল এবং সেটিকে হত্যা করেছিল; ফলে তাদের প্রতিপালক তাদের পাপের কারণে তাদের ধ্বংস করে দিলেন এবং সমান করে দিলেন,
বাংলা উচ্চারণ
১৪ ফাকায্যাবূহু ফা'আক্বরূহা- ফাদাম্দামা 'আলাইহিম্ রব্বুহুম্ বিযাম্বিহিম্ ফাসাওয়্যা-হা-।
বয়ান ফাউন্ডেশন
১৪ কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্ট্রীকে যবেহ করল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন।
আবদুস শহীদ নাসিম
১৪ কিন্তু তারা তাকে (রসূলকে) অস্বীকার করলো এবং হত্যা করলো উটনীকে। ফলে তাদের প্রভু তাদের উপর চাপিয়ে দিলেন ধ্বংস তাদের অপরাধের কারণে এবং ধ্বংস স্তুপের মধ্যে সমান করে রেখে দিলেন তাদেরকে।
Arabic, with marks
١٤ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
সমকালীন বাংলা
১৫ এবং তিনি তাঁর পরিণামের ভয় করেন না।
বাংলা উচ্চারণ
১৫ অলা-ইয়াখ-ফু 'উকবা-হা।
বয়ান ফাউন্ডেশন
১৫ আর তিনি এর পরিণামকে ভয় করেন না।
আবদুস শহীদ নাসিম
১৫ আর কাজের পরিণতির কোনো ভয় তাঁর (আল্লাহর) নেই।
Arabic, with marks
١٥ وَلَا يَخَافُ عُقْبَاهَا
Recitation
Add a book to compare
It opens next to the books you’re reading, at the same verse.
Verse
Play from here
Bookmark
Add note
Copy
Share
Suggest a translation
Explain (AI)
Say it simply (AI)
See suggestions
Edit verse
Chapters
Find a chapter
Dictionary
Suggest a translation
Log in to suggest a better translation. Admins review every suggestion before it changes the text.
Log in Create an account
Suggested translations
Your note
Ask AI about this chapter
AI-generated from the text on this page. It can make mistakes and is not a religious ruling; check it against the text and ask a scholar for guidance.
Report a problem with this answer
What is wrong?
Send report